বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এনসিপি নেতা সারজিস আলম লেখেন, বিএনপির কিছু নেতা তোষামোদি করতে গিয়ে তারেক রহমানকে এখন জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড বলা শুরু করেছেন। আরও লিখেছেন, ইচ্ছাকৃতভাবে নেতাকে প্রশ্নবিদ্ধ করার এই আকামটা কিভাবে করেন? প্রসঙ্গত, বিএনপির একাধিক নেতা বিভিন্ন সময়ে জুলাই গণঅভ্যুত্থানে তারেক রহমানের অবদান তুলে ধরতে গিয়ে এই ধরনের শব্দ ব্যবহার করেছেন।
বিএনপির কিছু নেতা তোষামোদি করতে গিয়ে তারেক রহমানকে এখন জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড বলা শুরু করেছেন। ইচ্ছাকৃতভাবে নেতাকে প্রশ্নবিদ্ধ করার এই আকামটা কিভাবে করেন: সারজিস আলম
কুনমিংয়ে অনুষ্ঠিত পররাষ্ট্র সচিব পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, 'আমরা কোনো জোট গঠন করছি না। মূলত উদ্যোগ চীনের, এটি কর্মকর্তা পর্যায়ে, কোনো রাজনৈতিক পর্যায়ে নয়। সেখানে আলাপ-আলোচনা পুরোটাই ছিল কানেক্টিভিটি, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, এ ধরনের বিষয় নিয়ে।' বৈঠকটি ভারতবিরোধী ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন—আমরা অবশ্যই তৃতীয় কোনো পক্ষকে টার্গেট করছি না। তাত্ত্বিকভাবে ভারত যদি চায়, নেপাল, বাংলাদেশ ও ভারত একসঙ্গে বসুক, কানেক্টিভিটি বা অন্য কিছু নিয়ে। এটা করতে আমি কালকেই রাজি আছি।
আমরা কোনো জোট গঠন করছি না। মূলত উদ্যোগ চীনের, এটি কর্মকর্তা পর্যায়ে, কোনো রাজনৈতিক পর্যায়ে নয়। আলাপ-আলোচনা পুরোটাই ছিল কানেক্টিভিটি, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, এ ধরনের বিষয় নিয়ে: তৌহিদ হোসেন
মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে ৮ নারী-পুরুষ ও শিশুকে পুশইন করেছে বিএসএফ। পুশইন করা ব্যক্তিরা জানান, তারা দীর্ঘদিন থেকে ভারতের বিভিন্ন স্থানে শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। এক বছর আগে তাদের আটক করে কারাগারে প্রেরণ করে। বুধবার তারা কারামুক্ত হলে পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে। বিএসএফ বন্দুকের নলের মুখে তাদের সীমান্তের গেট দিয়ে ঠেলে দেয়, সেখান থেকে বের হয়ে আসার সময় বিজিবি আটক করে। এ নিয়ে বিজিবির সুবেদার বাশারুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের চিঠি দেওয়ার প্রস্তুতি চলছে।
মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে ৮ নারী-পুরুষ ও শিশুকে পুশইন করেছে বিএসএফ।
প্রেস সচিব শফিকুল আলম লিখেছেন, এটা আমার জন্য বড় খবর। ‘বাংলাদেশ বিপ্লব’ এবং শেখ হাসিনার দেশত্যাগের ব্রেকিং নিউজ কাভার করার জন্য অনারেবল মেনশন (সম্মানজনক স্বীকৃতি) পেয়েছি। উল্লেখ্য, পোস্টের সঙ্গে অ্যাওয়ার্ডের একটি ছবি যুক্ত করেছেন প্রেস সচিব শফিকুল আলম। সেখানে দেখা যায়, দ্য সোসাইটি অব পাবলিশারস ইন এশিয়া ২০২৫ (এসওপিএ) অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন তিনি।
‘বাংলাদেশ বিপ্লব’ এবং শেখ হাসিনার দেশত্যাগের ব্রেকিং নিউজ কাভার করার জন্য অনারেবল মেনশন পেয়েছি: প্রেস সচিব
বৃহস্পতিবার রাতে গণহত্যার বিচার ও বিপ্লবীদের সাংবিধানিক নিরাপত্তা ও জুলাই সনদের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ করে জুলাই ঐক্য। সেখানে জুলাই ঐক্যের সংগঠক মুসাদ্দেক আলী বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা কোনো দূতাবাসের সনদ গ্রহণ করবে না। এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে সরকারের অবস্থান স্পষ্ট করে অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে। অনথ্যায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি বলেন, ৭২ সালে একটি বিদেশিদের লেখা গল্পকে বাংলাদেশের মানুষের সামনে হাজির করা হয়েছিল। যার নাম দেওয়া হয়েছিল সংবিধান। এ সংবিধান হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছিল। জুলাই সনদ কোন দেশ থেকে লেখা হচ্ছে তা সরকারকে স্পষ্ট করতে হবে। এছাড়া সংগঠনটি ভারতের পুশ-ইনের বিরুদ্ধে কার্যত ব্যবস্থা না নেওয়া এবং নানান ব্যর্থতা তুলে ধরে সমালোচনা করেন।
বাংলাদেশের ছাত্র-জনতা কোনো দূতাবাসের সনদ গ্রহণ করবে না। দ্রুত সময়ের মধ্যে সরকারের অবস্থান স্পষ্ট করে অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে। অনথ্যায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে: জুলাই ঐক্য
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে ইরান থেকে দেশে ফিরতে চাওয়া বাংলাদেশিদের প্রথম ২৮ জনের দলটি সড়কপথে পাকিস্তান সীমান্তে পৌঁছেছে। পাকিস্তান সরকারের সহায়তায় তারা শীঘ্রই করাচি যাবেন এবং সেখান থেকে বিমানযোগে বাংলাদেশে ফিরবেন। আরো জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দূতাবাস অন্য প্রত্যাবাসন ইচ্ছুক বাংলাদেশিদের দেশে ফেরাতে সহযোগিতা অব্যাহত রাখবে। জানা গেছে, যুদ্ধ সমাপ্ত হওয়াতে এখন কেউ ফিরতে চাইছে না। যারা দেশে ফিরছেন তাদের বেশিরভাগই সেখানে চিকিৎসা নিতে গিয়েছিলেন বলে জানা যায়।
ইরান থেকে দেশে ফিরতে চাওয়া বাংলাদেশিদের প্রথম দলটি সড়কপথে পাকিস্তান সীমান্তে পৌঁছেছে। পাকিস্তান সরকারের সহায়তায় তারা শীঘ্রই করাচি যাবেন এবং সেখান থেকে বিমানযোগে বাংলাদেশে ফিরবেন।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। জুলাই গণ-অভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থীদের ওপর তারা সরাসরি গুলি চালিয়েছে। আর এই ছাত্রলীগদের পুনর্বাসন করছে ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ। তিনি বলেন, বাংলা কলেজ ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাকিব ছাত্রলীগের একজন কর্মীকে ছাড়াতে পুলিশের কাছে গিয়েছিলেন। এর মাধ্যমে আমরা কী বুঝতে পারি? তারাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে। ছাত্রদল সভাপতি বলেন, বর্তমান জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির ছাত্রলীগ করার প্রমাণ আমাদের কাছে রয়েছে। ঢাবি ছাত্রশিবিরের সভাপতি সরাসরি ছাত্রলীগের কমিটিতে ছিলেন। এছাড়া তিনি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির ছাত্রত্ব না থাকা নিয়েও প্রশ্ন তুলেন।
ছাত্রলীগের পুনর্বাসনের জন্য কাজ করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ: ছাত্রদলের সভাপতি রাকিব
আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে সাপ্তাহিক দুদিন ছুটি মিলিয়ে টানা তিন দিনের ছুটি ভোগ করার সুযোগ পাচ্ছেন চাকরিজীবীরা। কারণ আগামী ৬ জুলাই রোববার পবিত্র আশুরা পালিত হবে। এদিন সরকারি ছুটি। আর আগের দুদিন অর্থাৎ ৪ ও ৫ জুলাই শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এর আগে এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন ছুটি ভোগ করেছেন সরকারি চাকরিজীবীরা।
আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে সাপ্তাহিক দুদিন ছুটি মিলিয়ে টানা তিন দিনের ছুটি ভোগ করার সুযোগ পাচ্ছেন চাকরিজীবীরা। কারণ আগামী ৬ জুলাই রোববার পবিত্র আশুরা পালিত হবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে বলা হয়, বিগত সরকারের ১৬ বছরে দেশের ৯৭৭টি অবকাঠামো ও প্রতিষ্ঠানের নাম শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামী লীগের রাজনীতিবিদদের নামে প্রতিষ্ঠিত হয়েছিল। এর মধ্যে রয়েছে সেনানিবাস, বিমানঘাঁটি, নৌবাহিনীর জাহাজ, মেগাসেতু, সড়ক, স্থাপনা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, গবেষণাকেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান। জানা গেছে, ইতোমধ্যে ৮০৮টি স্থাপনার নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আরও ১৬৯টি স্থাপনার নাম পরিবর্তনের প্রক্রিয়া চলছে।
ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সদস্যদের নামে নামকরণ করা ৮০৮টি স্থাপনার নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মুকাররমের সভাকক্ষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভার পর জানানো হয়, দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শুক্রবার থেকে মহররম মাস গণনা করা হবে। এ হিসাবে পবিত্র আশুরা পালিত হবে আগামী ৬ জুলাই রোববার। জানা গেছে, চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়।
দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শুক্রবার থেকে মহররম মাস গণনা করা হবে। এ হিসাবে পবিত্র আশুরা পালিত হবে আগামী ৬ জুলাই রোববার।
এনবিআর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণসহ কয়েকটি দাবিতে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আগামী সপ্তাহে বৈঠক করে সমস্যা সমাধান করা হবে। সালেহউদ্দিন আহমেদ বলেন, আন্দোলনকারীরা আজ বৈঠকে না এলেও আমরা যাদের সঙ্গে আলোচনা করেছি, সবাই সিনিয়র অফিসার ও কমিশনার। তারা রেসপন্সিবল। আরও বলেন, যারা আন্দোলন করছেন, তাদের বেশির ভাগই তাদের সঙ্গে কাজ করেন। উপদেষ্টা আশা করেন, বৈঠকে না এলেও আন্দোলনরতরা আন্দোলন প্রত্যাহার করবেন।
এনবিআর চেয়ারম্যানকে অপসারণসহ কয়েকটি দাবিতে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আগামী সপ্তাহে বৈঠক করে সমস্যা সমাধান করা হবে: অর্থ উপদেষ্টা
সাবেক মহাহিসাব নিয়ন্ত্রক ও বর্তমান সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাঠামোগত দুর্বলতা, অদক্ষতা ও আমলাতান্ত্রিক জটিলতা রাজস্ব ঘাটতির মূল কারণ। তিনি ট্যাক্স ব্যবস্থার সংস্কার, স্থানীয় সরকারকে ক্ষমতায়ন এবং প্রকল্প মূল্যায়নের উন্নয়নের ওপর জোর দেন। বাজেট বাস্তবায়ন ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে এসব জরুরি। তিনি আর্থিক খাতে সাম্প্রতিক সংস্কারকে ইতিবাচক বললেও টেকসই উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা ও নীতির ধারাবাহিকতা অপরিহার্য বলে মত দেন।
ইরানের শক্তিশালী খেইবার শেকান ব্যালিস্টিক মিসাইল, যা ‘মনস্টার মিসাইল’ নামে পরিচিত, সম্প্রতি দক্ষিণ ইসরায়েলে আঘাত হানে, এবং ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা সামনে নিয়ে আসে। বহু ওয়ারহেড বহনে সক্ষম এই দীর্ঘ পাল্লার মিসাইল একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, যা প্রতিহত করা জটিল ও ব্যয়বহুল। যুদ্ধবিরতি কিছুটা স্বস্তি আনলেও, ইরানের শত শত মিসাইল ইসরায়েলের জন্য স্থায়ী হুমকি হয়ে রয়ে গেছে। ভবিষ্যতের সংঘাতে ইসরায়েলের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠছে।
বিএনপি নেতা শহীদ উদ্দিন এ্যানি বলেন, বিচার ও সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বিএনপি সর্বপ্রথম সংস্কারের কথা বলেছিল। ৩১ দফা ঘোষণা করেছিলেন তারেক রহমান। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে বিচার ও দৃশ্যমান সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখবে। তিনি বলেন, বিএনপি গণমানুষের দল। অপরদিকে আওয়ামী লীগের ইতিহাস শুধু ফ্যাসিবাদ কায়েম ও লুটপাট। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রসঙ্গে বলেন, রাজনীতিতে মতবিরোধ থাকতেই পারে; কিন্তু আমরা সমমনা দলগুলোকে নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে একই সঙ্গে যুগপৎ আন্দোলন করেছিলাম। আরো বলেন, বিএনপিসহ সমমনা দলগুলোর ১৭ বছরের আন্দোলনের চূড়ান্ত পরিণতি জুলাই আন্দোলন। এটাকে ছাত্র-জনতার আন্দোলন না বলে গণঅভ্যুত্থান বলা উচিত। এই সময় তিনি এরশাদ পতনের আন্দোলনের স্মৃতিচারণ করেন।
বিচার ও সংস্কার একটি চলমান প্রক্রিয়া। ৩১ দফা ঘোষণা করেছিলেন তারেক রহমান। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে বিচার ও দৃশ্যমান সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখবে: এ্যানি
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েল ও জনগণের প্রতি দৃঢ় সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাকে ‘উইচ হান্ট’ হিসেবে অভিহিত করে ট্রাম্প তা বাতিল বা ক্ষমার আহ্বান জানান। এক্স-এ দেওয়া বার্তায় নেতানিয়াহু কৃতজ্ঞতা জানান এবং ট্রাম্পের সঙ্গে যৌথভাবে শত্রু পরাজিত করা, জিম্মিদের মুক্ত করা ও শান্তি সম্প্রসারণে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ নেতানিয়াহুকে ইসরায়েলের জন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মহান বীর’ বলে অভিহিত করেন।
বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, মানুষ অপদস্থ হোক সেটি আমরা করব না। মানুষের অপরাধ থাকলে তার আইনসঙ্গত বিচার হবে। সাবেক সিইসি নুরুল হুদা, রকিব, হাবিবুল আউয়াল দেশের গণতন্ত্র ধ্বংস করেছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। সবকিছু তছনছ করে শেখ হাসিনার ক্ষমতাকে চিরস্থায়ী করার অপচেষ্টা চালিয়েছে। এজন্য শুধু আমরা ধিক্কার ও ঘৃণা জানাই না, তাদের বিচার হতে হবে। অবশ্যই সেটা আইনসঙ্গতভাবে। শেখ হাসিনা যে পথ দেখিয়েছে, আমরা সে পথে যাব না।' এই সময় রিজভী জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেন। জানান- বিজয় মিছিল, মৌন মিছিল, ছাত্র সমাবেশ, আলোচনা সভা, সেমিনার, রক্তদান, গ্রাফিতি অঙ্কন, পথনাটক, ফুটবল টুর্নামেন্ট, শিশু অধিকারবিষয়ক অনুষ্ঠান, ডেঙ্গু ও করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমসহ অন্তত ২২টি ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’ স্মরণ করবে বিএনপি। ৩০ জুন থেকে কর্মসূচি শুরু হবে।
সাবেক সিইসি নুরুল হুদা, রকিব, হাবিবুল আউয়াল দেশের গণতন্ত্র ধ্বংস করেছে, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। তাদের বিচার হতে হবে। সেটা আইনসঙ্গতভাবে: রিজভী
জুনের মাঝামাঝি থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলার উত্তেজনা বৃদ্ধি পায়। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালালে ইরান পাল্টা কাতারের আল উদেইদ ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। প্রতিশোধের চক্রের আশঙ্কা থাকা সত্ত্বেও সংঘাত দ্রুত হ্রাস পেয়ে কয়েক ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি হয়। মার্কিন বাহিনীর কৌশলগত প্রত্যাহার এবং কাতারের দ্বৈত কূটনৈতিক ভূমিকা উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা রক্ষা করে।
নতুন গোয়েন্দা তথ্য ইঙ্গিত দিচ্ছে, মার্কিন হামলা ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করেছে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে শক্তিশালী করছে। জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড এবং সিআইএ প্রধান জন র্যাটক্লিফের মতে, নাতানজ, ফোরদো ও ইসফাহান স্থাপনা ধ্বংস হয়ে গেছে এবং পুনঃনির্মাণে বছর লাগবে। পেন্টাগনের আগের রিপোর্টে শুধু বিলম্বের কথা বলা হলেও, সাম্প্রতিক তথ্য গুরুতর ক্ষতির প্রমাণ দেয়। এই তথ্যের বিবাদ প্রশাসন, কংগ্রেস ও মিডিয়ার মধ্যে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতি মামলা ‘ডাইনি শিকার’ হিসেবে অভিহিত করে তা বাতিল এবং নেতানিয়াহুকে পূর্ণ ক্ষমা দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি নেতানিয়াহুকে ইসরায়েলের একজন বীর হিসেবে প্রশংসা করেছেন। ২০২০ সালে শুরু হওয়া এই বিচার ২০২৫ সালের মধ্যে শেষ হতে পারে। ইসরায়েলি প্রেসিডেন্ট ইসহাক হারজগ এখন পর্যন্ত ক্ষমার কোনো অনুরোধ পাননি এবং বিষয়টি আলোচনায় নেই।
ইরান সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনায় হামলার বিরুদ্ধে জাতিসংঘে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ‘আত্মরক্ষার অধিকার’ দাবি প্রত্যাখ্যান করেছে। ইরানের জাতিসংঘ প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি এই হামলাকে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের আন্তর্জাতিক নীতির পরিপন্থী বলে উল্লেখ করেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তিকে আন্তর্জাতিক আইনের ভুল ব্যাখ্যা হিসেবে বর্ণনা করেছেন।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পারমাণবিক স্থাপনা হামলার পর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরান আগের থেকে অনেক বেশি প্রস্তুত, ‘ট্রিগারে আঙুল’ নিয়ে যেকোনো আগ্রাসনের ধ্বংসাত্মক জবাব দেবে। আক্রমণগুলোর নিন্দা না করার জন্য আইএইএকে সমালোচনা করে, ইরান তাদের সঙ্গে সহযোগিতা স্থগিত করেছে এবং শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ত্বরান্বিত করবে। আইনপ্রণেতারা বৈদেশিক হস্তক্ষেপের প্রতিবাদ করেন ও ইরানি প্রতিরোধের পর যুদ্ধবিরতির খুশি প্রকাশ করেন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সম্প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাকে বড় সাফল্য হিসেবে ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে যদি ইরানের বিরুদ্ধে আগ্রাসন ঘটে, তাহলে কঠোর জবাবসহ এমন হামলা পুনরায় ঘটতে পারে। ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক কর্মসূচির অভিযোগ সত্ত্বেও ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলেও মন্তব্য করেন তিনি। দেশটি তার ভূখণ্ড বা স্বার্থে হস্তক্ষেপের কঠোর জবাব দেওয়ার আশ্বাস দিয়েছে, যা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সাথে উত্তেজনা বাড়িয়ে তুলেছে।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘যুক্তরাজ্যের পক্ষ থেকেই বলা হয়েছিল, প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর অফিশিয়াল সফর। তাদের বক্তব্যের পরে আমরাও তা নিশ্চিত করি, এতে কোনো সন্দেহ নেই। তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বৈঠকটি কেন হয়নি, এ মুহূর্তে আমি সঠিকভাবে বলতে পারছি না। কারণ, আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম না। যারা ছিলেন, তারাই হয়তো ভালো বলতে পারবেন। তবে বাস্তবতা হলো— মিটিংটি হয়নি।’ উপদেষ্টা বলেন, বৈঠকের ব্যাপারে আমাদের প্রত্যাশা ছিল!
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকে দেশটির পক্ষ থেকে ‘অফিশিয়াল’ বলা হয়েছিল: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
ভারত, চীন ও সংঘাতপূর্ণ মিয়ানমারের সীমান্তঘেঁষা কৌশলগত অবস্থানেও বাংলাদেশ এখনো পুরনো ও স্বল্পপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থার ওপর নির্ভর করছে। অন্য দেশগুলো যখন উন্নত মাল্টি-লেয়ারড সিস্টেম ব্যবহার করছে, তখন বাংলাদেশে ব্যবহার হচ্ছে ২০১১ সালে কেনা এফএম-৯০। বিমানবাহিনীর অধিকাংশ যুদ্ধবিমান দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের, যা আধুনিক হুমকির মুখে অকার্যকর। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, রাডার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা বাড়াতে এখনই বিনিয়োগ না করলে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে।
পরিবেশবিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অবদানের জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) জাতীয় পরিবেশ পদক ২০২৪ পেয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বারির মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ প্রতিষ্ঠানের পক্ষে এ পদক গ্রহণ করেন। বারির কর্মকর্তারা জানান, টেকসই কৃষি উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে তাদের নিরলস প্রচেষ্টার স্বীকৃতি হিসেবেই এ অর্জন বিবেচিত হচ্ছে।
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের গভীর বনে ক্যামেরার ফাঁদে ধরা পড়েছে এক বিরল চিতা বাঘ। বন্যপ্রাণী সংস্থা ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স (সিসিএ) এই তথ্য প্রকাশ করেছে। সংস্থাটির ফেসবুক পেজে চিতা বাঘের দুটি ছবি শেয়ার করা হয়, যেখানে তাকে গাছপালার মধ্যে শান্তভাবে হাঁটতে দেখা যায়। শিকারিদের হাত থেকে প্রাণীদের রক্ষা করতে গবেষকরা সঠিক বনাঞ্চলের নাম গোপন রাখেন। এই ঘটনা পার্বত্য অঞ্চলের জীববৈচিত্র্য এবং বিপন্ন প্রাণী সংরক্ষণের চলমান উদ্যোগের গুরুত্ব তুলে ধরে।
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের দুর্গম বনে চিতা বাঘের দেখা
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত বিতর্কিত তিনটি (২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত) জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে ওঠা অভিযোগ তদন্তে সরকার পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। এ কমিটিকে ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশ করারও দায়িত্ব দেওয়া হয়েছে। এ কমিটির সভাপতি করা হয়েছে হাইকোর্টের সাবেক বিচারপতি শামীম হাসনাইনকে। কমিটির সদস্য হিসেবে আছেন সাবেক অতিরিক্ত সচিব শামীম আল মামুন, ঢাবির আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক, আইনজীবী তাজরিয়ান আকরাম হোসাইন এবং নির্বাচন বিশেষজ্ঞ মো. আব্দুল আলীম।
আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত বিতর্কিত তিনটি (২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত) জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে ওঠা অভিযোগ তদন্তে অন্তর্বর্তী সরকার একটি কমিটি গঠন করেছে।
সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংঘাতে বাংলাদেশের সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান। ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসের বিবৃতিতে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানানোর জন্য বাংলাদেশের প্রশংসা করা হয় এবং দেশটির জনগণ, নাগরিক সমাজ ও রাজনৈতিক নেতাদের সংহতিকে ন্যায়বিচার, স্বাধীনতা ও আঞ্চলিক সার্বভৌমত্বে প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে আখ্যা দেওয়া হয়। ইরান জানায়, আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ শুধু বৈধ অধিকার নয়, বরং এটি একটি মানবিক দায়িত্ব, যা বৈশ্বিক সংহতি দাবি করে।
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর ৪৮ ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রের একশ গজের মধ্যে সাধারণ জনগণের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়। তবে নাটোরের ছাত্রদল নেতা রাকিব সরদারের এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন তা লঙ্ঘন করে। পরে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাকিব সরদারকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ ব্যাপারে রাকিব সরদার বলেন, আমার চাচাতো বোনকে কেন্দ্রে পৌঁছে দিতে যাই। এ সময় তাকে আসন দেখিয়ে দিতে গেলে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছবি তুলে ছড়িয়ে দিয়েছে। কেন্দ্র সচিব উপজেলা মিজানুর রহমান বলেন, খাতা দেওয়ার পর পরীক্ষার্থীরা ওএমআর শিট পূরণ করার সময়ে ওই ছাত্রদল নেতা কেন্দ্রে প্রবেশ করেন। জানা গেছে, কেন্দ্র সচিবকেও শোকজ করেছে উপজেলা নির্বাহী অফিসার।
১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা কেন্দ্রে ছাত্রদল নেতা রাকিব সরদার, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক শীতল আমি বলতে চাই না। আমি বলতেছি যে, এটা একটা রিঅ্যাডজাস্টমেন্টের পর্যায়ে আছে। এ ব্যাপারে আমাদের স্বদিচ্ছার কোনো অভাব নেই। তিনি বলেন, পূর্ববর্তী সরকারের সঙ্গে ভারতের যে রকম ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ভারত যে রকম সম্পর্ক প্রতিষ্ঠা করেছিল, আমাদের সঙ্গে বর্তমান সম্পর্কটা ঠিক ওই রকম নাই। কাজেই এটাকে আমি রিঅ্যাডজাস্টমেন্ট বলছি। আরো বলেন, মিয়ানমারের সঙ্গে আমাদের সংঘাত নাই, কিছুই নাই একমাত্র রোহিঙ্গা সমস্যা ছাড়া। রোহিঙ্গা ইস্যুর একমাত্র সমাধান হচ্ছে, তাদের দেশে ফিরে যাওয়া, নিরাপদে থাকবে, কেউ অত্যাচার অবিচার করবে না। বাস্তবতাটি মেনে নিই যে, আমরা তাদের ফেরত নেওয়ার ব্যাপারে কিছু করতে পারিনি। আশা করি, আগামী দিনগুলোতে আমরা সেটা করতে পারব।
ভারতের সঙ্গে সম্পর্ক শীতল আমি বলতে চাই না। আমি বলতেছি যে, এটা একটা রিঅ্যাডজাস্টমেন্টের পর্যায়ে আছে: পররাষ্ট্র উপদেষ্টা
ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসার আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে গোপনীয়তা ‘পাবলিক’ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সাংস্কৃতিক বিনিময় ভিসার ক্ষেত্রেও এই নির্দেশনা কার্যকর হবে। আরো জানায়, যারা ‘এফ’, ‘এম’ বা ‘জে’ ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করেছেন, তাদের প্রাইভেসি পাবলিক করতে অনুরোধ করা হয়েছে। আরও বলা হয়, আবেদনকারীদের পরিচয় ও ভিসার যোগ্যতা যাচাইয়ের কাজ সহজ করতে এই অনুরোধ জানানো হয়েছে, যাতে কর্তৃপক্ষ প্রয়োজনীয় তথ্য সহজেই পর্যালোচনা করতে পারে।
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসার আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে গোপনীয়তা ‘পাবলিক’ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সাংস্কৃতিক বিনিময় ভিসার ক্ষেত্রেও এই নির্দেশনা কার্যকর হবে: ঢাকাস্থ মার্কিন দূতাবাস
এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, '৮ আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি, দ্বিতীয় স্বাধীনতা নষ্টের, ছাড় দেওয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে।’ সারজিস বলেন, ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ এবং ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস'। প্রসঙ্গত, গণঅভ্যুত্থানের মাধ্যমে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। দিনটিকে স্মরণীয় করে রাখতে বুধবার রাতে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়।
৮ আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি, দ্বিতীয় স্বাধীনতা নষ্টের, ছাড় দেওয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে: সারজিস আলম
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি ইরান-ইসরাইল যুদ্ধে প্রবেশ করেছে। কারণ তারা মনে করেছিল, যদি তা না হয়, তাহলে ইহুদিবাদী শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। খামেনি বলেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি। ইরান বিজয়ী হয়ে উঠতে পেরেছে এবং আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে। তিনি বলেন, ট্রাম্প এক ভাষণে বলেছিলেন, ইরানকে আত্মসমর্পণ করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র কেবল ইরানের আত্মসমর্পণে সন্তুষ্ট হবে। কিন্তু ইরান কখনই আত্মসমর্পণ করবে না। আমাদের জাতি শক্তিশালী। তিনি আরো বলেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসনের মূল্য চড়া হবে। ইহুদিবাদীরা কখনও ভাবেনি তারা ইরানের কাছ থেকে এমন ধাক্কা খাবে। আমাদের সশস্ত্রবাহিনী তাদের প্রাণকেন্দ্রগুলোতে আঘাত হেনেছে।
যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি। ইরান বিজয়ী হয়ে উঠতে পেরেছে এবং আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে: খামেনি
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপে গাজায় প্রায় দু বছর ধরে চলমান যুদ্ধের তাৎক্ষণিক বিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। এছাড়া তিনি গাজায় মানবিক সহায়তা প্রবেশাধিকারের আহ্বান জানান এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। ফরাসি প্রেসিডেন্ট লেখেন, ‘তিনি ফোনালাপের সময় ইরান-ইসরাইল যুদ্ধের সকল পক্ষের যুদ্ধবিরতিকে সম্মান করার গুরুত্বের উপর জোর দিয়েছেন।' আরও জানান, ফোনালাপে উভয়ই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপে গাজায় প্রায় দু বছর ধরে চলমান যুদ্ধের তাৎক্ষণিক বিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।
ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান লকোহনু ফ্রান্সের পার্লামেন্টে বলেন, গত কয়েকদিন ধরে ইসরাইলের বিরুদ্ধে ইসলামিক প্রজাতন্ত্রের বিভিন্ন সামরিক অভিযানের সময় ফরাসি সেনাবাহিনী ভূমি থেকে আকাশ প্রতিরক্ষা অথবা রাফায়েল যুদ্ধবিমানের সাহায্যে ১০টিরও কম ড্রোনকে প্রতিহত করেছে বলে আমি নিশ্চিত করতে পারি। তার মতে, ১২ দিনের ইরান-ইসরাইল যুদ্ধের সময় ইসরাইলে প্রায় ৪০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এক হাজার ড্রোন নিক্ষেপ করেছিল ইরান।
ইসরাইলের বিরুদ্ধে ইসলামিক প্রজাতন্ত্রের বিভিন্ন সামরিক অভিযানের সময় ফরাসি সেনাবাহিনী রাফায়েল যুদ্ধবিমানের সাহায্যে ১০টিরও কম ড্রোনকে প্রতিহত করেছে: ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘জোহরান মামদানি শতভাগ পাগল কমিউনিস্ট, ডেমোক্রেটিক দলের প্রাইমারি জিতে এখন তিনি নিউইয়র্কের মেয়র হওয়ার পথে। এর আগেও আমরা উগ্র বামপন্থিদের দেখেছি, তবে এটা রীতিমতো হাস্যকর হয়ে উঠেছে। তিনি দেখতে ভয়ংকর, বিরক্তিকর কণ্ঠ, তার বুদ্ধিসুদ্ধিও খুব একটা নেই।’ ট্রাম্প জোহরানকে সমর্থন দেওয়া কংগ্রেসের ডেমোক্রেট সদস্যদের নিয়েও উপহাস করেছেন। এদিকে মামদানি মেয়র পদে নির্বাচিত হলে তিনি শহরে বিনা ভাড়ায় বাসে চলাচল, অ্যাপার্টমেন্টের ভাড়া বৃদ্ধির ওপর নিষেধাজ্ঞা এবং সিটি করপোরেশনের নিজস্ব মুদিদোকান চালু করার ঘোষণা দিয়েছেন।
জোহরান মামদানি শতভাগ পাগল কমিউনিস্ট, ডেমোক্রেটিক দলের প্রাইমারি জিতে এখন তিনি মেয়র হওয়ার পথে। তিনি দেখতে ভয়ংকর, বিরক্তিকর কণ্ঠ, তার বুদ্ধিসুদ্ধিও খুব একটা নেই: ট্রাম্প
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসার মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দিতে দীর্ঘদিন ধরেই বিক্ষোভ করছিল তার সমর্থকরা। যে কারণে দীর্ঘ ৪৩ দিন নগর ভবনের প্রধান কার্যালয়ে যেতে পারেননি সংস্থাটির প্রশাসক মো. শাহজাহান মিয়া। অবশেষে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নগর ভবনে যান তিনি। অফিসে গিয়ে শাহজাহান মিয়া বলেন, আমরা আর পেছনের দিকে তাকাতে চাই না। আমরা সামনে এগিয়ে যাব। সামনে অগ্রাধিকার ভিত্তিতে অনেকগুলো কাজ করব। এরমধ্যে বাজেট প্রণয়নের কাজটি দ্রুত শেষ করা হবে। এ সময় তিনি ডিএসসিসির সকল প্রকৌশলী ও কর্মকর্তাদের কাজে ফেরার আহ্বান জানান এবং অনেক কর্মকর্তাকেও নগর ভবনে যেতে দেখা গেছে।
আন্দোলনের কারণে দীর্ঘ ৪৩ দিন নগর ভবনের প্রধান কার্যালয়ে যেতে পারেননি ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া। অবশেষে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নগর ভবনে যান তিনি।
কুষ্টিয়া ইসলামিয়া কলেজ পরীক্ষা কেন্দ্রে প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, কলম, স্কেল, পেন্সিল, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর (নন প্রোগ্রামেবল), কাঁটাযুক্ত ঘড়ি নিয়ে এইচএসসি পরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ করে নোটিশ দেওয়া হয়েছে। এটি দেখে হতভম্ব হয়েছেন শিক্ষার্থী-অভিভাবকরা। পরে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, নোটিশটি ভুলবশত দেওয়া হয়েছিল। কম্পোজের মিসটেকের কারণে এ ঘটনা ঘটেছে। সেটা রিমুভ করা হয়েছে।
কুষ্টিয়া ইসলামিয়া কলেজ পরীক্ষা কেন্দ্রে প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, কলম, স্কেল, পেন্সিল, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর, কাঁটাযুক্ত ঘড়ি নিয়ে এইচএসসি পরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ করে নোটিশ দেওয়া হয়েছে।
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে চলা সংস্কার কার্যক্রমে আলাপ-আলোচনার চেয়ে খাওয়া-দাওয়া বেশি হচ্ছে। তবে তিনি এও বলেছেন, ‘বিএনপি বিশ্বাস করে, চূড়ান্তভাবে আমরা একটি ঐকমত্যে পৌঁছাতে পারব।’ সালাহউদ্দিন বলেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকারের পতনের বীজ বিএনপির যুগপৎ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল। আমরা জানতাম ফ্যাসিবাদের পতন হবে। কিন্তু কবে, কখন ও কোন পদ্ধতিতে হবে- সেটা আমাদের জানা ছিল না।’ তিনি জানান, দশ বছরের বেশি কোনো ব্যক্তি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন না- এ প্রস্তাবে বিএনপি একমত হয়েছে। এখানেই ফ্যাসিবাদকে রুখে দেওয়া হলো। এরপর বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কাজ করতে হবে। তা নিশ্চিত হলে এটি হবে গণতন্ত্রের রক্ষাকবচ। এই সময় তিনি গণমাধ্যমের স্বাধীনতার উপর গুরুত্বারোপ করেন।
ঐকমত্য কমিশনের পক্ষ থেকে চলা সংস্কার কার্যক্রমে আলাপ-আলোচনার চেয়ে খাওয়া-দাওয়া বেশি হচ্ছে: সালাহউদ্দিন আহমেদ
নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, বিগত সরকারের ক্ষমতার দাপটে দেশে বিশৃঙ্খলার বিষয়ে সবাই অবগত। সেই দাপটের পরিণামই তারা ভোগ করছে। তিনি বলেন, সরকারের সঙ্গে যেসব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রতিষ্ঠান থাকে, তারাও ক্ষমতার দাপট দেখায়। আরো বলেন, ক্ষমতার দাপট কমিয়ে সুষ্ঠু গণতন্ত্র ধরে রাখতে এমন একটি রাজনৈতিক দল দরকার, যাদের সব কার্যক্রমে স্বচ্ছতা থাকবে। নাগরিক ঐক্য তেমনি একটি দল হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এই সময় তিনি মব কালচারের বিরোধিতা করে সরকার ব্যবস্থা নেবে বলেও আশা করেন।
বিগত সরকারের ক্ষমতার দাপটে দেশে বিশৃঙ্খলার বিষয়ে সবাই অবগত। সেই দাপটের পরিণামই তারা ভোগ করছে: বদিউল আলম মজুমদার
এক সংবাদ সম্মেলনে এনবিআরে চলমান অচলাবস্থার অবসানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে আন্দোলনরত ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’। এছাড়া ২৭ জুনের মধ্যে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণের আলটিমেটাম দেওয়া হয়েছে। তা না হলে ২৮ জুন থেকে এনবিআরসহ সারা দেশের শুল্ক ও কর কার্যালয়ে লাগাতার ‘শাটডাউন’ কর্মসূচি শুরু হবে। এ ছাড়া ২৮ জুন সারা দেশ থেকে ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি দেওয়া হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডে চলমান অচলাবস্থার অবসানে প্রধান উপদেষ্টার জরুরি হস্তক্ষেপ কামনা করেছে আন্দোলনরত ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ও ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘নতুন বাংলাদেশের জন্ম হয়েছে ৫ আগস্ট। ৮ আগস্ট না।’ আরও লিখেছেন, ‘৫ আগস্টের সাধারণ ছাত্র-জনতার এই অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না।’
নতুন বাংলাদেশের জন্ম হয়েছে ৫ আগস্ট। ৮ আগস্ট না। ৫ আগস্টের সাধারণ ছাত্র-জনতার এই অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না: হাসনাত
বৃহস্পতিবার যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড পেজে এ তথ্য জানানো হয়। এর আগে একই দিন যমুনায় ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে চলতি বছরের হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ধর্ম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানান তিনি।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিইসি এ এম এম নাসির উদ্দীন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আরো জানিয়েছে, এই সময়ে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৭৪ জন বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৬০, ঢাকা বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, সিলেট বিভাগে ৩ জন ও ময়মনসিংহ বিভাগে দুজন ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, মহানগরীর ধুলা দূর করতে কোনো উন্মুক্ত স্থান না রাখা (জিরো সয়েল) কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, ‘জিরো সয়েল কর্মসূচি বাস্তবায়নের জন্য সিটি করপোরেশন, বন বিভাগ ও সাধারণ নাগরিকসহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রতিটি বাড়ির পাশে ঘাস বা আইভি লতা দিয়ে খোলা মাটি ঢেকে দিতে হবে এবং ছাদে গাছ লাগাতে হবে। যার যতটা সামর্থ্য, ততটা গাছ লাগান।' আরও জানান, ‘আমরা চেষ্টা করব সেপ্টেম্বরের মধ্যেই ঢাকা উত্তর সিটি করপোরেশনে একটি দৃষ্টান্ত স্থাপন করতে। সবুজায়নের গুরুত্ব সবাইকে বুঝতে হবে এবং তা বাস্তবেও প্রয়োগ করতে হবে। জানা যায়, ডিএনসিসি ভবিষ্যতে ১২০ কি.মি মিডিয়ান ও ১০৮ কি.মি খালপাড় সবুজায়নে কাজ করছে।
মহানগরীর ধুলা দূর করতে কোনো উন্মুক্ত স্থান না রাখা (জিরো সয়েল) কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে: রিজওয়ানা হাসান
এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ একাধিক দাবিতে আন্দোলনরত কর্মকর্তাদের কলমবিরতি ও অবস্থান কর্মসূচি আজও অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজস্ব ভবন ও আশপাশের এলাকায় সকাল থেকেই মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক সেনা, পুলিশ, র্যাব, কোস্টগার্ড ও আনসার সদস্য। দেখা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পূর্বঘোষিত কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনরতা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতির কারণে তারা রাজস্ব ভবনের ভেতরে প্রবেশ করতে পারছেন না। এদিকে এনবিআর কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে, তবে প্রত্যাখ্যান করেছে বিক্ষুব্ধরা।
এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ একাধিক দাবিতে আন্দোলনরত কর্মকর্তাদের কলমবিরতি ও অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে সেনা, পুলিশ, র্যাব, কোস্টগার্ড ও আনসার সদস্য।
ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এক বৈঠকে প্রধান উপদেষ্টা চলতি বছরের হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ধর্ম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন। সেইসাথে আগামী বছরের হজ ব্যবস্থাপনা যেন নির্বিঘ্নে সম্পন্ন করা যায় তার প্রস্তুতি শুরু করতে মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন তিনি। এ সময় ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন প্রধান উপদেষ্টাকে জানান, আগামী বছরের হজ ব্যবস্থাপনার জন্য ইতোমধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এবং ১০ জুলাই বাংলাদেশিদের জন্য হজ কোটা ঘোষণা করা হবে।
চলতি বছরের হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ধর্ম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
এক বৈঠকে দেশের সকল সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তবে তিনি বেসরকারি উদ্যোগে করা যায় কিনা তা ভেবে দেখতে বলেন। বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জানান, সৌরবিদ্যুৎ প্রসার ও ধার্যকৃত লক্ষ্যমাত্রা পূরণে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। ভারতে মোট বিদ্যুৎ চাহিদার ২৪ শতাংশ, পাকিস্তানে ১৭.১৬ শতাংশ, শ্রীলঙ্কায় ৩৯.৭ শতাংশ উৎপাদন হলেও বাংলাদেশে মোট বিদ্যুৎ চাহিদার মাত্র ৫.৬ শতাংশ সৌর বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে।
দেশের সকল সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
‘মব ভায়োলেন্স’ প্রসঙ্গে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘বলা হচ্ছে মব তৈরি হচ্ছে- আমি এটাকে মব বলছি না, বলছি প্রেশার গ্রুপ। সেটা তৈরি হচ্ছে আগের সাংবাদিকতার ব্যর্থতার কারণে।' তবে শফিকুল আলম জানান, এটি সরকারের নয়, ব্যক্তিগত মন্তব্য। তিনি বলেন, গত বছরের ২৮ জুলাই বাংলাদেশের শীর্ষ সাংবাদিকরা যে শেখ হাসিনাকে বলেছেন– ‘এদেরকে খুন করেন’, ‘পুলিশ কেন গুলি করছে না’, কেউ কি বলেনি? এরা তো শীর্ষ সাংবাদিক, শীর্ষ মিডিয়া হাউসের। এখন এই জিনিস তো আবারও পুনরাবৃত্তি হতে পারে। এই ভয় থেকে এই প্রেশার গ্রুপ তৈরি হচ্ছে। আরো বলেন, যারা আস্থার জায়গা নষ্ট করেছেন, তারা কিন্তু কেউ সেই কথা বলছেন না। নতুন রাজনৈতিক সরকারকে সামনে রেখে তারা আবারও তাদের খুঁটি সাজাচ্ছে। এতে বাংলাদেশের সাংবাদিকতার কোনো ধরনের কোনো উত্তরণ হবে না।” এই সময় তিনি বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই বলা অভিযোগকে মিথ্যা বলে অভিহিত করেছেন।
বলা হচ্ছে মব তৈরি হচ্ছে- আমি এটাকে মব বলছি না, বলছি প্রেশার গ্রুপ। সেটা তৈরি হচ্ছে আগের সাংবাদিকতার ব্যর্থতার কারণে: প্রেস সচিব
সাবেক সিইসি হাবিবুল আউয়াল বলেন, ক্ষমতার লোভ শেখ মুজিবও সামলাতে পারেননি। বাংলাদেশের কোন নির্বাচন বিতর্কিত হয়নি? ১৯৭২-এর ডিসেম্বরে সংবিধান রচনার তিন মাস পর ৭৩-এর নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে শেখ মুজিবের মতো নেতা নির্বাচনে কারচুপি করেছেন। তিনি বলেন, ‘স্বীকার করছি- আমি ডামি নির্বাচন করেছি। রাজনৈতিক সমঝোতার অভাবে একতরফা নির্বাচন হয়েছে। তবে এখানে আমাকে পয়সা দেওয়ার কোনো প্রশ্ন আসেনি। আমার জীবনে আমি অর্থ আত্মসাৎ বা দুর্নীতি করিনি।’ আদালত বলেন, ‘সাধারণত নির্বাচনি কর্মকর্তাদের ২০-২৫ হাজার টাকা করে ভাতা দেওয়া হতো। কিন্তু এ নির্বাচনে ৪-৫ লাখ টাকা করে দেওয়া হয়। এমনটি হওয়ার কারণ কী? এ প্রশ্নের জবাবে নিজের দায় এড়িয়ে যান কাজী হাবিবুল আউয়াল। রাতের বেলার ভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন রাতের বেলায় ভোট হয়, তখন আমি গভীর নিদ্রায় নিমগ্ন।’
স্বীকার করছি- আমি ডামি নির্বাচন করেছি। রাজনৈতিক সমঝোতার অভাবে একতরফা নির্বাচন হয়েছে। তবে এখানে আমাকে পয়সা দেওয়ার কোনো প্রশ্ন আসেনি। আমার জীবনে আমি দুর্নীতি করিনি: হাবিবুল আউয়াল
আগামীকাল শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে দলের কর্মকৌশল নির্ধারণে বিশেষ বর্ধিত সভা ডেকেছে গণঅধিকার পরিষদ। দলটির নেতা আবু হানিফ জানান, এতে সভাপতিত্ব করবেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এই বিশেষ বর্ধিত সভা ডাকার মূল উদ্দেশ্য তৃণমূলের নেতৃবৃন্দের নির্বাচন নিয়ে কি ভাবনা রয়েছে, সেই বিষয়ে মতামত নেওয়া। তৃণমূলের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিবে গণঅধিকার পরিষদ স্থানীয় ও জাতীয় নির্বাচনের বিষয়ে। এছাড়া জোট নাকি একক নির্বাচন, এটি নিয়েও মতবিনিময় হবে।
আগামীকাল জাতীয় ও স্থানীয় নির্বাচনে দলের কর্মকৌশল নির্ধারণে বিশেষ বর্ধিত সভা ডেকেছে গণঅধিকার পরিষদ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় এ সাক্ষাৎ করেন তিনি। এ সময় বৈঠকে আমির খসরুর সাথে উপস্থিত ছিলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলার।
নয়াদিল্লির ইরানি দূতাবাস বুধবার জানায়, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সমর্থিত সামরিক আগ্রাসনের মুখে ইরানি জাতির বিজয় উপলক্ষে তারা ভারতের সাধারণ নাগরিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংসদ সদস্য, বেসরকারি সংস্থা, ধর্মীয় নেতা, বিশ্ববিদ্যালয় শিক্ষক, সাংবাদিক, সামাজিক কর্মী ও অন্যান্য সকল শ্রেণির মানুষ ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে—যারা বিভিন্নভাবে ইরানের পাশে দাঁড়িয়েছেন। আরো জানায়, এই বার্তাগুলো জাগ্রত বিবেক ও আন্তর্জাতিক ন্যায়বিচারের প্রতি জাতিগুলোর প্রতিশ্রুতিরই প্রতিফলন।’
ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ভারতের জনগণ যে নৈতিক সমর্থন ও সংহতির বার্তা পাঠিয়েছেন, তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান।
সিআইএর পরিচালক জন র্যাটক্লিফ বলেছেন, মার্কিন বাহিনীর হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছে। এসব হামলা ইরানের পরমাণু কর্মসূচিকে কয়েক বছর পিছিয়ে দিয়েছে। জানা গেছে, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রভাবকে খাটো করে দেখে মার্কিন গোয়েন্দাদের প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদন ফাঁস হওয়ার ঘটনায় ক্ষুব্ধ হন ডোনাল্ড ট্রাম্প। এরপর এই স্টেটমেন্ট দেন র্যাটক্লিফ। তবে তেহরানের পরমাণু কর্মসূচি ‘পুরোপুরি নির্মূল করা হয়েছে’ বলতে অস্বীকৃতি জানান তিনি।
মার্কিন বাহিনীর হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছে। এসব হামলা ইরানের পরমাণু কর্মসূচিকে কয়েক বছর পিছিয়ে দিয়েছে: সিআইএর পরিচালক জন র্যাটক্লিফ
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে দিয়েছে বিএসএফ। এ প্রসঙ্গে ইউএনও মনজুর আলম জানান, গভীর রাতে নয়জন ব্যক্তিকে পুশইন করা হয়েছে। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তবে কীভাবে তাদের পুশইন করেছে সেই বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। তারা ভারতে শ্রমিক হিসেবে কাজ করত। জানা গেছে, পুশইন হওয়াদের বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেয়া হবে।
মাটিরাঙ্গা উপজেলা সীমান্তবর্তী শান্তিপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে দিয়েছে বিএসএফ।
রাষ্ট্রদ্রোহের অভিযোগে শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের ১০ দিনের রিমান্ড আবেদনের বিপরীতে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে গত ২৩ জুন নুরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পরে বুধবার মগবাজার থেকে হাবিবুল আউয়ালকে গ্রেফতার করে ডিবি। প্রসঙ্গত, বিএনপি সাবেক তিন সিইসির বিরুদ্ধে প্রহসনের নির্বাচন দেওয়ার জন্য মামলা দায়ের করেছিল।
রাষ্ট্রদ্রোহের অভিযোগে শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের ১০ দিনের রিমান্ড আবেদনের বিপরীতে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
১৪৪৭ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা ও পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গেলে তাৎক্ষণিকভাবে জানানোর জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে অনুরোধ করা হয়েছে।
পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ সন্ধ্যা ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।
জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহিদ রংপুরের আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। তদন্তে এ হত্যাকাণ্ডে ৩০ জনের সম্পৃক্ততা মিলেছে। জানা গেছে, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হতে পারে। প্রসঙ্গত, এ মামলায় চার আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন, বেরোবি'র সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী।
জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহিদ রংপুরের আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। তদন্তে এ হত্যাকাণ্ডে ৩০ জনের সম্পৃক্ততা মিলেছে।
উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আমার কাছে অনেক অন্যায় তদবির নিয়ে আসে। যখন সেগুলো পাত্তা না দেই তখন শুরু হয় গালাগালি। আমাকে তখন ভারতের দালাল বানানো হয়। জীবনে এত অসহায় কখনো অনুভব করিনি। কারণ সরকারে আসার কারণে আমাকে নিয়ে এত মিথ্যাচার, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখাতে পারি না।’ তিনি বলেন, ‘কেউ যদি মামলা দেয় সেই ব্যাপারে আমার কিছু করার নাই। প্রচুর মিথ্যা মামলা হচ্ছে, সেই তুলনায় সাংবাদিকদের বিরুদ্ধে যত মামলা হচ্ছে সেগুলো অস্বাভাবিক নয়। জামিনের ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনা করা হয়। আমরা আইন মন্ত্রণালয় থেকে সাংবাদিকদের জামিন দেয়া বা না দেয়ার ব্যাপারে কোনো কিছু বলিনি।’ আরো বলেন, ‘গণমাধ্যমের কেউ এক না। দলাদলি গ্রুপিং না করে নিজেরা এক হন। শক্তিশালী হন। দলকানা হয়ে নিজেরা মারামারি করলে গণমাধ্যম কখনো স্বাধীন হবে না।’
জীবনে এত অসহায় কখনো অনুভব করিনি। কারণ সরকারে আসার কারণে আমাকে নিয়ে এত মিথ্যাচার, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখাতে পারি না: আসিফ নজরুল
তিন প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ আসামির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের নতুন অভিযোগ আনা হয়েছে। বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা শামসুজ্জোহা সরকার মামলায় দণ্ডবিধির ১২৪ (ক)/ ৪২০/৪০৬ ধারায় অভিযোগ সংযুক্ত করার আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। মামলায় সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, সিইসি এ কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালকে আসামি করা হয়েছে। এ ছাড়া সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, এ কে এম শহীদুল হক, জাবেদ পাটোয়ারী, বেনজির আহমেদ ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও আসামি করা হয়েছে এই মামলায়।
সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ আসামির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের নতুন অভিযোগ আনা হয়েছে।
শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, অতীতে পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের তিক্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্বচ্ছ নির্ভুল করা সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। ফল দ্রুত প্রকাশ করা হবে। উপদেষ্টা বলেন, 'প্রশ্নফাঁস নিয়ে হুমকি থাকলেও এসএসসি পরীক্ষার মতো যথাযথভাবে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করা হবে। জুলাই গণঅভ্যুত্থানে যাদের অঙ্গহানি হয়েছে তাদের যথাযথভাবে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।' তিনি পরিক্ষার্থীদের নির্বিঘ্নে হলে পৌঁছাতে হাতে সময় নিয়ে বের হওয়ার আহ্বান জানান।
অতীতে পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের তিক্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্বচ্ছ নির্ভুল করা সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। ফল দ্রুত প্রকাশ করা হবে: শিক্ষা উপদেষ্টা
মুসলিম রাজনীতিক জোহরান মামদানি আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা অর্জন করেছেন। গত ২৪ জুন বাছাইপর্বের নির্বাচনে তিনি নিউইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোসহ প্রায় এক ডজন প্রার্থীকে পরাজিত করেছেন। যদিও সরকারি ফলাফল আসতে দিন দুয়েক লাগবে। জানা গেছে, জোহরান কোয়ামে মামদানি একজন ডেমোক্র্যাটিক সোশালিস্ট। তিনি উগান্ডার বিখ্যাত একাডেমিক মাহমুদ মামদানি ও ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের ছেলে। তার জন্ম উগান্ডার কাম্পালায়। তিনি গত অক্টোবরে বলেন, ‘ইসরাইল গণহত্যা চালাচ্ছে।’ তিনি বয়কট, বিনিয়োগ প্রত্যাহার ও নিষেধাজ্ঞা আন্দোলনেরও একজন দৃঢ় সমর্থক।
গত ২৪ জুন বাছাইপর্বের নির্বাচনে জোহরান মামদানি নিউইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোসহ প্রায় এক ডজন প্রার্থীকে পরাজিত করে ইতিহাস গড়েছেন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক ভবিষ্যৎ ঘিরে চাপা উত্তেজনার মধ্যেই আবারও সক্রিয় হয়ে উঠেছে ‘মাইনাস ওয়ান’ ফর্মুলা—এমন অভিযোগ তুলেছে পিটিআই। এ নিয়ে পিটিআইর মুখপাত্র শেখ ওয়াকাস আকরাম পিএমএল-এন নেত্রী আজমা বুখারিকে দায়ী করে বলেন, ‘রাজপ্রাসাদ-সমর্থিত এক চক্রান্ত চলছে, যার লক্ষ্য পিটিআইকে ভেতর থেকেই ভেঙে ফেলা।’ আজমা বুখারি পাল্টা দাবি করে বলেন, ‘ইমরান খানকে তাঁর নিজের বোন এবং দলের সদস্যরাই কোণঠাসা করে ফেলেছেন। এদিকে খাইবার পাখতুনখাওয়া’র মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুর সরাসরি ‘গভর্নর শাসন’ জারি করার ষড়যন্ত্রের কথা তুলে ধরে বলেন, ‘এই পরিকল্পনার মাধ্যমে আমাদের নেতাকে বাদ দেওয়ার চেষ্টা চলছে।’
জেলবন্দি পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক ভবিষ্যৎ ঘিরে চাপা উত্তেজনার মধ্যেই আবারও সক্রিয় হয়ে উঠেছে ‘মাইনাস ওয়ান’ ফর্মুলা—এমন অভিযোগ তুলেছে পিটিআই।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়া বা দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে চলা বিচারকাজ বাতিল করতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যেভাবে ইসরাইলকে রক্ষা করেছে, ঠিক সেভাবে নেতানিয়াহুকেও রক্ষা করবে। এছাড়া ট্রাম্প নেতানিয়াহুকে ‘একজন যোদ্ধা’ বলে উল্লেখ করেন। এদিকে ইসরাইলে ২০১৯ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুস, প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ আনা হয়। তবে এসব অভিযোগের সবই অস্বীকার করেছেন তিনি।
নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়া বা দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে চলা বিচারকাজ বাতিল করতে আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যেভাবে ইসরাইলকে রক্ষা করেছে, নেতানিয়াহুকেও রক্ষা করবে।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, জর্ডান উপত্যকা অঞ্চলে আজ সকাল থেকে বিকাল পর্যন্ত মহড়া চলবে। আরও বলা হয়েছে, মহড়ার সময় ওই এলাকায় ব্যাপক সামরিক যানবাহনের চলাচল থাকবে। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরানের সঙ্গে ইসরাইলের দু’সপ্তাহব্যাপী যুদ্ধের বিরতির মাত্র একদিন পরই এই মহড়া শুরু হচ্ছে। যুদ্ধে ইরানে ইসরাইলের সাথে যুক্তরাষ্ট্রও এক দফা হামলা চালায়!
জর্ডান উপত্যকায় মহড়া চালাতে যাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ মহড়া চলবে।
জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি ইরানি ভূখণ্ডে ইসরাইলের আগ্রাসনের নিন্দা করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ব্যর্থতার সমালোচনা করে হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। তিনি নিরাপত্তা পরিষদের অধিবেশনে ইসরাইলি প্রতিনিধি দলের অংশগ্রহণের বিরোধিতা করেন। তিনি কাতারের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেন। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগ এনে বলেন, নিজেরা বিশাল পরমাণু অস্ত্রভাণ্ডার বজায় রেখেও ইসরাইলের লঙ্ঘনগুলোর প্রতি নীরব ভূমিকা পালন করছে। এছাড়া ইসরাইলের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারে পরিদর্শনের অনুমতি নেই বলেও জানান!
জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি সম্প্রতি ইরানি ভূখণ্ডে ইসরাইলের আগ্রাসনের নিন্দা করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ব্যর্থতার কঠোর সমালোচনা করেছেন।
জাতির উদ্দেশ্যে দেয়া এক বার্তায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইহুদিবাদী শাসকের বিরুদ্ধে জয় জনগণের দৃঢ়তা এবং প্রতিরোধের ফলে অর্জিত হয়েছে। তিনি বলেন, ‘ইসরাইলি সরকারের বিরুদ্ধে বিজয় অর্জিত হয়েছে ইরানের মহান জাতির প্রতিরোধ, ঐক্য এবং সৌহার্দ্যের মাধ্যমে। এই ঐতিহাসিক বিজয়ের সমস্ত গৌরব মহান জাতি এবং সভ্যতার।' ইরানিদের সাহসী প্রতিরোধের জন্য ধন্যবাদ জানিয়ে প্রেসিডেন্ট বলেন, তারা ইহুদিবাদী শাসকের ১২ দিনের যুদ্ধের অবসান প্রত্যক্ষ করছে। তিনি বলেন, শত্রুরা কিছু অজুহাতে ইরানের ওপর আগ্রাসন চাপিয়ে দিয়েছে। একইসঙ্গে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে যে কোনো ভুল বোঝাবুঝি নিরনের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে।
ইহুদিবাদী শাসকের বিরুদ্ধে জয় জনগণের দৃঢ়তা এবং প্রতিরোধের ফলে অর্জিত হয়েছে: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
বার্তাসংস্থা অনাদুলো বলছে, গাজা উপত্যকায় বুধবার দিনভর চালানো ইসরায়েলি হামলায় কমপক্ষে ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শত শত মানুষ। নিহতদের মধ্যে অনেকেই খাদ্য ও মানবিক সহায়তা নিতে গিয়েছিলেন। জানা গেছে, শাজাইয়া এলাকায় দুটি বিমান হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন শিশু রয়েছে। এছাড়া মধ্য গাজার নেৎজারিম করিডোরে সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে আটজন নিহত হয়েছেন।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও শত শত মানুষ।
হিলিতে অভিযান চালিয়ে অবৈধভাবে প্রায় ২ হাজার টন ধান ও আমদানিকৃত ২শ ৭১ মেট্রিক টন চাল মজুদের অপরাধে মেসার্স মাইক্রো গ্রেইন নামের একটি প্রতিষ্ঠানের তিনটি গুদাম সিলগালা করেছে ভ্রামম্যাণ আদালত। এছাড়াও অবৈধ মজুদের অপরাধে হাকিমপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
হিলিতে অভিযান চালিয়ে অবৈধভাবে প্রায় ২ হাজার টন ধান ও আমদানিকৃত ২শ ৭১ মেট্রিক টন চাল মজুদের অপরাধে মেসার্স মাইক্রো গ্রেইন নামের একটি প্রতিষ্ঠানের তিনটি গুদাম সিলগালা করেছে ভ্রামম্যাণ আদালত।
টানা ১২ দিনের যুদ্ধের পর ইসরাইল বর্তমানে অস্ত্র ও গোলাবারুদের ঘাটতির মুখে পড়েছে। এনবিসি নিউজ! তিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইসরাইল এখন ‘গুরুত্বপূর্ণ কিছু অস্ত্রে বিশেষভাবে কমতি’ অনুভব করছে। তবে ইসরাইলকে বছরের পর বছর মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা দিয়ে আসছে। ইরানের হামলার সময় ইসরাইলকে প্রতিরক্ষা সহায়তা দিতে এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে সহায়তা করেছে বলেও এনবিসি জানিয়েছে।
ইরানের সঙ্গে টানা ১২ দিনের যুদ্ধের পর ইসরাইল বর্তমানে অস্ত্র ও গোলাবারুদের ঘাটতির মুখে পড়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাঈ বলেন, ‘একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে সংঘটিত একটি ‘বিশেষভাবে জঘন্য’ আগ্রাসনকে অভিনন্দন জানানো ন্যাটো মহাসচিবের জন্য লজ্জাজনক, নিন্দনীয় ও দায়িত্বজ্ঞানহীন।’ আরও বলেন, ‘যে অন্যায়কে সমর্থন করে, তার নৈতিকতা নেই। আর যে অপরাধকে সমর্থন করে, সে সেই অপরাধে অংশীদার।'
একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে সংঘটিত একটি ‘বিশেষভাবে জঘন্য’ আগ্রাসনকে অভিনন্দন জানানো ন্যাটো মহাসচিবের জন্য লজ্জাজনক, নিন্দনীয় ও দায়িত্বজ্ঞানহীন: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
ইরানের স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, ইরানে দু’সপ্তাহ ধরে চলা ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ৬২৭ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন চার হাজার ৮৭০ জন। তেহরান এবং কেরমানশাহতে সবচেয়ে বেশি সংখ্যক হতাহতের শিকার হয়েছে। এছাড়া ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে খুজেস্তান, লোরেস্তান, ইসফাহান, মারকাজি, পূর্ব আজারবাইজান, হামেদান, জানজান এবং গিলান প্রদেশ। জানা গেছে, নিহতদের মধ্যে ৮৬ দশমিক ১ শতাংশ ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন আর ১৩.৯ শতাংশ হাসপাতালে যাওয়ার পথে বা পৌঁছানোর সময় মারা গেছেন।
ইরানে দু’সপ্তাহ ধরে চলা ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ৬২৭ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন চার হাজার ৮৭০ জন।
সরকার মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এই দুইটি জিনিস আমাদের বড় শত্রু। তিনি বলেন, ভারতের লোকজন ফেনসিডিল খায় না। বাংলাদেশে পাচারের জন্যই ফেনসিডিল তৈরি করে। উপদেষ্টা বলেন, মাদক যাতে বাইরে থেকে ঢুকতে না পারে, সেই ব্যবস্থা করতে হবে। মাদকসংশ্লিষ্টতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে আমরা ইতোমধ্যে ক্লোজড করেছি। গড ফাদারদেরও ধরতে হবে। এক হাজার ৪০০ কোটি টাকা খরচ করে সরকার দেশের বিভিন্ন জায়গায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র করছে জানিয়ে উপদেষ্টা বলেন, মাদকের কুফলের বিষয়ে আমাদের সব শ্রেণির লোককে বুঝতে হবে।
সরকার মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি বলে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এই দুইটি জিনিস আমাদের বড় শত্রু।
ডিএনসিসি'র ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৬ হাজার ৬৯ কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। বুধবার ডিএনসিসির সপ্তম করপোরেশন সভায় এ বাজেট সর্বসম্মতভাবে অনুমোদন হয়। এবারের বাজেটে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৬৯ কোটি টাকা। ব্যয়ের প্রাক্কলনও তাই। ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ৬৩৬ কোটি টাকা, যা মোট বাজেট আয়ের ৬০ শতাংশের সমপরিমাণ। প্রস্তাবিত বাজেটে মোট বাজেটের প্রায় ৭৬ শতাংশ উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে বর্জ্য ব্যবস্থাপনা খাতে, যা মোট বাজেটের ৮ শতাংশ।
ডিএনসিসির ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৬ হাজার ৬৯ কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়েছে।
জামায়াত আমির শফিকুর রহমান বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা আওয়ামী অপশাসন-দুঃশাসন থেকে মুক্তি পেয়েছি। মূলত ছাত্র-জনতার ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে এ ঐতিহাসিক বিপ্লব সাধিত হয়েছে। এ আন্দোলনে দুই হাজারের অধিক মানুষ রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। হাজার হাজার আহত ও পঙ্গুত্ববরণ করেছেন। অনেকেই হাত-পা-চোখ হারিয়েছেন। আমরা শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সাধ্যমতো সাহায্য-সহযোগিতা করেছি। তিনি বলেন, সাম্য, ইনসাফ ও বৈষম্যহীন মানবিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আর্তমানবতার কল্যাণ ও দেশকে ইসলামি কল্যাণ রাষ্ট্রে পরিণত করে গণমানুষের অধিকার প্রতিষ্ঠাই জামায়াতের রাজনীতির লক্ষ্য ও উদ্দেশ্য।
সাম্য, ইনসাফ ও বৈষম্যহীন মানবিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আর্তমানবতার কল্যাণ ও দেশকে ইসলামি কল্যাণ রাষ্ট্রে পরিণত করে গণমানুষের অধিকার প্রতিষ্ঠাই জামায়াতের রাজনীতির লক্ষ্য ও উদ্দেশ্য: শফিকুর রহমান
আজ সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এই বছরের লিখিত পরীক্ষা, যা চলবে ১০ আগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। এ পরীক্ষার প্রথম দিন আজ রাজধানীর দুটি কেন্দ্র পরিদর্শন করবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। জানা গেছে, শিক্ষা উপদেষ্টা সকাল ১০টা ৪০ মিনিটে ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করবেন। এরপর তিনি মিরপুরের সরকারি বাঙলা কলেজ কেন্দ্র পরিদর্শনে যাবেন। কেন্দ্র পরিদর্শন শেষে সার্বিক বিষয়ে ব্রিফিং করবেন উপদেষ্টা।
এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন আজ রাজধানীর দুটি কেন্দ্র পরিদর্শন করবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
নিম্নমানের ও খাবার অনুপযোগী মাছ গছিয়ে দেওয়ার প্রমাণ মিলেছে পরিদর্শনে। বিদেশি সরবরাহকারীও রাজি হয়েছিলেন ক্ষতিপূরণ দিতে। বাংলাদেশ ব্যাংকও নির্দেশনা দিয়েছে আমদানিকারকের সঙ্গে কথা বলে সংশ্লিষ্ট ব্যাংককে পদক্ষেপ নিতে। উচ্চ আদালতে এ নিয়ে রিটও হয়েছে। তবু বিষয়টি ফয়সালা হওয়ার আগেই উরুগুয়ের কোম্পানিকে এলসির ৩৭ লাখ টাকা ছাড় করে দিয়েছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যংক। ফলে পিএলসির ৫ কর্মকর্তাকে আইনি নোটিশ দিয়েছে চট্টগ্রামের আমদানিকারক প্রতিষ্ঠান মা আমেনা ইন্টারন্যাশনাল। অভিযোগ, কোনো আইন-কানুনের তোয়াক্কা না করে, চিঠিপত্রের তোয়াক্কা না করে রপ্তানিকারক প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে শুধু ব্যক্তিগত লাভের জন্যই এহেন কাজটি করা হয়েছে।
নিম্নমানের ও খাবার অনুপযোগী মাছ গছিয়ে দেওয়ার প্রমাণ মিলেছে। বিদেশি সরবরাহকারীও রাজি হয়েছিলেন ক্ষতিপূরণ দিতে। ফয়সালা হওয়ার আগেই কোম্পানিকে এলসির টাকা ছাড় করে দিয়েছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যংক ।
তারেক রহমানের নির্দেশনায়— চব্বিশের গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রুহুল কবির রিজভীর নেতৃত্বে চব্বিশের গণঅভ্যুত্থানে গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে গুরুতর আহত ৪জন শিক্ষার্থীকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। আহত শিক্ষার্থী হলেন— আব্দুর রহমান, সাকিব আল হাসান, আল-আমিন ও মোহাম্মদ শরিফ।
তারেক রহমানের নির্দেশনায়— চব্বিশের গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, সংস্কার নিয়ে এনবিআর কর্মকর্তাদের ক্যারিয়ার নিয়ে একটি নেতিবাচক ধারণা আছে। সংস্কার হলে কারও ক্যারিয়ারের কোনো অসুবিধা হবে না। বরং তাদের স্ট্যাটাসটা বাড়বে। উপদেষ্টা বলেন, এনবিআরে সংস্কার করার কারণ হচ্ছে এখানে আগে অনেক রকম অসঙ্গতি ছিল। সেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা ছিল না। উপদেষ্টা বলেন, আমি অনুমান করে বলছি, এখানে ব্যবসায়ীদের কিছু স্বার্থ আছে। না হলে ক্যারিয়ার নিয়ে তারা হঠাৎ করে এত চটে গেলেন কেন? অন্য কোন উদ্দেশ্য যদি না থাকে তাহলে এমন হওয়ার কথা নয়। তিনি বলেন, কর্মস্থলে অনুপস্থিতি কোনো সরকারি কর্মচারী বিশেষত এনবিআরের কেউ কোনোদিন করেনি। এমন কোনো সমস্যা নেই যেটা আলোচনা করে সমাধান করা যাবে না।
এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের টানা আন্দোলনের পেছনে ব্যবসায়ীদের ইন্ধন থাকতে পারে বলে ধারণা করছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মালয়েশিয়ায় অভিবাসী কর্মীদের সুরক্ষা নিশ্চিতে এমপ্লয়ীজ প্রভিডেন্ট ফান্ড বাধ্যতামূলক করেছে সরকার। আগামী অক্টোবর মাস থেকে এ প্রক্রিয়া কার্যকর হবে। দেশটির ইপিএফ বিভাগ জানিয়েছে, নতুন আইনের অধীনে মালয়েশিয়ায় নিযুক্ত সকল বিদেশীর জন্য প্রভিডেন্ট ফান্ড বাধ্যতামূলক হবে, গৃহকর্মী ব্যতীত, যাদের বৈধ পাসপোর্ট এবং ইমিগ্রেশন বিভাগ কর্তৃক ওয়ার্ক পারমিট রয়েছে। প্রসঙ্গত, বর্তমানে, নন-মালয়েশিয়ান কর্মীদের ইপিএফ স্কিমে অংশগ্রহণ স্বেচ্ছাসেবী।
মালয়েশিয়ায় অভিবাসী কর্মীদের সুরক্ষা নিশ্চিতে এমপ্লয়ীজ প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ) বাধ্যতামূলক করেছে সরকার।
অনিয়মের অভিযোগের ব্যাখ্যা দিতে ছুটিতে পাঠানো হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আখতারুজ্জামানকে ডেকেছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। আগামী ১ জুলাই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সামনে হাজির হয়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এর আগে ২৩ মার্চ আখতারুজ্জামানের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে নির্দেশনা দেন রাষ্ট্রপতি।
অনিয়মের অভিযোগের ব্যাখ্যা দিতে ছুটিতে পাঠানো হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আখতারুজ্জামানকে ডেকেছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চরম বিশৃঙ্খলা সৃষ্টি, চেইন অব কমান্ড ভঙ্গের অভিযোগে গাজীপুরের টঙ্গীতে বিএনপি ও সহযোগী সংগঠনের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে টঙ্গী পশ্চিম থানা বিএনপি। নোটিশপ্রাপ্ত নেতারা হলেন- আজিজুল হক রাজু ও সোহেল সিদ্দিকী। জানা গেছে, গত মঙ্গলবারের সদস্য নবায়ন কর্মসূচিতে শৃঙ্খলা পরিপন্থি বক্তব্য রাখেন আজিজুল হক রাজু। অপরদিকে, সদস্য নবায়ন কার্যক্রম শুরুর আগেই থানা বিএনপির নেতাদের অনুমতি না নিয়ে দলীয় সদস্য ফরম দিয়ে সদস্য পূরণ করতে শুরু করেন সোহেল সিদ্দিকী।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চরম বিশৃঙ্খলা সৃষ্টি, চেইন অব কমান্ড ভঙ্গের অভিযোগে গাজীপুরের টঙ্গীতে বিএনপি ও সহযোগী সংগঠনের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে টঙ্গী পশ্চিম থানা বিএনপি।
জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আচিম ট্রস্টার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা বলেন, জার্মানি আমাদের উন্নয়ন যাত্রার নির্ভরযোগ্য অংশীদার। ইউরোপে বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদার হিসেবে জার্মানির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয়। তিনি রাষ্ট্রদূত ট্রস্টারকে তার দায়িত্ব সফলভাবে শেষ করার জন্য আন্তরিক অভিনন্দন জানান এবং বাংলাদেশ-জার্মানি সম্পর্ক জোরদারে তার অবদানের প্রশংসা করেন। রাষ্ট্রদূত বিনিয়োগ সম্মেলনের প্রশংসা করেন এবং বাংলাদেশের পেশাগত সময়কে অনন্য বলে অভিহিত করেছেন।
জার্মানি আমাদের উন্নয়ন যাত্রার নির্ভরযোগ্য অংশীদার। ইউরোপে বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদার হিসেবে জার্মানির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধান উপদেষ্টা
ইরানের তিন পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা নিছক ‘পণ্ডশ্রম’। তার আগেই ইউরেনিয়াম উধাও। এক-দুইশ কেজি নয়-৪০৮.৬ কেজি ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছে খোদ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যা দিয়ে অন্তত ১০টি পারমাণবিক বোমা বানানো যায়। এর আগে মোসাদ বলেছিল (২১ জুন), আগামী ২ সপ্তাহের মধ্যে পারমাণবিক বোমা বানিয়ে ফেলবে ইরান। শনিবার ভোর রাতে মার্কিন হামলার আগে তোলা স্যাটেলাইট ছবিতে ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রের বাইরে ১৬টি ট্রাকের সারি দেখা গেছে যা পাহাড়ের ভেতর নির্মিত এবং বেশির ভাগ ক্ষেপণাস্ত্র হামলার জন্য অরক্ষিত বলেই মনে করা হচ্ছে।
৪০৮.৬ কেজি ইউরেনিয়াম সরিয়ে ইরান ফেলেছে বলে মন্তব্য করেছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যা দিয়ে অন্তত ১০টি পারমাণবিক বোমা বানানো যায়।
বিএনপি নেতা আমিনুল হক বলেছেন, পতিত আওয়ামী লীগ থেকে আসা কিছু অসাধু ও অনৈতিক ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, দখলদারি, লুটপাট ও মব সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, বিএনপি কোনো চাঁদাবাজ, দখলদার, লুটতরাজ ও মব সৃষ্টিকারীকে প্রশ্রয় দেয় না। যারা এমন কাজে জড়িত, তারা বিএনপির কর্মী হতে পারে না। আরও বলেন, আওয়ামী লীগ গত ১৭ বছর যা করেছে, বিএনপি তা করবে না। আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে বলেন, এই ঘোষণায় একটি দলের গায়ে জ্বালা ধরে গেছে। তারা নির্বাচন পেছাতে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।
পতিত আওয়ামী লীগ থেকে আসা কিছু অসাধু ও অনৈতিক ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, দখলদারি, লুটপাট ও মব সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: আমিনুল হক
এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আগে এক কোটি টাকার কাজে ৩০ লাখ টাকাই লুট হয়ে যেতো। দায়িত্বশীলদের কোনো জবাবদিহিতা ছিল না। গত ২০ বছর যাবত জবাবদিহিহীন একটা সমাজ গড়ে উঠেছিল।’ তিনি বলেন, ‘তারা এখনো ভাবতেছে তাদের কোনো জবাবদিহি করতে হবে না। হাসনাত বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এক্সকিউজ দেওয়ায় ট্রেনিংপ্রাপ্ত। অর্থাৎ এটা আমার দায়িত্ব না, ওর দায়িত্ব, এই চেয়ার না, ওই চেয়ার।’ হাসনাত বলেন, 'দেবিদ্বারে দুই কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত সড়কটি জনগণের কোনো কাজে আসবে না। বরং জনগণের আরো দুর্ভোগ বেড়েছে। কথা ছিল ডিভাইডার বসানোর পূর্বে ৬ ইঞ্চি গাঁথনি করবে, কিন্তু তারা তা করেনি।' এছাড়া আরো নানা অনিয়ম তুলে ধরেন তিনি।
আগে এক কোটি টাকার কাজে ৩০ লাখ টাকাই লুট হয়ে যেতো। দায়িত্বশীলদের কোনো জবাবদিহিতা ছিল না। গত ২০ বছর যাবত জবাবদিহিহীন একটা সমাজ গড়ে উঠেছিল: হাসনাত আবদুল্লাহ
বিশ্ব পরিবেশ দিবস ২০২৫-এর বৈশ্বিক উদ্যাপনের অংশ হিসেবে জাতিসংঘ পরিবেশ কর্মসূচির আনুষ্ঠানিক স্বীকৃতি পেল পরিবেশবাদী সংগঠন মিশন গ্রিন বাংলাদেশের নেতৃত্বে আয়োজিত ‘এক দিনে ৬৪ জেলায় বৃক্ষরোপণ ও সচেতনতা কর্মসূচি।’ বুধবার মিশন গ্রিনেল মেইলে পাঠানো বার্তায় এই স্বীকৃতির কথা জানায় জাতিসংঘ। এ বিষয়ে মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী পরিচালক বলেন, এবারের বিশ্ব পরিবেশ দিবস ঈদের ছুটির সময়ে হওয়ায় আয়োজন করা অনেক কঠিন ছিল। তবু আমরা সেদিন একযোগে ৬৪ জেলায় বৃক্ষরোপন, বৃক্ষবিতরণ, প্লাস্টিকবিরোধী মানববন্ধন ও সচেতনতা কর্মসূচির উদ্যোগ নিয়েছিলাম। সারাদেশ থেকে আমাদের সঙ্গে যুক্ত পরিবেশবাদী সংগঠনগুলো প্রচেষ্টায় এই উদ্যোগ সফল হয়েছে।
বিশ্ব পরিবেশ দিবস ২০২৫-এর বৈশ্বিক উদ্যাপনের অংশ হিসেবে ইউএনইপির আনুষ্ঠানিক স্বীকৃতি পেল মিশন গ্রিন বাংলাদেশের নেতৃত্বে আয়োজিত ‘এক দিনে ৬৪ জেলায় বৃক্ষরোপণ ও সচেতনতা কর্মসূচি।’
মাদারীপুরে এনসিপির কর্মীসভায় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহকে কুপিয়ে ও হাতুড়িপেটা করে জখম করার অভিযোগ উঠেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, বিকেলে এনসিপির কর্মী সভায় যোগ দেন জেলা বৈষম্যবিরোধী মাসুম বিল্লাহসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা। সভা শুরু আগেই ভুইয়া কমিউনিটি সেন্টারের ভেতরে এনসিপির জেলা কমিটির সদস্য রাতুল হাওলাদার ও আদিল মাহমুদ টুটুলের নেতৃত্বে মাসুম বিল্লাহ’র উপর হামলা চালানোর অভিযোগ উঠে। পরে জখম করে পালিয়ে যায়।
মাদারীপুরে এনসিপির কর্মীসভায় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহকে কুপিয়ে ও হাতুড়িপেটা করে জখম করার অভিযোগ উঠেছে।
গণঅভ্যুত্থানের মাধ্যমে গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। দিনটিকে স্মরণীয় করে রাখতে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে ছাত্র আবু সাঈদের শহিদ হওয়ার দিন ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা করেছে সরকার। দিবস দুটি পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত করা হয়েছে।
৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। দিনটিকে স্মরণীয় করে রাখতে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
বিসিএস ক্যাডারের তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কৃষি মন্ত্রণালয়। এ তিন কর্মকর্তা বিএনপিপন্থি হিসেবে পরিচিত ছিলেন। তিন কর্মকর্তা হলেন- মেহেরপুর হর্টিকালচার সেন্টারে বদলির আদেশপ্রাপ্ত ড. মুহাম্মদ মাহবুবুর রশীদ, মৌলভীবাজার জেলা বীজ প্রত্যয়ন অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা এবং কৃষি সম্প্রসারণ অধিদফতর হবিগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক মো. রেজাউল ইসলাম (মুকুল)। তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারী বিধিমালা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
বিসিএস ক্যাডারের তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কৃষি মন্ত্রণালয়। এ তিন কর্মকর্তা বিএনপিপন্থি হিসেবে পরিচিত ছিলেন।
মৌলিক সংস্কার বাস্তবায়নে ‘জুলাই সনদ’ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির তাড়াইল উপজেলা শাখা। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি মিছিল বের হয়। পরে মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে তাড়াইল বাজারে খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। নেতারা বলেন, ‘জুলাই ঘোষণাপত্র’ প্রণয়ন, ‘জুলাই সনদ’ মৌলিক সংস্কার দ্রুত কার্যকর এবং বিচারের সুস্পষ্ট রোডম্যাপ না করে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন গণঅভ্যুত্থানকে স্রেফ একটি ক্ষমতা হস্তান্তরের মাধ্যম হিসেবে পরিণত করবে এবং রাষ্ট্র বিনির্মাণের জনআকাঙ্ক্ষাকে অবদমিত করবে।
মৌলিক সংস্কার বাস্তবায়নে ‘জুলাই সনদ’ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি তাড়াইল উপজেলা শাখা।
বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে রিফাত রশীদ এবং সাধারণ সম্পাদক পদে মো. ইনামুল হাসান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মাঈনুল ইসলাম ও মুখপাত্র নির্বাচিত হয়েছেন সিনথিয়া জাহীন আয়শা। বুধবার দুপুর ১২টায় থেকে কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচনে জন্য ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকেল ৫টা পর্যন্ত।
বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে রিফাত রশীদ এবং সাধারণ সম্পাদক পদে মো. ইনামুল হাসান নির্বাচিত হয়েছেন।
ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর ইসরায়েল গুরুত্বপূর্ণ অস্ত্র ও গোলাবারুদের সংকটে পড়েছে বলে জানিয়েছে এনবিসি নিউজ। মার্কিন কর্মকর্তারা অস্ত্রভাণ্ডারের ঘাটতির বিষয়টি নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় এক নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। ১৩ জুন ইরানকে গোপনে পারমাণবিক কর্মসূচি চালানোর অভিযোগে ইসরায়েল হামলা শুরু করে, যার জবাবে ইরান পাল্টা আঘাত হানে। যুদ্ধবিরতি চললেও উভয় দেশের মধ্যে উত্তেজনা এখনো বিদ্যমান এবং ইরান কোনো আনুষ্ঠানিক চুক্তি স্বীকার করেনি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরও তেহরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে সরে আসবে না। তিনি বলেন, দেশের পরমাণু বিজ্ঞানীরা যে ত্যাগ স্বীকার করেছেন, তা ব্যর্থ হতে দেওয়া যাবে না। নিষেধাজ্ঞা ও চাপ থাকা সত্ত্বেও ইরান তাদের লক্ষ্য থেকে সরে যাবে না। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফোয়াদ ইজাদি জানান, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কারণে ইরান শিগগিরই এনপিটি থেকে সরে আসতে পারে। সংসদের বহু সদস্যও এই মতের পক্ষে রয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক আলোচনা শুরু হতে পারে। নেদারল্যান্ডসের হেগে ন্যাটো সম্মেলনে ট্রাম্প বলেন, ইরান হামলার আগে তাদের পারমাণবিক উপাদান সরিয়ে নিতে পারেনি, কারণ সেগুলো ভারী ও জটিল। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, শান্তিপূর্ণ পক্ষের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প, তবে আলোচনা শুরু হবে কি-না তা নির্ভর করবে ইরানের অংশগ্রহণের আগ্রহের ওপর।
বাংলাদেশে লেবুর বাম্পার ফলনের কারণে বাজারে দামে রেকর্ড পতন হয়েছে। বাজারে এখন বিভিন্ন জাতের লেবু পাওয়া যাচ্ছে, যেখানে ২০টি ছোট লেবু মাত্র ১০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে প্রতি ১০০ লেবুর দাম মানভেদে ৪০ থেকে ৪০০ টাকা পর্যন্ত। গত পাঁচ বছরে উৎপাদন ২৫% এবং আবাদ ৪০% বেড়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, অতিরিক্ত সরবরাহে কৃষকরা ক্ষতিগ্রস্ত হতে পারেন—তাই চাহিদা ও অঞ্চলভিত্তিক পরিকল্পনার উপর গুরুত্ব দিচ্ছেন তারা।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন যে, যুক্তরাজ্য ১২টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান কিনবে যা পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। এটি একটি প্রজন্মের মধ্যে দেশের পারমাণবিক শক্তির সর্ববৃহৎ উন্নয়ন। নেদারল্যান্ডসে ন্যাটো শীর্ষ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয় এবং ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ এটি প্রশংসা করেছেন। এই সিদ্ধান্ত ন্যাটো সদস্যদের ২০৩৫ সালের মধ্যে জিডিপির ৫ শতাংশ নিরাপত্তা ব্যয়ে উন্নীত করার প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা প্রতিরক্ষা ও স্থিতিশীলতা বাড়াবে।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ যুদ্ধবিরতি ঘোষণার পরপরই চীনের কিংদাও পৌঁছেছেন। তিনি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) প্রতিরক্ষা সম্মেলনে অংশগ্রহণ করবেন। পশ্চিমা বিশ্বের নজরদারির মধ্যে, ইরান-ইসরাইল সংঘাতের পর তেহরান চাপের মুখে রয়েছে এবং চীনসহ আঞ্চলিক মিত্রদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করছে। পরমাণু উত্তেজনা বৃদ্ধি এবং আইএইএ’র সঙ্গে সহযোগিতা কমার সময় এই পদক্ষেপটি মধ্যপ্রাচ্যের বাইরে একটি নতুন ভূরাজনৈতিক মানচিত্র গড়ার ইঙ্গিত দেয়।
বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান ঋণ নবায়ন নির্দেশনা মানছে না ব্যাংকগুলো, যেখানে ঋণকে বিদ্যমান মেয়াদের মধ্যে সম্পূর্ণ সমন্বয় বা নবায়ন করতে বলা হয়েছে। তবে কিছু ব্যাংক ঋণের সীমার বাইরে নতুন ঋণসীমা নির্ধারণ করছে এবং সীমার অতিরিক্ত অংশকে পৃথক ঋণ হিসেবে স্থানান্তর করছে, যা ব্যাংকিং নিয়মের বিরুদ্ধে। ঋণ শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ ব্যাংক দুইটি কঠোর নির্দেশনা জারি করেছে: ঋণ বিদ্যমান মেয়াদের মধ্যে নবায়ন করতে হবে এবং সীমার অতিরিক্ত অংশকে পৃথক বা নতুন ঋণ হিসেবে গ্রহণ করা যাবে না।
কাতারের আমির ও প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে বাংলাদেশের মৌসুমি ফল ল্যাংড়া ও আম্রপালি আম, লিচু পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার বিএনপি নেতা এনামুল হক চৌধুরী এই উপহারসামগ্রী কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল পরিচালক ইব্রাহিম ইউসুফ আব্দুল্লাহ ওয়াই ফখরুলের কাছে হস্তান্তর করেন। এ প্রসঙ্গে এনামুল হক চৌধুরী বলেন, খালেদা জিয়া কাতারের সমৃদ্ধি, উন্নয়ন এবং অগ্রগতির পাশাপাশি আমির ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করেছেন। লন্ডনে উন্নত চিকিৎসার জন্য কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর বিষয়টিও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন।
কাতারের আমির ও প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে বাংলাদেশের মৌসুমি ফল ল্যাংড়া ও আম্রপালি আম, লিচু পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
গত ২৪ ঘন্টায় একনজরে ২০৯ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।