Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘জোহরান মামদানি শতভাগ পাগল কমিউনিস্ট, ডেমোক্রেটিক দলের প্রাইমারি জিতে এখন তিনি নিউইয়র্কের মেয়র হওয়ার পথে। এর আগেও আমরা উগ্র বামপন্থিদের দেখেছি, তবে এটা রীতিমতো হাস্যকর হয়ে উঠেছে। তিনি দেখতে ভয়ংকর, বিরক্তিকর কণ্ঠ, তার বুদ্ধিসুদ্ধিও খুব একটা নেই।’ ট্রাম্প জোহরানকে সমর্থন দেওয়া কংগ্রেসের ডেমোক্রেট সদস্যদের নিয়েও উপহাস করেছেন। এদিকে মামদানি মেয়র পদে নির্বাচিত হলে তিনি শহরে বিনা ভাড়ায় বাসে চলাচল, অ্যাপার্টমেন্টের ভাড়া বৃদ্ধির ওপর নিষেধাজ্ঞা এবং সিটি করপোরেশনের নিজস্ব মুদিদোকান চালু করার ঘোষণা দিয়েছেন।

26 Jun 25 1NOJOR.COM

জোহরান মামদানি শতভাগ পাগল কমিউনিস্ট, ডেমোক্রেটিক দলের প্রাইমারি জিতে এখন তিনি মেয়র হওয়ার পথে। তিনি দেখতে ভয়ংকর, বিরক্তিকর কণ্ঠ, তার বুদ্ধিসুদ্ধিও খুব একটা নেই: ট্রাম্প

নিউজ সোর্স

জোহরান মামদানি ‘পাগল কমিউনিস্ট’, দেখতে ‘ভয়ংকর’: ট্রাম্প

মুসলিম রাজনীতিক জোহরান মামদানি চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিতব্য নিউইয়র্ক সিটি নির্বাচনে মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা অর্জন করেছেন। গত ২৪ জুন বাছাইপর্বের নির্বাচনে তিনি নিউইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোসহ প্রায় এক ডজন প্রার্থীকে পরাজিত করে রীতিমতো ইতিহাস গড়েছেন। তবে তার জয়ের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মামদানিকে ‘শতভাগ পাগল কমিউনিস্ট’ বলে তীব্র কটাক্ষ করেছেন তিনি।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।