Web Analytics

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফ-এর গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম জাহানুর আলম (২৪)। তিনি ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার বাসিন্দা। স্থানীয়রা জানান, ভোরে একদল চোরাকারবারী ওই সীমান্ত দিয়ে চোরাচালানের চেষ্টা করলে বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে রাবারের গুলি ছোড়ে। এ সময় জাহানুর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে থাকা খালের পানিতে পড়ে নিহত হয়। এতে সীমান্ত এলাকায় বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তে টহল জোরদার করে বিএসএফ-এর সাথে পতাকা বৈঠক করে। এরপর তারা মৃতদেহ নিয়ে যায়।

03 Apr 25 1NOJOR.COM

সীমান্তে ভারতীয় নাগরিককে বিএসএফের গুলি

নিউজ সোর্স

RTV 03 Apr 25

সীমান্তে ভারতীয় নাগরিককে বিএসএফের গুলি

এবার কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম জাহানুর আলম (২৪)। তিনি ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার গিদালদহ এলাকার মরাকুটি এলাকার ভোরাম পয়োস্তি গ্রামের কবিদুল ইসলামের ছেলে। 

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।