Web Analytics

হাসনাত আব্দুল্লাহর অনুরোধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসন ও সুচিকিৎসার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থানকারী আহতরা রাত পৌনে একটায় হাসপাতালে ফিরে গেছেন। এর আগে সাত দফা পেশ করেন তারা, যারা সাথে হাসনাত আব্দুল্লাহ সহমত পোষণ করেন এবং দাবিগুলো কোন পর্যায়ে আছে এবং কীভাবে আদায় করা যায় এ নিয়ে আলোচনা করেন। চলতি সপ্তাহেই আহতদের পুনর্বাসনের আলোচনার জন্য সচিবালয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। যদিও প্রথম দিকে আহতদের পুনর্বাসনে উদ্যোগ গ্রহণ না করে হাসনাত-সারজিস দল গুছাতে ব্যস্ত অভিযোগ করে হাসনাত আব্দুল্লাহর সাথে কথা বলতে চাননি আহতরা। পরে হাসনাত বুঝিয়ে আলোচনা করেন, এবং পুনর্বাসন প্রক্রিয়াকে জটিল ও এজন্য নিজেদের বদলে দায়ী করেন সরকারি লোকদের!

03 Feb 25 1NOJOR.COM

হাসনাত আব্দুল্লাহর অনুরোধে হাসপাতালে ফিরে গেলেন আহতরা

নিউজ সোর্স

হাসনাত আব্দুল্লাহর অনুরোধে হাসপাতালে ফিরে গেলেন আহতরা

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের পুনর্বাসন ও সুচিকিৎসার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভনের সামনে অবস্থানকারীরা অবশেষে হাসপাতালে ফিরে গেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর অনুরোধে রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে তাদেরকে প্রধান উপদেষ্টার বাসভবন ছেড়ে দিতে দেখা যায়।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।