Web Analytics

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সাথে সাক্ষাৎ করে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পাচার হওয়া অর্থ ফেরত আনতে সহযোগিতা কামনা করেন। শেখ হাসিনা ও তার দোসররা জনগণের শত শত বিলিয়ন ডলার চুরি করে কুখ্যাত বেগম পাড়া করেছে, এই টাকার একটা অংশ কানাডাতেও পাচার করা হয়েছে বলে তিনি সহযোগিতা চান। হাইকমিশনার সহযোগিতার আশ্বাস দিয়ে বাংলাদেশের সংস্কার উদ্যোগের প্রশংসা করে তারা কী করতে পারে জানতে চান। কানাডার একজন মন্ত্রী শীঘ্রই বাংলাদেশে আসবে, কানাডা বাংলাদেশে ব্যবসায় সম্প্রসারণ ও বিনিয়োগেও আগ্রহী, জানান তিনি। প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বাংলাদেশে কানাডার ভিসা অফিস খোলার কথা বলেন।

04 Feb 25 1NOJOR.COM

পাচার হওয়া অর্থ উদ্ধারে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

নিউজ সোর্স

ETV 04 Feb 25

পাচারের অর্থ ফেরাতে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

কানাডায় পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনতে সে দেশের সরকারের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাকাস্থ কানাডার হাইকমিশনার অজিত সিং সাক্ষাৎ করতে গেলে তিনি এ সহযোগিতা কামনা করেন।
অধ্যাপক ইউনূস বলেন, ‘স্বৈরশাসক শেখ হাসিনার শাসনামলের ওলিগার্ক ব্যবসায়ী, তাঁর ঘনিষ্ঠ সহযোগী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন মার্কিন ডলার চুরি করেছে। যার একটি অংশ কানাডায় পাচার হয়েছে, বিশেষ করে টরন্টোর কুখ্যাত ‘বেগম পাড়া’ এলাকায় সম্পদ কেনার মাধ্যমে’।

পাচার হওয়া অর্থ উদ্ধারে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারে কানাডার সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি যমুনায় ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠককালে তিনি পাচার হওয়া সম্পদ শনাক্তকরণ, ফ্রিজ ও উদ্ধারে সহায়তা চান।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।