Web Analytics

তুরস্কের বালিকেসির প্রদেশে রোববার সকাল ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত একজন নিহত ও ২৯ জন আহত হয়েছেন এবং ১৬টি ভবন ধসে পড়েছে। এছাড়া দুটি মসজিদের মিনার ধসে গেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিনদিরজি শহরে। কম্পন ইস্তাম্বুল পর্যন্ত অনুভূত হয়, যা প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত এবং ১ কোটি ৬০ লাখেরও বেশি মানুষের বসবাস। মূল ভূমিকম্পের পর একাধিক আফটারশক হয়েছে, যার মধ্যে একটি ছিল ৪.৬ মাত্রার। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সিনদিরজিতে ধসে পড়া এক ভবনের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হওয়ার পরপরই এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়। এছাড়া তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ক্ষতিগ্রস্ত সকলের দ্রুত সুস্থতা কামনা করে লিখেছেন, ‌‘আল্লাহ আমাদের দেশকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করুন।’

11 Aug 25 1NOJOR.COM

তুরস্কের বালিকেসির প্রদেশে রোববার সকাল ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত একজন নিহত ও ২৯ জন আহত হয়েছেন।

নিউজ সোর্স

তুরস্কের ৬.১ মাত্রার ভূমিকম্পে ১ জন নিহত, ভবন ধসে আহত অন্তত ২৯

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশে রোববার সকাল ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত একজন নিহত ও ২৯ জন আহত হয়েছেন এবং এক ডজনেরও বেশি ভবন ধসে পড়েছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।