Web Analytics

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার অগ্নিকাণ্ডের ঘটনার ৫ মাস পর ১৮২ জন বেঁচে আছেন, অজ্ঞাত পরিচয়ে মুঠোফোনে জানিয়েছে এক ব্যক্তি, দাবি স্বজনদের! নিখোঁজদের ফিরে পাওয়ার দাবিতে এর আগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রকাশ করেন স্বজনরা, জিডি করতে গেলে পুলিশ গ্রহণ করেনি এমন অভিযোগ তাদের। এক নিখোঁজের মায়ের দাবি, একটা বাহিনী তার ছেলেকে আটকে রেখেছে। মুঠোফোনে ছেলের কান্নাও শুনেছেন তিনি, গায়েব রঙ ও আকারও মিল পেয়েছেন, যা মুঠোফোনে বলেছে অজ্ঞাত ব্যক্তি। আরো বলেছেন, তাদের কাছে রয়েছে ২২২ ব্যক্তি। প্রশাসন জানিয়েছে, মুঠোফোনের নাম্বার দিয়ে ট্র্যাক করে নিখোঁজদের পাওয়ার চেষ্টা করবে পুলিশ!

03 Feb 25 1NOJOR.COM

গাজী কারখানায় অগ্নিকাণ্ডে নিখোঁজ ১৮২ জন ‘বেঁচে আছেন’, স্বজনদের ফোন

নিউজ সোর্স

গাজী কারখানায় অগ্নিকাণ্ডে নিখোঁজ ১৮২ জন ‘বেঁচে আছেন’, স্বজনদের ফোন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার ৫ মাস পর ১৮২ জন নিখোঁজ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তাদের স্বজনরা। স্বজনদের দাবি, নিখোঁজরা সবাই এখনো বেঁচে আছেন। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোন করে নিখোঁজদের সবাই বেঁচে আছেন বলে জানিয়েছেন এবং খুব দ্রুত তারা ফিরে আসবেন বলে আশ্বাস দিয়েছেন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।