ফজলুর রহমানের বক্তব্যে দল বিব্রত: প্রিন্স
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, যে যাই হোক, যত বড় নেতাই হোক, দলের বাইরে গিয়ে তার ব্যক্তিগত বক্তব্য বা অবস্থানের দায়ভার দল মেনে নেবে না। অ্যাডভোকেট ফজলুর রহমানের বক্তব্যে দল বিব্রত বলেই তাকে শোকজ করা হয়েছে। তিনি একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, ত্যাগী ও সংগ্রামী মানুষ, তাকে আমরা সম্মান করি। কিন্তু তিনি যেটা বলছেন সেটা তার ব্যক্তিগত মত। দল করতে গেলে সব ব্যক্তিগত বক্তব্য প্রকাশ্যে আনা যায় না।