Web Analytics

বরিশালের গৌরনদীতে ঈদুল ফিতরের শুভেচ্ছা পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের মধ্যে সংঘর্ষে ৬ নারীসহ উভয়পক্ষের ২৫ নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় যুবদল নেতা সোহেল মোল্লার সমর্থকদের ৫টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেল্লালের স্ত্রী ইলমা ইয়াসমিন দুষ্টুমি করে টিনের বেড়ার সঙ্গে লাগানো ঈদুল ফিতরের একটি শুভেচ্ছা পোস্টারের একাংশ ছিঁড়ে স্বামী বেল্লালের গাঁয়ে ছুড়েন। সেখান দিয়ে যুবদল নেতা সোহেল মোল্লা যাওয়ার সময় মোটরসাইকেল থামিয়ে পোস্টার ছেঁড়ার কারণ জিজ্ঞাসা করেন। এ নিয়ে সোহেল ও বেল্লালের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সোহেল ইলমা ইয়াসমিনকে মারার জন্য তেড়ে গেলে বেল্লাল ও সোহেলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর সোহেল মোল্লার নেতৃত্ব ১০-১২টি মোটরসাইকেলযোগে যুবদলের ২০-২৫ নেতাকর্মী লাঠিসোটা, রামদা, লোহার রড নিয়ে বৃহস্পতিবার বিকালে বিএনপি কর্মী আলম শিকদারের বাড়িতে হামলা চালায়। এ সময় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন শিকদারের নেতৃত্বে বাড়ির ও বাজারের লোকজন পালটা হামলা চালালে ওই বাড়ির সামনের রাস্তায় ওপর উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

04 Apr 25 1NOJOR.COM

গৌরনদীতে বিএনপি ও যুবদলের সংঘর্ষ, আহত ২৫

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু বলেছেন, ৭১-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করলে ৩০ লাখ শহিদের রক্তের সঙ্গে বেইমানি করে স্বাধীনতাকে অস্বীকার করা হবে। যারা ১৯৪৭ সালের পর ২৪-এর গণঅভ্যুত্থানের কথা বলে তারা স্বাধীনতার ইতিহাস মুছে ফেলতে চায়। তিনি বলেন, কিছু লোক দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করতে চায়। তারা জানেন না ৭১-এ জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার পর সেনাবাহিনী পাকিস্তান আর্মির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার মাধ্যমে মুক্তিযুদ্ধ শুরু করে দেশ স্বাধীন করেছে। ৯০ সালে জনতার গণঅভ্যুত্থানে সেনাবাহিনী প্রধান সেনাশাসক এরশাদকে সমর্থন না করে জনতার পক্ষে গিয়ে সেদিন এরশাদকে ক্ষমতাচ্যুত করেছিল। ২৪-এও সেনাপ্রধান ওয়াকার উজ্জামান ফ্যাসিস্ট হাসিনার পক্ষ না নিয়ে জনতার পক্ষ নিয়ে হাসিনাকে তার বাপের বাড়ি ভারতে পাঠিয়ে দিয়ে জনতার বিজয়ে সহযোগিতা করেছেন। তিনি অনতিবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তা নাহলে দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সম্ভব হবে না।

04 Apr 25 1NOJOR.COM

মুক্তিযুদ্ধকে অস্বীকার করলে ৩০ লাখ শহিদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে: বুলু

খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আমাদের দায়িত্ব নয়। এটা হলো রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন তাদের দায়িত্ব। এ ধরনের দায়-দায়িত্ব আমরা নেব না। খায়ের ভূঁইয়া বলেন, জনগণ যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার একটি ব্যবস্থা করে দ্রুত সময়ে নির্বাচনের রোডম্যাপ দেওয়া এ সরকারের দায়িত্ব। তিনি বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। বিগত দিনে আওয়ামী লীগ সরকার ছাত্রছাত্রীদের ভবিষ্যত নষ্ট করে দেওয়ার জন্য পরিকল্পনা করেছে। আওয়ামী লীগ সারা দেশ লুটপাট করে খেয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের গচ্ছিত টাকাও তারা লুটপাট করেছে। এখন কারও হদিস নেই।

04 Apr 25 1NOJOR.COM

আ.লীগ নিষিদ্ধ করা আমাদের দায়িত্ব নয়, রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন তাদের দায়িত্ব: খায়ের ভূঁইয়া

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সরকার সব সময় আন্তরিক এবং এর ধারাবাহিকতায় পার্বত্য অঞ্চলের নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আগে এই ধারাবাহিকতা ছিল না। তিনি বলেন, সম্প্রতি তিন পার্বত্য জেলায় নারী উন্নয়নসহ অর্থনৈতিক উন্নয়নে আর্থিক ও খাদ্য শস্য বরাদ্দ প্রদান করা হয়েছে। বরাদ্দ দেওয়াই শেষ না, পর্যায়ক্রমে সরকারের পক্ষ থেকে আরো বরাদ্দ প্রদান করা হবে। সরকারি বরাদ্দ থেকে কেউ বঞ্চিত হবেন না।

04 Apr 25 1NOJOR.COM

পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে আন্তরিক সরকার: সুপ্রদীপ চাকমা

আইএসপিআর জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় গত ২৭ মার্চ থেকে ০২ এপ্রিল পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ৩৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য, জাল নোট ও নগদ অর্থ। আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।

04 Apr 25 1NOJOR.COM

যৌথ বাহিনীর অভিযানে সাত দিনে ৩৪১ জন গ্রেফতার

আইএসপিআর জানিয়েছে, আশাশুনি উপজেলার বিছট গ্রামে রিং বাঁধ নির্মাণ ও ক্ষতিগ্রস্ত জনগণের সহায়তায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে মোট পাঁচটি বাল্কহেড বাঁধ মেরামতের কাজ করছে। বুধবার ৯৬ মিটার এবং বৃহস্পতিবার পর্যন্ত ২৪০ মিটার জিওটেক্সটাইল ব্যাগ স্থাপন করা হয়েছে। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, বৃহস্পতিবারের মধ্যে ৫০% নির্মাণকাজ সম্পন্ন হতে পারে। সেনাবাহিনী এদিন যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের পানি বন্দী মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেছে।

04 Apr 25 1NOJOR.COM

সাতক্ষীরায় সেনাবাহিনীর রিং বাঁধ নির্মাণ ও ত্রাণ বিতরণ

আইএসপিআর জানিয়েছে, মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী ও মেডিকেল টিমের কার্যক্রম চলমান রয়েছে। অনুসন্ধান ও উদ্ধারকারী দল নেপিদোতে জুবু থিরি টাউনশিপ এবং নেপিদো এলাকার কয়েকটি বিল্ডিং এ উদ্ধার অভিযান শুরু করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিয়ানমারের স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস বিভাগ সর্বাত্মক সহায়তা প্রদান করছে। এ ছাড়া খাদ্য ও পানি সরবরাহ করে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন মিয়ানমারের স্থানীয় লোকজন। বাংলাদেশের চিকিৎসা দলটি বালা থেইড্ডি নামক এলাকায় নির্মাণাধীন ৫০ শয্যাবিশিষ্ট একটি সরকারি হাসপাতালে চিকিৎসা কার্যক্রম শুরু করেছে।

04 Apr 25 1NOJOR.COM

বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে মিয়ানমারে উদ্ধারকারী ও মেডিকেল টিমের অভিযান চলছে

বৃহস্পতিবার ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বিগত সরকারের আমলে মানুষ ভোট দিতে পারেনি। আগামীতে দেশে একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে। আমরা একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চাই। তিনি বলেন, দেশের মানুষ এখন স্বাধীনভাবে বসবাস করে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে এখন অনেক উন্নত হয়েছে। আজ আপনি কাউকে জুলুম করলে কালকে আপনাকেও জুলুমের শিকার হতে হবে। তাই সব রাজনৈতিক দলকে দেশের স্বার্থে দেশকে ভালোবেসে একযোগে কাজ করার আহ্বান জানান।

04 Apr 25 1NOJOR.COM

গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কাজ করছে সরকার: ধর্ম উপদেষ্টা

শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, যারা নিজেদের শহিদের উত্তরসূরি মনে করেন, তাদের কাছে নতুন করে ভয় শঙ্কার কোনো জায়গা নেই। আমি ওয়াদা করছি, শহিদদের রক্তের বদলা নেওয়ার জন্য, তাদের ঋণ পরিশোধের জন্য আমরা লাখ লাখ যুবক জীবন দিতে প্রস্তুত আছি। তিনি বলেন, বাংলাদেশে শুধু আওয়ামী ফ্যাসিবাদ নয়; অদূর ভবিষ্যতে নতুন করে কাউকে ফ্যাসিবাদ-জুলুমতন্ত্র কায়েম করতে দেবো না। জাহিদুল ইসলাম বলেন, জুলাই-আগস্টের আন্দোলনের আগ পর্যন্ত ছাত্র শিবিরের ২৩৪ জন শহিদ হয়েছেন। এক হাজারেরও বেশি সদস্যকে গুম করা হয়েছে।

04 Apr 25 1NOJOR.COM

শহিদদের বদলা নিতে লাখ লাখ যুবক জীবন দিতে প্রস্তুত: শিবির সভাপতি

আজমিরীগঞ্জে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। ওসি মাইদুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। বিষয়টি মীমাংসার জন্য দলের সিনিয়র নেতারা উদ্যোগ নিচ্ছেন। এলাকাবাসী জানান, ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে উপজেলার সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হুমায়ুন আমীন আকাশ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রাহী আহমেদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ সময় রাহির পক্ষ নেন তার মামা আজমিরীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দিলু। একপর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

04 Apr 25 1NOJOR.COM

ফেসবুকে স্ট্যাটাস দেওয়া নিয়ে ছাত্রদল-যুবদলের সংঘর্ষে আহত ২০

রংপুরে অপহৃত ৪ শিশুকে রেলস্টেশন এলাকা থেকে উদ্ধার করতে গিয়ে জনতার হামলার ঘটনায় ২২ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানার এসআই মামলা করেছে। মামলায় এজাহারনামীয় ২২ জন আসামিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। ওই মামলায় আরও অজ্ঞাতনামা ৩শ জনকে আসামি করা হয়েছে। মামলায় বলা হয়েছে- অপহরণকারীকে গ্রেফতার ও ৪ শিশুকে উদ্ধার করার সময় উত্তেজিত জনতা পুলিশকে অবরুদ্ধ করে রাখে। পুলিশের গায়ে হাত তোলে এবং বেআইনি জনতা সংঘবদ্ধভাবে সরকারি কাজে বাধা দান করে।

04 Apr 25 1NOJOR.COM

অপহৃত ৪ শিশুকে উদ্ধার অভিযানে পুলিশের ওপর হামলা, ২২ জন কারাগারে

বাবার ইচ্ছে পূরণের জন্যই রাশিয়া গিয়ে সেখানে সেনাবাহিনীতে যোগ দেন মো. ইয়াসিন শেখ। ২৭ মার্চ তিনি যুদ্ধে নিহত হন, বাড়িতে খবর আসে ১ এপ্রিল। শোকে মা শয্যাশায়ী। মায়ের আকুতি মৃত ছেলেকে শেষবারের মতো দেখার। গত বছরের জানুয়ারিতে রাশিয়ায় একটি কোম্পানিতে চাকরির জন্য আবেদন করে সেপ্টেম্বর মাসে অফার লেটার পেয়ে চলে যায় রাশিয়া। মস্কো থেকে প্রায় ১১ হাজার কিলোমিটার দূরের ওই কোম্পানিতে তিন মাস চাকরির পর অনলাইনে আবেদন করে রাশিয়ার সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক সৈনিক হিসেবে যোগ দেন। গৌরীপুর পৌরসভার প্রশাসক সুনন্দা সরকার প্রমা ইয়াসিনের বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজ-খবর নেন। ইউএনও জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ সরকারের ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হবে। এ ব্যাপারে সব প্রকার আইনি ব্যবস্থা নেওয়া হবে।

04 Apr 25 1NOJOR.COM

ইউক্রেন যুদ্ধে নিহত গৌরীপুরের ইয়াসিন

মঠবাড়িয়ার লোকমান হোসেন লিবিয়ায় জিম্মিদশা থেকে মুক্তি পেয়ে বুধবার দেশে ফিরেছেন। লোকমান হোসেন বলেন, ইতালি যেতে শাহ আলম নামে এক দালালের সঙ্গে আমার চুক্তি হয়। ওই দালাল সাড়ে ৩ লাখ টাকা নিয়ে আমাকে লিবিয়ায় অন্য এক দালালের কাছে বিক্রি করে দেয়। এরপর লিবিয়া থেকে ইতালি যাওয়ার জন্য শিরু ইসলাম নামে আরেক দালালকে ১০ লাখ টাকা দিয়েছি। তিনিও আমাকে ইতালি পাঠাননি। উলটো অনেক নির্যাতন করত। সেখান থেকে বাঁচার জন্য বসতঘর বিক্রি করে দিয়ে মাদারীপুরের দালার জমাদ্দারকে ১২ লাখ টাকা দিয়েছি। স্ত্রী রিমি আক্তার জানান, আমার স্বামী ১১ মাস পরে দেশে ফিরেছেন।

04 Apr 25 1NOJOR.COM

৪৫ লাখ টাকা ব্যয় করেও যেতে পারেননি ইতালি, ফিরতে হয়েছে লোকমানের

বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন থাইল্যান্ডের সামাজিক উন্নয়ন ও মানব নিরাপত্তামন্ত্রী বরাভুত সিল্পা-আর্চা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত মন্ত্রী জিরাপর্ণ সিন্ধুপ্রাই। এরপর বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে নৈশভোজে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রর ছবি তোলেন।

04 Apr 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন থাইল্যান্ডের দুই মন্ত্রী

ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুক্রবার হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মত দুই প্রতিবেশী দেশের সরকারপ্রধানের বৈঠক হতে চলেছে। ব্যাংককে আজ বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন।

04 Apr 25 1NOJOR.COM

ব্যাংককে ড. ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক শুক্রবার

বিমসটেক সম্মেলন উপলক্ষে থাইল্যান্ড সফররত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোংতার্ন শিনাওয়াত্রা ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠক করবেন। প্রেস সচিব বলেন, বিমসটেক হলো বে অফ বেঙ্গলকে ঘিরে আঞ্চলিক একটি গ্রুপ। দুই দশক পেরিয়ে গেলেও বিমসটেক কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। প্রধান উপদেষ্টা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিকে শক্তিশালী করার ব্যাপারে জোর দেবেন। প্রধান উপদেষ্টা সার্ক ও বিমসটেক যে করেই হোক পুনরুজ্জীবিত করতে চান মন্তব্য করে শফিকুল আলম বলেন, এতে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ ঘটানো যায়।

04 Apr 25 1NOJOR.COM

থাইল্যান্ড ও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক হবে বিমসটেকে 

ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা উত্তর লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ‘হ্যারি এস ট্রুম্যান’ এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজে সফলভাবে যৌথ নৌ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র অভিযান চালিয়েছে। ইয়েমেনের সানা, সা’দা এবং অন্যান্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের ৩৬টিরও বেশি বিমান হামলার প্রতিশোধ হিসেবে তারা এই হামলা চালিয়েছে। এছাড়া ইয়েমেনের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের একটি MQ-9 Reaper ড্রোন ভূপাতিত করেছে। আল হুদাইদা প্রদেশের আকাশে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।

03 Apr 25 1NOJOR.COM

মার্কিন ‘হ্যারি এস ট্রুম্যান’ এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজে সফলভাবে যৌথ নৌ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র অভিযান চালিয়েছে ইয়েমেন

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যু সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে বলে দূঢ় আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেছেন, ‘আমরা বিষয়টি পর্যালোচনা করছি। যেহেতু এটি আলোচনাযোগ্য, তাই আমরা আলোচনা করব এবং আমি নিশ্চিত যে আমরা সর্বোত্তম সমাধানে পৌঁছাতে পারব।’ বৃহস্পতিবার ব্যাংককে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অধ্যাপক ইউনূসের বরাত দিয়ে আরো বলেন, আমরা এমন একটা সমাধানের দিকে যেতে পারব, যাতে উভয় পক্ষের জন্য উইন উইন সিচুয়েশন হয়।’

03 Apr 25 1NOJOR.COM

আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে: প্রধান উপদেষ্টা

জুলাই-আগস্টের গণহত্যার বিচার বানচাল করতে মোটা অংকের অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তাজুল ইসলাম বলেন, জুলাই-আগস্টের গণহত্যায় ট্রাইব্যুনালের বিচার বানচাল করতে পতিত সরকারের মোটা অঙ্কের বিনিয়োগের সুর্নিদিষ্ট তথ্য পেয়েছে প্রসিকিউশন। একই সঙ্গে চিহ্নিত করা হয়েছে নেপথ্যের কুশীলবদের।

03 Apr 25 1NOJOR.COM

জুলাই গণহত্যার বিচার বানচাল করতে অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর

এবি পার্টির নেতা আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, দেশের ইতিহাসে এত জনসমর্থন নিয়ে এর আগে কোনো সরকার হয়নি। আমার দৃষ্টিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার পরিচালনার পরে সবচেয়ে সফল সরকার হবে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অ্যাপিসট। আর এটা সময়ের ওপর নির্ভর করবে। ফুয়াদ বলেন, এ সরকার যদি সবার ঐকমত্যের ভিত্তিতে ২-৩-৪ বছর থাকতে পারে তাহলে গত ৪-৫ বছর ধরে আমাদের মাঝে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া হওয়ার যে আকাক্ষা ছিল সেই পথে অনেকটা এগিয়ে যাবে।

03 Apr 25 1NOJOR.COM

জিয়াউর রহমানের সরকার পরিচালনার পরে সবচেয়ে সফল সরকার হবে মুহাম্মদ ইউনূসের অ্যাপিসট: ফুয়াদ

আল-হাইয়াতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদিস ১৪৪৬ হিজরী শিক্ষাবর্ষের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে পাসের হার ৮৫.৪৮ শতাংশ। অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান জানান, এ বছর পরীক্ষার্থী সংখ্যা ছিল মোট ৩২,৭১৪ জন, ছাত্র ১৭,৭৪৩ জন; ছাত্রী ১৪,৯৭২ জন। বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হয়েছে ২৭,৯৬৩ জন, অনুত্তীর্ণ ৪,৭৫১ জন এবং অনুপস্থিত ৭৩৫ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৫,৯৪৮ জন এবং ছাত্রী ১২,০১৫ জন। পরীক্ষা প্রবিধি অনুসারে ছাত্র ও ছাত্রী মেধাক্রম পৃথক করা হয়েছে এবং ছাত্র ও ছাত্রী প্রতি ৫০০ জনের বিপরীতে ১ জনকে মেধা তালিকায় নেয়া হয়েছে। সে হিসেবে ছাত্র ৩৫তম এবং ছাত্রী ৩০তম পর্যন্ত মেধা তালিকায় স্থান পেয়েছে।

03 Apr 25 1NOJOR.COM

দাওরায়ে হাদিসের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

নাটোরের রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা লেখা ভেসে ওঠার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগানের পাশাপাশি ‘বাংলা আমার অহংকার, বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে নেওয়া হবে’ লেখা প্রদর্শিত হয়। বিষয়টি লক্ষ্য করার পর স্থানীয়রা দ্রুত সাইনবোর্ডটি খুলে ফেলেন। ঈদের দিন বিএনপি ও সাধারণ মুসল্লির ওপর লীগের গুলিবর্ষণের দুই দিনের মাথায় এমন ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান বলেন, কীভাবে এটি ঘটল, তা এখনো বোঝা যাচ্ছে না।

03 Apr 25 1NOJOR.COM

জয় বাংলার দিকে তাকালে চোখ তুলে নেওয়া হবে: মসজিদের সাইনবোর্ডে লেখা

bবাংলাদেশসহ অন্তত ১২টি দেশের ওপর নতুন করে শুল্ক ধার্য করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এমন ‘আগ্রাসী’ নীতির সঙ্গে একমত নন সংখ্যাগরিষ্ঠ মার্কিনি। মারকুয়েট ল স্কুলের জরিপে দেখা গেছে, দেশটির ৫৮ শতাংশ মানুষ মনে করেন, ট্রাম্পের শুল্কনীতি দেশটির অর্থনীতির জন্য ক্ষতিকারক। আর ২৮% মনে করেন, তারা লাভজনক হবেন। জরিপে মোট ৪৩ শতাংশ আমেরিকান ট্রাম্প সম্পর্কে নেতিবাচক মতামত পোষণ করেছেন। ৬৪ শতাংশ মার্কিনি বিশ্বাস করেন, ইউএসএআইডি ও শিক্ষা মন্ত্রণালয়ের মতো প্রতিষ্ঠান বন্ধ করা প্রেসিডেন্টের এখতিয়ারের বাইরে। জরিপে উত্তরদাতাদের ৭০ শতাংশ বলেছেন, যেসব বিচারক ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দেন, তাদের অপসারণ করা উচিত হবে না।

03 Apr 25 1NOJOR.COM

৫৮ শতাংশ মার্কিনি মনে করেন ট্রাম্পের শুল্কনীতি যুক্তরাষ্ট্রের ক্ষতি করবে: মারকুয়েট ল স্কুল

আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সমন্বয়ক কামাল উদ্দিন হায়দার‌ বলেছেন, ইতোমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি শেষ। এই মুহূর্তে এসএসসি পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। তিনি বলেন, প্রায় সব শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার পক্ষে। শিক্ষার্থী নামধারী কিছু কিছু ব্যক্তি ফেসবুকের মাধ্যমে পরীক্ষা পেছানোর ষড়যন্ত্র করছে। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, ১০ এপ্রিল এসএসসি পরীক্ষা শুরু হবে সে ঘোষণা আরও ৮ থেকে ৯ মাস আগে দেওয়া হয়। সে মোতাবেক শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষার্থীরা প্রস্তুতি গ্রহণ করে। পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে পরীক্ষার পেছানোর দাবি শুধু অযৌক্তিক নয় এটা পরীক্ষা বানচালেরও ষড়যন্ত্র। এদিকে শিক্ষার্থীদের একটি অংশ রোজা রেখে পরীক্ষার প্রস্তুতি নিতে না পারার দোহাইয়ে প্রতিটি পরীক্ষায় তিন-চার দিন বিরতি দিয়ে আরো এক মাস পিছিয়ে দেওয়ার দাবি করেছেন।

03 Apr 25 1NOJOR.COM

এই মুহূর্তে এসএসসি পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই: শিক্ষা বোর্ড

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, পার্বত্য চট্টগ্রামের সকল সহিংসতার মূল চাঁদাবাজি বন্ধ করা না গেলে পার্বত্য চট্টগ্রামে সহিংসতা বন্ধ করা যাবে না। উপদেষ্টা বলেন, স্যুট কোট পড়া লোকেরাই বড় বড় কথা বলে চাঁদাবাজি জিইয়ে রাখে। কোনো অবস্থাতেই এসব চাঁদাবাজি সন্ত্রাস বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। কঠোর হাতে এদের দমন করা হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। ৫ আগস্ট অনেক অস্ত্র লুট হয়েছে। যা এখনও উদ্ধার হয়নি। এগুলো উদ্ধারের কাজ চলছে। তিনি আরও বলেন, ভারতীয় মিডিয়া মিথ্যা ও গুজব রটাচ্ছে। তাদের কিছু মিডিয়ার কাজই হচ্ছে বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রচার। বাংলাদেশের মিডিয়াতে সত্য প্রচারের মধ্য দিয়ে এর জবাব দিতে হবে।

03 Apr 25 1NOJOR.COM

পার্বত্য চট্টগ্রামের সকল সহিংসতার মূল কারণই চাঁদাবাজি: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে শহীদদের রক্ত বৃথা যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, নির্বাচনের দাবি কিন্ত বাংলাদেশের আপামর জনসাধারণের। মানুষ ১৪, ১৮ এবং ২৪ সালে ভোট দিতে পারেনি। প্রায় ৩ কোটি ৬০ লাখ নতুন ভোটার হওয়া সত্ত্বেও তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এ দেশের মানুষ ও জনগণ করেছে। জনগণের গণতন্ত্রের যে আকাঙক্ষা, এই সরকার দ্রুত পূরণ করবে। টুকু বলেন, "আমরা দলের পক্ষ থেকে সব সময়ই দাবি জানিয়ে যাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে। আমরা এই সরকারকে সহযাগিতা করে যাচ্ছি। এই সরকার ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। কাজেই এ সরকার ব্যর্থ হলে শহীদের রক্ত কিন্তু বৃথা যাবে।" ফ্যাসিস্টদের ষড়যন্ত্রও ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার কথা বলেন তিনি।

03 Apr 25 1NOJOR.COM

এই সরকার ব্যর্থ হলে শহীদদের রক্ত বৃথা যাবে: টুকু

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ওসি মো. শহিদুর রহমানের বিরুদ্ধে মামলা বাণিজ্যসহ নানা অভিযোগ তুলেছেন স্থানীয় সংবাদকর্মীরা। ফখরুল বলেন, গণ-অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা অবনতি হয়েছে। এর আগে আওয়ামী লীগের ধামাধারা পুলিশ প্রশাসন ছিল। আওয়ামী লীগ যা বলতো তারা তাই করতো। ফলে পুলিশের যে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন তারা সেরকম ব্যবস্থা নিচ্ছে না। তিনি বলেন, এই ওসির বিরুদ্ধে আমাকে সুনির্দিষ্টভাবে কেউ অভিযোগ করেনি। আপনারা অভিযোগ করলেন, আমি তার ব্যাপারে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তদন্ত করতে বলব। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সরকারকে বলব ওসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

03 Apr 25 1NOJOR.COM

ওসির বিরুদ্ধে নানা অভিযোগ স্থানীয় সংবাদকর্মীদের, অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নিতে বলবেন ফখরুল 

ইলন মাস্ককে দেওয়া ট্রাম্প প্রশাসনের ‘দায়িত্ব’ ছেড়ে দেওয়ার খবরকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ ও 'বাজে কথা' বলে উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এক্সে বলেছেন, "মাস্ক ও ট্রাম্প দুজনেই প্রকাশ্যে নিশ্চিত করেছেন যে, মাস্ক ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’তে তার ‘অবিশ্বাস্য কাজ’ শেষ না করা পর্যন্ত সরকারের বিশেষ সরকারি কর্মী হিসেবে থাকবেন।" এর আগে পলিটিকো দলীয় নেতাকর্মীদের অসন্তোষের গুঞ্জন নিয়ে এবং মার্কিন প্রেসিডেন্টের তিনজন ঘনিষ্ঠজনের সূত্র ধরে বলেছিল, মাস্ক শীঘ্রই দায়িত্ব ছাড়তে যাচ্ছেন!

03 Apr 25 1NOJOR.COM

ইলন মাস্ককে দেওয়া ট্রাম্প প্রশাসনের ‘দায়িত্ব’ ছেড়ে দেওয়ার খবর ‘সম্পূর্ণ ভিত্তিহীন: হোয়াইট হাউস

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফ-এর গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম জাহানুর আলম (২৪)। তিনি ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার বাসিন্দা। স্থানীয়রা জানান, ভোরে একদল চোরাকারবারী ওই সীমান্ত দিয়ে চোরাচালানের চেষ্টা করলে বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে রাবারের গুলি ছোড়ে। এ সময় জাহানুর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে থাকা খালের পানিতে পড়ে নিহত হয়। এতে সীমান্ত এলাকায় বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তে টহল জোরদার করে বিএসএফ-এর সাথে পতাকা বৈঠক করে। এরপর তারা মৃতদেহ নিয়ে যায়।

03 Apr 25 1NOJOR.COM

সীমান্তে ভারতীয় নাগরিককে বিএসএফের গুলি

প্রধান উপদেষ্টার সমুদ্র পথের অভিভাবক বলার কয়েকদিন পর এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, আমাদের বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূলরেখা রয়েছে, যা প্রায় ৬ হাজার ৫০০ কিলোমিটার। ভারত কেবল পাঁচটি বিমসটেক সদস্যের সঙ্গেই সীমান্ত ভাগ করে না, তাদের বেশিরভাগকে সংযুক্তও করে এবং ভারতীয় উপমহাদেশ ও আসিয়ানের মধ্যে সংযোগের একটি বড় অংশও প্রদান করে। জয়শঙ্কর দাবি করেন, উত্তর-পূর্ব অঞ্চল বিমসটেকের জন্য একটি ‘সংযোগ কেন্দ্র হিসেবে’ আবির্ভূত হচ্ছে, যেখানে সড়ক, রেলপথ, পানিপথ, গ্রিড এবং পাইপলাইনের অসংখ্য নেটওয়ার্ক রয়েছে। তিনি বলেন , এই বৃহত্তর ভৌগোলিক ক্ষেত্রে পণ্য, পরিষেবা এবং মানুষের সুষ্ঠু প্রবাহের জন্য আমাদের সহযোগিতা এবং সুবিধা প্রদান একটি অপরিহার্য পূর্বশর্ত। এই ভূ-কৌশলগত বিষয়কে মাথায় রেখে, আমরা গত দশকে বিমসটেক’কে শক্তিশালী করার জন্য ক্রমবর্ধমান শক্তি এবং মনোযোগ নিবেদিত করেছি।

03 Apr 25 1NOJOR.COM

বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূলরেখা আমাদের: জয়শঙ্কর

আওয়ামী লীগ নিষিদ্ধ, সেকেন্ড রিপাবলিক ঘোষণা ও গণপরিষদ নির্বাচনের দাবিতে কুমিল্লায় গণসংযোগ করেছেন এনসিপি কেন্দ্রীয় নেতারা। রিফাত রশিদ বলেন, "আমরা বাংলাদেশে আর কাউকে চাঁদাবাজি করতে দেবো না। দখলদারিত্ব করতে দেবো না। আমাদের নতুন রাজনীতিই হবে মেহনতি মানুষের শোষণ মুক্তির রাজনীতি।" জয়নাল আবেদীন শিশির বলেন, "আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে আমরা আহ্বান জানাই ; আওয়ামী লীগ গণহত্যাকারী দল। দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করুন। একইসঙ্গে, নতুন সংবিধান প্রণয়ন, সেকেন্ড রিপাবলিক ঘোষণা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণপরিষদ একই সময়ে অনুষ্ঠানের দাবি জানাচ্ছি।"

03 Apr 25 1NOJOR.COM

কুমিল্লায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের গণসংযোগ

যশোরের অভয়নগরে ঈদ মেলায় ফুচকা খেয়ে দুই শতাধিক অসুস্থের ঘটনায় বুধবার রাতে ফুচকা বিক্রেতা মনির হোসেনকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভয়নগর থানায় নিরাপদ খাদ্য আইনে মামলা করা হয়েছে। ওসি শুভ্র প্রকাশ দাশ জানান, ঈদের দিন ভৈরব ব্রিজের পূর্ব পাড়ে মনির হোসেন নামের এই ব্যক্তি চটপটি ও ফুচকা বিক্রির অস্থায়ী একটি দোকান দেয়। বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুরা তার দোকান থেকে ফুচকা খেয়ে গভীর রাত থেকে তারা পেটের ব্যথা, পাতলা পায়খানা, বমি ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হতে শুরু করে। পরেরদিন রাত পর্যন্ত দুই শতাধিক মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

03 Apr 25 1NOJOR.COM

ফুচকা খেয়ে অসুস্থ দুই শতাধিক, সেই বিক্রেতা আটক

বৃহস্পতিবার ব্যাংককের স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টায় বিমসটেক ইয়ং জেন ফোরামে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস বলেছেন, পরিবর্তন আনতে চাইলে পদ্ধতি বলাতে হবে। নতুন সভ্যতা গড়তে চাইলে চাকরির পেছেনে না ঘুরে তরুণদের উদ্যোক্তা হতে হবে। এর আগে স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ব্যাংককে পৌঁছান প্রধান উপদেষ্টা। ইতোমধ্যে ‘মেরিটাইম ট্রান্সপোর্ট সহযোগিতা চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে, যাতে বিমসটেকের সাত সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা সই করেছেন।

03 Apr 25 1NOJOR.COM

নতুন সভ্যতা গড়তে চাইলে চাকরির পেছেনে না ঘুরে তরুণদের উদ্যোক্তা হতে হবে: ড. ইউনূস

বৃহস্পতিবার ব্যাংককের একটি হোটেলে সামুদ্রিক পরিবহণে সহায়তার লক্ষ্যে একটি চুক্তিতে সই করেছেন বিমসটেক জোটের পররাষ্ট্রমন্ত্রীরা। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিমসটেক সমুদ্র পরিবহণ সহযোগিতা চুক্তি আঞ্চলিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সম্মেলনের দ্বিতীয় দিনে পররাষ্ট্রমন্ত্রী পযার্য়ের বৈঠকে যোগ দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখ রোহিঙ্গার বিষয়টি উত্থাপন করে জোর করে বাস্তুচ্যুত এসব নাগরিকের অধিকার ও নিরাপত্তার সঙ্গে তাদের ভূমিতে ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমারে অনুকূল পরিবেশ তৈরির ওপর জোর দেন পররাষ্ট্র উপদেষ্টা।

03 Apr 25 1NOJOR.COM

বিমসটেক সমুদ্র পরিবহণ সহযোগিতা চুক্তিতে সই

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ জানান, প্রধান উপদেষ্টা ‘ফিউচার রেডি বিমসটেক : রোল অব দ্য ইয়ং জেন টুওয়ার্ডস প্রো বিমসটেক’ বিষয়ে বিমসটেক ইয়ং জেন ফোরামে বক্তব্য দিচ্ছেন। এর আগে বিমসটেকের সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ব্যাংককে পৌঁছান বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে। ব্যাংকক বিমানবন্দরে তাকে স্বাগত জানান থাইল্যান্ডের মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই। আগামীকাল তিনি সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন। ড. খলিলুর রহমান বুধবার বলেন, বিমসটেক সম্মেলন ২০২৫ সাতটি প্রধান আঞ্চলিক সহযোগিতা স্তম্ভের ওপর গুরুত্ব দেবে—১. বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন ২. পরিবেশ ও জলবায়ু পরিবর্তন ৩. নিরাপত্তা ৪. কৃষি ও খাদ্য নিরাপত্তা ৫. জনগণের মধ্যে সংযোগ ৬. বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন ৭. কানেক্টিভিটি।

03 Apr 25 1NOJOR.COM

বিমসটেক ইয়ং জেন ফোরামে বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা

বৃহস্পতিবার বনশ্রীত নারী সাংবাদিককে হেনস্তা ও মারধরের ঘটনায় প্রধান অভিযুক্ত সোয়েব রহমান জিশানসহ (২৫) তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। নারী সাংবাদিক বলেন, রাত সাড়ে ৭টা থেকে ৮টার দিকে আমি এবং আমার ছোট ভাই বনশ্রী ই-ব্লকের তিন নম্বর রোডের মুখে একটি জুসের দোকানে ছিলাম। এ সময় কয়েকজন স্থানীয় যুবক আমাকে উত্ত্যক্ত করতে শুরু করে। আমার ভাই প্রতিবাদ করলে তারা প্রথমে তাকে মারধর করে। আমি বাধা দিতে গেলে তারা আমাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে‌। ঘটনাটি সামাজিকভাবে ভাইরাল হওয়ার পর মামলা হয়।

03 Apr 25 1NOJOR.COM

বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা-মারধর, গ্রেফতার ৩

বিশ্বজুড়ে বিভিন্ন দেশের পণ্যের ওপর উচ্চ আমদানি কর ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। এ ঘোষণায় ট্রাম্পের সমালোচনা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজসহ বিশ্বনেতারা। মেলোনি ইইউয়ের ওপর আরোপিত ২০ শতাংশ শুল্ক হারকে ‘ভুল’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে আলবানিজ বলেছেন, অস্ট্রেলিয়ার পণ্যের ওপর ১০ শতাংশ আমদানি কর ‘অযৌক্তিক’। স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, স্পেন তার কম্পানি ও কর্মীদের সুরক্ষা দেবে এবং একটি উন্মুক্ত বিশ্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। আয়ারল্যান্ডের তাওইসেইচ মাইকেল মার্টিন বলেছেন, ট্রাম্পের সিদ্ধান্ত ‘গভীরভাবে দুঃখজনক’ এবং ‘এটি থেকে কেউ উপকৃত হবে না। চীনা পণ্যের ওপর ৫৪ শতাংশ কর হার যুক্ত করা হয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় ‘অবিলম্বে শুল্ক বাতিল’ করার আহ্বান জানিয়েছে। অন্যথায় চীন ‘নিজস্ব অধিকার এবং স্বার্থ রক্ষার জন্য পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে।’ দক্ষিণ কোরিয়া বলেছে, বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ এখন ‘বাস্তবে রূপ নিচ্ছে’ এবং পূর্ব এশীয় দেশটিতে ২৫ শতাংশ হারে শুল্ক আরোপের পর তার সরকার ‘বাণিজ্য সংকট কাটিয়ে ওঠার’ উপায় খুঁজবে। জাপান বলেছে, তাদের পন্যে ২৪ শুল্ক আরোপ ‘অত্যন্ত দুঃখজনক’। অন্যদিকে থাইল্যান্ড বলেছে, তারা তাদের ৩৬ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে আলোচনা করবে। ট্রাম্পের নতুন পদক্ষেপের ফলে ভিয়েতনাম এবং কম্বোডিয়াসহ অন্যান্য এশীয় অর্থনীতি দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

03 Apr 25 1NOJOR.COM

ট্রাম্পের শুল্কারোপকে ‘ভুল’ ও ‘অন্যায্য’ বলে সমালোচনা বিশ্বনেতাদের

বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, ইসরাইলি দখলদার সেনাবাহিনী গাজার মোরাগ করিডরের নিয়ন্ত্রণ নেবে। এটি ফিলাদেলফি করিডরের মতোই ইসরাইলের দখলে থাকবে। তিনি আরও জানান, মঙ্গলবার রাতে সেনাবাহিনী মোরাগ করিডর দখলের চেষ্টা চালিয়েছে। খান ইউনিস ও রাফাহর মধ্যে অবস্থিত এই করিডরের নামকরণ করা হয়েছে ২০০৫ সালে খালি করা একটি ইসরাইলি বসতির নামে। আর ফিলাদেলফি করিডর, যা গাজা ও মিশরের সীমান্ত বরাবর, ২০২৪ সালের মে মাস থেকে ইসরাইলের দখলে রয়েছে। নেতানিয়াহু বলেন, আমরা গাজায় ধাপে ধাপে যুদ্ধ ও অবরোধ বাড়াবো, যতক্ষণ না আমাদের জিম্মিদের ফিরিয়ে আনতে পারি।

03 Apr 25 1NOJOR.COM

গাজায় যুদ্ধ ও অবরোধ বাড়ানোর ঘোষণা নেতানিয়াহুর

পটুয়াখালীর বাউফলে কায়না গ্রামে মসজিদের পাশে গানবাজনাকে কেন্দ্র করে কমপক্ষে ১০ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। গুরুতর আহতরা হলেন- সোহরাব হোসেন (৬৫), মো. ইউসুফ মৃধা (৪৮) ও তার ভাতিজা নাসির মৃধা (৩৫)। মঙ্গলবার রাতে কায়না জামে মসজিদের কাছে জিয়া পরিষদের সভাপতিকে অতিথি করে গানবাজনার আয়োজন করা হয়। চুন্নু মৃধার উদ্যোগে আয়োজিত গানবাজনা রাত ৯টা থেকে ২টা পর্যন্ত চলে। এ নিয়ে সোহরাব মৃধা, ইউসুফ মৃধা ও নাসির মৃধার সাথে চুন্নু মৃধার তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে চুন্নু মৃধার নেতৃত্বে দুলাল, লিটন, মজিবর, জসিম ও উজ্জলসহ ১০-১৫ জন তাদের ওপর হামলা করে এবং এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। উভয়পক্ষই বিএনপির রাজনীতির সাথে জড়িত।

03 Apr 25 1NOJOR.COM

গানবাজনাকে কেন্দ্র করে ‘বিএনপির দুই গ্রুপে’ মারামারি, আহত ১০

লন্ডনের এমপি টিউলিপ সিদ্দিক বলেছেন, বাংলাদেশে তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রশ্নের উত্তর দিতে তার ‘আইনজীবীরা প্রস্তুত'। গণঅভ্যুত্থানের পর পতিত আওয়ামী লীগের সাথে সম্পর্ক থাকার আফসোস আছে কিনা প্রশ্নে বলেন, আপনারা আমার আইনি চিঠিটি দেখুন এবং দেখুন আমার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আছে কিনা, বাংলাদেশ কর্তৃপক্ষ একবারের জন্যও আমার সঙ্গে যোগাযোগ করেনি, কিন্তু তাদের কাছ থেকে শোনার অপেক্ষায় করছি।’ এর আগে গত মাসে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূস স্কাই নিউজকে বলেছিলেন, টিউলিপ সিদ্দিক দেশে সম্পদ রেখে গেছেন এবং তার এ জন্য জবাবদিহি করা উচিত।’

03 Apr 25 1NOJOR.COM

বাংলাদেশে দুর্নীতির অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রশ্নের উত্তর দিতে আইনজীবীরা প্রস্তুত: টিউলিপ সিদ্দিক

আইএমএফ-এর অনেক শর্ত দেশের স্বার্থবিরোধী। এ কারণে আন্তর্জাতিক অর্থ তহবিলের সঙ্গে সম্পাদিত চুক্তি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার তেমন আগ্রহ দেখাচ্ছে না। ফলে আইএমএফও ঋণের কিস্তি ছাড় ইতোমধ্যে তিন দফা পিছিয়েছে। আইএমএফ-এর প্রধান তিনটি শর্ত হচ্ছে-ডলারের দাম, বিদ্যুতের দাম বৃদ্ধি ও কর আদায় বাড়ানো। এছাড়া বাংলাদেশের আর্থিক অবস্থা আগের তুলনায় ভালো হওয়ার কারণে সরকারের চাপ নেই হ আইএমএফ'ও উচ্চ কড়াকড়ি আরোপের কারণে বিভিন্ন দেশের পৃষ্ঠের সম্মুখীন হচ্ছে, ফলত তারাও শর্ত শিথিল করে হলেও ঋণের কিস্তি দিতে আগ্রহী।

03 Apr 25 1NOJOR.COM

আইএমএফ-এর ডলার ও বিদ্যুতের দাম বৃদ্ধি এবং কর বাড়ানোর শর্ত, ঋণে আগ্রহী নয় সরকার

বিশ্বজুড়ে নয়া মার্কিন শুল্ক আরোপের মধ্যে বাংলাদেশের উপরেও গড়ে ১৫% থেকে ৩৭% শুল্ক বৃদ্ধি করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ প্রসঙ্গে বলেন, 'বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক পর্যালোচনা করছে। জাতীয় রাজস্ব বোর্ড দ্রুত শুল্ক যৌক্তিকীকরণের উপায় চিহ্নিত করছে।’ ট্রাম্প সরকারের সাথে চলমান বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা এই সংকট দূরীকরণে সাহায্য করবে বলেও আশা করেন তিনি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ তাইয়েব আহমদ লিখেছেন, ‘বিশ্বের বাকি অংশ যখন নবঘোষিত শুল্ক বাধার বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে, তখন বাংলাদেশ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হ্রাসকৃত শুল্ক কাঠামোর জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাদের ইপিজেড, বিশেষ ইপিজেড, হাইটেক পার্কে, স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সহজ নিবন্ধন, রপ্তানি প্রণোদনা, নিরাপদ জমি, মানসম্পন্ন বিদ্যুৎ, নির্ভরযোগ্য ইন্টারনেট এবং অত্যন্ত নমনীয় ডেটা সেন্টার, ইনফ্রা ও ক্লাউড নীতি প্রদান করব।’ উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গার্মেন্টস খাতের সবচেয়ে বড় মার্কেট। ফলত উদ্বেগ রয়েছে।

03 Apr 25 1NOJOR.COM

মার্কিন শুল্ক মোকাবিলা ও বিনিয়োগ আকৃষ্ট করতে পর্যালোচনা করছে বাংলাদেশ

বুধবার নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজি চালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে সিএনজিতে থাকা পাঁচ শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছে। আহতরা হচ্ছেন- কহিনুর হোসেন (৫৫) শাহরিয়ার (৯) সামিয়া আক্তার (১৪) রুহি (১১), তাওহিদ (৫) ও শাহানা (১০)। সন্ধ্যায় মাইজদী থেকে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশাযোগে বেগমগঞ্জের চৌরাস্তার দিকে যাচ্ছিল যাত্রীরা। পথে তাদের সিএনজিটি মাইজদী-চৌরাস্তা সড়কের গ্লোব ফ্যাক্টরির সামনে গেলে হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে সিএনজি ভেতরে থাকা পাঁচ শিশুসহ ছয়জন দগ্ধ হয়।

03 Apr 25 1NOJOR.COM

সিএনজির সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুসহ দগ্ধ ৬

উসমানীয় সাম্রাজ্যের সুলতান প্রথম সুলাইমানের স্ত্রী হুররাম সুলতান ১৫৫২ সালে আল-আকসা মসজিদের অ্যাসেম্বলি গেট থেকে মাত্র ১০০ মিটার দূরে হাসেকি সুলতান ইমারত নামে একটি লঙ্গরখানা নির্মাণ করেন। যা এখনো জেরুজালেমে গরিব-দুখী, মসজিদুল আকসার কর্মচারী ও দর্শনার্থীদের বিনামূল্যে খাবার বিতরণ করছে। ১৯৪৮ সাল পর্যন্ত এটি তুর্কি সুলতানদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হতো। বর্তমানে এটি জর্ডানের ওয়াকফ ইসলামিক বিষয়ক ও পবিত্র স্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। পরিচালক আবু লুব্দি বলেন, হাসেকি সুলতান ইমারত সারা বছর জেরুজালেমের গরিব-দুখীদের মাঝে খাবার বিতরণ করে। পবিত্র রমজানে এর পরিমাণ প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়।

03 Apr 25 1NOJOR.COM

৪৫০ বছর ধরে ফিলিস্তিনে খাবার জোগাচ্ছে হুররাম সুলতানের সেই লঙ্গরখানা

ইলন মাস্ক আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন বলে ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভার সদস্যসহ ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন। ট্রাম্পের নতুন মেয়াদে সরকারি ব্যয় কমানোর জন্য খোলা দপ্তরে প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন মাস্ক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইলন মাস্ক এখন তার ব্যবসায়িক কাজে ফিরে যাবেন। পাশাপাশি তিনি সরকারকে সহায়তাও করবেন। মাস্ক ও তার বিভাগের কার্যক্রম নিয়ে সন্তুষ্ট ছিলেন ট্রাম্প। তবে সম্প্রতি দুজনই এ বিষয়ে একমত হন যে মাস্কের সরে দাঁড়ানোর সময় হয়েছে। যদিও মাস্ক ও ট্রাম্পের ঘনিষ্ঠতা নিয়ে দলেও অস্বস্তি ছিল। শোনা যাচ্ছে, ক্ষমতা ছাড়ার পর ট্রাম্পের উপদেষ্টা হিসেবে থাকতে পারেন মাস্ক।

03 Apr 25 1NOJOR.COM

ইলন মাস্ক শিগগির দায়িত্ব ছাড়ছেন, ঘনিষ্ঠদের বলেছেন ট্রাম্প: পলিটিকোর প্রতিবেদন

বুধবার ভোর থেকে পরবর্তী ২৪ ঘন্টায় গাজায় ইসরাইলি হামলায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে অক্টোবর ২৩ পরবর্তী নিহতের মোট সংখ্যা প্রায় ৫০ হাজার ৪২৩ জনে পৌঁছেছে। এছাড়া আহত হওয়া আরও শতাধিকের বেশি মানুষকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে যুদ্ধের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৪ হাজার ৬৩৮ জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরাইলি বিমান হামলায় ১ হাজার ৮০ ফিলিস্তিনি নিহত এবং আরও ২ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

03 Apr 25 1NOJOR.COM

গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭৭ ফিলিস্তিনি

উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, "মার্কিন উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স এন. ওং বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানের সঙ্গে টেলিকনফারেন্স করেছেন।" তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছেন। মার্কিন সরকার সম্প্রতি রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৭৩ মিলিয়ন মার্কিন ডলারের নতুন আর্থিক সহায়তা নিশ্চিত করেছে। ২০১৭ সাল থেকে তারা প্রায় ২.৪ বিলিয়ন মার্কিন ডলার অবদান রেখেছে। গণঅভ্যুত্থানে বাংলাদেশের ছাত্রী প্রতিবাদী নেতাদের মর্যাদাপূর্ণ ম্যাডেলিন অ্যালব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

03 Apr 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টার প্রতিনিধিকে মার্কিন উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন

নতুন শুল্ক আরোপকে মার্কিন অর্থনৈতিক স্বাধীনতা উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প বুধবার নতুন শুল্ক আরোপ করেছেন। এতে বিভিন্ন দেশের মতো বাংলাদেশি পণ্যের ওপরও গড়ে ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছেন তিনি। এছাড়া ভিয়েতনামের পণ্যের ওপর ৪৬ শতাংশ, চীনা পণ্যে ৩৪ শতাংশ, মাদাগাস্কারের পণ্যের ওপর ৪৭ শতাংশ, লাওসের পণ্যে ৪৮ শতাংশ, কম্বোডিয়ার পণ্যে ৪৯ শতাংশ, ভারতের পণ্যে ২৬ শতাংশ, পাকিস্তানে পণ্যে ২৯ শতাংশ, ইইউ পণ্যের ২০ শতাংশ, মিয়ানমারের পণ্যে ৪৪ শতাংশ, শ্রীলংকার পণ্যে ৪৪ শতাংশ, তাইওয়ানের পণ্যে ৩২ শতাংশ, জাপানের পণ্যে ২৪ শতাংশ, দক্ষিণ কোরিয়ার পণ্যে ২৫ শতাংশ, থাইল্যান্ডের পণ্যে ৩৬ শতাংশ, সুইজারল্যান্ডের পণ্যে ৩১ শতাংশ, ইন্দোনেশিয়ার পণ্যে ৩২ শতাংশ, মালয়েশিয়ার পণ্যে ২৪ শতাংশ, যুক্তরাজ্যের পণ্যে ১০ শতাংশ, দক্ষিণ আফ্রিকার পণ্যে ৩০ শতাংশ, ব্রাজিলের পণ্যে ১০ শতাংশ, সিঙ্গাপুরের পণ্যে ১০ শতাংশ, ইসরাইলের পণ্যে ১৭ শতাংশ, ফিলিপাইনের পণ্যে ১৭ শতাংশ, চিলির পণ্যে ১০ শতাংশ, অস্ট্রেলিয়ার পণ্যে ১০ শতাংশ, তুরস্কের পণ্যে ১০ শতাংশ, কলম্বিয়ার পণ্যে ১০ শতাংশ আরোপ করা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে বিদেশি গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা হয়েছে, যা মধ্যরাত থেকে কার্যকর হবে!

03 Apr 25 1NOJOR.COM

বিশ্বজুড়ে নয়া মার্কিন শুল্ক আরোপ, বাংলাদেশের উপরেও গড়ে ১৫% থেকে ৩৭% শুল্ক বৃদ্ধি করেছে ট্রাম্প

বুধবার সন্ধ্যায় সিলেটের আওয়ামী লীগের দুই নেতার বাসায় হামলা-ভাঙচুর হয়েছে। এরমধ্যে একজন সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও অপরজন সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেল। এর আগে সকালে নগরীতে আকস্মিক ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ ছাত্রলীগ। এর জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে। স্থানীয়রা জানান, নগরীর হাউজিং এস্টেট এলাকার শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় সন্ধ্যার পর বেশ কয়েকজন মিছিল সহকারে ঢুকে পড়ে। এ সময় তারা বাসার সিসি ক্যামেরা, ল্যাপটপ ভাঙচুর করে। এদিকে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাঠানটুলা এলাকায় আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায়ও হামলার ঘটনা ঘটে। একইভাবে হামলাকারীরা বাসার আসবাবপত্র ভাঙচুর করে। তবে পৃথক দুটি হামলার ঘটনায় কেউ আহত হয়নি।

03 Apr 25 1NOJOR.COM

সিলেটে সাবেক মেয়র ও এমপির বাসায় হামলা

বিমসটেক সম্মেলনে যোগ দিতে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি রওনা হন। বুধবার প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান এক ব্রিফিংয়ে জানান, বিমসটেক সম্মেলনে অংশ নিতে ৩-৪ এপ্রিল থাইল্যান্ডে অবস্থান করবেন প্রধান উপদেষ্টা। তার সঙ্গে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। এবারের সফরে প্রধান উপদেষ্টা বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। পাশাপাশি সম্মেলনের সময় দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন তিনি।

03 Apr 25 1NOJOR.COM

বিমসটেক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও নির্যাতিত হয়েছিলেন। ফ্যাসিবাদের সময় বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে হয়রানি ও গায়েবি হামলা দেওয়া হয়েছিল। ড. ইউনূসকেও শত শত কাল্পনিক ও হয়রানিমূলক মামলা দিয়েছে। লাখ লাখ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল। ড. মুহাম্মদ ইউনূসকে প্রতিটা পদে পদে নির্যাতন করা হয়েছিল। তার নির্যাতনের সময় বিএনপি পাশে থেকেছে। তিনি বলেন, আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন, নির্যাতনকারী ফ্যাসিবাদ পালিয়ে গেছে। তাই আপনার প্রতিশ্রুতি বাংলাদেশটাকে সমৃদ্ধির যাত্রায় ফিরিয়ে নিয়ে আসবেন। আপনার প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনের ব্যবস্থা করবেন। তিনি আরও বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশে আসবেন। তার পরবর্তী সময়ে আরও একটু দেরিতে তারেক রহমান আসবেন। তাদের বরণ করতে সারা দেশ প্রতীক্ষা করছে।

03 Apr 25 1NOJOR.COM

ড. ইউনূসও বিএনপির মতো নির্যাতিত: আযম খান

প্রধান উপদেষ্টা ড. ইউনূস মানুষকে সততা ও নিষ্ঠার স্বাদ দিয়েছেন বলে মন্তব্য করেছেন এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘ইউনূস স্যার সততা আর নিষ্ঠার স্বাদ দিয়েছেন মানুষকে। তারা আর ফিরবে না চাঁদাবাজদের কাছে। তিনি আরও লিখেছেন, ‘এখন নতুনদের সময়। এখন নতুন বাংলাদেশের সময়।’

03 Apr 25 1NOJOR.COM

ইউনূস স্যার সততা আর নিষ্ঠার স্বাদ দিয়েছেন মানুষকে: তাসনিম জারা

ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের স্পিড হচ্ছে- অন্যায় অবিচার জুলুম চাঁদাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানো; কিন্তু কেউ কেউ ব্যক্তি ও দলীয় স্বার্থে ক্ষমতালোভী হয়ে নব্য ফ্যাসিবাদী হিসেবে আবির্ভূত ও ক্ষমতায় যাবার স্বপ্ন দেখছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে তা কখনো সফল হবে না। আবারও দেশপ্রেমিক সৎ ও খোদা ভীরু নির্ভীক তাকওয়ার গুণাবলীসম্পন্ন ছাত্র-জনতা নব্য ফ্যাসিবাদকে রুখে দিতে রক্তদান ও শহিদ হতে প্রস্তুত আছে। তিনি বলেন, যাদের রক্ত ও আত্মদানের ফলে আজ মুক্ত বাংলাদেশে কথা বলছেন, ক্ষমতার চেয়ারে বসে আছেন, ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, সে শহিদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না। আর যদি ভারতীয় প্রেসক্রিপশন অনুযায়ী করেন, তাহলে শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিবাদের পতনের চাইতেও কঠিন ভাগ্যবরণ করতে হবে। এছাড়া তিনি ফ্যাসিস্ট আমলের দুঃসময়ের কথা স্মরণ করে এবারের ঈদ উদযাপন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

03 Apr 25 1NOJOR.COM

ছাত্রজনতা নব্য ফ্যাসিবাদকে রুখে দিতে শহিদ হতেও প্রস্তুত: শিবির সভাপতি

নগরবাসীর সহযোগিতা নিয়ে গাজীপুর মহানগরকে একটি পরিচ্ছন্ন নগরীতে পরিণত করতে চান গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল লতিফ খান। বুধবার চান্দনা চৌরাস্তা এলাকায় ময়লা-আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, আমাদের ময়লা-আবর্জনা পরিচ্ছন্নতার অভিযানে অংশ হিসেবে আমাদের পরিচ্ছন্ন কর্মীদের কার্যক্রম দেখার জন্য প্রতিদিনের মতো আজকেও পরিদর্শনে এসেছি। তিনি আরও বলেন, আপনারা যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে ময়লা আবর্জনা ফেলুন। নগর পরিষ্কার রাখার দায়িত্ব গাজীপুর সিটি করপোরেশনের। আমরা যথাযথ সময়ে তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখব।

03 Apr 25 1NOJOR.COM

গাজীপুর মহানগরকে পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা চাইলেন প্রধান নির্বাহী কর্মকর্তা

এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রশ্নের জবাবে বলেছেন, "হতে পারে ইলেকশনটা যখন হবে তারপর আমি পদ ছেড়ে দেব।" প্রেস সচিব হিসেবে যুক্ত হওয়ার আগে শফিকুল আলম এএফপিতে কাজ করতেন। কোন কাজ বেছে নেবেন, সে বিষয়ে শফিকুল আলম বলেন, "প্রেস সচিবের দায়িত্ব ছাড়ার পর খুব একান্ত ব্যক্তিগত ইচ্ছা বই লেখা। কিন্তু এতে তো সংসার চলে না। সেই চিন্তা করে আমার হয়তো আবার জার্নালিজমে ফিরতে হবে। কেউ বলে রাজনীতিতে আসেন। এতে স্ত্রী সম্মতি দেয়নি।" এই সময় তিনি প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক খ্যাতি ও গ্রহণযোগ্যতা তুলে ধরেন। বলেন, জার্মানির চ্যান্সেলর নিজ উদ্যোগে প্রধান উপদেষ্টার অ্যাপয়নমেন্ট চেয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার প্রত্যাশা অনুযায়ী সফল হয়নি বলে উল্লেখ করে তিনি অর্থনৈতিক সাফল্যের কথা জানান।

03 Apr 25 1NOJOR.COM

রাজনীতিতে আসার ক্ষেত্রে স্ত্রীর সম্মতি নেই, নির্বাচনের পর জার্নালিজমে ফিরে যাওয়ার ইঙ্গিত প্রেস সচিবের

মঙ্গলবার রাতে কিশোরগঞ্জ জেলা কারাগারে থাকা সুজিত চন্দ্র দে (৪০) নামে এক হাজতির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। জেল সুপার রীতেশ চাকমা বলেন, মঙ্গলবার রাত ১টা ৪০ মিনিটে সুজিত চন্দ্র হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে কারাগার থেকে অ্যাম্বুলেন্সে করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টা ২০ মিনিটে সুজিত দে মারা যান। উল্লেখ্য, গণঅভ্যুত্থানে হামলার ঘটনায় মিঠামইন থানায় গত ৯ সেপ্টেম্বর দায়ের হওয়া একটি মামলার আসামি তিনি। এ মামলায় গ্রেপ্তার হয়ে গত ১৮ ফেব্রুয়ারি থেকে তিনি কিশোরগঞ্জ জেলা কারাগারে ছিলেন।

03 Apr 25 1NOJOR.COM

কিশোরগঞ্জ কারাগারে থাকা গণঅভ্যুত্থানে হামলার আসামি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে

ঈদুল ফিতর উপলক্ষে বের করা ঈদ আনন্দ মিছিলে ‘মূর্তি’ প্রদর্শনী ও বিভিন্ন প্রতীক বহন করা হয়েছে উল্লেখ করে নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী। এক বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিস্ট সরকারের শাসনামলে সাধারণ মানুষের মাঝে ঈদ নিয়ে আলাদা ধরনের উৎসাহ-উদ্দীপনা ছিল না। কিন্তু এবারের ঈদ সবার মাঝেই যেন প্রকৃত ঈদ হয়ে ফিরে এসেছে। সরকারি উদ্যোগে সুলতানি আমলের মতো করে ঈদ উদযাপন আনন্দের নতুন মাত্রা তৈরি করলেও ঢাকায় ঈদ মিছিলে মূর্তিসদৃশ প্রতীক নিয়ে অংশগ্রহণ আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। তিনি বলেন, ইসলাম মূর্তি, প্রতিমা বা কোনো দৃশ্যমান অবয়বের মাধ্যমে ধর্মীয় আনন্দ প্রকাশের অনুমতি দেয় না। ইসলামের ইতিহাসে এমন কোনো দৃষ্টান্ত নেই যেখানে রাসুল (সা.), সাহাবা বা পরবর্তী খলিফারা ঈদ উদযাপনে মূর্তি বা প্রতিমা বহন করেছেন। যারা ঈদ আয়োজনে অপ্রয়োজনীয় এই বিতর্ক সৃষ্টি করেছে, তাদের বিষয়ে অনুসন্ধান করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

03 Apr 25 1NOJOR.COM

`ঈদ আনন্দ মিছিলে মূর্তি প্রদর্শনী`, জামায়াতের বিবৃতি

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তিনি বলেন, ফ্যাসিবাদী খুনিদের বিচার করবোই। জুলাই বিপ্লবে যেসব শহীদের রক্তের ওপর দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে, তাদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে। ভারতে বসে কোনো ষড়যন্ত্রই দেশের মানুষকে সেই বিচার থেকে ফেরাতে পারবে না। দুর্নীতিবাজদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে আসাদুজ্জামান বলেন, এই দেশকে পিছিয়ে দিচ্ছে এই দুর্নীতি। তাই সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দুর্নীতি প্রতিহত করতে হবে।

03 Apr 25 1NOJOR.COM

দিল্লিতে বসে যতই ষড়যন্ত্র করুক, খুনিদের বিচার করবোই: অ্যাটর্নি জেনারেল

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ৩ হাজার ৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত চার হাজার ৬৩৯ জন। এছাড়া প্রায় শতাধিক মানুষ এখনো নিখোঁজ। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানিয়েছে জান্তা প্রশাসন। ইয়াঙ্গুনের জার্মান দূতাবাসের সহকারী প্রধান বিয়াঙ্কা ড্রোগশ জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলেকে জানান, মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খুব বেশি। তিনি বলেন, ‘কেবলমাত্র মান্দালয়তেই মৃতের সংখ্যা দশ হাজার থেকে এক লক্ষ হতে পারে বলে মনে করা হচ্ছে।’

03 Apr 25 1NOJOR.COM

মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে

গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আইসিসি। হাঙ্গেরি সফর করা নেতানিয়াহুকে গ্রেফতার করতে অস্বীকৃতি জানানোর জন্য সদস্য হাঙ্গেরির প্রতি তীব্র নিন্দা জানিয়েছে আইসিসি। আইসিসির মুখপাত্র ফাদি এল আবদাল্লাহ বলেন, ‘আইসিসির আইনি সিদ্ধান্তের সঠিকতা নিয়ে কোনো সদস্য রাষ্ট্র একতরফাভাবে সিদ্ধান্ত নিতে পারে না। আইসিসির সদস্য রাষ্ট্রগুলোর আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করা বাধ্যতামূলক। আদালতের বিচারিক কার্যক্রম সম্পর্কিত যে কোনো বিরোধ আদালতের সিদ্ধান্তের মাধ্যমেই সমাধান করা হবে’। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান দীর্ঘদিন ধরে ইইউ-বিরোধী অবস্থান, বিচার বিভাগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং নাগরিক সমাজ ও মানবাধিকার গোষ্ঠীগুলোর দমননীতির কারণে সমালোচিত হয়ে আসছেন।

03 Apr 25 1NOJOR.COM

নেতানিয়াহুকে গ্রেফতার করবে না হাঙ্গেরি, আইসিসি বলল সদস্য রাষ্ট্রগুলোর আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করা বাধ্যতামূলক

দক্ষিণ এশিয়ার স্টক এক্সচেঞ্জগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে ঢাকা স্টক এক্সচেঞ্জ, কলম্বো স্টক এক্সচেঞ্জ ও পাকিস্তান স্টক এক্সচেঞ্জের মধ্যে সম্প্রতি কলম্বোতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, এই তিন দেশের স্টক এক্সচেঞ্জগুলোর ডিজিটাল রূপান্তরে যৌথ উদ্যোগ, নতুন আর্থিক পণ্য ও বাজার উন্নয়নে এক্সচেঞ্জগুলোর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়, বাজার তদারকি এবং বিনিয়োগকারীদের সুরক্ষা কাঠামোর সমন্বয়, মানবসম্পদ উন্নয়নে যৌথ উদ্যোগ, ক্রস-এক্সচেঞ্জ প্রশিক্ষণ কর্মসূচি ও সহযোগিতার অঙ্গীকার করা হয়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদে আন্ত:সীমান্ত তালিকাভুক্তির সুযোগ, ব্রোকার অংশীদারত্ব এবং প্রাতিষ্ঠানিক সংযোগের সুবিধা প্রদানের বিষয়টিও খতিয়ে দেখা হবে‌।

03 Apr 25 1NOJOR.COM

বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান স্টক এক্সচেঞ্জের সমঝোতা চুক্তি

বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে এ দেশে স্থায়ী ও সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আমাদের দাবি খুব শিগগিরই একটি সাধারণ নির্বাচন। যেখানে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এ্যানি বলেন, যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম স্বৈরাচার হুসেইন মুহম্মদ এরশাদ ও ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রামের মাধ্যমে স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে- সেই স্বাভাবিক পরিস্থিতি যেন কোনোভাবেইে হুমকির মুখে না পড়ে। আমরা সচেতন ও সজাগ রয়েছি। তা ধরে রাখতে সাবেক ও বর্তমান ছাত্রদলের নেতাদেরও দায়িত্ব রয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ নিয়ে গভীর চক্রান্ত চলছে, গণতন্ত্রকে নস্যাৎ করার ষড়যন্ত্র ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে। তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করার জন্য যে যেখানে আছি সেখান থেকে আমাদের লক্ষ্য ও স্বপ্ন বাস্তবায়ন করতে এগিয়ে আসতে হবে।

03 Apr 25 1NOJOR.COM

তারেক রহমানের নেতৃত্বে দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে: এ্যানি

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, ছাত্র-জনতার অনেক রক্তের বিনিময়ে স্বৈরশাসকের পতন এবং গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। এখন প্রয়োজন নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। এক্ষেত্রে কোনো ষড়যন্ত্র বা বাধা বরদাশত করা হবে না। তিনি বলেন, তারেক রহমানের নির্দেশে দলের সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে যেকোনো যড়যন্ত্র রুখে দিতে হবে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে ভাগ্যহত মানুষের সেবার মাধ্যমে গণঅভ্যুত্থানের সুফল সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়াই এখন আমাদের সবার মূল লক্ষ্য হওয়া উচিত।

03 Apr 25 1NOJOR.COM

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সব যড়যন্ত্র রুখে দিতে হবে: শিমুল বিশ্বাস

পঞ্চগড়ের আটোয়ারীতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এনসিপি নেতা সারজিস আলম। বৈঠকে ইউএনও উপস্থিত ছিলেন না। বৈঠকটি শেষে বের হওয়ার পরপরই সারজিস উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিউর রহমানের প্রশ্নবাণে জর্জরিত হন। মতিউর রহমান সারজিসকে জিজ্ঞেস করেন, জনপ্রতিনিধি না হওয়া সত্ত্বেও এ ধরনের বৈঠক করার কোনো বৈধতা আছে কিনা। সারজিস আলম বলেন, "এটা কোনো সরকারি বৈঠক ছিল না। তবে কী ধরনের সমস্যা আছে উপজেলার বাসিন্দা হিসাবে তা জানতে আমি কথা বলেছি। সমস্যাগুলো সমাধানে আমার জায়গা থেকে কিছু করতে পারলে এলাকাবাসীরই কল্যাণ হবে।" তাদের আলাপের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

03 Apr 25 1NOJOR.COM

উপজেলা প্রশাসনের সাথে বৈঠক ঘিরে এনসিপি নেতা সারজিস আলমের সাথে বিএনপি নেতার বাকবিতন্ডা

এনসিপি এক বিবৃতিতে বলেছে, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নেই। এ অবস্থা জাতীয় রাজনীতিতে অস্থিরতা বাড়াচ্ছে। এছাড়া স্থানীয় পর্যায়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিয়মিত আন্তঃসংঘর্ষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ করা হয়। বলা হয়, গত ৩০ মার্চ রামগঞ্জে স্থানীয় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে হামলার শিকার হন এনসিপি কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক মাহবুব আলম মাহিরের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা। এতে তার হাত ভেঙে যায় এবং তিনি মারাত্মকভাবে আহত হন। ২৪ মার্চ হাতিয়ায় জনসংযোগের সময়ে স্থানীয় বিএনপির কতিপয় নেতাকর্মী এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদের ওপর হামলা চালান। এছাড়াও বিভিন্ন স্থানে এসব অহরহ ঘটছে। বিএনপির কেন্দ্রীয় নেতারা রাজনৈতিক কারণে হামলার বিরুদ্ধে কথা বললেও এবং অভিযুক্ত নেতাকর্মীদের বহিষ্কার করা হলেও এ ধরনের হিংস্র কার্যকলাপ থেমে নেই। এনসিপির নেতারা সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিএনপির প্রতি আহ্বান জানান।

03 Apr 25 1NOJOR.COM

বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নেই: এনসিপি

মাগুরায় ঈদের রাতে জেলা প্রশাসকের বাসভবনে আয়োজিত নৈশভোজ থেকে গণঅভ্যুত্থানের শহিদ পরিবারগুলোকে বঞ্চিত করার ঘটনা ঘটেছে। এতে বিএনপি, জামায়াতে ইসলামীসহ সুধীমহলে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হলেও শহিদ পরিবারের জন্য সরকারি কোনো নির্দেশনা নেই- এমন মন্তব্য করেছেন জেলা প্রশাসক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ জেলার নানা শ্রেণি-পেশার ব্যক্তিসহ ৩ শতাধিক অতিথি আপ্যায়নের আয়োজন করা হয়। যেখানে সন্ধ্যার পর থেকে তিন দফায় আপ্যায়িত হন আমন্ত্রিতরা। রাজনৈতিক দলগুলো বলছে, মাগুরায় দশজন শহীদ হয়েছেন। যাদের কারণে নতুন বাংলাদেশ, তাদের মর্যাদা না দেওয়া দুঃখজনক।

03 Apr 25 1NOJOR.COM

শহিদ পরিবারকে আমন্ত্রণ জানাতেই হবে এমন কোনো নির্দেশনা নেই: ডিসি

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদির বৈঠক হতে পারে বলে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমান। দিল্লির তরফ থেকেও আনুষ্ঠানিকভাবে ঢাকাকে জানানো হয়েছে। খলিলুর রহমান বলেছিলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান। তাই সব দেশের প্রধানদের সঙ্গে পরবর্তী করণীয় নিয়ে আলোচনার মিটিং একটি স্বাভাবিক প্রক্রিয়া। এর অংশ হিসেবে নরেন্দ্র মোদীও বিমসটেকের চেয়ারম্যানের মিটিং-এ থাকতে পারেন। স্থানীয় কূটনৈতিকরা জানিয়েছেন, ৩-৪ এপ্রিলের প্রধান উপদেষ্টার ব্যাংকক সফরের চূড়ান্ত প্রস্তুতি চলছে।

03 Apr 25 1NOJOR.COM

বিমসটেকের চেয়ারম্যান হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হতে পারে নরেন্দ্র মোদীর

মঙ্গলবার বাগেরহাটের কচুয়ায় গ্রেফতার হওয়া আসামিকে ছাড়িয়ে নিতে স্থানীয় বিএনপি নেতার নেতৃত্বে পুলিশের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এতে অন্তত চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে রাতভর সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত বিএনপির ১৭ নেতাকর্মীকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলেন- মো. রিয়াজ শেখ (২৫), মো. আমিনুল হক (২৮), মো. হেমায়েত মোল্ল্যা (৫২), মো. সাব্বির শেখ (১৯), মো. সোহাগ শেখ (২৩), মো. রবিউল ইসলাম (২৭), আমিরাত হোসেন লিজন (২০), মো. সাকিব শেখ (১৮), মো. ইবাদুল সিকদার (২৬), মো. আবুল খায়ের সুইট (৪১), মো. ওমর ফারুক (৩৯), মো. শাওন আকন (২১), মো. জনি শেখ (১৮), মো. রাফি সিকদার (২১), মো. ইয়ার হোসেন (৩২) ও মো. রিয়াজুল ইসলাম (২৯)। এরা সবাই বিএনপির স্থানীয় নেতাকর্মী।

02 Apr 25 1NOJOR.COM

আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতাকর্মী আটক

বিরোধিতার মুখেও ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পেশ করেছেন। এরপর ৮ ঘণ্টা ধরে এই বিল নিয়ে আলোচনা হবে উভয় কক্ষে। তারপর এটির ওপর ভোটাভুটি হবে। বিরোধী দলগুলোর দাবি, এই সংশোধনী সংখ্যালঘুদের অধিকারের পরিপন্থি। সরকার ওয়াকফ সম্পত্তির উপর সরাসরি নিয়ন্ত্রণ করতে চাইছে। বিজেপি সরকারের মতে, এই সংশোধনী বিলের মাধ্যেমে বেআইনি দখল রোধ করা সম্ভব হবে এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত হবে। উল্লেখ্য, সম্পত্তি ওয়াকফ ঘোষণার ক্ষমতা আগে ওয়াকফ বোর্ডের থাকলেও এখনকার বিলে সেইটা জেলা প্রশাসনের। এছাড়া ওয়াকফফ বোর্ডে অমুসলিম ও শিয়াদের বাধ্যতামূলক রাখার বিধান যুক্ত হয়েছে।

02 Apr 25 1NOJOR.COM

ভারতের সংসদে পেশ হলো বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল

সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পার্লামেন্টে জানিয়েছেন, ২০২৪ সালে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ২,৪০০ বার আক্রমণের ঘটনা ঘটেছে। ২০২৫ সালে এ ধরনের ৭২টি ঘটনা ঘটেছে। এ নিয়ে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, এসব সংখ্যা অতিরঞ্জিত। বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে মন্তব্য করার আগে ভারত সরকারের মনে রাখা উচিৎ যে, তাদের নিজ দেশে সংখ্যালঘুদের সঙ্গে যে আচরণ করা হয়— তার একটা প্রভাব অবশ্যই পড়ে। দেবপ্রিয় আরও বলেন, ‘বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের অনেকেই ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের সমর্থক। তাই ধর্মীয় বিশ্বাসের কারণে কোনো হিন্দু ব্যক্তির ওপর হামলা করা হয়েছে, নাকি রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সমর্থক হওয়ায় হামলার ঘটনা ঘটেছে— তা আলাদা করে বলা কঠিন’।

02 Apr 25 1NOJOR.COM

বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নে ভারতের রিপোর্ট অতিরঞ্জিত, ভারতে যে সংখ্যালঘু নিপীড়ন হয় তারও প্রভাব রয়েছে: দেবপ্রিয়

ইসরাইলের কট্টরপন্থি নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের আল-আকসা মসজিদ পরিদর্শনকে ‘উসকানিমূলক ও বিপজ্জনক’ বলে আখ্যায়িত করেছে হামাস। এছাড়া হামাস ফিলিস্তিনি জনগণ এবং বিদ্রোহী যুবকদের প্রতি সর্বত্র এই ঔদ্ধত্যপূর্ণ শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে। হামাস আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ‘আইনের এই ধারাবাহিক লঙ্ঘন বন্ধ করতে এবং আমাদের ফিলিস্তিনি জনগণ ও ইসলামি-খ্রিস্টান ধর্মীয় স্থাপনার বিরুদ্ধে চলমান অপরাধ ঠেকাতে জরুরি পদক্ষেপ নিন’। ইসরাইলের আইন অনুযায়ী, ইহুদিদের আনুষ্ঠানিকভাবে এই স্থানে প্রবেশের অনুমতি নেই।

02 Apr 25 1NOJOR.COM

বেন-গভিরের আল-আকসা পরিদর্শন ‘উসকানিমূলক’, হামাসের নিন্দা

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার খসড়া তদন্ত রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা। তাজুল বলেন, তদন্ত প্রতিবেদনে গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে বহু প্রমাণ ও উপাত্ত রয়েছে। কখনও সরাসরি, কখনও টেলিফোনেসহ নানা মাধ্যমে গুলির নির্দেশ দিয়ে তা আবার নিশ্চিতও করেন শেখ হাসিনা। হেলিকপ্টার থেকে গুলি করার স্পষ্ট নির্দেশও দিয়েছিলেন তিনি। আইনের ভাষায় এ গণহত্যার সুপেরিয়র কমান্ড রেসপনসিবিলিটি শেখ হাসিনার। শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেয়া হবে।

02 Apr 25 1NOJOR.COM

শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন জমা

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন। ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে তার বিশেষ দূত ড. খলিলুর রহমান এ ঘোষণা দেন। ৩ এপ্রিল তিনি ব্যাংককে বিমসটেক সম্মেলনে যোগ দেবেন, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। তিনি যুব সম্মেলনে অংশ নেবেন, বক্তব্য রাখবেন এবং বিভিন্ন নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সম্মেলনে তিনটি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হবে।

02 Apr 25 1NOJOR.COM

ড. ইউনূস হচ্ছেন বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান

বিএনপি নেতা ফজলুর রহমান বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। আর সেই নির্বাচনে ধানের শীষ মার্কার প্রার্থীরা ৮০ পার্সেন্ট ভোট পাবে। ইটনায় পথসভায় তিনি বলেন, 'তারা কয় দুই সাপের এক বিষ নৌকা আর ধানের শীষ। না, নৌকা আর ধানের শীষ এক কথা নয়। হাসিনা আর খালেদা জিয়া কিন্তু এক কথা নয়। ইলেকশনে যে আসবে আমরা সারা দেশের মানুষ তাকে গ্রহণ করব।' আরো বলেন, ইয়াহিয়া খান ইলেকশনের রায় মানেননি। শেখ মুজিব সারা পাকিস্তানে ভোট পাইছিল বেশি, তার হাতে ক্ষমতা দেয়নি বলেই ৩০ লাখ লোক মরছিল; গণতন্ত্রের রায় না মানার জন্য। সেই গণতন্ত্র বাংলাদেশে নাই। ফজলু বলেন, আগে কইছে ডিসেম্বর মাসে ভোট দেব। কইছে না ইউনূস সাব? কয়েক দিন পর আবার একজন আছে, ভিন্ন কথা কয়। আমি আর তারে বহি না। হে আবার লোক পাঠাইয়া কইছে, ফজলু ভাইরে কইয়ো আমার বাপ কী আছিল এইডা যাতে না কয়। তার বাড়ি হবিগঞ্জ। একজন ভদ্রমহিলা।’ তিনি অভিযোগ করেন, যে কথা ইউনুস বলতে পারেন না, তা রিজওয়ানা হাসানকে দিয়ে বলান। অভিযোগ করেন, সরকার একের পর এক অজুহাত দিয়ে ভোট পিছিয়ে দেবে!

02 Apr 25 1NOJOR.COM

আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীরা ৮০ পার্সেন্ট ভোট পাবে: ফজলুর রহমান

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, প্রধান উপদেষ্টা বলেছেন আগামী ডিসেম্বর থেকে জুন ২০২৬-এর মধ্যে নির্বাচন দেবেন। এটি হবে সংস্কার কতটুকু হবে, কীভাবে হবে তার ওপর নির্ভর করে। এর ভেতরেই নির্বাচন আমরা সীমিত রাখি। এর বেশি উচ্চাশা সরকারের ভেতর থেকেও নেই। তিনি বলেন, ডিসেম্বর অথবা জুন দুইটা টাইমলাইন আছে, এই টাইমলাইনের ভেতরেই হয়ে যাবে। কোনো ধোঁয়াশা নেই। মাহফুজ আলম বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধে সরকার মনে করছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ ছাড়া, আর দেশি-বিদেশি সহযোগী ও স্টেকহোল্ডারদের পরামর্শ ছাড়া সরকার একা এ সিদ্ধান্ত নিতে পারে না। জনগণ বারবার বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে। আমরা মনে করছি সরকার সবার সঙ্গে পরামর্শ-পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেবে।

02 Apr 25 1NOJOR.COM

নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে: উপদেষ্টা মাহফুজ

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সাম্প্রতিক চীন সফরে সেভেন সিস্টার্সকে ল্যান্ডলকড উল্লেখ করে বাংলাদেশকে সমুদ্রপথের গার্ডিয়ান বলেছেন। বুধবার এই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত খলিলুর রহমান। তিনি বলেন, ২০১২ সালেও একই ধরনের কথা বলেছিলেন প্রধান উপদেষ্টা। ২০২৩ সালেও জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী কিশিদা নর্থ-ইস্ট ইন্ডিয়া এবং বাংলাদেশকে একটা ভ্যালু চেইনে আবদ্ধ করার কথা বলেছিলেন এবং তিনি এ প্রসঙ্গে সিঙ্গেল ইকোনমিক জোনের কথাও বলেছিলেন, যেটিকে ‘বিগ বি ইনিশিয়েটিভ’ হিসেবে গণ্য করা হয়। খলিলুর রহমান বলেন, ‘দেখুন আগেই বলেছি, কানেক্টিভিটি এই অঞ্চলের সম্ভাবনার দুয়ার খুলে দেবে। বিশেষ করে যাদের জন্য সমুদ্রে অ্যাকসেস পাওয়া খুব কঠিন। আমরা কিন্তু কানেক্টিভিটি জোর করে চাপিয়ে দেব না। দেওয়ার অবস্থাও আমাদের নেই। কেউ যদি নেয় ভালো, আর না নিলে কিছু করার নেই।’

02 Apr 25 1NOJOR.COM

সেভেন সিস্টার্স প্রসঙ্গে ২০১২ সালেও এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা, ২৩ সালে বলেছেন জাপান, এটি জোর করে চাপিয়ে দেওয়া হবে না: খলিলুর রহমান

আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদ টিকটক করার সময় ছাদ থেকে ছিটকে পড়ে আব্দুল কাইয়ুম ও তারেক নামের ২ যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আহতরা চিকিৎসাধীন। স্থানীয়রা জানান, ট্রেনটি গঙ্গাসাগর ব্রিজ এলাকা অতিক্রম করার সময় ট্রেনের ছাদে ওই ৪ যুবক টিকটক করছিল। ব্রিজের ওপরে থাকা তারের সঙ্গে জড়িয়ে ছিটকে ব্রিজের নিচে পড়ে যান তারা। এতে ঘটনাস্থলেই আব্দুল কাইয়ুম মারা যান। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারেকও মারা যান।

02 Apr 25 1NOJOR.COM

টিকটক করার সময় ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে ২ যুবক নিহত

মিয়ানমারে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ২ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। এতে মায়োমা মসজিদের সাবেক ইমাম সোয়ে নাই ১৭০ স্বজন-প্রিয়জনকে হারিয়েছেন। জানা গেছে, সাগাইংয়ে তিনটি মসজিদ ধসে পড়ে, যার মধ্যে সেখানকার সবচেয়ে বড় মসজিদ মায়োমাও রয়েছে। ধসে পড়া তিনটি মসজিদের ভেতরে থাকা অনেক মুসল্লি নিহত হয়েছেন। পরের কয়েক দিনে সোয়ে নাই একের পর এক স্বজন, বন্ধু ও সাবেক সহকর্মীর মৃত্যুর খবর পেতে থাকেন। তাদের বেশির ভাগই মারা গেছেন মসজিদে। ইমাম সোয়ে বলেন, 'নিহত ব্যক্তিদের মধ্যে ছোট ছোট শিশুরাও রয়েছে।' সোমবার মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং বলেছেন, নামাজ আদায় করার সময় ভূমিকম্পে মসজিদ ধসে পড়ে প্রায় ৫০০ মুসল্লি মারা গেছেন।

02 Apr 25 1NOJOR.COM

মিয়ানমারে ভূমিকম্পে ১৭০ স্বজন-প্রিয়জনকে হারিয়ে শোকস্তব্ধ এক ইমাম

মঙ্গলবার কাশ্মীর সীমান্তে পাকিস্তানি ও ভারতীয় সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। কৃষ্ণা ঘাঁটি সেক্টরে এ‌কটি মাইন বিস্ফোরিত হয়। এরপর পাকিস্তান সেনাবাহিনী গুলি চালায়। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, 'পাক হামলার পর সংযত ও পরিকল্পিতভাবে পাল্টা জবাব দেওয়া হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে ও সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।' এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি এবং দুই দেশের সামরিক অভিযানের মহাপরিচালকদের মধ্যে সমঝোতার নীতিগুলি বজায় রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে। ২০২১ সালে ভারত ও পাকিস্তান সীমান্তে শান্তি বজায় রাখতে উভয় পক্ষই বিদ্যমান চুক্তি, বোঝাপড়া ও যুদ্ধবিরতি মেনে চলার সিদ্ধান্ত নিয়েছিল।

02 Apr 25 1NOJOR.COM

ভারত-পাকিস্তান সীমান্তে সেনাদের গোলাগুলি

গণঅভ্যুত্থানের পর আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলে লীগের অনেক মন্ত্রী-এমপি ও বিভিন্ন পর্যায়ের নেতারা আত্মগোপনে চলে যান। তাদের কারো কারো বিভিন্ন দেশে দেখা গেলেও এক ফ্রেমে একাধিকজনকে দেখা যায়নি। এবার যুক্তরাজ্যে পতিত সরকারের ফ্যাসিস্ট সাবেক চার মন্ত্রীকে একসঙ্গে দেখা গেছে। সাবেক ওই ৪ মন্ত্রীরা হলেন সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এদের বিরুদ্ধে গুম, গণহত্যা এবং বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

02 Apr 25 1NOJOR.COM

পালিয়ে যাওয়া সাবেক ৪ মন্ত্রীকে দেখা গেল এক ফ্রেমে

ব্যক্তিগত চিকিৎসক বিএনপি নেতা ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, "বেগম খালেদা জিয়ার ‘পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা’ শুরু করেছেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। আগামী চারদিন উনার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হবে, উনার ডাক্তাররা বাসায় উনাকে দেখতে আসবেন।" উন্নত চিকিৎসার জন্য জানুয়ারি মাসে লন্ডনে যান বেগম খালেদা জিয়া। গত ৮ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত তিনি লন্ডনের দ্য ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। বাসায় ফেরার পর গত দুই মাসে খালেদা জিয়াকে আর হাসপাতালে নিতে হয়নি। কোনো পরীক্ষার প্রয়োজন হলে দ্য ক্লিনিকের চিকিৎসক ও বিশেষজ্ঞরা বাসায় গিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। ৭৯ বছর বয়সি খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন।

02 Apr 25 1NOJOR.COM

লন্ডনে খালেদা জিয়ার ‘পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা’ শুরু: এজেডএম জাহিদ হোসেন

বুধবার ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্র থেকে ১৭ হাজার মেট্রিক টন গুরুত্বপূর্ণ খাদ্যসহায়তা চলতি সপ্তাহে চট্টগ্রামে পৌঁছেছে। মার্কিন কৃষকদের উৎপাদিত এসব খাদ্য বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রের সহায়তার অংশ হিসেবে ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীদের জরুরি প্রয়োজনে পৌঁছে দেওয়া হবে। আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অবদান ধারাবাহিকভাবে অব্যাহত আছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছে পর্যাপ্ত সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে তারা অন্যান্য দাতা এবং আন্তর্জাতিক অংশীদারদের পদক্ষেপ নিতে উৎসাহিত করে।

02 Apr 25 1NOJOR.COM

রোহিঙ্গাদের জন্য এল যুক্তরাষ্ট্রের ১৭ হাজার মেট্রিক টন খাদ্যসহায়তা

সুনামগঞ্জের জামালপুর গ্রামে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ ৪০ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, জামালপুর গ্রামের লেবু মিয়া ও রাজ উদ্দিন পক্ষের লোকজনের মধ্যে ভূমি সংক্রান্ত বিরোধ চলছিল। কয়েক দিন আগে স্থানীয়রা বিষয়টি সমাধান করেন। কিন্তু সোমবার ঈদের দিন লেবু মিয়ার পক্ষের এক যুবক প্রতিপক্ষের লোককে নিয়ে ফেসবুকে পোস্ট করেন। এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে উভয়পক্ষের লোকজন মঙ্গলবার দুপুরে দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে গোলাগুলির ঘটনা ঘটে। ঘন্টাব্যাপী সংঘর্ষে ৫ জন গুলিবদ্ধসহ ৪০ জন আহত হন।

02 Apr 25 1NOJOR.COM

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪০

গেল মার্চে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৮টি ভুল তথ্য শনাক্ত করেছে রিউমর স্ক্যানার।‌ গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে শনাক্ত হয় যথাক্রমে ২৭১ ও ২৬৮টি ভুল তথ্য। মার্চে ধর্ষণ বিষয়ক অন্তত ২৭টি ভুল তথ্যও শনাক্ত করেছে তারা। রাজনৈতিক ১০৫টি ভুল তথ্য ছড়িয়ে পড়েছিল, যা মোট ভুল তথ্যের ৩৫ শতাংশ। এছাড়া জাতীয় বিষয়ে ১০৩টি, আন্তর্জাতিক বিষয়ে ১২টি, ধর্মীয় বিষয়ে ৩৬টি, বিনোদন ও সাহিত্য বিষয়ে তিনটি, শিক্ষা বিষয়ে তিনটি, প্রতারণা বিষয়ে ১২টি, খেলাধুলা বিষয়ে ১৬টি ভুল তথ্য শনাক্ত হয়েছে মার্চে। ভিডিও কেন্দ্রিক ভুলই ছিল সবচেয়ে বেশি, ১৪৩টি। শনাক্ত হওয়া ভুল তথ্যগুলোর মধ্যে মিথ্যা হিসেবে ১৬৮টি, বিভ্রান্তিকর হিসেবে ৯৭টি এবং বিকৃত হিসেবে ৩১টি ঘটনাকে সাব্যস্ত করা হয়েছে। ফেসবু্কে সবচেয়ে বেশি ভুল তথ্য ছড়িয়েছে, সংখ্যার হিসেবে যা ২৭৩টি। গত মাসে ভারতীয় গণমাধ্যমে চারটি ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে অপতথ্য প্রচার করা হয়েছে। এছাড়া তিনটি ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় অ্যাকাউন্ট ও পেজ থেকেও এমন হয়েছে।

02 Apr 25 1NOJOR.COM

মার্চে ইন্টারনেটে ভুল তথ্যের ছড়াছড়ি, শুধু ধর্ষণ নিয়েই ২৭ গুজব: রিউমর স্ক্যানার

বুধবার ভোরে দোয়ারাবাজারে বিজিবির দুইটি টিম পৃথক টহলে ৪টি ও ৩টি করে মোট ৭টি ভারতীয় গরু আটক করে। বিজিবি জানিয়েছে, আটককৃত ৭টি গরুর আনুমানিক মূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা। ভারত থেকে অবৈধভাবে আনা গরু আটক করা সম্ভব হলেও চোরাচালান কারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, আটককৃত গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি অব্যাহত আছে।

02 Apr 25 1NOJOR.COM

দোয়ারাবাজার সীমান্ত থেকে ৭ ভারতীয় গরু আটক

গণঅধিকার পরিষদের নেতা শাকিল উজ্জামান বলেছেন, ট্রাক মার্কা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের মুক্তির জন্য কাজ করবে। ট্রাক মার্কা নব্য চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দখলদারদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে। তিনি বলেন, গণঅধিকার পরিষদের মার্কা হলো ট্রাক প্রতীক। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ তিনশ আসনেই প্রার্থী দেবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা-উপজেলা ও ওয়ার্ডগুলোতে কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে কমিটিগুলোর কাজ প্রায় সম্পন্ন।

02 Apr 25 1NOJOR.COM

ট্রাক মার্কা নব্য চাঁদাবাজ দুর্নীতিবাজ ও দখলদারদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে: গণঅধিকার পরিষদ

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি অসুস্থ হয়ে করাচির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গেছে তার জ্বর এবং সংক্রমণের কথা! প্রেসিডেন্ট জারদারির বেশ কয়েকটি মেডিকেল পরীক্ষা করা হয়েছে এবং চিকিৎসকরা তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। দলীয় নেতারা জনসাধারণকে আশ্বস্ত করে বলেছেন, প্রেসিডেন্ট জারদারির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি এখন ভালো আছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে এবং আগামী দিনে আরও আপডেট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছেন এবং সুস্থতা কামনা করেছেন।

02 Apr 25 1NOJOR.COM

হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি

ইয়ামেনি আর্মড ফোর্স যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে মিসাইল আর ড্রোন হামলা চালিয়েছে। ব্রিগ্রেডিয়ার ইয়াহইয়া সারি জানান যে শেষ ২৪ ঘণ্টায় এটি তাদের তৃতীয় হামলা। শত্রুর অবস্থানের বিরুদ্ধে ইয়ামেনের পদক্ষেপের অংশ এটি। ইয়েমেনের আনসারুল্লাহ হুঁশিয়ারি দিয়েছে, যতদিন ‘জায়োনিস্ট শাসনব্যবস্থা’ গাজা অবরুদ্ধ করে রাখবে, ততদিন জাহাজ ও দখলকৃত ভূখণ্ডে হামলা চলবে। মার্কিন যুক্তরাষ্ট্র সানা, সা’দা ও হুদাইদায় একাধিক বিমান হামলায় তিনজন বেসামরিক নাগরিককে খুন করার পর এই সামরিক উত্তেজনার সূত্রপাত হয়।

02 Apr 25 1NOJOR.COM

যুক্তরাষ্ট্রের রণতরীতে আবারও ইয়ামেনের হামলা

গাজার ‘বিস্তৃত এলাকা’ দখল করতে নতুন সামরিক অভিযান বাড়ানোর ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কার্টজ। কার্টজ বলেন, ‘যুদ্ধরত এলাকা থেকে একটি বড় জনগোষ্ঠীকে সরিয়ে দেওয়া হবে। এ সময় গাজাবাসীর প্রতি তিনি আহ্বান জানান, যুদ্ধ শেষ করার একমাত্র উপায় হিসেবে হামাসকে নির্মূল এবং ইসরাইলি জিম্মিদের ফিরিয়ে দেওয়ার।' ইতোমধ্যেই গাজার অভ্যন্তরে একটি বাফার জোন স্থাপন করেছে ইসরাইল। এছাড়া যুদ্ধের আগে উপত্যকার প্রান্তের চারপাশের একটি এলাকা সম্প্রসারণ করেছে এবং গাজার মাঝখানে নেটজারিম করিডোরে একটি বৃহৎ নিরাপত্তা এলাকা যুক্ত করেছে। ইসরাইলি নেতারা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছেন।

02 Apr 25 1NOJOR.COM

গাজার ‘বিস্তৃত এলাকা’ দখল করতে সামরিক অভিযান বাড়ানোর ঘোষণা ইসরাইলের

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদির বৈঠক হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমান। বুধবার প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, 'প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান। তাই সব দেশের প্রধানদের সঙ্গে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা দরকার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ড. ইউনূসের বৈঠকের একটা শিডিউল চাওয়া হয়েছে। আমরা আশা করছি বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।' বৃহস্পতিবার সকাল ৯টায় ব্যাংককের উদ্দেশে রওনা দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার রাত ৮টায় তিনি দেশে ফিরবেন।

02 Apr 25 1NOJOR.COM

বিমসটেক সম্মেলনের ফাঁকে ড. ইউনূসের সঙ্গে বৈঠক হতে পারে মোদির: খলিলুর রহমান

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলগুলো স্বৈরাচারি হয়ে উঠলে তাদের অবস্থা আওয়ামী লীগের মতোই হবে। গণতন্ত্রই সর্বোত্তম ব্যবস্থা। তিনি বলেন, আমি যে কাজগুলো করতে চাই, আমার বিভিন্ন পলিসি নিয়ে আমি জনগণের কাছে যাব, আপনারা আমাকে ভোট দিয়েন। অন্যান্য দলগুলো তাদের পলিসি নিয়ে যাবে। যেখানে জনগণ যাদেরকে ভোট দেবে, তারাই পার্লামেন্ট গঠন করবে। বিএনপি মহাসচিব বলেন, আমরা বলছি যে, একটি সুষ্ঠু, অবাধ নির্বাচনের জন্য যে ন্যূনতম সংস্কারগুলো করা দরকার, সেগুলো করতে হবে। যেমন নির্বাচন ব্যবস্থা-কেন্দ্রিক যে সংস্কার। দুই নম্বরে আইনশৃঙ্খলা ব্যবস্থা, তিন নম্বরে জুডিশিয়াল রিফর্ম। এই তিনটি একেবারে মাস্ট করতে হবে। তিনি বলেন, বিএনপি কখনোই এ কথা বলে নাই যে, আগে নির্বাচন, আর তারপরে সংস্কার। এটা যদি কেউ বলে থাকে, তাহলে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।

02 Apr 25 1NOJOR.COM

গণতন্ত্রই সর্বোত্তম ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, আইনশৃঙ্খলা ও বিচার বিভাগ সংস্কার করতেই হবে: মির্জা ফখরুল

রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় আহত স্কুলশিক্ষক লতিফুর রহমান কচির (৫০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মোটরসাইকেল নিয়ে মীরগঞ্জ বাজার থেকে নিজ বাড়ি পারশাওতা-বিনোদপুর ফেরার পথে কুকুরের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। আহতাবস্থায় তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হলে নিবিড় পরিচর্চাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি শিক্ষকতার পাশাপাশি বিএনপির রাজনীতি করতেন। তিনি উপজেলা জাসাসের সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা তাঁতি দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

02 Apr 25 1NOJOR.COM

বাঘায় সড়ক দুর্ঘটনায় আহত স্কুলশিক্ষক বিএনপি নেতার মৃত্যু

ব্যাংককে আজ শুরু হয়েছে বিমসটেক সিনিয়র অফিসিয়ালস' মিটিংয়ের ২৫তম অধিবেশন। এটি ৪ এপ্রিল ২০২৫-এ অনুষ্ঠিতব্য বিমসটেক শীর্ষ সম্মেলনের প্রস্তুতির অংশ। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশগ্রহণ করেছে। পররাষ্ট্র সচিব বিমসটেক মুক্ত বাণিজ্য এলাকার আওতায় পণ্য বাণিজ্যের কাঠামোগত চুক্তি, রুলস অফ অরিজিন, কাস্টমস সংক্রান্ত পারস্পরিক সহায়তা, বিরোধ নিষ্পত্তির পদ্ধতি ও প্রক্রিয়া, বাণিজ্য সহজীকরণ, বিনিয়োগ ও সেবা বাণিজ্য চুক্তি গঠনে সহায়তা কামনা করেন।

02 Apr 25 1NOJOR.COM

বিমসটেকের অফিসিয়ালস মিটিংয়ে অংশ নিল বাংলাদেশ

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঈদে পুলিশ সদস্যরা না ঘুমিয়ে কাজ করেছেন বলেই সাধারণ মানুষ শান্তিতে ঘুমাতে পেরেছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ছুটি বাতিল করা হয়েছে। জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা রাত-দিন থেকে কাজ করেছেন। এতে জনগণ স্বস্তিতে ঈদ পালন করতে পেরেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জঙ্গিসহ কোনো ধরনের সন্ত্রাসীদের ছাড় দেওয়া হবে না, তবে নিরীহ মানুষ যেন হয়রানির স্বীকার না হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া আছে।

02 Apr 25 1NOJOR.COM

পুলিশ জেগেছিল বলেই সাধারণ মানুষ শান্তিতে ঘুমিয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে সরকার হার্ড লাইনে যাবে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নৈরাজ্য সৃষ্টি করার সুযোগ হয়েছে। আমরা চেষ্টা করব, বাংলাদেশের কোনো রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা যেন মাথাচারা দিতে না পারে। নির্বাচনের মাধ্যমে যেন গণতান্ত্রিক রূপান্তরের ভূমিকা রাখতে পারি। যদি আলোচনা এবং সতর্কতায় কাজ না হয় তাহলে কঠোর হস্তে দমন করা হবে। উপদেষ্টা বলেন, শহীদদের চেতনা যেন বাংলাদেশের জনগণ ধারণ করে। আমরা চেষ্টা করবো, গণঅভ্যুত্থানে শহীদদের বিচার কাজ শেষ করে যেতে। শহীদদের আকাঙ্খার বাংলাদেশ বিনির্মাণে এ সরকারের চেষ্টা আছে। এ চেতনার সাথে রাজনৈতিক দলের সদিচ্ছা প্রকাশ করলে আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করবো। তিনি বলেন, যতদিন আছি আমরা চাইবো গণমাধ্যমের একটি গুণগত সংস্কারের জন্য।

02 Apr 25 1NOJOR.COM

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে সরকার অবশ্যই হার্ডলাইনে যাবে: মাহফুজ আলম

বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, পরাজিত শক্তি নিউইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে। ফ্যাসিবাদের দোসররা হাজার হাজার কোটি অবৈধ টাকা ব্যবহার করে বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করছে। তিনি বলেন, বাংলাদেশে উগ্রবাদের কোনো উত্থান ঘটেনি। বরং বর্তমানে বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো ছোবল নেই, মানুষ নির্বিগ্নে ধর্ম পালন করছে। কথা বলতে পারছে। নির্ভয়ে ঈদ পালন করেছেন, ফ্যাসিবাদের দৌরাত্ম ছিল না। রিজভী বলেন, শেখ হাসিনা হাসিনা জঙ্গি দমনের নামে যে নাটক করেছে সেটা তিনি বিশ্ববাসীকে দেখিয়েছেন। এটা ক্ষমতায় টিকে থাকতে তার রাজনৈতিক কৌশল ছিল। একজন সাবেক আইজিপির বইয়েও তা উঠে এসেছে। একজন উপদেষ্টা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন, প্রশাসন সুষ্ঠু ব্যবস্থা নিলে গত দুই দিনে সড়কে ২০-২৫ প্রাণ যেতো না। সিন্ডিকেট ভাঙতে না পারা ও পেঁয়াজের দাম না পেয়ে কৃষকের আত্মহত্যার ঘটনায় সরকারের সমালোচনা করেন তিনি।

02 Apr 25 1NOJOR.COM

পরাজিত শক্তি নিউইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে: রিজভী

গণঅভ্যুত্থানে হাসিনা পতনের পর ধর্মীয় উগ্রপন্থার উত্থানের আলামত তুলে ধরেছে নিউ ইয়র্ক টাইমস। যদিও বাংলাদেশ সরকার একে বিভ্রান্তিকর ও একতরফা বলে খারিজ করে দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক শূন্যতার সুযোগ নিয়ে ইসলামী চরমপন্থীরা দৃশ্যপটে এসে নারী ফুটবলে বাধা, নারীকে হেনস্তা করা, ব্যক্তিকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার মতো বিভিন্ন ঘটনা ঘটিয়েছে। এছাড়া যদি সরকার ইসলাম অবমাননাকারীদের মৃত্যুদণ্ড না দেয়, তাহলে নিজেরাই শাস্তি কার্যকর করবে, কয়েকদিন পর, একটি নিষিদ্ধ সংগঠন মিছিল করেছে, যেখানে ইসলামিক খিলাফত দাবি করা হয়েছে, এমন তথ্যও তুলে ধরা হয়েছে। নতুন সংবিধানে ধর্মনিরপেক্ষতা উঠিয়ে নেওয়ার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। নাহিদ ইসলাম বলেছেন, 'সংবিধানে পরিবর্তন আনা হলেও গণতন্ত্র, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ধর্মীয় উগ্রবাদের প্রতি ঘৃণা করার মতো মূল্যবোধগুলো টিকে থাকবে।' প্রতিবেদনে আরো বলা হয়, ইউনুস সরকার চরমপন্থার বিরুদ্ধে যথেষ্ট কঠোর পদক্ষেপ নিতে পারেনি এবং গণঅভ্যুত্থানের মেয়েরা এ পরিস্থিতিতে বেশ বিব্রত। এছাড়া এই প্রতিবেদনে জামাত ধর্ম ও রাজনীতির মিশেলে এরদোগানের মডেলের প্রতি আস্থা জানিয়েছে।

02 Apr 25 1NOJOR.COM

নতুন বাংলাদেশে সুযোগ দেখছে ইসলামিক চরমপন্থীরাও, বলছে নিউইয়র্ক টাইমস; সরকার বলেছে বিভ্রান্তিকর প্রতিবেদন

থাইল্যান্ডে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার ব্যাংককে যাচ্ছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে এটি তাদের প্রথম বিদেশ সফর। ২ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমসটেকের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

02 Apr 25 1NOJOR.COM

বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা 

মঙ্গলবার দিবাগত লিবিয়ায় বাংলাদেশি দূতাবাস জানিয়েছে, লিবিয়ার সিআইডি অভিযান চালিয়ে কমপক্ষে ২৩ জন অপহৃত বাংলাদেশিকে উদ্ধার করেছে এবং এ ঘটনায় জড়িত দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে। ফেসবুক পোস্টে বাংলাদেশ দূতাবাস মিসরাতার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও কার্যকর উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে উদ্ধার বাংলাদেশিদের প্রয়োজনীয় আইনি সহায়তা ও সহযোগিতা নিশ্চিত করতে দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ রক্ষা করছে বলে জানিয়েছে।

02 Apr 25 1NOJOR.COM

লিবিয়ায় ২৩ অপহৃত বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ২

রাশিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী সের্গেই রিয়াবকভ এক সাক্ষাৎকারে বলেন, ‘আমেরিকা যুদ্ধবিরতির যে প্রস্তাব করেছে, আমরা তা খুব ভালোভাবে খতিয়ে দেখেছি। কিন্তু বর্তমান আকারে এই প্রস্তাব আমরা মানতে পারছি না। মস্কো মনে করে, মার্কিন প্রস্তাবে রাশিয়ার উদ্বেগের বিষয়গুলি রাখা হয়নি। যে কারণে যুদ্ধ শুরু হয়েছিল, সেই বিষয়গুলি নেই।' রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করেছিল। তার আগে ২০১৪ সালে তারা ইউক্রেনের ক্রিমিয়া দখল করে নেয়। এর দ্বারা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনের প্রতি বিরক্তি ও চুক্তি না মানলে মস্কোর তেলের উপর কড়া নিষেধাজ্ঞার হুমকি দেন।

02 Apr 25 1NOJOR.COM

ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি, মার্কিন প্রস্তাব মানতে নারাজ রাশিয়া

গত ২৪ ঘন্টায় একনজরে ১৩৯ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।