Web Analytics

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলি আমিন গান্ডাপুর বলেছেন, ইমরান খানের মুক্তির দাবিতে তেহরিক-ই-ইনসাফ সশস্ত্র পদযাত্রা করবে ইসলামাবাদ অভিমুখে। গান্ডাপুর বলেন, ‘আমাদের দিকে গুলি ছোড়া হলে আমরাও গুলিতে জবাব দেব—শুধু পাল্টা গুলি নয়, সম্পূর্ণ শক্তি দিয়ে প্রতিঘাত করব।’ আরও জানান, ইমরান খানকে পিটিআই’র ‘প্যাট্রন-ইন-চিফ’ ঘোষণা করা হয়েছে এবং তিনিই আসন্ন দেশব্যাপী আন্দোলনের নেতৃত্ব দেবেন। জানা গেছে, পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর ইতোমধ্যেই আগামী ২২ জুন সারাদেশে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন। গান্ডাপুর এই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানান।

15 Jun 25 1NOJOR.COM

আমাদের দিকে গুলি ছোড়া হলে আমরাও গুলিতে জবাব দেব—শুধু পাল্টা গুলি নয়, সম্পূর্ণ শক্তি দিয়ে প্রতিঘাত করব: পাখতুনখোয়া প্রদেশের পিটিআই-এর মুখ্যমন্ত্রী আলি আমিন

আল জাজিরা প্রতিবেদনে জানিয়েছে, ইরানের পাশাপাশি শনিবার রাতভর ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের গোষ্ঠী হুথি। এ বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, ইসরাইলের কেন্দ্রীয় এলাকাগুলোকে লক্ষ্য করে ইয়েমেন থেকে কিছু ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। হুথিরাও বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, হুথিদের হামলায় বেশ কয়েকটি ফিলিস্তিন-২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার তারা ইসরাইলকে লক্ষ্য করে দুইটি ক্ষেপণাস্ত্র ছোড়ে।

15 Jun 25 1NOJOR.COM

ইরানের পাশাপাশি শনিবার রাতভর ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের গোষ্ঠী হুথি।

ঈদ পরবর্তী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে। সিইসি বলেছেন, ভোটে নির্বাচন কমিশনের ভূমিকা থাকবে রেফারির মতো, যারা খেলবে খেলুক, যারা জিতবে জিতুক। তিনি বলেন, আমাদের দায়িত্ব হবে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেওয়া। সেটা করার জন্য আমরা বদ্ধপরিকর। আরো বলেন, যত কাজ বাকি আছে তা সবাই মিলে করতে হবে। আমাদের শপথ হবে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া। নাসির উদ্দিন বলেন, রমজানের সময়ও ওয়াদা করেছেন সুন্দরভাবে কাজ করবেন। আজকেও পুনর্ব্যক্ত করব, দয়া করে আজকের শপথ হবে নিরপেক্ষভাবে কাজ করার, কোনো দলের জন্য লেজুড়বৃত্তি না করার, আইন অনুযায়ী কাজ করার ও ন্যয়সঙ্গতভাবে কাজ করার।

15 Jun 25 1NOJOR.COM

ভোটে নির্বাচন কমিশনের ভূমিকা থাকবে রেফারির মতো, যারা খেলবে খেলুক, যারা জিতবে জিতুক: সিইসি এ এম এম নাসির উদ্দিন

কানাডায় অনুষ্ঠিতব্য জি৭ সম্মেলনে যোগদানের পথে সিয়াটলে এক প্রশ্নের জবাবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, মধ্যপ্রাচ্যে ইসরাইল ও ইরানের সামরিক সংঘাতে অস্ট্রেলিয়ার কোনও ভূমিকা নেই। তিনি জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রতিরক্ষা সহায়তা চেয়ে কোনও অনুরোধ আসেনি। জানা গেছে, অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যে স্থানীয়ভাবে থাকা অস্ট্রেলীয় নাগরিকদের সহায়তা প্রদান করছে। এদিকে যুক্তরাজ্য সরকার ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে।

15 Jun 25 1NOJOR.COM

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইলের মধ্যে চলমান সামরিক সংঘাতে অস্ট্রেলিয়ার কোনও ভূমিকা নেই: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ

মধ্যপ্রাচ্য সফরকালে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডেফুল জানান, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তাৎক্ষণিক আলোচনায় মধ্যস্থতা করতে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য প্রস্তুত। ইসরায়েলের সঙ্গে উত্তেজনা কমাতে তিনি আশা প্রকাশ করেন যে ইরান প্রস্তাবটি গ্রহণ করবে। জার্মান সম্প্রচারমাধ্যম এআরডিকে ওয়েডেফুল বলেন, এই সংঘাত নিরসনের একটি প্রধান শর্ত হলো—ইরান যেন ইসরায়েল, অঞ্চল বা ইউরোপের জন্য কোনো হুমকি না হয়।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ইরানে ইসরায়েলের সামরিক অভিযান কয়েক সপ্তাহ চলতে পারে, যা যুক্তরাষ্ট্রের পরোক্ষ সহায়তায় পরিচালিত হচ্ছে। ট্রাম্প প্রশাসন গোপন আলোচনায় এ বিষয়ে কোনো আপত্তি তোলেনি এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানে বিশ্বাস রাখছে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, তেহরানে সাম্প্রতিক হামলায় যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা হামলা থামাতে কোনো পদক্ষেপ নিচ্ছে না এবং ইসরায়েলের মিত্রদের প্রতি হুঁশিয়ারি দিয়েছে। এদিকে, যুক্তরাজ্য ওই অঞ্চলে সম্পদ রক্ষায় অতিরিক্ত যুদ্ধবিমান পাঠাচ্ছে।

ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি বন্ধের হুমকি দিয়েছে ইরান, যা বিশ্বজুড়ে এলএনজি ও তেল পরিবহনের গুরুত্বপূর্ণ পথ। কাতারি এলএনজির ওপর নির্ভরশীল বাংলাদেশ বড় ধরনের গ্যাস সংকটে পড়তে পারে। বিশ্লেষকরা বলছেন, এতে জ্বালানির দাম বাড়া, মুদ্রাস্ফীতি এবং শিল্প খাতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। যদিও বর্তমানে আমদানিতে সমস্যা নেই, দীর্ঘমেয়াদি সংঘাতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। সরকারকে পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিকল্প সরবরাহ কৌশল বিবেচনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পোস্টে লিখেছেন, 'ইরানের ওপর ইসরাইলের সর্বশেষ আক্রমণের সঙ্গে আমেরিকার কোনো সংযোগ নেই।' তবে তেহরান যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেছে। প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, ‘যদি ইরান আমাদের ওপর কোনো আক্রমণ করে, তা সে যে পরিসরেই হোক না কেন; এর পরিণতি হবে ভয়াবহ। মার্কিন সশস্ত্র বাহিনীর পূর্ণ শক্তি তাদের ওপর এমন স্তরে নেমে আসবে যা তারা আগে কখনো দেখেনি। তবে, আমরা এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে চাই। ইরান এবং ইসরাইলের মধ্যে একটি চুক্তি করতে চাই।’

15 Jun 25 1NOJOR.COM

ইরানের ওপর ইসরাইলের সর্বশেষ আক্রমণের সঙ্গে আমেরিকার কোনো সংযোগ নেই। যদি ইরান আমাদের ওপর কোনো আক্রমণ করে, তা সে যে পরিসরেই হোক না কেন; এর পরিণতি হবে ভয়াবহ: ট্রাম্প

গ্ৰামে অতিরিক্ত লোডশেডিং প্রসঙ্গে উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, এখন গ্রামেও ঘরে ঘরে এসি-ফ্রিজ। গ্রামে বিদ্যুতের চাহিদা বাড়ছে। ফলে প্যাটার্ন বদলেছে। এটার ফলে কিছু কিছু জায়গায় সমস্যা হয়েছে। ছুটিতে ১২-১৩ হাজার মেগাওয়াট চহিদা ছিল জানিয়ে তিনি বলেন, গ্রামে বিদুৎ পায়নি, এটা ভুল কথা। গরমে বিদ্যুতের প্রস্তুতি আমাদের আছে। চাহিদা মেটাতে প্রয়োজনে তেলের বিদ্যুৎকেন্দ্র চালাব। উপদেষ্টা বলেন, রমজানের মতো না হলেও ঈদ যাত্রা খারাপ হয়নি। এছাড়া বলেন, ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ি চলতে দেব না।

15 Jun 25 1NOJOR.COM

এখন গ্রামেও ঘরে ঘরে এসি-ফ্রিজ। গ্রামে বিদ্যুতের চাহিদা বাড়ছে। ফলে প্যাটার্ন বদলেছে। এটার ফলে কিছু কিছু জায়গায় সমস্যা হয়েছে: উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

কানাডায় জোট জি–৭–এর সম্মেলনে অংশ নিতে যাওয়ার পথে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, মধ্যপ্রাচ্য অঞ্চলজুড়ে জরুরি সহায়তা দেওয়ার জন্যই যুদ্ধবিমান পাঠানো হবে। তিনি বলেন, ইসরাইল ও ইরানের মধ্যে তীব্র যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যে আরও আরএএফ জেট পাঠানো হচ্ছে। আরও বলেন, টাইফুন এবং আকাশ থেকে আকাশে জ্বালানি তেলবাহী জাহাজসহ সামরিক বিমানগুলো ‘এই অঞ্চলজুড়ে জরুরি সহায়তার জন্য’ পাঠানো হচ্ছে।

15 Jun 25 1NOJOR.COM

ইসরাইল ও ইরানের মধ্যে তীব্র যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যে জরুরি সহায়তা দেওয়ার জন্য আরও আরএএফ জেট পাঠানো হচ্ছে: কিয়ার স্টারমার

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলে লড়াইয়ের সময় তাদের এক সেনা নিহত হয়েছেন। নিহতের নাম সার্জেন্ট নোয়াম শেমেশ (২১)। তিনি কফির ব্রিগেডের শিমশন ব্যাটালিয়নের একটি স্কোয়াডের কমান্ডার ছিলেন। শেমেশ খান ইউনিসে রকেট চালিত গ্রেনেড হামলায় প্রাণ হারান বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। অন্যদিকে শনিবার রাতে ইসরাইলে ইরানের হামলায় ৪ জন নিহত হয়েছে।

15 Jun 25 1NOJOR.COM

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলে লড়াইয়ের সময় তাদের এক সেনা নিহত হয়েছেন। খান ইউনিসে রকেট চালিত গ্রেনেড হামলায় প্রাণ হারান বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

রোববার বেলা ১১টায় নগর ভবনে উপস্থিত হয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, স্থানীয় সরকার উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করেছেন। আন্দোলন চলমান থাকবে, এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই। প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাব, তিনি যেন এ বিষয়টি সরাসরি নিজে তত্ত্বাবধান করেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালতের রায় জনগণের রায়কে আপনারা মেনে নিন। তিনি বলেন, না হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এ সংকট চলবেই। আমরা সিদ্ধান্ত নিয়েছি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দৈনন্দিন কার্যক্রম চলবে, জনগণের যাতে ভোগান্তি না হয়। এগুলো আমাদের তত্ত্বাবধানে চলমান থাকবে।

15 Jun 25 1NOJOR.COM

আন্দোলন চলমান থাকবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দৈনন্দিন কার্যক্রম চলবে, জনগণের যাতে ভোগান্তি না হয়। এগুলো আমাদের তত্ত্বাবধানে চলমান থাকবে: ইশরাক হোসেন

রোববার ভোরে ভারতের উত্তরাখণ্ডে একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পাইলট ও ছয়জন তীর্থযাত্রী- যাদের মধ্যে এক শিশুও রয়েছে। কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশীর দিকে যাওয়ার পথে হেলিকপ্টারটি জঙ্গলে বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে জানা গেছে, প্রযুক্তিগত ত্রুটি ও খারাপ আবহাওয়া এই দুর্ঘটনার কারণ হতে পারে।

15 Jun 25 1NOJOR.COM

ভারতের উত্তরাখণ্ডে একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ অন্তত সাতজন নিহত হয়েছেন।

রোববার সকাল দশটায় শহিদ আবু সাইদ হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি এএসআই আমির হোসেন সহ ৪ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আরও হাজির করা হয়েছে কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম ও ইমরান হোসেনকে। যদিও এই মামলায় তদন্ত শেষ করতে না পারায় এরই মধ্যে সময় আবেদন করেছে প্রসিকিউশন। এর আগে গাজীপুরের শহিদ হৃদয়কে গুলি করে হত্যা মামলায় কোনাবাড়ি থানার সাবেক ওসি কে এম আশরাফ উদ্দিন, কনস্টেবল শফিকুল ইসলাম, কনস্টেবল আকরাম হোসেন, কনস্টেবল ফাহিম ও কনস্টেবল মাহমুদুল হাসান সজিবকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলায়ও তদন্ত শেষ করতে না পারায় সময় আবেদন করেছে প্রসিকিউশন।

15 Jun 25 1NOJOR.COM

শহিদ আবু সাইদ হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি এএসআই আমির হোসেন সহ ৪ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট। কোনো রাজনৈতিক দলের এ বিষয়ে কিছু বলার থাকলে সেটা প্রধান উপদেষ্টার সাথে বলতে হবে। যেকোনো ধরনের সমস্যাই সংলাপের মধ্য দিয়ে সমাধান হয়। ওখানে থাকা উপদেষ্টা ফাওজুল কবির বলেন, এবার ঈদের আগে দুইদিন ছুটি এবং ফিটনেস বিহীন গাড়ির জন্য ঈদে বাড়ি যাওয়ার পথে যানজট হয়েছে। ফিটনেস বিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আরো উপস্থিত উপদেষ্টা শারমিন এইচ মুর্শিদ জানান, নারী নির্যাতন দমনে সরকার দৃশ্যমান কিছু নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এটি কার্যকর হলে দেশে নারী নির্যাতন কিছুটা হলেও কমবে। সচিবালয়ে প্রথম কর্মদিবসে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, পর্যাপ্ত দেশীয় গরু দিয়েই কোরবানি হয়েছে এবার। যত সংখ্যক কোরবানি হয়েছে, তার চেয়ে অনেক বেশি পশু প্রস্তুত ছিল।

15 Jun 25 1NOJOR.COM

লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট। কোনো রাজনৈতিক দলের এ বিষয়ে কিছু বলার থাকলে সেটা প্রধান উপদেষ্টার সাথে বলতে হবে: রিজওয়ানা

কুমিল্লার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আলী নূর বশির জানান, গত তিন দিনে কুমিল্লায় ১৩ জন রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা শেষে তাদের মধ্যে চারজনের করোনা শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুজন ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকি এক রোগী নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে একজন নারী চিকিৎসকও রয়েছেন। তিনি বলেন, এখন থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।

15 Jun 25 1NOJOR.COM

কুমিল্লায় চারজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। একজন নারী চিকিৎসক এবং তিনজন পুরুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।

১৯ মার্চ আদালতে চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেত্রী শাওনের সৎ-মা নিশি ইসলামের বিরুদ্ধে মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণা, বলপ্রয়োগ করে টাকা আদায় ও ভীতি প্রদর্শনের অপরাধে করা মামলায় অভিযোগের সত্যতা মেলেনি। ফলে এই মামলায় আসামি নিশি ইসলাম ও তার সাবেক স্বামী আল মাহফুজ খানের অব্যাহতি চাওয়া হয়েছে। জানা গেছে, আসামিদের হয়রানি করার উদ্দেশ্যে মিথ্যা মামলা করায় মামলার বাদী অভিনেত্রী শাওনের বোন মাহিন আফরোজ শিঞ্জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। এদিকে এ ঘটনায় একটি শাওনকে আসামি করে হত্যা চেষ্টার একটি মামলাও করেন নিশি।

15 Jun 25 1NOJOR.COM

শাওনের সৎ-মা নিশি ইসলামের বিরুদ্ধে মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণা, বলপ্রয়োগ করে টাকা আদায় ও ভীতি প্রদর্শনের অপরাধে করা মামলায় অভিযোগের সত্যতা মেলেনি।

ঈদের ছুটি শেষ হওয়ায় ঢাকায় ফিরেছে মানুষ। রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে যোগ দিচ্ছে কর্মজীবীরা। আইকিউএয়ার-এর তথ্যমতে, এমন দিনে বিশ্বের দূষিত বায়ুর শহরে শীর্ষে উঠে এসেছে ঢাকা। বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহরগুলোর মধ্যে ঢাকার পয়েন্ট সর্বাধিক ১৩৯। যা এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশরের রাজধানী কায়রো!

15 Jun 25 1NOJOR.COM

ঈদের ছুটি শেষ হওয়ায় রাজধানীতে ফিরেছে মানুষ। রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে যোগ দিচ্ছে কর্মজীবীরা। আর এমন দিনে বিশ্বের দূষিত বায়ুর শহরে শীর্ষে উঠে এসেছে ঢাকা।

ঈদুল আজহা উপলক্ষে দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর ছুটি শেষ হয়েছে ১২ জুন। শুক্র ও শনিবার ছিল সাপ্তাহিক ছুটি। ফলে আজ খুলছে। ক্লাস ও প্রশাসনিক কার্যক্রমও আজই শুরু হবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ একাধিক বিশ্ববিদ্যালয়ও খুলছে আজ। জানা গেছে, ১ জুন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ও ঈদের ছুটি শুরু হয়। আর অফিস ছুটি শুরু হয় ৪ জুন থেকে। আজ থেকে খুলছে খুলনা এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ও। শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয় খুলবে ২৪ জুন। মাধ্যমিক বিদ্যালয় খুলবে ২২ জুন, মাদরাসা ২৬ জুন এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ২২ জুন খুলে দেওয়া হবে।

15 Jun 25 1NOJOR.COM

ঈদুল আজহা উপলক্ষে দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর ছুটি শেষ হয়েছে ১২ জুন। শুক্র ও শনিবার ছিল সাপ্তাহিক ছুটি। ফলে আজ খুলছে এসব শিক্ষাপ্রতিষ্ঠান।

ইসলামী আন্দোলনের নেতা এবিএম জাকারিয়া বলেছেন, আগামী ২৮ জুন ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পীর সাহেব চরমোনাইয়ের মহাসমাবেশ জনতার মহাসমুদ্রে রূপ নেবে‌। তিনি বলেন, জুলাই ঘোষণাসহ প্রয়োজনীয় সংস্কার শেষ করেই নির্বাচনের ব্যবস্থা করতে হবে। মাওলানা জাকারিয়া বলেন, স্বাধীনতার ৫৪ বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে তাদের জনগণের শতভাগ জনমত প্রতিফলিত হয়নি। পিআর সিস্টেম বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব। যাতে জনগণের মতামতের শতভাগ প্রতিফলন হবে। তাই বিশ্বের প্রায় ৯১টি রাষ্ট্রে এ পদ্ধতি অনুসরণ করা হয়।

15 Jun 25 1NOJOR.COM

আগামী ২৮ জুন ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পীর সাহেব চরমোনাইয়ের মহাসমাবেশ জনতার মহাসমুদ্রে রূপ নেবে: এবিএম জাকারিয়া

ডিএসসিসি'র মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রোববার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নগরভবনে অবস্থান ও বিক্ষোভ করবেন ইশরাক সমর্থক বিএনপির নেতাকর্মীরা। এতে একাত্মতা জানাতে রোববার বেলা ১১টায় নগরভবনে উপস্থিত হয়ে নতুন কর্মসূচি ঘোষণা করবেন ইশরাক হোসেন। এর আগে লাগাতার ২২ দিন আন্দোলন হয়েছে এই দাবিতে। পরে ঈদে জনগণের ভোগান্তির কথা চিন্তা করে ৩ জুন ওই আন্দোলনে অংশ নিয়ে ও নতুন কর্মসূচির ঘোষণা করতে এসে ইশরাক নগর ভবন অবরোধ এবং ঘেরাও কর্মসূচি কিছুটা শিথিল এবং বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেন।

15 Jun 25 1NOJOR.COM

ডিএসসিসির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রোববার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নগরভবনে অবস্থান ও বিক্ষোভ করবেন বিএনপির নেতাকর্মীরা।

সিএ প্রেস উইং ফ্যাক্ট লিখেছে, ‘বিভিন্ন ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন এক্সে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জাতীয় পতাকা পরিবর্তনের চিন্তাভাবনা করছে বলে মিথ্যা তথ্য ব্যাপকভাবে ছড়ানো হয়েছে।’ জানা গেছে, সজীব ওয়াজেদ জয়সহ বিপুলসংখ্যক ব্যবহারকারী এই গুজব ছড়িয়েছে। গুজবে দাবি করা হয়েছে, বাংলাদেশের পতাকায় পাকিস্তান ও তুরস্কের সঙ্গে সম্পর্কযুক্ত চাঁদ-তারকার ইসলামি প্রতীক যুক্ত করা হবে। প্রেস উইং জানায়, একটি কল্পিত পতাকার ছবি ভাইরাল হয়েছে, যার ভিউ সংখ্যা প্রায় ১০ লাখ এবং এতে ব্যাপকভাবে সাড়া পড়েছে—বিশেষত পাকিস্তান, তুরস্ক ও মধ্যপ্রাচ্যের দর্শকদের মধ্যে। প্রেস উইং বলছে, যে তথ্য হয়েছে তা ‘সম্পূর্ণ মিথ্যা।’ বাংলাদেশ সরকার এ নিয়ে ভাবছে না।

15 Jun 25 1NOJOR.COM

সরকার জাতীয় পতাকা পরিবর্তনের চিন্তাভাবনা করছে বলে বিভিন্ন ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দাবি করা হয়েছে তা নাকচ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, ‘এটি সম্পূর্ণ ভিত্তিহীন।’

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে আলাপ করে ইরানের ওপর ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। যুবরাজ এই হামলাকে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ওপর আঘাত হিসেবে আখ্যায়িত করে আন্তর্জাতিক আইন ও প্রথার সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ইসরাইলের হামলা ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে চলমান আলোচনা ব্যহত করেছে। জবাবে মাসুদ পেজেশকিয়ান সৌদি বাদশাহ সালমানকে ধন্যবাদ জানান হজ মৌসুমে ইরানি হজযাত্রীদের সেবা ও নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা গ্রহণের জন্য। এর আগে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ফোনে কথা বলেন।

15 Jun 25 1NOJOR.COM

যুবরাজ মোহাম্মদ বিন সালমান শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে আলাপ করে ইরানের ওপর ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

আলজাজিরা বলছে, ইসরাইলের বাত ইয়াম শহরে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর থেকেই নিখোঁজ রয়েছে প্রায় ৩৫ জন। এর আগে দখলদার ইসরাইলে শনিবার মধ্যরাত ও রোববার ভোরে দুই দফা হামলা চালায় ইরান। দ্রুতগতির মিসাইল ব্যবহার করে চালানো এই হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২০০ জন। জানা গেছে, ইরানের হামলার পর ইসরাইলের হাসপাতালগুলোতে ভিড় বেড়েছে!

15 Jun 25 1NOJOR.COM

ইসরাইলের বাত ইয়াম শহরে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর থেকেই নিখোঁজ রয়েছে প্রায় ৩৫ জন।

ইরানের খাতাম আল-আনবিয়া আকাশ প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার মেহের নিউজকে জানিয়েছেন, শেষ এক ঘণ্টার ব্যবধানে তারা দখলদার ইসরায়েলের ১০টি সামরিক বিমান ধ্বংস করেছেন। তবে এ বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে কোনো বার্তা আসেনি। দাবিকৃত বিমানগুলো যুদ্ধবিমান, ড্রোন, নাকি নজরদারি চালানোর বিমান—সে ব্যাপারে কিছু জানা যায়নি। তবে ওই ঘটনার পর ঘোষণা দিয়ে ইসরাইলে ব্যাপক হামলা চালায় ইরান। এতে অন্তত ২০ জন আহত হয়েছে, যাদের একজনের অবস্থা গুরুতর!

15 Jun 25 1NOJOR.COM

মাত্র এক ঘণ্টায় ইসরাইলের ১০টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান: মেহের নিউজ

ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে ইসরাইলের বিমান হামলায় অন্তত ৩০ জন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন, অন্তত ৫৫ জন আহত হয়েছে। ওই হামলায় একজন রেড ক্রিসেন্ট স্টাফও নিহত হয়েছে। এর প্রতিবাদে ইসরাইলে রাতে মুর্হুমুহ আক্রমণ চালায় ইরান। ম্যাডিসিস দাবি করছে, ইসরাইলের উত্তরাঞ্চলে ইরানের ছোড়া মিসাইলে ১ জন মারা গেছে। এতে অন্তত ১৩ জন আহত হয়েছে।

15 Jun 25 1NOJOR.COM

ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে ইসরাইলের বিমান হামলায় অন্তত ৩০ জন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। ওই হামলায় একজন রেড ক্রিসেন্ট স্টাফও নিহত হয়েছে।

ইসরাইলের ক্ষেপনাস্ত্র হামলায় তেহরানের উত্তর-পশ্চিমাঞ্চলে শাহরান জ্বালানি ডিপোয় আগুন ধরে। জ্বালানি অবকাঠামোয় সেই আগুন তাৎক্ষনিক নিয়ন্ত্রণ করা গেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সবকিছু এখন নিয়ন্ত্রণে আছে। তাসনিম জানিয়েছে, ইসরাইলি হামলার পর উদ্ধারকারী ও ফায়ার সার্ভিসের লোক তৎপরতা দেখিয়েছে। ফলে দ্রুতই নিয়ন্ত্রণে এসেছে আগুন। এদিকে, শাহরানে হামলার কয়েক ঘণ্টা পর ইসরাইলের তেল ডিপোতে হামলা চালিয়েছে ইরান। ইসরাইলের কয়েকটি শহরে রোববার রাতে ক্ষেপনাস্ত্র হামলা চালায় তেহরান। এতে অন্তত ২০ জন আহত হয়েছে, যাদের একজনের অবস্থা গুরুতর।

15 Jun 25 1NOJOR.COM

ইসরাইলের ক্ষেপনাস্ত্র হামলায় ইরানের রাজধানী তেহরানের উত্তর-পশ্চিমাঞ্চলে শাহরান জ্বালানি ডিপোয় আগুন ধরে। জ্বালানি অবকাঠামোয় সেই আগুন তাৎক্ষনিক নিয়ন্ত্রণ করা গেছে!

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ প্রসঙ্গে এক্স -এ প্রকাশিত এক বিবৃতিতে ম্যাক্রোঁ বলেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনাই উত্তেজনা প্রশমনের একমাত্র গ্রহণযোগ্য পথ। ইরানের পারমাণবিক কর্মসূচি এখনো আন্তর্জাতিকভাবে উদ্বেগের বিষয় এবং এই সমস্যার সমাধান শুধুমাত্র কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সম্ভব। ফরাসি প্রেসিডেন্ট দাবি করছেন, তিনি ইরানের প্রেসিডেন্টকে দুই ফরাসি বন্দীকে মুক্তি দেওয়ার কথা বলেছেন। একই সঙ্গে ফ্রান্সের কোনো স্থাপনা বা নাগরিকের ওপর যাতে হামলা না হয়, সেদিকে ইরানকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন।

15 Jun 25 1NOJOR.COM

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন ইমানুয়েল ম্যাক্রোঁ। এসময় তিনি পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার টেবিলে ইরানকে দ্রুত ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের বাসিন্দা রিকশাচালক রনি। শিক্ষার্থীদের ওপর নির্বিচারে হামলা করা দেখে রিকশা চালানো বাদ দিয়ে ১৮ জুলাই মোহাম্মদপুর এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যোগ দেন। সেদিন বিকালে সে শহীদ হন। এর ১১ মাস পার হলেও এখনো কোনো সহায়তাই পাননি তার মা। গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে কয়েকজন এসে শহীদ রনির মা পারভীন বেগমকে এমআইএস সম্পন্ন করে নিয়ে যেতে বলা হয়। কিন্তু পারভীন বেগম অক্ষরজ্ঞানহীন হওয়ায় বিপাকে পড়েছেন। শহীদের এই অসহায় মা আশ্রয় নিয়েছেন মানুষের বাসায়, বাসায় কাজ করে কোনোমতে দিন কাটাচ্ছেন।

15 Jun 25 1NOJOR.COM

শিক্ষার্থীদের ওপর নির্বিচারে হামলা করা দেখে রিকশা চালানো বাদ দিয়ে ১৮ জুলাই মোহাম্মদপুর এলাকায় আন্দোলনে যোগ দেন রনি। সেদিন বিকালে শহীদ হন। এর ১১ মাস পার হলেও এখনো কোনো সহায়তাই পাননি তার মা।

চট্টগ্রামের আড়তগুলোতে কুরবানির পশুর কাঁচা চামড়া বিক্রি শুরু হয়েছে। আড়তদারদের অভিযোগ, ঢাকার ট্যানারি মালিকরা সরকার নির্ধারিত মূল্যে চামড়া নিচ্ছেন না। সরকার লবণযুক্ত প্রতি বর্গফুট চামড়া ৫৫-৬০ টাকা নির্ধারণ করে দিয়েছে। ঢাকার ট্যানারি মালিকরা চট্টগ্রামের বিভিন্ন আড়ত থেকে প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়া নিচ্ছেন ৩৮-৪০ টাকায়। এতে চট্টগ্রামের আড়তদার লোকসানের আশঙ্কা করছেন। জানা গেছে, চট্টগ্রামে চার লাখ ১৫ হাজার পশুর চামড়া সংগ্রহ করা হয়েছে। কম দামে কিনলেও ব্যবসায়ীরা সরকার নির্ধারিত দামে বিক্রি করতে পারা নিয়ে শঙ্কিত!

15 Jun 25 1NOJOR.COM

চট্টগ্রামের আড়তগুলোতে কুরবানির পশুর কাঁচা চামড়া বিক্রি শুরু হয়েছে। আড়তদারদের অভিযোগ, ঢাকার ট্যানারি মালিকরা সরকার নির্ধারিত মূল্যে চামড়া নিচ্ছেন না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন বৈঠকের মধ্য দিয়ে জাতীয় নির্বাচন নিয়ে সৃষ্টি হওয়া ধোঁয়াশা দূর হয়েছে বলে মনে করে জাতীয়তাবাদী সমমনা জোট। জোট থেকে বলা হয়, রমজানের আগেই নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত দেশের মানুষের জন্য স্বস্তির বার্তা ও আশার আলো এনেছে। দুই নেতার বৈঠকে সংস্কার, বিচার ও নির্বাচন ইস্যুতে গঠনমূলক অগ্রগতি হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছে জোট।

15 Jun 25 1NOJOR.COM

তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন বৈঠকের মধ্য দিয়ে জাতীয় নির্বাচন নিয়ে সৃষ্টি হওয়া ধোঁয়াশা দূর হয়েছে বলে মনে করে জাতীয়তাবাদী সমমনা জোট।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, নতুন করে জায়ানিস্টদের বিপক্ষে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তেল আবিবের লাইভ ফুটেজে দেখা গেছে, ইরানের ডজনখানেক মিসাইল দেশটির বিভিন্ন শহরে পড়ছে। এর আগে, ইসরাইলের ৭০টি বিমান হামলায় ইরানের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ অন্তত ৮০ জন নিহত হয়েছেন। ঘণ্টাখানেক আগে দেশটির তরফ থেকে বলা হয় খুব দ্রুতই ধ্বংসযজ্ঞ চালাতে যাচ্ছে ইরান। তার পরই এই হামলা।

15 Jun 25 1NOJOR.COM

ইসরাইলের হামলার জবাবে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেল আবিবের লাইভ ফুটেজে দেখা যাচ্ছে, ইরানের ডজনখানেক মিসাইল দেশটির বিভিন্ন শহরে পড়ছে।

ইরান-ইসরাইল সংঘাত ঘিরে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ও রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে ৫০ মিনিটের ফোনালাপ হয়েছে। ক্রেমলিনের শীর্ষ পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ জানান, পুতিন ফোনালাপে ইরানের ওপর ইসরাইলি হামলার নিন্দা জানান। উভয় নেতা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ফিরে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি। বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের আলোচনা রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ কূটনৈতিক সমন্বয় নিয়ে নতুন ইঙ্গিত দিচ্ছে। এদিকে হামলায় তেল আবিবে অবস্থানরত ক্রোয়েশিয়ান কনসাল ও তার স্ত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন ক্রোয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী!

15 Jun 25 1NOJOR.COM

ইরান-ইসরাইল সংঘাত ঘিরে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ও রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপ হয়েছে। পুতিন ফোনালাপে ইরানের ওপর ইসরাইলি হামলার নিন্দা জানান।

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক টেলিফোন আলাপে রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, ইরানের ওপর ইসরাইলের সাম্প্রতিক হামলা প্রমাণ করে যে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইসরাইল মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি। আরও বলেন, ইসরাইলকে অবশ্যই থামানো উচিত, তাহলে উত্তেজনা কমবে। আর পারমাণবিক সংকটের সমাধান কেবলমাত্র আলোচনার মাধ্যমেই সম্ভব। তুর্কি নেতা বলেন, যুদ্ধ বাড়লে অভিবাসনের ঢেউ সৃষ্টি হতে পারে। এছাড়া ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে তুর্কি প্রেসিডেন্ট বলেন, নেতানিয়াহু এই অঞ্চলকে আগুনে জ্বালিয়ে দিতে এবং পারমাণবিক আলোচনা বানচাল করতেই ইরানে হামলা চালাচ্ছেন।

15 Jun 25 1NOJOR.COM

ইরানের ওপর ইসরাইলের সাম্প্রতিক হামলা প্রমাণ করে যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইসরাইল মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি: এরদোগান

শুক্রবার সকালে বিজিবি সিলেট সেক্টরের সুনামগঞ্জ সীমান্তে কয়লা চোরাকারবারিদের লক্ষ্য করে আবারও বিএসএফ গুলিবর্ষণ করেছে। সীমান্ত গ্রামের মানুষ জানান, প্রতি দিবা-রাত্রির ন্যায় সীমান্ত এলাকা চারাগাঁও, বাঁশতলা, লালঘাট পশ্চিমপাড়া, গুচ্ছগ্রামের ৪০ থেকে ৪৫ জন বাংলাদেশি চোরাকারবারি ভারতের মেঘালয় পাহাড়ের গহিনে থাকা কোয়ারি থেকে চোরাচালানের কয়লা আনতে অবৈধভাবে সীমান্তের ওপারে অনুপ্রবেশ করে। এরপর বিএসএফের গুলির সম্মুখীন হয়। কয়েকজন পালিয়ে এলেও কেউ কেউ ওপারে আটক রয়েছে, তবে হতাহতের খবর জানা যায় নি।

15 Jun 25 1NOJOR.COM

বিজিবি সিলেট সেক্টরের সুনামগঞ্জ সীমান্তে কয়লা চোরাকারবারিদের লক্ষ্য করে আবারও বিএসএফ গুলিবর্ষণ করেছে।

উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কৃষিসহ অন্যান্য খাতে প্রণোদনা দেওয়া হলেও মৎস্য ও প্রাণিসম্পদ খাতে এখনো পর্যন্ত প্রণোদনা দেওয়া হয়নি। আমি আশা করি, সংশোধিত বাজেটে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে প্রণোদনা দেওয়া হবে। আরও বলেন, কৃষিতে বিদ্যুৎ বিল ভর্তুকি মূল্যে দেওয়া হলেও মৎস্য ও প্রাণিসম্পদ খাতে খামারিদের জন্য দেওয়া হয় না। তবে যতদূর জানতে পেরেছি, বাজেটে এ খাতে খামারিদের জন্য ৩০৩ কোটি টাকা ভর্তুকি হিসেবে বরাদ্দ রাখা হয়েছে। উপদেষ্টা বলেন, আমাদের বিজ্ঞানীদের যথেষ্ট সুযোগ-সুবিধা না দিলে আমরা বিদেশনির্ভর থাকতে বাধ্য হব।

15 Jun 25 1NOJOR.COM

কৃষিসহ অন্যান্য খাতে প্রণোদনা দেওয়া হলেও মৎস্য ও প্রাণিসম্পদ খাতে এখনো পর্যন্ত প্রণোদনা দেওয়া হয়নি। আমি আশা করি, সংশোধিত বাজেটে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে প্রণোদনা দেওয়া হবে: ফরিদা আখতার

কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান রোকনুজ্জামান কর্তৃক মৌখিক পরীক্ষার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ে না পাঠানোর কারণে মাস্টার্সের ৯০ পরীক্ষার্থীর সবাই ফেল করেছেন। এ বিষয়ে দুঃখ প্রকাশ করে অধ্যক্ষ রুহুল আমীন বলেন, আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। যারা ভুল করেছে এবং যাদের কারণে সবাই ফেল করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আশা করি, সমস্যাটি সমাধান হয়ে যাবে।

15 Jun 25 1NOJOR.COM

কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান রোকনুজ্জামানের মৌখিক পরীক্ষার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ে না পাঠানোর কারণে মাস্টার্সের ৯০ পরীক্ষার্থীর সবাই ফেল করেছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, ২০২৫ সালের এপ্রিল মাসে দেশে মোট ২.৭৫ বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছে, যার প্রায় অর্ধেক—১.৩৬ বিলিয়ন ডলার—ঢাকা বিভাগে গেছে। এরপর রয়েছে চট্টগ্রাম (০.৭৩ বিলিয়ন) ও সিলেট (০.২৩ বিলিয়ন) বিভাগ। সবচেয়ে বেশি আয় এসেছে ঢাকা জেলা থেকে—০.৯০ বিলিয়ন ডলার। মার্চের তুলনায় আয় ১৬.৪৯% কমলেও, বছরে এই হার বেড়েছে ৩৪.৬৪%। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত মোট আয় ২৪.৫৩ বিলিয়ন ডলার। মূল্যস্ফীতি ও আমদানি খরচের চাপেও এটি অর্থনীতিতে ভারসাম্য বজায় রেখেছে।

মোহাম্মদপুর পূর্ব থানা জামায়াত আয়োজিত তীব্র তাপদাহে তৃষ্ণার্ত পথচারী ও শ্রমিকদের মাঝে সুপেয় পানি বিতরণকালে জামায়াত নেতা মুহাম্মদ রেজাউল করিম বলেন, সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া কোনো নির্বাচন বিশ্বাসযোগ্য হবে না। শুধুমাত্র ক্ষমতার হাতবদলের জন্যই আগস্ট বিপ্লব হয়নি। রেজাউল করিম বলেন, জামায়াত একটি গণমুখী, কল্যাণকামী ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। দেশের যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে জামায়াত সব সময়ই অগ্রসৈনিকের ভূমিকা পালন করেছে। সর্বোপরি দেশের যেকোনো ক্রান্তিকালে সুখে-দুখে মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। এ সময় তীব্র দাবদাহে সৃষ্ট জনদুর্ভোগে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সমাজের আত্মসচেতন ও বিত্তবানদের আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান রেজাউল করিম।

15 Jun 25 1NOJOR.COM

সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া কোনো নির্বাচন বিশ্বাসযোগ্য হবে না, শুধুমাত্র ক্ষমতার হাতবদলের জন্যই আগস্ট বিপ্লব হয়নি: মুহাম্মদ রেজাউল করিম

আনু মুহাম্মদ বলেন, আমাদের এখন যেসব সংস্কার কমিটিগুলো রয়েছে, তারা যেসব সুপারিশ দিয়েছে- সেগুলো অল্প করেও যদি বাস্তবায়ন করা হতো, তাহলেও বাজেটে কিছুটা নতুনত্ব আসতো। তিনি বলেন, সরকার মেগাপ্রকল্প থেকে বেরুতে চায়, এটা তাদের প্রত্যাশা। কিন্তু যেসব মেগাপ্রকল্প এখন চলমান রয়েছে, সেগুলোরও একটি পর্যালোচনা করতে হবে। আরো বলেন, রূপপুর, মাতারবাড়ী, রামপাল- এসব প্রকল্প থেকে সরকারের বের হয়ে আসার কোনো উদ্যোগ আমরা দেখিনি। আনু মুহাম্মদ বলেন, বাজেটে আগের ধারাবাহিকতাই দেখা যাচ্ছে; উন্নয়ন শুধু শিরোনামে দেখা যায়, বাস্তবতায় হলো জনগণের জীবন বিপন্নকারী। আমরা চাই, ২২ জুনের আগে বাজেটে যেসব ত্রুটি রয়েছে- তা সংশোধন করা হোক।

15 Jun 25 1NOJOR.COM

বাজেটে আগের ধারাবাহিকতাই দেখা যাচ্ছে; উন্নয়ন শুধু শিরোনামে দেখা যায়, বাস্তবতায় হলো জনগণের জীবন বিপন্নকারী। ২২ জুনের আগে বাজেটে যেসব ত্রুটি রয়েছে- তা সংশোধন করা হোক: আনু মুহাম্মদ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিবিসিকে বলেছেন, যুক্তরাজ্যে পাচার হওয়া দেশের অর্থ উদ্ধার করতে অন্তর্বর্তী সরকার ব্রিটিশ আইনজীবী নিয়োগ করেছে। ব্রিটিশ সরকার এ প্রয়াসে ‘অত্যন্ত সহায়ক’ ভূমিকা পালন করছে। বিবিসি লিখেছে, বাংলাদেশি কর্তৃপক্ষের ধারণা, হাসিনার সরকার ক্ষমতায় থাকা অবস্থায় প্রায় ২৩৪ বিলিয়ন ডলার দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হয়েছে। এসব অর্থের বেশিরভাগই যুক্তরাজ্যে লুকিয়ে রাখা হয়েছে অথবা খরচ করা হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, তিনি প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করার ব্যবস্থা করতে পারেননি। যিনি টিউলিপ সিদ্দিকের ঘনিষ্ঠ বন্ধু! প্রধান উপদেষ্টা বৈঠক না হওয়া প্রসঙ্গে বলেন, কোনো ব্যাখ্যা পাইনি, হয়তো তিনি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলেন!

15 Jun 25 1NOJOR.COM

যুক্তরাজ্যে পাচার হওয়া দেশের অর্থ উদ্ধার করতে অন্তর্বর্তী সরকার ব্রিটিশ আইনজীবী নিয়োগ করেছে। ব্রিটিশ সরকার এ প্রয়াসে ‘অত্যন্ত সহায়ক’ ভূমিকা পালন করছে: প্রধান উপদেষ্টা

প্রথমবারের মতো পিএসসি একসাথে এক ঘোষণায় চলমান ৪৪তম বিসিএস থেকে শুরু করে আসন্ন ৪৯তম বিসিএস পর্যন্ত প্রিলিমিনারি, লিখিত এবং চূড়ান্ত ধাপের ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ উল্লেখ করেছে। আগামী ১ নভেম্বর প্রকাশিত হবে ৪৯তম বিসিএসের বিজ্ঞপ্তি। আবেদন গ্রহণ চলবে ওই মাসের ৩০ তারিখ পর্যন্ত। ৪৮তম বিসিএসকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেপ্টেম্বরের মধ্যেই এর চূড়ান্ত সুপারিশ প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ হবে আগামী ৩০ জুন। ৪৫তম বিসিএসের লিখিত ফল প্রকাশ হবে ১৯ জুন, আর চূড়ান্ত ফলাফল প্রকাশ হবে ১০ ডিসেম্বর। এছাড়া, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে ২৪ জুলাই এবং ফল প্রকাশ হবে ১৮ ডিসেম্বর। অন্যদিকে, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর, যার ফল প্রকাশ করা হবে ২৮ সেপ্টেম্বর। এরপর লিখিত পরীক্ষা শুরু হবে ২৭ নভেম্বর। ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষা ১৮ জুলাই, ফল ২১ জুলাই, আর চূড়ান্ত সুপারিশ প্রকাশ হবে ২২ সেপ্টেম্বর!

15 Jun 25 1NOJOR.COM

পিএসসির ঘোষণায় চলমান ৪৪তম বিসিএস থেকে শুরু করে আসন্ন ৪৯তম বিসিএস পর্যন্ত প্রিলিমিনারি, লিখিত এবং চূড়ান্ত ধাপের ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ উল্লেখ করা হয়েছে।

বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি নির্বাচন চেয়েছে, দ্রুত নির্বাচন দিতে হবে। যে দল ক্ষমতায় আসবে, তারাই সংস্কার করবে। দুলু বলেন, এখন যে সংস্কারের কথা বলা হচ্ছে, তা না করে তারেক রহমানের ৩১ দফা অনুসরণ করলেই সংস্কার হয়ে যাবে। সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করা হচ্ছে। তিনি বলেন, ২০২২ সালে তারেক রহমান ৩১ দফা দিয়ে বলেছিলেন, কখনো যদি বিএনপি ক্ষমতায় যায়, তাহলে সেই ৩১ দফার মাধ্যমে দেশ পরিচালনা করা হবে। এই ৩১ দফাই বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। দুলু আরও বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এই দেশের কৃষক, শ্রমিক, আইনজীবী, বিচার বিভাগ, গণতন্ত্র এবং বাংলাদেশে যা কিছু আছে—তার সবকিছুর সংস্কার ৩১ দফার মাধ্যমে করবেন।

15 Jun 25 1NOJOR.COM

বিএনপি নির্বাচন চেয়েছে, দ্রুত নির্বাচন দিতে হবে। যে দল ক্ষমতায় আসবে, তারাই সংস্কার করবে: রুহুল কুদ্দুস তালুকদার দুলু

বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, পুশ ইনের মাধ্যমে ভারত পায়ে পারা দিয়ে, গায়ে ধাক্কা দিয়ে ঝামেলার সৃষ্টি করতে চাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতাকে অগ্রাহ্য করে তারা এটি করতে থাকলে এর দায় তাদেরকেই নিতে হবে। এ বিষয়ে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন তিনি। রিজভী আরও বলেন, জনগণের টাকা পাচার করে আওয়ামী লীগের নেতাকর্মীরা ও মন্ত্রীরা লুটপাট করেছে। এর দায়ভার অবশ্যই শেখ হাসিনাকে নিতে হবে।

14 Jun 25 1NOJOR.COM

পুশ ইনের মাধ্যমে ভারত পায়ে পারা দিয়ে, গায়ে ধাক্কা দিয়ে ঝামেলার সৃষ্টি করতে চাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতাকে অগ্রাহ্য করে তারা এটি করতে থাকলে এর দায় তাদেরকেই নিতে হবে: রিজভী

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার হয়েছেন ১,৪৫২ জন। এর মধ্যে ১,০৫৩ জন ওয়ারেন্ট ও মামলাভুক্ত এবং ৩৯৯ জন অন্যান্য ঘটনায় গ্রেফতার হন। অভিযানে দুটি পিস্তল, একটি ম্যাগজিন, একটি গুলি ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। এই বিশেষ অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে পৃথক অভিযানে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ, যাদের মধ্যে দ্রুত বিচার আইনে, মাদক মামলায় ও পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন।

ময়মনসিংহের নান্দাইলে জুলাই গণঅভ্যুত্থানে আহত ইমরান হোসাইন (৩০) চিকিৎসার অভাবে মারা গেছেন। পেশায় একজন গার্মেন্টসকর্মী ছিলেন। জুলাইয়ে গাজীপুরে পুলিশের ছিটাগুলিতে আহত হয়েছিলেন তিনি। মৃত্যুকালে স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন তিনি। জুলাইয়ে আহতদের তালিকায় নামও উঠেনি তার। শহীদের পিতা ইসলাম উদ্দিন জানান, অসহায় গরিব বলে পেটের চিন্তা করতে গিয়ে সুযোগ-সময় মেলানো খুবই ভার। তাই সাহায্য সহযোগিতার জন্য কোথাও যাওয়া সম্ভব হয়নি এবং জুলাই আন্দোলনে আহদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সময় পায়নি। ছেলেটা আমার গত রাতে বুক চেপে ধরে শুয়ে পড়ে এবং কাতর যন্ত্রনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এ প্রসঙ্গে উপজেলা প্রশাসন ও এনসিপি বলেছে, তারা ইমরান সম্পর্কে অবগত ছিলেন না।

14 Jun 25 1NOJOR.COM

নান্দাইলে জুলাই গণঅভ্যুত্থানে আহত ইমরান হোসাইন চিকিৎসার অভাবে মারা গেছেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানে গাজীপুরে পুলিশের ছিটাগুলিতে আহত হয়েছিলেন। জুলাইয়ে আহতদের তালিকায় নামও উঠেনি তার।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের আয়াতুল্লাহ শাসনব্যবস্থার সব স্থাপনায় হামলার হুমকি দিয়েছেন। তিনি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও ক্ষেপণাস্ত্র হুমকির কথা উল্লেখ করেন। হামেদান প্রদেশে ড্রোন হামলায় ইরানের এক পুলিশপ্রধান ও এক কর্মকর্তা নিহত হন। ইসরায়েল ৭০টির বেশি বিমান হামলায় ইরানের ৪০টি সামরিক স্থাপনায় আঘাত হেনেছে, যার মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা ও কমান্ড অবকাঠামো। তেহরান পর্যন্ত আকাশসীমা নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে তারা। এতে ইরানে ৮০ জন নিহত ও ৩২০ জন আহত হয়েছেন। ইরানের হামলায় আহত হয়েছে চারজন ইসরায়েলি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় ১৩৯ জনকে পরীক্ষা করে সাতজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে ২০ সাল থেকে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮০৭ জন। আরো জানিয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন পাঁচজন। এর ফলে এ সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৪০১ জনে দাঁড়িয়েছে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। শুরু থেকে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর হয়েছে ২৯ হাজার ৫০২ জনের।

14 Jun 25 1NOJOR.COM

দেশে গত ২৪ ঘণ্টায় ১৩৯ জনকে পরীক্ষা করে সাতজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে: স্বাস্থ্য অধিদপ্তর

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি এক্স-এ লিখেছেন, ‘এই রোববার মাস্কাটে অনুষ্ঠিত হতে যাওয়া ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা এখন অনুষ্ঠিত হবে না। কিন্তু স্থায়ী শান্তির একমাত্র পথ হিসেবে কূটনীতি এবং সংলাপই রয়ে গেছে।’ এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র এমনভাবে কাজ করেছে, যা সংলাপকে অর্থহীন করে তুলেছে। আপনি আলোচনার দাবি করতে পারেন না এবং একইসঙ্গে ইহুদিবাদী সরকারকে ইরানের ভূখণ্ড লক্ষ্যবস্তু করার অনুমতি দিয়ে কাজ ভাগ করেও নিতে পারেন না। ’

14 Jun 25 1NOJOR.COM

রোববার মাস্কাটে অনুষ্ঠিত হতে যাওয়া ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা এখন অনুষ্ঠিত হবে না। কিন্তু স্থায়ী শান্তির একমাত্র পথ হিসেবে কূটনীতি এবং সংলাপই রয়ে গেছে: ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি

পঞ্চগড়ের মিরগড় এবং পেদিয়াগজ সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন করে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ। এদের মধ্যে ৪ জন ভারতীয় নাগরিকও রয়েছেন। শনিবার ভোরে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে বাংলাদেশি ৬ জন নারী, ২ শিশু ও ৪ জন পুরুষ রয়েছেন। এ প্রসঙ্গে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, আটক বাংলাদেশিদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ভারতীয়দের ফেরত দেওয়ার জন্য পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।

14 Jun 25 1NOJOR.COM

পঞ্চগড় সদর উপজেলার মিরগড় এবং তেঁতুলিয়া উপজেলার পেদিয়াগজ সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন করে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ। এদের মধ্যে ৪ জন ভারতীয় নাগরিকও রয়েছেন।

ব্রুকলিনের একটি ইহুদি কেন্দ্রে হামলার ষড়যন্ত্রে অভিযুক্ত ২০ বছরের পাকিস্তানি নাগরিক মুহাম্মদ শাহজেব খানকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করেছে কানাডা। এফবিআই জানিয়েছে, আইএস দ্বারা অনুপ্রাণিত হয়ে ২০২৪ সালের ৭ অক্টোবর হামলার পরিকল্পনা করে সে। তবে ৪ সেপ্টেম্বর কানাডায় তাকে গ্রেফতার করা হয়। এখন যুক্তরাষ্ট্রে তার বিচার চলবে। তদন্ত করছে এফবিআইয়ের নিউ ইয়র্ক, শিকাগো ও লস এঞ্জেলস শাখা।

14 Jun 25 1NOJOR.COM

কানাডা আইএস-অনুপ্রাণিত হামলার অভিযোগে পাকিস্তানি যুবককে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়েছে

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকার যে সংস্কার কাজের দায়িত্ব নিয়েছে- তা শেষ করতে এক মাসের বেশি সময় লাগার কথা না। তাই জাতীয় ঐকমত্য কমিশনের কাজ চলতি জুন ও আগামী জুলাই মাসের মধ্যেই সম্পন্ন করুন। তিনি বলেন, 'জুলাই সনদে’ যেন সব রাজনৈতিক দল স্বাক্ষর করতে পারে, সে লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। সাইফুল হক বলেন, যেমন একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার চেয়েছি, তেমনি গত বছরের অভ্যুত্থানে যারা মানুষ হত্যা করেছে, তাদের বিচারও হওয়া দরকার। এই সময় তিনি ফ্যাসিস্ট আমলে নিজেদের দলের লড়াইয়ের কথা তুলে ধরেন।

14 Jun 25 1NOJOR.COM

সরকার যে সংস্কার কাজের দায়িত্ব নিয়েছে- তা শেষ করতে এক মাসের বেশি সময় লাগার কথা না। আমরা আশা করব- সরকার গড়িমসি না করে দ্রুত এই কাজ সম্পন্ন করবে: সাইফুল হক

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যে সময় নির্বাচন হবে, সে সময়ের জন্য যে ধরনের প্রস্তুতি দরকার আমরা সেই ধরনের প্রস্তুত রয়েছি। তিনি বলেন, ছোটখাটো ঘটনা সব সময় ঘটে। যদি ৫৩ বছরের ইতিহাস দেখে থাকেন, তাহলে এই ছোটখাটো ঘটনা ঘটে থাকে। এসব ঘটনা ঘটে বলেই আমাদের এই বাহিনী রয়েছে। উপদেষ্টা বলেন, খণ্ডিত সংবাদ প্রকাশ হলে আমাদের দেশের বাইরে থেকে এই সংবাদগুলো নিয়ে আবার টুইস্ট করা হয়। এ কাজ করবেন না।

14 Jun 25 1NOJOR.COM

নির্বাচনে নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর যে ধরনের প্রস্তুতি প্রয়োজন, সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশে সরকারি খাতের স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়াতে ২৫০ মিলিয়ন বা ২৫ কোটি ডলারের ঋণের অর্থ অনুমোদন করেছে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকদের পর্ষদ‌। জানা গেছে, স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনস ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টিবিলিটি শীর্ষক এ প্রকল্পে পাঁচটি গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা-বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, জাতীয় রাজস্ব বোর্ড, পরিকল্পনা বিভাগ, বাংলাদেশ সরকারি ক্রয় কর্তৃপক্ষ এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের শাসন কাঠামো ও সক্ষমতা শক্তিশালী করা হবে। এর ফলে দুর্নীতি কমবে বলে আশা করছে বিশ্বব্যাংক।

14 Jun 25 1NOJOR.COM

বাংলাদেশে সরকারি খাতের স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়াতে ২৫০ মিলিয়ন বা ২৫ কোটি ডলারের ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। সংস্থাটির নির্বাহী পরিচালকদের পর্ষদে এ অর্থ অনুমোদন করা হয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে চীনের জাতিসংঘ প্রতিনিধি ফু কং ইরানে ইসরাইলের হামলার কঠোর নিন্দা জানিয়েছেন। এ হামলাকে ইরানের ‘সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, বর্তমান সংঘাত ইরানের পারমাণবিক আলোচনা প্রক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। ইসরাইলকে অবিলম্বে সব সামরিক কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ চুক্তিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে ইরানের পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকারকে সম্পূর্ণরূপে সম্মান করা উচিত।

14 Jun 25 1NOJOR.COM

ইরানে ইসরাইলের হামলার কঠোর নিন্দা জানিয়েছে চীন। এ হামলাকে ইরানের ‘সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন দেশটির জাতিসংঘ প্রতিনিধি ফু কং।

তেহরান বলেছে, ইসরাইলের বিরুদ্ধে হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বা ফ্রান্স হস্তক্ষেপ করলে, এই দেশগুলোর আঞ্চলিক সামরিক ঘাঁটি ও নৌবাহিনীর জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্য এখন পর্যন্ত কোনো সামরিক পদক্ষেপে জড়ায়নি, ইসরাইলকে রক্ষার প্রচেষ্টাতেও অংশ নেয়নি। টাইমস অব ইসরাইল জানিয়েছে, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে সাতজন সেনা আহত হন বলে স্বীকার করেছে ইসরাইল। এছাড়া বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে লেবানন ও জর্ডানসহ ওই অঞ্চলের অন্যান্য দেশ শনিবার থেকে তাদের আকাশসীমা পুনরায় খুলে দিচ্ছে বলে জানিয়েছে।

14 Jun 25 1NOJOR.COM

ইসরাইলের ওপর ইরানের হামলা ঠেকাতে সহায়তা করলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের ঘাঁটি ও জাহাজে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আগামী জাতীয় নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হবে। রাশেদ খাঁন বলেন, নির্বাচনে কোন চাঁদাবাজ, দখলদার, যারা মাফিয়াতন্ত্র কায়েম করেছিল, ফ্যাসিবাদের সাথে জড়িত ছিল এমন কাউকে ভোট দিবেন না। ক্লিন ইমেজধারীদের ভোট দেয়ার আহ্বানও জানিয়ে এই নেতা বলেন, গণঅধিকার পরিষদ ৩০০ আসনে নির্বাচন করার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে। উল্লেখ্য, রাশেদ খান ঝিনাইদহে ঈদুল আজহা পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন এবং মোটরসাইকেলে এক শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

14 Jun 25 1NOJOR.COM

আগামী জাতীয় নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হবে! নির্বাচনে কোন চাঁদাবাজ, দখলদার, যারা মাফিয়াতন্ত্র কায়েম করেছিল, ফ্যাসিবাদের সাথে জড়িত ছিল এমন কাউকে ভোট দিবেন না: রাশেদ খাঁন

বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে ইরান, এ নিয়ে ‘গভীর পর্যালোচনা’ চলছে বলে জানিয়েছে পার্লামেন্টের নিরাপত্তা কমিশনের সদস্য ইসমাইল কোসারি। হরমুজ প্রণালী বন্ধের সম্ভাবনার খবর প্রকাশের পরপরই বৈশ্বিক বাজারে তেলের দামে উর্ধ্বগতি লক্ষ্য করা গেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ভূরাজনৈতিক বিশ্লেষক তৌফিক রহিম বলেন, ইসরাইল এখনো ইরানের তেল অবকাঠামোতে হামলা চালায়নি। কিন্তু যদি হামলা হয়, তাহলে প্রভাব হবে আরও ভয়াবহ ও ব্যাপক। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বে জ্বালানির সরবরাহ চক্রে বড় ধাক্কা লাগবে।

14 Jun 25 1NOJOR.COM

বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে ইরান। বিষয়টি নিয়ে ইরান ‘গভীর পর্যালোচনা’ করছে: পার্লামেন্টের নিরাপত্তা কমিশনের সদস্য ইসমাইল কোসারি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১৬৯ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১০১ জন বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। এছাড়া, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৩৫, চট্টগ্রাম বিভাগে ২৮ জন ও ঢাকা বিভাগে ৫ জন রোগী ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭৩৯ জন।

14 Jun 25 1NOJOR.COM

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ১৬৯ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার গাজীপুর পূবাইল থানার মীরেরবাজার এলাকা থেকে পুলিশের পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে ছয় যুবককে আটক করেছে পূবাইল থানা পুলিশ। পুলিশ জানায়, তাদের কাছ থেকে দুইটি খেলনা পিস্তল, খেলনা ওয়াকিটকি, পুলিশের ইউনিফর্ম, ব্যবহৃত হাতকড়া, পুলিশ স্টিকার, লাইট, ক্যাপসহ একাধিক পুলিশের ব্যবহার্য সামগ্রী উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল!

14 Jun 25 1NOJOR.COM

গাজীপুর মহানগরের পূবাইল থানার মীরেরবাজার এলাকা থেকে পুলিশের পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে ছয় যুবককে আটক করেছে পূবাইল থানা পুলিশ।

বান্দরবানের আলীকদম উপজেলায় দুই পর্যটকের মৃত্যুর ঘটনায় শনিবার ‘ট্যুর এক্সপার্ট’ নামক গ্রুপের এডমিন বর্ষা ইসলাম বৃষ্টিকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে, শনিবার সকালে নিহত পর্যটক স্মৃতি আক্তারের বাবা আলীকদম থানায় দায়িত্ব অবহেলার অভিযোগে একটি মামলা দায়ের করেন। এজাহারে বলা হয়েছে, বর্ষা প্রশাসনের অনুমতি ছাড়াই দুর্গম পাহাড়ি অঞ্চলে ট্যুর পরিচালনা করেছেন। এতে পাহাড়ি ঢলের শিকার হয়ে দুইজন নিহত হয়েছেন এবং এখনো একজন নিখোঁজ রয়েছেন।

14 Jun 25 1NOJOR.COM

বান্দরবানের আলীকদম উপজেলায় দুই পর্যটকের মৃত্যুর ঘটনায় ‘ট্যুর এক্সপার্ট’ নামক একটি গ্রুপের এডমিন বর্ষা ইসলাম বৃষ্টিকে গ্রেফতার করেছে পুলিশ।

জামায়াতে ইসলামী জানিয়েছে, প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকের পর যৌথ বিবৃতিতে বিএনপির প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ পেয়েছে এবং তা প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ন করেছে। এর জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কোনো দলের প্রতি অনুরাগ নয়, বরং ২০২৬ সালের রোজার আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে বলে জামায়াতের আমির যে পরামর্শ দিয়েছিলেন, সেটার সঙ্গে প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচনের নতুন সময়সীমা সামঞ্জস্যপূর্ণ। এই বিএনপি নেতা এনসিপিকে লন্ডনের বৈঠককে দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে জাতীয় স্বার্থ বিবেচনায় দেখার জন্য আহ্বান জানিয়েছেন।

14 Jun 25 1NOJOR.COM

কোনো দলের প্রতি অনুরাগ নয়, বরং ২০২৬ সালের রোজার আগে নির্বাচন হতে পারে বলে জামায়াতের আমির যে পরামর্শ দিয়েছিলেন, সেটার সঙ্গে প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচনের নতুন সময়সীমা সামঞ্জস্যপূর্ণ: সালাহউদ্দিন

চট্টগ্রামে বাংলাদেশ বৌদ্ধ সমিতি আয়োজিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, অনেক প্রাণের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশকে সবাই মিলে এগিয়ে নিতে হবে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবেই প্রতিহত করতে হবে। এ সময় শিক্ষা নিয়ে বাণিজ্য না করে শিক্ষা পদ্ধতি আনন্দমুখর করার আহ্বান জানান উপদেষ্টা। এছাড়া অনুষ্ঠানে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনসহ অনেকে বক্তব্য রাখেন। পরে ৫ বিশিষ্ট ব্যক্তি, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।

14 Jun 25 1NOJOR.COM

অনেক প্রাণের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশকে সবাই মিলে এগিয়ে নিতে হবে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবেই প্রতিহত করতে হবে: শিক্ষা উপদেষ্টা

ইসরাইলি সামরিক বাহিনী শনিবার ঘোষণা করেছে যে, তারা সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইরানের একাধিক স্থাপনায় হামলা চালাচ্ছে। তবে এর আগেরবার অনেক আবাসিক ভবনেও হামলা করেছে ইসরাইল। এতে অনেক নিরীহ মানুষ আহত হয়েছেন। ইরান ইসরাইলের পূর্ববর্তী হামলার জবাবে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দ্বারা পাল্টা আঘাত হেনেছে। আর এরমধ্যে ইসরাইল নতুন হামলার খবর দিয়েছে।

14 Jun 25 1NOJOR.COM

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক ও পরমাণু কর্মসূচি লক্ষ্য করে আমরা বর্তমানে একাধিক স্থানে হামলা চালাচ্ছি: ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন

ঠাকুরগাঁওয়ের হরিপুর চাপসা সীমান্ত দিয়ে ভারত থেকে নারী, পুরুষ ও শিশুসহ ২৩ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে বিএসএফ। এরমধ্যে ৪ জন পুরুষ, ১২ জন মহিলা ও ৭ জন শিশু রয়েছে। পরে বিজিবি তাদের আটক করে। বিজিবি জানায়, আটককৃতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

14 Jun 25 1NOJOR.COM

ঠাকুরগাঁওয়ের চাপসা সীমান্ত দিয়ে ভারত থেকে নারী, পুরুষ ও শিশুসহ ২৩ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে বিএসএফ। এরমধ্যে ৪ জন পুরুষ, ১২ জন মহিলা ও ৭ জন শিশু রয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং মানবাধিকার রক্ষায় আনা প্রস্তাবে ভারত ভোটদানে বিরত থাকায় বিজেপি সরকারের সমালোচনা করে কংগ্রেস এমপি প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোর সাহস প্রয়োজন। যখন বেনিয়ামিন নেতানিয়াহু একটি পুরো জাতিকে ধ্বংস করে দিচ্ছেন, তখন ভারত কেবল নীরব সমর্থকই থাকছে না, বরং ইসরায়েলের ইরানে হামলা এবং দেশটির শীর্ষ নেতৃত্বকে হত্যার ঘটনাকে সমর্থন দিয়ে দেশটিকে উৎসাহিত করছে। এটি একটি দেশের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং আন্তর্জাতিক সব নীতিমালার পরিপন্থি। প্রিয়াঙ্কা গাজায় ৬০ হাজার মানুষকে হত্যার পরও ভারতের অবস্থান না নেওয়াকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন। এছাড়া ভারতের সংবিধানের নীতিমালা ও স্বাধীনতা সংগ্রামের মূল্যবোধ বিসর্জন দেওয়া নিয়ে উষ্মা প্রকাশ করেছেন।

14 Jun 25 1NOJOR.COM

যখন নেতানিয়াহু একটি পুরো জাতিকে ধ্বংস করে দিচ্ছেন, তখন ভারত কেবল নীরব সমর্থকই থাকছে না, বরং ইসরায়েলের ইরানে হামলা এবং শীর্ষ নেতৃত্বকে হত্যার ঘটনাকে সমর্থন দিয়ে দেশটিকে উৎসাহিত করছে: প্রিয়াঙ্কা গান্ধী

শনিবার সকালে উত্তরায় র‍্যাব পরিচয়ে ‘নগদ’-এর ডিস্ট্রিবিউটরের এক প্রতিনিধিদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভুক্তভোগী ব্যক্তি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় একটি কালো মাইক্রোবাস মোটরসাইকেলটির গতিরোধ করে। এরপর ওই মাইক্রোবাস থেকে র‍্যাবের পোশাক পরা কয়েকজন ব্যক্তি বেরিয়ে ভুক্তভোগীকে ধরার চেষ্টা করে। তখন ভুক্তভোগী ব্যক্তি দৌড় দিলে র‍্যাবের পোশাক পরা ব্যক্তিরাও পেছনে ধাওয়া করে। ভুক্তভোগী জানান, পরে টাকাভর্তি ব্যাগসহ তাদের গাড়িতে তুলে নেয়। এরপর ব্যাগটি ছিনিয়ে নিয়ে উত্তরার ১৭ নম্বর সেক্টরে ফেলে রেখে চলে যায়। জানা গেছে, এই অভিযোগ গুরুত্ব সহকারে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী!

14 Jun 25 1NOJOR.COM

উত্তরায় র‍্যাব পরিচয়ে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’-এর ডিস্ট্রিবিউটরের এক প্রতিনিধিদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

গ্যাসজনিত অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ বাড়ায় তিতাস গ্যাস জনসাধারণকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। ১৪ জুন প্রকাশিত বার্তায় রান্নার ২০ মিনিট আগে জানালা-দরজা খুলে বায়ু চলাচল নিশ্চিত করতে বলা হয়েছে। এছাড়া চুলার নব, পাইপ ও ভালভে লিকেজ রয়েছে কিনা পরীক্ষা করতে বলা হয়। লিকেজ থাকলে রাইজার বন্ধ করে দক্ষ মিস্ত্রি দিয়ে তা মেরামতের পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে ০১৯৫৫-৫০০৪৯৭-৫০০ এবং ১৬৪৯৬ নম্বরে যোগাযোগের জন্য বলা হয়েছে।

সৌদি আরব ও তুরস্কের পর ইরানের ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে পাশে দাঁড়িয়েছে ভেনেজুয়েলা। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও ‘নব্য নাৎসি ইহুদিবাদ’ বলে আখ্যা দেন। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘একবিংশ শতাব্দীর হিটলার’ বলেও উল্লেখ করেন। হামলার বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের ইসরায়েলের ওই হামলায় অন্তত ৭৮ জন নিহত হন, যাদের মধ্যে ছিলেন ইরানের শীর্ষ সামরিক ও পরমাণু বিজ্ঞানীরা।

জামায়াতে ইসলামী এক বিজ্ঞপ্তিতে বলেছে, ড. মুহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠক খুবই স্বাভাবিক। গত ৬ জুন জাতির উদ্দেশে দেয়া ভাষণে ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। তার এই ঘোষণার পর লন্ডনে একটি রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিং ও বিবৃতি দেয়া বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয়। এর মাধ্যমে তিনি একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন। যা তার নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করেছে। এতে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে জনগণের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। জামায়াত বলেছে, দেশে সব রাজনৈতিক দলের সাথে বসে অভিমত প্রকাশ করা সমীচীন ছিল। দলটি সরকারের কাছে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং বিচার ও সংস্কারের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা রেখেছে।

14 Jun 25 1NOJOR.COM

তারেক রহমান সঙ্গে বৈঠকের পর যৌথ বিবৃতি দেয়া বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয়। এর ফলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে: জামায়াতে ইসলামী

ইসরাইলের বিমান হামলায় তেহরানের একটি আবাসিক ভবনে ২০ শিশুসহ অন্তত ৬০ জন নিহত হয়। এ হামলার লক্ষ্য ছিল ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র স্থাপনা, যাতে আরও শতাধিক নিহত ও ৩৮০ জন আহত হন। এর জবাবে ইরান একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইসরাইলে আঘাত হানে, ১৫০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালায়, যাতে ৩ জন নিহত ও ১৭০ জনের বেশি আহত হয়। উভয় দেশই হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে, ইরান জানিয়েছে, তাদের প্রতিশোধমূলক পদক্ষেপ আরও “বেদনাদায়ক” হবে।

14 Jun 25 1NOJOR.COM

ইরান-ইসরাইল সংঘাতে উত্তেজনা: তেহরানে ৬০ জন নিহত, পাল্টা হামলা ইরানের

গত বৃহস্পতিবার ইসরায়েল ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে ইরানে হামলা চালায়, যাতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও ৬ জন পরমাণু বিজ্ঞানীসহ ৭৮ জন নিহত হন। পাল্টা প্রতিশোধে ইরান শুক্রবার রাতে ‘অপারেশন ট্রু প্রমিস-৩’ চালিয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তাতে এক নারী নিহত ও ৪৮ জন আহত হন। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বাংকারে আশ্রয় নেন। এই উত্তপ্ত পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানান। ইউরোপীয় নেতারাও একই আহ্বান জানান, আঞ্চলিক স্থিতিশীলতার ওপর গুরুত্ব দেন।

দীর্ঘদিনের ভ্যাপসা গরমের পর শনিবার দুপুরে ঢাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়, যা নগরবাসীর জন্য স্বস্তি বয়ে আনে। দুপুর ১২টার পর আকাশে মেঘ জমে এবং ১টার পর থেকে মগবাজার, মালিবাগ, রামপুরা ও ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু দুর্বল থাকায় বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী নাও হতে পারে। আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনে তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

পর্যটনবান্ধব পরিবেশ গড়তে সিলেটে আর কোনো পাথর কোয়ারির লিজ দেওয়া হবে না বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ১৪ জুন জাফলং পরিদর্শনকালে তিনি বলেন, এটি একটি পরিবেশগত সংকটাপন্ন এলাকা এবং এখানকার পাথর উত্তোলন পরিবেশ ধ্বংস করছে। এ এলাকা পর্যটন কেন্দ্রে রূপান্তরের জন্য একটি মহাপরিকল্পনা নেওয়া হবে এবং শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। খনিজ উপদেষ্টা ফায়জুল কবির খান অবৈধ ক্রাশার মেশিনগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের নির্দেশ দেন এবং পর্যটন অবকাঠামো উন্নয়নের আশ্বাস দেন।

ইরানে ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ট্রাম্প প্রকাশ্যে যুদ্ধ না করার আহ্বান জানালেও পরে হামলার প্রশংসা করেন এবং গোপনে গোয়েন্দা সহায়তা দেন বলে জানা গেছে। এতে দেখা দিয়েছে ট্রাম্পের নিজস্ব সমর্থকদের সঙ্গে মতবিরোধ, যারা যুদ্ধবিরোধী। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র গোপনে জড়িত থাকলেও প্রকাশ্যে নিরপেক্ষ থাকার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে চীন তাইওয়ান নিয়ে নতুন পদক্ষেপ নিতে পারে, কারণ যুক্তরাষ্ট্র এখন নানা সংকটে জর্জরিত। প্রশ্ন হচ্ছে, ইসরায়েলকে সহায়তায় ট্রাম্প কতদূর যাবেন?

ইসরায়েলি বিমান হামলায় শীর্ষস্থানীয় ইরানি সেনা ও পরমাণু বিজ্ঞানীদের মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা ‘অর্থহীন’ বলে মন্তব্য করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, ওয়াশিংটন এই হামলায় ইসরায়েলকে পরোক্ষভাবে সমর্থন দিয়েছে, যা কূটনীতির মূলনীতির পরিপন্থী। মাসকাটে নির্ধারিত ষষ্ঠ দফার আলোচনা এখন অনিশ্চিত। হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি ও সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হন। এর জবাবে তেহরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেল আবিবে।

আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে কম খরচে মামলা নিষ্পত্তি, মানবাধিকার নিশ্চিত ও মানুষকে মামলার অভিশাপ থেকে মুক্তি দিতে আইন মন্ত্রণালয় কাজ করছে। তিনি বলেন, এজন্য সিপিসি এবং সিআরপিসি অধ্যাদেশ নিয়েও কাজ চলছে। উপদেষ্টা বলেন, দেশে বছরে ৫ লাখ মামলা দায়ের হয়। এর মধ্যে লিগ্যাল এইডে ৩৫ হাজার মামলা নিষ্পত্তি হয়। এই হার ২ লাখে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে। এতে মামলার সংখ্যা ৪০ শতাংশ কমবে। তিনি জানান, লিগ্যাল এইডের মামলা নিষ্পত্তিতে একজন বিচারের জায়গায় ৩ জন বিচারক নিয়োগ দেয়া হবে।

14 Jun 25 1NOJOR.COM

দ্রুত সময়ের মধ্যে কম খরচে মামলা নিষ্পত্তি, মানবাধিকার নিশ্চিত ও মানুষকে মামলার অভিশাপ থেকে মুক্তি দিতে আইন মন্ত্রণালয় কাজ করছে: আসিফ নজরুল।

গত সপ্তাহে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়ার পর এবার জাতিসংঘ সাধারণ পরিষদ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে একটি প্রস্তাব গৃহীত করেছে। এতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে, ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করে আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে। জানা গেছে, সাধারণ পরিষদে অনানুষ্ঠানিক এই প্রস্তাবটি গৃহীত হয় ১৪৯টি দেশের পক্ষে ভোটে। বিপক্ষে ভোট দেয় ১২টি দেশ এবং ১৯টি দেশ ভোটদান থেকে বিরত থাকে। প্রস্তাবটিতে নিঃশর্তে জিম্মিদের মুক্তি এবং ইসরাইলের অবরোধ তুলে দেওয়ার কথা বলা হয়েছে।

14 Jun 25 1NOJOR.COM

জাতিসংঘ সাধারণ পরিষদ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে একটি প্রস্তাব গৃহীত করেছে। একই সঙ্গে, সকল বন্দিকে অবিলম্বে ও নিঃশর্তভাবে মুক্তি দেওয়ারও দাবি জানানো হয়েছে।

ইরানের জনগণের উদ্দেশে এক ভিডিও বার্তায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, গত কয়েক দশক ধরে যে অশুভ ও নিপীড়ক শাসকগোষ্ঠী আপনাদের ঘাড়ে চেপে বসে আছে, তাদেরকে নামানোর সময় এসেছে। আপনারা আপনাদের পতাকা এবং ঐতিহাসিক উত্তরাধিকারের ছায়াতলে আসুন। নিপীড়নবাদী শাসন থেকে মুক্তির জন্য ঐক্যবদ্ধ হোন, আওয়াজ তুলুন। এই সুযোগ গ্রহণ করুন। আরও বলেন, ইরানে আমরা যে সামরিক অভিযান শুরু করেছি, সেটি জনগণের বিরুদ্ধে নয়। আমাদের সামরিক অভিযান ইরানের পরমাণু হুমকি ও ক্ষেপণাস্ত্র হুমকির বিরুদ্ধে।

14 Jun 25 1NOJOR.COM

ইরানে আমরা যে সামরিক অভিযান শুরু করেছি, সেটি জনগণের বিরুদ্ধে নয়। গত কয়েক দশক ধরে যে অশুভ ও নিপীড়ক শাসকগোষ্ঠী ইরানিদের ঘাড়ে চেপে বসে আছে, তাদেরকে নামানোর সময় এসেছে: নেতানিয়াহু

ইরানে ইসরাইলের হামলার পর সংকটময় পরিস্থিতিতে ইরান থেকে আসা হাজিদের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান। সৌদি গেজেটের প্রতিবেদন থেকে জানা গেছে, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সুপারিশে বাদশাহ সালমান ইরান থেকে আগত হাজিদের পূর্ণ সহায়তা ও সেবা নিশ্চিত করতে হজ ও ওমরাহ মন্ত্রণালয়কে নির্দেশ দেন। বাদশার নির্দেশনার আওতায় হাজিদের সমস্ত প্রয়োজন মেটানো হবে এবং তাদের নিরাপদে দেশে ফেরার পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত সর্বাত্মক সেবা দেওয়া হবে।

14 Jun 25 1NOJOR.COM

ইরান থেকে আসা হাজিদের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান। হাজিদের সমস্ত প্রয়োজন মেটানো হবে এবং নিরাপদে দেশে ফেরার পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত সর্বাত্মক সেবা দেওয়া হবে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন কার্যালয়ের দক্ষিণ এশীয় আঞ্চলিক বিভাগের প্রধান লেসলি ক্রেইগ, কমোডর হোয়্যালিকে সঙ্গে নিয়ে লন্ডনে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় তারা বাংলাদেশ নৌবাহিনীর জন্য কেনা হচ্ছে এমন নেভাল, ওসেনোগ্রাফিক এবং সার্ভে জাহাজ এইচএমএস ইন্টারপ্রাইজ সম্পর্কে অধ্যাপক ইউনূসকে অবহিত করেন। প্রধান উপদেষ্টা অনুরোধ করেন প্লাটফর্মটির সক্ষমতা ও জ্ঞান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় অতিরিক্ত যন্ত্রপাতি সরবরাহে সহায়তা করতে, পাশাপাশি নতুন সম্পদ অনুসন্ধান, জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ, ম্যানগ্রোভ বন সংরক্ষণ, মৎস্য গবেষণা, জীববৈচিত্র্য বিশ্লেষণসহ নানা বিষয়ে সহায়তা করার জন্য।

14 Jun 25 1NOJOR.COM

বাংলাদেশ নৌবাহিনীর জন্য কেনা হচ্ছে এমন নেভাল, ওসেনোগ্রাফিক এবং সার্ভে জাহাজ এইচএমএস ইন্টারপ্রাইজ সম্পর্কে অধ্যাপক ইউনূসকে অবহিত করেন ইউকে টিম।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, মাঠ পর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারি মারণাস্ত্র থাকবে না। তিনি বলেন, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মতো বিশেষায়িত ইউনিটের কাছে থাকবে ভারি অস্ত্র। এপিবিএন, থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক উন্নয়ন কাজ করছে সরকার। উপদেষ্টা বলেন, বিগত ১১ মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। দু-একটি ছোটখাটো ঘটনা ছাড়া এবারের ঈদ শান্তিপূর্ণভাবে উদযাপন করেছেন দেশবাসী।

14 Jun 25 1NOJOR.COM

মাঠ পর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারি মারণাস্ত্র থাকবে না, আর্মড পুলিশ ব্যাটালিয়নের মতো বিশেষায়িত ইউনিটের কাছে থাকবে ভারি অস্ত্র: স্বরাষ্ট্র উপদেষ্টা

টাইমস অব ইসরাইল জানিয়েছে, ইসরাইলি হামলার জবাবে শুক্রবার রাতে ও শনিবার ভোরে ইসরাইলে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হমলা চালিয়েছে ইরান। এতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এছাড়া প্রায় ৮০ জন আহত হয়েছেন। প্রসঙ্গত, ইরানি মিডিয়া জানিয়েছে, শুক্রবার গভীর রাতে প্রথম হামলায় শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর অনুমান, এর প্রকৃত সংখ্যা ১০০- এরও কম। তাদের দাবি, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই ধ্বংস করে দেওয়া হয়েছে।

14 Jun 25 1NOJOR.COM

ইসরাইলি হামলার জবাবে শুক্রবার রাতে ও শনিবার ভোরে ইসরাইলে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হমলা চালিয়েছে ইরান। এতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এছাড়া প্রায় ৮০ জন আহত হয়েছেন।

ব্রিটিশ টেলিভিশন চ্যানেল আইটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, রাজনৈতিক সংলাপের মাধ্যমে নয়, আদালতে যেকোনো অভিযোগ মোকাবেলা করা উচিত। সাক্ষাতের জন্য টিউলিপ সিদ্দিকের পাঠানো চিঠি আমি নিজেই প্রত্যাখ্যান করেছি। প্রসঙ্গত, সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার কাছ থেকে অবৈধভাবে জমি গ্রহণ করেছেন ও বেআইনিভাবে ঢাকার গুলশানে একটি বিলাসবহুল ফ্ল্যাট নিয়েছেন, এমন অভিযোগ রয়েছে টিউলিপেল বিরুদ্ধে। যদিও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে অস্বীকার করে আসছেন টিউলিপ সিদ্দিক।

14 Jun 25 1NOJOR.COM

রাজনৈতিক সংলাপের মাধ্যমে নয়, আদালতে যেকোনো অভিযোগ মোকাবেলা করা উচিত। সাক্ষাতের জন্য টিউলিপ সিদ্দিকের পাঠানো চিঠি আমি নিজেই প্রত্যাখ্যান করেছি: প্রধান উপদেষ্টা

ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার হিসেবে মেজর জেনারেল আমির হাতেমিকে নিয়োগ দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ প্রধান ও ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনী। এর আগে জেনারেল হাতেমি ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত ইরানের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এক প্রজ্ঞাপনে আয়াতুল্লাহ খামেনী সদ্য পদত্যাগকারী প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তার সততা ও মূল্যবান প্রচেষ্টার প্রশংসা করেছেন।

14 Jun 25 1NOJOR.COM

ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার হিসেবে নিযুক্ত হয়েছেন মেজর জেনারেল আমির হাতেমি। তাকে নিয়োগ দিয়েছেন সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ প্রধান আয়াতুল্লাহ আলী খামেনী।

ইরানে ইসরাইলের হামলার পর বিশ্বের বিভিন্ন দেশ প্রতিক্রিয়া জানিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হামলার পর বলেন, ‘এই অপরাধের জবাবে ইরানের বৈধ ও শক্তিশালী প্রতিক্রিয়া ইসরাইলকে অনুতপ্ত করবে।' ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এখনো সময় আছে এই হত্যাযজ্ঞ বন্ধ করার। ইসরাইলের কাছে অনেক অস্ত্র আছে এবং তারা জানে কীভাবে তা ব্যবহার করতে হয়। ইরান পারমাণবিক বোমা পেতে পারে না। আমরা আবার আলোচনার টেবিলে ফিরতে চাই।' ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘ইসরাইলের এই আগ্রাসন অগ্রহণযোগ্য ও উসকানিমূলক।’ চীন বলছে, আমরা আহ্বান জানাই যেন তারা উত্তেজনা না বাড়িয়ে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখে’। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন কূটনৈতিক পথে সমাধানের উপর গুরুত্বারোপ করেছে।

14 Jun 25 1NOJOR.COM

ইসরাইলের এই আগ্রাসন অগ্রহণযোগ্য ও উসকানিমূলক: ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের প্রতিক্রিয়ায় শুক্রবার উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, আজ বাংলাদেশপন্থিদের জয়ের পথ সুগম হয়েছে। এই বোঝাপড়াটা জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে চলমান থাকলে বাংলাদেশের বিজয় সুনিশ্চিত।’ আসিফ মাহমুদ বলেন, ‘অন্তর্ঘাতকারীদের থেকে সর্বদা সতর্ক থাকতে হবে। প্রতিবার ব্যর্থ হলেও এরা আবার নতুন ষড়যন্ত্র নিয়ে হাজির হয়।’

14 Jun 25 1NOJOR.COM

বাংলাদেশপন্থিদের জয়ের পথ সুগম হয়েছে। এই বোঝাপড়াটা জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে চলমান থাকলে বাংলাদেশের বিজয় সুনিশ্চিত: আসিফ মাহমুদ

ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের ছুটি শেষে রোববার খুলছে সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি কাটাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। প্রথমবারের মতো টানা ১০ দিনের ছুটি দিতে এরই মধ্যে গত ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রেখেছিল সরকার। দেখা গেছে, কর্মস্থলে ফেরার সময় হওয়ায় গত দুই তিন দিন ধরেই সদরঘাট, বাস ও রেল স্টেশনে মানুষের ভিড়।

14 Jun 25 1NOJOR.COM

ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের ছুটি শেষে রোববার খুলছে সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ম্যাককয় পিট শুক্রবারের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভায় বলেন, আমাদের সর্বাধিক অগ্রাধিকার হল মার্কিন নাগরিক, কর্মী এবং বাহিনীর সুরক্ষা। পিট বলেন, কোনও সরকার, প্রক্সি বা স্বাধীন পক্ষের আমেরিকান নাগরিক, আমেরিকান ঘাঁটি বা এই অঞ্চলে অন্যান্য আমেরিকান অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা উচিত নয়। ইরানের জন্য এর পরিণতি ভয়াবহ হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে আগে থেকেই হামলার বিষয়ে অবহিত করা হয়েছিল কিন্তু ওয়াশিংটন এই হামলায় সামরিকভাবে জড়িত ছিল না। পিট বলেন, প্রতিটি সার্বভৌম জাতির আত্মরক্ষার অধিকার রয়েছে; ইসরাইলও এর ব্যতিক্রম নয়।

14 Jun 25 1NOJOR.COM

কোনও সরকার, প্রক্সি বা স্বাধীন পক্ষের আমেরিকান নাগরিক, আমেরিকান ঘাঁটি বা এই অঞ্চলে অন্যান্য আমেরিকান অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা উচিত নয়। ইরানের জন্য এর পরিণতি ভয়াবহ হবে: ম্যাককয় পিট

তেহরানের পারমাণবিক স্থাপনায় ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। ইরাভানি ইরানের বিরুদ্ধে ইসরাইলের বেআইনি আগ্রাসন, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের গুরুতর লঙ্ঘন মোকাবিলায় এই জরুরি অধিবেশন আহ্বানে সমর্থনের জন্য আলজেরিয়া, পাকিস্তান, চীন এবং রাশিয়ান ফেডারেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।' ইরাভানি ইসরাইলকে মধ্যপ্রাচ্যের সংকট হিসেবে উল্লেখ করে গণবিধ্বংসী অস্ত্রমুক্ত করতে আহ্বান জানান। রাষ্ট্রদূত বলেন, ‘এই আগ্রাসন ইচ্ছাকৃত, সমন্বিত এবং এই কাউন্সিলের স্থায়ী সদস্য মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ সমর্থনপুষ্ট। এই সন্ত্রাসী হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িত থাকার বিষয়টি সন্দেহাতীত। ’

14 Jun 25 1NOJOR.COM

ইসরাইলের এই আগ্রাসন ইচ্ছাকৃত, সমন্বিত এবং এই কাউন্সিলের স্থায়ী সদস্য মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ সমর্থনপুষ্ট: জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ

ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে রাজধানীর প্রবেশ মুখ উত্তরা আব্দুল্লাহপুরে বাংলাদেশ সেনাবাহিনী চেকপোস্ট স্থাপন করে। ঢাকামুখী দূরপাল্লার বাস গুলোতে তল্লাশি ও অতিরিক্ত ভাড়ার বিষয়ে যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার ব্যবস্থা করে সেনাবাহিনী। প্রায় প্রতিটি দূরপাল্লার বাসগুলোকে তল্লাশির আওতায় আনা হয়। এতে যাত্রীরা সন্তোষ প্রকাশ করেন।

14 Jun 25 1NOJOR.COM

ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে রাজধানীর প্রবেশ মুখ উত্তরা আব্দুল্লাহপুরে বাংলাদেশ সেনাবাহিনী চেকপোস্ট স্থাপন করে।

এনসিপি নেতা তাসনিম জারা লিখেছেন, গত কয়েক সপ্তাহে নানা সময়ে মনে হয়েছে, সংস্কার কার্যক্রম যেন থমকে যাচ্ছে। ৫ আগস্টের পর যে নতুন বাংলাদেশের স্বপ্ন জেগেছিল; তা আদৌ বাস্তব হবে কি না, এই প্রশ্নটা অনেকের মনে ঘুরপাক খাচ্ছে।’ আরও লিখেছেন, ‘এই অনিশ্চয়তার ভেতরেও আজ সকাল ছয়টায় চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় একটি দেয়ালে চোখ আটকে গেল। দেয়ালে লেখা ছিল: ‘‘স্বাধীনতা এনেছি, সংস্কারও আনবো’’। জারা বলেন, ‘বাংলাদেশ ২.০ এখনো সম্ভব, যদি আমরা জুলাই-এর সেই সময়কে ভুলে না যাই।’

14 Jun 25 1NOJOR.COM

বাংলাদেশ ২.০ এখনো সম্ভব, যদি আমরা জুলাই-এর সেই সময়কে ভুলে না যাই: তাসনিম জারা

প্রেস সচিব শফিকুল আলম লেখেন, রাজা চার্লসের কাছ থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ এবং ব্রিটিশ রাজার সঙ্গে ৩০ মিনিটের একান্ত বৈঠক জুলাই গণঅভ্যুত্থান এবং গত বছরের জুলাই থেকে বাংলাদেশে যুগান্তকারী পরিবর্তনের স্বীকৃতি। প্রেস সচিব লেখেন, অন্তর্বর্তী সরকারের নেতা ও দেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেতার মধ্যে ঐতিহাসিক বৈঠক ষড়যন্ত্রকারীদের ‘গেম ওভারের’ মুহূর্ত। তিনি জানান, যুক্তরাজ্যের এনসিএ হাসিনার একজন শীর্ষ সহযোগীর ১৭০ মিলিয়ন পাউন্ডের ৩২০টি সম্পত্তি জব্দ করেছে। প্রধান উপদেষ্টার এই সফরে রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য আরও কিছু আশা তৈরি হয়েছে বলেও উল্লেখ করেছেন প্রেস সচিব শফিকুল আলম।

14 Jun 25 1NOJOR.COM

অন্তর্বর্তী সরকারের নেতা ও দেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেতার মধ্যে ঐতিহাসিক বৈঠক ষড়যন্ত্রকারীদের ‘গেম ওভারের’ মুহূর্ত: প্রেস সচিব

ঈদুল আজহা উদযাপন ও দীর্ঘদিন ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করছে মানুষ। জানা গেছে, উত্তরবঙ্গের প্রবেশদ্বার টাঙ্গাইলের যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় অর্থৎ ৩৮ হাজার ৫৩৯টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ২ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ২০০ টাকা। এর মধ্যে সেতু পূর্ব অংশের উত্তরবঙ্গগামী লেনে ১৬ হাজার ৩৮০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ২৯ লাখ ২৪ হাজার ২৫০ টাকা। অপরদিকে সিরাজগঞ্জের সেতু পশ্চিম অংশের ঢাকাগামী লেনে ২২ হাজার ১৫৯টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয়েছে ১ কোটি ৫০ লাখ ৪৪ হাজার ৯৫০ টাকা।

14 Jun 25 1NOJOR.COM

যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ একদিনে ৩৮ হাজার ৫৩৯টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ২ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ২০০ টাকা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, শনিবার সকাল পৌনে দশটায় চার দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এর আগে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমনাটি লন্ডন সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। চার দিনের এই সফরে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের হাউস অব কমন্সের স্পিকার ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠকে মিলিত হন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথেও বৈঠক করেন।

14 Jun 25 1NOJOR.COM

চার দিনের যুক্তরাজ্য সফর শেষে শনিবার সকাল পৌনে ১০টায় দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

জনগণের ভোটে ক্ষমতায় গেলে দেশের উন্নয়নে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে যুক্ত করার পরিকল্পনা করেছে বিএনপি। তারেক রহমান মনে করেন, দেশের অগ্রগতিতে ড. ইউনূসের পরামর্শ গুরুত্বপূর্ণ হবে। যদিও ড. ইউনূস আগেই জানিয়েছেন, তিনি সরকারের অংশ হতে চান না, তবে বিএনপি দেশের উন্নয়নে তার মতামত নিতে আগ্রহী। একই সঙ্গে তারেক রহমান দেশের ভবিষ্যৎ গঠনে অন্যান্য যোগ্য ব্যক্তিদেরও সম্পৃক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

14 Jun 25 1NOJOR.COM

নির্বাচনের পর ড. ইউনূসকে রাষ্ট্র উন্নয়নে যুক্ত করতে চায় বিএনপি

কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইলিয়াছাবাদ ইউপি চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বিএনপিতে এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পাঁচগ্রাম ইউপি চেয়ারম্যান এসএম সাইফুজ্জামান জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেওয়ায় তাদের আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার পত্রে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ব্যক্তিস্বার্থে লালায়িত হয়ে আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী, ক্ষমতালোভী উভয় নেতাই দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও বেঈমানী করার দায়ে দলীয় সিদ্ধান্তে তাদের বহিষ্কার করা হয়!

14 Jun 25 1NOJOR.COM

কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলাম বিএনপিতে এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামান এনসিপিতে যোগ দেওয়ায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।

লক্ষ্মীপুরের রামগতিতে মাঠ থেকে ছাগল আনতে গিয়ে তিন যুবকের সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ১৪ বছর বয়সের এক কিশোরী। ঘটনার পর অভিযুক্ত তিন যুবক গা ঢাকা দিয়েছেন। অভিযুক্তরা হলেন- জুয়েল, আজাদ ও রাজু। কিশোরীর বড় বোন বলেন, ঘটনাটি কাউকে না জানাতে চরগাজী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি আব্দুর রহমান ও তার সহযোগী সাহাব উদ্দীন হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন। বিচার করে দেবেন বলে ১০ হাজার টাকাও দাবি করেছেন। এ প্রসঙ্গে আব্দুর রহমান বলেন, আমি ঘটনাটি শোনার পর মীমাংসা করার দায়িত্ব নেই। এজন্য পুলিশকে জানানো হয়নি।

14 Jun 25 1NOJOR.COM

রামগতিতে তিন যুবকের সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক কিশোরী। কিশোরীর বড় বোন অভিযোগ করে বলেন, ঘটনাটি কাউকে না জানাতে ওয়ার্ড কৃষক দলের সভাপতি আব্দুর রহমান হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন।

শুক্রবার নারায়ণগঞ্জের আড়াইহাজারের সোহেল মেম্বার ওরফে ফেন্সি সোহেল (৩৮) ও তার সহযোগী ফজলুল হক ফজুকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব-১১। সোহেল আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। র‌্যাব জানায়, সোহেল প্রভাব খাটিয়ে বিগত নির্বাচনে ব্রা‏হ্মন্দী ইউনিয়নের মেম্বার হন। এরপর সে মাদক কারবার ও সেবনে জড়ায়। হয়ে উঠে শীর্ষ মাদক কারবারি। সন্ত্রাসী কর্মকান্ডে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন সোহেল। অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দেওয়ার ঘটনাও ঘটিয়েছে।

14 Jun 25 1NOJOR.COM

নারায়ণগঞ্জের আড়াইহাজারের সোহেল মেম্বার ওরফে ফেন্সি সোহেল (৩৮) ও তার সহযোগী ফজলুল হক ফজুকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব-১১।

দিনমজুর বাবার সন্তান মো. মোশারফ শেখ (৪৭)। বাবার সম্পত্তির ভাগ পেয়েছেন মাত্র ৫ শতাংশ জমি। ৩০ বছর আগে এক হোটেলে বাবুর্চি হিসাবে কাজ শুরু করেন। এর মাত্র দুই বছর পর শেখ হাসিনার বাসার বাবুর্চির কাজ পান। এরপর মোশারফের ভাগ্যের চাকা ঘুরতে থাকে। জানা যায়, ১৯৯৬ সালে শেখ হাসিনার বাসার বাবুর্চির চাকরি পান মোশারফ। তিনি এখন কয়েক কোটি টাকার সম্পদের মালিক। আওয়ামী লীগ সরকারের আমলে নিজ গ্রামের প্রতিবেশী কৃষকের জমি দখলসহ সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করেছেন বাবুর্চি মোশারফ। এখন পলাতক তিনি!

14 Jun 25 1NOJOR.COM

১৯৯৬ সালে শেখ হাসিনার বাসার বাবুর্চির চাকরি পান মোশারফ। তিনি এখন কয়েক কোটি টাকার সম্পদের মালিক।

গত ২৪ ঘন্টায় একনজরে ১৯৯ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।