Web Analytics

বুধবার বুয়েন্স আয়ার্সে একটি র‍্যালি চলাকালে নির্বাচনী প্রচারণার সময় আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইকে ইট-পাটকেল ছুড়ে মারে উত্তেজিত জনতা। পরে সেখান থেকে দ্রুত পালিয়ে বাঁচেন তিনি। আসন্ন স্থানীয় ও মধ্যবর্তী নির্বাচনের প্রচারণা চালাতে বোন কারিনা মিলেইসহ দলের সদস্যদের নিয়ে সেখানে যোগ দিয়েছিলেন প্রেসিডেন্ট। এ সময় তাকে ও তার বোনকে লক্ষ্য করে ইট-পাথর এমনকি বোতলসহ অন্যান্য জিনিসপত্র ছুড়তে শুরু করে। যার বেশকয়েকটিতে আঘাতপ্রাপ্ত হন প্রেসিডেন্ট মিলেই। উল্লেখ্য, সম্প্রতি ঘুস কেলেঙ্কারিতে নাগরিকদের ব্যাপক তোপের মুখে পড়েন হাভি।

28 Aug 25 1NOJOR.COM

বুয়েন্স আয়ার্সে একটি র‍্যালি চলাকালে নির্বাচনী প্রচারণার সময় আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইকে ইট-পাটকেল ছুড়ে মারে উত্তেজিত জনতা।

নিউজ সোর্স

ইট-পাটকেলের তোপের মুখে পালালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

নির্বাচনী প্রচারণার সময় আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইকে ইট-পাটকেল ছুড়ে মারল উত্তেজিত জনতা। এ অবস্থায় সেখান থেকে দ্রুত পালিয়ে বাঁচেন তিনি। বুধবার (২৭ আগস্ট) রাজধানী বুয়েন্স আয়ার্সে একটি র‍্যালি চলাকালে এমনই বিব্রতকর পরিস্থিতির শিকার হন মিলেই।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।