Web Analytics

গাজার ওপর ইসরাইলি অবরোধের প্রতিক্রিয়ায় ইয়েমেনি সশস্ত্র বাহিনী ফিলিস্তিন-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইয়াফা অঞ্চলের আল-লিদ্দ বিমানবন্দরে সফলভাবে হামলা চালিয়েছে। সামরিক বাহিনীর মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারি জানান, হামলায় বিমানবন্দরের কার্যক্রম স্থগিত হয় এবং ‘লাখ লাখ দখলদার ইহুদি’ আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়। সারি বলেন, জাতিসংঘ যখন গাজার মানবিক সংকটকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে, তখন ফিলিস্তিনিদের দুর্ভোগ মোকাবিলায় বাস্তব পদক্ষেপ নেওয়া অপরিহার্য। ইয়েমেনি সশস্ত্র বাহিনী একে ‘অত্যাচারিত ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ আন্দোলনের প্রতি সমর্থনের ধর্মীয় ও নৈতিক কর্তব্য’ হিসেবে ঘোষণা করে। একই সঙ্গে আরব ও ইসলামি বিশ্বকে বলছে, তারা যেন গাজার গণহত্যা ও অবরোধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়। সারির ভাষায়, ‘গাজার পাশে আছি, যতদিন না অবরোধ উঠে যায় এবং আগ্রাসন বন্ধ হয়।’

28 Aug 25 1NOJOR.COM

গাজার ওপর ইসরাইলি অবরোধের প্রতিক্রিয়ায় ইয়েমেনি সশস্ত্র বাহিনী ফিলিস্তিন-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আল-লিদ্দ বিমানবন্দরে সফলভাবে হামলা চালিয়েছে।

নিউজ সোর্স

ইসরাইলের লিদ্দ বিমানবন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনি সশস্ত্র বাহিনী এবার ফিলিস্তিন-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অধিকৃত ইয়াফা অঞ্চলের আল-লিদ্দ বিমানবন্দরে সফলভাবে হামলা চালিয়েছে বলে জানিয়েছে। আর এ হামলাটি গাজার ওপর ইসরাইলি অবরোধের প্রতিক্রিয়া হিসেবে চালানো হয়েছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।