Web Analytics

আদালত অবমাননার দায়ে পলাতক শেখ হাসিনাসহ দুজনকে দেওয়া সাজার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারকাজ বাধাগ্রস্ত করতেই শেখ হাসিনা নানান বক্তব্য দিচ্ছেন বলে রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করেন আদালত। রায়ের অনুলিপি আইজিপিকে দেওয়া হয়েছে। প্রসিকিউটর তামিম বলেছেন, ‘হেইট স্পিচ’ ছড়াতে থাকলে শেখ হাসিনাকে ফের আদালত অবমাননার মামলার মুখোমুখি হতে হবে। শেখ হাসিনার বক্তব্যের মধ্যে ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’-এই অডিও ক্লিপটি অন্যতম, যা সিআইডির ফরেনসিক পরীক্ষায় তারই বলে প্রমাণিত হয়েছে। ফলে গত ২ জুলাই আদালত অবমাননার মামলায় হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। এই মামলার অপর আসামি গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।

10 Aug 25 1NOJOR.COM

আদালত অবমাননার দায়ে পলাতক শেখ হাসিনাসহ দুজনকে দেওয়া সাজার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল। বিচারকাজ বাধাগ্রস্ত করতেই হাসিনা নানান বক্তব্য দিচ্ছেন বলে রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করেন আদালত।

নিউজ সোর্স

বিচারকাজ বাধাগ্রস্ত করতেই শেখ হাসিনা হুমকি দেন

আদালত অবমাননার দায়ে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দুজনকে দেওয়া সাজার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারকাজ বাধাগ্রস্ত করতেই শেখ হাসিনা নানান বক্তব্য দিচ্ছেন বলে রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করেন আদালত। পর্যবেক্ষণে বলা হয়েছে, ভুক্তভোগী-সাক্ষী ও তদন্ত কর্মকর্তাদের ভয়ভীতি দেখাতেই হুমকি দেন শেখ হাসিনা। রায়ের অনুলিপি পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) দেওয়া হয়েছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।