Web Analytics

হিমাচল প্রদেশে প্রবল বর্ষণে প্রাণ হারিয়েছেন অন্তত ৩১০ জন। এর মধ্যে ১৫৮ জনের মৃত্যু হয়েছে ভূমিধস, পাহাড়ি ঢল ও বজ্রপাতে, আর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৫২ জন। মান্ডি, কাংড়া ও চাম্বা জেলায় ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি। অবকাঠামোগত ক্ষতি ছাড়িয়েছে ২ হাজার ৪৫০ কোটি টাকা। ভেঙে গেছে ৩২৪টি বাড়ি, মারা গেছে এক হাজার ৮০০ গবাদি পশু ও প্রায় ২৬ হাজার হাঁস-মুরগি। শত শত গ্রাম এখনো বিচ্ছিন্ন রয়েছে সড়ক, বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ থাকায়।

27 Aug 25 1NOJOR.COM

হিমাচল প্রদেশে প্রবল বর্ষণে ৩১০ জনের মৃত্যু

নিউজ সোর্স

হিমাচল প্রদেশে প্রবল বৃষ্টিতে প্রাণহানি ৩১০, ভয়াবহ ক্ষতি

ভারতের উত্তরাঞ্চলের পাহাড়ী রাজ্য হিমাচল প্রদেশে চলতি বর্ষায় ব্যাপক প্রাণহানি ও আর্থিক ক্ষতি হয়েছে। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এসডিএমএ) জানিয়েছে, ২০ জুন পর্যন্ত বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩১০ জন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।