Web Analytics

পঞ্চগড়ের আটোয়ারীতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এনসিপি নেতা সারজিস আলম। বৈঠকে ইউএনও উপস্থিত ছিলেন না। বৈঠকটি শেষে বের হওয়ার পরপরই সারজিস উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিউর রহমানের প্রশ্নবাণে জর্জরিত হন। মতিউর রহমান সারজিসকে জিজ্ঞেস করেন, জনপ্রতিনিধি না হওয়া সত্ত্বেও এ ধরনের বৈঠক করার কোনো বৈধতা আছে কিনা। সারজিস আলম বলেন, "এটা কোনো সরকারি বৈঠক ছিল না। তবে কী ধরনের সমস্যা আছে উপজেলার বাসিন্দা হিসাবে তা জানতে আমি কথা বলেছি। সমস্যাগুলো সমাধানে আমার জায়গা থেকে কিছু করতে পারলে এলাকাবাসীরই কল্যাণ হবে।" তাদের আলাপের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

03 Apr 25 1NOJOR.COM

উপজেলা প্রশাসনের সাথে বৈঠক ঘিরে এনসিপি নেতা সারজিস আলমের সাথে বিএনপি নেতার বাকবিতন্ডা

নিউজ সোর্স

উপজেলা প্রশাসনের সাথে বৈঠক ঘিরে এনসিপি নেতা সারজিস আলমের সাথে বিএনপি নেতার বাকবিতন্ডা

পঞ্চগড়ের আটোয়ারীতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম তোপের মুখে পড়েছেন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।