Web Analytics

দ্য নিউ ইয়র্ক টাইমসে ‘বাংলাদেশ নতুন করে গড়ে উঠছে, ইসলামী কট্টরপন্থীরা সুযোগ খুঁজছে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনকে ‘বিভ্রান্তিকর ও একপাক্ষিক’ উল্লেখ করে বিবৃতি দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিবৃতিতে বলা হয়, প্রতিবেদন বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক গতিশীলতাকে অতিসরলীকৃতভাবে দেখছে এবং সমগ্র জাতিকে অন্যায়ভাবে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি এবং বাস্তব পরিস্থিতির জটিলতাকে স্বীকার করার বদলে শুধুমাত্র বাছাই করা কিছু ঘটনা তুলে ধরে ভ্রান্ত ধারণা ছ‌ড়ানো হয়েছে। আরো বলা হয়, সর্বক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বেড়েছে, যুব উৎসব ২০২৫ এ ২৭ লাখ নারী অংশগ্রহণ করেছে। এক ফুটবল খেলা নিয়ে বিতর্ক বাকি ৯৯৯টি কাজকে অবমূল্যায়ন করতে পারে না। চরমপন্থীদের বিরুদ্ধে প্রধান উপদেষ্টা ব্যবস্থা নিচ্ছেন না এমন অভিযোগও খারিজ করে দেওয়া হয়। রাজনৈতিক বিচ্ছিন্ন সহিংসতাকে ধর্মী সহিংসতা হিসেবে দেখানো হয়েছে উল্লেখ করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি তুলে ধরা হয়।

01 Apr 25 1NOJOR.COM

বাংলাদেশ নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ‘বিভ্রান্তিকর ও একপক্ষীয়’ : প্রেস উইং

নিউজ সোর্স

বাংলাদেশ নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ‘বিভ্রান্তিকর ও একপক্ষীয়’ : প্রেস উইং

সম্প্রতি যুক্তরাষ্ট্রের দ্য নিউইয়র্ক টাইমসে ‘বাংলাদেশ নতুন করে গড়ে উঠছে, ইসলামী কট্টরপন্থীরা সুযোগ খুঁজছে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন নিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং বিভাগ। বিবৃতিতে এই প্রতিবেদনকে ‘বিভ্রান্তিকর ও একপক্ষীয়’ বলে উল্লেখ করা হয়েছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।