Web Analytics

জুলাই বিপ্লবে নির্বিচারে গণহত্যাকারীরা দেশ ছেড়ে পালিয়েছে। তবে মাঠ পর্যায়ে গণহত্যায় জড়িত পুলিশের অনেক কর্মকর্তা চাকরিতে বহাল। পুলিশ, র্যাবসহ রাষ্ট্রের বিভিন্ন বাহিনী আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক করে শেখ হাসিনার নির্দেশে গণহত্যা চালিয়েছে বলে প্রতিবেদন এসেছে। তবে তখনকার এই বাহিনীগুলোর শীর্ষ কর্মকর্তারা প্রায় কেউই আর দেশে নেই। আরেক গণহত্যাকারী ওবায়দুল কাদের বিলম্বে ভারতে আশ্রয় নিয়েছেন। ভারত ও দেশ বিদেশে থাকা পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং অস্থিতিশীলতা তৈরি করছে জানিয়েছেন গোয়েন্দা প্রধান।‌ এক্ষেত্রে শেখ হাসিনা তার নেতাকর্মীদের মধ্যে নৃশংসতা ঘটানোর দায়িত্ব ভাগ করে দিয়েছেন কলকাতায় অনুষ্ঠিত এক বৈঠকে।

14 Feb 25 1NOJOR.COM

জুলাই বিপ্লবের খুনিরাই বিদেশে বসে দেশ অস্থিতিশীল করার চক্রান্ত করছে

নিউজ সোর্স

জুলাই বিপ্লবের খুনিরাই বিদেশে বসে দেশ অস্থিতিশীল করার চক্রান্ত করছে

জুলাই বিপ্লবে নির্বিচার হত্যার পরিকল্পনাকারীদের বেশির ভাগই দেশ ছেড়ে পালিয়েছে। ছাত্র-জনতার তীব্র প্রতিরোধের মুখে টিকতে না পেরে ৫ আগস্ট সাবেকৃৃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে হেলিকপ্টারে ভারতে পালিয়ে যান। তখনো আওয়ামী লীগের বেশির ভাগ মন্ত্রী-এমপি এবং তাদের দোসর হিসাবে পরিচিত পুলিশ কর্মকর্তারা দেশ ছাড়তে পারেননি। তাদের বেশির ভাগ দেশ ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হন। তবে তারা কীভাবে বৈধ পথে দেশ ছেড়ে পালাতে পেরেছেন, তা নিয়ে জনমনে ক্ষোভ আর প্রশ্নের শেষ নেই।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।