Web Analytics

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর থানাধীন মোঃ মহিউদ্দিন নামে একজন নিহত হওয়ার মামলায় সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের গ্রেফতার দেখানোর আবেদন চলাকালে কামাল আহমেদ হাত তুলে কাঁদতে কাঁদতে হাতকড়া দেখিয়ে বলেন 'এটা কী মুক্তিযুদ্ধের অলঙ্কার! এজন্যই কী মুক্তিযুদ্ধ করেছিলাম!' পরে পাবলিক প্রসিকিউটর বলেন মুক্তিযুদ্ধ পরিচয় দিবেন না, আপনাদের কারণে মুক্তিযুদ্ধ কলঙ্কিত হয়েছে! সাবেক প্রতিমন্ত্রী আদালতকে আরো বলেন, দেশে আইনের শাসন থাকলে আমার এবং আমার পরিবারের উপর নির্যাতন হতো না। তিনি নিজেকে নির্দোষ দাবি করেন! এ প্রসঙ্গে পাবলিক প্রসিকিউটর বলেন দুর্নীতি করতেই ব্যবসায় থেকে রাজনীতিতে এসেছেন। এছাড়াও সাবেক প্রতিমন্ত্রী বলেন, আমি আন্দোলনকারীদের পক্ষে কথা বলেছি!

03 Feb 25 1NOJOR.COM

আপনি নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দেবেন না, কামাল মজুমদারকে কৌঁসুলি

নিউজ সোর্স

আপনি নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দেবেন না, কামাল মজুমদারকে কৌঁসুলি

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর থানাধীন মো. মহিউদ্দিন নামে এক ব্যক্তি নিহতের মামলায় সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার দেখানোর আবেদনের শুনানি হয়। শুনানিতে কামাল আহমেদ মজুমদার হাত উঁচিয়ে কাঁদতে কাঁদতে হাতকড়া দেখিয়ে বলেন, ‘এটা কী মুক্তিযুদ্ধের অলঙ্কার। এ জন্যই কী মুক্তিযুদ্ধ করেছিলাম।’

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।