Web Analytics

মস্কো সফরকালে এক সাক্ষাৎকারে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, চীন ও রাশিয়া ‘চিরকালের বন্ধু, কখনো শত্রু নয়’। তিনি ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষণগুলোকেও স্বাগত জানিয়েছেন। ওয়াং ই জানান, ইউক্রেন যুদ্ধের অবসানে চীন ‘গঠনমূলক ভূমিকা’ পালন করতে প্রস্তুত। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ভ্লাদিমির পুতিন ইউক্রেন আক্রমণের উদ্দেশে কয়েক হাজার সেনা পাঠানোর কয়েকদিন আগে চীন ও রাশিয়া ‘সীমাহীন’ কৌশলগত অংশীদারিত্ব ঘোষণা করে। গত দশকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ৪০ বারেরও বেশি পুতিনের সাথে দেখা করেছেন এবং দুই নেতা তখন থেকে তাইওয়ান, ইউক্রেন এবং পারস্পরিক প্রতিদ্বন্দ্বী মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিষয়গুলোতে সম্পর্ক আরও গভীর করতে এবং সহযোগিতা করতে সম্মত হয়েছেন।

01 Apr 25 1NOJOR.COM

‌চিরকালের বন্ধু কখনো শত্রু নয়, রাশিয়াকে চীনা পররাষ্ট্রমন্ত্রী

নিউজ সোর্স

‌চিরকালের বন্ধু কখনো শত্রু নয়, রাশিয়াকে চীনা পররাষ্ট্রমন্ত্রী

চীন ও রাশিয়া ‘চিরকালের বন্ধু, কখনো শত্রু নয়’ বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষণগুলোকেও স্বাগত জানিয়েছেন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।