Web Analytics

শুরায়ি নেজামের প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত বুধবার দুপুর ১২টায়, পরিচালনা করবেন মাওলানা জুবায়ের আহমেদ। আজ তালিমের মোজাকারা করেন ভারতের মাওলানা জামাল, ওলামায়ে কেরামের সঙ্গে কথা বলেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওল, ত্বলাবাদের সাথে কথা বলেন মাওলানা ফরীদ। জোহরের পর বয়ান করেন মাওলানা ইসমাইল, আসরের পর মাওলানা জুহাইরুল হাসান। এরপর হয় যৌতুকবিহীন ‌বিয়ে। আগামীকাল বয়ান করবেন মাওলানা ফারুক ও আবদুর রহমান।

05 Feb 25 1NOJOR.COM

ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক পদে পছন্দের লোক নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। ব্যক্তি বা গোষ্ঠীবিশেষকে সুবিধা দিতে বৈষম্য করা হচ্ছে, দাবি সংশ্লিষ্টদের। ডিএমটিসিএল আর্টিকেল অনুযায়ী চেয়ারম্যান এই নিয়োগ প্রক্রিয়ার বাইরে। বিজ্ঞপ্তিতে প্রকৌশলী হওয়াকে বাধ্যতামূলক করাতে মেট্রোরেলের কিছু কর্মকর্তা অসন্তুষ্ট হয়েছেন। অভিযোগ করেছেন এমডি নিয়োগের দক্ষতা না থাকলেও একজন বিশেষ প্রার্থীকে অধিক নম্বর দিয়েছে নিয়োগ সুপারিশ কমিটি! সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন ১৭ সালের সংশোধনী বাতিল হয়েছে, মেট্রোরেল অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকেই এমডি পদে নিয়োগ দিবে।

05 Feb 25 1NOJOR.COM

মেট্রোরেলের এমডি নিয়োগে শর্ত নিয়ে আপত্তি

সুইডেনের ওরেব্রো শহরের এক শিক্ষাকেন্দ্রে বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত হয়েছেন, যার মধ্যে হামলাকারীও রয়েছে। মঙ্গলবার বিকেলে স্টকহোম থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে এ ঘটনা ঘটে। শিক্ষাকেন্দ্রটি মূলত যাদের প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা শেষ হয়নি, তাদের জন্য। হামলার উদ্দেশ্য অজানা। প্রথমে পুলিশ ঘটনাটিকে হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ ও অস্ত্র-সংক্রান্ত অপরাধ হিসেবে চিহ্নিত করে। নিরাপত্তার জন্য আশপাশের স্কুলগুলো বন্ধ রাখা হয়, পরে খালি করা হয়। সুইডিশ প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসন একে দেশের জন্য বেদনাদায়ক দিন বলে উল্লেখ করেন।

05 Feb 25 1NOJOR.COM

সুইডেনে স্কুলে গুলিতে ১০ জন নিহত, বন্দুকধারীও মৃত

পররাষ্ট্র বিষয়ক কমিটির বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরো গতিশীল করার কথা বলা হয়েছে। প্রথম বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয় নিয়ে উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে তিন উপদেষ্টা আলাপ করেন। জুলাই অভ্যুত্থানকে সরকারের কর্মকাণ্ডে ধারণ করার জন্য গঠিত পাঁচ সদস্যের কমিটিতে আছেন, উপদেষ্টা তৌহিদ হোসেন, আদিলুর রহমান খান, মাহফুজ আলম, পররাষ্ট্র সচিব ও প্রধান উপদেষ্টার প্রতিনিধি!

05 Feb 25 1NOJOR.COM

পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরও গতিশীল করার পরামর্শ

আজ রাত সোয়া ১২টায় জাবি শিক্ষার্থীদের দাবির ফলে পোষ্য কোটা বাতিল করেছে জাবি প্রশাসন। এর আগে পোষ্য কোটা ইস্যুতে জাবি কর্মকর্তা-কর্মচারীরা ও শিক্ষার্থীরা পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচি পালন করেন। জাবির উপাচার্য বলেন, শিক্ষার্থীদের দাবি বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের সব অংশীজজনদের সঙ্গে আলোচনায় বসার পর পোষ্য কোটার বিষয়টি বিবেচনার দায়িত্ব কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটিকে দেওয়া হয়, পরে জরুরি সভায় কমিটি পোষ্য কোটা বাতিল করে।

05 Feb 25 1NOJOR.COM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল

একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের লকার খোলার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর স্পেশাল জজ আদালত। দুদকের পরিচালক বাংলাদেশ ব্যাংকের কয়েন ভল্টে রক্ষিত অভিযোগ সংশ্লিষ্ট সাবেক ডেপুটি গভর্নরের সেফ ডেপোজিট তল্লাশিকালে রেজিস্ট্রারে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কিছু কর্মকর্তার সিলগালা সেফ ডেপোজিট দেখার পর লকার খোলার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। তিনি বলেন এতে অরক্ষিত সম্পদ থাকার অবকাশ আছে। আদালত পরে অনুমতি মঞ্জুর করেছে।

05 Feb 25 1NOJOR.COM

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের লকার খোলার অনুমতি পেল দুদক

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াতুল ইসলামকে মঙ্গলবার রাত ১০টার দিকে গ্রেপ্তার করেছে ডিবি। শেয়ারবাজারে লুটপাটের অভিযোগে সম্প্রতি বাতিল হয়েছে তার পাসপোর্টও। শিবলী রুবাইয়াত ২০ সালের ১৭ মে থেকে গত ১০ আগস্ট পর্যন্ত বিএসইসির চেয়ারম্যান ছিলেন।

05 Feb 25 1NOJOR.COM

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত গ্রেপ্তার

উত্তরায় তিন শিক্ষার্থী—আকাশ, রবিন ও বাপ্পি—গ্রেপ্তার হওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গাউসুল আজম অ্যাভিনিউয়ে একটি ছাত্র সমাবেশ থেকে পুলিশ তাদের আটক করে। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রথমে উত্তরা পূর্ব থানা ঘেরাও করে, পরে সন্ধ্যা ৭টার দিকে উত্তরা পশ্চিম থানায় হামলা চালিয়ে এএসআই মহাদেবকে আহত করে। শিক্ষার্থীরা ধারণা করেছিল যে তাদের সহপাঠীদের পূর্ব থানায় রাখা হয়েছে। পরে পুলিশের শীর্ষ কর্মকর্তারা, ও ডিসি রওনক জাহান, আলোচনায় বসেন। আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত হয় এবং পুলিশের আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে।

04 Feb 25 1NOJOR.COM

তিন শিক্ষার্থীকে ছাড়াতে উত্তরা থানায় হামলা

দ্য ল্যানসেটে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, বায়ুদূষণের কারণে অধূমপায়ীদের মধ্যে ফুসফুস ক্যানসারের হার বৃদ্ধি পাচ্ছে, বিশেষত নারী ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মানুষের মধ্যে। গবেষকরা জানিয়েছেন, অধূমপায়ীদের ৫৩% থেকে ৭০% ক্ষেত্রে অ্যাডিনোকার্সিনোমা নামক ক্যানসার ধরা পড়ছে। পূর্ব এশিয়ায়, বিশেষ করে চীনে, এই হার সবচেয়ে বেশি, যেখানে ঘরোয়া জ্বালানির ব্যবহার দূষণের প্রধান কারণ। বিশ্বব্যাপী ধূমপানের হার কমলেও, অধূমপায়ীদের ফুসফুস ক্যানসার এখন ক্যানসারজনিত মৃত্যুর পঞ্চম প্রধান কারণ হয়ে উঠেছে।

04 Feb 25 1NOJOR.COM

বায়ুদূষণে অধূমপায়ীদের ফুসফুস ক্যানসার বৃদ্ধি: গবেষণা

মেট্রোরেলে যাত্রীদের কাছে টিকিট বিক্রি করে২০২৩-২০২৪ অর্থবছরে আয় হয়েছে ২৪৩ কোটি ৯১ হাজার ৭ লাখ ৬২৫ টাকা। পরবর্তী বছরে ১৮ কোটি টাকা। মেট্রোরেল চালুর পর গত সোমবার সর্বোচ্চ ২ লাখ ৮২ হাজার মানুষ মেট্রোরেলে ভ্রমণ করেছে! ২২ সালের ৮ ডিসেম্বর চালু হয় আগারগাঁও অংশ, পরের বছর অক্টোবরে মতিঝিল অংশ, আগামী জুনে কমলাপুর পর্যন্ত চালু হবে। এতে করে পুরো প্রকল্পটি সম্পন্ন হবে। প্রথম বছর পরীক্ষামূলক দিনে ১০ বার ট্রেন চললেও এখন চলে ২০০ বার! দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত চালু হলে যাত্রী হবে পাঁচ লাখ, সরকারি ভর্তুকি লাগবে না। এসব কথা বলছিলেন, ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ! তিনি আরো বলেন ৫ আগস্টের পর পেশাগত মর্যাদা ও বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতির পর ২০০ জন কর্মী চলে গেছেন।

04 Feb 25 1NOJOR.COM

এক বছরে আয় ২৪৪ কোটি টাকা, শুক্রবার সকালেও চলবে মেট্রোরেল

৪ ফেব্রুয়ারি বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। দেশীয় অস্ত্র দেখা গেছে সংঘর্ষ সথলে ও বেশ কয়েক রাউন্ড গুলিও ছোঁড়া হয়।‌ খবর পেয়ে পুলিশ গিয়ে ৬ জনকে আটক করেছে। প্রুডেন্ট ফ্যাশন লিমিটেড কারখানায় ঝুট ব্যবসা করে আসছিলেন হারুন মণ্ডল, সরকার পরিবর্তনের পর আলমগীর নামে এক ব্যক্তি ঝুট ব্যবসা নিয়ন্ত্রণের চেষ্টা করে। এই ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষ ঘটে। পুলিশ ৩৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করে।

04 Feb 25 1NOJOR.COM

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আশুলিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ

ভারতের চ্যাংড়াবান্দা স্থলবন্দরে পাথরের রপ্তানি মূল্য না কমানোতে লালমনিরহাটের আমদানিকারকরা ১ ফেব্রুয়ারি থেকে আমদানি বন্ধ রেখেছে। এতে সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে ২ কোটি টাকা। ৫ আগস্টের পর বাংলাদেশে নির্মাণ কাজ কমে যাওয়ায় দরপতন ঘটে। এরপর আমদানিকারকরা রপ্তানিকারকদের দাম কমাতে চিঠি দেয়, যার জবাব দেয়নি রপ্তানিকারকরা। পুনরায় চিঠি পাঠানোর পরও জবাব না পাওয়াতে অনির্দিষ্টকালের জন্য পাথর আমদানি স্থগিত করে দেয়। এই ঘটনার জের ধরে ভারতের চ্যাংড়াবান্দা বন্দর থেকে ২ ফেব্রুয়ারির পর আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। ভারতে রপ্তানি হবে ৫০টি পণ্যবাহী গাড়িও আটকে আছে বন্দরে। অপরদিকে ভুটান থেকে আসা ৫ শতাধিক গাড়ি আটকে আছে ভারতের বন্দরে। অভিযোগ উঠেছে, ভারত থেকে না জানিয়েই রপ্তানি বন্ধ করে দিয়েছে।

04 Feb 25 1NOJOR.COM

রপ্তানি পণ্য নিচ্ছেনা ভারতীয় ব্যবসায়ীরা, কোটি টাকার রাজস্ব ক্ষতি

অন্তবর্তী সরকারের পদত্যাগ চেয়ে ঢাকায় লিফলেট বিতরণ করায় কলেজ শিক্ষক মুকিব মিয়াকে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। শাহবাগ থানায় তার নামে এক মামলা থাকায় গ্রেপ্তার করে তাকে শাহবাগ থানায় পাঠানো হয়। মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত শেখ হাসিনার নির্দেশনায় তার লিফলেটের বিতরণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিপাকে পড়েন আলোচিত এই শিক্ষা ক্যাডার।

04 Feb 25 1NOJOR.COM

আওয়ামী লীগের লিফলেট বিতরণ: আলোচিত সেই শিক্ষা ক্যাডার গ্রেপ্তার

বুয়েট কর্তৃপক্ষ আজ ৮ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার ও ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে, ২৭ জনকে করেছে সতর্ক! শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে বুয়েট প্রশাসন তদন্ত করে বিশ্ববিদ্যালয় অডিয়েন্স ধারার লঙ্ঘনের প্রমাণ পাওয়ার পর নেওয়া হয় এই সিদ্ধান্ত। ১২ জনকে ৬ সেমিস্টার, ৬ জনকে দুই সেমিস্টার পর্যন্ত বহিষ্কার করা হয়েছে। তবে বহিষ্কার আদেশ এখন স্থগিত, ভবিষ্যতে অপরাধ করলে হবে কার্যকর। এর বাইরে ৭ জনকে হল থেকে বহিষ্কার করা হয়েছে।

04 Feb 25 1NOJOR.COM

৮ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার ও ৩৩ জন শাস্তি দিলো বুয়েট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে সাভারে প্রথম শহীদ শাইখ আসহাবুল ইয়ামিনের লাশ উত্তোলন করতে গেলে বাঁধা দেন তার পরিবার। এরপর লাশ উত্তোলন কার্যক্রম স্থগিত করেন ম্যাজিস্ট্রেট। শহীদের পিতা মাতাকে কোনো ক্রমেই রাজি করাতে না পারার পর পিতা-মাতা ম্যাজিস্ট্রেট বরাবর শহীদের মর্যাদা থাকাকে কারণ হিসেবে উল্লেখ করে লাশ উত্তোলনে আপত্তি জানিয়েছেন। ম্যাজিস্ট্রেট স্বীকার করে পরবর্তী সিদ্ধান্ত আদালতের বলে অভিহিত করেন।

04 Feb 25 1NOJOR.COM

ময়নাতদন্তের জন্য শহীদ ইয়ামিনের লাশ তুলতে দেয়নি পরিবার

৮ ফেব্রুয়ারি অন্তবর্তী সরকারের গঠন করা বিভিন্ন খাতের সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশ করা হবে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সংস্কার কমিশনের প্রধানরা বৈঠক করছেন, জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। আশু, মধ্যবর্তী এবং নির্বাচনের পরে, এইসব ক্যাটাগরিতে সুপারিশ পেশ করবেন। তারপর সব রাজনৈতিক দল এবং গণঅভ্যুত্থানের শরীকদের কাছে পৌঁছে দেওয়া হবে এবং তাদের সাথে সমঝোতাক্রমে জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক হবে। উপদেষ্টা আশা করেন ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই শুরু হবে।

04 Feb 25 1NOJOR.COM

সব সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ ৮ ফেব্রুয়ারি: আসিফ নজরুল

প্রায় ১৭ বছর পর সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন, কারণ তিনি বর্তমানে রাজনৈতিক নির্বাসনে আছেন। নতুন চুক্তিতে পাঁচজন ক্রিকেটার তিনটি ফরম্যাটে থাকবেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস। কিছু ক্রিকেটার যেমন মাহমুদুল্লাহ কেবল ওয়ানডে চুক্তি পাবেন, আর রিশাদ হোসেনরা টি-টোয়েন্টি স্কোয়াডে যুক্ত হবেন। এছাড়া, বিশেষ একটি ক্যাটাগরি প্রস্তাবিত, যা কেন্দ্রীয় চুক্তির চেয়ে বেশি বেতন দেবে।

04 Feb 25 1NOJOR.COM

বিসিবির ২০২৫ কেন্দ্রীয় চুক্তি থেকে সাকিব আল হাসান বাদ, নতুন ক্যাটাগরি প্রস্তাবিত

জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি কর্মকর্তাদের জন্য একটি নির্দেশনা জারি করেছে, যাতে তারা সরকারি কর্মচারী ব্যবস্থাপনা সিস্টেম (জিইএমএস)-এ চাকরির তথ্য হালনাগাদ করেন। এ ক্ষেত্রে অগ্রহণযোগ্যতা ও তথ্য হালনাগাদ না করার কারণে পদোন্নতি এবং পদায়নে বিলম্ব হচ্ছে। কর্মকর্তাদের সম্প্রতি তোলা ছবি, পদায়ন, শিক্ষা, যোগাযোগ তথ্য জমা দেওয়ার জন্য আবারো অনুরোধ করা হয়েছে। নির্দেশনা না মানলে এটি অসদাচরণ হিসেবে গণ্য হবে এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

04 Feb 25 1NOJOR.COM

সরকারি কর্মকর্তাদের চাকরির তথ্য হালনাগাদ করার আহ্বান, না হলে শাস্তির মুখে পড়তে হতে পারে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে পোষ্য কোটার সম্পূর্ণ বাতিলের দাবি জানিয়েছে। এর জবাবে, কর্মকর্তা-কর্মচারীরা বুধবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে। উত্তেজনা বৃদ্ধি পায় যখন কর্মচারীরা কোটা বাতিলের পোস্টার ছিঁড়ে ফেলে এবং এক শিক্ষার্থীকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে। এর আগে শিক্ষার্থীরা আমরণ অনশন করে, যার ফলে প্রশাসন কোটায় পরিবর্তন আনে। তবে কর্মচারীরা এই পরিবর্তন প্রত্যাখ্যান করায় উত্তেজনা আরও বাড়ে, দুই পক্ষের মধ্যে সঙ্কট চরমে পৌঁছায়।

04 Feb 25 1NOJOR.COM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটাকে কেন্দ্র করে শিক্ষার্থী-কর্মচারী সংঘর্ষ

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে সম্মানজনকভাবে বিদায় নেওয়ার আহ্বান জানিয়েছেন। ঢাকায় এক প্রতিবাদ সমাবেশে তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি ও প্রশাসনিক বিশৃঙ্খলার কঠোর সমালোচনা করেন এবং নির্বাচন বিলম্ব হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দেন। যুবদল নেতা তৌহিদের মৃত্যুর নিন্দা জানিয়ে তিনি সরকারের উপদেষ্টাদের ব্যাখ্যা দাবি করেন। মান্না অভিযোগ করেন, সরকার নির্দিষ্ট দলকে সুবিধা দিচ্ছে, অন্যদের দমন করছে এবং রাজনৈতিক অস্থিরতা দ্রুত নিরসনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

04 Feb 25 1NOJOR.COM

দ্রুত নির্বাচন দিয়ে সরে দাঁড়ানোর আহ্বান মান্নার

আলবেনিজি সরকার ডিপসিক, একটি চীনা AI চ্যাটবট, সমস্ত ফেডারেল সরকারি ডিভাইস থেকে নিষিদ্ধ করেছে, জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণে। গোয়েন্দা সংস্থাগুলোর পরামর্শে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যা অস্ট্রেলিয়ার সম্পদের জন্য অগ্রহণযোগ্য ঝুঁকি হিসাবে চিহ্নিত হয়েছে। অভ্যন্তরীণ মন্ত্রী টনি বার্ক বলেছেন, এটি অ্যাপটির দেশীয় উৎসের কারণে নয়, নিরাপত্তা ঝুঁকির কারণে নেওয়া হয়েছে। টাইওয়ান, ইতালি এবং কিছু মার্কিন ফেডারেল সংস্থা পূর্বেই এই অ্যাপ নিষিদ্ধ করেছে। সরকার অ্যাপটি সমস্ত ডিভাইস থেকে সরিয়ে দেওয়ার এবং পুনঃইনস্টল হতে না দেওয়ার ব্যবস্থা নেবে।

04 Feb 25 1NOJOR.COM

গোয়েন্দা সংস্থাগুলোর পরামর্শে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যা অস্ট্রেলিয়ার সম্পদের জন্য অগ্রহণযোগ্য ঝুঁকি হিসাবে চিহ্নিত হয়েছে

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সাথে সাক্ষাৎ করে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পাচার হওয়া অর্থ ফেরত আনতে সহযোগিতা কামনা করেন। শেখ হাসিনা ও তার দোসররা জনগণের শত শত বিলিয়ন ডলার চুরি করে কুখ্যাত বেগম পাড়া করেছে, এই টাকার একটা অংশ কানাডাতেও পাচার করা হয়েছে বলে তিনি সহযোগিতা চান। হাইকমিশনার সহযোগিতার আশ্বাস দিয়ে বাংলাদেশের সংস্কার উদ্যোগের প্রশংসা করে তারা কী করতে পারে জানতে চান। কানাডার একজন মন্ত্রী শীঘ্রই বাংলাদেশে আসবে, কানাডা বাংলাদেশে ব্যবসায় সম্প্রসারণ ও বিনিয়োগেও আগ্রহী, জানান তিনি। প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বাংলাদেশে কানাডার ভিসা অফিস খোলার কথা বলেন।

04 Feb 25 1NOJOR.COM

পাচার হওয়া অর্থ উদ্ধারে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

যৌথ বাহিনীর হেফাজতে নিহত যুবদল নেতা তৌহিদুল ইসলাম পরিবারের সঙ্গে ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে কুমিল্লায় সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক। এই সময় মৃত্যুতে শোক প্রকাশ করে দায়ীদের দ্রুত বিচারের আশ্বাস দেন।সেনা ক্যাম্পকে ভুল তথ্য দিয়ে যারা এ ঘটনা ঘটিয়েছে তাদেরকেও শাস্তির আওতায় আনা হবে বলেন। ৩১ জানুয়ারি যৌথ বাহিনী তুলে নিয়ে গেলে পরদিন কুমিল্লা মেডিকেলে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে তৌহিদুল ইসলামকে।

04 Feb 25 1NOJOR.COM

নিহত যুবদল নেতা তৌহিদুলের পরিবারের পাশে থাকার আশ্বাস সেনাবাহিনীর

দুর্নীতি দমন কমিশন (দুদক) বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের সব লকার স্থগিত করার নির্দেশ দিয়েছে, সন্দেহ করা হচ্ছে এসব লকারে বিপুল পরিমাণ অপ্রদর্শিত সম্পদ রয়েছে। বর্তমানে লকারে কোনো সম্পদ রাখা বা বের করা যাচ্ছে না। সম্প্রতি সাবেক ডেপুটি গভর্নরের লকার থেকে বৈদেশিক মুদ্রা ও সোনালী অলঙ্কার উদ্ধার করার পর এই পদক্ষেপ নেওয়া হয়। অর্থনৈতিক উপদেষ্টা সরকারের সঙ্গে আলোচনা শেষে এসব সম্পদ স্থগিত করার সম্মতি দেন।

04 Feb 25 1NOJOR.COM

দুর্নীতির তদন্তে বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের সব লকার ফ্রিজ করা হয়েছে

আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করে সিনিয়র নির্বাচন কমিশনার বলেন বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রায় ৫০ লাখ নতুন ভোটার যুক্ত হতে যাচ্ছে। কমিশনের টার্গেট ছিল ৬১ লাখের বেশি। কিন্তু যুক্ত হচ্ছে ৪৯ লাখ ৭০ হাজার ৩৮৮ জন। ভোটার তালিকা থেকে মৃত ১৫ লাখ ২৩ হাজার ভোটার বাদ পড়েছে। যা শতকরা হিসেবে ১.৭৭ শতাংশ। ইসি সচিব জানান এবার ১৬ লাখ নারী ভোটার যুক্ত হয়েছে। যারা বাদ পড়েছেন যুক্ত হতে পারবেন, নিবন্ধন চলবে ১১ এপ্রিল পর্যন্ত! মিথ্যা তথ্য দিয়ে ১৭ বছরে ভোটার হওয়ার তথ্য নেই ইসির কাছে।

04 Feb 25 1NOJOR.COM

তালিকায় যুক্ত হচ্ছেন ৫০ লাখ নতুন ভোটার

দীর্ঘদিনের পাসপোর্ট সম্পর্কিত হয়রানি বন্ধ করতে সরকার পাসপোর্ট ইস্যু ও নবায়নে পুলিশ ভেরিফিকেশন বাদ দেওয়ার পরিকল্পনা করছে। বর্তমানে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) কর্তৃক পুলিশ ভেরিফিকেশন বেশিরভাগ সময় বিলম্ব এবং দুর্নীতির উৎস হয়ে দাঁড়িয়েছে। ১৬,০০০ পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন সমস্যার কারণে ঝুলে আছে, আর তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রক্রিয়াটি সহজ করার কাজ করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, রাজনৈতিক পরিচিতি বা পরিবারের তথ্য যাচাই করা অপ্রয়োজনীয় এবং তা বন্ধ করা উচিত।

04 Feb 25 1NOJOR.COM

পাসপোর্ট ইস্যু প্রক্রিয়া থেকে পুলিশ ভেরিফিকেশন বাদ দেওয়ার সিদ্ধান্ত

৩ ফেব্রুয়ারি মধ্যরাতে রাজশাহীর কসবা এলাকায় বাসচাপায় চারজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই ২জন নিহত হন। রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাকি ২ জন। সন্ধ্যা ৬টার দিকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস গ্রামীণ ট্রাভেলস নতুন কসবা এলাকায় পৌঁছে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। দুর্ঘটনায় নিহতরা হলেন, মোঃ ইব্রাহীম, মোঃ মারুফ, ফেরদৌস ও সাব্বির রহমান!

04 Feb 25 1NOJOR.COM

রাজশাহীতে বাসচাপায় ৪ জনের মৃত্যু

শুল্ক ফাঁকি দিয়ে ওষুধ এনে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে দুই ভারতীয় নাগরিক। ব্রাহ্মণবাড়িয়া স্থল সীমান্ত পার হয়ে আসার পর নারায়ণপুরে গতকাল তাদের গ্রেফতার করে মামলা দায়ের করে পাঠানো হয়েছে আদালতে। গ্রেপ্তারকৃতরা হলো, প্রদীপ দত্ত ও গৌতম দত্ত! তাদের কাছে পাওয়া যায় ভারতীয় ভ্যাকসিন, ইনেজকশন ও ট্যাবলেট। এর আগেও শুল্ক ফাঁকি দিয়ে কসমেটিকস এনে গ্রেপ্তার হন দুই ভারতীয়। তবে ওসি জানান, তারা বৈধভাবেই বাংলাদেশে এসেছে!

04 Feb 25 1NOJOR.COM

শুল্ক ফাঁকি দিয়ে ওষুধ আনার দায়ে ভারতীয় ২ নাগরিক গ্রেপ্তার

বাসের সিট ধরাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও আল ফিকহ লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে আহত হন দু'পক্ষের ১৩ শিক্ষার্থীসহ প্রক্টর, শিক্ষক ও ২ নিরাপত্তাকর্মী! অধ্যাপক ড. আবদুল কাদেরকে আহ্বায়ক করে গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি। প্রক্টর ও শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু তদন্তের পর জড়িতদের বিচারের দাবি জানিয়েছে আইনবিভাগের শিক্ষার্থীরা। আইন বিভাগের শিক্ষার্থীদের শিক্ষার্থীদের দাবি বানোয়াট বলে সংবাদ সম্মেলন করেন ৩ অভিযুক্ত। নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইবি ছাত্রদল।

04 Feb 25 1NOJOR.COM

ইবিতে দুই বিভাগের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দীর্ঘদিনের সম্পত্তি বিরোধের জেরে ৪ ফেব্রুয়ারি সকালে Bishutara গ্রামে আজাদ মিয়া (৫৫) প্রতিপক্ষের হাতে নিহত হন। প্রতিশোধ নিতে আজাদ মিয়ার সমর্থকরা ইনসান মিয়ার সহযোগী আমানত মিয়া (৬০) কে বল্লম দিয়ে আঘাত করে, যার ফলে তিনি হাসপাতালে মৃত ঘোষণা হন। পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে, এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

04 Feb 25 1NOJOR.COM

ব্রাহ্মণবাড়িয়ায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ২ জন নিহত

বিগত সরকারের মতো মেটার কাছ থেকে কোনো ব্যক্তির পোস্ট ডিলিট করা কিংবা নাগরিক হয়রানির কোনো তথ্য নয়; কেবল ক্রিপ্টো কারেন্সি এবং আর্থিক জালিয়াতির তথ্য চাওয়া হয়। নাগরিক সম্মতি মান্য করে সংশোধিত হয়েছে সাইবার সুরক্ষা আইন, জানিয়েছেন ফয়েজ আহমেদ তায়েব। সংশোধনীতে যৌন নির্যাতনকে শাস্তি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। হ্যাকার ছাড়া কোনো অভিযুক্তকেই পরোয়ানা ছাড়া করা যাবে গ্রেপ্তার! কেবল আইন নয়, ইন্টারনেটকে সর্বজনীন করতে একটি টেকসই গাইডলাইন জরুরি মনে করেন বিটিআরসির মহাপরিচালক খলিলুর রহমান। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি কনফারেন্সে এইসব কথা তারা বলেন। প্রধান অতিথির বক্তব্যে খলিলুর রহমান দুর্গম পাহাড়ি অঞ্চলে ইন্টারনেট পৌঁছে দেওয়ার গুরুত্বারোপ করেন‌!

04 Feb 25 1NOJOR.COM

ইন্টারনেটের জন্য আইন নয়; দরকার গাইডলাইন

ঢাকার মোহাম্মদপুর থেকে নিখোঁজ ১১ বছরের আরাবি ইসলাম সুবাকে সিসিটিভি ফুটেজে এক ছেলের সঙ্গে শপিং মলে প্রবেশ করতে দেখা যায়। তার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে তদন্তে জানা যায়, সে নওগাঁয় ওই ছেলের সঙ্গে গেছে। ছেলেটির নাম মোমিন হোসেন, এবং পুলিশ প্রেমঘটিত কারণে সুবার সেখানে যাওয়ার সন্দেহ করছে। পুলিশি উপস্থিতি টের পেয়ে সুবা আবার পালিয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী মোমিনের পরিবারের সহযোগিতা নিয়ে তাকে উদ্ধার করেছে।

04 Feb 25 1NOJOR.COM

সিসি ক্যামেরার ফুটেজ দেখে নওগা থেকে শিশু সুবাকে উদ্ধার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও একুশে টিভির চেয়ারম্যান আব্দুস সালামসহ চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করে রায় প্রকাশ করেছে আদালত। বাকি দুইজন হলেন একুশে টিভির সাবেক প্রধান প্রতিবেদক মাহাথীর ফারুকী খান ও সিনিয়র প্রতিবেদক কনক সারওয়ার! এর আগে গত ৩১শে অক্টোবর তাদের খালাস দেওয়া হয়। ১৫ সালের ৫ জানুয়ারি লন্ডনে তারেক রহমানের দেওয়া বক্তব্য একুশে টিভি সরাসরি প্রচার করলে পরদিন রাষ্ট্রদ্রোহ মামলা পরিচালনার অনুমতি চাওয়া হয়, ১৭ সালে করা হয় অভিযোগ গঠন। অভিযোগ ছিল তারেক রহমানের বক্তব্য সরাসরি প্রচার করে পারস্পরিক যোগসাজশে বানোয়াট তথ্য প্রচার করে দেশের সার্বভৌমত্ব হুমকিতে ফেলার।

04 Feb 25 1NOJOR.COM

তারেক রহমান-সালামের রাষ্ট্রদ্রোহ মামলা বাতিলের রায় প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনশনের মুখে পোষ্য কোটায় বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। আগে প্রতি বিভাগে চারজন করে সর্বোচ্চ ১৪৮ জনের ভর্তির সুযোগ ছিল, এখন নামিয়ে আনা হয়েছে ৪০এ! আগে স্ত্রী, সন্তান, ভাই-বোন এ সুবিধা পেতেন। এখন পাবেন কেবল সন্তান, এবং একজন চাকরিজীবী কেবল একবারই এই সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে গত রোববার সকাল ১১টায় অনশনে বসলে প্রশাসন পরদিন ভোর পাঁচটায় অনশন ভাঙান দাবি পূরণের আশ্বাস দিয়ে। পরদিন বিকেলে একটা তদন্ত কমিটি করে শিক্ষার্থীদের জানালে আরেক দফা অনশন করেন শিক্ষার্থীরা! পূর্বঘোষিত ৫ ফেব্রুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচার, ৬ ফেব্রুয়ারি তপশিল ঘোষণা এবং ৯ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা! এইসব পরিস্থিতিতে শিক্ষার্থীরা পোষ্য কোটার এই পরিবর্তন মেনে নেন।

04 Feb 25 1NOJOR.COM

অনশনের মুখে পোষ্য কোটায় পরিবর্তন এনেছে জাহাঙ্গীরনগরের প্রশাসন

সরকারের আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত করে শ্রেণীকক্ষে ফিরছে শিক্ষার্থীরা। ফলে মহাখালী থেকে গুলশানগামী রাস্তাতে রয়েছে স্বাভাবিক অবস্থা। আশ্বাসের দৃশ্যমান উন্নতি না দেখলে ফের আন্দোলনের হুমকিও দিয়েছে। তিতুমীরকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে গত মঙ্গলবার থেকে ক্লাস পরীক্ষা বর্জন ও পরদিন বিকাল থেকে অনশন করে আসছিলেন শিক্ষার্থীরা। সোমবার অনশন ভাঙিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বৃদ্ধির আশ্বাস দেওয়া হলেও বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের কোনো সুস্পষ্ট আশ্বাস দেওয়া হয়নি। সাত কলেজ ঢাবি থেকে মুক্ত হওয়ার পর সরকার সাত কলেজ নিয়ে একটা বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্ত নিলেও তিতুমীর শিক্ষার্থীরা একক বিশ্ববিদ্যালয় চেয়ে মাঠে নামেন। সোমবার ট্রেন অবরোধ করলে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন। জমি বরাদ্দ, নতুন বিল্ডিং ও অন্যান্য দাবি বাস্তবায়নে কাজ করার আশ্বাস দেন!

04 Feb 25 1NOJOR.COM

একসপ্তাহ পর সড়ক ছেড়ে ক্লাসে ফিরেছে তিতুমীর

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে ভারত থেকে ব্রহ্মোস কিনতে পারে ইন্দোনেশিয়া। ৪৫০ মিলিয়ন ডলারের মিসাইল কেনা নিয়ে চূড়ান্ত আলোচনায় পৌঁছেছে দেশটি। চূড়ান্ত হলে ফিলিপাইনের পর আসিয়ান দ্বিতীয় দেশ হিসেবে ইন্দোনেশিয়া ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল কিনতে যাচ্ছে। গত মাসে ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতে আসার পর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ব্রহ্মোসের সিইও 'র সাথে দেখা করেন। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর প্রধানও একটি উচ্চ স্তরের প্রতিনিধি দল সঙ্গে করে ক্ষেপণাস্ত্রটি দেখে যান। ভারত-রাশিয়া যৌথভাবে ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে! চীনের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইন্দোনেশিয়া নৌ ও সামরিক বাহিনীকে আধুনিক করতে এই ক্ষেপণাস্ত্র কিনতে পারে, বিশ্লেষকদের ধারণা!

04 Feb 25 1NOJOR.COM

ভারত থেকে ৪৫০ মিলিয়ন ডলারের মিসাইল কিনছে ইন্দোনেশিয়া?

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্য করাতে সাময়িক বরখাস্ত হওয়া সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে অব্যাহতির আবেদন বাতিল করে অভিযোগ গঠনের আদেশ দেন। এর আগে ২৬ জানুয়ারি উর্মি আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ৪ ফেব্রুয়ারি ঠিক করে দেন। মামলার আবেদনে উর্মির বিরুদ্ধে গণঅভ্যুত্থানের ফলে গঠিত সাংবিধানিক সরকারের বিরুদ্ধে সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও বিরুদ্ধাচরণ করা, সরকার উৎখাতের ষড়যন্ত্র করে জনমনে ভীতি সৃষ্টি, প্রধান উপদেষ্টা ও শহীদদের অবমাননার অভিযোগ আনা হয়।

04 Feb 25 1NOJOR.COM

মানহানির মামলায় সেই ম্যাজিস্ট্রেট ঊর্মির বিচার শুরু

ফারুক খান নামে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী ফারুক খানের ভেরিফাইড ফেসবুক আইডির এক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে কারাগার থেকে ফারুক খানের ফেসবুক পোস্টটি দেওয়া সম্ভব নয়। বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ নানা মামলায় ফারুক খান বর্তমানে ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ কারাগারে বন্দী রয়েছেন। তাকে গ্রেফতার করা হয়েছে বিগত ১৪ই অক্টোবর। তার আইডিটা স্বজন বা কারাগারের বাইরে কেউ পরিচালনা করছে কিনা এ সম্পর্কে কারা কর্তৃপক্ষ অবগত নয়।

04 Feb 25 1NOJOR.COM

ফারুক খানের ফেসবুক পোস্টটি কারাগার থেকে দেওয়া সম্ভব নয়: কারা কর্তৃপক্ষ

ভারতের সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ মানেই বিনোদনে ভরপুর। তার বলা সংবাদ এবং এর সত্যতা থেকে অঙ্গভঙ্গি, লাফিয়ে চলা আর চিল্লানোকেই দর্শক উপভোগ করেন বেশি। আজগুবি খবর এবং বাংলাদেশ দখল হবে, চট্রগ্রাম দখল হবে এমন আরো অনেক উদ্ভট বক্তব্যের জন্য বাংলাদেশে সমালোচিত তিনি। হিন্দুত্ববাদী ও মৌলবাদ প্রশ্নে সোমবার ৩ জানুয়ারি রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ময়ূখের সাথে অনলাইনে লাইভ শেয়ার করেন। এদিন শান্ত ছিল ময়ূখ, প্রশ্ন করেন সেন্টমার্টিন বিক্রি প্রসঙ্গ, ঢাকার সব হোটেলে গরুর মাংস রাখা ইস্যু, এমনকি শেখ হাসিনার ছবি ডাস্টবিনে রাখা প্রসঙ্গেও! একে ভারত বাংলাদেশ ম্যাচ বলে অভিহিত করেন ময়ূখ। দাবি করেন প্রধান উপদেষ্টা তাকে ফলো করার জন্য পাঁচজন স্ট্যান্ডবাই রেখে দিয়েছেন। শফিকুল আলম ময়ূখকে ইউনুসের ইন্টারভিউ নিতে আমন্ত্রণ জানান।

04 Feb 25 1NOJOR.COM

সেন্টমার্টিন বিক্রি প্রসঙ্গে প্রেস সচিবের কাছে জানতে চেয়েছে ময়ূখ

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় ছাত্রদলের সাবেক ক্যাডার পরিচয়ে শিক্ষক নজরুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে মাধ্যমিক শিক্ষা অফিসারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এক ভাইরাল অডিও ক্লিপে মাধ্যমিক শিক্ষা অফিসারের কলেজে এসে হুমকি দেওয়ার প্রতিক্রিয়ায় বাচ্চু নিজেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ক্যাডার দাবি করেন। এরশাদ আন্দোলনে তার ভূমিকা এবং তারেক রহমানের সঙ্গে সম্পর্ক স্মরণ করিয়ে দেন। নজরুল ইসলাম বাচ্চু শিবপুর বরেন্দ্র কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক হিসেবে আছেন। বাচ্চু এই প্রতিষ্ঠানের প্রিন্সিপালের বিরুদ্ধে বিশ কোটি টাকা অনিয়মের অভিযোগ আনার পর গঠিত তদন্ত কমিটির সদস্য এখনো তদন্ত কার্য শুরু না করার ক্ষোভে তিনি উত্তেজিত হয়ে এই ঘটনা ঘটিয়েছেন!

04 Feb 25 1NOJOR.COM

ছাত্রদলের ক্যাডার পরিচয়ে শিক্ষা কর্মকর্তাকে শিক্ষকের হুমকি

নওগাঁ মান্দা উপজেলার কশব ইউনিয়নের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদ রাসেলের বাড়িতে ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে ও আজ সকাল আটটায় দুই দফায় চালানো হয় হামলা। শহীদের পিতার অভিযোগ হামলা দুটি চালায় প্রতিবেশী রফাতুল্যা মণ্ডলের সন্ত্রাসী বাহিনী। রফাতুল্যার সাথে সাথে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। ওসি জানিয়েছে, হামলাস্থল পরিদর্শন করা হয়েছে, চলছে মামলার প্রস্তুতি।

04 Feb 25 1NOJOR.COM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের বাড়িতে হামলা

ভারতের অভিবাসীদের নিয়ে ভারতের উদ্দেশ্যে সি-১৭ বিমান রওয়ানা দিয়েছে। এর মাধ্যমে ভারতেও যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসী ফেরত পাঠানোর কার্যক্রম চালু হলো। এর আগে মার্কিন বিমানে করে গুয়েতেমালা, পেরু, হন্ডুরাস, ব্রাজিলে অবৈধ অভিবাসী পাঠানো হয়েছে। গত জানুয়ারিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান অবৈধ অভিবাসীদের ফেরত নিতে ভারতের আপত্তি নেই। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকেও এ কথা জানিয়েছেন তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আগামী ১৩ই ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখা করতে পারেন। এটাকে ওয়াশিংটনে দুই বন্ধুর বৈঠক বলে অভিহিত করা হচ্ছে!

04 Feb 25 1NOJOR.COM

ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত এলাকা গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৭০৯ জনে। ১৪ হাজারের বেশি মানুষকে মৃত বলে ধরে নেওয়া হয়েছে। নিহতদের মধ্যে ১৭ হাজার ৮৮১ জন শিশু। ৬ হাজারের বেশি ফিলিস্তিনিকে ইসরায়েলি বাহিনী আটক করে রেখেছে। ২০ লাখের বেশি মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে। আহত হয়েছে ১ লাখ ১১ হাজার ৫৮৮ জন।গাজা সরকারি তথ্য জানিয়েছে, নিখোঁজ থাকা মৃতদের ৭৬ শতাংশের মরদেহ উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নেওয়া সম্ভব হয়েছে। এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন ১৪ হাজার ২২২ জন। এই যুদ্ধে ১ হাজার ১৫৫ জন স্বাস্থ্যকর্মী , ২০৫ জন সাংবাদিক এবং ১৯৪জন সিভিল ডিফেন্সকর্মী নিহত হয়েছে।

04 Feb 25 1NOJOR.COM

‘গাজায় শত শত বাড়ি কবরস্থানে পরিণত হয়েছে’

ফেনীতে সরস্বতী পূজা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি যুবক। তিনজন হলেন দৈবু বৈষ্ণব (২২), অন্তর ঘোষ (২০) ও সৌরভ গোস্বামী (২২)! রাত সাড়ে আটটায় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এই ঘটনা ঘটে। নিহতদের মোটরসাইকেলটি প্রচণ্ড গতিতে ট্রাক ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কলের গাছের গুঁড়ির সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মারা যান ২ জন! অপরজন সদর হাসপাতালে নেওয়ার পর মারা যান। মোটরসাইকেলের বেপরোয়া গতিকেই দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করেছেন ফেনী মহাসড়ক থানার উপপরিদর্শক!

04 Feb 25 1NOJOR.COM

পূজা দেখে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো তিন বন্ধুর

অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিহত মাদারীপুরের রাজৈ উপজেলার ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ আরো ৪ জন। ৩০ জানুয়ারি লিবিয়ার ব্রেগা তীরে বেশ কয়েকজন অভিবাসীর মরদেহ উদ্ধারে খবর দেয় বাংলাদেশ দূতাবাস। ঘটনায় জড়িত দালালদের শাস্তির দাবি করেছে স্বজনরা। ভুক্তভোগীদের অভিযোগ, ঋণ ও ভিটেমাটি বিক্রি করে দালালদের হাতে লাখ লাখ টাকা তুলে দিলেও শেষ রক্ষা হলো না। এই ঘটনার মূলহোতা ভাঙ্গা উপজেলার মনির হাওলাদার ও রফিক দালাল। এক ভুক্তভোগীর দাবি দালালেরা তার কাছ থেকে নিয়েছে ২৮ লাখ টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃতদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিবেন বলে জানান।

04 Feb 25 1NOJOR.COM

ইতালি যাওয়ার পথে নৌকাডুবি, পরিচয় মিলেছে নিহত ১০ বাংলাদেশির

মেক্সিকো ও কানাডা তাদের সীমান্তে নিরাপত্তা জোরদার ও মাদক ঠেকানোর অঙ্গীকার করার পর ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সাময়িক সরে এসেছেন। ট্রাম্প বলছেন আমাদের উত্তর সীমান্ত নিরাপদ থাকবে নিশ্চিত করেছে কানাডা, জাস্টিন ট্রুডো সীমান্তে নিরাপত্তার জন্য ১.৩ বিলিয়ন ডলার অর্থ বরাদ্দ দিয়েছেন। এর আগে মেক্সিকোর প্রেসিডেন্ট জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তিতে পৌঁছাতে তারা সম্মত হয়েছেন।

04 Feb 25 1NOJOR.COM

কানাডা-মেক্সিকোর ওপর ট্রাম্পের শুল্কারোপ স্থগিত

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মী এবং সরকারের অনেকেই দেশ ছেড়ে পালিয়ে যান। যার মধ্যে সামনে আসছে কেউ কেউ। এবার প্রকাশ্যে লন্ডনে দেখা গেছে সাবেক সাবেক নৌপরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীকে। আওয়ামী লীগের এক কর্মীসভায় তিনি উপস্থিত হন। দলের নেতাকর্মীদের মামলা প্রত্যাহার ও ইউনুস সরকারের পদত্যাগের দাবি নিয়ে আওয়ামী লীগের মাসব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচিও পালন করতে দেখা গেছে লন্ডনে। এই প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান ও সাবেক সাংসদ হাবিবুর রহমান।

04 Feb 25 1NOJOR.COM

লন্ডনে প্রকাশ্যে দেখা গেল সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদকে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা ও জামায়াত নেতা আব্দুর জব্বার হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার ছোটভাই সরফরাজ হোসেনের তিন, আরেক মামলায় তার ভগ্নিপতির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশ রিমান্ড চেয়েছিল পাঁচদিন। গতকাল দুপুরে আদালত থেকে কাঠগড়ায় নেওয়ার সময় সাবেক এই মন্ত্রীর গায়ে ডিম ছুঁড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ও বিএনপির কর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

04 Feb 25 1NOJOR.COM

সাবেক জনপ্রশাসন মন্ত্রীর রিমান্ড, আদালতে ডিম নিক্ষেপ

হিন্দুস্তান টাইমস রিপোর্ট করেছে আগামী ১৩ ফেব্রুয়ারি দেখা করতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১২ই ফেব্রুয়ারি মোদি ওয়াশিংটন পৌঁছে আমেরিকান কর্পোরেট নেতা ও ভারতীয় বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে দেখা করবেন। গত সপ্তাহে ট্রাম্প বলেছিল তার সাথে বৈঠক করতে নরেন্দ্র মোদি আসছেন। ট্রাম্প মোদির কাছে মার্কিন সুরক্ষা সরঞ্জাম কেনার এবং ন্যায্য বাণিজ্যিক সম্পর্ক গড়ার দিকে গুরুত্ব দিয়েছেন। ২৩-২৪ অর্থবছরে দেশ দুটির মধ্যে ১১৮ বিলিয়ন ডলারের বাণিজ্য ছাড়িয়ে গিয়েছিল।

04 Feb 25 1NOJOR.COM

১৩ ফেব্রুয়ারি মোদি-ট্রাম্পের বৈঠক, বন্ধু ট্রাম্পের জন্য নৈশভোজের আয়োজন

বাংলাদেশে অবৈধভাবে বাস করা ৫০,০০০ বিদেশি নাগরিককে আবেদন করে দেশ ছাড়ার নির্দেশনা দেওয়ার পর জানুয়ারি মাস পর্যন্ত ১৫ হাজার ৬১৮ জন বাংলাদেশ ছেড়ে যান। এখনো অবৈধভাবে বসবাস করছেন ৩৩ হাজার ৬৪৮ জন! স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে ১১ সদস্যের একটা টাস্কফোর্স গঠন করা হয়েছে, এই বিপুল সংখ্যক অবৈধদের বিষয়ে করণীয় ঠিক করতে। এর আগে ৮ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবৈধ বিদেশীদের বিভিন্ন আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে। পুলিশের বিশেষ শাখার তথ্য মতে, বাংলাদেশে অবস্থিত ২৭,০০০ ভারতীয়দের মেয়াদ শেষ হয়ে গেছে, চীনের ১০,০০০! ভিসার মেয়াদ শেষ হওয়ায় জরিমানা দিয়ে ভিসা নবায়ন করতে হবে।

04 Feb 25 1NOJOR.COM

অবৈধ ৫০ হাজার বিদেশির মধ্যে ১৫ হাজার দেশ ছেড়েছেন

একজনকে ঘুষি মেরে পালানোর সময় আওয়ামী লীগ খাগড়াছড়ি দীঘিনালার সহ-সভাপতি, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ মাস্টারকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় ইস্যুকে কেন্দ্র করে ঝগড়ার পর এই ঘটনা ঘটে। তার নামে দীঘিনালা ও খাগড়াছড়ি সদর থানায় একাধিক মামলা রয়েছে। তারপর ঘুষি মারার ঘটনায় আরেকটা মামলার প্রস্তুতি চলছে।

04 Feb 25 1NOJOR.COM

ঘুসি মেরে পালানোর সময় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

শেখ হাসিনা, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ ও মেজর জিয়াউল আহসান এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গুমের তদারকি করতেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে জিআরএ সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ! এর আগে জাতীয় তদন্ত কমিশন শেখ হাসিনা সরকারের অধীনে ৩৫০০ গুম হয়েছে বলে প্রতিবেদন পেশ করে। গুম করে অস্বীকার করতো। যে স্থানে গুম করা হতো মৃত্যুর চেয়ে খারাপ অবস্থা দেওয়ার জন্য তৈরি ছিল, বলেছেন গুমের ভিকটিমের আইনজীবী। প্রতিবেদনে কমিশনের সুপারিশ অনুযায়ী র্যাব ভেঙে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তে র্যাব প্রধান এ কে এম শহীদুর রহমানের সম্মতি রয়েছে বলে জানানো হয়েছে! ক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে বাহিনীকে আন্তর্জাতিক মানদণ্ড প্রয়োগ করারও কথা বলা হয়!

04 Feb 25 1NOJOR.COM

গুমের ঘটনায় যাদের নাম পেয়েছে এইচআরডব্লিউ

প্রধান উপদেষ্টা শফিকুল আলম আওয়ামী লীগের ট্রল বাহিনীকে তার পরিবারকে টার্গেট করার অভিযোগ এনেছেন, বইমেলায় শেখ হাসিনার ছবি একটি ডাস্টবিনে পোস্ট করার পর। আলম এই ঘটনার নিন্দা করেছেন এবং এটিকে লজ্জাজনক বলে উল্লেখ করেছেন। তিনি এই দলকে কিশোরীদের ছবি বিকৃত করে পর্নোগ্রাফি তৈরি করে প্রচার করার জন্য অভিযুক্ত করেছেন। তিনি ওই দলের চরিত্র ও কাজের সমালোচনা করেছেন এবং তাদের স্বাদ ও নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন, যার মধ্যে শেখ হাসিনা অন্তর্ভুক্ত।

03 Feb 25 1NOJOR.COM

শফিকুল আলম আওয়ামী লীগকে তার পরিবারকে টার্গেট করার অভিযোগ করেছেন বইমেলা ঘটনার পর

ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। দাগনভূঁঞার বেকের বাজার এলাকায় অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলেই দুই আরোহী মারা যান, আরেকজন হাসপাতালে মারা যান। নিহতরা নোয়াখালীর বসুরহাটের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ তদন্ত করছে।

03 Feb 25 1NOJOR.COM

ফেনী-নোয়াখালী মহাসড়কে তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ)-এর নেতৃত্বে বিদ্রোহী যোদ্ধারা মিয়ানমারের মন রাজ্যে একটি গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটি দখল করেছে, যুদ্ধে বেশ কয়েকজন জান্তা সেনা নিহত হয়েছে। পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ), বামার পিপলস লিবারেশন আর্মি (বিপিএলএ) এবং ফোর্স ফর ফেডারেল ডেমোক্রেসি (এফএফডি) এই অভিযানে অংশ নেয়। এক মাসের লড়াইয়ের পর ঘাঁটি দখল করা হয়, জান্তা বাহিনীর বিমান হামলার বিরুদ্ধে লড়াই করেও ২৯ সেনাকে গ্রেপ্তার করা হয়। এই যুদ্ধে এক কেএনএলএ যোদ্ধা ও এক এফএফডি সেনা নিহত হন।

03 Feb 25 1NOJOR.COM

মিয়ানমারে জান্তা বাহিনী আরেকটি কৌশলগত ঘাঁটি হারিয়েছে, বহু সেনা নিহত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আওয়ামী লীগ সমর্থকদের লিফলেট বিতরণের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করেছেন, জানিয়ে বলেছেন যে, যারা এতে জড়িত হবে তাদের গ্রেপ্তার করা হবে। তিনি এই কার্যক্রমকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হিসেবে মন্তব্য করেছেন। সরকার অনলাইন গুজব মনিটর করছে এবং যারা মিথ্যা তথ্য ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। আলম সরকারের সংকল্পের কথা জানিয়ে বলেন, মানব পাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অন্য কোনো অবৈধ কর্মকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহি করা হবে।

03 Feb 25 1NOJOR.COM

আওয়ামী লীগের লিফলেট বিতরণকারীদের গ্রেপ্তার করা হবে: প্রেস সচিব

তিতুমীর কলেজের শিক্ষার্থীরা সরকারী আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছেন যে আগামী ৭ দিনের মধ্যে তিতুমীর বিশ্ববিদ্যালয় বিষয়ক পদক্ষেপ নেয়া হবে। ৩ ফেব্রুয়ারি রাতের দিকে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান এবং সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মন্ডলের উপস্থিতিতে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করেন। এ সময়, অধ্যক্ষ এক অনশনরত শিক্ষার্থীকে প্যাকেটজাত আমের জুস পান করান।

03 Feb 25 1NOJOR.COM

সরকারী আশ্বাসে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতায় ২৩ জন নিহত হওয়ার অভিযোগ করেছে। তবে পুলিশ সদর দপ্তর উদ্ধৃত করে অন্তর্বর্তী সরকার ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সরকার জানায়, পুলিশ ২২টি ঘটনার তদন্ত করেছে, এর মধ্যে কয়েকটি চুরি ও দস্যুতার সঙ্গে সম্পর্কিত। দুটি মৃত্যু আত্মহত্যা এবং ডুবে মৃত্যুর ঘটনা ছিল। অন্তর্বর্তী সরকার বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে সতর্ক করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়েছে।

03 Feb 25 1NOJOR.COM

সাম্প্রদায়িক সহিংসতায় ২৩ জন হত্যার অভিযোগ প্রত্যাখ্যান করলো অন্তর্বর্তী সরকার

বাংলাদেশের ছাত্রদের সংঘর্ষের ফুটেজকে সামাজিক মাধ্যমে ‘হিন্দু হত্যাকাণ্ড’ হিসেবে মিথ্যা প্রচার করা হচ্ছে ভারতের সোশ্যাল মিডিয়ায়। এএফপি ফ্যাক্ট চেকিং জানিয়েছে, সহিংসতার মধ্যে হিন্দু ছাত্রদের মৃত্যুর কোনো প্রমাণ পাওয়া যায়নি। ঢাকার কলেজগুলির ছাত্রদের মধ্যে সংঘর্ষ ধর্মীয় উত্তেজনার সাথে সম্পর্কিত নয়। এই ঘটনাটি হাসপাতালের অবহেলায় এক ছাত্রের মৃত্যুর প্রতিবাদ থেকে ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে সহিংসতা ধর্মীয় ভিত্তিতে ছিল না এবং কোনো হিন্দু ছাত্রকে লক্ষ্য করে হামলা হয়নি।

03 Feb 25 1NOJOR.COM

বাংলাদেশে ছাত্রদের সংঘর্ষে ‘হিন্দু হত্যাকাণ্ড’ সম্পর্কিত মিথ্যা দাবি ভারতের সোশ্যাল মিডিয়ায়

ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে ব্যর্থ বলে উল্লেখ করেন, এবং বলেন যে চীন ভারতের চেয়ে অন্তত ১০ বছর এগিয়ে রয়েছে বিভিন্ন ক্ষেত্রে। গান্ধী লাদাখে চীনা আগ্রাসন নিয়ে মোদির বিবৃতির বিপরীতে সেনাবাহিনীর বক্তব্য তুলে ধরেন। তিনি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে দূষণ নিয়ে সমালোচনা করে, যমুনার দূষিত পানি পান করতে চ্যালেঞ্জ করেন এবং নদী পরিষ্কারের প্রতিশ্রুতি পূরণ করতে বলেন। গান্ধী ভারতের উৎপাদন ক্ষমতা বাড়াতে ব্যর্থতার কথা তুলে ধরেন, যার সুফল চীন পেয়েছে।

03 Feb 25 1NOJOR.COM

মোদি’র ‘মেক ইন ইন্ডিয়া’ ও কেজরিওয়ালকে দিল্লির দূষণ নিয়ে সমালোচনা রাহুল গান্ধীর

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন, উল্লেখ করে যে ২০২৫ দেশটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। নিরাপত্তা পর্যালোচনা সভায় তিনি আধুনিক যোগাযোগ প্রযুক্তি ও কেন্দ্রীয় কমান্ড সেন্টারের প্রয়োজনীয়তার কথা বলেন। তিনি শেখ হাসিনার ঘনিষ্ঠদের বিশৃঙ্খলা সৃষ্টিতে অর্থায়ন ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ করেন। এছাড়া, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, সংখ্যালঘুদের সুরক্ষা এবং সাম্প্রতিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার নির্দেশ দেন।

03 Feb 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টা সতর্ক করলেন: “যুদ্ধকালীন পরিস্থিতির মতো সতর্ক থাকুন”

কানাডা, মেক্সিকো ও চীনের ওপর ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের কারণে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের আশঙ্কা দেখা দেয়, যার ফলে রুপি ৬৭ পয়সা কমে ৮৭.২৯-এ পৌঁছায়। নিরাপদ বিনিয়োগের খোঁজে ডলারের মূল্য বৃদ্ধি পেলে এশিয়ান মুদ্রাগুলো দুর্বল হয়। গত সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রা রিজার্ভে কিছুটা সংকট তৈরি হয়। ওই সপ্তাহে রিজার্ভ ১ দশমিক ৮৮৮ বিলিয়ন ডলার কমে দাঁড়িয়ে ছিল ৬২৩ দশমিক ৯৮৩ বিলিয়ন ডলারে। ভারতের শেয়ারবাজারেও পতন শুরু হয়েছে, সেনসেক্স ৫৭৫ পয়েন্ট ও নিফটি ২০৬ পয়েন্ট হারিয়েছে।

03 Feb 25 1NOJOR.COM

ট্রাম্পের বিশ্ব বাণিজ্য যুদ্ধের আশঙ্কায় ভারতের রুপি রেকর্ড দরপতন

বাংলাদেশের বায়ুদূষণ পর্যবেক্ষণে ৫.৪৫ মিলিয়ন ডলার অনুদান দেবে জাপান। দুই দেশের সরকারের প্রতিনিধি হিসেবে বাংলাদেশের ইআরডি সচিব, জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি ও জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদি চুক্তি স্বাক্ষর করেন। পরিবেশ মন্ত্রণালয় ২০২৫ সালের মার্চ থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়ন করবে। এপ্রকল্পের আওতায় যানবাহনের ধোঁয়া নিরীক্ষাসহ বায়ুদূষণ পরিমাপ ও বিশ্লেষণ করা হবে এবং রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে সার্বক্ষণিক বায়ু পর্যবেক্ষণ স্টেশন স্থাপন করা হবে।

03 Feb 25 1NOJOR.COM

বাংলাদেশের বায়ুদূষণ পর্যবেক্ষণে ৫.৪৫ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান

বাংলাদেশে অবৈধভাবে বসবাসরত বিদেশি নাগরিকদের বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১১ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করেছে। সুরক্ষা ও অভিবাসনবিষয়ক অতিরিক্ত সচিব টাস্কফোর্সের নেতৃত্ব দেবেন, যেখানে সরকারি ও নিরাপত্তা সংস্থার গুরুত্বপূর্ণ কর্মকর্তারা থাকবেন। কমিটি অবৈধ বিদেশিদের বিষয়ে গৃহীত কার্যক্রম সমন্বয়, পরামর্শ প্রদান ও প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। প্রয়োজনে কর্মকর্তাদের সভায় আমন্ত্রণ জানাতে ও নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। অবৈধ বিদেশি নাগরিকদের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার উদ্যোগকে শক্তিশালী করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

03 Feb 25 1NOJOR.COM

বাংলাদেশে অবৈধ বিদেশিদের বিষয়ে ১১ সদস্যের টাস্কফোর্স গঠন

ইলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্পের সহায়তায় ফেডারেল সরকারের আকার কমানোর প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন, তিনি বলেছেন তারা USAID বন্ধ করার জন্য কাজ করছেন, এটিকে “মেরামতযোগ্য নয়” বলে অভিহিত করেছেন। মাস্ক এবং ট্রাম্প দুজনেই বিশ্বের বৃহত্তম দাতা সংস্থাটি বন্ধ করার পক্ষে। ইউএসএআইডি, যা ২০২৩ সালে $৭২ বিলিয়ন বিতরণ করেছে, ট্রাম্পের “আমেরিকা ফার্স্ট” নীতির ফলে ঝুঁকিতে রয়েছে। মাস্ক সরকারে দুর্নীতি ও অকার্যকারিতা দাবি করেছেন এবং $১ ট্রিলিয়ন সঞ্চয়ের প্রস্তাব দিয়েছেন। সমালোচকরা মাস্কের ট্রেজারি সিস্টেমে প্রবেশাধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন।

03 Feb 25 1NOJOR.COM

ইলন মাস্ক ইউএসএআইডিকে 'মেরামত অযোগ্য' বলে বলে উল্লেখ করেছেন এবং ট্রাম্পের সহায়তায় এটি বন্ধের উদ্যোগ নিচ্ছেন

মহাখালী রেলগেট এলাকায় তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে রেখেছেন। এতে নোয়াখালীর অভিমুখে চলা ট্রেন ফেরত গেছে ঢাকা রেলওয়ে স্টেশনের দিকে। সরেজমিনে দেখা গেছে রেললাইনে ২০-৩০ জন শিক্ষার্থী এবং আশেপাশে শতাধিক শিক্ষার্থী অবস্থান করছেন। পুলিশ, ডিবি, বিজিবি এবং এবিবিএন ঘিরে রেখেছে শিক্ষার্থীদের। পিছনে জলকামান। তাদের দাবি তিতুমীরকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের। দাবি আদায়ে একটা বিশেষ কমিটি গঠন করা হলেও ইতিবাচক সাড়া না পেয়ে ২৯ জানুয়ারি থেকে আমরণ অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।

03 Feb 25 1NOJOR.COM

তিতুমির শিক্ষার্থীদের ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর থানাধীন মোঃ মহিউদ্দিন নামে একজন নিহত হওয়ার মামলায় সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের গ্রেফতার দেখানোর আবেদন চলাকালে কামাল আহমেদ হাত তুলে কাঁদতে কাঁদতে হাতকড়া দেখিয়ে বলেন 'এটা কী মুক্তিযুদ্ধের অলঙ্কার! এজন্যই কী মুক্তিযুদ্ধ করেছিলাম!' পরে পাবলিক প্রসিকিউটর বলেন মুক্তিযুদ্ধ পরিচয় দিবেন না, আপনাদের কারণে মুক্তিযুদ্ধ কলঙ্কিত হয়েছে! সাবেক প্রতিমন্ত্রী আদালতকে আরো বলেন, দেশে আইনের শাসন থাকলে আমার এবং আমার পরিবারের উপর নির্যাতন হতো না। তিনি নিজেকে নির্দোষ দাবি করেন! এ প্রসঙ্গে পাবলিক প্রসিকিউটর বলেন দুর্নীতি করতেই ব্যবসায় থেকে রাজনীতিতে এসেছেন। এছাড়াও সাবেক প্রতিমন্ত্রী বলেন, আমি আন্দোলনকারীদের পক্ষে কথা বলেছি!

03 Feb 25 1NOJOR.COM

আপনি নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দেবেন না, কামাল মজুমদারকে কৌঁসুলি

ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলার বনগাঁও বাজারে সুমন (২৫) নামের আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়েছে আসামির পরিবারের সদস্যসহ এলাকার শতাধিক মানুষ। হামলা চালানো হয় পুলিশ এবং পুলিশের গাড়িতে। আটকও করে রাখে পুলিশ সদস্যদের। খবর পেয়ে ১১ সদস্যের পুলিশের আরেক টিম গিয়ে উদ্ধার করে। পুলিশের ব্যবহৃত মাইক্রোবাস চালককে মারধর করা হয়! হরিপুর থানার ওসি বলেছেন, হামলায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে!

03 Feb 25 1NOJOR.COM

আসামি ধরতে গিয়ে অবরুদ্ধ পুলিশ, ২ ঘণ্টা পর উদ্ধার

৩ ফেব্রুয়ারি দুপুর ১টার বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নে ফুলতলী সীমান্তে শূন্য রেখায় ৪৮ নম্বর পিলারের পাশে স্থলমাইন বিস্ফোরণে এক কিশোরের পা বিচ্ছিন্ন হয়েছে। ক্ষতিগ্রস্ত কিশোর তরিক উদ্দিন আহমদ রশিদের ছেলে। ধারণা করা হচ্ছে বিদ্রোহীরা মাইন পুঁতে রেখেছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি বিজিবি দেখছে। এর আগে ২৪ জানুয়ারি একই উপজেলায় বিস্ফোরণ ঘটলে দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছিলেন!

03 Feb 25 1NOJOR.COM

মিয়ানমার সীমান্তে ফের মাইন বিস্ফোরণ, উড়ে গেছে বাংলাদেশি কিশোরের পা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ দেশের মিডিয়ায় দেড় যুগের বেশি সময় ধরে আওয়ামী দালালদের আধিপত্যের অভিযোগ তুলে বলেন, কিছুদিন পর দেখব খুনিদের সবাই বাইরে আর বিপ্লবীরা সবাই জেলের ভেতর! কালের কণ্ঠে পলাতক ফ্যাসিস্ট হাসিনার দোসর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি বুলবুলের বিবৃতি ছাপানো প্রসঙ্গে তিনি এইসব কথা বলেন। প্রেস সচিব শফিকুল আলমকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের সুশীলতা আপনাদের গলার দড়ি হয়ে না ফিরুক। গতকালকের আরেক পোস্টে তিনি মিডিয়ার উপর আওয়ামী লীগের অপরাধের বৈধতা ও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পথ প্রশস্ত করার দোষারোপ করেন।‌ মিডিয়ার বিরুদ্ধে হাসনাতদের দাঁড়ানোর পর যারা প্রতিরোধ করেছে এই পোস্টে তাদেরকে কড়া ভাষায় সমালোচনা করেছেন!

03 Feb 25 1NOJOR.COM

কিছুদিন পর দেখব খুনিরা বাইরে, বিপ্লবীরা জেলে: হাসনাত

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা সোমবার মহাখালী রেলক্রসিং অবরোধ করেন, ফলে সড়ক ও রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেন আটকে পড়ে। ট্রেনের লোকোমাস্টার অবরোধ দেখে দ্রুতগতিতে ট্রেন থামাতে সক্ষম হন। এর আগে দুপুরে শিক্ষার্থীরা মহাখালী-গুলশান সড়ক অবরোধ করেন, যার ফলে যানজটের সৃষ্টি হয়। পরে বিকেলে তারা রেলক্রসিং এলাকায় এসে আন্দোলন চালিয়ে যান এবং কর্তৃপক্ষের কাছে তাদের দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

03 Feb 25 1NOJOR.COM

বিশ্ববিদ্যালয় দাবিতে মহাখালী রেলক্রসিং অবরোধ তিতুমীর শিক্ষার্থীদের

৩ ফেব্রুয়ারি বেলা ১১টায় ফেনীর ফুলগাজীর কালির হাটে শহীদ ইশতিয়াক আহমদ শ্রাবণের কবর জিয়ারতের করে জামাতের আমির বলেন, চাঁদাবাজির পথ প্রশস্ত করতে শহীদরা প্রাণ দেননি। তিনি দোহাই দিয়ে এসব বন্ধ করতে এবং শহীদদের অসম্মানিত না করতে বলেন। আওয়ামী লীগ দেশকে জাহান্নামে পরিণত করেছিল, মহান রব কুদরতি হাতে রক্ষা করেছেন, বলেন জামাত আমির। পরশুরামে বল্লারমুখ বাঁধ পরিদর্শন যাওয়ার পথে শহীদ ইশতিয়াকের পরিবারের সাথে তিনি সাক্ষাৎ করেন। এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষাৎ করে অনুদান তুলে দেন।

03 Feb 25 1NOJOR.COM

চাঁদাবাজির পথ প্রশস্ত করতে শহীদরা প্রাণ দেননি: জামায়াত আমির

ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটুক্তির অভিযোগে বুটেক্সের জি.এম.জি ওসমানী হল ও সৈয়দ নজরুল ইসলাম হল উত্তাল! সৈয়দ নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী মুয়াজ মোহাম্মদ আরেফিন তালুকদারের বিরুদ্ধে এই অভিযোগ, তিনি জান্নাত নাইমের এক পোস্টে মহানবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ উপস্থিত হয়। পুলিশ থানায় নিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা তাকে গণপিটুনি দেয়। শারীরিক অসুস্থতা থেকে সৃষ্টিকর্তার প্রতি ক্ষোভ, তারপর এই পথে আসেন, বলেছেন অভিযুক্ত। শিক্ষার্থীরা মুয়াজের কঠিন শাস্তি দাবি করেন।

03 Feb 25 1NOJOR.COM

মহানবীকে নিয়ে কটূক্তি করায় উত্তাল বুটেক্স হল

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অন্তবর্তীকালীন সরকারের কাছে নির্বাচনের রোডম্যাপ দাবি করে সংস্কার চলমান প্রক্রিয়া, নির্বাচন আটকে রাখার কারণ নেই; এমন মন্তব্য করেছেন! "অনেক রক্তের বিনিময়ে এখনকার রাজনৈতিক পরিবেশ, যাইহোক গুলি করা যাবে না, স্বাধীন চিন্তায় কথা বলায় বাঁধা হবে না এমন সংস্কারে গুরুত্বারোপ করেন। শেখ হাসিনা ভোট দিতে দেননি, ভারতে বসে এখন উস্কানি দিচ্ছেন বলে বাজার সিন্ডিকেট রুখতে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান সরকারকে।

03 Feb 25 1NOJOR.COM

সংস্কার চলমান প্রক্রিয়া এজন্য নির্বাচন আটকে রাখার কারণ নেই: রিজভী

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো আমরণ অনশন করছে শিক্ষার্থীরা। আজ বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত 'বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি' কর্মসূচি পালন করতে জড়ো হয়েছে তারা। সরেজমিনে গিয়ে দেখা যায় ভিতরে স্বরসতী পূজার কার্যক্রম চলছে, অনশনরতদের ঘিরে দাঁড়িয়ে আছে শিক্ষার্থীরা, নেই মিছিল স্লোগান! অবরোধে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চেয়ে রাষ্ট্র তাদের সাথে দ্বিচারিতা করেছে এমন মন্তব্য করেছেন তিতুমীর ঐক্যের উপদেষ্টা মাহমুদুল হাসান মুক্তা। শিক্ষার্থীরা তিন দফা পেশ করেছে। যথাক্রমে, তিতুমীর বিশ্ববিদ্যালয় স্বীকৃতি, শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার ও কমিশন গঠনে বাঁধা দেওয়ার অভিযোগে আইন উপদেষ্টার ক্ষমা প্রার্থনা তাদের দাবি!

03 Feb 25 1NOJOR.COM

ষষ্ঠ দিনে গড়ালো তিতুমীর শিক্ষার্থীদের অনশন, জড়ো হচ্ছেন ছাত্ররা

রাজধানীর বাড্ডা থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার আসামি সালমান এফ রহমান, আনিসুল হক, দীপু মণি, বিচারপতি শামসুদ্দিন, আতিকুল ইসলাম ও গোলাম সারওয়ার পিন্টুকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলেও ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক দুই দিনের জামিন মঞ্জুর করেন। গত ২০ জুলাই বিকেল ৩টায় বাড্ডায় পুলিশের এলোপাথাড়ি গুলিতে নিহত অটোরিকশাচালক হাফিজুল শিকদারের বাবা বাদী হয়ে ১৭৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। গত বছরের ২৫ সেপ্টেম্বর এই মামলায় এই ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

03 Feb 25 1NOJOR.COM

সালমান-আনিসুল-দীপু মনি ফের রিমান্ডে

ট্রাম্প দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর মধ্যপ্রাচ্যে যখন চরম অনিশ্চয়তা বিরাজ করছে তখনই রোববার বিকেলে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু! যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত নিশ্চিত করেছেন ইসরায়েল-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরো জোরালো করতে ট্রাম্প-নেতানিয়াহুর বৈঠক হতে যাচ্ছে। নেতানিয়াহু ট্রাম্প ছাড়াও মার্কিন প্রশাসনের শীর্ষদের সাথে বৈঠক করবেন। ২০ জানুয়ারি ট্রাম্প শপথ নেওয়ার আগে গাজায় চলা ১৫ মাসের দীর্ঘ যুদ্ধের অবসান হয়েছে।

03 Feb 25 1NOJOR.COM

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে কী আলোচনা হতে পারে?

আওয়ামী লীগ-ছাত্রলীগ সন্দেহে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলার ঘটনার পর থানা নিরাপত্তা দিতে সারা রাত পাহাড়া দিয়েছে পুলিশ! গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজে গতকাল আওয়ামী লীগের সমর্থকরা হামলা করে পাঁচ পুলিশকে আহত করে। আওয়ামী লীগের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করছে এমন খবর পেয়ে গিয়েছিল পুলিশ। একজন পুলিশ অবরোধ হয়ে পড়লে উপজেলা নির্বাহী অফিসার গিয়ে উদ্ধার করে।

03 Feb 25 1NOJOR.COM

টুঙ্গিপাড়া থানা-পুলিশকে নিরাপত্তা দিতে রাতভর সেনাবাহিনীর পাহারা

ঘন কুয়াশার কারণে রোববার মধ্যরাত থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ ঝাপসা থাকায় স্পষ্টভাবে রানওয়ে দেখতে না পেয়ে ৩টি ফ্লাইট অবতরণ করে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। ফ্লাইট তিনটির মধ্যে দুটি এসেছে কুয়েত সিটি থেকে, একটি ওমান থেকে। পরে সকাল নয়টায় ঢাকায় অবতরণ করে। জানা গেছে রাত থেকে সকাল ৯টা পর্যন্ত ১৬ টি ফ্লাইট কুয়াশার কারণে নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। সকাল দশটার পর থেকে ফ্লাইট চলাচল স্বাভাবিক আছে।

03 Feb 25 1NOJOR.COM

ঘন কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ৩ ফ্লাইট গেল কলকাতায়, বিলম্বে নেমেছে ১৬ ফ্লাইট

জাতীয় নারী ফুটবলারদের কোচ পিটার বাটলারের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে সমাধানে নিমিত্তে একটা বিশেষ টিম গঠন করেছে বাফুফে। গতকাল সন্ধ্যায় (২ ফেব্রুয়ারি) বিশেষ কমিটির মুখোমুখি বৈঠক করেন সাবিনা খাতুনরা! বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসানের উপস্থিতিতে ১৮ নারী ফুটবলার একে একে নিজেদের অবস্থান তুলে ধরেন। নারী ফুটবলারদের পর কোচিং স্টাফ ও নারী উইংদের সাথে বসবে কমিটি, তারপর রিপোর্ট পেশ করবে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে। যদিও কোচ পিটারের অনুশীলনে অংশগ্রহণকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। ৩১ ডাক পাওয়া ফুটবলারের মধ্যে ১৫ জন অংশ নিয়েছেন এখন পর্যন্ত। আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে!

03 Feb 25 1NOJOR.COM

সাবিনাদের কথা শুনলো বাফুফে, সিদ্ধান্ত আসবে দ্রুত

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ২৩টি বহুতল ভবন ধ্বংস করে দিয়েছে ইসরায়েল সেনাবাহিনী। এর আগে ৭৩ বছর বয়সী এক ব্যক্তিকে হত্যা করেছে, জানিয়েছে ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়। গত মাঝ জানুয়ারি থেকে ইসরাইল কর্তৃক এই হত্যার সংখ্যা ৫০! বিকট শব্দে আক্রমণ করা হয় এবং দুই সপ্তাহ ধরে যুদ্ধের মুখোমুখি বলে জানিয়েছে স্থানীয়রা। ফিলিস্তিন পররাষ্ট্র মন্ত্রণালয় এর বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করে। গাজায় যুদ্ধ বিরতির পর পশ্চিম তীরে হামলা জোরদার করেছে ইসরায়েলি সেনাবাহিনী

03 Feb 25 1NOJOR.COM

পশ্চিম তীরে ২০টি ভবন গুঁড়িয়ে দিলো ইসরায়েলি বাহিনী

উপাচার্যের আশ্বাসে প্রায় ১৯ ঘণ্টা পর পোষ্য কোটা বাতিলের দাবিতে করা অনশন ভেঙেছেন জাবি শিক্ষার্থীরা! জুস পান করিয়ে অনশন ভঙ্গ করান উপাচার্য! আজ বিকেল তিনটায় এ সংক্রান্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মিটিং হবেও বলে জানিয়েছে এক শিক্ষার্থী। মিটিংয়ে কোটা সংস্কার বা পুনর্বহাল রাখার পাঁয়তারা করা হলে আবারও অনশন করা হবে বলেন তিনি । রবিবার বেলা এগারোটা থেকে পোষ্য কোটা বাতিলের দাবিতে অনশন শুরু হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে, শেষ হয়েছে দাবি পূরণে উপাচার্যের নৈতিক আশ্বাস পাওয়ার মাধ্যমে।

03 Feb 25 1NOJOR.COM

১৯ ঘণ্টা পর উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন জাবি শিক্ষার্থীরা

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মেক্সিকান এবং কানাডিয়ান পণ্য আমদানির উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে এবং চীনা পণ্যের উপর আরোপ করা হবে দশ শতাংশ! ওয়াল স্ট্রিট জার্নাল একে ইতিহাসের সবচে বোকা বাণিজ্য যুদ্ধ বলে অভিহিত করেছে। এর প্রভাব মার্কিন অর্থনীতিতে পড়বে জেনেও সমালোচনার জবাব দিচ্ছে ট্রাম্প! চীন, মেক্সিকো, কানাডার মতো দেশগুলো আমেরিকাকে লুটপাট করছে এবং আমেরিকাকে আবার মহান করে তুলব ট্রুথে এমন পোস্ট লিখেছেন ট্রাম্প! চীন শুল্ক বাড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে। বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলার কথাও জানিয়েছে দেশটি। অন্যদিকে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা করেছে কানাডা!

03 Feb 25 1NOJOR.COM

ট্রাম্পের ‘বাণিজ্য যুদ্ধে’ আশঙ্কার ছায়া ইউরোপেও

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার অগ্নিকাণ্ডের ঘটনার ৫ মাস পর ১৮২ জন বেঁচে আছেন, অজ্ঞাত পরিচয়ে মুঠোফোনে জানিয়েছে এক ব্যক্তি, দাবি স্বজনদের! নিখোঁজদের ফিরে পাওয়ার দাবিতে এর আগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রকাশ করেন স্বজনরা, জিডি করতে গেলে পুলিশ গ্রহণ করেনি এমন অভিযোগ তাদের। এক নিখোঁজের মায়ের দাবি, একটা বাহিনী তার ছেলেকে আটকে রেখেছে। মুঠোফোনে ছেলের কান্নাও শুনেছেন তিনি, গায়েব রঙ ও আকারও মিল পেয়েছেন, যা মুঠোফোনে বলেছে অজ্ঞাত ব্যক্তি। আরো বলেছেন, তাদের কাছে রয়েছে ২২২ ব্যক্তি। প্রশাসন জানিয়েছে, মুঠোফোনের নাম্বার দিয়ে ট্র্যাক করে নিখোঁজদের পাওয়ার চেষ্টা করবে পুলিশ!

03 Feb 25 1NOJOR.COM

গাজী কারখানায় অগ্নিকাণ্ডে নিখোঁজ ১৮২ জন ‘বেঁচে আছেন’, স্বজনদের ফোন

বাংলা একাডেমি পুরস্কারের ফটোসেশনে পুরস্কার প্রাপ্তদের পেছনে দাঁড় করিয়ে তোলা ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনার পরিপ্রেক্ষিতে "পুরস্কারপ্রাপ্ত গুণীজনদের সাথে সরকার বা পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের গ্রুপ ফটসেশনকে রেওয়াজের ধারাবাহিকতা বলেন। তিনি প্রশ্ন করেন আমাদের কেন এই রেওয়াজ মানতে হবে। একুশে পদক থেকে এই রেওয়াজ বাতিলের কথা বলেন তিনি। তিনি আরো বলেন, ছয় মাস আগে মুক্তি পেয়েছি খুনী গুমকারী সাইকোপ্যাথ থেকে, তার সঙ্গে শিষ্টাচার করতে হবে কিনা এই প্রশ্নও তুলেন!

03 Feb 25 1NOJOR.COM

পুরস্কারপ্রাপ্তদের পেছনে দাঁড় করিয়ে ফটোসেশন নিয়ে মুখ খুললেন উপদেষ্টা ফারুকী

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ সোমবার। প্রতিবছর মাঘের শুক্লা তিথিতে বাগদেবীর এই আরাধনা হয়। এ উপলক্ষে শিক্ষার্থীরা আজ বাণী অর্চনা, মন্দির-মণ্ডপ ও গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পূজা, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতিসহ নানাভাবে উদযাপন করবেন। বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে কোথাও কোথাও গতকালকেই এই উৎসব উদযাপিত হয়েছে! ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাড়াও বিভিন্ন হলে পূজা মণ্ডপ স্থাপন করা হয়েছে। সকাল এগারোটায় জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের আলোচনা সভা হবে। এদিকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকরাও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

03 Feb 25 1NOJOR.COM

সরস্বতী পূজা আজ

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে বিগত জানুয়ারি মাসে প্রবাসী আয় এসেছে ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার ডলার! প্রবাসীদের অবরোধ, ইন্টারনেট শাটডাউন ও ব্যাংক বন্ধ থাকায় গণঅভ্যুত্থানের মাস জুলাইয়ে দেশে রেমিট্যান্স কম এসেছিল। গণঅভ্যুত্থানের বিজয়ের পরই রেমিট্যান্স বেশি করে পাঠাতে থাকেন প্রবাসীরা! আগস্ট মাসে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ৮০ হাজার ডলার, নভেম্বরে ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার ডলারের ধারাবাহিকতায় জানুয়ারিতে এই রেমিট্যান্স আসে! সবচে বেশি অর্থ এসেছে বেসরকারি ব্যাংকগুলোতে।

03 Feb 25 1NOJOR.COM

জানুয়ারিতে রেমিট্যান্স এলো ২১৮ কোটি ডলার

হাসনাত আব্দুল্লাহর অনুরোধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসন ও সুচিকিৎসার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থানকারী আহতরা রাত পৌনে একটায় হাসপাতালে ফিরে গেছেন। এর আগে সাত দফা পেশ করেন তারা, যারা সাথে হাসনাত আব্দুল্লাহ সহমত পোষণ করেন এবং দাবিগুলো কোন পর্যায়ে আছে এবং কীভাবে আদায় করা যায় এ নিয়ে আলোচনা করেন। চলতি সপ্তাহেই আহতদের পুনর্বাসনের আলোচনার জন্য সচিবালয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। যদিও প্রথম দিকে আহতদের পুনর্বাসনে উদ্যোগ গ্রহণ না করে হাসনাত-সারজিস দল গুছাতে ব্যস্ত অভিযোগ করে হাসনাত আব্দুল্লাহর সাথে কথা বলতে চাননি আহতরা। পরে হাসনাত বুঝিয়ে আলোচনা করেন, এবং পুনর্বাসন প্রক্রিয়াকে জটিল ও এজন্য নিজেদের বদলে দায়ী করেন সরকারি লোকদের!

03 Feb 25 1NOJOR.COM

হাসনাত আব্দুল্লাহর অনুরোধে হাসপাতালে ফিরে গেলেন আহতরা

ভূমধ্যসাগরে অবৈধ উপায়ে ইতালি যাওয়ার সময় নৌকাডুবিতে মারা যাওয়া ২৩ ব্যক্তির অবয়ব দেখে রেড ক্রিসেন্ট বাংলাদেশের নাগরিক ধারণা করলেও তাদের কাছে পরিচয়পত্র পাওয়া যায়নি! লিবিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত ফেসবুক লাইভে এই তথ্য নিশ্চিত করেছেন। লিবিয়ার পূর্বাঞ্চলে ২৫ জানুয়ারি ৫৬জন অভিবাসী নিয়ে একটি নৌকা ইতালি রওনা হলে নৌকাটি ডুবে যাওয়ায় পর ৩০-৩১ জানুয়ারিতে ২৩টি লাশ উদ্ধার করা হয়! আরো দুইজনকে মুমূর্ষু অবস্থায় পাওয়া গেলেও বাকি ৩১ জনের ভাগ্যে কী ঘটেছে তা জানা যায়নি! ভূমধ্যসাগরের পূর্বাঞ্চল বিদ্রোহীদের নিয়ন্ত্রণে, সেখানকার প্রসিকিউশনের সাথে ব্যর্থ যোগাযোগের পরও তথ্য জানার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত আবুল হাসনাত।

03 Feb 25 1NOJOR.COM

লিবিয়ায় দাফন করা ২৩ জনের কাছে বাংলাদেশি কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি: রাষ্ট্রদূত

২৮ জানুয়ারি বগুড়া সদরে একটি ডাকাতির ঘটনার পর সাতজন আন্তঃজেলা ডাকাত গ্রেপ্তার করেছে পুলিশ। ডাকাতরা পরিবারকে বেঁধে মালামাল এবং ৫০,০০০ টাকা লুট করে, পরে এক জোড়া জুতো এবং একটি কাপড়ের ব্যাগ ফেলে যায়, যা তাদের শনাক্ত করতে সাহায্য করে। অভিযান চালিয়ে পুলিশ কয়েকটি সোনার গহনা, আংটি এবং ৩,৫০০ টাকা নগদ উদ্ধার করে। গোপন তদন্তের মাধ্যমে ২ ফেব্রুয়ারি ভোরে সাতজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

03 Feb 25 1NOJOR.COM

বগুড়ায় সাত ডাকাত গ্রেপ্তার, জুতো থেকে সূত্র নিয়ে উদ্ধার লুণ্ঠিত মালামাল

রোববার (২ ফেব্রুয়ারি) হাতিরঝিল থেকে অষ্টম শ্রেণী পড়ুয়া এক মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে মেয়েটিকে হাত পা বেঁধে পাঁচজন মিলে ধর্ষণের পর হত্যা করেছে। এই ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ জানুয়ারি কিশোরীটি নিখোঁজ হলে ১৯ জানুয়ারি জিডি ও ২৭ জানুয়ারি মামলা করেন মেয়েটির বাবা। মুঠোফোনের সূত্রধরে রাব্বি মৃধা নামে আরেক যুবককে ৩০ জানুয়ারি গ্রেপ্তার করে পুলিশ। মেয়েটিকে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে রবিন ও রাব্বি মৃধা! ফেসবুক মারফত পরিচয়, তারপর বাসায় তুলে নিয়ে মুখে কাপড় গুজে করা হয় ধর্ষণ! তারপর হত্যা। ঘটনায় শোকাহত বাবা বিচার দাবি করেছেন।

03 Feb 25 1NOJOR.COM

স্কুলছাত্রীকে ‘হাত-পা বেঁধে ধর্ষণ’, রিকশায় করে নিয়ে লাশ ফেলা হয় হাতিরঝিলে

ব্যবসায়ীকে অপহরণ করে ডিবি অফিসে নিয়ে ৬ কোটি টাকা চাঁদা আদায় চেষ্টা মামলায় ডিবি হারুনের সিন্ডিকেটের প্রধান এস.এস. গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু সাদেককে ২৩ জানুয়ারি করা অপহরণের ভুক্তভোগী জুলফিকার আলীর মামলায় মোহাম্মদপুর নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাদেক ছাড়াও এই মামলার অন্যান্য আসামিরা হলো সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, সাবেক ডিসি গোলাম সবুর, তৎকালীন একজন অতিরিক্ত ডিআইজি, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তরুণ ও আবু সাদেকের ম্যানেজার! আবু সাদেক চৌধুরী সাবেক নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বিশ্বস্ত হওয়ায় প্রভাব খাটিয়ে নৌ মন্ত্রাণালয়ে একচেটিয়া ঠিকাদারিও করছেন!

03 Feb 25 1NOJOR.COM

ব্যবসায়ীকে অপহরণ: ডিবি হারুন সিন্ডিকেটের প্রধান আবু সাদেক গ্রেপ্তার

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের পর এবার শেখ হাসিনার ছবি সংবলিত ডাস্টবিনে ময়লা ফেলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া! ০২ ফেব্রুয়ারি বইমেলায় গিয়ে এই কাজ করেন তিনি। ময়লা ফেলার ছবি দিয়ে এক ফেসবুক পোস্টে তিনি লিখেন "নগরবাসী! যেখানে সেখানে ময়লা ফেলবেন না, উপযুক্ত স্থানে ফেলুন।" এর আগে ১ ফেব্রুয়ারি প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক পেজে এই ডাস্টবিনের ছবি শেয়ার করেন, যার একটাতে তিনিও ময়লা ফেলেছেন এমন দৃশ্য দেখা গিয়েছে। ডাস্টবিনটি স্থাপন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন!

03 Feb 25 1NOJOR.COM

এবার শেখ হাসিনার ছবি সংবলিত ডাস্টবিনে ময়লা ফেললেন উপদেষ্টা আসিফ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আশ্বস্ত করেছেন যে, সরকার জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের পুনর্বাসন নিশ্চিত করবে। বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা চলছে এবং তিনি ধৈর্য ধরার আহ্বান জানান। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, আমলাতান্ত্রিক জটিলতা, দালাল চক্র ও অভ্যন্তরীণ বিরোধের কারণে প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। তিনি চিকিৎসা না পাওয়ার জন্য সরকারের গাফিলতিকে দায়ী করেন, তবে আহতদের জরুরি চিকিৎসার দাবি সরকারের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

03 Feb 25 1NOJOR.COM

আহতদের পুনর্বাসন নিশ্চিত করবে সরকার: হাসনাত

বাংলা একাডেমি পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুরস্কৃতদের পেছনে দাঁড় করিয়ে ফটোসেশন করা প্রসঙ্গে সলিমুল্লাহ খান বলেছেন 'লোকজন বলছে, আপনি পুরস্কার নিলেন কেন? আরে পুরস্কার নেওয়ার পরই তো বেইজ্জতটা করছে।" পুরস্কৃতদের পেছনে দাঁড় করিয়ে ফটোসেশন পর্বের ছবি ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা হয়। এরই প্রেক্ষিতে সলিমুল্লাহ খান আরো বলেন, বাংলা একাডেমি যদি সম্মান করতে না জানে, তাহলে আমাদের কী করা উচিত?" ছাত্রদের সামনে বসিয়ে পিছনে দাঁড়ানো প্রসঙ্গে তিনি বলেন, বাংলা একাডেমি যদি মানুষকে সম্মান প্রদর্শন না করে, আমরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করব নাকি! এসব দাসত্ব প্রথার অবসানের দাবিসহ এইসব কথা তিনি জাতীয় কবিতা উৎসবের সমাপনী অনুষ্ঠানে বলেন।

03 Feb 25 1NOJOR.COM

পুরস্কার নেওয়ার পরেই তো ‘বেইজ্জতটা’ করেছে: সলিমুল্লাহ খান

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা ২ ফেব্রুয়ারির মাঝরাতে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জড়ো হন। তারা সুচিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি জানান। কিছুক্ষণ পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তাদের সঙ্গে কথা বলতে সেখানে আসেন। এর আগে, ১ ফেব্রুয়ারি, আহতরা রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেন এবং চিকিৎসা ও ক্ষতিপূরণে বৈষম্যের অভিযোগ তোলেন। তারা এখনো তাদের দাবির পক্ষে স্লোগান দিচ্ছেন।

03 Feb 25 1NOJOR.COM

জুলাইয়ের আহতরা ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে, ন্যায়বিচারের দাবি

সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। তারা “বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি” আন্দোলন চালিয়ে যাবে। ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত। তবে সরস্বতী পূজার কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি, শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার, এবং আইনি বাধার তদন্ত দাবি করেছেন। এর আগে, তারা দুই ঘণ্টা ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন চালায়।

03 Feb 25 1NOJOR.COM

বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির দাবিতে অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ বন্ধ

২-ফেব্রুয়ারি রোববার রাত এগারোটায় মূল ফটকের সামনে সংবাদ সম্মেলন করে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে অনশন এবং বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার, ৩-ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য কলেজ শাটডাউন ঘোষণা করা হয়েছে। এর আগে দুই ঘণ্টা অবরোধ শেষে রাত আটটায় ক্যাম্পাসে ফিরে যায় শিক্ষার্থীরা। ক্লাস-পরীক্ষা এমনকি প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও সোমবার স্বরসতী পূজার কার্যক্রম অব্যাহত থাকবে। তাদের দাবিগুলো হচ্ছে তিতুমীরকে বিশ্ববিদ্যালয় স্বীকৃতি, শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার ও তিতুমীর কমিশন গঠনে বাঁধা দেওয়া আইন উপদেষ্টার প্রকাশ্যে ক্ষমা চাওয়া!

02 Feb 25 1NOJOR.COM

নতুন কর্মসূচি ঘোষণা করলো তিতুমীরের শিক্ষার্থীরা

প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে এবং জোরদার করতে আগ্রহ জানিয়েছে জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় উপমন্ত্রীপরিষদ ইকুইনা আকিকো। এই সময় তিনি অন্তবর্তীকালীন সরকারের প্রতি পুনঃসমর্থন ব্যক্ত করে ব্যবসা ও উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির জন্য দ্বীপাক্ষিক সম্পর্ক আরো উন্নত করার উপর জোরদার করেন। দুই দেশের বাণিজ্য প্রায় চার বিলিয়ন মার্কিন ডলার এবং জাপান বাংলাদেশের শীর্ষ পাঁচটি রপ্তানি গন্তব্যের একটি। প্রধান উপদেষ্টাকে মে মাসে টোকিওতে অনুষ্ঠিতব্য ফিউচার অব এশিয়া সম্মেলন এবং ওসাকা এক্সপো ২০২৫ সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

02 Feb 25 1NOJOR.COM

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী জাপান

খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে ও সুস্থতা কামনা করে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ! চিঠিতে খালেদা জিয়ার রাজনৈতিক এবং বর্ণাঢ্য জীবনের উল্লেখ করে পাক প্রধানমন্ত্রী বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যের এক বিশাল ব্যক্তিত্ব হিসেবে খালেদা জিয়ার উচ্ছসিত প্রশংসা করেন। পাকিস্তান বিএনপির চেয়ারপার্সন, তার পরিবার, দল এবং সমর্থকদের সঙ্গে আছে বলে আশ্বস্ত করেন। আজ ২ ফেব্রুয়ারি বিকেলে পাকিস্তান দূতাবাস থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পাঠানো হয়েছে!

02 Feb 25 1NOJOR.COM

খালেদা জিয়াকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি

গত ২৪ ঘন্টায় একনজরে ১৬৭ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।