বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাই না। শনিবার বিকেলে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে শেষে তিনি আরো বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টা ছয় মাসের বর্ণনা দিয়ে বলেছেন, অন্তবর্তী সরকারের পাশে আন্তর্জাতিক সমাজ, জাতিসংঘ দাঁড়িয়েছে। জাতিসংঘের রিপোর্ট ফ্যাসিস্টদের মিথ্যাচার ধুলিসাৎ করে দিয়ে গেছে। এ ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, আমাদের কর্মকান্ডে শহীদদের অপমান করা যাবে না। আগামী ছয় মাসের কাজের প্রক্রিয়া নিয়ে প্রস্তাব চেয়েছেন প্রধান উপদেষ্টা। এই সময়ে পার্থ বলেন, স্থিতিশীলতা ও সংস্কার দ্রুত করার জন্য জাতীয় নির্বাচন প্রারম্ভে হতে হবে।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাই না: পার্থ
এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় আছে ঠিকই কিন্তু তাদের কর্তৃত্ব এখনো সুস্পষ্ট হয়নি। এমন অবস্থায় নির্বাচন বিপজ্জনক হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। মঞ্জু জানিয়েছেন, প্রধান উপদেষ্টা বলেছেন আমরা অনেক জায়গা থেকেই অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পেয়েছি। কিন্তু সংস্কার তো আমাদেরকেই করতে হবে। উপদেষ্টাকে মঞ্জু জানিয়েছেন, আপনারা রাজনৈতিক দলগুলোর ঐক্যের টিম করেননি, আমরা প্রথমে বলার পরও! উপদেষ্টাকে ছদ্মবেশে বেরিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের আহ্বানও জানিয়েছেন মঞ্জু। রাজনৈতিক নেতাদের ষোলো বছরের ত্যাগ তো দূর, জুলাইয়ের ত্যাগকেও মূল্যায়ন না করায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।
সরকার ক্ষমতায় আছে ঠিকই কিন্তু কর্তৃত্ব সুস্পষ্ট হয়নি: মঞ্জু
গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে শহীদ হাসিবুর রহমানের চাচা ফুয়াদ হোসেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ফুয়াদ হত্যা মামলা দায়ের করেন সাভার থানায়। মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১ হাজার ৫০৬ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছে আসাদুজ্জামান খান কামাল, আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান, হারুন আর রশিদ, আব্দুল্লাহিল কাফি প্রমুখ। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর বিজয় মিছিলে গুলিবিদ্ধ হন হাসিবুর রহমান। চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট মৃত্যু হয় তার। এই মামলায় আব্দুল্লাহ আল মামুন ও আব্দুল্লাহিল কাফিকে গ্রেফতার দেখানো হয়েছে।
শেখ হাসিনাসহ ১৫০৬ জনের বিরুদ্ধে সাভারে হত্যা মামলা
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভোলা সদর উপজেলায় গ্রামের বাড়িতে শহীদ হাসানের মরদেহ নেওয়া হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা, শোকে নিস্তব্ধ এলাকা। ছয় মাস ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পড়ে ছিল শহীদের মরদেহ। অবশেষে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত হয়! যাত্রাবাড়ীতে আন্দোলনরত অবস্থায় শহীদ হন ৫ আগস্ট। লাশ পায়নি পরিবার। দীর্ঘ ছয় মাস অপেক্ষা করার পর সন্তানের মরদেহ এলো! বাবা মনির হোসেন জানান, গায়ের কাপড় দেখে ছেলেকে শনাক্ত করেছেন। কাপ্তান বাজার এলাকার একটি ইলেক্ট্রনিক সামগ্রীর দোকানে কাজ করতেন শহীদ হাসান, পরিবারের একমাত্র আয়ের উৎস ছিলেন। বাবার আকুতি, যেন কেউ এভাবে সন্তান হারা না হন!
ছয় মাস পর হাসানের মরদেহ পেয়ে মূর্ছা যাচ্ছেন মা
শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে তিন ইসরাইলি বন্দিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। মুক্তি পাওয়া বন্দিরা হলেন, আলেকজান্ডার ট্রুফানোভ, সাগুই ডেকেল-চেন এবং ইয়ার হর্ন। উভয় পক্ষের যোদ্ধাদের উপস্থিতিতে কঠোর নিরাপত্তায় কোনো সমস্যা ছাড়াই তাদের মুক্তি দেওয়া হয়েছে। রেডক্রসের প্রতিনিধিদের কাছে জিম্মিদের হস্তান্তর সম্পর্কিত নথিতে স্বাক্ষর করেন হামাসের এক জ্যেষ্ঠ সদস্য। তারপর ফিলিস্তিনিদের উদ্দেশ্যে জিম্মিরা সংক্ষিপ্ত ভাষণ দেওয়ার পর গাড়িতে চড়ে ইসরাইলে প্রবেশ করেন। বিপরীতে ৩৬৯ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে ইসরাইলের।
ইসরাইলি তিন বন্দিকে মুক্তি দিল হামাস
শনিবার জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের আয়োজিত সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ড. ইউনুস একমাসের মধ্যে এরকম একটা সফল আন্দোলনের মাস্টারমাইন্ড খুঁজে পেলেন! তাহলে জিনিসপত্রের দাম ছয় মাসে কেন কমছে না? আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কেন ছয় মাসও হচ্ছে না? এই সময়ে তিনি গণতন্ত্রমনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বলেন। এক মাসে গণঅভ্যুত্থান হয়ে গেছে, শেখ হাসিনা পালিয়ে গেছে মনে করেন যারা, এই বিএনপি নেতা তাদেরকে তিরস্কার করে বলেন, রাজনীতি, রাজনীতিবিদ ও আন্দোলনকারীদের ছোট করবেন না।
একমাসে মাস্টারমাইন্ড বের হলে ছয় মাসেও আইনশৃঙ্খলার উন্নতি হচ্ছে না: দুদু
২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। এই ম্যাচের জন্য ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীকে রেখেই প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ। এ নিয়ে অধিনায়ক জামাল বলেন, ‘হামজার অন্তর্ভুক্তির পর এটা এখন সেরা দল। সবাই হামজার জন্য অপেক্ষা করছি। কিছুটা দেরিতে যুক্ত হবেন বলেও জানান এই ফুটবলার। ভারতের সাথে বাংলাদেশের জয়ের চান্স ফিফটি -ফিফটি, লড়াই থাকবে জেতার; এমনটিই জানিয়েছেন জামাল।
হামজার অন্তর্ভুক্তিতে বাংলাদেশের শক্তি বেড়েছে: জামাল
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশে ঢুকে ছয়জনকে পেটানোর ঘটনায় বিজিবির কড়া প্রতিবাদে দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে। শনিবার দুপুরে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে এ আশ্বাস দেয় তারা। এর আগে, শুক্রবার দুপুরে উপজেলার বালারহাট কৃষ্ণনন্দবকশী সীমান্তের পিটানোর ঘটনা ঘটে। এত আহত হন শামছুল আলম, জাবেদ আলী, কাশেম আলী, রিপন মিয়া ও লিমন মিয়া। বাংলাদেশের অভ্যন্তরে এমন হামলা আর ঘটবে না বলেও জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
বাংলাদেশে ঢুকে ৬ জনকে মারধর, বিএসএফের দুঃখ প্রকাশ
শনিবার বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন ছাত্রদলের নেতা ওমর ফারুক ও কর্মী আবু সাঈদ। শনিবার বিকেলে সংহতি জানাতে যান বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরা। অভিন্ন দাবি হওয়ায় তাৎক্ষনিকভাবে তারাও অনশন কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার ঘোষণা দেন। আমরণ অনশনে যোগ দিয়েছেন বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান, ইয়ামিন সরকার, আশরাফুল ইসলাম ও আরিফুল ইসলাম প্রমুখ।
আ'লীগ নিষিদ্ধের দাবিতে আমরণ অনশনে ছাত্রদল নেতা ও বিপ্লবী ছাত্র পরিষদ
শনিবার বিকেলে রাজধানী ঢাকার ইসলামবাগে একটি ভবনে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিস দ্রুত ৮টি ইউনিট প্রেরণ করে, যার মধ্যে ছিল লালবাগ, হাজারীবাগ, পলাশী এবং সিদ্দিকবাজার স্টেশন থেকে দুটি করে ইউনিট। আগুন ৩টা ১৭ মিনিটে লাগার খবর পাওয়া যায় এবং প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৩টা ২৫ মিনিটে। আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রাজধানীর ইসলামবাগে আগুন, নিয়ন্ত্রণে ৮ ফায়ার ইউনিট
শবে বরাতের সময় মাংসের দাম বাড়লেও এখন তা স্বাভাবিক হয়েছে। গরুর মাংস কেজিপ্রতি ৭৫০ টাকা, যা আগে ৮০০ টাকা ছিল। খাসির মাংস ৫০ টাকা কমে ১১০০ টাকা হয়েছে। ব্রয়লার মুরগির দামও আগের পর্যায়ে ফিরে এসেছে। মাছের দাম কেজিপ্রতি ২০-৩০ টাকা বেড়েছিল, যা এখন সামঞ্জস্যপূর্ণ হচ্ছে। তবে সবজির বাজার স্থিতিশীল আছে—টমেটো ২০ টাকা, আলু ২০ টাকা, কাঁচা মরিচ ৪০-৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
শবে বরাতের পর কমল গরু-মুরগির মাংসের দাম, সবজি আগের দামে
যুক্তরাষ্ট্র ভারতীয় নাগরিকদের ভিসা নবায়ন প্রক্রিয়ায় নতুন কড়াকড়ি আরোপ করেছে, যা আরও জটিলতা তৈরি করেছে। বি১ ও বি২ ভিসার নবায়নের সময়সীমা ৪৮ মাস থেকে কমিয়ে ১২ মাস করা হয়েছে, ফলে আবেদনকারীদের দ্রুত নবায়ন করতে হবে। এর ফলে মার্কিন দূতাবাসগুলোতে ভিড় বাড়বে এবং সাক্ষাৎকারের তারিখ পাওয়া কঠিন হবে। বর্তমানে দিল্লি, মুম্বাইসহ বিভিন্ন শহরে ভিসা সাক্ষাৎকারের জন্য অপেক্ষার সময় ৪১৫ থেকে ৪৪০ দিন পর্যন্ত। নতুন নিয়মের ফলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হবে।
যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি: ভারতীয়দের ভিসা পাওয়া কঠিন হচ্ছে
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জুলাই চার্টার অনুযায়ী নির্বাচনের তারিখ নির্ধারিত হবে। ঢাকায় সাংবাদিকদের তিনি জানান, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে এবং তার আগে কিছু সংস্কার বাস্তবায়িত হতে পারে। ছয় মাস মেয়াদি জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে চায়। ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন রাজনৈতিক সংলাপ শুরু হয়েছে, যেখানে প্রধান বিরোধী দলগুলোর নেতারা অংশ নিয়েছেন, বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তনের রূপরেখা তৈরি করতে।
নির্বাচনের সময় নির্ভর করবে জুলাই চার্টারের ওপর: প্রেস সচিব
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকাল ৩টায় বৈঠকটি শুরু হয়। বিএনপি, জামায়াত, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন দলের নেতারা অংশ নেন। সরকার সম্প্রতি সাত সদস্যের কমিশন গঠন করেছে, যেখানে ড. আলী রিয়াজ সহ-সভাপতি। জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রতিনিধিরাও অংশ নেন। ড. ইউনূস আলোচনায় কমিশনের ভূমিকা এবং অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরবেন।
ড. ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইউক্রেনের টিকে থাকার সম্ভাবনা কম। মিট দ্য প্রেস-কে এক সাক্ষাৎকারে তিনি বলেন, সম্ভবত এটি খুব, খুব, খুব কঠিন হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে পুতিন এবং জেলেনস্কির সাথে ফোনে যুদ্ধ বন্ধের আলোচনা করেছেন। এর আগে ট্রাম্প বলেন, ন্যাটোতে ইউক্রেনের যোগদানকে বাস্তবসম্মত বলে মনে করেন না এবং কিয়েভ তার সম্পূর্ণ ভূমি ফিরে পাবে এর সম্ভাবনাও কম! জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়া যুদ্ধবিরতি চাচ্ছে মূলত নতুন করে যুদ্ধের প্রস্তুতির জন্য। তার দাবি, ইউক্রেনের সমস্ত ভূমি রাশিয়ার ছেড়ে যেতে হবে, ন্যাটোর সদস্যপদের মতো সমনিরাপত্তা দিতে হবে।
মার্কিন সমর্থন ছাড়া ইউক্রেনের টিকে থাকার সম্ভাবনা কম
ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সা'দাতে হাজার হাজার মানুষ সমবেত হয়ে ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশ করেছেন এবং যুক্তরাষ্ট্রের গাজাবাসীদের স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছেন। শুক্রবার সা'দার বিভিন্ন জেলায় এ প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা ফিলিস্তিন এবং ইয়েমেনের পতাকা হাতে ট্রাম্প পরিকল্পনার বিরোধিতা এবং ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের পক্ষে সমর্থন জানান। ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী যুক্তরাষ্ট্রের পরিকল্পনা সফল হবে না বলে মার্কিনকে ইয়েমেনের সামরিক শক্তি বিষয়ে সতর্ক করেন।
ট্রাম্পের গাজা পরিকল্পনা: ফিলিস্তিনির সমর্থনে ইয়েমেনে হাজারো মানুষের সমাবেশ
পারিশ্রমিক না দেওয়া নিয়ে এবার বিপিএলে হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। সে অভিযোগের তীর এবার ঢাকা প্রিমিয়ার লীগের দিকেও। পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ব্যাটার মুনিম শাহরিয়ার এই অভিযোগ তুলেছেন। ২৩-২৪ মৌসুমে পারটেক্সের হয়ে খেলেছিলেন মুনির। এক বছর হয়ে গেছে টুর্নামেন্ট শেষ। কিন্তু চুক্তির পুরো অর্থ পাননি এখনো, এতোদিন আশ্বাস দিলেও এখন সেটাও দিচ্ছে না! ফেসবুক পোস্টে মুনির লিখেন, ক্লাবের প্রতিনিধি সাজ্জাদ সাহেব এবং তার ছেলে জারিফের সাথে সিজন শেষ হওয়ার আগে পারিশ্রমিক পরিশোধের কথা থাকলেও সে কথা রাখেনি। ১০-১২ বার ঘুরিয়েও পরিশোধ করছে না।
বিপিএলের পর ডিপিএলেও পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ
'আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই' গানের পশ্চিমবঙ্গের শিল্পী প্রতুল মুখোপাধ্যায় ৮৩ বছর বয়সে মারা গেছেন। শনিবার সকালে এসএসকেএম হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে তিনি ভর্তি হয়েছিলেন হাসপাতালে। ১১ ফেব্রুয়ারি চেতনা হারালে আইসিইউতে নেওয়া হলে আর ফেরানো যায়নি। চার্লি চ্যাপলিন, ডিঙ্গা ভাসাও আলু বেচো, শিরোনামের তার গান দুটি অনেক জনপ্রিয়। ১৯৪২ সালে এই গুণী শিল্পী বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন। নকশালদের মধ্যে সেজদা কমরেড নামে তিনি পরিচিত ছিলেন। প্রথম একক অ্যালবাম 'যেতে হবে' প্রকাশিত হয় ১৯৯৪ সালে!
‘আমি বাংলায় গান গাই’ গানের শিল্পী প্রতুল আর নেই
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইউরোপীয় মিত্রদের অভ্যন্তরীণ হুমকি সম্পর্কে সতর্ক করে বলেছেন, ইউরোপীয় সরকারগুলো চরম সেন্সরশীপ চালাচ্ছেন এবং নিয়ন্ত্রণহীন অভিবাসন মোকাবিলা করতে ব্যর্থ হয়েছেন। মিউনিখে নিরাপত্তা সম্মেলনে তিনি আরো বলেন, রাশিয়া, চীন নয়; ইউরোপের হুমকি হলো নিজেদের মূল্যবোধ থেকে সরে আসা, যা যুক্তরাষ্ট্রের সাথে অভিন্ন। এই সময়ে ন্যাটোর মিত্র রাষ্ট্র রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার অপতথ্য প্রমাণিত হলে নির্বাচন বাতিলের সমালোচনা করেন তিনি। তিনি অভিবাসন চ্যালেঞ্জকে বড় চ্যালেঞ্জ এবং ইউরোপের ডানপন্থী দলগুলোর প্রতি সমর্থন জানান।
ইউরোপীয় মিত্ররা ভেতর থেকেই হুমকির মুখে
ইউক্রেন রাশিয়া যুদ্ধ ক্রমশ পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছে ধারণার খানিকটা সত্যতা মিলেছে। ড্রোন আক্রমণের ফলে ইতিহাসের সবচে ভয়ঙ্কর দুর্ঘটনায় শিকার হয়েছেন ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক চুল্লি। ক্ষতিগ্রস্ত হয়েছে চুল্লিটির সুরক্ষাকারী দেয়ালের অংশ। বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশন। জানিয়েছে আগুনও ধরে গিয়েছিলো চুল্লিটিতে। একে সংস্থাটি ১৯৮৬ সালের চেরনোবিল দুর্ঘটনার ইতিহাসের সবচেয়ে মারাত্মক দুর্ঘটনা বলে অভিহিত করেছে। ইউক্রেন রাশিয়াকে দায়ী করেছে, রাশিয়ার অস্বীকার করেছে।
মারাত্মক দুর্ঘটনার শিকার ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক চুল্লি
ভারত থেকে তেল ও গ্যাস কিনতে চুক্তিবদ্ধ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোদির সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা জানান। বৃহস্পতিবার বাণিজ্যিক বিষয়ে আলাপের সময়ে 'ইসলামি জঙ্গিবাদ ' হুমকিকে একসাথে প্রতিহত করতে ওয়াশিংটন ও দিল্লি একসাথে কাজ করবে বলে জানিয়েছে ট্রাম্প। ট্রাম্প এই সময় অভিযোগ করেন, যেকোনো দেশের তুলনায় ভারত মার্কিন পণ্যের উপর বেশি শুল্ক ধার্য করে। এর আগে প্রতিশোধমূলক সম শুল্ক নীতির কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ভারত যে হারে শুল্ক দিবে, মার্কিন সে হারেই শুল্ক আরোপ করবে বলে তিনি হুমকিও দিয়েছেন।
‘ট্রাম্পের চাপ’, যুক্তরাষ্ট্র থেকে তেল ও গ্যাস কিনতে রাজি ভারত
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্থানীয় নির্বাচন নয়, জাতীয় নির্বাচন আগে হতে হবে। নির্বাচন প্রলম্বিত হলে সরকার প্রশ্নবিদ্ধ হবে। এক গোল টেবিলে তিনি আরো বলেন, ১৭ বছর অবাধ সুষ্ঠু ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচনের ভয়ানক পরিণতি আমরা দেখেছি। ৯০ এর আন্দোলনের স্পিড থমকে হোচট খেয়ে পিছনে ফিরে যাবে তা কেউ ভাবেনি। এজন্য রাষ্ট্রবিজ্ঞানে নতুন অধ্যায় সংযোজিত হয়েছে, ভোটকেন্দ্রে যেতে মাইকে নিষেধ করা, রাতে ভোট হয়ে যাওয়া আমরা সতের বছর দেখেছি। তিনি বলেন রাষ্ট্রশক্তি ব্যবহার করে একতরফা নির্বাচন হলে অত্যাচার নেমে আসে বিরোধীদের উপর, যা বর্ণনা করে শেষ করা যাবে না।
স্থানীয় নয়, অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে: রিজভী
স্বাধীন হওয়ার পর দেশে বিভিন্ন পন্থী দল তৈরি হয়েছে। যারমধ্যে সবচেয়ে বড় দল হয়ে আছে বিএনপি। এর বাইরে জাতীয় পার্টি প্রশ্নবিদ্ধ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় গিয়েছিল। তবে নির্দিষ্ট অঞ্চলে কিছু ভোট ব্যাংক তৈরি করতে পেরেছে। এর বাইরে এতোদিন রাজনীতি ছিল আওয়ামী লীগ বিএনপি দুই ধারায় বিভক্ত। আসছে ছাত্রদের নতুন দল। সেটা হতে যাচ্ছে মধ্যপন্থী দল। উগ্র ডান বা বামে না গিয়ে বাংলাদেশের রাজনীতি করতে চান বলে জানিয়েছেন জানাক সদস্য সচিব আখতার হোসেন। সাম্য, ন্যায়বিচার ও সুশাসনকে প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছেন। সামান্তা শারমিন বলেছেন, অধিকার, দায় ও দরদের রাজনীতি করতে চান। যেকোনো ধর্ম, যেকোনো মত ও আদর্শের মানুষ স্বাধীনভাবে পালন করবে। সফলতার মন্ত্র খুঁজতে তারা রিসেপ তাইয়েপ এরদোগান, ইমরান খান এবং কেজরিওয়ালের পার্টির কথাও উল্লেখ করেছেন।
ছাত্র-তরুণদের দলে থাকছে এরদোগান-ইমরান খানের ‘ছায়া’
ভারতের উত্তর প্রদেশে একটি বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৯ জন। সবাই মহাকুম্ভ মেলায় যোগ দিতে যাচ্ছিলেন। এনডিটিভির খবর। প্রতিবেদনে বলা হয়েছে যাত্রীরা গঙ্গা, যমুনা এবং পৌরাণিক স্বরসতী নদীর মিলনস্থলে স্নান করতে যাচ্ছিলেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আহতদের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি ত্রাণ সরবরাহের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। গত ২৯ জানুয়ারি পদদলিত হয়ে মহাকুম্ভ মেলায় ৩০ জন নিহত হয়েছিলেন, ৬০ জন আহত হয়েছেন। ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা ২৬ ফেব্রুয়ারি শেষ হবে।
ভারতে মহাকুম্ভ মেলায় যাওয়ার পথে নিহত ১০
নিজেদের ভুল ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা এমন দেশ আর চাই না যে বাংলাদেশে আলেম-ওলামাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়, দাড়ি ধরে ধরে জেলে ঢুকানো হয়। তিনি আরো বলেন, আমরা চাই না অযোগ্যরা দেশ শাসন করুক। আমরা এমন বাংলাদেশ চাই যেইখানে প্রত্যেকটা মানুষ ধর্মটাকে স্বাধীনভাবে পালন করতে পারবে। এক মাহফিলে উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ভুল ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, মানুষ পরিবারের হাল ধরে না যে বয়সে, সে বয়সে আমাদের রাষ্ট্র সংস্কারের কাজ করতে হচ্ছে। এই সময়ে ঘুষ ও তদবির থেকে বিরত থাকতেও বলেছেন তিনি।
এমন দেশ আর চাই না, যে দেশে আলেমদের মাইক কেড়ে নেওয়া হয়: হাসনাত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের প্রশাসন মধ্যপ্রাচ্য সম্পর্কে ভুল হিসাব কষছে। তিনি আরো বলেন, ইহুদিবাদী মিথ্যা মেনে চললে সংঘাত কেবল তীব্র হবে। আরব নিউজ প্রতিবেদনে জানিয়েছে, তুরস্ক ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। ২০ লক্ষাধিক ফিলিস্তিনিকে সরিয়ে দেওয়া এবং এটিকে যুক্তরাষ্ট্রের অধীনে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা হিসেবে প্রতিষ্ঠিত করার প্রস্তাব দেয়। তুরস্ক ইসরাইলের পদক্ষেপকেও জাতিগত নিধন হিসেবেও অ্যাখ্যায়িত করে আসছে।
গাজা নিয়ে মধ্যপ্রাচ্যে ‘ভুল হিসাব’ করছে ট্রাম্প প্রশাসন: এরদোগান
রফিক হারিরি হত্যার ২০ তম বার্ষিকীতে আবারো রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছেন লেবাননের সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি। তিন বছর রাজনীতি থেকে দূরে থাকার পর জানান, তার দল ফিউচার মুভমেন্ট রাজনীতিতে প্রত্যাবর্তন করবে। আরব নিউজের প্রতিবেদন জানিয়েছে, তার পিতার প্রতিষ্ঠিত দল তাইফ চুক্তি, রাষ্ট্র গঠন, পুনর্গঠন ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের আদর্শে অটল থাকবে। তিনি একটি স্বাভাবিক রাষ্ট্রের কথা বলেন, যেখানে রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে কোনো অস্ত্র থাকবে না। হারিরি এই সময় তাদের প্রেসিডেন্ট, সরকার এবং নতুন ঐক্যের আশার প্রতি সমর্থন জানান।
লেবাননের রাজনীতিতে হারিরির প্রত্যাবর্তন, সরকারের সমর্থনে ঐক্যের ডাক
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে এক তরুণীকে আটক করেছে পুলিশ। এই সময় তরুণীর থেকে ৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টায় চান্দুরা ডাকবাংলো মোড় থেকে তাকে আটক করে পুলিশ। তার নাম মরিয়ম বেগম। ওসি জানিয়েছেন, রাতে পুলিশ টহল দিচ্ছিল। টহলরত অবস্থায় নারীকে সন্দেহ করে প্রথমে জিজ্ঞাসাবাদ ও পরে তল্লাশি করা হলে ইয়াবা জব্দ করা হয়। আটককৃত তরুণীর বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হবে বলে জানিয়েছে ওসি মো. রওশন আলী।
৩ হাজার পিস ইয়াবাসহ তরুণী আটক
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্রে সফর করবেন স্টারমার। রয়টার্সের খবর। শুক্রবার স্টারমারের কার্যালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী আগেরদিন ট্রাম্পের সঙ্গে ফোনে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে আলোচনা করেছেন। ট্রাম্প জানিয়েছেন, স্টারমার আবারও তার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার অনুরোধ করেছেন। একে বন্ধুত্বপূর্ণ বৈঠক করতে যাচ্ছি বলে অভিহিত করেছেন ট্রাম্প। একে দুই দেশের মধ্যে সুসম্পর্কের চিহ্ন হিসেবে দেখছে সংবাদমাধ্যম রয়টার্স!
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে ‘শিগগিরই’ সাক্ষাৎ করবেন ট্রাম্প
সিটিজেন ইনিশিয়েটিভ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, পুলিশ নিজেই হত্যাকাণ্ডের সাথে জড়িত বলেই মামলা নিচ্ছে না। ফ্যাসিবাদের বিচার হওয়া উচিত আন্তর্জাতিক আদালতে। ন্যায়বিচার এড়িয়ে রিকন্সিলিয়েশন বিপজ্জনক বলে বক্তরা বলেন, ৫ আগস্টের পর মাত্র ৩ জন গুম হওয়া ব্যক্তি মুক্তি পেয়েছেন। বাকিরা এখনো গুম হয়ে আছেন। বিএনপি নেতা সালাহউদ্দিন খান বলেছেন, ক্ষমতা কুক্ষিগত আওয়ামী লীগ আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বিরোধীমত দমনে গুম খুন চালিয়েছে। জাতিসংঘের প্রতিবেদন ন্যায়বিচার পেতে সহযোগিতা করবেও বলে জানান বক্তারা।
নিজেরাই হত্যার সঙ্গে জড়িত থাকায় মামলা নিচ্ছে না পুলিশ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে গেছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে বাণিজ্য, অভিবাসন, ভিসানীতিসহ একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে। উপস্থিত ছিলেন ইলন মাস্ক ও হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা। আলোচনায় তারা এড়িয়ে গেছেন পারস্পরিক শুল্কনীতি, মানবাধিকার এবং সংখ্যালঘু নিপীড়ন। বিশেষজ্ঞদের মতে ভারত বাণিজ্যের বড় অংশীদার এবং চীনের প্রতিপক্ষ হওয়াতে মার্কিনের কাছে মানবাধিকার গুরুত্ব হারিয়েছে। ট্রাম্প বলেন, মোদী অযৌক্তিক কঠোর শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন। এতে মার্কিন পণ্য ভারতের বাজারে প্রবেশ বেশ কঠিন করে তুলেছে। বাণিজ্য ঘাটতি কমাতে জ্বালানি আমদানির কথা জানিয়েছেন, ট্রাম্পের মাগা আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন মোদি। এক বন্দী বিনিময়ের ব্যাপারে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পকে সমর্থন করেছেন মোদী।
ট্রাম্প-মোদি বৈঠকের আলোচিত চার বিষয়
সুনামগঞ্জের জগন্নাথপুরে পরিবহন শ্রমিকদের মধ্যে মারামারিকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় একজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে জগদীশপুর মাঠে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী এবং ইউএনও গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই গ্রামের পরিবহন শ্রমিকদের মারামারিকে কেন্দ্র করে দুই গ্রামবাসী কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। যেইটা দেশীয় অস্ত্র সমেত সংঘর্ষ পর্যন্ত গড়ায়! আহতদের এম এ জি ওসমানী হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
সুনামগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ১,৮৯৬ আসনের জন্য ১৪৬,৬৯৪ শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, প্রতি আসনের জন্য ৭৭ জন প্রতিযোগী। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দেশের ৮টি বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ১.৫ ঘণ্টা, যেখানে ৬০ নম্বরের এমসিকিউ (৪৫ মিনিট) এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা (৪৫ মিনিট) থাকবে। ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমদ খান পরীক্ষা চলাকালীন কার্জন হল পরিদর্শন করবেন। ইতোমধ্যে অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
ঢাবির বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা: ১,৮৯৬ আসনের জন্য লড়বে ১.৪৬ লাখ শিক্ষার্থী
সাভারের আশুলিয়ায় শবেবরাত উপলক্ষে পিঠা বানানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ ১২ জন দগ্ধ হয়েছে। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের দুই তলায় দুই সন্তান নিয়ে বসবাস করেন পোশাক শ্রমিক সুমন। রাতে তার ভাই সোহেল পরিবার নিয়ে বেড়াতে আসে। এ উপলক্ষে পিঠার আয়োজন করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হলে তাদেরকে প্রথমে আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে কলেজের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১১
দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারি ব্যয় কমানোর উদ্যোগে প্রায় ১০,০০০ সরকারি কর্মীকে ছাঁটাই করেছেন। ২০ জানুয়ারি তিনি “সরকারি ব্যয় সংকোচন ও কর্মীদের দক্ষতা বৃদ্ধি” নামে নতুন একটি দপ্তর গঠন করেন, যার নেতৃত্বে আছেন টেসলা সিইও ইলন মাস্ক। তবে কংগ্রেস স্বীকৃতি না দেওয়ায় দপ্তরটি মন্ত্রণালয়ের মর্যাদা পায়নি, ফলে মাস্ক উপদেষ্টা পদেই রয়েছেন। বিদ্যুৎ, স্বাস্থ্য ও সেনাবাহিনীসহ বিভিন্ন মন্ত্রণালয় থেকে কর্মীরা ছাঁটাই হয়েছেন। আইআরএস জানিয়েছে, আগামী সপ্তাহে আরও ১,০০০-এর বেশি কর্মী ছাঁটাই করা হবে।
ব্যয় হ্রাসের উদ্যোগে ট্রাম্পের ১০,০০০ সরকারি কর্মী ছাঁটাই
মাদারীপুরের শিবচরে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণার অভিযোগে ৩ জনকে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার থেকে শুক্রবার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে তাদের। আটককৃতরা হলেন, জাহাঙ্গীর (৩৫), সিমান্ত মালো (২০) ও কাওছার শিকদার (২১)। পুলিশ সূত্র জানিয়েছে, ফোন করে এক নারীর কাছে নারীর দোকানের সাথে সংঘর্ষে আর্মির গাড়ির গ্লাস ভেঙ্গেছে দোহাইয়ে ৩ হাজার টাকা চাওয়া হয়। নয়তো মামলার হুমকি দেওয়া হয়। এইভাবে ২৫ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি। তারপর থানায় অভিযোগ করলে ব্যবস্থা নেয় যৌথবাহিনী।
মাদারীপুরে সেনাবাহিনীর মেজর পরিচয়ে প্রতারণা, আটক ৩
৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরো এক মুসুল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে এই পর্বে মৃতের সংখ্যা তিন। মারা যাওয়া মুসুল্লিরা হলেন, শরিয়তপুরের আব্দুল আজিজ শেখ (৬২), বগুড়ার নাজমুল হোসেন (৭৫) ও খুলনার দিদার তরফদার (৫৫)! ১৪ ফেব্রুয়ারি শুক্রবার আব্দুল আজিজ ও নাজমুল হোসেন মারা যান, দিদার তরফদার মারা যান বৃহস্পতিবার। দ্বিতীয় পর্ব বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম সংবাদমাধ্যমগুলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, এখন চলছে সাদপন্থীদের দিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। আগামী রোববার হবে আখেরি মোনাজাত।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরও এক মুসল্লির মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩
জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার দল, সরকার এবং রাষ্ট্রীয় বাহিনীর গুম খুন নিপীড়ন উঠে এসেছে। করা হয়েছে বেশকিছু সুপারিশও। ঐ দপ্তরের কর্মকর্তা রোরি মুনগোভেন বলেন, প্রতিবেদনের তথ্য উপাত্ত আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারকার্যে ব্যবহার করা যাবে। মানবাধিকার কর্মীরা দেশীয় ট্রাইব্যুনাল থেকে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার গুরুত্ব দিয়েছেন বেশি। জাতিসংঘের সুপারিশের মধ্যে রয়েছে মানবাধিকার লঙ্ঘন না করে বিচার, অপরাধের নিরপেক্ষ তদন্ত ও বিচার। আন্তর্জাতিক মানের শাস্তি অনুযায়ী মৃত্যুদণ্ড নিষিদ্ধ। এর ফলে বাংলাদেশ থেকে মৃত্যুদণ্ড উঠিয়ে নেওয়ার চাপ তৈরি হবে আবার। জাতিসংঘের সুপারিশের মধ্যে এমন সুপারিশও রয়েছে যা কেবল রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ। এমন অনেক সংস্কার দীর্ঘমেয়াদি, যা জটিলতা সৃষ্টি করছে।
বিচার প্রক্রিয়ায় জাতিসংঘ প্রতিবেদনের সুবিধা, জটিলতা ও চ্যালেঞ্জ
বান্দরবান জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুস সালাম আগে নির্বাচন, তারপর বিচার বলে মন্তব্য করেছেন। শুক্রবার অনুষ্ঠিত এক সম্মেলনে তিনি আরো বলেন, আমরা বন্ধুত্ব চাই, শত্রুতা না। নেত্রীর বাড়ির সামনে থেকে একটি গাড়ি হটানোর সাহস ছিল না যাদের, তারা জামায়াতে ইসলাম নিয়ে কথা বলে, লজ্জা থাকা উচিত। তিনি আরো জানান, জামাতের নেতাকর্মীদের চাঁদাবাজি টেন্ডারবাজি করেছে এমন প্রমাণ নেই। এই সম সময়ে তিনি সুশাসন প্রতিষ্ঠা করতে চোর বাটপার নয় এমন ব্যক্তিদের মেম্বার চেয়ারম্যান করার দিকে গুরুত্বারোপ করেছেন।
আগে বিচার, তারপর নির্বাচন: জেলা জামায়াতের আমির
শনিবার টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে উঠে এসেছে, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে পুনরায় যুদ্ধ করার বিপক্ষে অবস্থান নিয়েছে ৬১% ইসরাইলি নাগরিক। তারা চায় নাগরিক জিম্মিদের মুক্ত করতে চলমান বন্দি বিনিময়ের দিতীয় ধাপ যেন শুরু হয়। জরিপে অংশগ্রহণ করেছে ৬০০ ইসরাইলী। ১৮% যুদ্ধ আবার শুরু করার পক্ষে অবস্থান নিয়েছে। ২১% এখনো এই বিষয়ে নিশ্চিত নয়। অপরদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী ষষ্ঠ দফার বন্দী বিনিময়ে নিজেদের তিনজন নাগরিক মুক্তি পাওয়ার ঘোষণা দিয়েছে।
হামাসের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু করার বিপক্ষে ৬১ শতাংশ ইসরাইলি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের প্রস্তাবের জবাবে সৌদি আরবের নেতৃত্বে আরব দেশগুলো বিকল্প পরিকল্পনা করছে। সৌদি আরব, মিসর, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতারা রিয়াদে বৈঠক করবেন, যেখানে পুনর্গঠন তহবিল ও হামাসবিহীন শাসনব্যবস্থা নিয়ে আলোচনা হবে। মিসরের খসড়া প্রস্তাব, যা স্থানান্তরের পরিবর্তে গাজার পুনর্গঠনকে গুরুত্ব দেয়, গুরুত্ব পাচ্ছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে এই উদ্যোগ আগামী ২৭ ফেব্রুয়ারি আরব সম্মেলনে উপস্থাপন করা হবে।
ট্রাম্পের গাজা পরিকল্পনার জবাবে বিকল্প প্রস্তাব আনছে আরব দেশগুলো
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন আজ আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিএনপির সঙ্গে বৈঠকের মাধ্যমে। ঢাকা ফরেন সার্ভিস একাডেমিতে বিকাল ৩টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে, যেখানে অন্তর্বর্তী সরকারের ছয়টি সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবে। রাজনৈতিক দলগুলোর কাছে এই সংস্কার প্রতিবেদন ইতোমধ্যেই পাঠানো হয়েছে, যা আলোচনার জন্য পর্যালোচনা করা হচ্ছে।
সংস্কার প্রতিবেদন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক আজ
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট অব টাঙ্গুয়ার হাওড়ে একদিনে একসঙ্গে সহস্রাধিক শিক্ষার্থী ৪০ হাজার হিজল করচ গাছ রোপণ করেছেন। তাহিরপুর ও মধ্যনগর উপজেলার প্রায় ১০ হাজার হেক্টর জলাভূমির চারপাশে থাকা ৮৩টি গ্রামকে বানের পানি থেকে সুরক্ষা দিতে এ বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক। পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপনের কর্মসূচিতে পাঁচটি মাধ্যমিক ও একটি উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানের ১ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। গাছগুলোতে রোপনকৃত শিক্ষার্থীদের নেমট্যাগ সাঁটানো হবে, যেন ভবিষ্যতে নিজের লাগানো গাছ চিনতে পারে, জানিয়েছেন জেলা প্রশাসক।
এক দিনে ৪০ হাজার হিজল করচ রোপণ করলেন সহস্রাধিক শিক্ষার্থী
কুমিল্লার মুরাদনগরে আলোচিত ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে আমপাল গ্রামে এ ঘটনা ঘটলে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছে, সুরুজ ফকিরের বাড়িতে আগামী ২১ ফেব্রুয়ারি তাহেরীর আগমনকে প্রতিহত করতে স্থানীয় আলেম সমাজ ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয়। জুমার নামাজের পর শুরু হওয়া মিছিলটিতে সুরুজ ফকিরের অনুসারীরা হামলা চালায়। পরে উভয়পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাহের বিরোধীদের বক্তব্য শান্তিপূর্ণ মিছিলে হামলা করেছে, মাহফিল আয়োজকের দাবি মাজার ভাঙার খবর পেয়ে ভক্তবৃন্দরা বাঁধা দেয়, এতে তাদের ৭-৮ জন আহত হয়!
কুমিল্লায় তাহেরীর আগমনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫
বিএনপি নেতা রুহুল কবির রিজভী সামনে মধ্যপন্থার রাজনীতি বিপদের সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা করছেন। তিনি বলেন, একটি রাজনৈতিক দল চাচ্ছে আগে স্থানীয় নির্বাচন, পরে জাতীয় নির্বাচন করতে। তাদের কিছু লোক অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করতে চেষ্টা করছে। এর ফরে সেন্টারিস্ট রাজনীতি বিপদে পড়তে যাচ্ছে কিনা, এটার একটা শঙ্কা আমরা টের পাচ্ছি। এই সময়ে তিনি বলেন, ড. ইউনুস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও হাসিনার আমলে নির্যাতিত ব্যক্তি, তিনি ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নিবেন। সতের বছর নির্বাচনের জন্যই লড়াই করেছে মানুষ। জাতীয় নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক পরিবেশ সৃষ্টির পর যারাই ক্ষমতায় আসবে তারাই স্থানীয় নির্বাচনের ব্যবস্থা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।
সামনে ‘মধ্যপন্থার রাজনীতি’ বিপদের মুখে পড়তে পারে, আশঙ্কা রিজভীর
অস্ত্র ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সিলেট-৫ আসনের সাবেক এমপি হাফিজ আহমদ মজুমদার, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবসহ ৪৭৭ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী সিলেট জেলা যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক সাজিব আহমদ। মামলার অভিযোগে বলা হয়, ৩ আগস্ট বিকাল ৪টার দিকে সিলেট সরকারি মহিলা কলেজের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার এক দফা দাবি ও ছাত্র-জনতাকে হত্যার প্রতিবাদে আন্দোলন চলছিল। কর্মসূচিতে বাদী সাজিব আহমদও অংশ নেন। এ সময় আসামিরা নগরের রিকাবীবাজার থেকে মিছিল সহকারে এসে চৌহাট্টায় অবস্থানরত ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান। আসামিদের গুলিতে বাদী আহত হন।
সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ ৪৭৭ জনের নামে মামলা, সবাই আ.লীগের
বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ সংঘবদ্ধ অপরাধী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গ্রেফতারকৃতরা হলেন— মো. হাসান মাহমুদ (৩১) ও সবুজ হাওলাদার (২৮)। তাদের থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি খালি ম্যাগজিন, ২০ রাউন্ড পিস্তলের গুলি, একটি রামদা, তিনটি বাঁশের হাতল বিশিষ্ট লোহার হাতুড়ি উদ্ধার করা হয়। এই সময়ে তাদের কয়েকজন সাথী যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
রাজধানীতে বিদেশি পিস্তলসহ দুজন গ্রেফতার
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন ধনকুবের ও এক্স এর কর্ণধার ইলন মাস্ক। ফোনে কথা বলার সময় মাস্কের পাশেই ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ভার্চুয়াল আলাপের জন্য ঘনিষ্ঠ বন্ধু আরএইচ গ্রিফিথসকে ফেসবুক পোস্টে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। তিনি ধন্যবাদ দিয়ে লিখেন, এই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশে স্পেসএক্স ও স্টারলিংক প্রযুক্তির বিকাশ ও যোগাযোগের ক্ষেত্রে নতুন যুগের সূচনা হবে। যা উদ্ভাবন, শিক্ষা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বিরাট সুযোগ তৈরি করবে। শুরুতেই এর অংশ হতে পেরে আমি দারুণ উৎফুল্ল!’
ড. ইউনূস ও ইলন মাস্কের ফোনালাপ, বন্ধুকে ধন্যবাদ দিলেন আনসারী
শুক্রবার দুপুর ১২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইট থেকে কোটি টাকা মূল্যের ৮টি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। নিশ্চিত করেছে বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগ। জানা গেছে, বিমানের ভেতর যাত্রীবিহীন সিট থেকে ৮পিস স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের পরিমাণ ৯২৮ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক এক কোটি টাকা। এর আগে গত ৬ ফেব্রুয়ারি প্রায় ২১ কোটি টাকার স্বর্ণসহ দুজনকে আটক করে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা।
ওসমানীতে বিমানের যাত্রীবিহীন সিট থেকে কোটি টাকার স্বর্ণ উদ্ধার
বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোর ইশকুল কর্মসূচির নতুন আবর্তনের উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। শুক্রবার এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। তিনি বলেন, বই একেবারেই একটি চিন্তানির্ভর মাধ্যম। এজন্য সবাই বই পড়তে পারে না। তবে যারা বই পড়ে, তারা সংখ্যায় কম হলেও পৃথিবী তারাই পরিবর্তন করে। তিনি গ্রিক সভ্যতার উদাহরণ টেনে বলেন, দেড়শ’বছর ধরে মাত্র সাড়ে চার লাখ লোক গ্রিক সভ্যতা তৈরি করেছিল। আমাদের আঠার কোটি মানুষের মধ্য থেকেও সেই নেতৃত্ব গড়ে তুলতে হবে। এছাড়া তিনি মেধাকে সৃষ্টিকর্তা প্রদত্ত এবং এজন্য অফুরন্ত বলে অভিহিত করেছেন।
যারা বই পড়ে, তারা পরিবর্তন করে পৃথিবী: আবদুল্লাহ আবু সায়ীদ
ফেসবুকের প্রতিষ্ঠাতা ও মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ মৃত্যুদণ্ডের ঝুঁকিতে পড়েছিলেন পাকিস্তানে! সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন তথ্য প্রকাশ করেছেন জাকারবার্গ নিজেই। জানিয়েছেন, এক সময় তিনি পাকিস্তানে মৃত্যুদণ্ডের ঝুঁকিতে পড়েছিলেন। তিনি জানান, একজন ব্যবহারকারী ফেসবুকে নবী মুহাম্মদের (স.) এর একটি চিত্রাঙ্কন পোস্ট করেছিলেন, যা পাকিস্তান সরকারকে ক্ষুব্ধ করে। আর এ ঘটনার জেরে পাকিস্তান সরকার সরাসরি জাকারবার্গের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং তাকে ব্যক্তিগতভাবে দোষী সাব্যস্ত করার সিদ্ধান্ত নেয়। পাকিস্তানে ভ্রমণের পরিকল্পনা না থাকায় এটাকে নিজের জন্য হুমকি না দেখলেও টেক কোম্পানি এবং বাকস্বাধীনতার জন্য একে হুমকি হিসেবে দেখছেন জাকারবার্গ। বলেন, টেক কোম্পানিগুলোর জন্য মার্কিন প্রশাসনের সুরক্ষা প্রয়োজন।
পাকিস্তানে মৃত্যুদণ্ডের ঝুঁকিতে পড়েছিলেন জাকারবার্গ
শুক্রবার গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ফ্যাসিবাদ প্রতিরোধী বিক্ষোভ ও গণমিছিল করে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর। এ সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে গণঅধিকার পরিষদ কোন আপোষ করবে না। এ জাতির দুভার্গ্য যে তার সাহসী সন্তানেরা রাজপথে লড়াই করে নতুন ইতিহাস তৈরি করে। সুবিধা ভোগ করে গুটিকয়েক মানুষ। এবার তা হতে দিবেন না বলে প্রশ্ন করেন, গণঅভ্যুত্থানের ছয় মাস পরও আওয়ামী লীগ নিষিদ্ধ করতে রাজপথে নামতে হবে কেন? এই সময় তিনি উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানান!
আ.লীগকে নিষিদ্ধের প্রশ্নে আপস নেই: নুরুল হক নুর
তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে রোববার (১৬ ফেব্রুয়ারি)। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এই সম্মেলনের উদ্বোধন করবেন। শনিবার বিকাল ৪টায় সচিবালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। জানা গেছে, রোববার সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টা তার কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলন উদ্বোধন করবেন। ডিসি সম্মেলনে বিভিন্ন অধিবেশন, প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, দিকনির্দেশনা গ্রহণ এবং সমাপনী অনুষ্ঠানসহ ৩৪টি কার্য-অধিবেশন থাকবে। ডিসি সম্মেলনে উপদেষ্টা-সচিবদের উপস্থিতিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কে ডিসিদের দেওয়া প্রস্তাব নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত হবে। ডিসিরা মাঠপর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে থাকেন।
ডিসি সম্মেলন শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা দখল ও ফিলিস্তিনিদের গাজা থেকে উচ্ছেদ করার এক ভয়াবহ পরিকল্পনার কথা ঘোষণা দেন। যা নিয়ে বিশ্বজুড়ে প্রতিবাদ হয়, বিশেষ করে আরব ও মুসলিম প্রধান দেশগুলো তার প্রস্তাব প্রত্যাখ্যান করে তীব্র প্রতিবাদ জানায়। এরই পরিপ্রেক্ষিতে আরব সম্মেলন আয়োজনের ঘোষণা করে মিশর। পাশাপাশি গাজা সংকট নিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক আহ্বান করারও সিদ্ধান্ত নেয় পাকিস্তান ও সৌদি আরব। ২০ ফেব্রুয়ারি চারটি আরব দেশের নেতাদের নিয়ে একটি জরুরি সম্মেলনের আয়োজন করবে বলে জানিয়েছে সৌদি আরব। যেখানে ট্রাম্পের গাজা দখলের প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে। খবর এএফপির। এই সম্মেলনে মিশর, জর্ডান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের নেতারা উপস্থিত থাকবেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও এতে অংশ নেবেন।
ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে ‘জরুরি আরব সম্মেলন’ বৃহস্পতিবার
গাজা যুদ্ধবিরতির অধীনে চলমান বন্দি বিনিময়ের অংশ হিসেবে ইসরাইল শনিবার ৩৬৯ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে, বিনিময়ে হামাস তিন ইসরাইলি জিম্মিকে ছাড়বে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে ৩৬ জন আজীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং ৩৩৩ জন ৭ অক্টোবরের পর আটক হয়। বন্দি বিনিময় প্রক্রিয়াটি মিশর ও কাতারের মধ্যস্থতায় সম্পন্ন হচ্ছে। ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরুর পর থেকে হামাস ২১ জন জিম্মিকে মুক্ত করেছে, আর ইসরাইল ৫৬৬ ফিলিস্তিনিকে ছেড়েছে। সংঘাতে এখন পর্যন্ত ৪৮,৫০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
তিন জিম্মির বিনিময়ে শনিবার ৩৬৯ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরাইল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, কোনো অপরাধ ছাড়াই কেবল জামায়াত করার কারণে (২০১১) ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে সাজানো মামলায় প্রাণদণ্ড দিয়ে দীর্ঘদিন ধরে অবরুদ্ধ করে রাখা হয়েছে। ৭ দিনের মধ্যে এটিএম আজহারকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন এই সময়। নয়তো হুঁশিয়ারি দিয়েছেন, গণআন্দোলনের মাধ্যমে জনগণের নেতাকে জনগণই মুক্ত করবে। শেরেবাংলা নগরে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগস্ট বিপ্লবে সবাই মাঠে নামলেও কেবল জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল। আন্দোলনকারীদের রাজাকার বলায় অগ্নিগর্ভ হয়ে উঠে। জামাতকে নিষিদ্ধ করার কয়েক দিনের মধ্যেই লীগ পালিয়ে যেতে বাধ্য হয়। জামায়াত নির্মূলের ষড়যন্ত্র যারাই করে ইতিহাসের পাতা থেকে নিশ্চিহ্ন হয়ে যায়।
৭ দিনের মধ্যেই এটিএম আজহারকে মুক্তি দিতে সরকারকে আলটিমেটাম
বাংলাদেশে এক পুলিশ সদস্য বলপ্রয়োগ ছাড়াই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে প্রশংসা কুড়িয়েছেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, তিনি প্রতিবাদকারীদের আঘাত না করে রাস্তায় ও বিদ্যুতের খুঁটিতে লাঠি দিয়ে শব্দ তৈরি করে তাদের ছত্রভঙ্গ করেন। সামাজিক মাধ্যমে তার এই পদ্ধতিকে আদর্শ পুলিশিং হিসেবে প্রশংসা করা হচ্ছে। অনেকেই তাকে পুরস্কৃত করার আহ্বান জানিয়েছেন, বিশ্বাস করেন যে এমন আচরণ পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে পারে। আইনি বিশেষজ্ঞ ড. আসিফ নজরুলও এই পুলিশ সদস্যের প্রশংসা করেছেন।
বলপ্রয়োগ ছাড়াই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে প্রশংসিত পুলিশ সদস্য
বাংলাদেশের পাসপোর্টে ইসরাইলের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি ফের মুদ্রণের জন্য অন্তবর্তী সরকারকে এক মাসের আলটিমেটাম দিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। ইসরাইল থেকে আড়িপাতার জন্য কেনা পেগাসাস সফটওয়্যার ব্যবহার বন্ধের ঘোষণা দাবি করেছে দলটি। শুক্রবার প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে দলটির নেতা জানান, ১৯ জানুয়ারি থেকে কার্যকর যুদ্ধবিরতি চুক্তির পরও ১৭৮ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। অবৈধ রাষ্ট্র ইসরাইল এখন দখল করার পাঁয়তারা করছে গাজাকে। বাংলাদেশ সরকারের ফিলিস্তিনিদের পাশে থাকার নিদর্শন হিসেবে আগের মুদ্রণ ফেরত চেয়েছে দলটি।
পাসপোর্টে ইসরাইলকে ফের নিষেধাজ্ঞা আরোপের দাবি জাতীয় বিপ্লবী পরিষদের
ময়মনসিংহের নান্দাইল উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা হাসান মাহমুদ জুয়েলকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, জুয়েল নান্দাইল আসনের সাবেক এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিনের বিশ্বস্ত কর্মী। ওসি জানিয়েছেন, ২০১৮ সালের নির্বাচনে পোস্টার লাগানোকে কেন্দ্র করে মারামারির ঘটনায় ৪ জানুয়ারি বিএনপি নেত্রী তাহমিনা বেগমের স্বামী মামলা দায়ের করেন। এই মামলায় প্রধান আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।
নান্দাইলের সাবেক উপজেলা চেয়ারম্যান জুয়েল গ্রেফতার
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কৃষ্ণানন্দবকসী সীমান্তে বাংলাদেশে ঢুকে ৫ কৃষককে পিটিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)! শুক্রবার দুপুর আড়াইটায় এই ঘটনা ঘটে। এ সময় গ্রামবাসী জড়ো হয়ে ধাওয়া দিলে তারা দৌড়ে কাঁটাতারের ভিতরে চলে যায়। এর প্রতিক্রিয়ায় শতশত জনতা লাঠিসোটা নিয়ে সীমান্তে অবস্থান করে। খবর পেয়ে বিজিবি পরিস্থিতি শান্ত করে। ক্ষেতে কাজ করছিলেন কৃষকরা, এই সময়ে বিএসএফ বাংলাদেশের ভিতরে প্রবেশ করলে কৃষকরা নিষেধ করে। এতে কৃষকদের উপর চড়াও হয় বিএসএফ। তারপর গ্রামবাসী ধাওয়া দেয়। বিজিবি বলেছে সত্য হলে প্রতিবাদ জানাবে।
বাংলাদেশে ঢুকে পাঁচ কৃষককে পেটাল বিএসএফ
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি শুক্রবার দাবি করেন, রাশিয়ার একটি ড্রোন তাদের চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের ধ্বংসপ্রাপ্ত চতুর্থ ইউনিটের সুরক্ষা কাঠামোতে আঘাত হেনেছে। মারাত্মক ক্ষতি হয়েছে। তবে ক্রেমলিন এই দাবিকে উস্কানি বলে অস্বীকার করেন। বলেন, রাশিয়ার সামরিক বাহিনী এমন কিছু করে নি। এ ধরনের উস্কানি কিয়েভ সরকার প্রায়ই করে থাকে। একে প্ররোচনা হিসেবে দেখছে রাশিয়া। ইউক্রেন এমন এক সময়ে এই অভিযোগ তুললো যখন যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা হচ্ছে এবং মিউনিখে বৈশ্বিক নিরাপত্তা সম্মেলন চলছে।
ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রে হামলার অভিযোগ প্রত্যাখ্যান রাশিয়ার
দক্ষিণ কেরানীগঞ্জে র্যাব পরিচয়ে রাসেল আহম্মেদ (৪৬) নামে এক ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ৪৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ঢাকা মাওয়া মহাসড়কের আন্ডারপাসে এই ঘটনা ঘটলে ভুক্তভোগী মামলা করেন। অভিযোগ, বিশেষ প্রয়োজনে স্ত্রীর স্বর্ণ বিক্রি করে সাড়ে ৪৭ লাখ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে তাদের গাড়ি আটকিয়ে ছয় সাতজন র্যাব পরিচয়ে একটা মাইক্রোবাসে তুলে নেয় তাদের। পরবর্তীতে চোখে কাপড় বেঁধে পিস্তল ধরে টাকা লুট করে নির্জন জায়গায় ভুক্তভোগীকে ফেলে দিয়ে চলে যায়।
কেরানীগঞ্জে র্যাব পরিচয়ে সাড়ে ৪৭ লাখ টাকা ছিনতাই
উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বাংলাদেশী নাগরিকদের থেকে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং এবং আরো কর্মী নিতে সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানিয়েছেন। দুবাইয়ে দুদিনব্যাপী ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের পাশাপাশি দেশটির বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠককালে তিনি এ আহ্বান জানান। এই সময়ে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য মন্ত্রী বাংলাদেশে আমিরাতি শিল্পাঞ্চল গঠনের প্রস্তাব দিলে প্রধান উপদেষ্টা সম্মতি জানান। প্রধান উপদেষ্টা বলেন, হালাল পণ্য উৎপাদনের কেন্দ্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে পারবেন, কম খরচে শ্রমিক সুবিধা পাওয়া যায়।
ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আরও কর্মী নিতে আমিরাতের প্রতি আহ্বান ইউনূসের
জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলামের শীর্ষনেতারা। শুক্রবার সংগঠনটির মহাসচিব প্রেরিত এক যৌথ বিবৃতিতে হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের প্রতিবেদনে ফ্যাসিস্ট সরকার ও তাদের আজ্ঞাবহ বাহিনী কর্তৃক ভয়াবহ মানবতাবিরোধী অপরাধের তথ্য উঠে এসেছে। এই সময়ে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা এবং জুলাই গণহত্যার জন্য আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান তারা। ভারত শত্রু রাষ্ট্রের মতো আচরণ করছে বলেও হেফাজতের নেতারা অভিহিত করেন।
আ.লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের
কোনো কোনো দল নির্বাচন নিয়ে টালবাহানা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। তিনি জানান, অন্তবর্তী সরকারের দেওয়া সময়ে আমরা নির্বাচন করতে প্রস্তুত। আজ দুপুরে দলীয় কার্যালয়ের এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, যারা ফ্যাসিবাদ কিংবা অপকর্মের সাথে জড়িত তাদের দলের সদস্য করা যাবে না। এই সময়ে তিনি বলেন, হাজার হাজার নেতাকর্মী নয়, ১০ জন ভালো এবং নিষ্ঠাবান কর্মী হলেই চলবে। ষড়যন্ত্রের পথ ছেড়ে দেশের স্বার্থে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব রাজনৈতিক দলকে অন্তবর্তী সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।
অন্তর্বর্তী সরকারের দেওয়া সময়ে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : মির্জা আব্বাস
জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের প্রতিবেদন প্রকাশের পর এটিকে হৃদয়বিদারক উল্লেখ করে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। জাতিসংঘের প্রতিবেদনটির বরাত দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১ হাজার ৪০০ ও তাদের মধ্যে শতাধিক শিশু ছিল উল্লেখ করে বলেন, ইউনিসেফ এসব মৃত্যুর অনেকের বিষয়ে ইতোমধ্যে রিপোর্ট করেছে এবং মোট কত শিশু নিহত বা আহত হয়েছে—তা স্পষ্ট করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। বিবৃতিটিতে শহীদদের জন্য শোক প্রকাশ করে তিনটি শহীদের ঘটনা উল্লেখ করা হয়। বিবৃতিটিতে জবাবদিহিতা, পুনর্বাসন ও ন্যায়বিচার এবং সংস্কারের দিকে গুরুত্বারোপ করা হয়েছে।
জুলাই অভ্যুত্থানে শিশুমৃত্যু নিয়ে ইউনিসেফের উদ্বেগ
রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা আগামী শনিবার (১৫ ফেব্রুয়ারি) শুরু হবে, ঘোষণা দিয়েছেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার সকালে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের তিনি জানান, সরকার জনগণের অধিকার ফিরিয়ে দিতে এবং দেশে ফ্যাসিবাদকে প্রতিহত করতে চায়। বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনও আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানায়। ১৪ ফেব্রুয়ারি স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসেবে পালিত হয়, যা ১৯৮৩ সালের শিক্ষানীতি বিরোধী আন্দোলনের স্মরণে।
রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্র সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে শনিবার, জানিয়েছেন উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার জি-৭ এ ফিরে আসার পক্ষে সমর্থন জানিয়েছেন, এবং রাশিয়াকে বহিষ্কারের সিদ্ধান্তকে “বড় ভুল” হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, জি-৮ হিসেবে রাশিয়াকে এ গ্রুপে অন্তর্ভুক্ত করা উচিত ছিল। ট্রাম্পের মতে, রাশিয়া ফিরে আসতে আগ্রহী। কানাডা এই বছর জি-৭ এর সভাপতির দায়িত্ব পালন করছে, তবে ট্রাম্পের মন্তব্যের বিষয়ে কানাডার তরফে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রাশিয়ার জি-৭ এ ফিরে আসার পক্ষে ট্রাম্প, বহিষ্কারের সিদ্ধান্তকে ভুল বলে মন্তব্য
ইউক্রেন যুদ্ধের কারণে মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন দুই রুশ কিশোরী কাতারের মধ্যস্থতায় তাদের মা’র কাছে ফিরে এসেছে। কিশোরীরা ইউক্রেনের দাদা-দাদির কাছে থাকলেও মা রাশিয়ায় কর্মরত ছিলেন। যুদ্ধ শুরু হলে তারা দুই দেশে বিচ্ছিন্ন হয়ে পড়ে। কাতার এর আগে যুদ্ধবিধ্বস্ত পরিবারগুলোর শিশুদের পুনর্মিলনের জন্য সহায়তা করেছে। আন্তর্জাতিক রেড ক্রসও সহায়তা করেছে। এখন পর্যন্ত ১১টি পরিবারের ১৭ জন শিশু রাশিয়ায় তাদের পরিবারের কাছে ফিরে গেছে, ৭৫টি পরিবারের ৯৫ শিশু ইউক্রেন ও অন্যান্য দেশে আত্মীয়দের কাছে ফিরে গেছে।
যুদ্ধের কারণে বিচ্ছিন্ন হওয়া দুই কন্যাকে কাতারের মধ্যস্থতায় ফিরে পেলেন মা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারতের শুল্ক নীতি যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ নয় এবং বাণিজ্যে সমতা রক্ষার পক্ষে তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে তিনি ন্যায্যতা ও পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেন, যা মার্কিন বাণিজ্য ঘাটতি কমাতে সহায়ক হবে। যুক্তরাষ্ট্র সমান সুযোগ চায় বলে উল্লেখ করেন ট্রাম্প। বাণিজ্য উত্তেজনা কমাতে ভারত সম্প্রতি বিলাসবহুল মোটরসাইকেলসহ কিছু মার্কিন পণ্যের ওপর শুল্ক কমিয়েছে। মোদি ট্রাম্পের “মেক আমেরিকা গ্রেট এগেইন” স্লোগানকে প্রতিধ্বনি করে বলেন, “মেক ইন্ডিয়া গ্রেট এগেইন।”
ভারতের শুল্ক নীতিকে গুরুত্ব দিলেন না ট্রাম্প, ন্যায্য বাণিজ্যের আহ্বান
অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দুবাইতে বিশ্ব সরকার সম্মেলনে অংশ নেওয়ার পর আমিরাত সফর শেষ করেছেন। সফরে তিনি সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন, যেখানে বাংলাদেশি নাগরিকদের ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার, ব্যবসা সম্প্রসারণ এবং চট্টগ্রাম বন্দরে আমিরাতের বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। তিনি আমিরাতের প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে কারখানা স্থানান্তরের আহ্বান জানান এবং একটি বিশেষ শিল্প পার্ক স্থাপনে সম্মত হন। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যমন্ত্রী শিগগিরই বাংলাদেশ সফরে আসবেন। প্রধান উপদেষ্টা আজ সন্ধ্যায় দেশে ফিরছেন।
প্রধান উপদেষ্টার আমিরাত সফর শেষ, বিনিয়োগ ও ভিসা বিষয়ে অগ্রগতি
জাতিসংঘের মানবাধিকার প্রতিবেদন অনুসারে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার পুলিশ ও অস্ত্রধারী দলীয় সমর্থকদের দিয়ে জুলাই-আগস্টের ছাত্র আন্দোলন দমন করেছে। ছাত্রলীগ, সিনিয়র নেতাদের সহায়তায়, আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। ব্যর্থ হলে পুলিশ গুলি পর্যন্ত চালায়। এক এমপিসহ আওয়ামী লীগের সমর্থকরা সরাসরি হামলায় অংশ নেয়। দমন-পীড়ন সমন্বয়ে ‘কোর কমিটি’ গঠন করে সরকার, যার কার্যক্রম শেখ হাসিনা ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা সরাসরি নিয়ন্ত্রণ করতেন। তবে কঠোর দমন-পীড়ন আন্দোলন থামানোর বদলে আরও তীব্র করে তোলে।
জাতিসংঘ প্রতিবেদন: ছাত্র আন্দোলন দমনে অস্ত্রধারী সমর্থক নামায় আ.লীগ, পুলিশ বাড়ায় দমন-পীড়ন
আজ পহেলা ফাল্গুন। বসন্তের আরম্ভের দিন। ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলা উৎসবে মেতেছে। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে 'বসন্ত উৎসব ১৪৩১' শুরু হয়। 'জুলাই অভ্যুত্থান আমার দ্রোহ ভালোবাসার গান ' ব্যানারে আয়োজিত 'সমগীত উৎসব ১৪৩১' দিয়ে শুরু হয় বসন্তের গান ও নৃত্য পরিবেশন। লোকসংগীত ও পাহাড়ি জনগোষ্ঠীর সংগীত পরিবেশন করেন তারা। পাঠশালার নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করেন। একইসঙ্গে পাহাড়ি ও চাবাগানের থিমের সুর থেকে নেওয়া গানে অংশে নেন সমগীতের শিল্পীরা। দর্শনার্থীরা বলেন, বসন্ত উৎসব দেখতে এসেছেন, পরে যাবেন বইমেলায়।
বর্ণিল আয়োজনে ঢাবিতে বসন্ত বরণ
প্রায় সপ্তাহ ধরে চলা আইনজীবীদের বয়কটে সৃষ্ট সাইবার ট্রাইব্যুনালের অচলাবস্থা অবশেষে নিরসন হয়েছে। রোববার থেকে চলবে ট্রাইব্যুনালের কার্যক্রম, নিশ্চিত করেছেন জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশন। জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশন এবং আইনজীবী সমিতির নেতাদের যৌথ আলোচনার পর ট্রাইব্যুনাল বর্জনের ঘোষণা থেকে সরে এসেছেন আইনজীবীরা। বৈঠকে আইনজীবী-বিচারকের মধ্যকার ভুল বোঝাবুঝি ও দ্বন্দ্বের অবসান হয়েছে। এর আগে ৬ ফেব্রুয়ারি জামিন না হওয়া নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল।
অচলাবস্থার অবসান, রোববার থেকে চলবে সাইবার ট্রাইব্যুনাল
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্প্রতি বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে বিভিন্ন বিষয়ে কথা হলেও কথা হয়নি অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং ভারতে অবস্থিত পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রসঙ্গে। এদিকে গতকাল সংবাদ সম্মেলনে বিএনপি জানিয়েছে, ভারত যেন ক্ষমতাচ্যুত হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠায়। গণঅভ্যুত্থানের প্রতিবেদনের বরাতে বলেছে, ক্ষমতা ধরে রাখতে লুটেরা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পরিকল্পিতভাবে বিরোধীদের উপর হামলা এবং হত্যাকাণ্ড চালিয়েছে।
ট্রাম্প-মোদি বৈঠকে নেই ড. ইউনূস-হাসিনা প্রসঙ্গ
হবিগঞ্জের চুনারুঘাটে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে দুই মেয়েকে নিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন আব্দুর রউফ নামের এক যুবক। মৃতরা হলেন, রানীগাঁও ইউনিয়নের আতিকপুর গ্রামের আব্দুর রউফ, তার পাঁচ বছর বয়সী মেয়ে খাদিজা আক্তার ও তিন বছরের মেয়ে আয়েশা আক্তার। ওসি জানিয়েছেন, প্রায়ই দাম্পত্য কলহ হতো তাদের। দুই দিন আগে রাগ করে বাবার বাড়িতে দুই মেয়ে রেখে চলে যান রউফের স্ত্রী। এরপর অভিমানে বৃহস্পতিবার গভীর রাতে দরজা বন্ধ করে দুই মেয়েকে নিয়ে বিষপান করেন রউফ! শিশুদের চিৎকারে দরজা ভেঙে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
দুই সন্তানসহ বাবার বিষপান, প্রাণ হারালেন তিনজনই
গতবছর বিশ্বজুড়ে রেকর্ড সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন। আন্তর্জাতিক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে ১৮টি দেশে অন্তত ১২৪ জন সাংবাদিক নিহত হয়েছে। এসব নিহতের ঘটনার ৭০% দায় এককভাবে ইসরাইলের। ২০২৩ সালে সাংবাদিক নিহত হয়েছিল ১০২ জন, ২০২২ সালে ৬৯ জন। তিন দশক ধরে তথ্য উপাত্ত নিয়ে কাজ করছে সংগঠনটি। তাদের হিসাবমতে সাংবাদিকদের এ বছরের মতো বিপুল প্রাণহানি আগে কখনো ঘটেনি। এর আগে ২০১৭ সালে ১১৩ জন সাংবাদিক নিহত হয়েছিল, যা ছিল সর্বোচ্চ!
সাংবাদিকদের জন্য সবচেয়ে রক্তাক্ত বছর ২০২৪, বিশ্বে ১২৪ জন নিহত
চলমান বিশ্ব ইজতেমায় আজ বেলা দেড়টায় অনুষ্ঠিত হবে পবিত্র জুমার বৃহত্তম জামাত। পবিত্র শবেবরাতের দিনে ইজতেমা ময়দানে জুমার নামাজে অংশগ্রহণ করতে ঢল নেমেছে মুসুল্লিদের। ইমামতি করবেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ! সাদপন্থী তাবলীগ জামাতের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম জানিয়েছেন, সকালে মাওলানা সাদের দুই ছেলে ইজতেমা ময়দানে এসে পৌঁছেছেন। শুক্রবার বাদ ফজর দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। উদ্বোধনী বয়ান করেছেন মাওলানা আব্দুস সাত্তার!
বিশ্ব ইজতেমায় মুসল্লিদের ঢল, জুমার নামজে ইমামতি করবেন মাওলানা ইউসুফ বিন সাদ
পাকিস্তানের বেলুচিস্তানের হারনাইয়ে একটি ভয়াবহ বিস্ফোরণে ১১ জন শ্রমিক নিহত হয়েছেন, আহত আরো চারজন বলে জানিয়েছে হারনাইয়ের জেলা প্রশাসক। খবর জিও নিউজের। ১৪ ফেব্রুয়ারি কয়লাখনি শ্রমিকদের বহনকারী একটি গাড়ির নিকট মারাত্মক বিস্ফোরণে এই ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, সম্ভবত একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস রাস্তায় পুঁতে রাখা হয়েছিল। আহত শ্রমিকদের কয়েকজনের অবস্থাও আশঙ্কাজনক। এই এলাকায় এইরকম ঘটনা ঘটেছে একাধিক, তবে এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আগেরগুলোর থেকে বেশি।
পাকিস্তানে বিস্ফোরণে ১১ খনি শ্রমিক নিহত
দক্ষিণ কোরিয়ার বন্দর শহর বুসানে নির্মাণাধীন রিসোর্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। এত মৃত্যু হয়েছে ছয় জনের। শুক্রবার ১৪ ফেব্রুয়ারি নিউজ এজেন্সির বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স। দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে প্রায় ১০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। আহত হয়েছেন সাত জন। দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এই ঘটনার পরিপ্রেক্ষিতে আগুন নেভানোর জন্য সবধরনের সরঞ্জাম ব্যবহার করার নির্দেশ দিয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়।
দক্ষিণ কোরিয়ায় নির্মাণাধীন রিসোর্টে আগুন, নিহত ৬
পবিত্র শবে বরাতের বাণীতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস পবিত্র শবে বরাতের মহাত্মে উদ্বুদ্ধ হয়ে মানবকল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেন, আসুন, সব ধরনের অন্যায় অনাচার হানাহানি ও কুসংস্কার পরিহার শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করি। এই সময়ে তিনি বাংলাদেশসহ গোটা বিশ্বের মুসলমানদের মোবারকবাদ জানান। এই রাতের গুণা মাফসহ অপরাপর মহিমা সম্পর্কেও আলোকপাত করেন তিনি। কামনা করেন এই রাত যেন অশেষ রহমত ও বরকত বয়ে আনে।
আসুন অন্যায় পরিহার করে ইসলামের চেতনাকে সব স্তরে প্রতিষ্ঠা করি
পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে পালটাপালটি মামলায় জড়িয়েছেন বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীরা। বুধবার বিকালে বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১১ সদস্যের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন জামায়াতপন্থি আইনজীবী পিপি মো. রুহুল আমীন সিকদার। অপরদিকে একই ঘটনায় বৃহস্পতিবার রাতে জেলা জামায়াতের আমিরসহ জামায়াতপন্থি ১১ আইনজীবীর বিরুদ্ধে পালটা মামলা দায়ের করেছেন পটুয়াখালী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য (এপিপি) মো. মিজানুর রহমান। বিএনপির অভিযোগ আওয়ামী লীগারকে জামাত সেক্রেটারি মনোনীত করেছে। জামায়াতের অভিযোগ, তাদের উপর হামলা করেছে বিএনপির আইনজীবীরা।
বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের পালটাপালটি মামলা
গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য নথিপত্র পাঠিয়েছে বাংলাদেশ। দেশের রাজনৈতিক নেতৃত্ব এ বিষয়ে ভারতকে স্মারকপত্রও দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। হাসিনার প্রত্যর্পণে বিদেশি মিত্রদের সম্পৃক্ত করা হবে কিনা প্রশ্নে মুখপাত্র বলেছেন এ সিদ্ধান্ত অন্তবর্তী সরকার নেবে। ২৩ ডিসেম্বর শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার কার্যক্রমে হাজির করতে প্রত্যর্পণের জন্য একটা নোট পাঠিয়েছিল বাংলাদেশ। এখনো ভারত সাড়া না দেওয়াতে অপেক্ষায় আছি বলেছেন মুখপাত্র। জাতিসংঘের প্রতিবেদন চাপ বাড়াবে কিনা এই প্রশ্নে তিনি বলেন, এই প্রতিবেদন যে কারো মনকে নাড়া দেওয়ার জন্য তাৎপর্যপূর্ণ।
হাসিনাকে ফেরত দেওয়ার নোটে এখনও সাড়া দেয়নি ভারত, স্মরণ করিয়ে দেবে ঢাকা
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, চীনা প্রেসিডেন্ট ও রাশিয়ার প্রেসিডেন্টের সাথে তিনি পারমাণবিক অস্ত্রাগারের সীমা আরোপ করার বিষয়ে কথা বলতে চান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দ্বিতীয় মেয়াদে পরমাণু নিরস্ত্রীকরণ তার অন্যতম লক্ষ্য। সোমবার রাশিয়া জানিয়েছে, ওয়াশিংটন ও মস্কোর পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের শেষ অবশিষ্ট স্তম্ভটি বাড়ানোর দৃষ্টিভঙ্গি আশাব্যঞ্জক দেখাচ্ছে না। এতে পরিস্থিতি অচল হতে পারে। এর উত্তরে ট্রাম্প বলেছেন, তিনি পারমাণবিক নিরস্ত্রীকরণ সমর্থন করেন। অস্ত্র তৈরির কোনো কারণ নেই! মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, চীন ও রাশিয়ার সাথে পারমাণবিক অস্ত্র কমানোর সমঝোতায় পৌঁছেছিলেন প্রথম মেয়াদে, কোভিড মহামারী তা থমকে দিয়েছিল।
পরমাণু অস্ত্রের হ্রাস টানতে রাশিয়া ও চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প
যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে অবরুদ্ধ গাজায় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আনাদুলো বার্তা সংস্থা জানিয়েছে, ইসরাইলি বাহিনী দাবি করেছে আক্রান্ত জায়গা থেকে রকেট ছুড়া হতো। এই হামলার প্রতিক্রিয়ায় এখনো ফিলিস্তিনি কর্তৃপক্ষ কোনো বার্তা দেয়নি। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া দীর্ঘ পনের মাসের যুদ্ধে ৪৮ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন, নিখোঁজ ১২ হাজারের অধিক। ১৯ জানুয়ারি হয়েছে যুদ্ধবিরতি। তবে লঙ্ঘন করছে ইসরাইল!
যুদ্ধবিরতির মাঝেই গাজায় ইসরাইলের বিমান হামলা
ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে ও কনে পক্ষের মধ্যে ঘটেছে সংঘর্ষ। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে খুন হয়েছেন ময়না আক্তার (১২) নামের এক শিশু। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বিজয়নগর উপজেলার মনিপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিজয়নগর থানার ওসি রওশন আলী বলেন, গতকাল মনিপুর গ্রামে গান বাজনাকে কেন্দ্র করে ঝামেলা হলে দু'পক্ষের সংঘর্ষের সময় ১২ বছরের শিশুটি দেখতে গিয়ে আহত হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে বাড়িতে মারামারি, প্রাণ গেল শিশুর
ওয়াশিংটনে দ্বিপাক্ষিক বৈঠকের সময় বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া শাসন পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে, তিনি তা অস্বীকার করে উত্তর দেওয়ার দায়ভার মোদির ওপর ছেড়ে দেন। তবে মোদি বাংলাদেশ প্রসঙ্গে কোনো মন্তব্য না করে ইউক্রেন নিয়ে কথা বলেন। এই আলোচনা শেখ হাসিনার সরকার পতনের পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ, যেখানে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের ওপর হস্তক্ষেপের অভিযোগ এনেছে। তবে, মার্কিন কর্মকর্তারা বরাবরই এই অভিযোগ নাকচ করে আসছেন।
বাংলাদেশ প্রশ্নে ট্রাম্প মোদির কাছে জানতে চাইলে তিনি প্রসঙ্গ ঘুরিয়ে আলাপ ইউক্রেনের দিকে নিয়ে গেলেন
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্ত এলাকায় মানিকখাড়ী নামক স্থানে অনুষ্ঠিত হয়েছে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক। ঐ সময় দুই বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এর আগে মঙ্গলবার অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশী নাগরিক শ্রী বিকাশ শীল (২২) এবং শ্রী পূর্ণ নাথ (২৬)কে আটক করে। এই ঘটনায় আরো তিনজন পালিয়ে আসতে সক্ষম হয়। বিজিবি বিএসএফ থেকে গ্রহণ করে দুইজনকে থানায় হস্তান্তর করেছে। তাদের নামে মামলাও হয়েছে। আগামীকাল আদালতে তোলা হবে, বলেছেন ওসি।
পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ
গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবের সমালোচনা পুনর্ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি এই সময়ে গাজা আমাদের গাজাবাসী ভাই-বোনদের বলে বলেন, আল্লাহর কৃপায় চিরকাল গাজাবাসী গাজাতেই থাকবে। তিনি আরো বলেছেন, ১৯ জানুয়ারি গাজা থেকে গণহত্যার অস্থায়ী যুদ্ধ বিরতির সুসংবাদ পেয়েছি। দুর্ভাগ্যবশত ইসরাইল তার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তিনি এই সময়ে আশা করেন, আরব এবং মুসলিম বিশ্ব গাজাবাসীকে পরিত্যাগ করবে না।
গাজা চিরকাল গাজাবাসীর থাকবে: এরদোগান
বাজারে অনেক পণ্যের দাম স্বস্তিদায়ক পর্যায়ে থাকলেও চাল ও তেলের দাম নিয়ে অস্থিরতা কয়েক মাস ধরেই চলছে। এরমধ্যে চালের দাম বেড়েছিল কেজি প্রতি ৪-৬ টাকা। বাজারে সয়াবিন তেলের সরবরাহ সংকট কমার বদলে বেড়েছে। রোজার আগে নতুন করে দাম বেড়েছে লেবু ও ব্রয়লার মুরগির। শুক্রবার রাজধানীর খিলক্ষেত, নয়াবাজার ও কারওয়ান বাজারের চিত্র এটি। দোকানিরা বলছে আরেক দফা দাম বাড়ানোর চেষ্টা করছে। দশ কার্টুন বোতলজাত সয়াবিন চাহিদার বদলে পাচ্ছি এক কার্টুন! এটাকে সিন্ডিকেট হিসেবে চিহ্নিত করছেন তারা। অপরদিকে চাল মিনিকেট ৮০-৮৪, আটাইশ ৫৮-৬০, নাজিরশাইল ৭৬-৮৮ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি ২০০ থেকে বেড়ে ২১০ টাকায় বিক্রি হচ্ছে! এক্ষেত্রে ক্রেতা বিক্রেতারা বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন।
এখনো অস্থিরতা তেল-চালের বাজার, বেড়েছে লেবু ও ব্রয়লারের দাম
গাজীপুরের টঙ্গী মিল গেট এলাকায় কাঁচাবাজার ও ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর রাতে সাড়ে চারটায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের কর্তৃক খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা চালায়। আগুন ছড়িয়ে পড়লে আরো চারটি ইউনিট এসে সঙ্গ দিলে আগুন নিয়ন্ত্রণে আসে সাতটার দিকে। এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে পুড়ে গেছে চৌদ্দটি দোকান, ক্ষতিগ্রস্ত হয়েছে ঝুট গুদাম, কাঁচামাল, মুদি পণ্যসহ ব্যাপক পণ্য।
টঙ্গীতে কাঁচা বাজার ও ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন
ভারতের মণিপুর রাজ্যে দুই সহকর্মীকে গুলি করে হত্যা করেছেন দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশের এক সদস্য। এছাড়া তার গুলিতে আরো আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। সহকর্মীদের উপর গুলি চালিয়ে নিজের উপরও চালান গুলি। এতে নিহত হন তিনি। এই সময় সরকারি অস্ত্র ব্যবহার করেছেন। আহতদের ইম্ফালের রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সে ভর্তি করা হয়েছে। কেন এমন করেছেন তা এখনো জানায়নি কর্তৃপক্ষ।
মণিপুরে ২ সহকর্মীকে হত্যা করে পুলিশ সদস্যের আত্মহত্যা
ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে দুবাই সফরে থাকা উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার করতে না পারলে আমাদের মানুষ ক্ষমা করবে না। তিনি আরো বলেছেন, হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শাস্তি এড়াতে দেবেন না, খুঁজে বের করে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা হবে। এই সময়ে তিনি আগামী ডিসেম্বরে নির্বাচন হতে যাচ্ছে বলেও সংবাদমাধ্যমটিকে অবগত করেন।
হাসিনার বিচার করতে না পারলে মানুষ আমাদের ক্ষমা করবে না: ইউনূস
স্বাধীনতার পতাকা উত্তোলক আ স ম রব এক বিবৃতিতে বলেন, বিশ্বমানবতার সম্মুখে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ও প্রমাণ পাওয়ার পর শেখ হাসিনার রাজনীতি শেষ হয়ে গেছে। এই সময়ে তিনি বর্বরোচিত গণহত্যার সাথে জড়িত সবাইকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনাকে রাষ্ট্রের সময়োচিত পদক্ষেপ হবে বলে জানিয়েছেন। শেখ হাসিনাকে ভারতে থেকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার বিকল্প নেই বলেও তিনি অভিহিত করেন। একটা সামগ্রিক দল গণহত্যায় জড়িত থাকায় আওয়ামী লীগের নেতৃবৃন্দের রাজনীতি করার নৈতিক ও আইনি অধিকার শেষ হয়ে গেছে বলেও মন্তব্য করেছেন রব।
হাসিনা খুনি এটা প্রমাণিত, দ্রুত বিচার জরুরি: আ স ম রব
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনে যুক্তরাষ্ট্র বা ডিপ স্টেটের কোনও ভূমিকা নেই। হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ প্রত্যাখ্যান করেন। ট্রাম্প বলেন, বাংলাদেশের বিষয়টি (সরকার পরিবর্তনের দায়) মোদির ওপর ছেড়ে দিচ্ছেন। দুই নেতা বাণিজ্য, অভিবাসন ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করেন। মোদি জানান, ভারত নিরপেক্ষ নয়, বরং শান্তির পক্ষে। ট্রাম্প ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তির ইঙ্গিত দেন।
বাংলাদেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই: ট্রাম্প
সিলেট -২ আসনের জাতীয় পার্টির সাবেক সাংসদ ইয়াহিয়া চোধুরীসহ তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা। তাদেরকে ৩ নম্বর সেক্টরের এক বাসা থেকে ছাত্র জনতা আটক করে থানায় হস্তান্তর করেছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা জোনের সহকারী কমিশনার সাদ্দাম হোসাইন। গত ১২ নভেম্বর ছাত্র-জনতার ওপর গুলি ছুড়ে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। ঐ মামলায় তাকে আটক করা হয়েছে।
সিলেটের সাবেক এমপি ইয়াহিয়াসহ গ্রেফতার ৫
চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে আন্দোলনরত পুলিশ সদস্যদের হামলায় এক ডিসি ও ওসি আহত হয়েছে। এ ঘটনায় পাঁচজন আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। শাহবাগের ওসি সংবাদমাধ্যমকে জানান, চাকরিচ্যুত পুলিশ সদস্যরা পুনর্বহালের দাবিতে ঘেরাও করেছিলেন সচিবালয়। পরে পুলিশ দায়িত্ব পালন করতে গেলে বাধা দেন এবং এক পর্যায়ে গিয়ে হামলা করেন। ডিসি বলেছেন, সচিবালয়ে সামনে না থাকতে বলার প্রতিক্রিয়ায় হামলা করেছে আন্দোলনকারীরা।
চাকরিচ্যুত পুলিশ সদস্যদের হামলায় আহত ডিসি-ওসি
জুলাই বিপ্লবে নির্বিচারে গণহত্যাকারীরা দেশ ছেড়ে পালিয়েছে। তবে মাঠ পর্যায়ে গণহত্যায় জড়িত পুলিশের অনেক কর্মকর্তা চাকরিতে বহাল। পুলিশ, র্যাবসহ রাষ্ট্রের বিভিন্ন বাহিনী আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক করে শেখ হাসিনার নির্দেশে গণহত্যা চালিয়েছে বলে প্রতিবেদন এসেছে। তবে তখনকার এই বাহিনীগুলোর শীর্ষ কর্মকর্তারা প্রায় কেউই আর দেশে নেই। আরেক গণহত্যাকারী ওবায়দুল কাদের বিলম্বে ভারতে আশ্রয় নিয়েছেন। ভারত ও দেশ বিদেশে থাকা পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং অস্থিতিশীলতা তৈরি করছে জানিয়েছেন গোয়েন্দা প্রধান। এক্ষেত্রে শেখ হাসিনা তার নেতাকর্মীদের মধ্যে নৃশংসতা ঘটানোর দায়িত্ব ভাগ করে দিয়েছেন কলকাতায় অনুষ্ঠিত এক বৈঠকে।
জুলাই বিপ্লবের খুনিরাই বিদেশে বসে দেশ অস্থিতিশীল করার চক্রান্ত করছে
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে সপ্তাহখানেক সময়ও নেই। এরমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট টিম। বৃহস্পতিবার রাত ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা। দেশ ছাড়ার আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ক্রিকেটাররা। মূল আয়োজক পাকিস্তান, তবে ভারত হাইব্রিড আয়োজনে খেলবে দুবাইয়ে। আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারতের সাথে। বাংলাদেশের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়ার।
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ ছেড়েছেন টাইগাররা
স্থানীয় সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতে অস্ত্র বিক্রি বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এর আগে নরেন্দ্র মোদির সাথে বৈঠক হয় তার। সংবাদ সম্মেলনে ট্রাম্প দিল্লিতে অত্যাধুনিক এফ-৩৫ বিমান সরবরাহ এবং তেল ও গ্যাস আমদানি করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। নরেন্দ্র মোদী জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এবং ভারত ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ৫০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। মার্কিন কংগ্রেসনাল রিসার্চের মতে, ভারত সামরিক বাহিনীকে আধুনিক করতে আগামী দশকে ২০০ বিলিয়ন ডলারের বেশি ব্যয় করবে বলে ধারণা করা হচ্ছে।
ভারতে অস্ত্র বিক্রি বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
গত ২৪ ঘন্টায় একনজরে ১৬৩ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।