আবু সাঈদ হত্যা মামলার সূচনা বক্তব্য শেষ, সাক্ষ্যগ্রহণ কাল
জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করেছে প্রসিকিউশন। আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
শহীদ আবু সাঈদ হত্যা মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করেছে প্রসিকিউশন। বৃহস্পতিবার এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে। বুধবার ট্রাইব্যুনাল-২ এ চিফ প্রসিকিউটর সূচনা বক্তব্য উপস্থাপন করেন। তিনি তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের সময় বেরোবি'র প্রেক্ষাপট তুলে ধরেন। এ সময় বেরোবি'র সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীসহ মামলায় গ্রেফতার ৬ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। বেরোবির সাবেক ভিসিসহ বাকি ২৪ জন আসামি এখনও পলাতক রয়েছেন। এর আগে, গত ২৪ জুন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থার কর্মকর্তারা। পরে ৩০ জুন এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। এরপর সরকারি খরচে আসামিদের পক্ষে চারজন আইনজীবী নিয়োগ দেয়া হয়।
শহীদ আবু সাঈদ হত্যা মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করেছে প্রসিকিউশন। বৃহস্পতিবার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করেছে প্রসিকিউশন। আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।