Web Analytics

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। জাতীয় সংসদের ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে আগামী ১৫ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করা হবে। আর ৩০ সেপ্টেম্বর প্রকাশ করা হবে ভৌগলিক ম্যাপ। জানা গেছে, নতুন রাজনৈতিক দলের প্রাথমিক নিবন্ধনের জন্য ১৪ সেপ্টেম্বর সময়সীমা ধরা হয়েছে, আর চূড়ান্ত প্রজ্ঞাপন হবে ৩০ সেপ্টেম্বর। আরপিও যাচাই বাছাই ও বাংলা অনুবাদ করে ৩১ আগস্ট ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠাবে ইসি। ৩০ নভেম্বরের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করার পরিকল্পনা কমিশনের। আর ভোটের দুই সপ্তাহ আগে কারাবন্দীদের কাছে ব্যালট পৌঁছাবে। তাতে ভোটাধিকার পেতে যাচ্ছেন কারাবন্দীরাও। এছাড়া, আগামী সাধারণ নির্বাচন সামনে রেখে সুশীল সমাজ, গণমাধ্যম ও অংশীজনদের সাথে সেপ্টেম্বরের শেষে সংলাপ শুরু করবে ইসি।

28 Aug 25 1NOJOR.COM

জাতীয় সংসদের ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে আগামী ১৫ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করা হবে। আর ৩০ সেপ্টেম্বর প্রকাশ করা হবে ভৌগলিক ম্যাপ।

আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে বলেছে, বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীকে দায়িত্ব পালনের কোনো নির্দেশনা দেয়নি সরকার। ভবিষ্যতে এ ধরনের কোনো দায়িত্বে সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই‌। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েন সংক্রান্ত সংবাদ প্রচারিত হচ্ছে। তা সেনাবাহিনীর দৃষ্টিগোচর হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে ছাত্র সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের কোনো নির্দেশনা দেয়া হয়নি। আরও বলা হয়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে সেনাবাহিনী মনে করে।

28 Aug 25 1NOJOR.COM

বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীকে দায়িত্ব পালনের কোনো নির্দেশনা দেয়নি সরকার। ভবিষ্যতে এ ধরনের কোনো দায়িত্বে সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই‌: আইএসপিআর

ইউক্রেনে সর্বশেষ ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো। এর ফলে এক লাখেরও বেশি বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, রাশিয়া এক রাতেই প্রায় ১০০টি ড্রোন হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তু ছিল বিদ্যুৎকেন্দ্রসহ জ্বালানি স্থাপনা, তবে খারকিভ অঞ্চলের একটি স্কুল এবং খেরসনে একটি উঁচু ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। জ্বালানি মন্ত্রণালয় বলেছে, মস্কোর এই পদক্ষেপ মূলত শীতের আগে বেসামরিক অবকাঠামো ধ্বংসের ধারাবাহিক নীতি। এদিকে ইউক্রেনের এক সামরিক কর্মকর্তা স্বীকার করেন, প্রথমবারের মতো দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে প্রবেশ করেছিল রুশ সেনারা। তবে ওই অগ্রযাত্রা থামিয়ে দেওয়া হয়েছে।

28 Aug 25 1NOJOR.COM

ইউক্রেনে সর্বশেষ ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এর ফলে এক লাখেরও বেশি বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু বলেছেন, আগামীতে তারেক রহমান যাতে প্রধানমন্ত্রী নির্বাচিত হতে না পারেন, সেজন্য ষড়যন্ত্র করছে জামায়াত। স্বাধীনতাবিরোধী এই রাজনৈতিক দল পিআর পদ্ধতির অজুহাতে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। তাদের এ চেষ্টা বাস্তবায়ন হবে না। বুলু বলেন, পিআর, টিআর বুঝি না। আগে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, সেই পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। অন্যথায় এই দেশের মানুষ প্রতিরোধ গড়ে তুলবে। ১৯৯৬ সালে জামায়াত লীগের সঙ্গে জোট করে দেশে ১৭৩ দিন হরতাল পালন করেছে। ১৯৯৬ সালে খালেদা জিয়ার বিরুদ্ধে নির্বাচন করে, তারা মাত্র ৩টি সিট পেয়েছে। আরো বলেন, ‘১৯৪৭ সালে জামায়াত পাকিস্তানের পক্ষে ভোট দেয় নাই। তারা তখন অবিভক্ত ভারতের পক্ষে ভোট দিয়েছে। জামায়াত কখনো দেশের পক্ষে থাকে না, তারা সব সময় দেশের বিপক্ষে কাজ করে।' বুলু বলেন, আশা করি ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করলে আওয়ামী লীগের আমলে পাচারকৃত অর্থ দেশে ফেরত আনতে পারবে। এই নেতা বলেন, একমাত্র খালেদা জিয়াই দেশের জন্য তার জীবন বিসর্জন দিতে চলেছেন। শেখ হাসিনা খালেদা জিয়াকে জেলে নিয়ে স্লো-পয়জন দিয়ে হত্যা করার চেষ্টা করেছে। জিয়াউর রহমান ১৯৭১ সালে ২৭ মার্চ স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে দেশকে একটি মানচিত্র দিয়েছেন।

28 Aug 25 1NOJOR.COM

আগামীতে তারেক রহমান যাতে প্রধানমন্ত্রী নির্বাচিত হতে না পারেন, সেজন্য ষড়যন্ত্র করছে জামায়াত। ১৯৪৭ সালে জামায়াত পাকিস্তানের পক্ষে ভোট দেয় নাই: বুলু

গাজার ওপর ইসরাইলি অবরোধের প্রতিক্রিয়ায় ইয়েমেনি সশস্ত্র বাহিনী ফিলিস্তিন-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইয়াফা অঞ্চলের আল-লিদ্দ বিমানবন্দরে সফলভাবে হামলা চালিয়েছে। সামরিক বাহিনীর মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারি জানান, হামলায় বিমানবন্দরের কার্যক্রম স্থগিত হয় এবং ‘লাখ লাখ দখলদার ইহুদি’ আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়। সারি বলেন, জাতিসংঘ যখন গাজার মানবিক সংকটকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে, তখন ফিলিস্তিনিদের দুর্ভোগ মোকাবিলায় বাস্তব পদক্ষেপ নেওয়া অপরিহার্য। ইয়েমেনি সশস্ত্র বাহিনী একে ‘অত্যাচারিত ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ আন্দোলনের প্রতি সমর্থনের ধর্মীয় ও নৈতিক কর্তব্য’ হিসেবে ঘোষণা করে। একই সঙ্গে আরব ও ইসলামি বিশ্বকে বলছে, তারা যেন গাজার গণহত্যা ও অবরোধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়। সারির ভাষায়, ‘গাজার পাশে আছি, যতদিন না অবরোধ উঠে যায় এবং আগ্রাসন বন্ধ হয়।’

28 Aug 25 1NOJOR.COM

গাজার ওপর ইসরাইলি অবরোধের প্রতিক্রিয়ায় ইয়েমেনি সশস্ত্র বাহিনী ফিলিস্তিন-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আল-লিদ্দ বিমানবন্দরে সফলভাবে হামলা চালিয়েছে।

কৃষিবিদদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগারগাঁও ‘ব্লকেড’ করলেও ঘণ্টাখানেকের মধ্যেই রাস্তা ছেড়ে দিয়েছে শেকৃবি'র শিক্ষার্থীরা। ধীরে ধীরে রাস্তায় যান চলাচল স্বাভাবিক হচ্ছে। পরবর্তীতে প্রকৌশলীদের সাথে আলোচনা করে নতুন কর্মসূচি দেয়া হবে বলে জানান তারা। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির ঘোষণাও দিয়েছেন শিক্ষার্থীরা। এর আগে, গত বুধবার রাতে এক আলোচনা শেষে এ কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হয়। শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো-ডিএই, বিএডিসি ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের ১০ম গ্রেড কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা। নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া ৯ম গ্রেডে পদোন্নতির কোনো সুযোগ না রাখা। কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক না হলে নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার না করার বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা।

28 Aug 25 1NOJOR.COM

কৃষিবিদদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগারগাঁও ‘ব্লকেড’ করলেও ঘণ্টাখানেকের মধ্যেই রাস্তা ছেড়ে দিয়েছে শেকৃবি'র শিক্ষার্থীরা।

‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরির পর সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে আওয়ামী লীগের নেতারাও রয়েছেন। ডিএমপির এডিসি হাফিজ আল আসাদ বলেন, আটকদের শাহবাগ থানায় নেওয়া হবে। জানা গেছে, সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ড. কামাল হোসেনের। তবে তিনি আসেননি।

28 Aug 25 1NOJOR.COM

‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরির পর সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

বুধবার বুয়েটের রেজিস্ট্রার স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে বুয়েটের স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। বলা হয়েছে, বর্তমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে আগামী ৩০ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা স্থগিত করা হলো। একাডেমিক কাউন্সিলে আলোচনার মাধ্যমে পরবর্তীতে স্নাতক পর্যায়ের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এর আগে, বুয়েটসহ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমে তিন দফা দাবি জানিয়ে আন্দোলন শুরু করেন। বুধবার দাবি আদায়ে শিক্ষার্থীরা যমুনার উদ্দেশে যাওয়ার সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আজ বৃহস্পতিবারের জন্য কমপ্লিট শাটডাউন চলমান আছে।

28 Aug 25 1NOJOR.COM

বর্তমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে আগামী ৩০ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা স্থগিত করা হলো: বুয়েটের রেজিস্ট্রার

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, চন্দ্রনাথ মন্দিরের জায়গায় মসজিদ নির্মাণের পরিকল্পনা সরকারের নেই। যা ভাইরাল হয়েছে, সেটি স্রেফ গুজব। এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলে সরকার তা কঠোর হাতে দমন করবে। উপদেষ্টা বলেন, মন্দিরের পুরনো সেই সংস্কার করে নতুনভাবে উন্নয়নের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে বলে দেয়া হয়েছে। তিনি বলেন, খিলক্ষেতে একটি মন্দির ও দু’টি মসজিদে জমি বরাদ্দ দিয়ে বাংলাদেশ রেলওয়ে যে দৃষ্টান্ত স্থাপন করল এটা বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য একটি ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে। একই স্থানে মসজিদ ও মন্দিরের জন্য জমি প্রদানের ঘটনা প্রমাণ করে বাংলাদেশ একটি সম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আরো বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে সবাই নিজ-নিজ ধর্মের অনুশাসন পালন করবে। কেউ কারো জন্য বাধা হয়ে দাঁড়াবে না। এর আগে উপদেষ্টা বলেন, ‘মসজিদ যদি কারো তৈরিই করতে হয় তাহলে মুসলিম পপুলেটেড এরিয়া আছে। চন্দ্রনাথের পাহাড়ের ওপরে মসজিদ বানাতে যাবে, ওখানে নামাজ পড়তে যাবে কে? এটা আসলে গুজব।'

28 Aug 25 1NOJOR.COM

খিলক্ষেতে একটি মন্দির ও দু’টি মসজিদে জমি বরাদ্দ দিয়ে বাংলাদেশ রেলওয়ে যে দৃষ্টান্ত স্থাপন করল এটা বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য একটি ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে: ধর্ম উপদেষ্টা

জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাইদ হত্যা মামলার প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-২ এ এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সাক্ষ্য দেয়ার কথা রয়েছে আবু সাঈদের বাবার। এর আগে, গত ৬ আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল ২। সকালে এই মামলার গ্রেফতার ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আর বেরোবির সাবেক ভিসিসহ ২৪ জন এখনও পলাতক রয়েছেন। তাদের পক্ষে ইতোমধ্যেই সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে।

28 Aug 25 1NOJOR.COM

শহীদ আবু সাইদ হত্যা মামলার প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সাক্ষ্য দেয়ার কথা রয়েছে আবু সাঈদের বাবার।

গুম বিষয়ক তদন্ত কমিশনের এক বছর পূর্তিতে ফোর্টিফাই রাইটস এক বিবৃতিতে বলেছে, শেখ হাসিনার নৃশংস শাসনামলে সংঘটিত সব গুমের জবাবদিহিতা অবশ্যই নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভুক্তভোগীর পরিবার ও বেঁচে থাকা ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে হবে। বিবৃতিতে সংগঠনটির পরিচালক জন কুইনলি বলেন, গুম ছিল হাসিনার স্বৈরশাসনের অন্যতম বৈশিষ্ট্য। বাংলাদেশে আর কখনো এমন ঘটনা ঘটতে দেওয়া উচিত নয়। কমিশনের প্রথম বছরে দায়বদ্ধতা নিশ্চিতকরণে কিছু অগ্রগতি হলেও সরকারকে আরও এগিয়ে আসতে হবে। গুম থেকে বেঁচে ফেরা ১০ ব্যক্তি, ভুক্তভোগীর স্বজন এবং একজন আইনজীবীর সাক্ষাৎকার নিয়েছে ফোর্টিফাই রাইটস। দুজন ভুক্তভোগী জানান, তারা ‘আয়নাঘর’ নামে কুখ্যাত গোপন আটককেন্দ্রে বন্দি ছিলেন এবং হাসিনার পতনের পর মুক্তি পান। গুম হওয়া অনেকেই প্রতিপক্ষ রাজনৈতিক দলের কর্মী ছিলেন, বিশেষ করে বিএনপি ও জামায়াতের। উল্লেখ্য, ইতোমধ্যে কমিশন ১৮ শতাধিক গুমের মামলা গ্রহণ করেছে এবং শত শত মানুষের এখনো নিখোঁজ থাকার তথ্য জানিয়েছে।

28 Aug 25 1NOJOR.COM

হাসিনার নৃশংস শাসনামলে সংঘটিত সব গুমের জবাবদিহিতা অবশ্যই নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভুক্তভোগীর পরিবার ও বেঁচে থাকা ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে হবে: ফোর্টিফাই রাইটস

কৃষিবিদদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগারগাঁও ‘ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সকাল ১০টা থেকে কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে শুরু হয়েছে এ কর্মসূচি। এর আগে, প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শেকৃবির শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—ডিএই, বিএডিসি ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের ১০ম গ্রেড কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা। নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া ৯ম গ্রেডে পদোন্নতির কোনো সুযোগ না রাখা। কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক না হলে নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার না করার বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা।

28 Aug 25 1NOJOR.COM

কৃষিবিদদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগারগাঁও ‘ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার বুয়েন্স আয়ার্সে একটি র‍্যালি চলাকালে নির্বাচনী প্রচারণার সময় আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইকে ইট-পাটকেল ছুড়ে মারে উত্তেজিত জনতা। পরে সেখান থেকে দ্রুত পালিয়ে বাঁচেন তিনি। আসন্ন স্থানীয় ও মধ্যবর্তী নির্বাচনের প্রচারণা চালাতে বোন কারিনা মিলেইসহ দলের সদস্যদের নিয়ে সেখানে যোগ দিয়েছিলেন প্রেসিডেন্ট। এ সময় তাকে ও তার বোনকে লক্ষ্য করে ইট-পাথর এমনকি বোতলসহ অন্যান্য জিনিসপত্র ছুড়তে শুরু করে। যার বেশকয়েকটিতে আঘাতপ্রাপ্ত হন প্রেসিডেন্ট মিলেই। উল্লেখ্য, সম্প্রতি ঘুস কেলেঙ্কারিতে নাগরিকদের ব্যাপক তোপের মুখে পড়েন হাভি।

28 Aug 25 1NOJOR.COM

বুয়েন্স আয়ার্সে একটি র‍্যালি চলাকালে নির্বাচনী প্রচারণার সময় আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইকে ইট-পাটকেল ছুড়ে মারে উত্তেজিত জনতা।

বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ব্যাপক আলোড়ন তৈরি করা টিভিকে প্রধান থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সম্প্রতি এক সমাবেশের মঞ্চে ভক্তের সঙ্গে তার দেহরক্ষীর দুর্ব্যবহারের অভিযোগে মামলাটি করা হয়। এই মাসের শুরুতে তিনি ঘোষণা করেন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মাদুরাই পূর্ব থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। এটি ক্ষমতাসীন ডিএমকের বিরুদ্ধে এখন পর্যন্ত তার সবচেয়ে সরাসরি লড়াইয়ের ইঙ্গিত। সমাবেশে তিনি শ্রীলংকা থেকে কাচাথিভু দ্বীপ মুক্ত করার এবং তামিলনাড়ুর জেলেদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন, যা রাজ্যের দীর্ঘদিনের রাজনৈতিক দাবি। বিজয় টিভিকে একটি পরিষ্কার, আপসহীন শক্তি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে চলেছেন। তিনি বলেন, ‘টিভিকে এমন কোনও দল নয় যারা গোপনে চুক্তি করে, জোট তৈরি করে এবং জনগণের সঙ্গে প্রতারণা করে। আমরা কাউকে ভয় পাই না। তামিলনাড়ুর জনগণ, নারী ও যুবসমাজ আমাদের সাথে দাঁড়িয়ে আছে।’ সোশ্যাল মিডিয়ায়, তিনি চেন্নাইতে পরিচ্ছন্নতা কর্মীদের গ্রেফতারকে ‘ফ্যাসিবাদী’ এবং ‘অমানবিক’ বলে নিন্দা জানিয়েছেন।

28 Aug 25 1NOJOR.COM

সমাবেশের মঞ্চে ভক্তের সঙ্গে দেহরক্ষীর দুর্ব্যবহারের অভিযোগে টিভিকে প্রধান থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

দেশি-বিদেশি ৬ এয়ারলাইন্স প্রতিষ্ঠানের কাছে ২ হাজার ১২৬ কোটি টাকা পাবে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ। এই ৬টি প্রতিষ্ঠানের মধ্যে তিনটি এয়ারলাইন্স বকেয়া পরিশোধ না করেই তাদের কার্যক্রম বন্ধ করে দেয়। এই তিন প্রতিষ্ঠানের মধ্যে রিজেন্ট এয়ারের কাছে পাওনা ২৫২ কোটি ৫৬ লাখ টাকা, ইউনাইটেড এয়ারওয়েজের কাছে পাওনা ৫৪ কোটি ৯৬ লাখ টাকা এবং জিএমজি এয়ারলাইন্সের কাছে পাওনা ২৯ কোটি ৩০ লাখ টাকা। এছাড়া ইউএস-বাংলার কাছে পাওনা ২ কোটি ৩৮ লাখ টাকা এবং নভো এয়ারের কাছে ১ কোটি ২০ লাখ টাকা। এছাড়া বিমান বাংলাদেশের কাছেই পাওনা রয়েছে ১ হাজার ৭৮৬ কোটি ৯৬ হাজার ৩৪৬ টাকা। বকেয়া রাজস্ব আদায়ে দফায় দফায় চিঠি চালাচালি করেও তেমন কোনো ফল মিলছে না। এদিকে বিমানবন্দর থেকে ২৫ বছরে ফ্লাইট পরিচালনা গুটিয়ে নিয়েছে ১৫ এয়ারলাইন্স প্রতিষ্ঠান। বর্তমানে শুধু দুটি বিদেশি এয়ারলাইন্স প্রতিষ্ঠান এই বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করছে। অভিযোগ, বিমানবন্দরে পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় এখান থেকে বিদেশি এয়ারলাইন্সগুলো একের পর এক ফ্লাইট পরিচালনা কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। সেবার দশাও বেহাল।

28 Aug 25 1NOJOR.COM

দেশি-বিদেশি ৬ এয়ারলাইন্স প্রতিষ্ঠানের কাছে ২ হাজার ১২৬ কোটি টাকা পাবে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ, এরমধ্যে তিনটি এয়ারলাইন্স বকেয়া পরিশোধ না করেই তাদের কার্যক্রম বন্ধ করে দেয়।

ইসলামী আন্দোলনের নেতা মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, ফ্যাসিবাদমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই। তিনি বলেন, মানুষ ফ্যাসিবাদ কখন হয়, যখন একক ক্ষমতা গ্রহণের সুযোগ থাকে। বারবার সংবিধানকে সংশোধন করতে করতে দলীয় প্রচারপত্রে পরিণত করে। এ অবস্থা থেকে দেশ, ইসলাম ও মানবতাকে বাঁচাতে এখন এদেশের জনগণের একটিই ভরসা, তা হলো সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন। তিনি বলেন, ছাত্র-জনতা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে। একটি সুন্দর আগামীর জন্য। রাষ্ট্র সংষ্কার, গণহত্যার দৃশ্যমান বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি এবং একটি ফলপ্রসূ নির্বাচন, যা পিআর পদ্ধতির নির্বাচন। পুরোনো বন্দোবস্ত থেকে বের হয়ে আসতে হবে। কাইয়ূম বলেন, ৫ আগস্ট খুনি এবং ফ্যাসিস্ট, টাকা পাচারকারী হাসিনা বুঝতেও পারেনি দেশ ছেড়ে পালাতে হবে। কাজেই অতীত থেকে শিক্ষা নিতে ব্যর্থ হলে তাদের মত পরাজয় বরণ করতে হবে। চাঁদাবাজ, খুনি ও স্বার্থান্বেষী মহলকে স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, বাংলাদেশের মানুষ সর্বত্র ঐক্যবদ্ধ হয়েছে। তারা আজ এ চাঁদাবাজ, খুনি, টাকা পাচারকারীদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে।

28 Aug 25 1NOJOR.COM

৫ আগস্ট খুনি এবং ফ্যাসিস্ট, টাকা পাচারকারী হাসিনা বুঝতেও পারেনি দেশ ছেড়ে পালাতে হবে। কাজেই অতীত থেকে শিক্ষা নিতে ব্যর্থ হলে তাদের মত পরাজয় বরণ করতে হবে: কাইয়ূম

বুধবার দুপুরে রাকসু নির্বাচন ১৩ দিন পিছিয়ে ২৮ সেপ্টেম্বর ঘোষণা করে নির্বাচন কমিশন, তবে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মহাষষ্ঠী অনুষ্ঠানের কথা বিবেচনা করে রাকসু নির্বাচনের তারিখ ফের তিনদিন এগিয়ে ২৫ সেপ্টেম্বর করা হয়েছে। নতুন তারিখ অনুযায়ী মনোয়নপত্র বিতরণের শেষ দিন ৩১ আগস্ট, মনোনয়নপত্র দাখিল ১-৪ সেপ্টেম্বর ও ৭ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ৮-৯ সেপ্টেম্বর, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ১১ সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা বিষয়ে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ১৪ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ সেপ্টেম্বর, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৬ সেপ্টেম্বর এবং ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ ২৫ সেপ্টেম্বর।

28 Aug 25 1NOJOR.COM

সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মহাষষ্ঠী অনুষ্ঠানের কথা বিবেচনা করে রাকসু নির্বাচনের তারিখ ফের তিনদিন এগিয়ে ২৫ সেপ্টেম্বর করা হয়েছে।

ভারী বৃষ্টিপাতে পানির চাপ বৃদ্ধি পাওয়ায় চেনাব নদীর কাদিরাবাদ বাঁধের পাশের তীররক্ষা বাঁধ উড়িয়ে দিয়েছে পাকিস্তান। এর ফলে বন্যার পানিতে বিশ্বের অন্যতম পবিত্র শিখ ধর্মীয় স্থান কর্তারপুর সাহিব তলিয়ে গেছে। পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মাজহার হোসেন বলেছেন, বাঁধের অবকাঠামো বাঁচাতে আমরা ডানপাশের তীররক্ষা বাঁধ ধ্বংস করে দিয়েছি; যাতে পানির চাপ কিছুটা কমে যায়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারত বাঁধের জলকপাট খোলার আগে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অগ্রিম নোটিশ দিয়েছিল। মূলত, ভারতে প্রবল বর্ষণের কারণে পাকিস্তানের পূর্বাঞ্চলের আন্তঃসীমান্ত তিন নদী চেনাব, রাভি ও সুতলেজ নদীতে অস্বাভাবিকভাবে বন্যার পানি বৃদ্ধি পেয়েছে। যে কারণে পাঞ্জাব প্রদেশজুড়ে বন্যার উচ্চ সতর্কতা জারি করা হয়।

28 Aug 25 1NOJOR.COM

ভারী বৃষ্টিপাতে পানির চাপ বৃদ্ধি পাওয়ায় চেনাব নদীর কাদিরাবাদ বাঁধের পাশের তীররক্ষা বাঁধ উড়িয়ে দিয়েছে পাকিস্তান।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, নির্বাচন কমিশন ভোটের সময় বিজেপির হাতিয়ার হিসেবে কাজ করছে। নির্বাচন কমিশনকে আমি প্রণাম করি, কিন্তু বিজেপির ললিপপ হয়ে গেলে চলবে না। তিনি বলেন, বাংলায় কথা বললে কাজ পাওয়া যায় না, হোটেলে জায়গা মেলে না, পড়াশোনার সুযোগ বন্ধ হয়ে যায়। এটা আমরা মেনে নেব না। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ভাষা এক হলে আমি কী করব? তিনি বলেন, রাষ্ট্র বিভক্ত হলেও ভাষা ও সংস্কৃতির ঐক্যকে কোনো রাজনৈতিক শক্তি অস্বীকার করতে পারবে না। মোদিকে উদ্দেশ্য করে বলেন, তিনি কেন বলবেন, বাংলায় চোর আছে তাই টাকা বন্ধ হয়েছে? যদি চুরি নিয়েই প্রশ্ন থাকে, তাহলে উত্তরপ্রদেশ বা মহারাষ্ট্রে তাকানো হোক। কেন্দ্রীয় সরকার বৈষম্যমূলক আচরণের মাধ্যমে পশ্চিমবঙ্গকে আর্থিকভাবে বঞ্চিত করছে।

28 Aug 25 1NOJOR.COM

নির্বাচন কমিশন ভোটের সময় বিজেপির হাতিয়ার হিসেবে কাজ করছে, বিজেপির ললিপপ হয়ে গেলে চলবে না: মমতা

পঞ্চগড়ের ভজনপুর বাজারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক শাখায় ডাকাতির চেষ্টার সময় স্থানীয়দের সহযোগিতায় সহিদুল হক (২৮) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। জানা যায়, ব্যাংকের নাইটগার্ড রাতের খাবারের জন্য নিচে নামেন। কিছুক্ষণ পর তিনি ভেতরে আলো জ্বলতে দেখেন এবং শব্দ শুনতে পান। সন্দেহ হলে তিনি সাথে সাথে ব্যাংক ম্যানেজার ও কর্মকর্তাদের খবর দেন এবং স্থানীয়দের ডাকেন। পরে স্থানীয়দের সহায়তায় ব্যাংকের ভেতরে প্রবেশ করে ওই যুবককে হাতেনাতে ধরা হয়। এ সময় তার ব্যাগ থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ নিয়ে এসআই আসাদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আটক যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

28 Aug 25 1NOJOR.COM

পঞ্চগড়ের ভজনপুর বাজারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক শাখায় ডাকাতির চেষ্টার সময় স্থানীয়দের সহযোগিতায় এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

কক্সবাজারের সেন্টমার্টিনের দক্ষিণে সাগর থেকে একটি মাছ ধরার নৌযানসহ ৭ জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। ‘সীতা’ নামক এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায়। ইউএনও শেখ এহসান উদ্দিন জানান, তৎক্ষনাৎ তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। গতকাল আইন শৃঙ্খলা সভায়ও এ ব্যাপারে আলোচনা হয়েছে। তবে, বাংলাদেশের জলসীমায় জেলেরা নাব্যতা সংকটের কারনে মাছ ধরতে না পেরে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ে। এ কারনেই প্রতিদিন এমন ঘটনা ঘটছে। এ ব্যাপারে উর্ধ্বতন মহলে জানানো হয়েছে। উল্লেখ্য, ট্রলার মালিক সমিতির নেতারা জানিয়েছেন চলতি মাসে মোট ৬৫ জন জেলেকে অপহরণ করা হয়েছে।

28 Aug 25 1NOJOR.COM

সেন্টমার্টিনের দক্ষিণে সাগর থেকে একটি মাছ ধরার নৌযানসহ ৭ জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।

বৃহস্পতিবার দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে প্রকৌশল শিক্ষার্থীরা। জনদুর্ভোগ এড়াতে শাহবাগ অবরোধ না করার সিদ্ধান্ত নিয়েছে তারা। প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু বলেন, আগামীকাল দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা সব বন্ধ থাকবে। আমাদের ৩ দফা দাবির কোনোটাই পূরণ হয়নি। পলিসি মেকার যারা বসে আছেন তারা কেউ আমাদের আন্দোলনের বিষয় সম্পর্কে কিছুই জানে না। চার উপদেষ্টা ও ইঞ্জিনিয়ারদের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটিতে শিক্ষার্থীদের মনোনীত সদস্য যোগ দেবে। এদিকে, বুধবার রাতে শাহবাগে গিয়ে ডিএমপি কমিশনার শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেন।

28 Aug 25 1NOJOR.COM

বৃহস্পতিবার দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে প্রকৌশল শিক্ষার্থীরা। জনদুর্ভোগ এড়াতে শাহবাগ অবরোধ না করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

রেমিট্যান্সে উচ্চ প্রবৃদ্ধি, রফতানি আয় বৃদ্ধি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ঋণ সহায়তার কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। বুধবার দিনশেষে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। একইসঙ্গে আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম–৬ অনুযায়ী রিজার্ভ হয়েছে ২৬ দশমিক ৩১ বিলিয়ন ডলার। গত জুলাইয়ের প্রথম সপ্তাহে আকু'র ২০২ কোটি ডলার পরিশোধ করে বাংলাদেশ। এর পর গ্রস রিজার্ভ কমে ২৯ দশমিক ৫৩ বিলিয়ন ডলারে নেমেছিল। গত ২৪ আগস্ট গ্রস রিজার্ভ ছিল ৩০ দশমিক ৮৬ বিলিয়ন ডলার এবং বিপিএম–৬ অনুযায়ী ২৫ দশমিক ৮৭ বিলিয়ন ডলার ছিল।

28 Aug 25 1NOJOR.COM

রেমিট্যান্সে উচ্চ প্রবৃদ্ধি, রফতানি আয় বৃদ্ধি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ঋণ সহায়তার কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।

রুমমেটকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী জালাল আহমদ জালালকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এ ঘটনায় জিওপি নেতা রাশেদ খান বলেন, ‘১৮ সালে আমরা গ্রেফতার হলে জালাল নতুনভাবে কোটা সংস্কার আন্দোলনকে সংগঠিত করতে ভূমিকা রাখে। আমাদের মুক্তি জন্য আমার মাকে সঙ্গে নিয়ে জাফরুল্লাহ চৌধুরী স্যার, ড. কামাল হোসেন স্যার ও ব্যারিস্টার মঈনূল হোসেনের কাছে যায়। তাদের সহযোগিতায় আমরা জামিন পেয়ে পুনরায় রাজপথে নেমে আন্দোলন সফল করি।' আরও বলেন, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনে আখতার হোসেন গ্রেফতার হলে গণতন্ত্রকামী জালাল আবারও সেই দুঃসময়ের সারথি হিসেবে পাশে থাকে। মহসীন হলের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গে রাশেদ প্রশ্ন তোলেন—এটি কি দুইজনের ব্যক্তিগত দ্বন্দ্ব, নাকি অন্য কোনো বিষয়? তদন্ত ছাড়া জালালের ভিপি প্রার্থিতা বাতিল করা উচিত নয়। একইসাথে তিনি পুলিশের উপস্থিতিতে মব আক্রমণের নিন্দা করেন। এই নেতা বলেন, তদন্তে দোষী হলে শাস্তি দিন, কিন্তু ছাত্রত্ব বাতিল করবেন না। সে গুমের শিকার হয়ে জিহ্বায় ইলেকট্রনিক শকের কারণে মেন্টালি ট্রমাটাইজড।

28 Aug 25 1NOJOR.COM

তদন্তে দোষী হলে শাস্তি দিন, কিন্তু ছাত্রত্ব বাতিল করবেন না। জালাল গুমের শিকার হয়ে জিহ্বায় ইলেকট্রনিক শকের কারণে মেন্টালি ট্রমাটাইজড: রাশেদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জালিমের বিরুদ্ধে মজলুমকে বিদ্রোহ করার প্রেরণা যুগিয়েছেন। কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনি শ্রদ্ধা জানিয়ে লেখেন, অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতা, প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আজ থেকে ৪৯ বছর আগে জীবনাবসান হয়। তিনি বিংশ শতাব্দির বাংলা ভাষার প্রধান কবি ও সঙ্গীতজ্ঞ। শৈশব থেকে কঠিন জীবনসংগ্রাম করে বড় হয়েছেন। যে কারণে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ছিল তার সহজাত। তারেক লেখেন, কবি নজরুলের কবিতা, গান ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করে। মহান স্বাধীনতা যুদ্ধ, ‘৯০ এর গণআন্দোলন ও ‘২৪ এর গণঅভ্যুত্থানের সময় তার কবিতা ও গান এ দেশের মুক্তিকামী মানুষকে সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছে, উজ্জীবিত করেছে। তিনি লেখেন, মানব প্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত কবি কাজী নজরুল ইসলাম। তার সাহিত্যকর্ম আমাদের চিরকাল স্বদেশ প্রেমে অনুপ্রাণিত করবে বলে আমি বিশ্বাস করি।

28 Aug 25 1NOJOR.COM

কবি নজরুলের সাহিত্যকর্ম মহান স্বাধীনতা যুদ্ধ, ‘৯০ এর গণআন্দোলন ও ‘২৪ এর গণঅভ্যুত্থানের সময় মুক্তিকামী মানুষকে সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছে: তারেক রহমান

এক বৈঠকে সমমনা ইসলামী দলগুলোর নেতারা বলেন, জুলাই সনদের ভিত্তিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যথায় জনগণ এই নির্বাচন মেনে নেবে না এবং সমমনা ইসলামী দলগুলোর কাছেও তা গ্রহণযোগ্য হবে না। তারা বলেন, শুধু কথায় নয়, আইনি ভিত্তির মাধ্যমেই জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। নেতারা প্রশ্ন রাখেন, ‘যে সরকার সংবিধান দ্বারা গঠিত ও পরিচালিত নয়, সেই সরকার কীভাবে একই সংবিধানের অধীনে জাতীয় নির্বাচন আয়োজন করতে পারে?’ আরও বলেন, কেউ কেউ দাবি করছেন বিদ্যমান সংবিধানের অধীনেই অন্তর্বর্তীকালীন সরকার পরিচালিত হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো, এই সরকার মূলত জুলাই বিপ্লবের সমস্ত অংশীজনের একটি বিশেষ রাজনৈতিক সমঝোতার ফল— যার সরাসরি সাংবিধানিক স্বীকৃতি নেই। বৈঠকে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন, নেজামে ইসলাম পার্টি এবং খেলাফত মজলিসের নেতারা।

28 Aug 25 1NOJOR.COM

জুলাই সনদের ভিত্তিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যথায় জনগণ এই নির্বাচন মেনে নেবে না: সমমনা ইসলামী দলগুলোর নেতারা

বাংলাদেশ আন্তর্জাতিক নৌ-সংস্থা কাউন্সিলের ক্যাটাগরি-সি সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই নির্বাচনে অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন কামনা করে বাংলাদেশ কূটনৈতিকদের ব্রিফিং আয়োজন করে। ব্রিফিংয়ে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশ বিশ্বের গুরুত্বপূর্ণ মেরিটাইম দেশগুলোর মধ্যে একটি। দেশে মাতারবাড়িতে একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণাধীন, এছাড়া তিনটি সমুদ্রবন্দর এবং ৫২টি অভ্যন্তরীণ নদীবন্দর দেশের নৌপরিবহন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি বলেন, আন্তর্জাতিক মেরিটাইম সেক্টরে বাংলাদেশের ভূমিকা বলিষ্ঠ। এই প্রেক্ষাপটে দেশের মেরিটাইম খাতকে এগিয়ে নেওয়া এবং বৈশ্বিক পর্যায়ে অবদান রাখতে আইএমও কাউন্সিল নির্বাচনে বাংলাদেশ সদস্যপদে অংশ নিচ্ছে। ওখানে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। দেশের ব্যবসা বাণিজ্যের প্রায় ৯৫ শতাংশ সমুদ্রপথে হচ্ছে। সরকার মেরিটাইম খাতকে নিরাপদ, পরিবেশবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক করতে কাজ করছে। জাহাজ পুনঃব্যবহার খাতে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। তিনি কূটনীতিকদের বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানান।

28 Aug 25 1NOJOR.COM

বাংলাদেশ আন্তর্জাতিক নৌ-সংস্থা কাউন্সিলের ক্যাটাগরি-সি সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করছে। পররাষ্ট্র উপদেষ্টা কূটনীতিকদের বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানান।

বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, যে যাই হোক, যত বড় নেতাই হোক, দলের বাইরে গিয়ে তার ব্যক্তিগত বক্তব্য বা অবস্থানের দায়ভার দল মেনে নেবে না। ফজলুর রহমানের বক্তব্যে দল বিব্রত বলেই তাকে শোকজ করা হয়েছে। তিনি একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, ত্যাগী ও সংগ্রামী মানুষ, তাকে আমরা সম্মান করি। কিন্তু তিনি যেটা বলছেন সেটা তার ব্যক্তিগত মত। দল করতে গেলে সব ব্যক্তিগত বক্তব্য প্রকাশ্যে আনা যায় না। জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় প্রতিনিধি সমাবেশ সফল করতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই জাতি গোষ্ঠীর জায়গা-জমি দখল করা হয়েছে। নানাভাবে নির্যাতন করা হয়েছে। জিয়াউর রহমান তার বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের মাধ্যমে দেশের সব জাতিগোষ্ঠীর সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয়কে স্বীকৃতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, কোনো জাতি কেবল ভাষা বা ধর্মের ভিত্তিতে টিকে থাকতে পারে না। তাই জিয়া বাংলাদেশের অভ্যন্তরে বসবাসকারী সব জনগোষ্ঠীর সম্মিলিত পরিচয় প্রতিষ্ঠা করেছিলেন। এই জাতি গোষ্ঠীর রাজনৈতিক, সামাজিক ও সাংবিধানিক অধিকারসহ সব ধরণের সুযোগ-সুবিধা অবশ্যই রাষ্ট্রকে দেখতে হবে।

28 Aug 25 1NOJOR.COM

ফজলুর রহমানের বক্তব্যে দল বিব্রত বলেই তাকে শোকজ করা হয়েছে। তিনি একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, ত্যাগী ও সংগ্রামী মানুষ, তাকে আমরা সম্মান করি। কিন্তু তিনি যেটা বলছেন সেটা তার ব্যক্তিগত মত: প্রিন্স

উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, সামনের দিনগুলো আমাদের জন্য চ্যালেঞ্জিং। কারণ আমরা ভোটমুখী হতে যাচ্ছি। নির্বাচন চাইলে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে। পরিবেশ নষ্ট হলে ভোট কঠিন জায়গায় চলে যাবে। তিনি বলেন, বিগত ১৫ বছর দেশে দুর্নীতি-অনিয়ম চলছিল। ৫ আগস্টের পর এমন একটা দেশ পেয়েছি যেখানে কোনো টাকা ছিল না, সিস্টেম কাজ করছিল না। অল্প সময়ের মধ্যে দুর্নীতি নির্মূল করা কঠিন। আরও বলেন, মানুষ ভালোবেসে ড. ইউনূসকে নিয়ে এসেছে। আবার মানুষ ধৈর্যহীন হয়ে পড়ছে সেটিও দেখতে পাচ্ছি। এক বছরেই ধৈর্যহীন হয়ে পড়লে বিগত সময়ের দুর্নীতি-অনিয়ম কীভাবে দূর করবো? নিয়মতান্ত্রিক নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে মিলেমিশে থাকার আহ্বান জানান তিনি।

28 Aug 25 1NOJOR.COM

সামনের দিনগুলো আমাদের জন্য চ্যালেঞ্জিং। কারণ আমরা ভোটমুখী হতে যাচ্ছি। নির্বাচন চাইলে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে: উপদেষ্টা শারমিন

আন্দোলনরত বুয়েট শিক্ষার্থীদের যমুনা অভিমুখে যেতে বাধা প্রদানের ঘটনায় ডিএমপির ৮ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদেরকে সুচিকিৎসার জন্য রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। এদিকে তিনজন গণমাধ্যমকর্মী আহত বলেও জানা গেছে। এর আগে, বিকেলে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে সমাবেশ করেন প্রকৌশল শিক্ষার্থীরা। পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে তিন দফা দাবিতে আন্দোলনরতরা যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করেন। এসময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি হয়। ঘটনাস্থলে লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড এবং জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে পুলিশ।

28 Aug 25 1NOJOR.COM

আন্দোলনরত বুয়েট শিক্ষার্থীদের যমুনা অভিমুখে যেতে বাধা প্রদানের ঘটনায় ডিএমপির ৮ সদস্য আহত হয়েছেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, আমি কখনো রাজনীতিতে হতাশ হইনি। সবসময় সবাইকে সাহস দিয়েছি। কিন্তু ইদানীং আমার পাশে হতাশা ঘোরাঘুরি করছে। কারণ যেদিকে তাকাই দেখি বেশিরভাগ মানুষ নষ্ট হয়ে গেছে। মির্জা ফখরুল বলেন, অফিস-আদালতে দুর্নীতি হচ্ছে। মানুষ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক নেতারাও এর মধ্যে জড়িয়ে পড়ছেন। এটি আরও বেশি দেশের ক্ষতি করছে। অর্থাৎ মানুষের মন-মানসিকতার মধ্যে যে পরিবর্তনের কথা ছিল তা হয়নি। দেশকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আরও বলেন, একাত্তরকে ভুলিয়ে দেয়ার অনেক চেষ্টা চলছে। কিন্তু মুক্তিযুদ্ধ ভোলা সম্ভব নয়। মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানিদের সহায়তা করেছে তারাই আজ বড় বড় কথা বলছে। এজন্য সকলকে সজাগ থাকতে হবে।

28 Aug 25 1NOJOR.COM

আমি কখনো রাজনীতিতে হতাশ হইনি। সবসময় সবাইকে সাহস দিয়েছি। কিন্তু ইদানীং আমার পাশে হতাশা ঘোরাঘুরি করছে। কারণ যেদিকে তাকাই দেখি বেশিরভাগ মানুষ নষ্ট হয়ে গেছে: ফখরুল

এনসিপি নেতা সারজিস আলম লেখেন, পুলিশকে দিয়ে যৌক্তিক দাবিতে আন্দোলনরত বুয়েট শিক্ষার্থীদেরকে রক্তাক্ত করার সাহস এই প্রশাসন কোথায় পায় সেই জবাব তাদেরকে দিতে হবে। তিনি বলেন, যেকোনো যৌক্তিক দাবিতে এবং সকল প্রকার কোটার বিরুদ্ধে আমাদের অবস্থান সব সময় জারি থাকবে। বুয়েট শিক্ষার্থীদের প্রতিটি যৌক্তিক দাবির সঙ্গে একাত্মতা পোষণ করার সঙ্গে তাদের উপরে হামলায় যারা জড়িত তাদেরকে ধিক্কার জানান সারজিস।

27 Aug 25 1NOJOR.COM

পুলিশকে দিয়ে যৌক্তিক দাবিতে আন্দোলনরত বুয়েট শিক্ষার্থীদেরকে রক্তাক্ত করার সাহস এই প্রশাসন কোথায় পায় সেই জবাব তাদেরকে দিতে হবে: সারজিস

বাংলাদেশ তার অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে জ্বালানি ও অবকাঠামো খাতে গুরুত্বপূর্ণ সংস্কারের দিকে এগোচ্ছে। নীতিনির্ধারকরা ইতিবাচক জিডিপি বৃদ্ধি, কম মুদ্রাস্ফীতি, রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এবং স্থিতিশীল মুদ্রার কথা উল্লেখ করেছেন। ৩২টি বিনিয়োগ সংস্কার, মাল্টিমোডাল পরিবহন পরিকল্পনা, নবায়নযোগ্য জ্বালানির প্রণোদনা, এলএনজি আমদানি বৃদ্ধি এবং ইভি চার্জিং অবকাঠামো উন্নয়নের মতো উদ্যোগ নেওয়া হচ্ছে। বিডা আন্তর্জাতিক মানের অঞ্চল গঠন ও সেবার উন্নয়ন করছে, সোলার প্রোগ্রাম এবং ব্যাটারি সিস্টেমের মাধ্যমে গ্রিড স্থিতিশীলতা নিশ্চিত করা হবে।

দক্ষিণ কোরিয়া একটি আইন পাশ করেছে যা ২০২৬ শিক্ষাবর্ষ থেকে স্কুল ক্লাসে মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইস ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে। আইনটি ছাত্রদের মধ্যে স্মার্টফোন আসক্তি কমানো, পড়াশোনা, সামাজিক জীবন এবং মানসিক বিকাশে মনোযোগ বাড়ানো এবং দেশব্যাপী নিয়ম নিশ্চিত করার উদ্দেশ্যে করা হয়েছে। যদিও বেশিরভাগ স্কুল ইতিমধ্যেই ফোন ব্যবহার সীমিত করত, এই আইন একজাতীয় প্রয়োগ নিশ্চিত করবে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ছাড় রয়েছে। ছাত্র ও কিছু শিক্ষকের মধ্যে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল-গাজা সংঘাতের সমাধান নিয়ে আলোচনা করতে হোয়াইট হাউসে বড় বৈঠক আহ্বান করেছেন। বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এই বছরের মধ্যে সমাধান আশা করছে। হামাসের সঙ্গে আলোচনার সম্ভাবনা রয়েছে এবং হামাসও আলোচনায় আগ্রহী। এছাড়া, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’রের সঙ্গে বৈঠক করবেন। নির্বাচনী প্রচারে ট্রাম্প গাজা যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিলেও সাম্প্রতিক সংঘাত ও গাজার মানবিক সংকট এখনো চলমান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তার প্রশাসন দেশের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সংঘটিত প্রতিটি হত্যা মামলার জন্য মৃত্যুদণ্ড চাইবে। তিনি স্বীকার করেছেন যে এটি বিতর্কিত হতে পারে, তবে তিনি নীতি কার্যকর করবেন। বাইডেনের সময় মৃত্যু দণ্ড কার্যত স্থগিত ছিল, কিন্তু ট্রাম্প এটি পুনরায় চালু করার পরিকল্পনা করেছেন। তার প্রথম মেয়াদে ফেডারেল মৃত্যুদণ্ড উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। সমালোচকরা আশঙ্কা করছেন এটি আরও বৃদ্ধি পেতে পারে, যদিও শহরের সাম্প্রতিক অপরাধের হার কমেছে।

ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলাকে অপ্রীতিকর ঘটনা হিসেবে উল্লেখ করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার রাত সোয়া ১০টার দিকে শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের সঙ্গে সংক্ষিপ্ত সংলাপে তিনি বলেন, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তার জন্য আমি ডিএমপির কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত এবং দুঃখ প্রকাশ করছি। তদন্তের জন্য আগামীকাল একটি কমিটি গঠন করা হবে। আরো জানান, রংপুরের ঘটনায় রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সঙ্গে তিনি এ ঘটনার আগেই যোগাযোগ করেছেন। ওই ঘটনার জন্য একটি জিডি করা হয়েছে এবং জিডির আসামিকে ধরার বিষয়ে রংপুর পুলিশের কাছ থেকে আশ্বাস পাওয়া গেছে। এ সময় শিক্ষার্থীরা রমনা জোনের ডিসি মাসুদ আলমের পদত্যাগের দাবি জানান।

27 Aug 25 1NOJOR.COM

হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তার জন্য আমি ডিএমপির কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত এবং দুঃখ প্রকাশ করছি: ডিএমপি কমিশনার

উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা অনাকাঙ্ক্ষিত ছিল। এ ঘটনায় দুঃখ প্রকাশ করবে পুলিশ। উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের দাবি চাকরি বা নিয়োগ প্রক্রিয়া নিয়ে। এর সাথে আরও সেসকল অংশীজনরা রয়েছে তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। আগামীকাল আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি ছাড়াও পরিবেশ উপদেষ্টা বৈঠকে উপস্থিত ছিলেন। এদিকে, প্রায় ঘন্টাব্যাপী বৈঠকে সিদ্ধান্ত না আসায় হতাশা প্রকাশ করেন প্রকৌশল শিক্ষার্থীরা। নিজেদের পক্ষে ফলাফল আসার আগ পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে জানান শাহবাগ মোড়ে অবস্থানরত শিক্ষার্থীরা।

27 Aug 25 1NOJOR.COM

প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা অনাকাঙ্ক্ষিত ছিল। এ ঘটনায় দুঃখ প্রকাশ করবে পুলিশ: উপদেষ্টা ফাওজুল

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি সামরিক হামলা থেকে বিরত থাকার নিশ্চয়তা দেয়, তবে তেহরান পুনরায় পারমাণবিক আলোচনা শুরু করতে প্রস্তুত। তিনি সতর্ক করে বলেন, পূর্বের হামলাগুলো ব্যর্থ হয়েছে এবং কেবল কূটনীতির মাধ্যমে লক্ষ্য অর্জন সম্ভব নয়। আরাগচি বলেন, ইরান যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত, এমনকি ইসরাইলের সঙ্গে সম্ভাব্য সংঘাতেও। তিনি সৌদি আরব এবং আঞ্চলিক প্রতিবেশীদের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির কথাও তুলে ধরেছেন। তেহরান ইতিমধ্যেই ২০১৫ সালের পারমাণবিক চুক্তির ইউরোপীয় স্বাক্ষরকারী দেশ ও আন্তর্জাতিক পরমাণু সংস্থার সঙ্গে আলোচনায় রয়েছে।

কয়েকজন মার্কিন নাগরিক গ্রীনল্যান্ডের সমাজে গোপনভাবে প্রভাব বিস্তার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত হওয়ার প্রচারণায় জড়িত থাকার অভিযোগে ডেনমার্কে এক শীর্ষ মার্কিন কূটনীতিককে তলব করা হয়েছে। ডেনিশ গোয়েন্দা সংস্থা এ অঞ্চলে চলমান প্রভাব খাটানোর অভিযান সম্পর্কে সতর্ক করে জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন বলেছেন, অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ অগ্রহণযোগ্য। প্রেসিডেন্ট ট্রাম্পের গ্রীনল্যান্ড দখলের আগ্রহের প্রেক্ষাপটে এই ঘটনা ঘটেছে, যা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই আর্কটিক অঞ্চলে বিদেশি হস্তক্ষেপকে কেন্দ্র করে উদ্বেগ তৈরি করেছে।

ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তিতে তাদের অংশগ্রহণ স্থগিত করেছে, যার পেছনে ‘সন্ত্রাসবাদের’ উদ্বেগ রয়েছে। এই সিদ্ধান্তটি কাশ্মীরের ভারত নিয়ন্ত্রিত অংশে প্রাণহানির ঘটনায় এসেছে, যা ইসলামাবাদের উপর দায় চাপানো হয়েছে। পাকিস্তান সতর্ক করেছে, তাদের বরাদ্দ নদীর পানির প্রবাহ বন্ধ করার যেকোনো প্রচেষ্টা ‘যুদ্ধ ঘোষণার’ সমান। ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের প্রকল্পগুলি পাকিস্তানের সেচনির্ভর কৃষি খাতকে হুমকিতে ফেলতে পারে, যা ফসল, খাদ্যের দাম ও ক্ষুদ্র কৃষকদের জীবিকা প্রভাবিত করবে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ের মন্দিরে যাতায়াতের জন্য সিঁড়ি সংস্কার কাজ দ্রুত শুরু হবে। ১২০০ ফুট উঁচুতে অবস্থিত এই মন্দিরে সিঁড়ি বর্ধন করা হবে, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ধর্মীয় সম্প্রীতি বিঘ্নিত করার কোনো চেষ্টা বরদাস্ত করা হবে না। স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় চলছে সমস্যা দ্রুত সমাধানের জন্য। খিলক্ষেতে হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য স্থায়ীভাবে রেলওয়ে জমি বরাদ্দ করা হয়েছে।

সম্প্রতি ভারতের পণ্যের উপর ৫০% শুল্কের পর যুক্তরাষ্ট্র অভিবাসন নীতি আরও কঠোর করতে চলেছে। বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক H-1B লটারির সমালোচনা করেছেন এবং উচ্চ বেতনের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব রেখেছেন, যা মধ্যম পর্যায়ের ভারতীয় আইটি পেশাজীবীদের প্রভাবিত করতে পারে। তিনি গ্রিন কার্ড আয়ের বৈষম্য তুলে ধরেছেন এবং $৫ মিলিয়ন বিনিয়োগের “গোল্ড কার্ড” প্রস্তাব করেছেন। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, এই নীতি ধনী বিনিয়োগকারীদের সুবিধা দেবে, দক্ষ কর্মীদের নয়।

কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, কৃষি জমি যাতে অন্য কোনো খাতে ব্যবহার না হয় তাই কৃষি জমি সুরক্ষা আইন করা হবে। এই সরকারের আমলেই করা হবে। বুধবার সিংগাইরে একটি কোল্ডস্টোরেজ হস্তান্তর অনুষ্ঠানে তিনি বলেন, ফসলের লাভ মধ্যসত্ত্বভোগীরা বেশি নিয়ে দালান গড়ে। আর কৃষকরা থাকে কুড়ে ঘরে। তাই এই সিন্ডিকেট ভাঙার দায়িত্ব সবার। আরও বলেন, এখন থেকে রাস্তার কাজে জমি ব্যবহার করলে এলজিইডি বিভাগকে তিনগুন ক্ষতিপূরণ দিতে হবে। কেউ ঠিকমতো দায়িত্ব পালন না করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

27 Aug 25 1NOJOR.COM

কৃষি জমি যাতে অন্য কোনো খাতে ব্যবহার না হয় তাই কৃষি জমি সুরক্ষা আইন করা হবে। রাস্তার কাজে জমি ব্যবহার করলে এলজিইডি বিভাগকে তিনগুন ক্ষতিপূরণ দিতে হবে: কৃষি উপদেষ্টা

হিমাচল প্রদেশে প্রবল বর্ষণে প্রাণ হারিয়েছেন অন্তত ৩১০ জন। এর মধ্যে ১৫৮ জনের মৃত্যু হয়েছে ভূমিধস, পাহাড়ি ঢল ও বজ্রপাতে, আর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৫২ জন। মান্ডি, কাংড়া ও চাম্বা জেলায় ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি। অবকাঠামোগত ক্ষতি ছাড়িয়েছে ২ হাজার ৪৫০ কোটি টাকা। ভেঙে গেছে ৩২৪টি বাড়ি, মারা গেছে এক হাজার ৮০০ গবাদি পশু ও প্রায় ২৬ হাজার হাঁস-মুরগি। শত শত গ্রাম এখনো বিচ্ছিন্ন রয়েছে সড়ক, বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ থাকায়।

বুধবার ভোরে দামেস্কের দক্ষিণে আল-কিশওয়াহ এলাকায় সিরীয় সেনা অবস্থানে ইসরায়েলি ড্রোন হামলায় ছয় সেনা নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। সিরিয়া অভিযোগ করেছে, ইসরায়েল গোলান মালভূমির বাফার জোন দখল করে ঘাঁটি স্থাপন করছে এবং হেরমন পাহাড়ে সেনা মোতায়েন করেছে। সাম্প্রতিক সুয়াইদা প্রদেশে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ইসরায়েল দ্রুজ জনগোষ্ঠী রক্ষার অজুহাতে এই হামলা চালিয়ে দামেস্কে চাপ বাড়িয়েছে।

দেওয়ানগঞ্জে কর্মী সম্মেলনে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, দুই একটি রাজনৈতিক দল পিআর নিয়ে মামাবাড়ির আবদার শুরু করছে। রিজভী বলেন, এস আলম শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছে। আরও দুই হাজার কোটি টাকা দিতে চেয়েছে। এই অর্থ দিয়ে দেশে নাশকতা সৃষ্টি করা হবে। এছাড়াও মক্কা-মদিনাতে আওয়ামী লীগ দলীয় কার্যালয় খোলারও পায়তারা করছে। সবশেষ রিজভী রমজানের আগে জাতীয় নির্বাচন করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেয়ার আহ্বান জানান। এর আগে, গনঅভ্যুত্থানে অংশ নেয়া জামালপুর জেলার শহীদ ও আহতদের পরিবারদের চিকিৎসা সহায়তা ও ইজিবাইক প্রদান করা হয়৷

27 Aug 25 1NOJOR.COM

দুই একটি রাজনৈতিক দল পিআর নিয়ে মামাবাড়ির আবদার শুরু করছে। মক্কা-মদিনাতে আওয়ামী লীগ দলীয় কার্যালয় খোলারও পায়তারা করছে: রিজভী

প্রকৌশল শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার বিচারের পাশাপাশি তাদের যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। শিক্ষার্থীদের চলমান আন্দোলনে তাদের প্রতি সমর্থন জানিয়ে শিক্ষার্থীদের ঘরে ফিরে যেতেও অনুরোধ করেন তিনি। এদিকে, পুলিশি হামলার প্রতিবাদে ও সরকার গঠিত কমিটি প্রত্যাখ্যান করে বিকেলে শাহবাগ থেকে ৫ দফা ঘোষণা দেয় শিক্ষার্থীরা। জানায়, শাহবাগে অবস্থান করবে তারা। উপদেষ্টাদের সশরীরে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে হবে। পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। হামলাকারীদের আটক ও চাকরি থেকে বহিষ্কার করতে হবে। এছাড়া প্রকৌশল খাতের অপমৃত্যু হয়েছে বলে গায়েবানা জানাজাও পড়েন আন্দোলনকারীরা।

27 Aug 25 1NOJOR.COM

প্রকৌশল শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার বিচারের পাশাপাশি তাদের যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বুয়েটের উপাচার্য।

ডিআইজি মো. শফিকুল ইসলামকে ডিএমপির ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। ডিএমপি ডিবি প্রধানের দায়িত্ব পাওয়া মো. শফিকুল ইসলাম ১৮ তম বিসিএসের মাধ্যমে পুলিশের যোগ দেন। এর আগে তিনি ডিআইজি হিসেবে হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন। গত ১৩ এপ্রিল তৎকালীন ডিবি প্রধানের পদ থেকে রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেয়া হয়। এরপর থেকে ডিএমপি ডিবি প্রধানের পদটি ফাঁকা ছিল। চার মাস পর আজ এই পদে মো. শফিকুল ইসলামকে দায়িত্ব দেয়া হলো।

27 Aug 25 1NOJOR.COM

ডিআইজি মো. শফিকুল ইসলামকে ডিএমপি ডিবি প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে তিনি ডিআইজি হিসেবে হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় দিয়েছিলেন। আমরা আজকে আদালতে বলেছি, এখন আবার আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরতে চাই। আরো বলেন, আমরা মনে করি, দেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে। এর ফলে আর কোনো মায়ের বুক খালি হবে না, কোনো মা-বাবা তার সন্তান হারাবেন না, কোনো ভাই তার ভাইকে হারাবে না, কোনো সন্তান তার মা-বাবাকে হারাবে না। আর কখনো রক্ত দিয়ে ভোটের ও গণতান্ত্রিক অধিকার আদায় করতে হবে না। আসাদুজ্জামান বলেন, আগের সরকার বলতো কখনো অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকতে পারে না। কিন্তু আওয়ামী লীগ সরকার নিজেই ছিল অনির্বাচিত। আমরা তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে ছিলাম। এখন আবার ভূতের মুখে রাম নাম। শেখ হাসিনাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চায়।

27 Aug 25 1NOJOR.COM

আমরা তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে ছিলাম। এখন আবার ভূতের মুখে রাম নাম। শেখ হাসিনাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চায়: অ্যাটর্নি জেনারেল

১৬ বছর বয়সী অ্যাডাম রেইনের মা–বাবা ক্যালিফোর্নিয়ার কোর্টে ওপেনএআই এবং এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযোগ, চ্যাটজিপিটি তাদের ছেলের আত্মহত্যায় সাহায্য করেছে। অভিযোগে বলা হয়, মাত্র ছয় মাস চ্যাটজিপিটি ব্যবহার করার মধ্যে এটি অ্যাডামের ‘একমাত্র বন্ধু’ হিসেবে আত্মপ্রকাশ করেছিল। অ্যাডামের লেখা একটি বার্তায় চ্যাটজিপিটি তাকে তার পরিবারের কাছে আত্মহত্যা সম্পর্কিত চিন্তাগুলো গোপন রাখার পরামর্শ দিয়েছিল। চ্যাটজিপিটি ঠিক যেভাবে নকশা করে, সেটি সেভাবেই কাজ করেছে। এটি অ্যাডামের প্রকাশ করা সব চিন্তাকে উৎসাহিত করেছে ও স্বীকৃতি দিয়েছে। এমনকি তার সবচেয়ে ক্ষতিকারক ও আত্মহননের চিন্তাগুলোও। প্রসঙ্গত, গত বছর ফ্লোরিডার এমন আরেকটি মামলা হয়েছিল। ওপেনএআই-এর এক মুখপাত্র জানিয়েছেন, তারা অ্যাডামের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছে এবং অভিযোগ পর্যালোচনা করছে। এদিকে, প্রতিষ্ঠান সতর্ক করেছিল, চ্যাটজিপিটির সঙ্গে অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়া ব্যবহারকারীদের বাস্তব মানবিক সংযোগের প্রয়োজন কমে যেতে পারে।

27 Aug 25 1NOJOR.COM

১৬ বছর বয়সী অ্যাডাম রেইনের মা–বাবা ক্যালিফোর্নিয়ার কোর্টে ওপেনএআই এবং স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযোগ, চ্যাটজিপিটি তাদের ছেলের আত্মহত্যায় সাহায্য করেছে।

বুধবার সন্ধ্যা সোয়া ৭টার পর রেলভবনে আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ১১ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন সরকারের তিন উপদেষ্টা। এদিকে, নিজেদের পক্ষে ফলাফল আসার আগ পর্যন্ত সড়ক ছাড়বে না বলে জানিয়েছেন শাহবাগ মোড়ে অবস্থানরত শিক্ষার্থীরা। এর আগে দুপুরে প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারীদের দাবির যৌক্তিকতা যাচাই ও সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের কমিটি গঠন করে সরকার। কিন্তু সেই কমিটি প্রত্যাখ্যান করে উল্টো পাঁচ দফা দাবি জানান শিক্ষার্থীরা।

27 Aug 25 1NOJOR.COM

সন্ধ্যা সোয়া ৭টার পর রেলভবনে আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ১১ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন সরকারের তিন উপদেষ্টা।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশে নগদ অর্থের চাহিদা প্রতি বছর প্রায় ১০ শতাংশ হারে বাড়ছে। এই চাহিদা মেটাতে গিয়ে টাকা ছাপানো ও বিতরণে বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হচ্ছে। তিনি বলেন, বর্তমানে আর্থিক লেনদেন, বিল পরিশোধ বা যে কোনো অনলাইন সেবা নিতে স্মার্টফোন অপরিহার্য। তিনি জানান, ৬ থেকে ৭ হাজার টাকার মধ্যে ভালো মানের স্মার্টফোন বাজারে আনতে কাজ চলছে, যাতে শতভাগ মানুষ এ সুবিধার আওতায় আসে। ইন্টারনেটের দাম কমানো ও সেবার মান উন্নত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। গভর্নর বলেন, দেশে এখনও কয়েক মিলিয়ন নতুন আবাসনের প্রয়োজন রয়েছে। মানুষ আর গ্রামে ফিরবে না-এটা বাস্তবতা। তাই সাশ্রয়ী আবাসন পরিকল্পনা নিতে হবে। ব্যাংকগুলোর হাতে থাকা জমি ডেভেলপারদের সঙ্গে অংশীদারত্বে ব্যবহারের বিষয়েও ভাবা হচ্ছে।

27 Aug 25 1NOJOR.COM

দেশে নগদ অর্থের চাহিদা প্রতি বছর প্রায় ১০ শতাংশ হারে বাড়ছে। এই চাহিদা মেটাতে গিয়ে টাকা ছাপানো ও বিতরণে বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হচ্ছে: গভর্নর মনসুর

পুলিশের সঙ্গে বুয়েট শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ সদস্য আহত হয়েছেন। এ নিয়ে রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, শাহবাগের মতো একটি গুরুত্বপূর্ণ মোড়, তারপরও তাদেরকে আমরা কখনও বলিনি, ‘ভাই, এখান থেকে চলে যাও।’ তিনি বলেন, মন্ত্রণালয়ও পজিটিভ ছিল। এরইমধ্যে একটি প্রজ্ঞাপন জারি হয়ে গেছে, যেটা তারা চাচ্ছিল। ওদের নেতৃত্বের সঙ্গে কথা হয়েছিল। তারা বলেছিল, ‘স্যার, এখানে সর্বোচ্চ আমরা আধা ঘণ্টা থাকবো। যদি এর মধ্যে প্রজ্ঞাপন জারি না হয়, তাহলে আমরা কিন্তু সচিবালয় চলে যাবো।’ ডিসি বলেন, এর মধ্যে হঠাৎ তারা যমুনার দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ের ব্লকের দিকে দৌড়ে চলে আসে। তাদের সঙ্গে পুলিশও পিছনে পিছনে দৌড়ে আসে। তারা ব্লক ভেঙেছে। ভাঙার পরে তারা প্রধান উপদেষ্টা বাসভবন পর্যন্ত চলে যায়। শান্তিপূর্ণভাবে তাদেরকে আস্তে ঠেলে নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল। পরে এইভাবে কাজ হয়নি। সেজন্য জলকামান মেরে ছত্রভঙ্গ করা হয়। তারা প্রচুর ইট মেরেছে। তাদের কাছে `হেক্সা ধরনের চাকু’ ছিল, যার কারণে পুলিশের কয়েকজন আহত হয়েছেন। আরও বলেন, প্রধান উপদেষ্টার বাসভবনে গেলে পুলিশের তো আর করার কিছু থাকে না। রাষ্ট্র কিংবা সরকার বলবে, ‘ভাই, তোমরা চলে আসো। এই নিরাপত্তা যদি দিতে না পারো, তাহলে তোমাদের চাকরি করার দরকার নেই।’

27 Aug 25 1NOJOR.COM

শিক্ষার্থীদের কাছে `হেক্সা ধরনের চাকু’ ছিল, যার কারণে পুলিশের কয়েকজন আহত হয়েছেন। প্রধান উপদেষ্টার বাসভবনে গেলে পুলিশের তো আর করার কিছু থাকে না: ডিসি মাসুদ

পুলিশ কর্মকর্তা নিহার রঞ্জন হাওলাদার সম্পর্কে প্রকাশিত সংবাদকে অসত্য ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, গত ২৬ আগস্ট ২০২৫ তারিখে কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দাবি করা হয়— প্রায় সাত লাখ টাকার ধার পরিশোধ না করায় নিহার রঞ্জন হাওলাদারের পদ কেড়ে নেয়া হয়েছে। তাকে এসপি থেকে অতিরিক্ত এসপি করা হয়েছে। প্রতিবাদলিপিতে বলা হয়, কেবল ধার পরিশোধ না করায় তার পদাবনতি বা পদ কেড়ে নেওয়া হয়নি। বরং চাকরি জীবনের বিভিন্ন সময়ে হাওলাদারের বিরুদ্ধে তিনটি বিভাগীয় মামলা রুজু হয়েছিল, যেখানে তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনি বিভিন্ন শাস্তি পান। বলা হয়েছে, প্রথম মামলায় তাকে তিরস্কার দণ্ড দেওয়া হয়। আরেকটি মামলায় তাকে ৩ বছরের জন্য নিম্নপদে অবনমিতকরণ গুরুদণ্ড দেওয়া হয়। তৃতীয় মামলায় তাকে ১ বছরের জন্য বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমিতকরণ শাস্তি দেওয়া হয় এবং ভবিষ্যতে বেতন সমন্বয় না করার নির্দেশনা দেওয়া হয়।

27 Aug 25 1NOJOR.COM

পুলিশ কর্মকর্তা নিহার রঞ্জন হাওলাদার সম্পর্কে প্রকাশিত সংবাদকে অসত্য ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শহীদ আবু সাঈদ হত্যা মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করেছে প্রসিকিউশন। বৃহস্পতিবার এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে। বুধবার ট্রাইব্যুনাল-২ এ চিফ প্রসিকিউটর সূচনা বক্তব্য উপস্থাপন করেন। তিনি তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের সময় বেরোবি'র প্রেক্ষাপট তুলে ধরেন। এ সময় বেরোবি'র সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীসহ মামলায় গ্রেফতার ৬ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। বেরোবির সাবেক ভিসিসহ বাকি ২৪ জন আসামি এখনও পলাতক রয়েছেন। এর আগে, গত ২৪ জুন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থার কর্মকর্তারা। পরে ৩০ জুন এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। এরপর সরকারি খরচে আসামিদের পক্ষে চারজন আইনজীবী নিয়োগ দেয়া হয়।

27 Aug 25 1NOJOR.COM

শহীদ আবু সাঈদ হত্যা মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করেছে প্রসিকিউশন। বৃহস্পতিবার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

এক সংবাদ সম্মেলনে প্রকৌশলী আন্দোলনের প্রতিনিধি জুবায়ের আহমেদ পাঁচটি দাবি ঘোষণা করেন। তিনি বলেন, প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আন্দোলনকারীদের সামনে এসে ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে। প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত কমিটিতে আমাদের প্রতিনিধিত্বের অনুপস্থিতি থাকায় আমরা সেটিকে প্রত্যাখ্যান করলাম। আরো বলেন, অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিসহ প্রকৌশল অধিকার আন্দোলনের স্টেকহোল্ডারদের নিয়ে কমিটি সংস্কার করতে হবে। পেশ করা তিন দফা দাবিকে দ্রুততম সময়ের মধ্যে মেনে নিয়ে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে। তিন জন উপদেষ্টাকে আজকেই এর নিশ্চয়তা প্রদান করতে হবে। এই শিক্ষার্থী বলেন, পুলিশের হামলায় আহত সব শিক্ষার্থীর চিকিৎসার ব্যয় সরকারকে বহন করতে হবে। আন্দোলন চলাকালীন সময়ে সব শিক্ষার্থীর সুরক্ষা নিশ্চিত করতে হবে। পুলিশ দিয়ে এই যৌক্তিক আন্দোলনে আর কোনো প্রকার হামলা করা যাবে না। হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং চাকরিচ্যুত করতে হবে।

27 Aug 25 1NOJOR.COM

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আন্দোলনকারীদের সামনে এসে ক্ষমা চাইতে হবে, কমিটিতে আমাদের প্রতিনিধিত্বের অনুপস্থিতি থাকায় আমরা সেটিকে প্রত্যাখ্যান করলাম: জুবায়ের

চন্দ্রনাথধাম স্রাইন কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনজন উপদেষ্টা। তারা হলেন, ড. আ. ফ. ম. খালিদ হোসেন, ফাওজুল কবির খান ও বিধান রঞ্জন রায় পোদ্দার। বৈঠকে স্রাইন কমিটির নেতারা জানান, গত পাঁচ বছর ধরে মন্দির ঘিরে বিভিন্ন ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড দেখা যাচ্ছে। সম্প্রীতির পরিবেশ নষ্টের অপচেষ্টা চলছে। তিন উপদেষ্টা মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের এ বিষয়ে সজাগ থাকার নির্দেশ দেন এবং কোনো উসকানিমূলক কার্যক্রম দেখামাত্রই ব্যবস্থা নেয়ার নির্দেশও দেয়া হয়। ধর্ম উপদেষ্টা বলেন, অন্য ধর্মের স্থাপনার ওপর যারা আক্রমণ করে তারা কোনোভাবেই ধার্মিক হতে পারে না। এটা অপরাধ। ধর্মীয় সম্প্রীতি নষ্টের কোনো ধরনের চেষ্টা হলে আমরা কঠোর ব্যবস্থা নেব। সনাতন ধর্মাবলম্বীদের নায্য দাবি-দাওয়া হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বরাবর পাঠানোর আহ্বানও জানান। গণশিক্ষা উপদেষ্টা বলেন, ধর্ম, বর্ণ, শ্রেণি নির্বিশেষে সরকার সবার জন্য বৈষম্যহীন সমাজে নির্মাণে কাজ করছে। এদিকে, স্রাইন কমিটির সভাপতি অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, মন্দিরে যাতায়াতের সিঁড়িটি এখন খুব একটা ভালো অবস্থায় নেই। দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এ সময় তাৎক্ষণিকভাবে চট্টগ্রামের এলজিআরডি সচিবকে ফোন করে সিঁড়ি সংস্কারের বিষয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন উপদেষ্টা ফাওজুল কবির খান।

27 Aug 25 1NOJOR.COM

তিন উপদেষ্টা মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সজাগ থাকার নির্দেশ দেন এবং চন্দ্রনাথ পাহাড় ঘিরে কোনো উসকানিমূলক কার্যক্রম দেখামাত্রই ব্যবস্থা নেয়ার নির্দেশও দেয়া হয়।

বুধবার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে ইসি। আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ হতে পারে রোডম্যাপ। এদিকে, যুক্তরাষ্ট্রের রাজধানীসহ তিন অঙ্গরাজ্য নিউইয়র্ক, মিয়ামি এবং লস এঞ্জলেস এনআইডি কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন। নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের পুনঃনির্ধারিত সীমানার বিষয়ে দাবী ও আপত্তির শুনানি শেষ হয়েছে। শুনানিতে সিইসি, অন্যান্য নির্বাচন কমিশনার, ইসির সচিবসহ দাবি-আপত্তি উত্থাপনকারীরা অংশ নিয়েছেন। পাঁচ অঞ্চলের ১৮টি সংসদীয় আসনের ২৬২টি দাবি-আপত্তির শুনানি করেছে নির্বাচন কমিশন। শেষদিনের শুনানিতে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর অঞ্চলের আসনগুলোর শুনানি হয়েছে।

27 Aug 25 1NOJOR.COM

বুধবার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে ইসি। বৃহস্পতিবার প্রকাশ হতে পারে রোডম্যাপ।

সোমবার গাজার একটি হাসপাতালে ইসরায়েলের পরপর দুটি হামলায় পাঁচ সাংবাদিক ও কয়েকজন চিকিৎসাকর্মীসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। সেই হামলায় প্রাণ হারান ফিলিস্তিনি সাংবাদিক মরিয়ম আবু দাক্কা। ছেলে গাইথের জন্য একটি চিঠি লিখে গিয়েছিলেন তিনি। চিঠিতে আবু দাক্কা লেখেন, প্রিয় গাইথ, আমি চাই তুমি আমার জন্য প্রার্থনা করবে। আমার মৃত্যুর কারণে কেঁদো না, যেন আমি সুখী হতে পারি। আমি সবকিছু করেছি যাতে তুমি সুখী, নিরাপদ এবং সুস্থ থাকো। আমি চাই তুমি একজন প্রতিভাবান ব্যবসায়ী হয়ে ওঠো। যখন তুমি বড় হবে, বিয়ে করবে এবং একটি কন্যা সন্তানের বাবা হবে, তাকে আমার নামে ’মারিয়ম’ নামকরণ করবে। তুমি আমার ভালোবাসা, আমার হৃদয়, আমার আত্মা। আমার জন্য দোয়া করো। তোমার মা, মারিয়ম।

27 Aug 25 1NOJOR.COM

গাজার একটি হাসপাতালে ইসরায়েলের পরপর দুটি হামলায় নিহত সাংবাদিক মরিয়ম আবু দাক্কা ছেলে গাইথের জন্য একটি চিঠি লিখে গিয়েছিলেন।

প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বুধবার চারটার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে রুয়েটের শিক্ষার্থীরা। এতে রাস্তায় আটকে পড়ে যাত্রীবাহী অনেক যানবাহন। এর আগে, তিন দফা দাবি আদায়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যমুনার দিকে রওনা হলে পুলিশ তাদের বাধা দেয়। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের সাথে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এসময় পুলিশকে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ছুঁড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে দেখা গেছে। বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত শিক্ষার্থীদের হাসপাতালে নেয়া হয়েছে। আহত পুলিশ সদস্যদেরকেও হাসপাতালে নেয়া হয়েছে। এদিকে, উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আন্দোলনকারীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন এবং একটি কমিটি গঠন করা হয়েছে।

27 Aug 25 1NOJOR.COM

প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বুধবার চারটার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে রুয়েটের শিক্ষার্থীরা।

বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগ বদলি এবং বিভিন্ন কার্যক্রমের লক্ষ্যে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে সভাপতি করে ৭ সদস্যের জনপ্রশাসন বিষয়ক কমিটি পুনর্গঠন করেছে সরকার। এতে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে সদস্য সচিব এবং উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান ও উপদেষ্টা মাহফুজ আলমকে সদস্য করা হয়েছে। এছাড়া, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবও সদস্য হিসেবে থাকছেন। প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করার এখতিয়ারও দেওয়া হয়েছে।

27 Aug 25 1NOJOR.COM

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে সভাপতি এবং উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে সদস্য সচিব করে ৭ সদস্যের জনপ্রশাসন বিষয়ক কমিটি পুনর্গঠন করেছে সরকার।

বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রণয়নে চার উপদেষ্টা ও ইঞ্জিনিয়ারদের প্রতিনিধিদের সমন্বয়ে ৮ সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এতে সদস্য হিসেবে রয়েছেন উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, আইইবি সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম, আইডিইবি চেয়ারম্যান প্রকৌশলী অধ্যাপক ড. তানভির মঞ্জুর। কমিটিতে সদস্যসচিব হিসেবে রাখা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হককে। কমিটিকে আগামী এক মাসের মধ্যে সরকারের নিকট প্রতিবেদন জমা দিতে হবে। এ কমিটি প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।

27 Aug 25 1NOJOR.COM

বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রণয়নে ৮ সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে দিল্লিতে বসে শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছেন এস আলম। বুধবার কাজী জাফর আহমেদের দশম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় ফখরুল বলেছেন, শুধু শেখ হাসিনাই নয়, কিছু রাজনৈতিক মহলও নিত্যনতুন দাবি আদায়ের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে। সরকারের ভেতরে একটা মহল অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে গণতন্ত্রের পক্ষের শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে নির্বাচনের বিকল্প নেই। এজন্য জুলাই সনদ সংস্কারের কাজে জটিলতা সৃষ্টি না করে দ্রুত শেষ করার তাগিদ দিয়ে এই নেতা বলেন, প্রত্যেককে যার যার অবস্থান থেকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

27 Aug 25 1NOJOR.COM

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছেন এস আলম। কিছু রাজনৈতিক মহলও নির্বাচন বানচালের চেষ্টা করছে: মির্জা ফখরুল

আজ বুধবার রাকসু নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ১৩ দিন পিছিয়ে ১৫ সেপ্টেম্বরের পরিবর্তে ২৮ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এর আগে, সকাল ১০ টা থেকে কোষাধ্যক্ষের কার্যালয়ে চতুর্থ দিনের মতো শুরু হয় নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম, যা বিকেল ৫ টা পর্যন্ত চলবে। উল্লেখ্য, গতকাল মনোনয়নপত্র বিতরণের সময়সীমা বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। গত তিন দিনে রাকসু কেন্দ্রীয় সংসদে ২৩টি পদের বিপরীতে ১৬৮ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সিনেটের ৫টি পদের বিপরীতে ১৯ জন এবং ১৭টি হল সংসদের বিভিন্ন পদে ৩৬৩ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

27 Aug 25 1NOJOR.COM

আজ বুধবার রাকসু নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ১৩ দিন পিছিয়ে ১৫ সেপ্টেম্বরের পরিবর্তে ২৮ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, কেউ ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে বরদাশত করা হবে না। খিলক্ষেতের তিনটি মসজিদ ও মন্দিরকে প্রদানকৃত জমির বরাদ্দপত্র হস্তান্তর অনুষ্ঠানে তিনি বলেছেন, খিলক্ষেতে রেলওয়ের জমি উদ্ধারের সময় হিন্দু সম্প্রদায়ের যে মন্দির উচ্ছেদ করা হয়েছিল, তা মর্যাদাপূর্ণ হয়নি। তাই বিষয়টি বিবেচনায় নিয়ে রেলপথ মন্ত্রণালয় তাদের নতুন উপাসনালয়ের জন্য জমি বরাদ্দ দিয়েছে। প্রদান করা এই জমি রেলওয়ের নির্ধারিত মূল্যেই নেয়া হয়েছে। প্রেস সচিব আরও জানান, চট্টগ্রামের চন্দ্রনাথ মন্দির কর্তৃপক্ষের দাবি অনুযায়ী সিড়ি সংস্কারের নির্দেশ দেয়া হয়েছে।

27 Aug 25 1NOJOR.COM

খিলক্ষেতের তিনটি মসজিদ ও মন্দিরকে প্রদানকৃত জমির বরাদ্দপত্র হস্তান্তর অনুষ্ঠানে শফিকুল আলম বলেছেন, কেউ ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে বরদাশত করা হবে না।

আজ থেকে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সবমিলিয়ে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কের হার দাঁড়াবে ৫০ শতাংশে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের মাধ্যমে এরই মধ্যে এ সংক্রান্ত নোটিশ জারি করেছে। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল কেনার কারণে মস্কো ইউক্রেন যুদ্ধ চালাতে অর্থ পাচ্ছে, আর তারই শাস্তি হিসেবে এই অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হচ্ছে। এর আগে, ১ আগস্ট থেকে কার্যকর হওয়া ২৫ শতাংশ শুল্কের ওপর এ নতুন শুল্ক যোগ হবে। ভারতের প্রায় ৮৭ বিলিয়ন ডলারের রপ্তানি এ শুল্কে সরাসরি প্রভাবিত হবে, যা দেশের জিডিপির প্রায় ২ দশমিক ৫ শতাংশ।

27 Aug 25 1NOJOR.COM

আজ থেকে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সবমিলিয়ে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কের হার দাঁড়াবে ৫০ শতাংশে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান বলেন, বুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধের প্রয়োজন নেই। যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে সংশ্লিষ্ট দফতরের মাধ্যমে পেশ করা হলে সহজেই সমাধান করা সম্ভব। তিনি বলেন, বুয়েটের শিক্ষার্থীরা রাস্তা বন্ধ করে মানুষের ভোগান্তি করে যে আন্দোলন করছেন এটা ঠিক নয়। তাদের দাবির বিষয় এখনও সরকারের কাছে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি। প্রস্তাব পেলে এ বিষয় সহজেই সমাধান সম্ভব। শুধু জনপ্রশাসন মন্ত্রনালয় নয়, বুয়েটের এই দাবিগুলোর সাথে আইন মন্ত্রনালয় এবং পিএসসি জড়িত রয়েছে। সবাইকে নিয়ে বসে বিষয়টি সমাধান করা হবে।

27 Aug 25 1NOJOR.COM

বুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধের প্রয়োজন নেই। যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে সংশ্লিষ্ট দফতরের মাধ্যমে পেশ করা হলে সহজেই সমাধান করা সম্ভব: সিনিয়র সচিব ড. মোখলেস

তিন দফা দাবি আদায়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যমুনার দিকে রওনা হলে পুলিশ তাদের বাধা দেয়। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। পুলিশকে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে দেখা গেছে। বেলা ১১টার দিকে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। দুপুর ১টা ৪০ মিনিটের দিকে যমুনা অভিমুখে রওনা দেন তারা। ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। এদিকে, উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আন্দোলনকারীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবি-দাওয়া নিয়ে ৪ উপদেষ্টার সমন্বয়ে একটি কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। কমিটিতে ইঞ্জিনিয়ারদের প্রতিনিধিও থাকবে।

27 Aug 25 1NOJOR.COM

তিন দফা দাবি আদায়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যমুনার দিকে রওনা হলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশকে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে দেখা গেছে।

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার অষ্টম বার্ষিকীতে ওআইসি রোহিঙ্গা মুসলমানদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। সংস্থাটি ন্যায়বিচার, জবাবদিহিতা ও অধিকার সুরক্ষার পাশাপাশি আন্তর্জাতিক সংহতি এবং টেকসই সমাধানের জন্য আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে বলেছে, এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশসহ অন্যান্য আশ্রয়দানকারী দেশের শরণার্থী শিবিরে মানবেতর জীবনযাপন করছেন। মিয়ানমারের অভ্যন্তরেও হাজার হাজার মানুষ হত্যাকাণ্ড, সীমাহীন বৈষম্য ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন। ওআইসি রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক উদ্যোগগুলোর প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছে। এরমধ্যে আইসিজে'তে চলমান মামলাও রয়েছে। সংস্থাটি জোর দিয়ে বলেছে, মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মিকে আইসিজের দেওয়া অন্তর্বর্তীকালীন নির্দেশনা মেনে রোহিঙ্গাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। ওআইসি বাংলাদেশ ও অন্যান্য সদস্য রাষ্ট্রে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার উদারতার প্রশংসা করেছে। বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি মিয়ানমার সরকারকে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও স্থায়ী প্রত্যাবাসন নিশ্চিত করতে বাস্তব ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

27 Aug 25 1NOJOR.COM

রাখাইনে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার অষ্টম বার্ষিকীতে ওআইসি রোহিঙ্গা মুসলমানদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। আগামী ২১ অক্টোবর এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। শুনানী শেষে আদালত চত্বরে বিএনপির আইনজীবী জয়নুল আবেদিন বলেন, সাবেক প্রধান বিচারপতির এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের মাধ্যমে দেশের সমস্ত বিচার ব্যবস্থা ভেঙ্গে পড়েছে, সমস্ত মানুষের অধিকার খর্ব হয়েছে। এজন্য আপিল বিভাগে আপিল করেছি। আগামী ২১ অক্টোবর আদালত এ বিষয়ে চূড়ান্ত রায় ঘোষণা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এর আগে রিভিউ শুনানীতে প্রধান বিচারপতি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ। যাতে এটি বারবার আর বিঘ্নিত না হয়।

27 Aug 25 1NOJOR.COM

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। আগামী ২১ অক্টোবর এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ পুলিশের একটি ফরমড পুলিশ ইউনিট কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগদানের উদ্দেশে মঙ্গলবার পৌনে ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন। ৭০ নারী পুলিশ সদস্যসহ ১৮০ সদস্যের কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন পুলিশ সুপার জান্নাত আফরোজ। বিমানবন্দরে অতিরিক্ত আইজি খোন্দকার রফিকুল ইসলাম, ডিআইজি রেজাউল করিম এবং ইউএন অপারেশন্স উইংয়ের কর্মকর্তারা মিশনগামী শান্তিরক্ষীদের বিদায় জানান। উল্লেখ্য, শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের পদযাত্রা সূচিত হয় ১৯৮৯ সালে, নামিবিয়া মিশনে। বর্তমানে মিশনে বাংলাদেশ পুলিশের ২১৫ সদস্য দায়িত্ব পালন করছেন। বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষায় বাংলাদেশ পুলিশের ২৪ জন অকুতোভয় সদস্য জীবন উৎসর্গ করেছেন।

27 Aug 25 1NOJOR.COM

বাংলাদেশ পুলিশের একটি ফরমড পুলিশ ইউনিট কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগদানের উদ্দেশে মঙ্গলবার পৌনে ১টায় বিমানবন্দর ত্যাগ করেছেন।

ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র তারা আটকে দিয়েছে। হুথিদের দাবি, ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদ ও গাজাবাসীর সমর্থনে তারা এসব হামলা চালাচ্ছে। গাজায় দুই মাসের যুদ্ধবিরতির সময়ে তারা হামলা বন্ধ রেখেছিল। নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু করলে হুথিরাও ফের আক্রমণ শুরু করে। ইসরাইল এরই মধ্যে ইয়েমেনে একাধিক পালটা হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তু করা হয়েছে হুথি-নিয়ন্ত্রিত বন্দর এবং সানায় তাদের দখলকৃত বিমানবন্দর। সম্প্রতি হামলায় ইয়েমেনের সানায় ব্যাপক ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটেছে।

27 Aug 25 1NOJOR.COM

ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদ ও গাজাবাসীর সমর্থনে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা।

আরও শক্তিশালী হচ্ছে উত্তর কোরিয়া। তৈরি হচ্ছে পারমাণবিক সব শক্তিশালী যুদ্ধাস্ত্র। দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিয়ং জানান, উত্তর কোরিয়ার সক্ষমতা এই পর্যায়ে পৌঁছেছে যে প্রতিবছর ১০-২০টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে। পিস রিসার্চ ইনস্টিটিউটের মতে, উত্তর কোরিয়া আনুমানিক ৫০টি ওয়্যারহেড তৈরি করেছে। এছাড়াও দেশটির কাছে ৪০টি পর্যন্ত পারমাণবিক বোমা তৈরির জন্য বিচ্ছিন্ন উপাদান রয়েছে। লি বলেন, আগের সরকারের কঠোর নীতি এবং উত্তর কোরিয়ার সঙ্গে কূটনীতির অভাব রয়েছে। ফলাফল হলো উত্তর কোরিয়া তার পারমাণবিক কর্মসূচি বিকাশ অব্যাহত রেখেছে।’ এদিকে ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, তিনি চলতি বছরেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করতে চান। দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য নিয়ে আরও আলোচনার জন্য তিনি প্রস্তুত। দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিউং সোমবার প্রথমবারের মতো হোয়াইট হাউজ সফর করেন।

27 Aug 25 1NOJOR.COM

উত্তর কোরিয়ার সক্ষমতা এই পর্যায়ে পৌঁছেছে যে প্রতিবছর ১০-২০টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে: লি জে মিয়ং

ভারতের জম্মু-কাশ্মীরে টানা ভারী বর্ষণে পাহাড়ি অঞ্চলে ধস ও হড়পা বানে বহু মানুষ বিপদে পড়েছেন। সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটেছে বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে। ধসে চাপা পড়ে কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২৩ জন। দ্রুত সেনা ও উদ্ধারকারী বাহিনী কাজ শুরু করলেও প্রবল বৃষ্টিপাতে বারবার বাধা তৈরি হচ্ছে। প্রশাসন আশঙ্কা করছে, ধসে আরও কয়েকজন আটকে থাকতে পারেন। টানা তিন দিনের বৃষ্টিতে ভেসে গেছে সেতু, রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক ভেঙে পড়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। ইতোমধ্যেই অন্তত সাড়ে তিন হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। আবহাওয়া অফিস বলছে, আগামী কয়েক দিন পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। বরং আরও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

27 Aug 25 1NOJOR.COM

জম্মু-কাশ্মীরে টানা ভারী বর্ষণে পাহাড়ি অঞ্চলে ধসে চাপা পড়ে কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২৩ জন।

শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার বেলা সোয়া ১১টার দিকে বিক্ষোভ শুরু করেন তারা। এর আগে, মঙ্গলবার রাতে এ কর্মসূচির ঘোষণা দেন প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি ওয়ালী উল্লাহ। তিনি বলেন, এ কর্মসূচিতে দেশের সব প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। আরও বলেন, আমাদের আন্দোলন কারও বিরুদ্ধে নয়। দীর্ঘদিন ধরে প্রকৌশল খাতে যে বৈষম্য ও অনিয়ম চলছে, তা দূর করে সংস্কার আনার উদ্দেশ্যেই এ আন্দোলন। শিক্ষার্থীদের তিনটি দাবি হলো, ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ উপাধি ব্যবহার করা যাবে না। কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত করা যাবে না। দশম গ্রেডের চাকরিতে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দিতে হবে।

27 Aug 25 1NOJOR.COM

শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১৩ জন, অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও তিনজনের। আল জাজিরা বলছে, ইসরাইলি সেনারা গাজার সবচেয়ে বড় শহর গাজা নগরীতে আরও গভীরভাবে ঢুকে পড়েছে। পুরো মহল্লা-মহল্লা ধ্বংস করে ফেলা হচ্ছে, ফলে ফিলিস্তিনি পরিবারগুলোর আর কোথাও আশ্রয় নেওয়ার সুযোগ থাকছে না। এর মধ্যেই ইসরাইলি অবরোধে সৃষ্ট দুর্ভিক্ষ ভয়াবহ আকার নিয়েছে। প্রায় ১০ লাখ মানুষকে জোর করে দক্ষিণ দিকে ‘কনসেন্ট্রেশন জোনে’ ঠেলে দেওয়ার চেষ্টা করছে ইসরাইল।

27 Aug 25 1NOJOR.COM

গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন, প্রায় ১০ লাখ মানুষকে জোর করে দক্ষিণ দিকে ‘কনসেন্ট্রেশন জোনে’ ঠেলে দেওয়ার চেষ্টা করছে ইসরাইল।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ শুনানিতে বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিয়ে কেবল সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ; বরং এ বিষয়ে একটি সুদূরপ্রসারী ও কার্যকর সমাধান চায় বিচারপতিরা, যাতে এটি বারবার বিঘ্নিত না হয়। শুনানিকালে তিনি প্রশ্ন তোলেন, যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিই, এটি কবে থেকে কার্যকর হবে? উল্লেখ্য, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে রাজনৈতিক দল ও ছয় ব্যক্তির করা চারটি আবেদনের ওপর আজ সকালে দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়েছে।

27 Aug 25 1NOJOR.COM

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিয়ে কেবল সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ; বরং এ বিষয়ে একটি সুদূরপ্রসারী ও কার্যকর সমাধান চায় বিচারপতিরা: প্রধান বিচারপতি

ডাকসু নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী জালাল আহমেদ মুহসিন হলে নিজ রুমমেটকে ছুরিকাঘাতের করেছেন। বর্তমানে, চিকিৎসাধীন রয়েছে আহত রুমমেট রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র রবিউল ইসলাম। শিক্ষার্থীদের অভিযোগ, রবিউলের রুমমেট, ডাকসু ভিপি প্রার্থী জালাল আহমেদ ওরফে ‘জ্বালাময়ী জালাল’ তাকে কুপিয়ে জখম করেছে। ঘটনার পর রুম ভেতর থেকে আটকে ফেলে জালাল। পরে, প্রক্টোরিয়াল টিম ও হল প্রশাসনের সহায়তায় তাকে পুলিশে সোপর্দ করা হয়। পাল্টা আঘাতের অভিযোগ তারও। শিক্ষার্থীরা অভিযুক্ত জালাল আহমেদের স্থায়ী বহিষ্কার এবং হল প্রভোস্টের পদত্যাগের দাবি তোলে। ঢাবি প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, হলের প্রভোস্ট, দুইজন হাউস টিউটর এবং কর্মকর্তারা অভিযুক্তকে থানায় নিয়ে গেছেন। এ ঘটনায় মামলা হবে। মামলার পরবর্তী যে প্রক্রিয়া, সেটি প্রচলিত আইন অনুযায়ী চলবে।

27 Aug 25 1NOJOR.COM

ডাকসু নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী জালাল আহমেদ মুহসিন হলে নিজ রুমমেটকে ছুরিকাঘাতের করেছেন।

তৌহিদ আফ্রিদিকে ৫ দিনের রিমান্ডে পেয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিআইডি। জিজ্ঞাসাবাদে অভুত্থানবিরোধী কর্মকাণ্ডসহ গুরুত্ব পাচ্ছে নানা অপকর্মের অভিযোগ। সিআইডির কর্মকর্তারা জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পক্ষ নিয়ে তিনি সেলিব্রেটি ও অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের দিয়ে আন্দোলন বন্ধের জন্য প্ররোচিত করেন। যারা তার সঙ্গে দ্বিমত পোষণ করেছে, তাদের হুমকি ও ভয়ভীতি দেখিয়েছেন। তার বিরুদ্ধে সম্প্রতি অনলাইনে নানা অভিযোগও ওঠেছে। অনেকেই তৌহিদ আফ্রিদির নির্যাতনের বর্ণনাও দিয়েছেন। আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে সখ্য গড়ে কামিয়েছেন বিপুল অঙ্কের টাকা। এর বেশির ভাগই বিদেশে পাচার করেছেন। জানা গেছে, শুধু জুলাই গণঅভ্যুত্থানই নয়, অতীতেও বিভিন্ন সময় ফ্যাসিস্ট হাসিনার বিতর্কিত কর্মকাণ্ডে সমর্থন জুগিয়ে কনটেন্ট ক্রিয়েট করেছেন তৌহিদ আফ্রিদি। অভিযোগ রয়েছে, ডিবির হারুন ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে সখ্য গড়ে কামিয়েছেন বিপুল অঙ্কের টাকা।

27 Aug 25 1NOJOR.COM

জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পক্ষ নিয়ে আফ্রিদি সেলিব্রেটি ও অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের দিয়ে আন্দোলন বন্ধের জন্য প্ররোচিত করেন: সিআইডির কর্মকর্তারা

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেন, ‘ইসরাইলের সঙ্গে সিরিয়ার সংঘাত অন্যান্য আরব রাষ্ট্রের থেকে মৌলিকভাবে আলাদা। আব্রাহাম চুক্তি সেই সব রাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত হয়েছিল যাদের কোনো দখলকৃত জমি বা ইসরাইলের সঙ্গে সরাসরি সংঘাত ছিল না। সিরিয়ার পরিস্থিতি ভিন্ন, আমাদের গোলান হাইটস এখনো তারা দখল করে রেখেছে। এ মুহুর্তে তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো পরিকল্পনা নেই।’ আরও বলেন, বর্তমানে দামেস্কের অগ্রাধিকার হলো ১৯৭৪ সালের জাতিসংঘের মধ্যস্থতায় প্রত্যাহার চুক্তি বা আন্তর্জাতিক তত্ত্বাবধানে দক্ষিণ সিরিয়াকে স্থিতিশীল করা। এদিকে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দেবেন আল-শারা, এতে ১৯৬৭ সালের পর এই বৈশ্বিক সম্মেলনে অংশ নেওয়া প্রথম সিরিয়ার প্রেসিডেন্ট হবেন তিনি। এ সম্পর্কে বলেন, ‘এই অংশগ্রহণ নিজেই একটি বার্তা যে সিরিয়া আর বিচ্ছিন্ন নয়, এটি আন্তর্জাতিক কূটনীতিতে ফেরার লক্ষণ। সম্প্রতি যুক্তরাষ্ট্র, তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ইউরোপীয় রাষ্ট্রগুলোর সঙ্গে সিরিয়ার সম্পর্ক উল্লেখভাবে উন্নতি হয়েছে।

27 Aug 25 1NOJOR.COM

সিরিয়ার পরিস্থিতি ভিন্ন, আমাদের গোলান হাইটস এখনো তারা দখল করে রেখেছে। এ মুহুর্তে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো পরিকল্পনা নেই: আল-শারা

গাজায় ইসরায়েলি হামলায় গণমাধ্যমকর্মী নিহতের ঘটনায় আইডি কার্ড ভেঙে প্রতিবাদ জানালেন রয়টার্সের এক সাংবাদিক। রয়টার্সের কর্মী ভ্যালরি জিংক আইডিকার্ড ভেঙ্গে ইস্তফা দেন। ভাঙা আইডির ছবি ফেসবুকে পোস্ট করে জানান, সহকর্মীদের নির্মম মৃত্যু সত্ত্বেও ইসরায়েলের পক্ষ নিয়েছে রয়টার্স। তারই প্রতিবাদে প্রতিষ্ঠানটির সাথে আর কাজ করতে চান না তিনি। জিংক আট বছর ধরে চুক্তিভিত্তিক সাংবাদিক হিসেবে কাজ করছিলেন রয়টার্সে। সম্প্রতি নিহত সাংবাদিক আনাস আল-শরিফ একসময় রয়টার্সের হয়ে পুলিৎজার এনে দিলেও তার মৃত্যুতে কোনোরকম প্রতিবাদ জানায়নি সংস্থাটি। বরং তাকে হামাসের সদস্য ও সন্ত্রাসী আখ্যা দিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়।

27 Aug 25 1NOJOR.COM

গাজায় ইসরায়েলি হামলায় গণমাধ্যমকর্মী নিহতের ঘটনায় আইডি কার্ড ভেঙে ইস্তফা দেন রয়টার্সের এক সাংবাদিক।

রাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়ানো হয়েছে। এদিকে মনোনয়নপত্র বিতরণের সময় পাঁচ দিন বাড়ানো ও নির্বাচন পেছানোর আলোচনার বিষয়ে তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবির, বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক কয়েকজন সমন্বয়ক ও শিক্ষার্থীরা। এর আগে, গত ২৮ জুলাই দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংশোধিত তফসিল অনুযায়ী ২৬ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণের কথা থাকলেও সময় পাঁচ দিন বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীরা ৩১ আগস্ট পর্যন্ত মনোনয়ন ফরম তুলতে পারবেন।

27 Aug 25 1NOJOR.COM

রাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময় পাঁচ দিন বাড়ানো হয়েছে, এর তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবির, বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক কয়েকজন সমন্বয়ক ও শিক্ষার্থীরা।

ডাকসু নির্বাচনের আচরণবিধি সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে আছেন অধ্যাপক ড. গোলাম রব্বানী। সদস্য হিসেবে আছেন— ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের অধ্যাপক ড. শহীদুল ইসলাম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর, মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান, সহকারী প্রক্টর ড. মুহাম্মদ রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও রেজাউল করিম সোহাগ।

27 Aug 25 1NOJOR.COM

ডাকসু নির্বাচনের আচরণবিধি সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।

নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের সময় গুলিতে নিহত আব্দুল লতিফ হত্যা মামলায় শেখ হাসিনা, ওয়ায়দুল কাদেরসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পিবিআই। অভিযুক্তরা হলেন, আসাদুজ্জামান খাঁন কামাল, শামীম ওসমান, ইয়াসিন মিয়া, আজমেরী ওসমান, মো. মজিবুর রহমান, অয়ন ওসমান, মতিউর রহমান মতি, আশরাফ, ইয়াসিন আরাফাত রাসেল, আবু বকর সিদ্দিক, শাহজালাল বাদল ও ওমর ফারুক। এর আগে, শহীদ লতিফের বাবা গত বছরের ৯ সেপ্টেম্বর এই হত্যা মামলা দায়ের করেন। এ নিয়ে পরিদর্শক মো. কাইউম খান বলেন, বুধবার চার্জশিটটি ম্যাজিস্ট্রেট কোর্টে উপস্থাপন করা হবে। মামলার পরবর্তী ধার্য তারিখ আগামী ২৪ সেপ্টেম্বর। চার্জশিটে অভিযুক্ত আসামিদের মধ্যে দুইজন গ্রেফতার রয়েছেন।

27 Aug 25 1NOJOR.COM

নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের সময় গুলিতে নিহত আব্দুল লতিফ হত্যা মামলায় শেখ হাসিনা, ওয়ায়দুল কাদেরসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পিবিআই।

বুধবার তিন দফা দাবিতে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা দিয়েছেন প্রকৌশল শিক্ষার্থীরা। শাহবাগে এই কর্মসূচি পালন করবে তারা। শিক্ষার্থীর জানান, দাবি আদায়ের আল্টিমেটাম দিয়ে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় এই কর্মসূচি। কর্মসূচিতে সারাদেশ থেকে প্রকৌশল শিক্ষার্থীদের যোগ দেয়ার আহ্বান জানানো হয়। তারা অভিযোগ করেন, বিএসসি ডিগ্রিধারী হয়েও বৈষম্যের শিকার তারা। নবম ও দশম গ্রেডে কোটা থাকায় চাকরিতে বঞ্চিত হচ্ছেন, বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহারের বিরুদ্ধেও অবস্থান নেন আন্দোলনকারীরা। এর আগে, সাবেক এক শিক্ষার্থীকে কর্মস্থলে হেনস্তার অভিযোগ মঙ্গলবার বিকেলে শাহবাগ মোড় অবরোধ করেন বুয়েটের শিক্ষার্থীরা। পরে তাদের সাথে ঢাবিসহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রকৌশল শিক্ষার্থীরাও যোগ দেন। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই তিন দফা দাবিতে আন্দোলন করে আসছেন প্রকৌশল শিক্ষার্থীরা।

27 Aug 25 1NOJOR.COM

বুধবার তিন দফা দাবিতে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা দিয়েছেন প্রকৌশল শিক্ষার্থীরা।

বিএনপি নেতা আমিনুল হক বলেছেন, কিছু ইসলামিক ও নতুন রাজনৈতিক দল নিজেদের স্বার্থ রক্ষার জন্য ষড়যন্ত্র করছে। তারা জানে, যদি দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে তাদের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না, কোনো আসনও পাবে না। তিনি বলেন, এইসব ইসলামিক ও নতুন দল শুধু নিজেদের স্বার্থে রাজনীতি করে, দেশের মানুষের উন্নয়ন কিংবা কল্যাণে নয়। তারা বিদেশি শক্তির প্ররোচনায় ‘পিআর পদ্ধতি’র কথা তুলছে। কখনোই এভাবে জাতীয় নির্বাচন হতে পারে না। আরও বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর ধরে দেখেছি কে কোথায় ছিল, কে কী করেছে। ষড়যন্ত্র করে নির্বাচন পিছিয়ে দেওয়া কিংবা অপ্রাসঙ্গিক পদ্ধতি চাপিয়ে দেওয়ার সব প্রচেষ্টা ব্যর্থ হবে। আমিনুল বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। এবার প্রতিটি ভোটের দিন হবে ঈদের দিনের মতো উৎসব। জনগণের সমস্যার কথা শুনতে হবে, যেটা সম্ভব সমাধান করতে হবে। যা তাৎক্ষণিকভাবে সম্ভব নয়, সে বিষয়ে অঙ্গীকার করতে হবে‌। আমরা ১৭ বছর ধরে রাজপথে লড়াই করেছি গণতন্ত্র ফিরিয়ে আনতে, এখন যদি আমরা স্বৈরাচারের মতো ভুল করি, তবে জনগণ আমাদের ধিক্কার দেবে। ভুল করা যাবে না।

27 Aug 25 1NOJOR.COM

কিছু ইসলামিক ও নতুন রাজনৈতিক দল নিজেদের স্বার্থ রক্ষার জন্য ষড়যন্ত্র করছে। তারা জানে, যদি দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে তাদের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না: আমিনুল

প্রেস উইং জানিয়েছে, ঢাকায় চলাচলকারী সব বাস একক একটি ব্যবস্থার অধীনে চলবে। ‌ঢাকার বাস পরিবহণ দীর্ঘদিন ধরে কোনো নিয়ন্ত্রণ ছাড়াই চলছে। এর ফলে যাত্রীরা প্রতিদিন জ্যাম, দুর্ঘটনা, ভাড়ায় প্রতারণা ও নানা ভোগান্তির শিকার হন। যেসব যাত্রী তরুণ এবং শারীরিকভাবে সক্ষম, তারা কোনোরকমে বাসে উঠতে পারেন, কিন্তু নারী, শিশু এবং বয়স্কদের জন্য এটি অনেক কঠিন হয়। আরো বলা হয়, যানজটের একটি বড় কারণ অকার্যকর রুটে চলা বাস। এ কারণে বছরে প্রায় ৩৭ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে এবং প্রতিদিন ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। প্রেস উইং জানায়, সব বাস একক একটি ব্যবস্থার অধীনে চলবে। কোম্পানিগুলোকে নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলতে হবে। এর ফলে রুট শৃঙ্খলা ও ভালোভাবে পরিচালিত বাস সার্ভিসের মাধ্যমে সার্বিক যানজট, ভাড়ায় প্রতারণা এবং বিশৃঙ্খলা কমবে।‌

27 Aug 25 1NOJOR.COM

ঢাকায় চলাচলকারী সব বাস একক একটি ব্যবস্থার অধীনে চলবে। ‌কোম্পানিগুলোকে নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলতে হবে।

সিলেটের সাদাপাথর কাণ্ডে ডাকা মানববন্ধন কর্মসূচি স্থগিত করেছে এনসিপি। মঙ্গলবার পূর্বঘোষিত কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন দলটির সমন্বয় কমিটির সদস্য (প্রচার) মো. ছালিম আহমদ খান। কর্মসূচি স্থগিতের কারণ হিসেবে কেন্দ্রীয় নির্দেশনার কথা বলা হয়েছে। এর আগে সোমবার এনসিপির সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন সাহান এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন। ঘোষণায় বলা হয়েছিল- মিথ্যা ভিত্তিহীন বানোয়াট খবর প্রচার ও দুদকের মিথ্যা প্রতিবেদনের প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি আহ্বান করা হয়েছিল। উল্লেখ্য, সাদাপাথর লুটের ঘটনায় প্রদত্ত তদন্ত প্রতিবেদনে সিলেটের এনসিপির শীর্ষ নেতাদের নাম পদবি উল্লেখসহ পাথর লুটে জড়িত বলে দাবি করেছে দুদক।

27 Aug 25 1NOJOR.COM

সিলেটের সাদাপাথর কাণ্ডে সিলেটের শীর্ষ এনসিপি নেতাদের বিরুদ্ধে দুদকের অভিযোগের প্রতিবাদে ডাকা মানববন্ধন কর্মসূচি স্থগিত করেছে এনসিপি।

অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন এনসিপি নেতা সারজিস আলমের শ্বশুর। এর সমালোচনার প্রেক্ষিতে সারজিস লেখেন, আমার নিকটাত্মীয় ১৯৯১-৯২ সেশনে ঢাবির আইন বিভাগে ভর্তি হন। ভর্তি পরীক্ষার মার্কসে তিনি ১ম স্থান অধিকার করেন। আইন বিভাগ থেকে এলএলবি ও এলএলএম শেষ করে ১৯৯৮ সালে তিনি বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। সার্জিস জানান, ২০০৬ সালে তিনি সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত হন। বর্তমানে তিনি হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। আমার সঙ্গে পারিবারিক সম্পর্কের পূর্ব থেকেই তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। সারজিস জানান, তার শ্বশুরের শতাধিক জুনিয়র সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালতে আইন পেশায় প্রতিষ্ঠিত। তাছাড়া তিনি নবগঠিত ‘সুপ্রিম জুডিশিয়াল অ্যাপোয়েন্টমেন্ট কাউন্সিল’ কর্তৃক সব যোগ্যতার শর্ত পূরণ করে যাবতীয় বাছায়ে উত্তীর্ণ হয়ে এই সম্মান অর্জন করেছেন। এখানে তার এই যোগ্যতা ও পরিশ্রমকে একপাশে রেখে আমার নাম টেনে নিয়ে আসা সংকীর্ণ মানসিকতার পরিচয়।

27 Aug 25 1NOJOR.COM

সারজিস আলম জানান, তার শ্বশুরের যোগ্যতা ও পরিশ্রমকে একপাশে রেখে তার নাম টেনে নিয়ে আসা সংকীর্ণ মানসিকতার পরিচয়।

বিএনপি নেতা মামুন হাসানকে পৃথক চার মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এসব মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন মামুন হাসান। শুনানি শেষে ঢাকার পৃথক চার আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম বলেন, উচ্চ আদালতে খুব দ্রুতই জামিন আবেদন করা হবে। এদিকে তিনি আদালতকে বলেন, “মামুন হাসান রাজপথ থেকে বেড়ে ওঠা একজন নেতা। একজন নেতার যেসব গুণাবলী, আদর্শ থাকা দরকার-সেগুলোর সবই তার ছিল এবং আছে। তার বিরুদ্ধে ২৮৬টি মামলা দেওয়া হয়।” আরো বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা জনসাধারণের সঙ্গে সম্পৃক্ত নেতাদের মামলা দিয়ে নিঃশেষ করার চেষ্টা করেন। রাজনৈতিক মিথ্যা মামলা দেন। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। আগামীতে ঢাকা-১৫ আসনের কাণ্ডারী হবেন। মিথ্যা মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে। জামিন দেওয়ার এখতিয়ার না থাকায় আদালত মামুন হাসানের আবেদন নামঞ্জুর করেন।

27 Aug 25 1NOJOR.COM

বিএনপি নেতা মামুন হাসানকে পৃথক চার মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বিএনপি নেত্রী সেলিমা রহমান বলেছেন, আমাদের শিল্পী সমাজের একাংশ আবার একত্রিত হয়ে স্বৈরাচারীর জন্য মায়া কান্না কাঁদছে। তিনি বলেন, ৫ আগস্ট যে গণঅভ্যুত্থান হয়েছিল, সে গণঅভ্যুত্থানে ছাত্র, যুবক, শ্রমিক, জনতা, নারী, পুরুষ, শিশু- সবাই সেদিন নেমে এসেছিল। সবার বুকে আহাজারি ছিল। সেদিন শিশুদের হত্যা করা হয়েছে। আমার ছাত্র ভাইদের হত্যা করা হয়েছে। সেই দোষ, আপনাদের স্বৈর-সরকারের। গণঅভ্যুত্থানের ফলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অথচ আপনারা এখনো ভুলতে পারছেন না। আপনারা ষড়যন্ত্র করছেন। আপনারা এখন সজাগ হন। আপনারা সাবধান হয়ে যান। কারণ ছাত্রজনতা এবং নারী পুরুষ শিশু সবাই আজকে সচেতন। আপনারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বাংলাদেশকে শোষণ করেছেন। আপনাদের সহযোগে, আপনাদের সরকার শোষণ করেছে। প্রতিবাদী শিল্পী সমাজ যারা আছেন তাদেরকে বলতে চাই, সব সময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবেন। আরো বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এ বাংলাদেশ স্বাধীন হয়েছে। খালেদা জিয়াও এ দেশকে স্বৈরাচারী শাসনের কবল থেকে মুক্ত করেছিলেন। সেই নেত্রীকে মিথ্যা মামলায় বছরের পর বছর ধরে লড়তে হচ্ছে। তবুও তিনি কখনো আপস করেননি।

27 Aug 25 1NOJOR.COM

আপনারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বাংলাদেশকে শোষণ করেছেন। আপনাদের সহযোগে, আপনাদের সরকার শোষণ করেছে: সেলিমা

এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপিকে এভাবে ফ্রেম করা হয় যে, আমরা নির্বাচনবিমুখ। তবে নির্বাচনের তারিখ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, নির্বাচন আগামীকালও হতে পারে। তবে আমাদের ফোকাস হচ্ছে সংস্কার বাস্তবায়নের এবং বিচারের সুস্পষ্ট রূপরেখা দিতে হবে। সদিচ্ছা থাকলে ও রাজনৈতিক দলগুলোর ঐক্য থাকলে ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব। এ সময় তিনি সংস্কার বাস্তবায়ন ও বিচার সম্পন্নের সুস্পষ্ট রূপরেখার দাবি জানিয়ে বলেন, রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে বছরের পর বছর বিরোধী দল দমন করা হয়েছে। তবে ৫ আগস্টের পর এ ধরনের সংস্কৃতির পুনরাবৃত্তি আমরা চাই না। আমরা ব্যক্তিকে ইনডেমনিটি দিচ্ছি। আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে নই, আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার চাই। হাসনাত বলেন, গুম কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না।

27 Aug 25 1NOJOR.COM

এনসিপিকে এভাবে ফ্রেম করা হয় যে, আমরা নির্বাচনবিমুখ। তবে নির্বাচনের তারিখ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই: হাসনাত

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে তৃতীয় দিনের শুনানিতে অংশ নিয়ে ২০০১ সালের আসন ফেরত দেওয়ার দাবি তুলেছেন মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার এলাকার অংশগ্রহণকারীরা। তারা জানান, ২০০৮ সালে কেটে নেওয়া আসন পুনরুদ্ধার না হওয়ায় তারা ক্ষুব্ধ। ঢাকার সাভার ও আশুলিয়ার বাসিন্দারা পৃথক আসনের দাবি জানান। অন্যদিকে গাজীপুরে একটি আসন বাড়ানোয় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির কয়েকজন স্থানীয় নেতা। মঙ্গলবার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও নরসিংদী জেলার মোট ২৮টি আসনের ওপর ৩০৯ আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে খসড়া সীমানার বিরুদ্ধে ছিল ২৫৯টি এবং পক্ষে ছিল ৫০টি আবেদন।

27 Aug 25 1NOJOR.COM

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে তৃতীয় দিনের শুনানিতে অংশ নিয়ে ২০০১ সালের আসন ফেরত দেওয়ার দাবি তুলেছেন মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার এলাকার অংশগ্রহণকারীরা।

মার্কিন পররাষ্ট্র দপ্তরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ২০ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট। নিউইয়র্ক সিটির মেয়র অফিসেও আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগে বলা হয়, আওয়ামী লীগের হামলায় ‘ডিপ্লোমেটিক ইমিউনিটি’ সংক্রান্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে। হাইকমিশন, দূতাবাস ও কনস্যুলেট নিয়ে ভিয়েনা কনভেনশনের আন্তর্জাতিক আইনে নিরাপত্তা বিধানের দায়িত্ব সংশ্লিষ্ট দেশগুলোর। বাংলাদেশ এ আইনের আলোকে কনস্যুলেটে হামলার তদন্ত ও বিচার দাবি করছে। মেয়র অফিস ও মার্কিন পররাষ্ট্র দপ্তর অভিযোগপ্রাপ্তির পরপরই বাংলাদেশ কনস্যুলেট অফিসে যোগাযোগ করেছে।

27 Aug 25 1NOJOR.COM

মার্কিন পররাষ্ট্র দপ্তরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ২০ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে গণপরিষদ ও আইনসভা নির্বাচন চায় এনসিপি। এই সনদের আইনি ভিত্তি যত দ্রুত হবে, তত দ্রুত নির্বাচনের দিকে যাওয়া যাবে। চীন সফরে যাওয়ার আগে নাহিদ ইসলাম বলেন, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে পাঁচ দিনের জন্য চীন সফরে যাচ্ছে এনসিপির ৮ সদস্যের একটি প্রতিনিধি দল। দলটির সাথে যোগাযোগ বৃদ্ধি করা এই সফরের মূল উদ্দেশ্য। সফরে দুই দলের রাজনৈতিক মিশন ও ভিশন আদান-প্রদান করা হবে। আরও বলেন, এই সফরের মাধ্যমে দুই দেশের সরকার এবং জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন ঘটবে। সফরকালে বাংলাদেশী প্রবাসীদের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করব।

27 Aug 25 1NOJOR.COM

জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে গণপরিষদ ও আইনসভা নির্বাচন চায় এনসিপি। এই সনদের আইনি ভিত্তি যত দ্রুত হবে, তত দ্রুত নির্বাচনের দিকে যাওয়া যাবে: নাহিদ

সিলেট জেলার ডিসি সারওয়ার আলম বলেছেন, এখন পর্যন্ত প্রায় ২৬ লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। বুধবার থেকে লুট হওয়া অবশিষ্ট পাথর উদ্ধারে কঠোর অভিযান চালানো হবে। মঙ্গলবার পাথর ফেরতে জেলা ৩ দিনের আল্টিমেটাম শেষ হওয়ার পর পুলিশ সুপারকে সাথে নিয়ে সাদাপাথর এলাকা পরিদর্শনে যান সরওয়ার আলম। তিনি জানান, ২৬ লাখ ঘনফুট পাথরের মধ্যে ব্যবসায়ীরা ৬ লাখ ঘনফুট ফেরত দিয়েছেন। আর অভিযানে ১৯ লাখ ঘনফুট পাথর জব্দ হয়েছে। উদ্ধার হওয়া পাথরের মধ্যে ১২ লাখ ঘনফুট সাদাপাথরে প্রতিস্থাপন করা হয়েছে।

26 Aug 25 1NOJOR.COM

এখন পর্যন্ত প্রায় ২৬ লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। বুধবার থেকে লুট হওয়া অবশিষ্ট পাথর উদ্ধারে কঠোর অভিযান চালানো হবে: ডিসি সারওয়ার

এনসিপির আট সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছে। আজ মঙ্গলবার রাতে চীনের উদ্দেশে ঢাকা ছাড়বেন তারা। চার দিনের সফর শেষে ৩০ আগস্ট তাদের দেশে ফেরার কথা রয়েছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সঙ্গে যাচ্ছেন আখতার হোসেন, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, সামান্তা শারমিন, নাহিদা সারওয়ার নিভা, মাহবুব আলম ও তাহসিন রিয়াজ। সফরে বাংলাদেশি প্রবাসীদের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। এর আগে বিএনপি ও জামায়াতের প্রতিনিধি দলও চীন সফর করেছে।

26 Aug 25 1NOJOR.COM

এনসিপির আট সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছে। নেতৃত্ব দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

অন্তর্বর্তী সরকার ২০২৬ সালের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও বিতরণের ক্রয় প্রক্রিয়া সংক্ষিপ্ত করার নীতিগত অনুমোদন দিয়েছে, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে। মঙ্গলবার ২৭তম অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়, যেখানে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ভার্চুয়ালি সভাপতিত্ব করেন। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রস্তাবের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয় এবং সময়মতো পাঠ্যপুস্তক সরবরাহ নিশ্চিত করতে এটি ২০০৮ সালের পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ৮৩(১)(ক) ধারা অনুযায়ী কার্যকর হবে।

কোরিয়ান এয়ার বোয়িংয়ের সঙ্গে ৩৬ বিলিয়ন ডলারের চুক্তি করেছে ১০৩টি বিমান কেনার জন্য, যার মধ্যে রয়েছে ৭৩৭, ৭৭৭ ও ৭৮৭ মডেল। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং-এর ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরপরই এ ঘোষণা আসে। বোয়িং জানিয়েছে, এ অর্ডার যুক্তরাষ্ট্রে ১ লাখ ৩৫ হাজার কর্মসংস্থান বজায় রাখবে। কোরিয়ান এয়ারের সিইও ওয়াল্টার চো বলেছেন, নতুন জেটগুলো বহর আধুনিক করবে এবং আসিয়ানা এয়ারলাইন্সের সঙ্গে একীভূতকরণের সময় প্রতিযোগিতা বাড়াবে। এদিন হুন্দাইও যুক্তরাষ্ট্রে ২৬ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেয়।

গত ২৪ ঘন্টায় একনজরে ১৫৩ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।