Web Analytics

টাঙ্গাইলের ডুবাইল বাসস্টেশন এলাকার দুই কারখানার শ্রমিকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় উভয় কারখানার অন্তত ৩০ জন শ্রমিক জখম হয়েছেন। জানা যায়, সকাল সাড়ে ১০টায় নাসির কোয়ালিটি গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা নাসির ফ্লোট গ্লাস লিমিটেডের গ্যাস লাইনের পাশ দিয়ে পানির লাইনের সংযোগ স্থাপন করতে যান। এ সময় নাসির ফ্লোট গ্লাস লিমিটেডের পক্ষ হতে গ্যাসের লাইনের পাশ দিয়ে পানির লাইন দেওয়া হলে গ্যাসের লাইন ছিদ্র হয়ে যেতে পারে এ আশঙ্কায় তাদের বাধা দেয়। পরে নাসির কোয়ালিটি গ্লাসের শ্রমিকরা ফ্লোট গ্লাসের শ্রমিকদের ওপর হামলা করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে। পরে দেলদুয়ার থানা পুলিশ, সেনা ক্যাম্পের টহলদল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অফিসার ইনচার্জ সোহেব খান বলেন, পরবর্তীতে আর সংঘর্ষে জড়াবে না মর্মে উভয়পক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

10 Aug 25 1NOJOR.COM

টাঙ্গাইলের ডুবাইল বাসস্টেশন এলাকার দুই কারখানার শ্রমিকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় উভয় কারখানার অন্তত ৩০ জন শ্রমিক জখম হয়েছেন।

নিউজ সোর্স

দেলদুয়ারে কারখানায় শ্রমিক সংঘর্ষে আহত ৩০

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের ডুবাইল বাসস্টেশন এলাকায় প্রতিষ্ঠিত দুই কারখানার শ্রমিকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয় কারখানার অন্তত ৩০ জন শ্রমিক জখম হয়েছেন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।