মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার ইসরাইলি হামলায় কমপক্ষে আরও ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ৩৯৯ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আহত হওয়া আরও ১৮৩ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৪ হাজার ৫৮৩ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৪২ ফিলিস্তিনি
সৌদি আরব, আরব আমিরাত, কাতার ও কুয়েত যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে যে, তারা তাদের বিমানঘাঁটি বা আকাশসীমা ইরানের ওপর হামলার জন্য ব্যবহার করতে দেবে না। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ইরানকে বোমা হামলার হুমকি দেন। যদিও একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেছেন, ‘তারা এই সংঘাতে জড়াতে চায় না।’ মার্কিন কর্মকর্তারা সৌদি আরব ও আমিরাতের সঙ্গে ওয়াশিংটনে বৈঠক করেছেন। এ সময় কাতারকে এমকিউ-৯ রিপার ড্রোন এবং সৌদি আরবকে উন্নত অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয়। গালফ দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্র এখন ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে বি-২ বোমারু বিমান মোতায়েন করেছে। অতীতে ইরাকে হামলার সময়ও এই ঘাঁটি ব্যবহার করা হয়েছিল। ইরান এরই মধ্যে দিয়েগো গার্সিয়ায় হামলার হুমকি দিয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুইটি বিমানবাহী রণতরী রয়েছে এবং অন্তত ৪০,০০০ সেনা মোতায়েন রয়েছে। সৌদি আরব, কাতার, কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে।
ইরান হামলায় মধ্যপ্রাচ্যের আকাশও ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্র
বুধবার সকালে চট্টগ্রামের লোহাগাড়ায় বেপরোয়া গতির রিল্যাক্স পরিবহণের সঙ্গে দুটি হাইয়েস গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১০ জন নিহত হয়েছেন, আহত হয়েছে ছয়জন। দুর্ঘটনার কারণে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। পরে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও লোহাগাড়া থানা পুলিশ টিম এসে যান চলাচল স্বাভাবিক করে। এখন পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১০
চট্টগ্রামের সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও সারোয়ার হোসেনের বিরোধের জের ধরে আলোচিত জোড়া খুনের ঘটনার তিন দিন পর মামলা হয়েছে। নিহত মোহাম্মদ মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে দায়ের করা মামলায় কারাগারে থাকা ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিনকে হুকুমের আসামি করা হয়েছে। এছাড়া মোহাম্মদ হাছান, মোবারক হোসেন ইমন, খোরশেদ, রায়হান ও বোরহানের নাম উল্লেখ করা হয়। অভিযোগ, গত ২৯ মার্চ দিবাগত রাতে প্রাইভেটকারে করে নতুন ব্রিজ এলাকায় আড্ডা দিচ্ছিলেন মানিক, সারোয়ার, আবদুল্লাহ, রবিন, হৃদয় ও ইমন। বহদ্দারহাটের দিকে রওয়ানা হলে রাত ২টার দিকে রাজাখালী ব্রিজের ওপর পৌঁছামাত্র ৬-৭টি মোটরসাইকেল থেকে প্রাইভেটকার লক্ষ্য করে গুলি চালাতে থাকে দুর্বৃত্তরা। গাড়ির পেছনে থাকা হাছান, ইমন, বোরহান, খোরশেদ ও রায়হানসহ অজ্ঞাতনামা ৬-৭ জন তাদের হাতে থাকা অস্ত্র দিয়ে এলোপাথাড়ি গুলি করে।
চট্টগ্রামে জোড়া খুন: ছোট সাজ্জাদ ও তার স্ত্রীকে আসামি করে মামলা
সোমবার দিবাগত রাত বারোটার দিকে ভোলা সদর মডেল থানার হাজত খানায় থাকা ধর্ষণের অভিযোগে আটককৃত মোহাম্মদ হাসান আত্মহত্যা করেছেন। জানা গেছে, সোমবার ঈদের দিন দুপুরে মেদুয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাসানের বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। গৃহবধূ প্রতিবেশী মো. হাসানের ঘরের ফ্রিজে মাংস রাখতে গেলে গৃহবধূকে ধর্ষণ করে। এ অভিযোগ তুলে এলাকাবাসী হাসানকে ধরে এনে গণধোলাই দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসানকে আটক করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসার পরে তাকে রাত ৮টার দিকে থানা হাজতে নিয়ে যায়। এরপর সে টয়লেটে গিয়ে ফাঁস নেয়।
থানা হাজতে যুবকের আত্মহত্যা
ভারতের পশ্চিমবঙ্গ ও গুজরাটে দুটি আতশবাজির কারখানায় পৃথক বিস্ফোরণে ২১ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে গুজরাটের বানসকাঁথা জেলার দিসায় একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণ হয়। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ জন। সোমবার রাতে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা থানার ঢোলাহাটের রায়পুরে একটি আতশবাজি মজুত করা বাড়িতে বিস্ফোরণ হয়। এতে একই পরিবারের ৪ শিশুসহ ৮ জনের মৃত্যু হয়। এছাড়া গুজরাটের ঘটনায় ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছে স্থানীয়রা।
ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১
মঙ্গলবার কুমিল্লার নাঙ্গলকোটে গণঅভ্যুত্থানে নিহত শহীদ কাজী আশ্রাফ আহমেদ রিয়াজের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির। তিনি বলেন, ফ্যাসিবাদ মুক্ত এবারের ঈদ ছিল স্বতঃস্ফূর্ত এবং আনন্দময়। দেশের মানুষ মন ভরে নিরাপত্তার সঙ্গে ঈদ উদযাপন করতে পেরেছে। গণঅভ্যুত্থানের যে বিজয় অর্জিত হয়েছে তার সুফল ভোগ করছে মানুষ। তিনি আরো বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণতন্ত্রের পক্ষের সকল শক্তিকে একসঙ্গে মিলে নির্বাচনে কাজ করতে হবে। হাজারো ছাত্র জনতা রক্ত দিয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। পুরাতন ঝঞ্ঝাট পেছনে ফেলে আমরা জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এতেই শহিদদের আত্মা শান্তি পাবে। আমাদেরকে সতর্ক থাকতে হবে এদেশে যেন আর কোনো ফ্যাসিস্ট জন্ম না নেয়।
ফ্যাসিবাদ মুক্ত ঈদ ছিল স্বতঃস্ফূর্ত এবং আনন্দময়: জয়নাল আবেদীন শিশির
মঙ্গলবার গণঅভ্যুত্থানে নিহত ক্ষুদ্র ব্যবসায়ী লাবলু মিয়ার পরিবারের খোঁজ খবর নিতে তার বাড়িতে গেলেন এনসিপি সদস্যসচিব আখতার হোসেন। লাবলু মিয়ার স্ত্রী নুর নাহার, মা লাইলী বেগম, কন্যা লাইজু খাতুন, লিজা খাতুন ও পুত্র নুর হাবিব উপস্থিত ছিলেন। আখতার হোসেন তাদের সঙ্গে কিছু সময় কাটান এবং বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। ছেলে মেয়েদের শিক্ষার বিষয়ে জানতে চান। এ সময় শহীদ লাবলু স্ত্রী নুর নাহার ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা, একটি কর্ম ও সরকারি ভাবে পাকা বাড়ি করে দেওয়ার দাবি জানান। আখতার হোসেন তাদের কাছে সব কিছু শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। পরে পরিবারের সদস্যদের ঈদ উপহার সামগ্রী প্রদান করেন। উল্লেখ্য, সরকারি ওয়াপদা বাঁধের উপর নির্মিত টিনের ছাপড়া বাড়িতে শহিদ লাবলু মিয়ার পরিবার বসবাস করেন।
শহিদ লাবলু মিয়ার বাড়িতে এনসিপি সদস্যসচিব আখতার হোসেন
সংস্কৃতি মন্ত্রণালয়ের ঈদ মিছিলে মূর্তিবাদী সংস্কৃতি ঢোকানোর অভিযোগ করে তীব্র নিন্দা জানিয়েছেন হেফাজত ইসলামের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। নতুন বাংলাদেশে মুক্ত ও নিরাপদ পরিবেশে ঈদ উদযাপনের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে বিবৃতিতে তারা বলেন, সুলতানি বা মুঘল আমলের কয়েকশ বছরের পুরনো ঐতিহ্য ‘ঈদ মিছিল’ ফিরিয়ে আনার মধ্য দিয়ে বাংলাদেশের মুসলমানদের সাংস্কৃতিক পুনর্জাগরণের যাত্রা শুরু হয়েছে। সারা দেশে শিশু-কিশোরসহ সাধারণ মানুষের অংশগ্রহণে ব্যাপক সাড়া ফেলেছে ঈদ মিছিল। কিন্তু মন্ত্রণালয়ের ঈদ মিছিলে বিভিন্ন মূর্তির সমাহার ঈদের মূল স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক। আমরা এর তীব্র নিন্দা জানাই। ভবিষ্যতে এর পুনরাবৃত্তি যেন না ঘটে; তা না হলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব বলে হুঁশিয়ার উচ্চারণ করেন তারা।
ঈদ মিছিলে মূর্তিবাদী সংস্কৃতি ঢোকানোর তীব্র নিন্দা হেফাজতে ইসলামের
প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেছেন, সরকার গঠনের পর পরপরই আমরা দেশি এবং বিদেশি গণমাধ্যমে এক ধরণের তথ্য সন্ত্রাসের কবলে পড়ি। প্রচুর গুজবের ওপর ভিত্তি ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে, বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে নানান ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশ করেছে। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে তা ভেস্তে গেছে। বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই আর টিকবে না। ফয়েজ বলেন, ভারতের সংবাদকে আমি সংবাদ বলছি না। তথ্য প্রকাশ হয়েছে মিথ্যা-গুজব; এরকম ফেইক নিউজ প্রচার হয়েছে, সেগুলোকে আমাদের মোকাবেলা করতে হয়েছে। ধীরে ধীরে সেই সংখ্যাটা কমেছে। মফস্বল সাংবাদিকদের দায়িত্বশীল সাংবাদিকতা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বড়ধরণের ভূমিকা রেখেছে।
বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই আর টিকবে না: ফয়েজ আহম্মদ
হবিগঞ্জের বাহুবলে মোটরসাইইকেলের ব্যাটারি ক্রয়কে কেন্দ্র করে দুই গ্রামের দুইজনের মধ্যে কথা কাটাকাটির পর মাইকে ঘোষণা দিয়ে টর্চ লাইট জ্বালিয়ে বানিয়াগাঁও ও চারগাঁও গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশসহ কমপক্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। পরে সেনাবাহিনী ও পু্লিশের যৌথ টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ওসি জাহিদুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় তিনজন পু্লিশ সদস্য আহত হয়েছেন।
টর্চ লাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধ শতাধিক
মঙ্গলবার মানিকগঞ্জের আজিমনগর ইউনিয়নের বসন্তপুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেনের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। আগুন নেভাতে গেলে ওয়ার্ড বিএনপি নেতাসহ কয়েকজনকে কোপানোর অভিযোগ উঠেছে। আহতরা অভিযোগ করে বলেন, ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও তার ভাই আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেনের বাড়িতে হামলা ও আগুন দেওয়া হয়। প্রতিবেশীসহ বিএনপির কয়েকজন আগুন নেভাতে গেলে দেশীয় অস্ত্র চাপাতি, কুড়াল দিয়ে কোপ দেয় ও মারধর করে। আহত নুর হাফেজ বলেন, চেয়ারম্যানের বাড়ির আগুন না নেভালে আমাদের বাড়িও পুড়ত। আব্দুর রহমান বলেন, ঈদের দিন আমার বাড়িতে সংগঠনের উপজেলা সভাপতিসহ অনেকে আসে। আমরা খাওয়া দাওয়া করি। সোমবার রাতেই আমাকে হুমকি দেয় কয়েকজন। আজ তাদের নেতৃত্বে আমার বাড়িতে আগুন দেওয়া হয়েছে।
আ.লীগ নেতার বাড়ি ভাঙচুর-আগুন, নেভাতে গিয়ে বিএনপি নেতাসহ আহত ৭
মঙ্গলবার ভোলায় বিএনপি নেতা জামাল উদ্দিন হাওলাদারকে পিটিয়ে হত্যা করা হয়েছে। কুঞ্জপট্টি গ্রামের ৫ শতাংশ জমি নিয়ে সংঘর্ষ ঠেকাতে গেলে বিএনপির ওয়ার্ড সভাপতি জামাল উদ্দিন হাওলাদারকে পিটিয়ে হত্যা করা হয়। জানা গেছে, কুঞ্জপট্টি মৌজায় মো. ইব্রাহীম রাঢ়ি নামের এক ব্যক্তি ৫ শতাংশ জমি কেনেন। কেনার পরে পাশের জমির মালিক মো. আলম বেপারী ওই জমি দাবি করেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছে গত কয়েক বছর ধরে। এ বিরোধের জের ধরে কয়েকবার সংঘর্ষ হয়েছে। ঈদের দিনেও উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও উত্তেজনা হয়। মারামারি ঠেকাতে গিয়ে খুন হন নিহত ব্যক্তি।
ভোলায় বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা
হবিগঞ্জের কালিকাপুরে মাজারে ওরস পালনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসী জানান, ওরস নিয়ন্ত্রণ করতেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটলে তা স্থানীয় বিএনপির নেতাকর্মীরা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। এক পক্ষে নেতৃত্ব দেন যুবদল নেতা নজরুল গাজী অপর পক্ষের নেতৃত্ব দেন বাঘাসুরা ইউপি বিএনপির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সজল। এ নিয়ে ২২ ফেব্রুয়ারি দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এর জের ধরে মঙ্গলবার সকালে আবারও সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হয়।
ওরস নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩০
বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আর পুনর্বাসন করতে দেওয়া হবে না। যে আওয়ামী লীগ আমাদের ও বাংলদেশকে শোষণ করেছে, চাঁদাবাজি করেছে সেই আওয়ামী লীগের আর এ দেশে ঠাঁই নেই। আমরা ১৭ বছর কষ্ট করেছি তাই এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। এখন আমরা এক পরিবার হয়ে থাকতে চাই। আগামী নির্বাচনের জন্য ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি নির্বাচিত হয়ে জাতীয় সরকার গঠন করবে। এই জাতীয় সরকারের মাধ্যমে সারাদেশে উন্নয়ন করতে চাই।
এ দেশে আওয়ামী লীগকে আর পুনর্বাসন করতে দেওয়া হবে না: বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ
আমরা বিএনপির পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ছাড়া আমরা সবসময়ই পরাধীন থাকতাম। আমরা কখনও স্বাধীনতার মুখ দেখতাম না। তার স্বাধীনতার ঘোষণা আমাদের মুক্তিযোদ্ধাদের এবং পালিয়ে যাওয়া জনসাধারণ ও পুরো দেশবাসীকে মনোবল জাগিয়েছিল। বগুড়া গাবতলি উপজেলার পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে আলোচনা সভার সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।
জিয়া স্বাধীনতার ঘোষণা না দিলে আমরা পরাধীন থাকতাম: আতিকুর রহমান রুমন
৫০ দিনের নয়, দখলদার ইসরাইল গাজায় ৪০ দিনের যুদ্ধবিরতির একটি নতুন প্রস্তাবে ১১ জন জীবিত ইসরাইলি বন্দিকে মুক্ত করার পাশাপাশি ১৬টি মরদেহও ফেরত পাওয়ার চেষ্টা করছে। বিপরীতে ইসরাইলের কারাগার থেকে একটি নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দির মুক্তি দেওয়া হবে। এই প্রস্তাবে আরো রয়েছে যুদ্ধবিরতির ৫ম দিনে হামাসের কাছে বাকি বন্দিদের তথ্য চাওয়া; ১০ম দিনে ১৬ জনের মরদেহ হস্তান্তর করার অনুরোধ। নেতানিয়াহুর সরকার মনে করে যে, গাজায় হামাসের হাতে এখনো ৫৯ জন ইসরাইলি বন্দি রয়েছে। যাদের মধ্যে অন্তত ২৪ জন জীবিত। অন্যদিকে, ইসরাইলি কারাগারে ৯,৫০০-এর বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছেন।
৪০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব, ১১ জন জীবিত ইসরাইলি বন্দি ও ১৬টি মরদেহ ফেরত পাওয়ার চেষ্টা
উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বাড়ি ভাঙার মামলায় মঙ্গলবার ভারতের সুপ্রিম কোর্ট যোগী আদিত্যনাথ সরকারের বুলডোজার নীতিকে অসাংবিধানিক এবং অমানবিক বলে তীব্র নিন্দা করেছে। ক্ষতিগ্রস্তদের ১০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন। প্রয়াগরাজে একটি প্লটে চার-পাঁচজনের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন একজন আইনজীবী এবং অধ্যাপকও। অভিযোগ যথাযথ প্রক্রিয়া অবলম্বন না করেই তাদের বাড়ি ভেঙে ফেলা হয়। আইনজীবী জানান, তার মক্কেলদের বাড়ি যে জমিতে ছিল, প্রশাসন তা ভুল করে নিহত কথিত গ্যাংস্টার আতিক আহমেদের বলে চিহ্নিত করেছিল। তারপরই ওই বাড়িগুলি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এমনকি, বাড়ি ভাঙার কথা তার মক্কেলদের জানানো হয় মাত্র একদিন আগে।
ভারতের সুপ্রিম কোর্ট যোগী আদিত্যনাথ সরকারের বুলডোজার নীতিকে অসাংবিধানিক এবং অমানবিক বলে তীব্র নিন্দা করেছে
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ সপ্তাহেই হাঙ্গেরি সফর করতে যাচ্ছেন। এই সুযোগে গাজায় চালানো যুদ্ধাপরাধের অভিযোগে তাকে গ্রেফতারের জন্য হাঙ্গেরির প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এর আগে গত নভেম্বরে ICC গাজার পরিস্থিতির জন্য নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সেই সময় হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান নেতানিয়াহুকে আমন্ত্রণ জানান এবং তিনি বলেন, হাঙ্গেরি নেতানিয়াহুর বিরুদ্ধে দেওয়া আইসিসির গ্রেফতারি পরোয়ানা কার্যকর করবে না। মঙ্গলবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষণা ও নীতির প্রধান এরিকা গেভারা-রোসাস নেতানিয়াহুকে গ্রেফতার করার আহ্বান জানান।
নেতানিয়াহুকে গ্রেফতারে হাঙ্গেরির প্রতি আহ্বান অ্যামনেস্টির
মিয়ানমারের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সহায়তার মধ্যে রয়েছে এক টন হাইজিন কিট, ৮ টন শুকনা খাবার, দুই দশমিক ৫ টন পানি, চার টন ওষুধ, এক টন হাইজিন পণ্য ও দেড় টন ত্রাণ তাঁবু। মঙ্গলবার সংস্থাটির চেয়ারম্যান মেজর জেনারেল অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম (অব.) কুর্মিটোলা বিমান বাহিনী ঘাঁটিতে সহকারী বিমান বাহিনী প্রধান এভিএম জাভেদ তানভীরের কাছে আনুষ্ঠানিকভাবে ২০০ প্যাকেট হাইজিন কিট হস্তান্তর করেন।
মিয়ানমারে বাংলাদেশ রেড ক্রিসেন্টের সহায়তা
লক্ষ্মীপুরে মোবাইল চুরির অপবাদ দিয়ে মো. রাজু (৩৫) নামে এক শ্রমিকদল নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় ৩৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৪ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- কবির হোসেন, ইব্রাহিম খলিল, লিটন হোসেন ও রেখা বেগম। এজাহারে উল্লেখিত অন্য ৫ জনের নাম জানায়নি পুলিশ। স্থানীয় সূত্র জানায়, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে চররুহিতা ইউনিয়নের সবুজের গোঁজা এলাকায় কাজল কোম্পানির ইটভাটার সামনে রাজু গণপিটুনির শিকার হয়। স্থানীয় কবিরের বাড়িতে ঢুকে মোবাইল চুরির অপবাদ দিয়ে তাকে মারা হয়েছে।
শ্রমিকদল নেতাকে পিটিয়ে হত্যার মামলায় আসামি ৩৯, গ্রেফতার ৪
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশকেই ভেঙে নিজেদের জন্য সমুদ্রপথ তৈরি করার হুমকি দিলেন ত্রিপুরার নেতা তিপ্রা মথা দলের প্রধান প্রদ্যোত মানিক্য। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ড. ইউনূসের মন্তব্যকে আপত্তিকর বলে অভিহিত করেছেন। অন্যদিকে কংগ্রেস নেতা পবন খেরা একে উত্তর-পূর্ব ভারতের জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেছেন। এর আগে চীন সফরে প্রধান উপদেষ্টা সেভেন সিস্টার্সকে একেবারে ভূমিবেষ্টিত বলে বাংলাদেশকে এই অঞ্চলের সমুদ্রের অভিভাবক বলেছিলেন। একে এক বিশাল সম্ভাবনা উল্লেখ করে চীনের অর্থনীতির সম্প্রসারণের সুযোগ এনে দিতে পারে বলে মন্তব্য করেছিলেন।
সেভেন সিস্টার্স ইস্যুতে বাংলাদেশকে ‘ভেঙে ফেলার’ হুমকি ভারতীয় নেতার
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সম্প্রতি চীন সফরে বলেছিলেন, ‘সেভেন সিস্টার্স সম্পূর্ণরূপে ল্যান্ডলকড অঞ্চল। সমুদ্রের কাছে পৌঁছানোর কোনো উপায় নেই তাদের। এই অঞ্চলের জন্য আমরাই সমুদ্রের একমাত্র অভিভাবক। তিনি এটিকে বাণিজ্যের জন্য বিশাল সম্ভাবনা বলে চীনকে বাণিজ্যিক প্রসারে আহ্বান জানান। এই বক্তব্যের পর ভারতে তোলপাড় শুরু হয়েছে। মোদির অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল এক্সে লিখেছেন, ‘ভারতের সাতটি রাজ্য ল্যান্ডলকড হওয়ার তাৎপর্য আসলে কী? বাংলাদেশে গণতান্ত্রিক অভ্যুত্থান সর্বদাই ভারতের বিরুদ্ধে আক্রমণ ছিল।’ ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রি প্রধান উপদেষ্টার এই মন্তব্যকে ‘অবাক করা’ বলে অভিহিত করে নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে তিনি বলেছেন, ‘উত্তর–পূর্বাঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ। তাই ড. ইউনূসের এ ধরনের বক্তব্য দেওয়ার কোনো অধিকার নেই।’
ড. ইউনূস বলেছিলেন সেভেন সিস্টার্স সম্পূর্ণরূপে ল্যান্ডলকড অঞ্চল, ভারতে তোলপাড়
সোমবার ভোক্তা অধিকারের ঢাকা অঞ্চলের পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডলের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও ফেসবুক পেজ খোলায় থানায় জিডি করেছেন তিনি। এক পোস্টে তিনি ভুয়া অ্যাকাউন্ট ও পেজগুলোর স্ক্রিনশট যুক্ত করে দেন এবং সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান। এ বিষয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমার নাম ব্যবহার করে একটি চক্র একাধিক আইডি খুলে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছে। এতে আমাকে বিভিন্ন সময় বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে যেন না হয়, সেজন্য থানায় জিডি করেছি।’
ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ খোলায় জিডি করলেন ভোক্তা অধিকারের আলোচিত কর্মকর্তা জব্বার মন্ডল
গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের এক লাখের বেশি নেতাকর্মী দিল্লি থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিগত সরকারের সময় গুম-খুন রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছিল। এগুলো করার জন্য বিশেষ টিম ছিল। পুলিশ-র্যাবসহ সবাইকে গুমের আদেশ দেওয়া ছিল। তিনি বলেন, গোটা দেশেই আয়নাঘরের অস্তিত্ব ছিল। অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছে। বিরোধী মতের অনেক মানুষকে গুম করে ভারতের জেলে পাচার করা হতো। গুমের সঠিক কোনো হিসাব নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় তালিকা করা হচ্ছে। বিএনপি-জামাতসহ ভিন্ন মতাদর্শের সবাই শেখ হাসিনার ভিকটিম ছিল। আওয়ামী লীগ দল ছিল না, তারা ছিল মাফিয়া। তাদেরকে কোনোদিন রাজনৈতিকভাবে দাঁড়াতে দেব না।
আ.লীগের লক্ষাধিক নেতাকর্মী দিল্লি থেকে ষড়যন্ত্র করছে: মাহফুজ
বিএনপি নেতা আমীর খসরু বলেছেন, একটি শক্তি ক্ষমতায় থাকার জন্য নতুন নতুন পন্থা বের করছে; কিন্তু ফ্যাসিস্টরা দাঁড়াতে পারেনি। এ শক্তিও যাতে দাঁড়াতে না পারে, সে জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত রয়েছে। ফ্যাসিস্টমুক্ত এ বাংলাদেশ যাতে কেউ পরিবর্তন করতে না পারে। কোনো ফ্যাসিস্ট যাতে না পারে, অন্য কোনো শক্তিও যাতে না পারে। খসরু বলেন, ফ্যাসিস্টের পতনের পর এখন দেশে নির্বাচনি হাওয়া বইছে। ১৬–১৭ বছর ধরে যে আকাঙ্ক্ষার জন্য, স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য লড়েছি, সে আকাঙ্ক্ষা হচ্ছে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা সংসদ–সরকার পরিচালিত হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। সে আকাঙ্ক্ষা পূরণের জন্য মানুষ প্রতিনিয়ত অপেক্ষা করছে।
একটি শক্তি ক্ষমতায় থাকার জন্য নতুন নতুন পন্থা বের করছে: আমীর খসরু
হবিগঞ্জের লাখাইয়ে ভাঙারি পণ্য ক্রয় বিক্রয় নিয়ে বিরোধের জের ধরে সালিশ বৈঠকে দুপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। পুলিশ অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করে। টেটা, বল্লম, ফিকলসহ পুলিশ অর্ধশত দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করে। ওসি বন্দে আলী জানান, ওই গ্রামের কাশেম, খলিল ও লিটন মিরপুরে ভাঙারি ব্যবসা করেন। কাশেম ও খলিল পুরনো একটি ভাঙ্গা টেলিভিশন বিক্রি করতে চাইলে লিটন টেলিভিশনটি ২শ টাকা দাম বলার পর কাশেম ও খলিল তা কম হয়েছে বলে তর্কে লিপ্ত হন। শেষপর্যন্ত হাতাহাতিতে গড়ায়। তাৎক্ষণিক স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। ঈদ উপলক্ষে বাড়ি আসার পর সালিশ বসলে কাশেম ও খলিলের পক্ষে মোকিত, ইকবাল, হারুন, রুহুল আমিনের নেতৃত্বে লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালালে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে।
সালিশে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০
ছাত্রশিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যে হত্যাযজ্ঞ চালিয়েছেন, তা ইতিহাসে নজিরবিহীন। তাই ছাত্ররা যে আকাঙ্ক্ষা ও দাবি থেকে জীবন দিয়েছে, তা তখনই পূর্ণতা পাবে, যখন শেখ হাসিনা ও তার দোসরদের দেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। আরও বলেন, বিগত দিনে দেশের কোনো প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ছিল না। ছাত্রলীগ ও তাদের সহযোগীরা শিক্ষাপ্রতিষ্ঠানকে সন্ত্রাস ও মাদকের স্বর্গরাজ্যসহ অস্থিতিশীল এক পরিস্থিতি সৃষ্টি করে রেখেছিল। ছাত্রশিবির চায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিত হোক। সব রাজনৈতিক, সব ইসলামি দলের ছাত্রসংগঠন ক্যাম্পাসে অবস্থান নিশ্চিতের মধ্য দিয়ে ক্যাম্পাসে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হোক।
জুলাই বিপ্লবে গণহত্যাকারীদের বিচার অবশ্যই করতে হবে: মঞ্জুরুল ইসলাম
মিয়ানমারে সাম্প্রতিক ৭.৭ মাত্রার ভূমিকম্পটি দেশটির শত বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়ে প্রাচীন বৌদ্ধ প্যাগোডা থেকে শুরু করে আধুনিক ভবন পর্যন্ত বিধ্বস্ত করেছে। সামরিক প্রধান মিন অং হ্লাইং মঙ্গলবার এক ভাষণে জানিয়েছেন, মৃতের সংখ্যা ২,৭১৯ জনে পৌঁছেছে, যা ৩,০০০ ছাড়িয়ে যেতে পারে। এখন পর্যন্ত ৪,৫২১ জন আহত এবং ৪৪১ জন নিখোঁজ রয়েছেন। জাতিসংঘের মানবিক সংস্থা জানিয়েছে, মান্দালয়ে একটি প্রাইমারি স্কুল ধসে ৫০ শিশু ও ২ শিক্ষকের প্রাণহানি ঘটেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা মান্দালয়ের মানুষ খাবার, পানি ও আশ্রয়ের জন্য সংগ্রাম করছে। ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি জানিয়েছে, অনেকে ভূমিকম্পের পর আতঙ্কে রাস্তায় বা খোলা জায়গায় রাত কাটাচ্ছেন। এদিকে ব্যাংককে এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা ২,৭০০ ছাড়িয়েছে
মঙ্গলবার দুপুরে মাদারীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে চার যুবক নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন–কুতুবপুর সাহেববাজার এলাকার মিঠু তালুকদার, কলম ঢালীকান্দির হৃদয় ঢালী। নিহত অপর দুই আরোহীর নাম ঠিকানা জানা যায়নি। এলাকাবাসী জানান, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর থেকে কুতুবপুরের সাহেববাজার এলাকার সড়কে বিপরীতমুখী বেপরোয়া দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে অপর দুই আরোহী মারা যান।
মাদারীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৪ যুবক নিহত
সোমবার বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জে টোরাগর এলাকায় শহিদ আজাদ সরকারের পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী বলেছেন, দিল্লি ও আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন ও যুদ্ধ চলমান থাকবে। যারাই আপস করতে আসবে তাদের বিরুদ্ধে লড়াই চলবে। পাটওয়ারী বলেন, ছাত্র আন্দোলনে নিহতদের বিচার বাংলার মাটিতে হবে। কারণ ফ্যাসিস্ট সরকার তথা আওয়ামী লীগের বিচারের দাবি আমরা করে আসছি। বিচার না হওয়া পর্যন্ত এমন দাবি আমরা করে যাব। তিনি বলেন, আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে মুলা ঝুলিয়েছে। সে ক্ষেত্রে আমদের যে নতুন লড়াই রয়েছে সেখানে আমরা নতুন রাজনৈতিক তত্ত্ব বিনির্মাণ করতে চাই।
দিল্লি-আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন-যুদ্ধ চলমান থাকবে: নাসীরুদ্দিন পাটওয়ারী
আইএমএফ-এর সঙ্গে চলমান ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচি থেকে কিস্তি পেতে বাংলাদেশ যে প্রথমবারের মতো হোঁচট খেয়েছে, এ দফায় তা থেকে উত্তরণ ঘটতে পারে চলতি মাসে। এই অর্থছাড়ের আগে বিভিন্ন শর্ত পর্যালোচনা করতে আইএমএফের প্রতিনিধি দল ৫ এপ্রিল ঢাকায় আসবে। ৬ এপ্রিল থেকে টানা দুই সপ্তাহ সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করবে। পর্যালোচনা শেষ হলে আইএমএফের কাছ থেকে বাংলাদেশ ২৩৯ কোটি ডলার কিস্তির অর্থ পাবে। এ সফরে আইএমএফের দলটির সঙ্গে অর্থ বিভাগ, এনবিআর, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিইআরসি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে ১৭ এপ্রিল প্রেস ব্রিফিং করবে সফররত আইএমএফের দল। দুই দফা অর্থ উপদেষ্টার সাথেও বৈঠক হবে। বাংলাদেশ আশা করছে ঋণের দুটি কিস্তি একসাথে পাবে।
ফের বাংলাদেশে আসছে আইএমএফের উচ্চ প্রতিনিধিদল
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, এনসিপির ছাত্র সংগঠনকে আমরা কখনো কটু কথা বলিনি। তাদের আমরা আনুষ্ঠানিকভাবে শুভকামনা জানিয়েছি। সব ছাত্র সংগঠনের প্রতি আমাদের শুভকামনা অব্যাহত থাকবে। কিন্তু যারা গুপ্ত রাজনীতি করে ষড়যন্ত্রের মাধ্যমে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় তাদের জন্য আমাদের শুভকামনা নেই। যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে, গণতন্ত্রকে ধারণ করে তাদের জন্য আমাদের সবসময় শুভকামনা থাকবে। রাকিব বলেন, সব ক্যাম্পাসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের ছাত্র রাজনীতি ধারাবাহিকতা থাকবে। কোনো ক্যাম্পাসে সন্ত্রাস থাকবে না, আধিপত্য থাকবে না, সাধারণ শিক্ষার্থীরা নির্ভয়ে রাজনীতি প্রভাবমুক্ত হয়ে প্রতিটি ক্যাম্পাসে বিচরণ করবে। ছাত্রদলের নেতাকর্মীরা ভাই ও বোন হিসেবে তাদের পাশে থাকবে।
পেছনের দরজা দিয়ে যারা ক্ষমতায় যেতে চায় তাদের জন্য শুভকামনা নেই: ছাত্রদল সভাপতি
নীলফামারীর জলঢাকায় বিএনপি’র দুই গ্রুপ একই স্থানে সমাবেশ ডাকায় মঙ্গলবার সকাল-সন্ধ্যা ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। ঈদুল ফিতরকে সামনে রেখে জলঢাকা জাতীয়তাবাদী শক্তির ব্যানারে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেনের নেতৃত্বে ঈদের দিনসহ ৫দিনব্যাপী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মেলার আয়োজন করেন। স্থানীয় বিএনপিকে না জানানোর অভিযোগ তুলে রোববার রাতে উপজেলা বিএনপির সেক্রেটারি মইনুল ইসলাম ও তার লোকজন মেলার গেট ভাঙচুর করেন। এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এর পরেও ঈদের দিন উভয় পক্ষই মেলাকে কেন্দ্র করে মাইকিং বের করে সকাল ১০টায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়।
বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি
জামায়াত আমির শফিকুর রহমান বলেন, ২০০১ সালের নির্বাচনের পর কুলাউড়াবাসীর সামনে ২৪ বছর পর কথা বলার সুযোগ হয়েছে। আমি কি যুদ্ধাপরাধী? না; অথচ আমার উপর যুদ্ধাপরাধের মামলা দেওয়ার চেষ্টা করেছে। যুদ্ধের সময় আমার বয়স ছিল সাড়ে ১২ বছর। তিনি বলেন, কেউ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগও দেয়নি, সাক্ষ্যও দেয়নি। হিন্দু ভাইয়েরাও তাতে রাজি হয়নি। আমি সেই সময় জামায়াতে ইসলামীও করতাম না। আমি অন্য একটা সংগঠন করতাম। যেটা বলতে এখন লজ্জা হয়। বিগত জালিম সরকারের আমলে আমরা ১১ জন শীর্ষ নেতাকর্মীকে হারিয়েছি। ৫ শতাধিক মানুষ পঙ্গু হয়েছে। আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল। আগস্টের ১ তারিখ আমাদের নিষিদ্ধ করা হয়। সে সময় আল্লাহকে বলেছিলাম; ৪ দিন পর আল্লাহর বিচার হয়েছে। জুলাই বিপ্লবে ছাত্রদের সঙ্গে আমরাও ছিলাম। জালিমের মাথা আল্লাহ গুঁড়িয়ে দিয়েছেন। এই সময় তিনি শহীদদের উৎসর্গে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের জন্য নিজেদের জনসমর্থনের কথাও জানান দেন।
আমার বয়স ছিল সাড়ে বারো, তবু যুদ্ধাপরাধের মামলা দেওয়ার চেষ্টা করেছে: শফিকুর রহমান
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীন সফর অন্তর্বর্তী সরকারের ইতিবাচক ও বড় একটি সাফল্য। এর আগে আওয়ামী সরকারের আমলে একতরফাভাবে চীনের একটি দলের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল। তবে সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীন সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছে। মির্জা ফখরুল বলেন, চীন অত্যন্ত সমৃদ্ধশালী একটি দেশ এবং অর্থনীতির দিক থেকে বিশ্বে দ্বিতীয়। বাংলাদেশের সঙ্গে চীনের বিনিয়োগও অনেক বেশি। সরকার প্রসঙ্গে ফখরুল বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে। তারা রাষ্ট্রীয় ব্যবস্থায় পরিবর্তন আনতে সংস্কার কর্মসূচি সামনে এনেছে এবং সংস্কার কমিশন গঠন করেছে। আমরা কমিশনের প্রস্তাবগুলো পর্যালোচনা করেছি ও আমাদের মতামত দিয়েছি। ভবিষ্যতে তারা আমাদের সঙ্গে এবং অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বসবে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
চীন সফর অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য: মির্জা ফখরুল
মঙ্গলবার আইএসপিআর জানিয়েছে, প্রধান উপদেষ্টার নির্দেশে ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারের ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তার অংশ হিসেবে সশস্ত্র বাহিনীর মাধ্যমে জরুরিভিত্তিতে ত্রাণ সামগ্রী এবং উদ্ধার ও চিকিৎসা সহায়তা দল পাঠানো হয়েছে প্রথম দফায়। এবার দ্বিতীয় দফায় মঙ্গলবার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ১টি এবং বিমান বাহিনীর ২টি পরিবহন বিমানের মাধ্যমে উদ্ধার সরঞ্জামাদিসহ একটি উদ্ধারকারী দল এবং জরুরি ওষুধ সামগ্রীসহ একটি চিকিৎসক দল এবং আরও ১৫টন ত্রাণসামগ্রী মিয়ানমারের নেপিডোর উদ্দেশ্যে যাত্রা করেছে। ৫৫ সদস্যবিশিষ্ট বাংলাদেশ সহায়তাকারী দল সেনাবাহিনীর কর্নেল মো. শামীম ইফতেখারের নেতৃত্বে মিয়ানমারের ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান ও জরুরি চিকিৎসা সেবা পরিচালনা করবে। এছাড়াও ২১ সদস্যবিশিষ্ট চিকিৎসা সহায়তা দলও যাচ্ছে।
ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে দ্বিতীয় দফায় ত্রাণ পাঠাল বাংলাদেশ
মস্কো সফরকালে এক সাক্ষাৎকারে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, চীন ও রাশিয়া ‘চিরকালের বন্ধু, কখনো শত্রু নয়’। তিনি ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষণগুলোকেও স্বাগত জানিয়েছেন। ওয়াং ই জানান, ইউক্রেন যুদ্ধের অবসানে চীন ‘গঠনমূলক ভূমিকা’ পালন করতে প্রস্তুত। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ভ্লাদিমির পুতিন ইউক্রেন আক্রমণের উদ্দেশে কয়েক হাজার সেনা পাঠানোর কয়েকদিন আগে চীন ও রাশিয়া ‘সীমাহীন’ কৌশলগত অংশীদারিত্ব ঘোষণা করে। গত দশকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ৪০ বারেরও বেশি পুতিনের সাথে দেখা করেছেন এবং দুই নেতা তখন থেকে তাইওয়ান, ইউক্রেন এবং পারস্পরিক প্রতিদ্বন্দ্বী মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিষয়গুলোতে সম্পর্ক আরও গভীর করতে এবং সহযোগিতা করতে সম্মত হয়েছেন।
চিরকালের বন্ধু কখনো শত্রু নয়, রাশিয়াকে চীনা পররাষ্ট্রমন্ত্রী
মালয়েশিয়ার কুয়ালালামপুরের রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা ‘পেট্রোনাস’-এর একটি গ্যাস পাইপলাইনে আগুনের ঘটনায় ৩৩ জন আহত হয়েছে। জানা গেছে, আগুন নেভানোর চেষ্টা চলছে। আহতদের মধ্যে ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। সেলাঙ্গর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নাজওয়ান হালিমি জানিয়েছেন, কাম্পুং কুয়ালা সুঙ্গাই বারুতে ঘরবাড়িতে লোকজন আটকা পড়েছে এবং উদ্ধার তৎপরতা চলছে। ফায়ার সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, পুচং শহরে প্রায় ৫০০ মিটার লম্বা একটি পাইপলাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়।
মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইনে ভয়াবহ আগুন, আহত ৩৩
দ্য নিউ ইয়র্ক টাইমসে ‘বাংলাদেশ নতুন করে গড়ে উঠছে, ইসলামী কট্টরপন্থীরা সুযোগ খুঁজছে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনকে ‘বিভ্রান্তিকর ও একপাক্ষিক’ উল্লেখ করে বিবৃতি দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিবৃতিতে বলা হয়, প্রতিবেদন বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক গতিশীলতাকে অতিসরলীকৃতভাবে দেখছে এবং সমগ্র জাতিকে অন্যায়ভাবে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি এবং বাস্তব পরিস্থিতির জটিলতাকে স্বীকার করার বদলে শুধুমাত্র বাছাই করা কিছু ঘটনা তুলে ধরে ভ্রান্ত ধারণা ছড়ানো হয়েছে। আরো বলা হয়, সর্বক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বেড়েছে, যুব উৎসব ২০২৫ এ ২৭ লাখ নারী অংশগ্রহণ করেছে। এক ফুটবল খেলা নিয়ে বিতর্ক বাকি ৯৯৯টি কাজকে অবমূল্যায়ন করতে পারে না। চরমপন্থীদের বিরুদ্ধে প্রধান উপদেষ্টা ব্যবস্থা নিচ্ছেন না এমন অভিযোগও খারিজ করে দেওয়া হয়। রাজনৈতিক বিচ্ছিন্ন সহিংসতাকে ধর্মী সহিংসতা হিসেবে দেখানো হয়েছে উল্লেখ করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি তুলে ধরা হয়।
বাংলাদেশ নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ‘বিভ্রান্তিকর ও একপক্ষীয়’ : প্রেস উইং
যশোরের অভয়নগরে ঈদ মেলায় ফুচকা খেয়ে শিশুসহ কমপক্ষে ৫০জন নারী-পুরুষ অসুস্থ হয়ে পড়েছে। মঙ্গলবার সকালে অসুস্থ এসব রোগীদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আলীমুর রাজিব জানান, ঈদের দিন মেলা থেকে ফুচকা খেয়ে ফুড পয়জনিং হয়ে ৩০জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে শিশুর সংখ্যা বেশি, তবে বয়স্ক নারী-পুরুষও রয়েছে। তিনি জানান, বেশিরভাগ রোগীর পেটে ব্যথা ও বমির কারণেই তাদের হাসপাতালে ভর্তি করে স্যালাইনসহ ওষুধপত্র দেওয়া হচ্ছে।
ঈদ মেলায় ফুচকা খেয়ে শিশুসহ হাসপাতালে ভর্তি ৫০
মার্কিন প্রেসিডেন্ট গাজার দুই মিলিয়ন মানুষদেরকে প্রতিবেশী দেশগুলো যেমন মিসর ও জর্ডানে স্থানান্তরের পরিকল্পনা করেছে। এমন পরিস্থিতিতে সোমবার বিশ্বের গাজা সমর্থকদেরকে অস্ত্র তুলে নিতে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছে হামাস। রোববার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাস নেতাদের গাজা ছাড়ার প্রস্তাব দেন, যুদ্ধের শেষের দিকে নিরস্ত্র হতে হবে বলে শর্ত দেন। হামাস গাজার প্রশাসন ছেড়ে দিতে প্রস্তুত হলেও তাদের অস্ত্র জমা দেওয়ার বিষয়ে সতর্কতা অবলম্বন করেছে।
গাজা ঘিরে ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে বিশ্বকে লড়াই করার আহ্বান জানাল হামাস
তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া শুরু করেছে চীন। চীনের সেনা, নৌবাহিনী এবং রকেট বাহিনীর যৌথ এই মহড়া তাইওয়ানের স্বাধীনতার বিরুদ্ধে কঠোর সতর্কীকরণ এবং শক্তিশালী প্রতিরোধ হিসেবে কাজ করবে। গত মাসে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে বেইজিংকে বিদেশি শত্রু শক্তি বলে অভিহিত করার পর গণতান্ত্রিকভাবে শাসিত এই দ্বীপটির চারপাশে মহড়া শুরু করল চীনা সামরিক বাহিনী। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, চীনের শানডং বিমানবাহী রণতরী গ্রুপ সোমবার দ্বীপের প্রতিক্রিয়াশীল এলাকায় প্রবেশ করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এর প্রতিক্রিয়ায় তারা সামরিক বিমান এবং জাহাজ পাঠিয়েছে এবং স্থল-ভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সক্রিয় করেছে।
তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া শুরু
ডোনাল্ড ট্রাম্প সোমবার ঘোষণা করেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে মধ্যপ্রাচ্য সফরে যাবেন, এটি হবে তার দ্বিতীয় মেয়াদের প্রথম বিদেশ সফর। সম্ভবত সংযুক্ত আরব আমিরাতেও যাত্রাবিরতি করবেন বলেও জানান। ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্রে বিনিয়োগের জন্য এই সফরের গুরুত্বের কথা উল্লেখ করে তিনি। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান জানুয়ারিতে ঘোষণা করেন, আগামী চার বছরে যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। ট্রাম্প জানান, সফরটি পরের মাসে হতে পারে, অথবা একটু দেরিতে।
সৌদি আরব ও কাতারে যাচ্ছেন ট্রাম্প
গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ জহিরুল ইসলাম রাসেলের পরিবারের খোঁজখবর নিতে ঈদের দিন তার বাড়িতে গিয়েছেন এনসিপি মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শহীদ রাসেল ওই গ্রামের মৃত শাহ আলম সরকারের একমাত্র ছেলে। রাসেলের সাড়ে তিন বছরের কন্যাশিশু ঝুমাকে কোলে নিয়ে বেশ কিছু সময় তাদের বাড়িতে বসে থাকেন হাসনাত। রাসেলের মা মোর্শেদা বেগম ও স্ত্রী জান্নাত ফেরদৌসকে সমবেদনা জানান। পরে পরিবারের হাতে নগদ অর্থ সাহায্য তুলে দেন। রাসেলের মা বলেন, ঝুমা এখনও অপেক্ষায় আছে তার বাবা ফিরে আসবে, তার জন্য ঈদের নতুন জামা নিয়ে আসবে, সেই জামা পরে সে বাবার সঙ্গে ঈদগাহে যাবে। অথচ অবুঝ ঝুমা জানে না যে, তার এই অপেক্ষার প্রহর ফুরাবার নয়। হাসনাত আবদুল্লাহ বলেন, দেবিদ্বারেও অসংখ্য মানুষ ফ্যাসিস্টদের হাতে নির্মমভাবে খুনের শিকার হয়েছেন। অনেকে আহত হয়েছেন। সরকার এ সকল হত্যাকাণ্ডের বিচার বাস্তবায়নে কাজ করছে। শহীদ রাসেলের পরিবারের সঙ্গে দেখা করেছি, খোঁজখবর নিয়েছি। পর্যায়ক্রমে সকল শহীদের বাড়িতে যাব।
শহীদ রাসেলের বাড়িতে হাসনাত আব্দুল্লাহ
গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলায় মাছের ঘের কাটা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। তারা চিকিৎসাধীন। বর্ষাপাড়া গ্রামের স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম ফকির লোকজন নিয়ে জোর করে একই গ্রামের হাসমত আলী ফকিরসহ কয়েকজনের জমিতে মাছের ঘের কাটতে যান। এ সময় হাসমত আলী ফকির লোকজন নিয়ে বাঁধা দিতে গেলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ইউপি সদস্য ইব্রাহিম ফকির (৫৫), হাসমত আলী (৭০), মুকুল ফকির (৪৬), কামরুল ফকির (৬৫), তারিক ফকির (৪৫), জামসের ফকির (৩৮), সবুজ ফকির (৪০), পান্না ফকির (৬০), আব্দুল্লাহ ফকির (৩০)সহ গুরুতর আহত হয়।
কোটালীপাড়ায় মাছের ঘের কাটা নিয়ে সংঘর্ষে আহত ২০
রাজশাহীর বাঘায় বিএনপি নেতাদের কর্তৃক নিরীহ জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও অগ্নি সংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন জামায়াতের নেতারা। উপজেলা জামায়াতের সেক্রেটারি ইউনুস আলী বলেন, বাউসা ইউনিয়ন পরিষদ দীর্ঘদিন ধরে সাধারণ জনগণ ও বিভিন্ন সেবা গ্রহীতারা ইউনিয়ন পরিষদের কর্তা ব্যক্তিদের দ্বারা বিভিন্ন ধরনের অন্যায় দুর্নীতি ও হয়রানির শিকার হয়ে আসছিলেন। এর প্রতিবাদে ২০ মার্চ জামায়াত মানববন্ধন করে। শান্তিপূর্ণ মানববন্ধনে ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা করে। এতে ৯ জন আহত হয়। এর পরিপ্রেক্ষিতে মামলা হলে তার জের ধরে আরো কয়েক দফা হামলা চালানো হয়।
বিএনপি নেতাদের বিরুদ্ধে জামায়াত নেতাদের হামলা, বাড়িঘর ভাঙচুর ও ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও অগ্নি সংযোগের অভিযোগ
সোমবার ভার্চুয়ালি ঈদের শুভেচ্ছা জানিয়ে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেছেন, ‘আগামীতে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একে অপরকে সহযোগিতা করতে হবে। সবাই মিলে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।’ বিএনপি চেয়ারপার্সন বলেন, ‘আপনাদের এত ত্যাগ ও সংগ্রাম বৃথা যায়নি এবং যাবে না। দেশবাসীর ভোটাধিকার সবাই মিলে প্রতিষ্ঠিত করতে হবে।’
গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান খালেদা জিয়ার
সোমবার দুপুরে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা দিদার হত্যা মামলায় গোপালগঞ্জের বেথুড়ী ইউপির চেয়ারম্যান ইমরুল হাসান মিয়াকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ইমরুল হাসান কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মৃত ইনায়েত হোসেন মিয়ার ছেলে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জানা গেছে, ইমরুল হাসান মিয়াকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গত বছরের ১৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী তার স্ত্রী, সন্তান ও দলীয় নেতাকর্মীদের নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে তার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। এতে গাড়ি বহরে থাকা শওকত আলী দিদারকে পিটিয়ে হত্যা করে সড়কের পাশে ফেলে রাখে।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা হত্যা মামলায় কাশিয়ানীতে ইউপি চেয়ারম্যান কারাগারে
ঈদের দিনে সাভারে রুবেল (৩০) নামে এক নৈশ প্রহরীকে গুলি করে হত্যা করা হয়েছে। একই দিনে রাজাসন থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্ত্রী রহিমা বেগম বলেন,তার স্বামী রুবেল দুই মাস যাবত সাভারের বাঁশপট্টি এলাকায় রাতে নৈশ প্রহরীর কাজ করতেন। রাত ১১ টার দিকে রুবেলের মোবাইল একটি ফোন আসে। এরপরে সে বাসা থেকে বের হয়ে যায়। তার কিছু সময় পরেই বাসায় খবর আসে রুবেলকে আরেক রুবেল গুলি করেছে। এ সময় তার সঙ্গে সোহাগ ও শামীম নামে আরও দুইজন ছিলেন। চিকিৎসক বলছেন, তার মুখে গভীর ক্ষত রয়েছে। সেটা বুলেটের ক্ষত!
সাভারে নৈশ প্রহরীকে গুলি করে হত্যা
সাবেক স্বৈরাচারী শাসক শেখ হাসিনার বিরুদ্ধে গণআন্দোলনে অংশ নেওয়া নারীরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কারে ভূষিত হয়েছেন। মর্যাদাপূর্ণ ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড তাদের বীরত্বের স্বীকৃতি দেয়। এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকরা তাদের ভূমিকা তুলে ধরেন, তবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বাংলাদেশের রাজনীতি নিয়ে মন্তব্য এড়িয়ে যান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজনে ১ এপ্রিল পররাষ্ট্র দপ্তরে পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
যুক্তরাষ্ট্রের সম্মানজনক সাহসী নারী পুরস্কার পেলেন জুলাই গণঅভ্যুত্থানের নারী একটিভিস্টরা
ঢাকায় ঈদুল ফিতর উপলক্ষে আনন্দ মিছিলে বাংলার সুলতানি-মুঘল আমলের নানা ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে। আনন্দ মিছিলে গাধার পিঠে বসে থাকা লোককথার চরিত্র নাসিরুদ্দিন হোজ্জার একটি পাপেট বা প্রতিকৃতিও স্থান পায়। এই পাপেটকে দেখতে অনেকটা জামায়াত আমির শফিকুর রহমানের মতো বলে রা ওঠেছে। পাপেটের মূল শিল্পী জবি শিক্ষক সহকারী অধ্যাপক জাহিদুল হক বলেছেন, "নাসিরুদ্দিন হোজ্জা ও জামায়াতের আমির শফিকুর রহমান একই ব্যক্তিত্বের লোক না। হয়তো এখানে পোশাকের কারণে এক ধরনের মিল পাওয়া গেছে। এটা এক ধরনের কাকতাল। সেটি যে ইচ্ছাকৃতভাবে ওনাকে হেয় করার চেষ্টা করা হয়েছে, বিষয়টি একদমই এমন না। নাসিরুদ্দিন হোজ্জার পাপেট ক্যারেক্টরটি বানানোর জন্য ছবিটি নেওয়া হয়েছিল একটি আরবি বইয়ের প্রচ্ছদ থেকে। প্রচ্ছদের সাথেই নির্মিত ওই পাপেটটির চেহারার অনেক মিল রয়েছে।" প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, "বাংলা সাহিত্যেও নাসিরুদ্দিন হোজ্জা চরিত্র এসেছে। এটা একটি মেটাফোরিক কারেক্টর। বাচ্চারা এসব পছন্দ করে। যে কারণে এটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি"।
শফিকুর রহমানের সাথে মিল কাকতালীয়, হোজ্জার পাপেট বানানো হয়েছে আরবি বইয়ের প্রচ্ছদ দেখে: শিল্পী
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরাইলি হামলায় আরও ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ৩৫৭ জনে পৌঁছেছে। পবিত্র ঈদুল ফিতরের প্রথম দিন গত রোববার ৫৩ জন নিহতকে গাজার হাসপাতালে আনা হয়েছে। গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও ৩০৫ জন আহত হয়েছেন। গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরাইলি বিমান হামলায় এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং আরও প্রায় ২৪০০ জন আহত হয়েছেন।
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৮০ ফিলিস্তিনি
রাশিয়ার সুপ্রিম কোর্ট জানিয়েছে, তালেবানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য প্রসিকিউটর জেনারেলের অফিস থেকে একটি আবেদন পেয়েছে, যাদের ২০০৩ সালে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ করা হয়েছিল। এ বিষয়ে পর্যলোচনা করবে আদালত। একই সময়ে, তালেবান প্রতিনিধিদল মস্কো আয়োজিত বিভিন্ন ফোরামে যোগ দিয়েছে। এই ধরণের গোষ্ঠীর সঙ্গে যেকোনো যোগাযোগ রাশিয়ার আইন অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। রাশিয়ান কর্মকর্তারা আফগানিস্তানকে স্থিতিশীল করতে তালেবানদের সঙ্গে জড়িত থাকার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে আপাতদৃষ্টিতে দ্বন্দ্ব সম্পর্কে প্রশ্নগুলো এড়িয়ে গেছেন।
তালেবানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা রাশিয়ার
সদ্যই দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হবে আগামী ২০২৮ সালে। তৃতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। তবে তা রীতিতে সিদ্ধ নয়। টাম্প বলেন, তিনি তৃতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার বিষয়ে রসিকতা করছেন না। তবে এ বিষয়ে এখনো চিন্তা করার সময় আসেনি বলেও জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এমন কিছু পদ্ধতি আছে, যার মাধ্যমে আপনি এটি করতে পারেন।’
রীতি ভেঙে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট প্রার্থী হতে চান ট্রাম্প
সোমবার বিকেলে কুষ্টিয়ার সদরপুর ইউনিয়নের চক গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ৫ জনকে আটক করেছে মিরপুর থানা পুলিশ। আটকরা হলেন- হাবিবুর রহমান (৩৪), জসীমউদ্দীন (৩৯), বাচ্চু (৩১), লিটন (৩৬), সাজেদুল ইসলাম (২৫)। গোপন সংবাদের ভিত্তিতে জনৈক শরিফুল ইসলামের বাড়ির পেছনে তারা অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে জানার পর অভিযান চালানো হয়। তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।
কুষ্টিয়ার মিরপুরে অস্ত্র ও গুলিসহ আটক ৫
নরসিংদীর পলাশে চাঁদা না দেওয়ায় দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে, তাদের বাঁচাতে গেলে মা ও বাবাকে কুপিয়ে গুরুত্বর আহত করা হয়েছে। ওসি জানিয়েছেন,চোর সন্দেহে দুই জনকে গনপিটুনি দেওয়া হয়। এতে তাদের মৃত্যু হয়। নিহতের চাঁচি হাজেরা বেগম বলেন, এলাকার কিছু দুর্বৃত্ত দীঘদিন ধরে চাঁদা চেয়ে আসছিল। চাঁদা না দেওয়ায় আজকে ঈদের দিন ঘুরতে গেলে সন্ত্রাসীরা সাকিব ও রাকিবকে কুপিয়ে হত্যা করে। আমরা এই হত্যার বিচার চাই।
ওসির দাবি চোর সন্দেহে, পরিবারের দাবি চাঁদা না দেওয়াতে হামলায় দুই ভাই খুন
সোমবার রাতে বংশালে ফুটপাতের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- রিমঝিম (১৬), মেহেদী হাসান (২৫), সাগর (২৫), ইকবাল (৩৩), নয়ন (২৯) ও অপূর্ব (১৮)। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। রিমঝিমের শরীরে বার্ন ইনজুরি, মেহেদী হাসানের শরীরের ১ শতাংশ, সাগরের শরীরে ১১ শতাংশ, ইকবালের শরীরের ২ শতাংশ, নয়নের শরীরের ৭ শতাংশ ও অপূর্বর শরীরের এক শতাংশ শরীর বার্ন হয়েছে। সাগরকে ভর্তি দেওয়া হয়েছে, বাকিদের জরুরি বিভাগে অবজারবেশনে রাখা হয়েছে।
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রাজধানীতে দগ্ধ ৬
ঈদের দিন ছুটি কাটিয়ে মেট্রোরেল ও বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনগুলো চলতে শুরু করেছে। এর আগে ডিএমটিসিএল থেকে জানানো হয়েছিল, পবিত্র ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষ্যে শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। অন্য দিনগুলোতে যথা নিয়মে মেট্রোরেল চলাচল অব্যাহত থাকবে। দিনের প্রথম ট্রিপ হিসেবে মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায়। রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানিয়েছিলেন, ঈদের দিন সারা দেশে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে। ঈদের আগে সব ট্রেনের ডে-অফ বাতিল থাকবে এবং ঈদের পর তা আবার কার্যকর হবে। দিনের প্রথম ট্রেন হিসেবে পর্যটক এক্সপ্রেস ভোর ৬টা ১৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে।
শেষ ঈদের ছুটি, চলছে মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেন
সোমবার সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে হাজার হাজার বিঘা মৎস্য ঘের তলিয়ে গেছে। বিছট গ্রামের বাসিন্দারা জানান, সকালে তারা ঈদের নামাজ শেষে খবর পান যে, আব্দুর রহিম সরদারের ঘেরের পাশের বেড়িবাঁধ ভেঙে গেছে। দ্রুত মসজিদের মাইকে গ্রামবাসীকে জানানো হয় এবং সবাই স্বেচ্ছাশ্রমে বিকল্প রিংবাঁধ তৈরি করতে চেষ্টা করেন। তবে তিন ঘণ্টা চেষ্টা করেও বাঁধটি রক্ষা করা সম্ভব হয়নি। ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস বলেন, বেড়িবাঁধ ভেঙে যাওয়ার খবর পাওয়ার পর পরই আমি দ্রুত ঘটনাস্থলে যাই। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ড বিভাগ-১ এর কর্মকর্তাদের জানিয়েছি।
সাতক্ষীরায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভাঙন, ১০ গ্রাম প্লাবিত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ার ফোর্স ওয়ান ঘোষণায় বলেছেন, পুরো বিশ্বের ওপর শুল্ক আরোপ করবেন। যাকে তিনি যুক্তরাষ্ট্রের ‘মুক্তি দিবস’ বলে উল্লেখ করেছেন। আগামী ২ এপ্রিল থেকে এই শুল্ক কার্যকর হবে। এর আগে সিদ্ধান্ত ছিল, যুক্তরাষ্ট্র কেবল সেই দেশগুলোর ওপর পাল্টা শুল্ক বসাবে, যারা মার্কিন পণ্যের ওপর আমদানি শুল্ক আরোপ করে বা যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি রয়েছে। ট্রাম্প বলেছেন, যারা যুক্তরাষ্ট্রের ওপর শুল্ক বসিয়েছে, তাদের জন্য তিনি তুলনামূলকভাবে ‘ভদ্র’,‘উদার’ এবং‘দয়ালু’ থাকবেন। আরো বলেন, এই দেশগুলো ইতিহাসের যেকোনো দেশের চেয়ে আমাদের বেশি ঠকিয়েছে, আর আমরা তাদের তুলনায় অনেক বেশি ভালো ব্যবহার করবো। যুক্তরাষ্ট্রের জন্য এটা বিশাল অঙ্কের রাজস্ব এনে দেবে’।
এবার পুরো বিশ্বের ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
স্পেনের আস্তুরিয়াস অঞ্চলের সেরেদো কয়লা খনিতে সোমবার এক দুর্ঘটনায় পাঁচ খনি শ্রমিক নিহত এবং চারজন আহত হয়েছেন। স্প্যানিশ জরুরি সেবা সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৩২ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এ সময় খনির ভেতরে একটি যন্ত্র বিকল হয়ে যায়, যার ফলে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে তিনটি হেলিকপ্টার এবং দুটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
স্পেনে কয়লা খনি দুর্ঘটনায় হতাহত ৯
গাজার রাফাতে নতুন হামলা জোরদারের পরিকল্পনার কথা জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। ওই অঞ্চলে ফের জোরপূর্বক উচ্ছেদের আদেশ করেছে। ইসরাইলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিখাই আদরেয়ি সোমবার এক্সে বলেন, সেনাবাহিনী রাফা ও তার আশপাশের এলাকায় ‘অত্যন্ত কঠোরভাবে যুদ্ধ করতে’ ফিরছে। উচ্ছেদ আদেশ জারির কিছুক্ষণ পরই ওই এলাকায় বাস্তুচ্যুত মানুষের জন্য স্থাপিত একটি তাঁবুর ওপর ইসরাইলি হামলায় অন্তত দুজন নিহত হয়েছে। ঈদের দিনেও দখলদার বাহিনীর হামলায় অন্তত নারী ও শিশুসহ ৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
দক্ষিণ গাজায় ‘কঠোর যুদ্ধে’ ফেরার ঘোষণা ইসরাইলের
রোববার কিশোরগঞ্জের মিঠামইনে সালিশ বৈঠককে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জজ মিয়া (৬৫) নিহত হয়েছেন। কেওয়ারজোড় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বলেন, কিছুদিন আগে তাজুল নামে এক আওয়ামী লীগের সমর্থককে গ্রেপ্তার করে পুলিশ। এতে এলাকায় উত্তেজনা বাড়ে। ঘটনাটি মীমাংসার জন্য হেমন্তগঞ্জ বাজারে একটি সামাজিক সালিশে বসেন দুপক্ষ। ওই সময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ বাধে। এতে আওয়ামী লীগ সমর্থক জজ মিয়া নিহত হন। এ ঘটনায় জহিরুল ইসলামের স্ত্রী মিনারা, আব্দুল হাসিমের ছেলে ইসমাঈল, নুরুল ইসলামের ছেলে রশিদ মিয়া গুরুতর আহত হয়েছেন।
কিশোরগঞ্জে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, নিহত ১
সোমবার লক্ষ্মীপুর সোনামিয়া ঈদগাহ জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ শেষে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ঈদ আনন্দের দিন, খুশির দিন। বিগত ১৬ থেকে ১৭ বছর খুশি মনে ঈদ উদযাপন করা সম্ভব হয়নি। ফ্যাসিস্ট সরকার করতে দেয়নি। আজ দেশের মানুষের আন্তরিকতা ও সহযোগিতায় আমরা সবাই খুব শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর উদযাপন করতে পারছি। তিনি আরও বলেন, আমরা যেন তা সামনের দিনগুলো এভাবেই ধরে রাখতে পারি। সেখানে যথেষ্ট ঐক্যের প্রয়োজন রয়েছে। সুদৃঢ় ঐক্যই আমাদের সবার মধ্যেই এ আনন্দ ধরে রাখতে পারবে। আমার বিশ্বাস আমরা সবাই সুন্দরভাবে আছি। মিলেমিশে আছি এবং থাকবো। এটাই হোক আজকের দিনের অঙ্গীকার।
ফ্যাসিস্ট সরকার খুশি মনে ঈদ করতে দেয়নি: এ্যানি
সোমবার বিকেলে কিশোরগঞ্জের কুলিয়ারচরের আগরপুর-পোড়াদিয়া সড়কে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ আরোহী নিহত হয়েছেন। নিহত দুজন হলেন- শামীম মিয়া (২৫) এবং আল আমিন (২৭)। দুজন পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। ঘটনাস্থলেই শামীমের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় আল আমিনকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ওসি জানিয়েছেন, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কিশোরগঞ্জে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
গণ-অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রুহুল কবির রিজভীকে নিজ বাসায় পেয়ে ঈদের দিনে আবেগাপ্লুত হন মীর মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আমার ছেলে মুগ্ধর জীবনের বিনিময়ে ম্যাডাম খালেদা জিয়া মুক্তি পেয়েছেন, ম্যাডামের ক্ষুদ্র কর্মী হিসেবে এটাই আমার সার্থকতা।
ঈদের শুভেচ্ছা জানাতে শহীদ মীর মুগ্ধের বাসায় রিজভী
যশোরে সোমবার রাতে বাজি ফোটানোকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে অলিদ নামে এক যুবক খুন হয়েছে। আহত আরো ৪ জন। স্থানীয়রা জানান, রাতের বিরামপুর ব্রিজের উপর আপন, রাশেদুল ও শামীম বাজি ফোটাচ্ছিল। এসময় সেখান দিয়ে যাচ্ছিলো অলিদ, পিয়াল, আরিফ ও মেহেদী। তারা দাবি করে বাজি তাদের গায়ে পড়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। এসময় অলিদসহ অন্যরা আপন, রাশেদুল ও শামীমকে মারপিট ও ছুরিকাঘাত করে। আপনের পিতা রিপন আলী সেখানে গেলে তাকেও ছুরি মেরে আহত করে। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হলে অলিদ গুরুতর আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
যশোরে বাজি ফোটানোকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে যুবক খুন
দীর্ঘসময় পর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেই সাথে সোমবার রাতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে লন্ডন থেকে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি। এসময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও শুভেচ্ছা বিনিময় করেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ছিলেন। এছাড়া দলটির আরো শীর্ষ নেতারা এতে অংশ নেন।
বিএনপি নেতাদের সঙ্গে খালেদা জিয়ার ঈদের শুভেচ্ছা বিনিময়
নাটোরের লালপুরে ঈদগাহ মাঠে নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়ায় ঘটনা ঘটেছে। একপর্যায়ে আওয়ামী লীগের কর্মীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে ছাত্রদলের সমর্থক সুজাত মণ্ডল (৩০) নামের একজন গুলিবিদ্ধ হয়েছে। এছাড়া সাংবাদিক তুষার ইমরানসহ (২২) সাব্বির (২৪), মহাসিন (৩০) ও ইয়াজ উদ্দিন (৭০) আহত হয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশের নিজ বাড়িতে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালালে তাকে পাওয়া না গেলেও ৯ জনকে আটক করা হয়েছে।
ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান, আ.লীগ কর্মীদের গুলিবর্ষণ
মিরপুরের পল্লবীতে গণপিটুনির শিকার রিয়াদ হোসেন নামে ২৪ বছরের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার গভীর রাতে মিরপুর ১২ নম্বর মেট্রো স্টেশনের নিচে প্রাইভেটকার নিয়ে ছিনতাই করার সময় রিয়াদকে হাতেনাতে আটক করে গণপিটুনি দেয় জনতা। এক পর্যায়ে তাকে সেখান থেকে উদ্ধার করে থানায় হস্তান্তর করেন সেনাবাহিনীর একটি টহল টিম। সোমবার সকালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনি মারা যান।
মিরপুরে ছিনতাইয়ের অভিযোগে যুবককে গণপিটুনি, হাসপাতালে মৃত্যু
সোমবার এক চিঠিতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিঠিতে বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানিয়ে বলা হয়, পবিত্র এই মাসে ২০ কোটি ভারতীয় তাদের ভাই-বোনদের সঙ্গে রোজা ও প্রার্থনায় পবিত্র সময় ব্যয় করেছেন। ঈদুল ফিতরের আনন্দময় উপলক্ষ উদযাপন, প্রতিফলন, কৃতজ্ঞতা এবং ঐক্যের সময়। এটি আমাদের সহানুভূতি, উদারতা এবং সংহতির মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়, যা জাতি হিসাবে এবং বিশ্ব সম্প্রদায়ের সদস্য হিসাবে আমাদের একসঙ্গে আবদ্ধ করে। আরো বলেন, এই শুভ উপলক্ষে, আমরা বিশ্বজুড়ে মানুষের শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং সুখ কামনা করি। আমাদের দেশগুলোর মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হোক।
প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
সোমবার বাংলামোটরে এনসিপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা তিনটি এজেন্ডা- বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন নিয়ে আগোচ্ছি। দোষীদের বিচার নিশ্চিত করা এর মধ্যে প্রধান। আগামীতে আমাদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। আমরা সারা দেশ সফর করব এবং সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করব। আমাদের যে তিনটি এজেন্ডা সেটি বাস্তবায়নে জনমত তৈরি করব।
আমরা তিনটি এজেন্ডা- বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন নিয়ে আগোচ্ছি: নাহিদ
সোমবার বিকেলে কক্সবাজারের রামুতে গরু চোরাচালান বিরোধকে কেন্দ্র করে গোলাগুলিতে মো. নবী নামে একজন নিহত হয়েছে। নিহত মো. নবী (৪৮) পার্শ্ববর্তী এলাকা পশ্চিম গনিয়াকাটা গ্রামের মৃত আলী আকবরের পুত্র। স্থানীয়রা জানান, নিহত মো. নবীর সঙ্গে তার চাচাত ভাই মো. হাছন, হোছন, সানী ও হানিফের সঙ্গে গরু পাচারের জেরে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের গুলিতে মো. নবী ঘটনাস্থলে নিহত হয়।
কক্সবাজারে ঈদের দিন গুলিতে নিহত ১
সোমবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে ঢুকে স্কুলছাত্রীর বাবা, চাচা ও ফুফাতো ভাইসহ ৫ জনকে কুপিয়ে জখম করেছে, সেই সাথে বাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে ইভটিজিংকারীরা। আলগী ইউনিয়নের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে (১৭) সপ্তাহ খানেক আগে প্রাইভেট পড়তে যাওয়ার সময় প্রতিবেশী সিয়াম মোল্লা (১৯), রিফাত মোল্লা (২০), সাকিব মোল্লা (২২) ইভটিজিং করে। বিষয়টি ওই স্কুলছাত্রী বাড়ি এসে বাবা-মাকে জানায়। ওই ছাত্রীর বাবা চাচাসহ বিষয়টি ওই বখাটেদের অভিভাবকদের জানায়। এতে ওই বখাটেরা ক্ষিপ্ত হয়ে দুই ধাপে এমন ঘটনা ঘটিয়েছে।
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ঈদের দিন বাড়িতে ঢুকে ৫ জনকে কুপিয়ে জখম
ঈদের দিন দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন যোদ্ধাদের মাঝে ঈদের উপহার বিতরণ করা হয়েছে। এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা আমিনুল হক পঙ্গু হাসপাতাল এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পৃথকভাবে মোট ১৬০ জনের হাতে ঈদ উপহার তুলে দেন। আমিনুল হক বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত হওয়া পরিবারের সদস্যরা একা নয়। আমরা সবসময় এই পরিবারের পাশে থাকব। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে সব শহিদ ও আহত পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করবে বিএনপি সরকার।
জুলাই গণঅভ্যুত্থানে আহত পরিবারের পাশে থাকবে বিএনপি: আমিনুল হক
বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সম্মিলিত সামরিক হাসপাতালসহ বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন। এরমধ্যে রয়েছে, এসবিপি, ওএসপি, এসজিপি, সিএমএইচ, ঢাকাসহ বিভিন্ন সেনা ক্যাম্প। পরিদর্শনকালে তিনি সব সেনা সদস্যের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন এবং প্রীতিভোজে অংশগ্রহণ করেন। এ ছাড়া সেনাপ্রধান সম্প্রতি ভাষানটেক এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করেন।
সেনাপ্রধান সিএমএইচসহ বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন
মিয়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০০০ ছাড়িয়ে গেছে। আহত হয়েছে ৩,৪০০ জনের বেশি এবং এখনো নিখোঁজ দুই শতাধিক। এমন পরিস্থিতিতে দেশটি সোমবার থেকে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। অপরদিকে থাইল্যান্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯। এখনো ৭৫ জন নিখোঁজ রয়েছেন। সোমবার মান্দালয় শহরের ধ্বংসস্তূপ থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। যার মধ্যে একজন গর্ভবতী নারী ও এক শিশু রয়েছে। চীনা উদ্ধারকারী দল একজনকে থার্মাল কম্বলে মুড়ে বের করে নিয়ে আসতে সক্ষম হয়। মিয়ানমারের চলমান গৃহযুদ্ধের কারণে অনেক দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। বিদ্রোহী গোষ্ঠীগুলো অভিযোগ করে বলছে, সামরিক বাহিনী ভূমিকম্পের পরও বিমান হামলা চালিয়ে যাচ্ছে।
ভূমিকম্পে প্রাণহানি ২০০০ ছাড়াল, মিয়ানমারে ৭ দিনের জাতীয় শোক
গাজায় হামাসের হাতে জীবিত ও মৃত জিম্মিদের অর্ধেককে মুক্তি দেওয়ার শর্তে ৫০ দিনের একটি যুদ্ধবিরতির জন্য নতুন প্রস্তাব দিয়েছে ইসরাইল। ইসরাইল আগে একটি মধ্যস্থতাকারী-সমর্থিত প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। যেখানে মার্কিন-ইসইরালী নাগরিকসহ পাঁচজন জিম্মিকে মুক্তির শর্ত ছিল। ইসরাইলি অনুমান অনুযায়ী, বর্তমানে গাজায় ৫৯ জন জিম্মি রয়েছে। যাদের মধ্যে ২৪ জন জীবিত। অন্যদিকে, ইসরাইল ৯,৫০০-এর বেশি ফিলিস্তিনিকে আটক রেখেছে। যাদের প্রতি কঠোর ও অমানবিক আচরণের অভিযোগ তুলেছে মানবাধিকার সংগঠনগুলো।
হামাসকে ৫০ দিনের যুদ্ধবিরতির পাল্টা প্রস্তাব ইসরাইলের
সিরাজগঞ্জের এনায়েতপুরে তিন শহিদের কবর জিয়ারত করেছেন এনসিপি যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সোমবার দুপুরে ঝাউপাড়া গ্রামের তাঁত শ্রমিক ইয়াহিয়া হোসেন, দৌলতপুর ইউনিয়নের গোপরেখী গ্রামের হাফেজ সিয়াম হোসেন ও মাধবপুর মহল্লার কলেজ ছাত্র সিহাব হোসেনের কবর জিয়ারত করেন তারা। দোয়া পরিচালনা করেন ইকবাল হোসেন রিপন। এর আগে এনায়েতপুর থানার তিন শহিদ সহ জেলার ১৩ শহিদ পরিবারের ঈদ উপহার ও সহায়তা তুলে দেওয়া হয়।
এনায়েতপুরে ৩ শহিদের কবর জিয়ারত করলেন এনসিপি কেন্দ্রীয় নেতা
হবিগঞ্জের বাহুবলে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারী সহ ১০ জন আহত হয়েছে। আহতরা চিকিৎসাধীন। জানা গেছে, তেরা মিয়ার ছেলে তাহির মিয়ার প্রায় ৩ শতক জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল প্রতিবেশী আকবর মিয়ার সঙ্গে। বিষয়টি সমাধানের জন্য স্থানীয় মুরুব্বিরা একাধিক বিচার সালিশে তাদের বিরোধটি নিষ্পত্তি করে দেন। পরে আবারও দুপক্ষের মধ্যে সামান্য বিষয় নিয়েই বিরোধ দেখা দেয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাহুবল মডেল থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪ জনকে আটক করতে সক্ষম হয়েছে।
ঈদের নামাজের পর দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০
সোমবার টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ফ্যাসিবাদ বিরোধীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ে তুলবো। টুকু আরো বলেন, ফ্যাসিবাদীরা এ দেশে মানুষের ওপর গত ১৭ বছর সর্বোচ্চ জুলুম করেছে। আজ সেই ফ্যাসিবাদ বিদায় হয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন যারা করেছে তাদের সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ে তুলবো। উল্লেখ, টাঙ্গাইলে ১ হাজার ৩১৩টি স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
ফ্যাসিবাদ বিরোধীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ে তুলবো: টুকু
২০২৭ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে লড়ার কথা রয়েছে ফ্রান্সের রাজনীতিবিদ মেরিন লি পেনের। তবে ইইউ তহবিলের অর্থ আত্মসাতের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। এতে পেনের প্রেসিডেন্ট প্রার্থিতার প্রধান বাঁধা হতে পারে। বিবিসি জানিয়েছে, এখনও এ রাজনীতিবিদের সাজা সম্পর্কে কোনো রায় দেননি বিচারক। প্রসিকিউটররা বলেছেন, শাস্তি কেবল তিন লাখ ইউরো জরিমানা ও কারাদণ্ড হওয়া যথেষ্ট হবে না। আগামী পাঁচ বছর তিনি যাতে কোনো সরকারি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে তার সে যোগ্যতাও ছিনিয়ে নেওয়া উচিত। লি পেন বলেন, মামলায় হেরে গেলে তিনি আপিল করবেন। আর আপিলের সময় তার সরকারি পদে প্রতিদ্বন্দ্বিতার যোগ্যতা কেড়ে নেওয়া সমীচীন হবে না।
ইইউ তহবিল আত্মসাতের মামলায় দোষী সাব্যস্ত মেরিন লি পেন
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের হুমকি অনুযায়ী যুক্তরাষ্ট্র যদি ইরানে বোমা হামলা চালায়, তাহলে ইরানও নিশ্চিতভাবেই কঠোর পাল্টা আঘাত দেবে। খামেনি সোমবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজের ইমামতি করেন এবং বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শত্রুতা সবসময়ই ছিল। তারা আমাদের ওপর আক্রমণের হুমকি দেয়। যা আমরা তেমন সম্ভাব্য বলে মনে করি না। এর আগে, ট্রাম্প রোববার পুনরায় হুমকি দিয়ে বলেন, তেহরান যদি ওয়াশিংটনের সঙ্গে নতুন পারমাণবিক চুক্তিতে সম্মত না হয়, তাহলে ইরানকে বোমা হামলার সম্মুখীন হতে হবে। এদিকে তেহরানে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত, যিনি যুক্তরাষ্ট্রের স্বার্থের প্রতিনিধিত্ব করেন এবং ওয়াশিংটন-তেহরানের মধ্যে মধ্যস্থতা করেন, তাকে সোমবার ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।
আমেরিকা হামলা চালালে ইরানও ‘কঠোর জবাব’ দেবে: খামেনি
ডিএনসিসি আয়োজিত মাঠে নামাজ আদায় করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। নামাজে তার কাতারে দাঁড়ানোর দৃশ্যের ছবি এবং বিভ্রান্তিকর ভিডিও নিয়ে দিনভর আলোচনা ছিল সোশ্যাল মিডিয়ায়। প্রচারিত ছবিতে দেখা যাচ্ছে, ইমামের ঠিক পেছনে আলাদা একটি কাতারে দাঁড়িয়েছেন আসিফ। এই কাতারে আর কাউকে দেখা যাচ্ছে না। রিউমর স্ক্যানার ভিডিও বিশ্লেষণ করে দেখতে পায়, আসিফ শুরুতে মুসুল্লিদের সঙ্গে প্রথম কাতারেই দাঁড়িয়েছিলেন। নামাজ শুরুর আগে ইমাম সাহেব নামাজের জন্য সবাইকে দাঁড়াতে বলেন। বিকল্প ইমাম মুফতি জুবাইর আহমদ আল-আযহারী তখন ইমামের হাতের ডান পাশে একটু পেছনে দাঁড়ান। মাইকে প্রথম কাতার থেকে যে কোনো একজনকে ইমামের বাম পাশে একটু পেছনে দাঁড়ানোর আহ্বান জানানো হয়৷ কয়েকজনের পরামর্শে আসিফ সামনে এসে দাঁড়ান। বিকল্প ইমাম জানান, ‘ইমাম সাহেবের সঙ্গে বিকল্প ইমাম সাহেব দাঁড়াবেন। এক পাশে দাঁড়ালে অন্য পাশে খালি থাকে। পেছনে জায়গা হচ্ছিল না বিধায় সামনে আরেকজন আসতে হয়। তখন প্রশাসক মহোদয় উপদেষ্টা মহোদয়কে সামনে আসার অনুরোধ করলে উনি সামনে আসেন।’
ইমামের বাম পাশে দাঁড়ানোর জন্য ইমাম আহ্বান করলে প্রশাসকের অনুরোধে আসিফ এগিয়ে দাঁড়ান
বরগুনার তালতলীতে ঈদুল ফিতরের নামাজের সময় ইমামকে বড় ছুরি দিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে। স্থানীয় মুসল্লিরা বড় ছুরিসহ মাসুম নামে অভিযুক্তকে আটক করে থানায় সোপর্দ করেছে। মাসুম বলেন, আমিও ইমামতি করতাম। গতবছর কুরবানি ঈদের সময় কুয়াকাটার একটা আবাসিক হোটেলে প্রেমিকাকে নিয়ে যাই। এরপর টাকা আনার জন্য আমার বন্ধু ইমরানের কাছে প্রেমিকাকে রেখে আসি। এই সুযোগে ইমরান আমার প্রেমিকাকে বেইজ্জতি করেন। আমি এরফর প্রতিশোধের নেশার অপেক্ষায় থাকি। এক হাজার টাকা দিয়ে এই ছুরিটি তৈরি করে নিয়ে আসি। ইমরানের সন্ধান পেয়ে ঈদের দিন লোক সম্মুখে তার ওপর আক্রমণ করি। মসজিদের ইমাম ইমরান হোসেন জানিয়েছেন, মাদ্রাসায় লেখাপড়ার সময় মাসুম তার মোবাইল চুরি করেছিল। এ ঘটনায় তিনি তাকে অপমান করায় তার উপরে ক্ষিপ্ত হয়ে এই কাজ করেছেন।
ঈদের নামাজের সময় বড় ছুরি দিয়ে ইমামকে হত্যাচেষ্টা
সোমবার সকালে কুমিল্লার দেবিদ্বারে নিজ গ্রাম গোপালনগর কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তাকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা এলাকাবাসী। এ সময় আত্মীয় স্বজন, এলাকাবাসী, বন্ধু-বান্ধব ও ভক্তদের সঙ্গে কোলাকুলি করেন হাসনাত আবদুল্লাহ। হাসনাতকে এক নজর দেখার জন্য তার গ্রামের বাড়িতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। নামাজের আগে হাসনাত আবদুল্লাহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। নামাজ শেষে এলাকাবাসীকে নিয়ে গোপালনগর কেন্দ্রীয় কবরস্থান জিয়ারত ও মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
নিজ এলাকায় ঈদের নামাজ, হাসনাতকে পেয়ে আনন্দে আত্মহারা এলাকাবাসী
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোনে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শাহবাজ শরিফ এক্সে উল্লেখ করেন, তারা পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক আরও মজবুত করার জন্য যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি জানান, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ২২ এপ্রিল ঢাকা সফর করবেন একটি বাণিজ্য প্রতিনিধি দলসহ। এ সফরের মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা ও সম্পর্ক বৃদ্ধির ওপর আলোচনা হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের জন্য আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেছেন।
এছাড়া, তিনি বাংলাদেশের কিংবদন্তি শিল্পী মিসেস রুনা লায়লা এবং একটি সাংস্কৃতিক দলকে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানিয়েছেন। শাহবাজ শরিফ আরও উল্লেখ করেন, পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল দেখাচ্ছে, ইনশাআল্লাহ।
ড. ইউনূসকে শাহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ
বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন, কতদিন নির্বাচন ছাড়া থাকা যাবে? অনেকে বলেন, সংস্কারের কথা বললে বিএনপির মাথা খারাপ হয়ে যায়। উল্টো তাদেরই মাথা খারাপ হয়ে যায়। মির্জা আব্বাস বলেন, আমি এককভাবে জানতে চাই, এই সরকারের সংস্কার প্রস্তাব কোন রাজনৈতিক দল এককভাবে মেনে নিয়েছে? বিএনপি নেতা বলেন, যেটা বাংলাদেশে চলে না এ রকম অচল কিছু প্রস্তাব তারা দিয়েছে। আমরা সচল প্রস্তাব দিয়েছি। নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত। তিনি আরো বলেন, ৩১ দফা যদি ফলো করা হয় তাহলে সংস্কারের অন্য কিছু প্রয়োজন নেই। এখানে সবকিছু আছে।
কতদিন নির্বাচন ছাড়া থাকা যাবে, প্রশ্ন মির্জা আব্বাসের
বিএনপি নির্বাচনের আগে সম্ভবত কোনো ধরনের রাজনৈতিক জোট গঠন করবে না, তবে নির্বাচনের পর গণতন্ত্রের পক্ষে থাকা যেকোনো দলের সঙ্গে খুশি মনে কাজ করবে, রয়টার্সকে জানিয়েছেন বিএনপি নেতা মঈন খান। তিনি বিএনপিকে আওয়ামী পরবর্তী বাস্তবতায় সবচেয়ে বড় দল থাকার ইঙ্গিত দিয়েছেন। জাতীয় নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী এনসিপির নেতারা বলেছেন, বাংলাদেশিরা দুটি প্রতিষ্ঠিত দলের ওপর বিরক্ত এবং মানুষ পরিবর্তন চায়।
নির্বাচনের আগে জোট নয়, দল নির্বাচনের পর গণতন্ত্রের পক্ষে থাকা যেকোনো দলের সঙ্গে খুশি মনে কাজ করবে: মঈন
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা দেশে শান্তি চাই, যাতে মানুষ নিজ মনে নিজের আগ্রহে চলতে পারে। কারো ভয়ে, ভীত হয়ে তাকে চলতে না হয়। আজকের দিন আপন করে নেওয়ার দিন। আমরা এই বাণী আমাদের মনে ধারণ করে প্রত্যেকেই যেন পরস্পরকে ধারণ করি, যত রকম দূরত্ব ছিল, সেই দূরত্ব থেকে আমরা সরে আসতে পারি। এতেই সমাজের মঙ্গল। তিনি বলেন, ঈদের বাণী হচ্ছে নিজেদের মধ্যে সমঝোতা, অতীতকে পেছনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া। সমাজে এরকম একটা দিন আমরা স্থির করতে পেরেছি, আমাদের দিয়েছে, এটাই আমাদের জন্য একটা মস্তবড় আশীর্বাদ। ঈদের শুভেচ্ছা বিনিময় কালে তিনি আরো বলেন, আজকে এতজনের সঙ্গে দেখা করার সৌভাগ্য পেয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞ। এবারের ঈদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে আমরা পরস্পরের কাছে আসি, পরস্পরের দূরত্ব থেকে আমরা সরে আসতে পারি, চারিদিকে সমাজকে ঐক্যবদ্ধ করতে পারি।
বাংলাদেশে শান্তি অত্যন্ত জরুরি, এটা যেন মনে রাখি: প্রধান উপদেষ্টা
পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে গণঅভ্যুত্থানের শহিদ ফারহানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি শহিদ ফারহানের বাবা, মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সার্বিক খোঁজ-খবর নেন এবং পরিবারের সদস্যদের নিয়ে মহান আল্লাহর দরবারে শহিদ ফারহানের রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন। এর আগে নামাজ শেষে তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিচার হতেই হবে। তাহলে এই শহিদদের পরিবার কিছুটা হলেও সান্ত্বনা পাবে।
ঈদের নামাজ শেষে শহিদ ফারহানের বাসায় জামায়াত আমির
আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই। দলটির কার্যক্রম নিষিদ্ধ করা এই মুহূর্তে গণদাবি বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই গণ-অভ্যূত্থানের শহিদদের কবর জিয়ারত শেষে তিনি বলেন, আমরা বিচারের প্রতি আস্থাশীল। আমরা মনে করি, বিচার এবং রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিষয়টি সেটি সুরাহা হতে পারে।’ তিনি আরও বলেছেন, ‘ঈদে আনন্দের মাঝেও আমাদের মধ্যে দুঃখ রয়েছে, কারণ গণ-অভ্যুত্থানে আমরা যেসব ভাইবোনকে হারিয়েছি, তাদের ছাড়া অনেকগুলো পরিবার ঈদ পালন করছে। সেই কষ্ট, সেই বেদনার ভাগ নিতেই জুরাইন কবরস্থানে এসেছি। পরিবারের সাথে কথা বলেছি। এ সময় নাহিদ আহত ও নিহতদের পুনর্বাসনের গতি বাড়াতে তাগিদ দেন।
এ দেশে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই: নাহিদ ইসলাম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গণঅভ্যুত্থানে গুলিতে শহীদ সুমাইয়া আক্তারের পরিবারের সঙ্গে বাসায় গিয়ে সাক্ষাৎ করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তার সঙ্গে ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন, তামিম আহমেদ ও দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলি। মাহফুজ আলম তাদের খোঁজখবর নেন এবং ঈদ উপহার তুলে দিয়ে বলেন, ‘সুমাইয়ার মতো এমন অসংখ্য মানুষ বিগত ফ্যাসিস্ট সরকারের হাতে নির্মমভাবে খুনের শিকার হয়েছেন। বর্তমান সরকার এ সকল হত্যাকাণ্ডের বিচার বাস্তবায়নে আন্তরিকভাবে তৎপর রয়েছে। ভুক্তভোগী এসব পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য।’
গণঅভ্যুত্থানে নিহত সুমাইয়ার পরিবারের খোঁজ নিলেন উপদেষ্টা মাহফুজ
পবিত্র ঈদুল ফিতরের দিন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি'র নেতাকর্মীরা। জিয়া উদ্যানে আজ সোমবার দুপুরে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়। এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম খান, উপদেষ্টা আমান উল্লাহ আমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমূখ!
ঈদে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির ফুলেল শ্রদ্ধা
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অন্তবর্তী সরকার পূরণ করবে। বিগত দিনের ভোট ও ভাতের অধিকারের সংগ্রাম যেনো পূরণ হয় সে প্রত্যাশার কথাও জানান মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন শিগগিরই দেশে ফিরতে পারেন, সেজন্য দেশবাসীর কাছে দোয়াও চান মির্জা ফখরুল। তিনি আরও বলেন, এবার মানুষ মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে, যা বিগত বছরগুলোতে পারেনি।
বিগত দিনের ভোট ও ভাতের অধিকারের সংগ্রাম যেনো পূরণ হয়: মির্জা ফখরুল
বিএনপি নেতা আবদুল মঈন খান রয়টার্সকে বলেছেন, ডিসেম্বর সাধারণভাবে গ্রহণযোগ্য একটি সময়সীমা। ডিসেম্বরের পর নির্বাচন পিছিয়ে গেলে দেশের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। আমরা অন্তর্বর্তী সরকার প্রধানকে বোঝানোর চেষ্টা করছি, দ্রুত নির্বাচন দেওয়াই তাদের জন্য উত্তম পন্থা এবং দ্রুত নির্বাচনের মাধ্যমে তারা সম্মানজনকভাবে প্রস্থানের সুযোগ পাবে। এর আগে প্রধান উপদেষ্টা এক বক্তৃতায় জানান, এ বছরের ডিসেম্বর অথবা ২০২৬ সালের জুনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, চলতি বছর নির্বাচন আয়োজন কঠিন। কারণ পুলিশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভালো অবস্থানে নেই।
ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে পরিস্থিতি জটিল হয়ে উঠবে, রয়টার্সকে মঈন খান
পঞ্চগড় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে এনসিপি নেতা সারজিস আলম বলেছেন, ফ্যাসিস্টমুক্ত নতুন বাংলাদেশে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। তিনি বলেন, পৃথিবীতে অনেক মজলুম মুসলিম ভাইবোনরা আছেন, যারা আমাদের মতো করে ঈদ করতে পারছেন না। ভারতে উগ্র-সাম্প্রদায়িক কিছু হিন্দুত্ববাদী গোষ্ঠী রয়েছে, তাদের কাছে আমাদের মুসলিম ভাইয়েরা মজলুম। ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে মুসলিম ভাইয়েরা মজলুম হিসেবে রয়েছেন। আমাদের দেশে মিয়ানমারের অনেক মুসলিম মজলুম ভাইয়েরা রয়েছেন। আমরা পৃথিবীর সব মুসলিম ভাইয়ের জন্য দোয়া করব। পৃথিবীর সব মানুষের জন্য দোয়া করব। উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, রমজানের অন্যতম উদ্দেশ্য—তাকওয়া অর্জন করা। আর সব নেতিবাচক কাজ থেকে দূরে থাকা। আল্লাহর প্রতি যেমন বান্দার হক রয়েছে, তেমনি বান্দার প্রতি বান্দার হক রয়েছে। এই হক যেন আমরা আমাদের জায়গা থেকে আদায় করতে পারি।
ফ্যাসিস্টমুক্ত নতুন বাংলাদেশে সবাইকে ঈদের শুভেচ্ছা: সারজিস আলম
ইউক্রেন যুদ্ধ নিয়ে ভ্লাদিমির পুতিনের ওপর বিরক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প মস্কোর তেলের ওপর ২৫ অথবা ৫০% শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছেন। ইরানে বোমা হামলারও হুমকি দিয়েছেন। এছাড়া সামরিক বাহিনী দিয়ে গ্রিনল্যান্ড দখল করে শাসনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন। গত শুক্রবার চুক্তিতে পৌঁছার আগে ইউক্রেনের নির্বাচনের তাগিদ দেন রুশ প্রেসিডেন্ট। নির্বাচনের আগে জাতিসংঘের নেতৃত্বে একটি সরকার গঠনের পরামর্শ দেন। ট্রাম্প বলেন, ‘জেলেনস্কির বিশ্বাসযোগ্যতা নিয়ে পুতিনের বক্তব্যতে আমি খুবই রাগান্বিত ও বিরক্ত। নতুন নেতৃত্বের মানে হলো দীর্ঘ সময়ের জন্য কোনো চুক্তি হবে না।’
রুশ নেতা এক মাসের মধ্যে যুদ্ধবিরতিতে রাজি না হলে মস্কোর তেল রপ্তানির ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজ দেশের মুসলমানদের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় রুশ প্রেসিডেন্ট বলেন, ‘ঈদ-উল-ফিতর উপলক্ষে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পবিত্র রমজান মাসের শেষে এই প্রাচীন ও গুরুত্বপূর্ণ উৎসব আধ্যাত্মিক উন্নতি, দয়া ও সহানুভূতির প্রতীক।' দাতব্য, শিক্ষামূলক ও দেশের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্প ও উদ্যোগে মুসলিমদের ভূমিকারও প্রশংসা করেছেন তিনি। প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিনও রাশিয়ার মুসলিম জনগোষ্ঠীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানালেন পুতিন
গত ২৪ ঘন্টায় একনজরে ১৪০ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।