Web Analytics

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ (২৮ ফেব্রুয়ারি) ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ৫ লাখের বেশি লোকের জমায়েতের সম্ভাবনা থাকায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য, রাজনৈতিক নেতা ও কূটনীতিকরা উপস্থিত থাকবেন। অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম আহ্বায়কের দায়িত্ব নেবেন। নারীদের জন্য পৃথক বুথ, মেডিকেল টিম ও ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থাও থাকছে।

28 Feb 25 1NOJOR.COM

ঢাকায় আজ আত্মপ্রকাশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

রমজান ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে লেবু, বেগুন ও শসার পাশাপাশি মুরগি, মাছ ও মাংসের দাম বেড়েছে। ব্রয়লার ও সোনালি মুরগির দাম কেজিতে ১০-২০ টাকা বেড়েছে, গরু ও খাসির মাংসও আরও ব্যয়বহুল হয়েছে। মাত্র দুই সপ্তাহে লেবুর দাম দ্বিগুণ হয়েছে। তবে খেজুর, ছোলা ও গুড়ের দাম আমদানি বৃদ্ধি ও কম শুল্কের কারণে স্থিতিশীল রয়েছে। এদিকে, বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটেনি, ফলে ভোক্তারা তেল পেতে হিমশিম খাচ্ছেন।

28 Feb 25 1NOJOR.COM

রমজানের আগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে

হাসিনার দোসর বলে পরিচিত এবং একাধিক বিতর্কিত নির্বাচনে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করা সচিব এবং অতিরিক্ত সচিবের পাসপোর্ট বাতিল করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, হাসিনা পতনের পর প্রশাসনে শুদ্ধি অভিযানের মাধ্যমে এদের মতো দোসরদের বাধ্যতামূলক অবসর অথবা ভারপ্রাপ্ত হিসেবে বদলি করা হয়েছে। এর ধারাবাহিকতায় এবার পাসপোর্ট বাতিল করা হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাসপোর্ট অধিদপ্তরে চিঠি দিয়ে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। এরা দলীয় আনুগত্যে ভোট কারচুপির সাথে জড়িত ছিলেন বলে জানা যায়।

28 Feb 25 1NOJOR.COM

সেই ২২ ডিসির পাসপোর্ট বাতিল

সাভারের আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবীর। তিনি জানায়, ভোররাতে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বাইশমাইল এলাকায় একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নেয়। পরে সেখানে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি ও আশুলিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে গ্রেফতার করে। তবে তিন ডাকাত পালিয়ে যায়। আটক পাঁচ ডাকাত হলো- খায়ের হোসেন, কবির হোসেন, ইমরান আলী, সুমন মিয়া ও সাইফুল ইসলাম।

28 Feb 25 1NOJOR.COM

আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

ময়মনসিংহে অভিযান চালিয়ে ৫৩ মেট্রিক টন ভোজ্য তেল মজুদ করার দায়ে একজনকে পনের দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে ৮০ হাজার ও অনাদায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রাফসান রাব্বি বলেন, আসন্ন রমজানকে সামনে রেখে বিপুল পরিমাণ ভোজ্য তেল মজুদ করেছে এমন গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে এই শাস্তি দেওয়া হয়‌। মালিককে পাওয়া যায়নি। তাই ম্যানেজারকে শাস্তি দেওয়া হয়েছে। আর তেলগুলো ন্যায্য দামে বিক্রি করতে বলা হয়েছে।

28 Feb 25 1NOJOR.COM

৫৩ মেট্রিক টন তেল মজুত, ম্যানেজারকে দণ্ড

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, বাংলাদেশ বর্ডার গার্ডের সহযোগিতায় আরাকান আর্মির হাতে আটক ২৯ জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। যারা গত ১১ ও ২০ ফেব্রুয়ারিতে নাফ নদী ও সাগরে মাছ শিকার করতে গেলে ভুলবশত জলসীমা অতিক্রম করলে ৬টি ইঞ্জিনচালিত বোটসহ তাদের আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী ও স্বজনরা জেলেদের ফিরিয়ে এনে স্বজনদের কাছে দেওয়ায় বিজিবিসহ সবাইকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে জেলেদের নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট প্রশাসন নাফ নদী ও সাগরে টহল জোরদার করবে এমন কামনা করেন।

28 Feb 25 1NOJOR.COM

আরাকান আর্মির বন্দিশালা থেকে দেশে ফিরেছেন ২৯ জেলে

গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৃহস্পতিবার বিকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেন সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। ফেসবুকে মাসউদ লেখেন, ‘২৪ পরবর্তী নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র দিলাম, আর দোয়া নিলাম।’ এই নতুন রাজনৈতিক দলটির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্যসচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে বলে জানা যাচ্ছে।

28 Feb 25 1NOJOR.COM

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ

বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডির সাক্ষাৎ হয়। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘বাংলাদেশ মানবিক কারণে ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে আসছে। এতে সামাজিক ও অর্থনৈতিক সমস্যা বেড়েছে। পাশাপাশি রোহিঙ্গারা নানা অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েছেন। এর ফলে আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।’ হাইকমিশনার বলেন, দেশে অত্যাচারিত হয়ে রোহিঙ্গারা এদেশে এসেছে। এখন সীমান্তে আরাকান আর্মির দখলে থাকায় প্রত্যাবাসন সম্ভব নয়। তবে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান।

28 Feb 25 1NOJOR.COM

মিয়ানমারকে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান জানিয়েছেন, ঘাটাইলের ফুলমালির চালা এলাকায় পিকনিকের চার বাসে ডাকাতির ঘটনায় চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিনব্যাপী অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন: মো. আয়নাল হক (৩৭), মো. ফজলু (৪১), আয়নাল হক (৩৭) ও নাসির (৩৫)। মঙ্গলবার রাতে উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা চারটি বাস নিয়ে নাটোর একটি পিকনিক স্পটের দিকে রওনা করেন। প্রায় ২৪০ জন শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারী বহনকৃত বাসগুলো ফুলমালির চালা এলাকায় ডাকাতির শিকার হয়। ডাকাতরা নগদ টাকা নিয়ে গেছে দেড় লাখ, স্বর্ণ দেড় ভরি ও ১০টা স্মার্টফোনসহ আনুষঙ্গিক মালামাল লুট করে নিয়ে যায়।

28 Feb 25 1NOJOR.COM

পিকনিকের ৪ বাসে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪

বৃহস্পতিবার জোহর ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে ৩ হাজার ৪০টি অভিযানে ২৫ হাজার ৯২৩ জন ব্যক্তিকে তল্লাশি করা হয়েছে। এরমধ্যে ১৩ হাজার ৯৫ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে পরিচালিত এনফোর্সমেন্ট অভিযানে এই অভিবাসীদের গ্রেফতার করা হয়‌। ইমিগ্রেশন বলেছে, ৫ হাজার ৭১৯ জন অবৈধ অভিবাসীকে আকাশ, স্থল এবং সমুদ্র প্রবেশপথের মাধ্যমে বিভিন্ন দেশের অভিবাসীদের নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। মোট ৩ হাজার ২০৬ জন অবৈধ অভিবাসীর বিরুদ্ধে পন্টিয়ান সেশন কোর্টে অভিযোগ আনা হয়েছে এবং যারা কারাদণ্ড ভোগ করেছেন তাদের স্থানান্তরের জন্য পন্টিয়ানের পেকান নানাস ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হবে।

28 Feb 25 1NOJOR.COM

মালয়েশিয়ার জোহর রাজ্যে ১৩ হাজার অবৈধ অভিবাসী গ্রেফতার

দায়িত্ব পাওয়ার পরদিন বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে কাজের মান উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করতে মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সবার সহযোগিতা ছাড়া মন্ত্রণালয়ের কাজ সুষ্ঠুভাবে পালন করা সম্ভব নয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করার পর এই পদে মাহফুজ আলমকে নিয়োগ দেওয়া হয়।

28 Feb 25 1NOJOR.COM

মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম দ্রুত শেষ করতে হবে: নতুন তথ্য উপদেষ্টা

বৃহস্পতিবার সকালে হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী ও জনতার ওপর হামলার মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। এ সময় তিনি সৌদি আরব পালাতে গিয়েছিলেন। গ্রেফতারকৃত মো. আমজাদ আলী (৭০) সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি। ওসি জানান, আমজাদ আলী গত বছরের ২ আগস্ট হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্রজনতার ওপর হামলা চালান বলে তদন্তে জানা গেছে।

28 Feb 25 1NOJOR.COM

সৌদি পালাতে গিয়ে হবিগঞ্জের আ.লীগ নেতা গ্রেফতার

গত ২২ ও ২৩ ফেব্রুয়ারি শ্রীলংকার অনুষ্ঠিত ১২তম উন্মুক্ত আইএসকেডিজে আন্তর্জাতিক কারাতে কাপ-২০২৫-এ ১৫টি সোনা, ৩টি রুপা এবং ৫টি ব্রোঞ্জ পদক জিতেছে মার্শাল আর্ট ফাউন্ডেশনের প্রতিযোগীরা। এতে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ। বাংলাদেশ, ভারত, নেপাল, ফিলিস্তিন এবং শ্রীলংকার প্রায় ২ হাজার জন খেলোয়াড় অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায়। কোচ সাজ্জাদ হোসাইনের নেতৃত্বে মার্শাল আর্ট ফাউন্ডেশনের ১০ খেলোয়াড় অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায়।

28 Feb 25 1NOJOR.COM

আইএসকেডিজে আন্তর্জাতিক কারাতে কাপে বাংলাদেশের ১৫ সোনা

বৃহস্পতিবার এক মতবিনিময় সভায় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত দ্রুত জানানো হবে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের শঙ্কা দূর করতে সরকারের নানা উদ্যোগে তার অনেকটা উন্নতি হয়েছে। নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। রাজনৈতিক দলের সাথে তিনি যুক্ত নন, রাষ্ট্র মেরামতের পরিকল্পনা বাস্তবায়ন করতে সরকারে থেকে কাজ করবেন বলে জানিয়েছেন।

28 Feb 25 1NOJOR.COM

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, আসিফ মাহমুদ

শেওড়াপাড়া মেট্রো স্টেশনের নিচের কাঁচা বাজারে আগুন লাগে, যা দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করে। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন এবং আগুনের বিস্তার ঠেকাতে সক্ষম হয়েছেন। তবে, উৎসুক জনতার ভিড় ফায়ার সার্ভিসের কাজে বাধা সৃষ্টি করছে, যা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে। পুলিশ জনতাকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এখনো আগুনের কারণ জানা যায়নি, এবং প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

28 Feb 25 1NOJOR.COM

শেওড়াপাড়া মেট্রো স্টেশনের নিচের কাঁচা বাজারে আগুন, নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ার বিগ্রেড

গত সরকারের আমলে চট্টগ্রাম বন্দর নানা সিন্ডিকেটের কাছে জিম্মি ছিল বলে অভিযোগ করেছেন বন্দর চেয়ারম্যান এসএম মনিরুজ্জামান। তিনি বলেন, এ সিন্ডিকেট ভাঙতে আমরা সফল হয়েছি। বন্দরের খরচ উল্লেখযোগ্য হারে কমেছে। তিনি আরও বলেন, লাইটারকে আর ভাসমান গুদাম বানিয়ে বাজারে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। পণ্য আসার ৭২ ঘণ্টার মধ্যে খালাস করতে হবে। তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বন্দরকে জনবান্ধব করে তুলতে চান। বন্দরের ধারণক্ষমতা বাড়ানোর ব্যাপারেও কথা দিয়েছেন তিনি।

28 Feb 25 1NOJOR.COM

লাইটারকে ভাসমান গুদাম বানাতে দেওয়া হবে না: বন্দর চেয়ারম্যান

বৃহস্পতিবার রংপুর নগরীর মডেল কলেজ মিলনায়তনে জামায়াতে ইসলামী রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে আয়োজিত উপজেলা-থানা আমির সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের ১৬ বছরে তৈরি করা দুই কোটি ভুয়া ভোটার। এসব ভুয়া ভোটার তালিকা বাতিল করে স্বচ্ছ ও ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে দ্রুততম সময়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন দিতে হবে।

28 Feb 25 1NOJOR.COM

আগে স্থানীয় সরকার পরে জাতীয় নির্বাচন: জামায়াত নেতা

রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্বেচ্ছাসেবক দল ২৭ ফেব্রুয়ারি একটি সভা আহবান করেছে। সভায় রুমিন ফারহানা প্রধান অতিথি থাকার কথা রয়েছে। একই দিনে একই মাঠে আড়াইসিধা ইউনিয়ন বিএনপির কর্মিসভা করার ঘোষণা দিয়েছেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ গ্রুপ। একই দিনে বিএনপির দুগ্রুপের সভা আহবান করায় দেখা দিয়েছে উত্তেজনা। এর মধ্যে বৃহস্পতিবার সকালে রুমিন ফারহানার সভাস্থলের পেছন থেকে অবিস্ফোরিত তিনটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। জানা যায় দশ দিন আগে পিছে করে দুইটা পক্ষই জেলাপ্রশাসক বরাবর সভার অনুমতি চেয়েছিল একই স্থানে। মঞ্চ বাঁধার সময়ও উত্তেজনা সৃষ্টি হয়।

28 Feb 25 1NOJOR.COM

রুমিন ফারহানার অনুষ্ঠানস্থলে তিন ককটেল

সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘন্টায় ৭৪৩ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত মোট ১১ হাজার ৩১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সদর দপ্তর জানায়, এ ছাড়া বিভিন্ন মামলায় অভিযুক্ত বা গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও ৯১৪ জনকে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয়েছে। অভিযানে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি ছুরি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে আরেক বিশেষ অভিযান পরিচালনা করে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

28 Feb 25 1NOJOR.COM

ডেভিল হান্টে গ্রেফতার আরও ৭৪৩

সিএমপির এডিসি (গণসংযোগ) মাহমুদা বেগম জানান, চট্টগ্রামে ‘অপারেশন ডেভিল হান্টের’ আওতায় মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার রাত পর্যন্ত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে নগরীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসবিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

28 Feb 25 1NOJOR.COM

চট্টগ্রামে আ.লীগ ও ছাত্রলীগের ৪২ নেতাকর্মী গ্রেফতার

বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জুনের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহে নির্বাচনের ভোট গ্রহণ হতে পারে। ২৮ মার্চ পর্যন্ত শিক্ষক ও শিক্ষার্থীরা অনলাইনে রাকসু বিধিমালার খসড়া সংশোধনী সম্পর্কে পরামর্শ ও মতামত দিতে পারবেন। ১৩ এপ্রিল রাকসু বিধিমালা ও নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করে প্রকাশ করা হবে। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৮ এপ্রিল। ৩০ এপ্রিল পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি জানানো যাবে। ১৩ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মনোয়নপত্র বিতরণ ১৫ মে থেকে শুরু হয়ে দাখিলের শেষ সময় ১৯ মে পর্যন্ত। ২০ মে নিরীক্ষা ও বাছাই করা হবে। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২২ মে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ মে। ২৭ মে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

28 Feb 25 1NOJOR.COM

রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, ভোট গ্রহণ জুনে

বৃহস্পতিবার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জুলাই শহিদদের পরিবার ও আহতদের জন্য অর্থ বরাদ্দ ও সুযোগ সুবিধা আগামী মার্চ মাস থেকে কার্যকর করা হবে‌। তিনি বলেন, জুলাই-আগস্টের শহিদের সংখ্যা এখন পর্যন্ত ৮৩৪ জন। আরও খোঁজা হচ্ছে। প্রত্যেক পরিবারকে ৩০ লাখ টাকা করে দেওয়া হবে। তন্মধ্যে চলতি অর্থবছরে ১০ লাখ টাকা এবং প্রতি মাসে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। যেসব পরিবারের সামর্থ্য আছে তাদের সরকারি বেসরকারি-চাকরির ব্যবস্থা করা হবে। আহতদের মধ্যে তিনটি ক্যাটাগরি করা হয়েছে। আহত ‘এ’ ক্যাটাগরিতে ৪৯৩ এককালীন পাঁচ লাখ ও প্রতি মাসে পাবে ২০ হাজার টাকা পাবে। ‘বি’ ক্যাটাগরি তিন লাখ টাকা ও প্রতি মাসে ১৫ হাজার টাকা করে ভাতা পাবেন ৯০৮ জন। ‘সি’ ক্যাটাগরিতে এককালীন এক লাখ টাকা ও প্রতি মাসে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। এই ক্যাটাগরিতে আছেন ১০ হাজার ৬৪৮ জন।

28 Feb 25 1NOJOR.COM

মার্চ থেকে শহিদ পরিবার ও আহতদের আর্থিক সুবিধা কার্যকর

কু‌ড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এক গৃহবধূকে (২১) প্রেমের ফাঁদে ফেলে সংঘবদ্ধ ধর্ষ‌ণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ অভিযুক্ত ধর্ষকের পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলো, মইনুল হক, হাসানুর রহমান (২০), ইয়াকুব আলী, সোহেল রানা (২১) ও লাল মিয়া (৪০)। আ‌তিয়ার রহমান (৩৫) এবং আল আ‌মিন (২০) পলাতক রয়েছে। অভিযোগ, ভুক্তভোগী মইনুল হকের সাথে পরকিয়া প্রেমের সম্পর্কে দেখা করতে গেলে বাকি আসামিদের নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। ইউপি মেম্বার জানিয়েছে, নির্যাতিতার ডিভোর্সের আলাপ চললেও তার খারাপ কাজের রেকর্ড নেই।

28 Feb 25 1NOJOR.COM

পরকীয়ার ফাঁদে ফেলে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৫

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন জানান, বেক্সিমকোর ১৪ প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মকর্তাদের বেতন ও অন্যান্য সুবিধা বাবদ সরকারি কোষাগার থেকে ৫২৫ কোটি ৪৬ লাখ টাকা পরিশোধ করবে সরকার। বুধবার বেক্সিমকোর এই ১৪ প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়। উপদেষ্টা আরো জানিয়েছেন, এই অর্থের মধ্যে ৩২৫ কোটি ৪৬ লাখ টাকা দেবে অর্থ বিভাগ এবং বেক্সিমকো গ্রুপকে ঋণ হিসেবে ২০০ কোটি টাকা দেবে শ্রম মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিল।

27 Feb 25 1NOJOR.COM

সরকারি কোষাগার থেকে বেক্সিমকোর শ্রমিক-কর্মকর্তাদের বেতন পরিশোধ হবে

সাংবাদিক ইলিয়াস হোসাইন সোহেল তাজকে অভিযুক্ত করে পিলখানা হত্যাকাণ্ডের একটি অনুসন্ধানী ভিডিও প্রকাশ করেছেন। সোহেল তাজ অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি লন্ডন ছিলেন। এই প্রেক্ষিতে ইলিয়াস হোসেন বলেন, আপনি ঢাকা থেকে ডিপার্চার নিলেও বাইরের কোনো দেশের অ্যারাইভাল নেননি৷ অতএব পাসপোর্টের সিল দেখান যেখানে লন্ডনের অ্যারাইভাল আছে৷ তাহলে বুঝবো আপনি হত্যাকাণ্ডের সময় বিদেশে অবস্থান করেছেন’। সোহেল তাজ এর প্রতিক্রিয়ায় বলেন, আমি বলেছি তদন্ত কমিশনকে সহযোগিতা করব। পাবলিকলি তথ্য দেওয়া সমিচীন হবে না। এই সময় ইলিয়াসকে ভুল তথ্য দিয়ে কেউ বোকা বানাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

27 Feb 25 1NOJOR.COM

পাসপোর্টের সিল দেখান: সোহেল তাজকে সাংবাদিক ইলিয়াস

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে আজ নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। গুঞ্জন উঠেছিল এই ম্যাচ ওয়ানডে ক্রিকেটের ইতি টানছেন দলের দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। এমন প্রসঙ্গে সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানালেন, এমন কিছু জানেন না। তিনি সাংবাদিকদের বলেন, আপনার যেহেতু এমন শুনেছেন আপনারাই পত্রিকার জন্য লিখে দিয়েন। এই ম্যাচে দুইজনকে খেলত দেওয়ার প্রসঙ্গ বলেন, সুযোগ দেওয়ার বিষয় না এটা, সুযোগ অর্জন করে একাদশে ঢুকা উচিত মনে করি।

27 Feb 25 1NOJOR.COM

সুযোগ দেওয়া না, একাদশে সুযোগ অর্জন করে ঢুকা উচিত, সালাউদ্দিন

গোপালগঞ্জে গাছ কেটে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর ফেলে যানবাহন চলাচলে বাঁধা সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বুধবার মামলা দায়ের করা হয়েছে। এতে ৫০ নাম উল্লেখ ও ৫৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি। অন্যতম আসামিরা হলো, ঢাকা মহানগর (উত্তর) মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি লেবু মোল্যা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা, সাধারণ সম্পাদক মাসুম শেখ, মহেশপুর ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান লুথু, কাশিয়ানী সদর সাবেক ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান খান।

27 Feb 25 1NOJOR.COM

গোপালগঞ্জে আ.লীগ-ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

‘তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে ওজু করবেন’- মন্তব্যের জন্য বুধবার বিএনপির মিডিয়া সেলের অফিসিয়াল পেজে এক প্রেস বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। এই বক্তব্য ‘অজ্ঞানতাবশত’ হয়েছে বলে জানিয়েছেন তিনি। বক্তব্যে বুলু আরো বলেছিলেন, ‘গত দুই-তিন দিন ধরে কিছু অর্বাচীন, কিছু কথাবার্তা বলছে। তারা বলছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাবা হলে ছেলেরাও কি নেতা হবে না-কি? আমি সেসব অর্বাচীন নাবালক নেতাদের বলতে চাই, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমান।' কিন্তু 'ওজু করার' মন্তব্য দেওয়াতে বিএনপি সমর্থকরাও সমালোচনা করেন। যার প্রেক্ষিতে দুঃখ প্রকাশ।

27 Feb 25 1NOJOR.COM

অজুর বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ বুলুর

বিডিআর সদর দপ্তর পিলখানায় সংগঠিত নারকীয় হত্যাকাণ্ড নিয়ে ১ ঘণ্টা ২৮ মিনিটের একটি ডকুমেন্টারি প্রকাশ করেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। এই হত্যাকাণ্ডের সঙ্গে ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সরাসরি জড়িত থাকার বিভিন্ন তথ্য প্রমাণ তুলে ধরেন। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের জড়িত থাকার অভিযোগও করেন। সোহেল তাজ অস্বীকার করে বলেন, তিনি লন্ডন ছিলেন। এ ব্যাপারে জানতেন না। তার প্রতি ডকুমেন্টারির সাক্ষাৎকারে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির অভিযোগ আনাতে তথ্য প্রমাণ হাজির করতে বলেন এবং অপপ্রচার বলে নিন্দা জানান।

27 Feb 25 1NOJOR.COM

ইলিয়াসের ডকুমেন্টারি: নির্দোষ দাবি করে পোস্ট সোহেল তাজের

বুধবার রাজশাহী সেনানিবাসে এক বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সপ্তম কর্নেল অব দি রেজিমেন্ট হিসাবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এই সময় প্রচলিত রীতি অনুযায়ী রেজিমেন্টের কর্নেল র‌্যাংক পরিয়ে দেওয়া হয়। সেনাপ্রধান বলেন, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ২০২১ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠা লাভের পর অতি অল্প সময়ের মধ্যেই কঠোর পরিশ্রম, সময়োপযোগী পরিকল্পনা এবং দেশ প্রেমের দৃঢ অঙ্গীকারের মাধ্যমে আজকের এই মর্যাদাপূর্ণ অবস্থানে আসীন হয়েছে। এর স্বীকৃতি স্বরূপ ২০১১ সালে জাতীয় পতাকা লাভের দুর্লভ সম্মানে অধিষ্ঠিত হয়েছে। তিনি কল্যাণমুখী কাজ করবেন বলে আশা করেন, রেজিমেন্টের সবাই উৎসর্গ মনে দায়িত্ব পালন করবে।

27 Feb 25 1NOJOR.COM

‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হলেন সেনাপ্রধান

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে রেজা কিবরিয়া বলেছেন, ভারতের সঙ্গে আমাদের আলোচনা করতে হবে। ভারতকে বুঝাতে হবে যে, আমাদের দুই দেশের সম্পর্কের জন্য একটা উন্নত মানের একটা সম্পর্ক যদি থাকতে হয় তাহলে শেখ হাসিনাকে আমাদের দেশে পাঠাতে হবে। রেজা কিবরিয়া বলেন, তার বিচার আমাদের দেশের জন্য আর দেশের মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ। তিনি হাজার হাজার বাচ্চাকে হত্যা করেছেন, শত শত বিডিআর হত্যা করেছেন এবং আমার বাবার মতো লোককে যে হত্যা করেছে তার বিচার হবে না, এটা আমরা কেউ মেনে নিতে পারি না। তিনি বলেন, আওয়ামী লীগ একসময় বিলুপ্ত হয়ে যাবে।

27 Feb 25 1NOJOR.COM

শেখ হাসিনার বিচার আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ, রেজা কিবরিয়া

উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, সেনাপ্রধান আমার জন্য অনেক উঁচু স্তরের লোক, একটি বাহিনী চালান। তিনি কোনো কথা না বুঝে বলেননি। বাকিটা ইন্টারপ্রিটেশন কী আপনারা জানুন। তিনি বলেন, ওনাকে যতটা চিনি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান। যা বলার মানুষের মুখের ওপর বলার মতো লোক। সো আই হ্যাভ এ লট অব রেসপেক্ট ফর হিম। উপদেষ্টা বলেন, ‘উনি কি বলেছেন না বলেছেন সে ব্যাখ্যা আমি দিতে পারবো না। সেটা উনিই দিতে পারবেন।’

27 Feb 25 1NOJOR.COM

সেনাপ্রধান না বুঝে কোনো কথা বলেননি: সাখাওয়াত

টেলিগ্রাম পোস্টে কিয়েভ জানিয়েছে, ইউক্রেনের বেশ কয়েকটি এলাকায় গত রাতে ১৬৬টি ড্রোন হামলা করেছে রাশিয়া। এর মধ্যে ৯০টি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইউক্রেন। এতে ছয় বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। আর আহত হয়েছে ১০ জন। চেরনিহিভ, সামি ও কিয়েভের বিভিন্ন স্থানে হামলাগুলো হয়েছে। ইউক্রেনের পুলিশ জানিয়ছে, গত ২৪ ঘণ্টায় দোনেৎস্ক অঞ্চলে হামলার ঘটনায় ৪২টি বসতবাড়ি ধ্বংস হয়েছে। এদিকে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা চলছে।

27 Feb 25 1NOJOR.COM

ইউক্রেনে রাতারাতি ১৬৬ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৬

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে গাজীপুর সিটির বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চাঁদাবাজি বন্ধ ও নগরীতে সিএনজি চালিত অটোরিকশা চালকদের যাত্রী পরিবহণে নির্দিষ্ট পার্কিংয়ের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন অটোরিকশা মালিক ও চালকেরা। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হলে পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। চালকরা জানায়, যাত্রী পরিবহনে গাজীপুর মহানগরে নির্দিষ্ট পার্কিং পান না। চলন্ত অবস্থায় দরদাম করে ঝুঁকিপূর্ণভাবে যাত্রী টানতে হয়। একটু কালক্ষেপণ হলেই ট্রাফিকের চাঁদাবাজি, মামলা ও ডাম্পিনের যন্ত্রণাভোগ করতে হয়। এই সময় জীবন জীবিকার জন্য শহরে নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা চালু করার দাবি জানান তারা।

27 Feb 25 1NOJOR.COM

গাজীপুর অটোরিকশা মালিক ও চালকদের সড়ক অবরোধ

বিসিএস পুলিশ ক্যাডারে ১০২ কর্মকর্তাকে অতিরিক্ত সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানানো হয়েছে। পদোন্নতি পুলিশ কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর যোগদান করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। অনতিবিলম্বে এই প্রজ্ঞাপনে জনস্বার্থে করা আদেশ কার্যকর কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

27 Feb 25 1NOJOR.COM

পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হলেন ১০২ কর্মকর্তা

বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, প্রধান উপদেষ্টাসহ দায়িত্বশীল সবাই বলেছেন ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন হবে। কাজেই প্রধান লক্ষ্য সংসদ নির্বাচন, স্থানীয় নির্বাচনের কথা এই মুহূর্তে আমরা চিন্তাভাবনা করছি না। নির্বাচন কমিশনার আরো বলেন, স্থানীয় নির্বাচনের যে সংস্কার প্রক্রিয়া চলছে তাতেও নির্বাচনের জন্য সরকারের কোনো নির্দেশনা আসেনি। স্থানীয় নির্বাচন করতে গেলে ধাপে ধাপে বছর খানেক লেগে যাবে। তিনি বলেন, কাজেই স্থানীয় নির্বাচন করতে গেলে ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে সংসদ নির্বাচন করা অসম্ভব এবং কঠিন হবে। তিনি জানান, ডিসেম্বরে নির্বাচন করতে হলে অক্টোবর-নভেম্বরে তফসিল ঘোষণা করতে হবে।

27 Feb 25 1NOJOR.COM

স্থানীয় নয়, জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে কমিশন: ইসি মাছউদ

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে জম্মু ও কাশ্মীরে ভারতের অবৈধ দখল নিয়ে অভিযোগ করেছেন পাকিস্তানের আইনমন্ত্রী আজম নাজির তারার। এই মন্তব্যের সমালোচনা করে জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি কে ত্যাগী বলেছেন, পাক সেনার নির্দেশে মিথ্যা দাবি করছেন পাকিস্তানের নেতারা। ‘এটা দুর্ভাগ্যজনক যে, এমন একটি ব্যর্থ দেশের জন্য বৈঠকের সময় নষ্ট হচ্ছে। ওরা তো আন্তর্জাতিক সাহায্য নিয়ে বেঁচে রয়েছে।’ ত্যাগী আরও বলেন, পাকিস্তানে মানবাধিকার লঙ্ঘিত হয়, সংখ্যালঘুদের ওপর অত্যাচার চালানো হয় এবং রাষ্ট্রপুঞ্জের দ্বারা নিষিদ্ধ সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া হয়। অন্য দেশ নিয়ে জ্ঞান দেওয়ার কোনও জায়গা পাকিস্তানের নেই।

27 Feb 25 1NOJOR.COM

কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা অভিযোগ ভারতের

আইনজীবী শিশির মনির শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন শহিদ আবরার ফাহাদের ছোট ভাই ও বুয়েট শিক্ষার্থী আবরার ফাইয়াজ। ফেসবুক পেইজে তিনি লিখেছেন, ‘খুব বেশি হলে ১০ থেকে ১২ দিনের মধ্যেই হয়তো উচ্চ আদালতের রায় আসবে। এখন আর কে দোষী আর কে নির্দোষ, সেই বিতর্ক করে দয়া করে আসামিদের বিচার প্রভাবিত করার সুযোগ করে দিয়েন না। আলোচিত এই মামলাটি বিবাদী পক্ষের হয়ে অ্যাডভোকেট শিশির মনির পরিচালনা করেছেন খবর এলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। যার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে মামলা লড়বেন না বলে জানিয়েছেন শিশির মনির।

27 Feb 25 1NOJOR.COM

আইনজীবী শিশির মনির ভাই আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন: আবরার ফাইয়াজ

বৃহস্পতিবার বিকালে ঢাবির মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’। সংগঠনটির আত্মপ্রকাশ ঘিরে বুধবারের ঘটনা পরিকল্পিত কিনা, তা খতিয়ে দেখতে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। নতুন এই ছাত্র সংগঠনের কমিটিতে রিফাত রশীদ নেই বলে জানানো হয়। রিফাত রশীদ নতুন ছাত্রসংগঠনের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে ছিলেন। তিনি পদত্যাগ করেছেন। সংবাদ সম্মেলনে ২০৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর একটি বড় অংশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাখা হয়েছে বলে জানানো হয়েছে।

27 Feb 25 1NOJOR.COM

নতুন ছাত্র সংগঠন থেকে পদত্যাগ করলেন রিফাত রশীদ

বুধবার প্রথম মন্ত্রিসভার বৈঠকে মেক্সিকো ও কানাডিয়ান সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে অবৈধ ক্রসিং হ্রাস পেয়েছে বলে জানান ট্রাম্প‌। তারপরও দুই প্রতিবেশী মেক্সিকা ও কানাডার পণ্যে ২৫% শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এবার জানালেন, ২ এপ্রিল থেকে শুল্ক ধার্য চলবে। এর আগে কানাডা ও মেক্সিকো থেকে বেআইনি সীমান্ত ক্রসিং ও ফেন্টানাইলের প্রবাহ বন্ধে কঠোর হুঁশিয়ারি দেন ট্রাম্প। সেই সঙ্গে ৩০ দিনের জন্য শুল্ক আরোপ না করার সিদ্ধান্ত জানান। যা আগামী ৪ মার্চ শেষ হতে চলেছে। এরমধ্যেই এবার শুল্ক আরোপের দিন তারিখ ঘোষণা করলেন।

27 Feb 25 1NOJOR.COM

মেক্সিকো-কানাডার পণ্যে ২৫ শতাংশ শুল্কারোপ করলেন ট্রাম্প

কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচনে শোচনীয় পরাজয় হয়েছে বিএনপি সমর্থিত প্যানেলের আইনজীবীদের। নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদক পদে পরাজিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। সভাপতি পদে জয়লাভ করেছেন আওয়ামীপন্থি প্রার্থী অ্যাড. মুহা. হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী অ্যাড. এস. এম. শাতিল মাহমুদ। ১৭টি পদের মধ্যে ১১ পদে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীরা জয়লাভ করেছেন।

27 Feb 25 1NOJOR.COM

কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিসমর্থিতদের ভরাডুবি

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, গুলশান থানায় দায়িত্বে অবহেলা করায় একজন এসআই ও একজন কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে‌। ভোরে রাজধানীর চারটি থানা পরিদর্শন করেছেন তিনি । এসময় মিরপুর, দারুসসালাম, আদাবর ও মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোরের দিকে দায়িত্বে শিথিলতা দেখায়। এ সুযোগে সন্ত্রাসী ও অপরাধীরা নানারকম অপরাধমূলক কর্মকাণ্ড করার চেষ্টা করে। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি, তারা যেন এসময়েও সজাগ ও সতর্ক থাকে।

27 Feb 25 1NOJOR.COM

দায়িত্বে অবহেলা করায় এসআই-কনস্টেবলকে বরখাস্ত করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএনপির বর্ধিত সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ফ্যাসিবাদকে তাড়িয়েছি, শেখ হাসিনাকে তাড়িয়েছি। জিয়াউর রহমানের স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ রূপান্তরিত করবার পথ বাঁধাগ্রস্থ করার জন্য ষড়যন্ত্র করছে একটি মহল, দেশবাসীকে বিভ্রান্ত করছে। তিনি বলেন, দেশের মানুষ আশা নিয়ে পাঁচ আগস্ট হাসিনার পতন ঘটিয়েছে, একটা গণতান্ত্রিক বাংলাদেশ পাবে বলে, ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচিত করতে পারবে বলে। কিন্তু সেই পথের সুস্পষ্ট নির্দেশনা পাচ্ছেন না বলে হতাশা প্রকাশ করেন তিনি। অবিভক্ত বাংলার বরেণ্য ব্যক্তিদের নাম পরিবর্তন করে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের চেষ্টার অভিযোগ তুলেন। তিনি স্মরণ করান, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি হিসেবে বিএনপির ত্যাগ তীতিক্ষা।

27 Feb 25 1NOJOR.COM

ফ্যাসিবাদকে তাড়িয়েছি, শেখ হাসিনাকে তাড়িয়েছি: মির্জা ফখরুল

ইউরোপ; এক উন্নত জীবনের হাতছানি। পাকিস্তানি তরুণ আমির আলী ইউরোপ ও মধ্যপ্রাচ্যের ভিসা পেতে সাতবার ব্যর্থ হয়ে অবৈধ পথ ধরেন। পরে আটলান্টিক মহাসাগরের পশ্চিম আফ্রিকা উপকূল থেকে মরক্কোর কর্তৃপক্ষ অভিবাসীদের একটি আটকে পড়া নৌকা থেকে যে ২২জন পাকিস্তানিকে উদ্ধার করে, আলী ছিলেন তাদের একজন। ক্ষুধা, পানিশূন্যতা এবং মানবপাচারকারীদের হাতে নির্যাতনের ফলে যে ৫০জন পুরুষ মারা যায়, তাদের মধ্যে অন্তত ৪৩জন ছিলেন পাকিস্তানি। এতো ঝুঁকি নিয়ে কেন এই যাত্রার উত্তরে আমির আলীর পিতা বলেন আর্থিক দুর্বলতা। গবেষকরা বলছেন, যাত্রার খরচ মেটাতে পারলে আর্থিক দুর্বলতা থাকে না তেমন। উন্নত জীবন ব্যবস্থা ও অধিক সম্মানের আশায় অভিবাসী হতে চায়। এছাড়া যে কাজ করতে পাকিস্তানে ৩ ডলার পাওয়া যায় সেই কাজে ইউরোপ দেয় ২০-২৫ ডলার!

27 Feb 25 1NOJOR.COM

আর্থিক সচ্ছলতা ও উন্নত জীবনের আশায় পশ্চিমে যাওয়ার মৃত্যু ঝুঁকি নিচ্ছে পাকিস্তানীরা

জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে জম্মু ও কাশ্মীরে ভারতের অবৈধ দখল এবং কাশ্মীরি জনগণের আত্মরক্ষার অধিকারকে অব্যাহতভাবে অস্বীকার করার নিন্দা জানিয়েছে পাকিস্তান। মানবাধিকার ইস্যুতে পাকিস্তানের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে আইনমন্ত্রী আজম নাজির তারার জানান, ‘গত এক দশকে ৭০টিরও বেশি মানবাধিকার সম্পর্কিত আইন প্রণয়ন করা হয়েছে তার দেশে। সাম্প্রতিক ২৬তম সাংবিধানিক সংশোধনী একটি পরিষ্কার, স্বাস্থ্যকর এবং টেকসই পরিবেশকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দিয়েছে। গাজায় ইসরাইলের যুদ্ধের কথা বলতে গিয়ে, আইনমন্ত্রী তেল আবিবের উপকূলীয় ছিটমহলে চলমান নৃশংসতার নিন্দা করেন। সেই সাথে কাশ্মীর রিপোর্ট আপডেট করার আহ্বান জানিয়েছেন।

27 Feb 25 1NOJOR.COM

ভারতের জম্মু ও কাশ্মীর অবৈধ দখল এবং অধিবাসীদের আত্মনিয়ন্ত্রণের অধিকার অস্বীকার করার নিন্দা জানিয়েছে পাকিস্তান

ছাত্রদের নতুন রাজনৈতিক দলের নাম 'জাতীয় নাগরিক পার্টি' ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দলটির পক্ষ থেকে নতুন এই নাম ঘোষণা করা হয়। নতুন এই দলের শীর্ষ ৬ পদে নেতৃত্ব চূড়ান্ত হয়েছে।জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন। মুখ্য সমন্বয়ক হচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হচ্ছেন সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এছাড়া যুগ্ম সদস্য সচিব শামান্তা শারমিন। এই কমিটি জাতীয় নির্বাচন পর্যন্ত থাকবে বলে জানা গেছে। নতুন দলে জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধারা পেয়েছেন গুরুত্বপূর্ণ, জুলাইয়ের নারীরাও জায়গা পাচ্ছেন বলে খবর আছে।

27 Feb 25 1NOJOR.COM

ছাত্রদের নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’

ইসরাইল ও ফিলিস্তিনের দ্বি-রাষ্ট্র সমাধান অর্জনের সম্ভাবনার জানালা বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক শীর্ষ কর্মকর্তা সিগ্ৰিড কাগ। এক সম্মেলনে তিনি বলেন, অঞ্চলের মানুষ কেবল শান্তি, নিরাপত্তা ও মর্যাদা ফিরে পেতে পারে দ্বি-রাষ্ট্র সমাধানের মাধ্যমে। কাগ পশ্চিম তীরে ইসরাইলের সাম্প্রতিক অভিযান সম্প্রসারণে উদ্বেগ প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত দূত ডরোথি শিয়া জানান, ট্রাম্প প্রশাসন চুক্তির পূর্ণ বাস্তবায়নে কাজ করছে। তিনি আরো জানান, হামাসের কাছে এখনো আমেরিকান পাঁচ নিহতসহ ৬৩ জন জিম্মি রয়েছে। তিনি এবং ইসরাইলের রাষ্ট্রদূত হামাস নির্মূলের কথা বলেন‌, একে শান্তি প্রতিষ্ঠার শর্ত মনে করছেন।

27 Feb 25 1NOJOR.COM

ইসরাইল-ফিলিস্তিনের দ্বিরাষ্ট্র সমাধান হুমকির মুখে: জাতিসংঘ

গাজার মুখপাত্র মেজর মাহমুদ বাসল জানিয়েছেন, গাজা উপত্যকার বিভিন্ন এলাকা থেকে ৭০০-র বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মৃতদেহের বেশিরভাগের শরীরেই তীব্র আঘাতের চিহ্ন রয়েছে, ফলে মৃতদেহগুলোর পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। বিবৃতিতে বাসল বলেছেন, উপলব্ধ পরীক্ষাগারের অভাবের কারণে মৃত ব্যক্তির পরিচয় সনাক্তকরণে বেগ পেতে হচ্ছে তাদের। তিনি আরও উল্লেখ করেছেন, বেসামরিক প্রতিরক্ষা দলগুলি মৃতদেহ উদ্ধার এবং ধ্বংসস্তূপ পরিষ্কার করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম পায়নি। ‘১০ হাজারেরও বেশি মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে আটকে আছে এবং সিভিল ডিফেন্স তাদের উদ্ধার করতে পারছে না। প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ না করা পর্যন্ত এই সমস্যাটি অমীমাংসিত থাকবে।’

27 Feb 25 1NOJOR.COM

গাজায় ৭ শতাধিক মৃতদেহ উদ্ধার, মিলছে না পরিচয়

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মহানগরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ‘অপারেশন ডেভিল হান্টে’ ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল থেকে শুরু হয়ে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বাসন ও কাশিমপুর থানা এলাকা থেকে দুইজন করে চারজনকে এবং গাছা থানা এলাকায় একজনকে গ্রেফতার করা হয়। এছাড়া টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে ১৬ জনসহ মোট ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ পর্যন্ত এই অভিযানে মহানগরীতে ৩৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

27 Feb 25 1NOJOR.COM

ডেভিল হান্ট: গাজীপুরে গ্রেফতার ২১

আবরার ফাহাদের হত্যায় জড়িতদের পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী শিশির মনিরের নাম আসার পর ফেসবুকসহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা হয়। অবশেষে এই মামলা থেকে সরে দাঁড়ালেন তিনি। এক পোস্টে তিনি লেখেন, হাইকোর্টে শহীদ আবরারের মামলার শুনানি শেষ। রায়ের জন্য অপেক্ষমাণ। আপনাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি যে, হাইকোর্টের রায় যাইহোক, আপিল বিভাগে আমি কারো পক্ষে এই মামলা পরিচালনা করব না, ইনশাআল্লাহ। তিনি বলেন, শহীদ আবরারের পরিবারের সঙ্গে দেখা করবেন, আশা করেন সবাই সৌহার্দ্যপূর্ণ দৃষ্টিতে বিষয়টি দেখবেন।

27 Feb 25 1NOJOR.COM

অবশেষে আবরার হত্যা মামলা থেকে সরে দাঁড়ালেন শিশির মনির

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমরা দিনক্ষণ, মাস বা বছর না বেঁধে নির্বাচনের পূর্বশর্ত হিসাবে যে সংস্কার প্রয়োজন, তা সম্পন্ন হোক বলেছি। আমরা ভোট কাটতে পারব না। আমাদের টাকা আর মাস্তান নেই। যাদের রয়েছে, তারাই তাড়াতাড়ি নির্বাচন চায়, যেন ভোট কেটে নিতে পারে। তিনি আরও বলেন, যারা বলেন জামায়াত দেরিতে নির্বাচন চায়, আবার চায় না, তারা বাস্তবতা বুঝতে পারছেন না। আমরা ১৪, ১৮ ও ২৪ এর মতো নির্বাচন চাই না। সরকারকে শক্ত থাকতে আহ্বান করেছেন বলে তিনি জানান, ইসলামিক দলগুলোর ঐক্যের আলোচনা চলছে।

27 Feb 25 1NOJOR.COM

‘ভোট কাটার জন্য যাদের টাকা আর মাস্তান আছে, তারাই দ্রুত নির্বাচন চায়’

এক দফা দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মূল ফটকের সামনে টানা ২৬ ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের ব্যানারে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা। তারা বুধবার সকাল ৯টা থেকে সেখানে অবস্থান করছেন।বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রধান ফটক ঘুরে দেখা যায়, প্রায় ৩০ জন আন্দোলনকারী শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন গেটের সামনে। সরকারি গাড়ি দেখলেই স্লোগান দিচ্ছেন, এক দুই তিন চার, সব শালারা বাটপার। তাদের একদফা দাবি হচ্ছে, আহতদের কোটায় বৈষম্য দূর করে দুইটা ক্যাটাগরি করা।

27 Feb 25 1NOJOR.COM

টানা ২৬ ঘণ্টা ধরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের গেটে অবস্থানে আহতরা

আবরার হত্যায় অভিযুক্তদের পক্ষের আইনজীবীর দায়িত্ব নেওয়াতে শিশির মনির বেশ সমালোচিত হচ্ছেন। বৃহস্পতিবার ফেসবুকে এর ব্যাখ্যা দিয়েছেন হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। গালিব বলেন, ‘আবরার হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত ১২ জন আসামি শিশির মনিরের চেম্বারের সঙ্গে যোগাযোগ করলে তদন্ত রিপোর্ট আর সাক্ষ্যপ্রমাণ দেখে তার চেম্বার ১২ জনের মধ্যে ৫ জনের মামলা গ্রহণ করে নাই। এই পাঁচ জনকে নিরাপরাধ বলে মনে হয় নাই তাদের কাছে। বাকি দুইজনকে মৃত্যুদণ্ড দেওয়ার মতো অপরাধী নয়, যাবজ্জীবনে নামিয়ে আনার জন্য মামলা গ্রহণ করেছেন বলে জানান। এর বিপরীত তথ্য দিয়ে বিশেষজ্ঞ আইনজীবী জানালে শিশির মনিরেরে বিরুদ্ধে দাঁড়াবেন, বলেন তিনি।

27 Feb 25 1NOJOR.COM

১২ জনের মধ্যে ৫ জন মৃত্যুদণ্ডপ্রাপ্তকে নির্দোষ ও ২ জনের মৃত্যুদণ্ড বেশি শাস্তি মনে হওয়ায় মামলা গ্রহণ করেছেন শিশির মনির

জাতীয় ঐক্য ও জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের চক্রান্তের বিরুদ্ধে দেশের সব শ্রেণীর জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেন যারা বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানিয়ে রাখতে চেয়েছিল তারা সরকার এবং স্থানীয় নির্বাচন ইস্যুতে ধূম্রজাল সৃষ্টি করছে। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্মরণ করেন, স্মরণ করেন বিগত আন্দোলনে যারা জীবনসহ বিবিধ উপায় ত্যাগ স্বীকার করেছেন তাদেরকে, গভীর শ্রদ্ধা জানান ৭১ এর ধারাবাহিকতায় ২৪ এ শহীদ হওয়া জুলাই শহীদদের। সংস্কার ধারাবাহিক প্রক্রিয়া উল্লেখ করে এই নেতা সংস্কারক দল হিসেবে বিএনপিকে উপস্থাপন করেন।

27 Feb 25 1NOJOR.COM

জাতীয় ঐক্য ও নির্বাচনের পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চলছে: তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, গণঅভ্যুত্থানের অর্জন নস্যাতের ষড়যন্ত্র করছে ফ্যাসিস্ট ও তাদের দোসররা। ইস্পাত কঠিন ঐক্যে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে। তিনি বলেন, নূন্যতম সংস্কার করে দ্রুত নির্বাচনে ফিরে যাওয়া উচিত। তিনি জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে ক্ষুদ্র স্বার্থ পরিহার করে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। খালেদা জিয়া বলেন, চিকিৎসার জন্য যুক্তরাজ্য থাকলেও জনগণের পাশে আছেন।

27 Feb 25 1NOJOR.COM

গণঅভ্যুত্থানের অর্জন নস্যাতের ষড়যন্ত্র চলছে: খালেদা জিয়া

পিলখানা হত্যাকাণ্ড, ন্যায়বিচার ও সার্বভৌমত্ব প্রশ্নে আলোচনা সভায় বক্তারা বলেছেন, এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা, বাস্তবায়ন করেছেন ভারতের নির্দেশে। ভারতীয় সীমান্তে একজন বিজিবি দশজন বিএসএফের সমান, বিজিবির শক্তি তথা কর্মকর্তারা সেনাবাহিনীর সদস্য, এজন্য তাদের হত্যা করা হয়েছে। তথ্য উপাত্ত, শহীদ ও ক্ষতিগ্রস্তদের স্বাক্ষ্য থেকে ভারতের প্রশিক্ষিত ফোর্স ও লীগের সন্ত্রাসীদের অংশগ্রহণ নিশ্চিত করা গেছে বলেও জানান তারা। এই সময় শেখ হাসিনা, শেখ সেলিম, শেখ তাপস, মির্জা আজম ও নানকদের বিচারের দাবি তোলা হয়। মেজর মোহসীন বলেন, শেখ হাসিনাকে ২৫ ফেব্রুয়ারি নীরবতা থাকায় প্রশ্ন করলে তাকে চাকরিচ্যুত করা হয়। তাসনুভা বলেন, এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড শেখ হাসিনা‌।

27 Feb 25 1NOJOR.COM

পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হাসিনা

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার দুটি প্রতিবেদনে বুধবার দেখা গেছে, ডিসেম্বরে ইউরোনিয়াম মজুদ নাটকীয় গতিতে বাড়ানোর ঘোষণার পর ইরানের ইউরেনিয়াম বেড়ে পারমাণবিক বোমা তৈরির মানের কাছাকাছি চলে গেছে। প্রায় ৯০% কাছাকাছি মানের, ৬০% পর্যন্ত ফিসাইল বিশুদ্ধতায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ পশ্চিমাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র এ নিয়ে ইরানের উপর নতুন করে চাপ সৃষ্টির পরিকল্পনা করলেও আন্তর্জাতিক আণবিক শক্তি জানিয়েছে, নতুন করে নিষেধাজ্ঞা আরোপের সময় ফুরিয়ে আসছে। আইএইএ জানিয়েছে, পরমাণু অস্ত্রহীন একমাত্র দেশ ইরানে উচ্চমানে পরিশোধিত ইউরোনিয়াম উৎপাদন উদ্বেগজনক। ইরান যে পরিমাণ মজুদ করেছে এতে ছয়টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব।

27 Feb 25 1NOJOR.COM

ইরানে পারমাণবিক বোমা তৈরির ইউরেনিয়াম মজুদ দ্রুত বৃদ্ধি পাচ্ছে: আইএইএ

সারা দেশ থেকে আসা চার হাজার নেতাকর্মী নিয়ে কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে বিএনপির বর্ধিত সভা। জাতীয় সংসদ ভবনের এলডি হল ও মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়া সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদ নির্বাচনই জাতির প্রত্যাশা-এ লক্ষ্যে সাংগঠনিক কর্মসূচি চূড়ান্ত করতে এ সভার প্রধান এজেন্ডায় রয়েছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও ভবিষ্যৎ কর্মপন্থা। তৃণমূলের নেতাদের দেওয়া মতামতকে গুরুত্ব দিয়ে তৈরি করা হবে দলের কর্মপরিকল্পনা। এই সভায় নির্বাচনী মাঠে সম্ভাব্য প্রার্থীদের একটা অবস্থানও ফুটে উঠবে। এই সভাকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন নেতাকর্মীরা।

27 Feb 25 1NOJOR.COM

বিএনপির বর্ধিত সভা শুরু

যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের শেষ নির্ধারিত বিনিময়ের অংশ হিসেবে গাজায় আটক চার ইসরায়েলি মৃতদেহ রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস। একই সঙ্গে ৬২০ জন ফিলিস্তিনি বহনকারী প্রথম বাসটি বাসটি পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছে। চুক্তি অনুযায়ী গাজা উপত্যকায় ভ্রাম্যমাণ বাড়ি ও তাঁবু সরবরাহ না করাতে ছয় শিশু ঠাণ্ডায় মৃত্যুবরণ করেন। ফিলিস্তিনের উপর আগ্রাসনকে এদিকে সাবেক মধ্যস্থতাকারী দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের সাথে তুলনা করেছেন। জাতিসংঘের মুখপাত্র তাঁবু এবং আশ্রয়কেন্দ্র স্থাপনের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

27 Feb 25 1NOJOR.COM

৬২০ ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ৪ ইসরাইলির লাশ ফেরত দিয়েছে হামাস

২৬ ফেব্রুয়ারি দুপুরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সেনাবাহিনীর সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। সিটি কর্পোরেশনের আওতাধীন অবকাঠামো উন্নয়নে ডিএনসিসি ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা করেন। প্রশাসক বলেছেন, সেনাবাহিনী ইতোমধ্যে ১৮টি ওয়ার্ডে কাজ করছে, দক্ষ লজিস্টিক ও টেকনিক্যাল সহায়তার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে, ট্রাফিক ব্যবস্থা ও শহর নিরাপত্তায় যৌথভাবে কর্পোরেশনের সাথে কাজ করবে। এ সময় সেনাপ্রধান নদীর রণকৌশল ভূমিকা নিয়ে প্রশাসকের প্রশংসা করেন, শহরের যুবকদের দক্ষতা বৃদ্ধি করতে প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়নে পদক্ষেপ নিতে আহ্বান জানান।

27 Feb 25 1NOJOR.COM

সেনাপ্রধানের সঙ্গে ডিএনসিসি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

মঙ্গলবার রাত দুইটায় ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির উপজেলা কার্যালয়ে পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত চারটি বোমা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, রাতে বিএনপি কার্যালয় লক্ষ্য করে বিপরীত থেকে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের একটা অংশ পুড়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে এনে অবিস্ফোরিত বোমা উদ্ধার করে। উপজেলা বিএনপি দোষীদের আইনের আওতায় দাবি জানিয়েছেন। পুলিশ বলেছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

27 Feb 25 1NOJOR.COM

গভীর রাতে বিএনপি অফিসে পেট্রলবোমা বিস্ফোরণ

রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে চার পদ রেখে বাকিসব সেল বিলুপ্ত করেছে জাতীয় নাগরিক কমিটি। কমিটির মুখপাত্র শামান্তা শারমিন জানান, আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র, মুখ্য সংগঠক বাদে বাকি সব নেতৃত্ব, নির্বাহী কমিটি, সেল ও সার্চ কমিটি বিলুপ্ত করা হয়েছে এক সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক। গেল ৫ আগস্ট সরকার পতনের মাসখানেক পর জাতীয় নাগরিক কমিটি যাত্রা আরম্ভ করেছিল। সংগঠনটির আহ্বায়ক নাসীরুদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম এবং মুখপাত্র শামান্তা শারমিন। নতুন দলে যোগদান করবে না এমন সব কেন্দ্রীয় সদস্যদের সদস্য পদ বাতিল হবে না, তবে নতুন দলে গেলে বাতিল হয়ে যাবে। আগামী ১৫ দিন চার মূল নেতৃত্ব দায়িত্বে থেকে পরবর্তী ফোরাম গঠন করবেন।

27 Feb 25 1NOJOR.COM

চার পদ রেখে নাগরিক কমিটির সব সেল বিলুপ্ত ঘোষণা

জামালপুরের সরিষাবাড়ীতে অবৈধ অনুপ্রবেশের দায়ে শুক্কুর আলী (২৫) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে , মঙ্গলবার রাতে শুক্কুর আলী ভাটারা বাজারে ঘুরাফেরা করলে বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। সে হিন্দিতে কথা বলে। তবে আধো বাংলা ও ইংরেজি বলতে পারে। তার আচরণ উদ্ভ্রান্ত মনে হওয়ায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি ত্রিপুরা রাজ্যের, ১৪-১৫ দিন আগে সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।

27 Feb 25 1NOJOR.COM

সরিষাবাড়ীতে ভারতীয় নাগরিক গ্রেফতার

বুধবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে কোথাও তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পাশা। গভীর রাতে হওয়াতে অনেকেই টের পাননি, তবে টের পেয়েছেন এমন অনেকেই ফেসবুকে জানিয়েছেন। ভূমিকম্পটির উৎপত্তি স্থল আসাম রাজ্যের খারুপাতিয়া নামক শহরে। তবে আগামী ২৪ ঘন্টায় একাধিক আফটার শক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

27 Feb 25 1NOJOR.COM

ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আমরা মানবতাকে টুকরো টুকরো করা মেজরিটি-মাইনরিটি মানি না।‌ গড ফাদার গড মাদার আর ফ্যাসিবাদি মাফিয়াদের বাংলাদেশও দেখতে চাই না। তিনি নিজেদের সংখ্যালঘু মনে না করার আহ্বান জানিয়ে বলেন, পতিতদের বিভক্তে বিভক্ত হবেন না, বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করেছে সবাই গর্বিত নাগরিক। প্রতিবেশী যদি সম্মানজনক নয়, অপমানজনক কিছু করে তাহলে দেশের স্বার্থে ভূমিকা রাখার কথা জানান তিনি। এই সময় তিনি ২৬ অক্টোবর ২০০৬ থেকে ২০২৪ এর ৫ আগস্ট পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করেন।

27 Feb 25 1NOJOR.COM

আমরা এই দেশে মেজরিটি-মাইনরিটি মানি না

বৃহস্পতিবার ভোরে মিরপুর, দারুসসালাম, আদাবর ও মোহাম্মদপুর থানা পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সবসময় সজাগ থাকার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, জনগণ যেন নির্বিঘ্নে ঘুমাতে পারে ও নির্ভয়ে চলাফেরা করতে পারে এটা আইনশৃঙ্খলা বাহিনীর নিশ্চিত করতে হবে। এজন্য মনিটরিং, টহল বাড়ানো হয়েছে। মন্ত্রণালয়ের অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছে। উপদেষ্টা সতর্ক করেন, যারাই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে তাদেরকে গ্রেফতার করা হবে। পরিস্থিতি উন্নতি হলে যৌথ অভিযান বন্ধ হবে, তবে অন্যান্য অভিযান চলবে।

27 Feb 25 1NOJOR.COM

আইনশৃঙ্খলা বাহিনীকে সবসময় সজাগ ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

জনগণের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র উপদেষ্টা কার্যক্রম পদক্ষেপ ও দক্ষতা দেখাতে পারছে না বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সাংস্কৃতিক কর্মসূচিতে পরিকল্পিতভাবে বাঁধা দেওয়া হচ্ছে। সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা তা এখনো সেভাবে পূরণ হয়নি, রাষ্ট্রের পক্ষ থেকে পুলিশ ধরবে না, কিন্তু পাড়া মহল্লার সন্ত্রাসীদের উৎপাত মানুষ আশা করেনি। এই সময় রিজভী বসন্ত বরণে বাঁধা, মাজার হামলার মতো ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন, পাহাড়া মহল্লার গডফাদারদের দ্রুত থামাতে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আহ্বান জানান।

27 Feb 25 1NOJOR.COM

স্বরাষ্ট্র উপদেষ্টা দক্ষতা দেখাতে পারছেন না

ক্ষমতায় আসার আগেই মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ক্ষমতায় এসে সেই লক্ষ্যে কাজ শুরু করলে ইউক্রেন মুশকিলে পড়ে। এমনকি ট্রাম্প আর্থিক সহায়তার বিনিময়ে ইউক্রেনের খনিজ সম্পদের ভাগ চান। জবাবে জেলেনস্কি বলেছিলেন, আমি আমার দেশ বিক্রি করতে পারব না। তবে এখন এই কথা থেকে সরে এসেছেন। খনিজ সম্পদ ভাগাভাগি চুক্তিতে রাজি হয়েছেন জেলেনস্কি। এই চুক্তিকে প্রতারণা বলছে রাশিয়া। এর আগে মঙ্গলবার ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রের জনগণের করের টাকায় ইউক্রেনকে দেওয়া তিনশ থেকে সাড়ে তিনশ বিলিয়ন ডলার ফেরত চায় মার্কিন করদাতারা। চলতি সপ্তাহে হোয়াইট হাউজে ট্রাম্প জেলেনস্কির সাক্ষাৎ হবে।

27 Feb 25 1NOJOR.COM

ট্রাম্পের সাথে খনিজ চুক্তি করছে ইউক্রেন, যাকে জেলেনস্কি বলেছিলেন দেশ বিক্রির শামিল

বগুড়ায় গণঅভ্যুত্থান চলাকালে গুলিতে স্কুলছাত্র জুনাইদ ইসলাম রাতুলের (১৪) শহীদ হওয়ার ঘটনায় ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ ৬২ জনের নাম উল্লেখ করে ৩৬২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহতের বাবা গত ১৭ ফেব্রুয়ারি বিকালে সদর থানায় এ মামলা করেন। পুলিশ মঙ্গলবার রাতে অন্যতম আসামি মঞ্জু সরকারকে গ্রেফতার করেছে। এজাহারে উল্লেখ আছে, ৫ আগস্ট বিকালে রাতুল ও তার ভগ্নিপতি আমির হামজা ছাত্র-জনতার সঙ্গে শহরে গিয়ে বিক্ষোভে অংশগ্রহণ করেন। এ সময় আসামিরা দেশি বিদেশি অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে। আসামি শুভাশীষ পোদ্দার লিটন শটগান দিয়ে রাতুলকে হত্যার উদ্দেশ্যে গুলি করে আহত করে। পরে দীর্ঘ চিকিৎসা শেষে ২৩ সেপ্টেম্বর শহীদ হন রাতুল।

27 Feb 25 1NOJOR.COM

আন্দোলনে গুলিতে স্কুলছাত্র নিহত, হাসিনাসহ ৩৬২ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ৪ জন শিক্ষার্থীর আজীবন ছাত্রত্ব বাতিলসহ মোট ৪৮ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রুয়েট শাখার সভাপতি ফাহমিদ লতিফ লিয়ন ও সাধারণ সম্পাদক সৌমিক সাহাসহ নেতাকর্মীরা রয়েছেন। জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়টির ছাত্র-শৃঙ্খলা কমিটির সভায় উপাচার্যের সভাপতিত্বে এ শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়টির তিন কর্মকর্তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

27 Feb 25 1NOJOR.COM

রুয়েট ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ৪৮ জনের শাস্তি

বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, অনেকের মতে ছোটবেলায় বড় হয়ে দেশের জন্য খেলব বা বড় খেলোয়াড় হওয়ার স্বপ্ন ছিল না। তবে এবার সুযোগ হয়েছে রাজনীতির মাঠে খেলার। এই মাঠে কখনো তাকে একা না রাখার অনুরোধ করেন তিনি। এক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে তিনি বলেন, ১৬ বছর ধরে লীগ তার বাবাকে অনেক কথা বলেছে, বিএনপি তার বাবার পক্ষে বলেছে। কিন্তু আজ মঞ্চে দাঁড়িয়ে শহীদ টাইটেলে পিতার ছবি দেখে তিনি প্রথম প্রাপ্তি পেয়েছেন বলে জানান। ভালোবেসে আপনাদের ভাইজানের ছেলে ভাতিজাকে দেখে রাখবেন এই কামনা করেন তিনি। তিনি এই সময় প্রস্তাবিত স্টেডিয়াম গড়ার প্রতিশ্রুতি দেন।

27 Feb 25 1NOJOR.COM

এবার সুযোগ হয়েছে রাজনীতির মাঠে খেলার: হুম্মাম কাদের

বুধবার যমুনায় জার্মান সরকারের কমিশনার জারাহ ব্রুন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সুদৃঢ় করতে বিশেষ সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ। জার্মানির জনগণ ও দেশটির অর্থনীতির প্রশংসা করে বলেন, জার্মানি বিশ্বব্যাপী ভারী শিল্পসহ অনেক ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। ‘আমাদের সঙ্গে জার্মানির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে আমরা ভিন্ন মাত্রার একটি বিশেষ সম্পর্ক গড়ে তুলতে চাই’। ডিসেম্বর নির্বাচন হতে যাচ্ছে বলে ডক্টর ইউনুস সংস্কার কর্মসূচি বাস্তবায়নে জার্মানির সহযোগিতা চেয়েছেন। জারাহ ব্রুন সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণ সম্পর্কে ধারণা নিতে বাংলাদেশ সফর করছেন। তিনি অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

27 Feb 25 1NOJOR.COM

জার্মানির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে অপারেশন ডেভিল হান্টে ৬৭৮ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ১২ জনসহ মোট ১ হাজার ৬৯০ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি এই সময়ে একটি ৪.৫ এম এম পিস্তল, একটি এলজি ও একটি শুটারগান ছাড়াও একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, একটি ম্যাগজিন, ৭টি কার্তুজ ও একটি রাইফেলের গুলি জব্দ করা হয়েছে। এছাড়াও অভিযানে স্টিলের দেশীয় তৈরি একটি কুড়াল ছাড়াও একটি ধারাল চাপাতি, একটি রামদা, একটি লোহার শাবল, একটি ক্ষুর, ২টি সুইচ গিয়ার ও ২টি লোহার রড জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

27 Feb 25 1NOJOR.COM

ডেভিল হান্টে গ্রেফতার আরও ৬৭৮

বুধবার ঢাবির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, সার্বিক প্রস্তুতি সারার আগে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগাম সময়সূচি ঘোষণার ‘সুযোগ নেই’। কর্তৃপক্ষ বলছে, ডাকসু ও হল সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনের বিষয়ে তিনটি সংস্কার কমিটি ‘নিরলসভাবে’ কাজ করে যাচ্ছে। এসব কমিটি প্রতিনিয়ত ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠন, সাধারণ ছাত্র-ছাত্রী, সাংবাদিকসহ সকল অংশীজনের মতামত গ্রহণ করছে। তা অনুযায়ী গঠনতন্ত্র সংশোধন করা হবে। তারপর নির্বাচনের সময়সূচি ও প্রাসঙ্গিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

27 Feb 25 1NOJOR.COM

সার্বিক প্রস্তুতি সারার আগে ডাকসু নির্বাচনের আগাম সময়সূচি ঘোষণার সুযোগ নেই, ঢাবি প্রশাসন

শআশুলিয়ায় পূর্বশত্রুতার জের ধরে মোমেনুল ইসলাম মকমিন (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে একই দিন রাত ১১টার দিকে আশুলিয়ায় সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে তাকে। স্থানীয়রা জানায়, রুবেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। রুবেল বিভিন্ন সময় মোমেনকে তার আন্ডারে মাদক ব্যবসা করার জন্য প্রস্তাব দেন। মোমেন তার প্রস্তাবে রাজি না হওয়ায় তাদের মধ্যে শত্রুতা শুরু হয়। এর সূত্রধরে সন্ত্রাসীদের নিয়ে মোমেনকে আক্রমণ করে খুন করে।

27 Feb 25 1NOJOR.COM

আশুলিয়ায় যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ৬

পর্দানশীন মহিলা আনজুমান যশোরের সভাপতি মুছাম্মাৎ আনজুয়ারা বেগম ও সাধারণ সম্পাদক রাজিয়াতুন্নেসার নেতৃত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতাধিক নারী অংশ নেন। মানববন্ধন শেষে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন তারা। পর্দানশীন নারীরা বলেন, শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে তারা বৈষম্যের শিকার। গত ১৬ বছর ধরে অসংখ্য পর্দানশীন নারীর নাগরিকত্ব আটকে রাখা হয়েছে। শিক্ষাক্ষেত্রেও করা হচ্ছে বঞ্চিত। পরিচয় যাচাইয়ে জোর করে বেগানা পুরুষের সামনে চেহারা খুলতে বাধ্য করা হচ্ছে। এসব হেনস্তার অবসান চেয়ে পরিচয় শনাক্তে চেহারা ও ছবি মেলানোর সেকেলে পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করার দাবি করেন, ফিঙ্গারপ্রিন্ট গ্রহণে নারী কর্মকর্তা বাধ্যতামূলকের দাবিও করেন।

27 Feb 25 1NOJOR.COM

চেহারা নয়, ফিঙ্গারপ্রিন্টে জাতীয় পরিচয়পত্র চান পর্দানশীন নারীরা

বিএনপির সমাবেশে স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি সমর্থিত সাবেক জনপ্রতিনিধিরা। তা না করা হলে রাজপথে নেমে আন্দোলন করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সমাবেশ শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিতে ৫ সদস্যের প্রতিনিধিদল পাঠানো হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, আমরা আগে জাতীয় সংসদ নির্বাচন চাই, তারপর স্থানীয় সংসদ নির্বাচন। অতীতে যত তত্ত্বাবধায়ক সরকার এসেছে, তারা আগে জাতীয় সংসদ নির্বাচন দিয়েছে। এ দাবি আমরা প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান উপদেষ্টার কাছে পেশ করব। এই সাবেক জনপ্রতিনিধিরা দলের উপর হাসিনার নির্মম অত্যাচার বর্ণনা করেন।

27 Feb 25 1NOJOR.COM

আগে জাতীয় নির্বাচন দিতে হবে, নইলে আন্দোলন

উপদেষ্টার পদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগের একদিন পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন মো. মাহফুজ আলম। বুধবার মন্ত্রিপরিষদ (রুটিন) সচিব জাহেদা পারভীন স্বাক্ষরিত মন্ত্রীপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে ন্যস্ত আছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেন। ২৮ তারিখে আত্মপ্রকাশ করতে যাওয়া দলের নেতৃত্ব দেবেন তিনি।

27 Feb 25 1NOJOR.COM

নতুন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন খালসমূহের খনন, খালের পানি দূষণ রোধ ও টেকসই উন্নয়নে বিশ্বব্যাংক সহায়তা করবে। নগরভবনে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাতের সময় এ বিষয়ে আলোচনা করা হয়। প্রশাসক বলেন, আমরা এরইমধ্যে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সমন্বিতভাবে খালের উন্নয়নে কাজ শুরু করেছি। বিশ্বব্যাংকের সহায়তা ঢাকার জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে এবং খালের দূষণ রোধ করে পরিবেশবান্ধব শহর গড়তে ভূমিকা রাখবে। বিশ্বব্যাংকের প্রতিনিধিদলে ছিলেন, বিশ্বব্যাংকের সিনিয়র ওয়াটার স্পেশালিষ্ট ও টাস্ক টিম লিডার হার্শ গোয়েল, লিড ওয়াটার স্পেশালিষ্ট ডেভিড ম্যালকম লর্ড, সিনিয়র ওয়াটার সাপ্লাই ও স্যানিটেশন স্পেশালিষ্ট আরিফ আহমেদ।

27 Feb 25 1NOJOR.COM

ডিএনসিসির টেকসই উন্নয়নে সহায়তা দেবে বিশ্বব্যাংক

বুধবার সকালে গাজীপুর জজ আদালত চত্বরে জামিন পাওয়া দুই আসামিকে মারধর করে অপহরণের চেষ্টা চালিয়েছে বাদীপক্ষ। এ সময় নারী-পুরুষসহ ১৩ আসামিকে বেধড়ক মারধর ও কুপিয়ে আহত করা হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত আইনজীবী ও জনতা পদক্ষেপ নিয়ে দুজনকে উদ্ধার করলে বাদীপক্ষ পালিয়ে যায়। ভুক্তভোগী দুই জামিনপ্রাপ্ত আসামি হলেন- মিলন মিয়া (৩৫) ও বাবুল মিয়া (৪০)। এ ঘটনায় মামলার বাদী এসএম নাজমুল হক অপহরণ ও আক্রমণের নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। জমি সংক্রান্ত মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বলে জানান ভুক্তভোগীরা। সিসিটিভি ফুটেজ বলছে, পুলিশ দাঁড়িয়ে থেকেও ব্যবস্থা নেয়নি।

27 Feb 25 1NOJOR.COM

ফিল্মি স্টাইলে আদালত চত্বর থেকে আসামি ছিনতাই চেষ্টা

এক সভায় বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেছেন, সংস্কারের নামে জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব করবেন না। এটা বুঝতে যদি দেরি হয়, তাহলে আপনার প্রতি জনগণের আস্থা উঠে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে। তিনি বলেন, সংস্কার দরকার, যতটুকু নির্বাচন করতে জরুরি ততটুকু করেন। বিলম্ব না করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। আপনি আমাদের সম্মান বৃদ্ধি করেছেন বলে তিনি বলেন, আমরা আপনার অপদস্থ হতে দেব না। এই সময় তিনি বলেন ডেভিল হান্টে বড় শয়তান এখনো ধরা হয়নি। তিনি ১৮ সালে নির্বাচনে হাসিনা কর্তৃক বিশ্বাসভঙ্গের স্মৃতিচারণও করেন।

27 Feb 25 1NOJOR.COM

সংস্কারের নামে জাতীয় নির্বাচন বিলম্ব করবেন না: সরকারকে বিএনপি নেতা

বেইজিংয়ের স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক দপ্তরের মুখপাত্র ঝু ফেংলিয়ান বলেছেন, তাইওয়ানের শাসক দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি যুক্তরাষ্ট্র থেকে ৭ থেকে ১০ বিলিয়ন $ মূল্যের অস্ত্র কেনার পরিকল্পনা করছে। যা মূলত ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্যই করা হচ্ছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ক্রয় ‘তাইওয়ানের স্বাধীনতাকামী শক্তিদের রক্ষা করতে পারবে না’। ঝু বলেন, দাবার গুটি শেষ পর্যন্ত ত্যাজ্য গুটিতেই পরিণত হবে। ১৯ ফেব্রুয়ারি তাইওয়ানের নেতা লাই চিং-তে বলেছিলেন, ‘তাইওয়ান দাবার গুটি নয়, বরং দাবার খেলোয়াড়’। এই সময় ঝু সামরিক শক্তিমত্তার কথা বলে চীন থেকে তাইওয়ান বিচ্ছিন্ন হলে চীনের ১.৪ বিলিয়ন জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

27 Feb 25 1NOJOR.COM

শত শত কোটি ডলারের অস্ত্র কিনছে তাইওয়ান, কড়া হুঁশিয়ারি চীনের

বিগত সময়ের শেয়ারবাজার লুটপাটকারীদের চিহ্নিত ও শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা স্টক মার্কেট লুটপাট করে সাধারণ বিনিয়োগকারীদের নিঃস্ব করেছে তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে। তা না হলে এরা এই কাজ চালিয়ে যাবে। শেয়ার মার্কেটের ওপর সরকারি নিয়ন্ত্রণ কমিয়ে স্বাধীন কমিশন গঠনের ওপর জোর দেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু। তিনি বলেন, আগামীতে যদি নির্বাচিত সরকার আসে আর আমরা সেই সুযোগ পাই, তাহলে আমরা পুঁজিবাজারকে ধারণ করব। স্বচ্ছতা ফিরে এলে এখানে বিনিয়োগ করতে আগ্রহী এমন অনেকেই তাকিয়ে আছেন।

27 Feb 25 1NOJOR.COM

শেয়ারবাজার লুটপাটকারীদের শাস্তি দিতে হবে: আমির খসরু

রাজবাড়ীতে ডিবির ওপর হামলা ও পিটিয়ে আসামি ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন ডিবির উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুল হাসান। বুধবার সকাল ৮টার দিকে সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাজীবাঁধা গ্রামে এ ঘটনা ঘটে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি বিষয়টি নিশ্চিত করেছেন‌। জানা যায়, অভিযানে ৩১০ পিস ইয়াবা ও ৪ বোতল ফেনসিডিলসহ ফরিদ সেখকে হাতেনাতে গ্রেফতার করা হয়। হাতকড়া লাগিয়ে তাকে গাড়িতে তোলার সময় পরিবারের পুরুষ ও নারী সদস্যরা মিলে পুলিশের ওপর হামলা চালায়। পরে পুলিশ ফেরত এসে নারী পুলিশদের সঙ্গে নিয়ে তাদের আটক করেছে।

27 Feb 25 1NOJOR.COM

আসামীকে এরেস্ট করার সময় তার পরিবারের পুরুষ ও নারী সদস্যরা মিলে পুলিশের ওপর হামলা চালায়

২৪ ফেব্রুয়ারি লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে সাজেক ভ্যালি এখন ধ্বংসস্তূপ। মানবেতর পরিস্থিতিতে থাকা ক্ষতিগ্রস্তদের মাঝে সাত হাজার টাকা ও ত্রিশ কেজি করে চাল সহায়তা দিয়েছে প্রশাসন। এ ঘটনায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সোমবার রাতে সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা দিলেও পরিস্থিতি পর্যালোচনার পর মঙ্গলবার তা প্রত্যাহার করে জেলা প্রশাসন। অগ্নিকাণ্ডে রিসোর্ট, কটেজ ও বসতঘরসহ ৯৮টি স্থাপনা পুড়ে গেছে। এগুলোর মধ্যে ৩৫টি রিসোর্ট ও কটেজ, ৩৬টি বসতঘর, ৭টি রেস্টুরেন্ট এবং ২০টি দোকান। বসতঘর পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন স্থানীয় শিবমিন্দা ও গির্জায় আশ্রয় নিয়েছেন বলে জানা যায়।

27 Feb 25 1NOJOR.COM

সাজেক ভ্যালি এখন ধ্বংসস্তূপ

ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগ ও মিত্র রাজনৈতিক দলগুলোর নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে স্মারকলিপি দিয়েছে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে গণঅবস্থানরত ছাত্র-জনতা। এতে প্রধান উপদেষ্টাকে আওয়ামী লীগ নিষিদ্ধ ও নতুন সংবিধান প্রণয়নের সুস্পষ্ট ঘোষণা দিতে বলা হয়েছে। ঢাবি অধ্যাপক ড. রুহুল আমিনের নেতৃত্বে জাতীয় বিপ্লবী পরিষদ ও বিপ্লবী ছাত্র পরিষদ তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তা, আওয়ামী লীগ নিষিদ্ধের পাঁচ দফা, জুনে গণপরিষদ নির্বাচনসহ জাতীয় বিপ্লবী পরিষদের ইশতেহার গ্রহণ করেন।

26 Feb 25 1NOJOR.COM

আ.লীগ নিষিদ্ধে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি গণঅবস্থানকারী ছাত্র-জনতার

বুধবার এক ফেসবুক পোস্টে নিজের সম্পদ বিবরণী প্রকাশ করেছেন সদ্য পদত্যাগ করা তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি লেখেন, উপদেষ্টা পদে যোগদানের আগে তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। ২১ আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলেন বলে জানান। উক্ত হিসাবে ১০,০৬,৮৮৬ টাকা জমা হয়েছে এবং ৯,৯৬,১৮৮ টাকা উত্তোলিত হয়েছে। এর বাইরে কোনো একাউন্ট নেই, পরিবারে নতুন সম্পত্তিও ক্রয় করা হয়নি। এছাড়া তিনি জানান, তার ব্যক্তিগত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার হিসাব বিবরণী রয়েছে, প্রয়োজনে উন্মুক্ত করবেন।

26 Feb 25 1NOJOR.COM

নিজের ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনের হিসাব প্রকাশ করলেন নাহিদ

কর্তৃত্ববাদী শাসকেরা যখন বিশ্বব্যাপী শক্তিশালী হচ্ছে তখন বাংলাদেশসহ কিছু দেশ উৎখাত করেছে ফ্যাসিবাদী শাসন। ২৪ সালে স্বাধীনতার সূচকে সবচেয়ে বেশি উন্নীত হওয়া চার দেশের মধ্যে তিনটিই দক্ষিণ এশিয়ার। তিনটি দেশ হলো: বাংলাদেশ, ভুটান এবং শ্রীলংকা। অপরটি সিরিয়া। ওয়াশিংটন গবেষণা সংস্থা প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ২০২৫ সালে ১০০-এর মধ্যে ৪৫ সংস্কার পেয়েছে। ২৩ সালে এই পয়েন্ট ছিল ৪০‌, তবে শ্রেণী পরিবর্তন হয়নি। স্বাধীনতার সূচক মানে সবচেয়ে বেশি উন্নীত হওয়া দেশের তালিকায় নাম থাকলেও বাংলাদেশ এখনো রাজনৈতিক অধিকার চর্চা ও নাগরিক স্বাধীনতা চর্চায় আংশিক স্বাধীন দেশ।

26 Feb 25 1NOJOR.COM

স্বাধীনতার সূচকে সবচেয়ে বেশি উন্নতি হওয়া ৪ দেশের একটি বাংলাদেশ

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. আবদুল মোমেন বলেছেন, দুদক এখনো সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। শীঘ্রই সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাবে আশা করে তিনি বলেন, এতে কাজের মাত্রা আরো বৃদ্ধি পাবে। পাবনায় দুদকের গণশুনানিতে তিনি বলেন, আমাদের যতটুকু স্বাধীনতা রয়েছে, তার মধ্য দিয়ে যতটা ভালো এবং নিরপেক্ষভাবে করা যায় আমরা সেইটা করছি। তিনি এই সময় বলেন, শোষণমূলক মামলা যেগুলো হয়েছে আপনারা দেখেছেন, এগুলোর পরিণতি কী হয়েছে। আমরা এগুলো অনুসরণ করলে আমাদেরও একই পরিণতি হবে।

26 Feb 25 1NOJOR.COM

সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পেলে দুদকের কাজ আরও বাড়বে

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে কিছু ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিরস্ত্র বিক্ষোভকারীদের খুব কাছে থেকে গুলি করেছে। রোম সংবিধির ৭ নং অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা যে উল্লেখযোগ্য সংখ্যক হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা মানবতাবিরোধী অপরাধ হিসেবেও উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রতিবেদন। অনেক ক্ষেত্রে সামরিক রাইফেল ও স্বয়ংক্রিয় পিস্তল থেকে হত্যার উদ্দেশ্যে জনতার মাথা ও চোখ লক্ষ্য করে গুলি চালানোর কথাও উল্লেখ করা হয়েছে। এটিও মানবতাবিরোধী অপরাধ।

26 Feb 25 1NOJOR.COM

জুলাইয়ে কিছু ক্ষেত্রে বিক্ষোভকারীদের খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়: জাতিসংঘ

বুধবার দুপুরে অর্ধশতাধিক জুলাইয়ের আহত ও পরিবার সদস্যরা ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ১ নম্বর গেটের সামনের সড়কে বসে পড়েন। আহতদের সঙ্গে কথা বলেছেন উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ। তিনি বলেন, এখানে উপস্থিত হয়ে এই দাবিগুলো গ্রহণ করলাম। যে মন্ত্রণালয় এই দাবিগুলো নিয়ে কাজ করছে আমি নিজ হাতে তাদের কাছে পৌঁছে দেব। এই সময়ে তিনি গণঅভ্যুত্থানে আহতদের ভূমিকার জন্য ধন্যবাদ জানান । তবে আহতরা জানিয়েছে, দাবি না মানা পর্যন্ত অবস্থান করবেন।

26 Feb 25 1NOJOR.COM

জুলাই আহতদের দাবি সংশ্লিষ্ট উপদেষ্টার কাছে পৌঁছে দেবেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

২৯ বছর পর পাকিস্তানে ফিরেছে আইসিসির টুর্নামেন্ট। সফলভাবে আসরটি আয়োজনে নিরাপত্তার প্রশ্নে একচুলও ছাড় দিচ্ছে না দেশটি। রাওয়ালপিন্ডিতেই ১২ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। নির্দেশনা না মানা এবং অতিরিক্ত ডিউটিতে বিরক্ত দেশটির পুলিশ। চাকরিও হারিয়েছে শতাধিক নিরাপত্তা কর্মী। পাঞ্জাব পুলিশের এক কর্মকর্তা বলেছেন, ‘বিদেশি দলগুলিকে নিরাপত্তা দেওয়ার জন্য লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম থেকে হোটেল পর্যন্ত যে পুলিশকর্মীদের দায়িত্ব দেওয়া হচ্ছিল, তাদের মধ্যে অনেকেই অনুপস্থিত ছিল। অনেকে আবার দায়িত্ব নিতে অস্বীকার করে।’ ফলত বরখাস্ত হয়েছে।

26 Feb 25 1NOJOR.COM

নিরাপত্তায় থাকা শতাধিক পুলিশকে বরখাস্ত করল পাকিস্তান

১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ মার্চ দুপুর ১২টা থেকে আবেদন শুরু হবে, শেষ হবে ১৫ মার্চ রাত ১১টা, ৫৯ মিনিট পর্যন্ত। আবেদনের সময় বৃদ্ধি করা হবে না। গুচ্ছের অধীনে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান—তিনটি বিষয়বস্তুর ওপর পরীক্ষা নেওয়া হবে। এসব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তি পরীক্ষা হবে। উচ্চমাধ্যমিকের পাঠ্যসূচির ওপর ভিত্তি করেই ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফি ১৫০০ টাকা অনলাইনে পরিশোধ করতে হবে। আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত ৫০০ টাকা আবেদন ফির সঙ্গে যোগ হবে।

26 Feb 25 1NOJOR.COM

গুচ্ছ‌ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৫ মার্চ

বুধবার দুপুরে মিছিল নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে এসে সড়কে বসে পড়েন জুলাই আন্দোলনে আহতরা। এসময় তাদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পর্যাপ্ত সহায়তার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। তাদের দাবি হচ্ছে, আহতদের ক্যাটাগরি বিন্যাসে যে বৈষম্য করা হয়েছে সেটি সংশোধন করতে হবে। একইসঙ্গে শহিদ পরিবারের সদস্যদের পুনর্বাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে। যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট নির্দেশনা না আসবে ততক্ষণ পর্যন্ত এ অবস্থান কর্মসূচি চলমান থাকবে। এর আগে বিভিন্ন সময় আন্দোলনে আহতরা স্বীকৃতি ও পুনর্বাসনের দাবিতে রাজধানীর শ্যামলী, শাহবাগ, উপদেষ্টার বাসভবন যমুনা অবরোধ করেছিলেন।

26 Feb 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জুলাই আন্দোলনে আহতদের অবস্থান

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর নাহিদ ইসলামের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়। এর আগে গতকাল দুপুরে প্রধান উপদেষ্টার হাতে পদত্যাগপত্র তুলে দিয়েছিলেন (সাবেক) উপদেষ্টা নাহিদ ইসলাম।

26 Feb 25 1NOJOR.COM

নাহিদ ইসলামের পদত্যাগপত্র গৃহীত, প্রজ্ঞাপন জারি

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, একাত্তর সালের ইস্যুটা ছিল টিক্কা খান ও ভুট্টোকে কেন্দ্র করে। তাদের সরাসরি মদদে বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছে। এক টকশোতে তিনি বলেন, এই গণহত্যার অবশ্যই বিচার হওয়া উচিত। শিবির সভাপতি বলেন, ১৯৫ জন চিহ্নিত যুদ্ধাপরাধীকে ছেড়ে দিয়েছিলেন শেখ মুজিব। এই ছেড়ে দেওয়ার দায় দিলে শেখ মুজিবের মরণোত্তর বিচার করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। এই সময় জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি, বাংলাদেশে পক্ষ বিপক্ষের রাজনীতিকে খতম করে একটা ইনক্লুসিভ রাজনীতির সূচনা করেছিলেন বলে। স্বাধীনতা বিরোধীদের জিয়াউর রহমান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী করেছিলেন, এই তথ্যও তিনি উল্লেখ করেন।

26 Feb 25 1NOJOR.COM

১৯৫ জন যুদ্ধাপরাধীকে ছেড়ে দেওয়ার জন্য দায়ী করতে হলে মুজিবের মরণোত্তর বিচার হওয়া উচিত, শিবির সভাপতি

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, রাশিয়ার আগ্রাসনের হুমকির বিরুদ্ধে নিরাপত্তা জোরদার করতে যুক্তরাজ্য ২০২৭ সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয় বাড়াবে। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে তিনি বলেন, রাশিয়ার হুমকি ইউক্রেনে তিন বছরের যুদ্ধে দৃশ্যমান হয়েছে। প্রতিরক্ষা ব্যয় বার্ষিক ১৭শ কোটি ডলার বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে বহির্বিশ্বের জন্য উন্নয়ন সহায়তা কাটছাঁট করে যুক্তরাজ্যের প্রতিরক্ষা খাতে মোট জাতীয় সম্পদের ২.৩% থেকে ২.৫% এ উন্নীত করা হবে। একে পুতিনের মতো স্বৈরাচারদের জন্য প্রয়োজনীয় বলে পার্লামেন্টে এমপিদের জানান তিনি। স্টারমার ইউক্রেনে যুদ্ধ বিরতি রক্ষা করার জন্য ব্রিটিশ সেনা পাঠানোর প্রস্তাবও দিয়েছেন।

26 Feb 25 1NOJOR.COM

রাশিয়ার হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা ব্যয় বাড়াচ্ছে যুক্তরাজ্য

অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এর আগে প্রধান উপদেষ্টা মহাসচিবকে চিঠি দিয়েছিলেন, এটি তারই উত্তরে। এতে তিনি ধন্যবাদ দিয়ে লিখেছেন, আপনার রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার বিষয়ক প্রতিনিধি খলিলুর রহমানের মাধ্যমে চিঠি পেয়েছি। তিনি প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ার প্রতি জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত করেন। আন্তোনিও বাংলাদেশসহ এই অঞ্চলে রোহিঙ্গা সংকটে সৃষ্ট উদ্বেগ ও মানবিক পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করেন। এই ইস্যুতে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। মার্চে বাংলাদেশ সফরও নিশ্চিত করেছেন মহাসচিব।

26 Feb 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের সংস্কার কার্যক্রমে জাতিসংঘ মহাসচিবের সমর্থন

বুধবার বিকাল ৩টার দিকে ঢাবি মধুর ক্যান্টিনের সামনে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠান, এতে কমিটি ঘোষণার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন ও টিএসসি এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। তারা জুলাইয়ের বড় অংশীদার হলেও কমিটিতে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলেন। এজন্যই মূলত বিক্ষোভ করছেন বলে জানান। বিক্ষোভ মিছিলে ‘কমিটি কমিটি, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘প্রাইভেটের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দেন।

26 Feb 25 1NOJOR.COM

নতুন ছাত্র সংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি বৈষম্য অভিযোগে বিক্ষোভ

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে নতুন ছাত্র সংগঠনের ঘোষণা করেছেন। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার এবং সদস্য সচিব হয়েছেন জাহিদ আহসান। আহ্বায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে তৌহিদ মোহাম্মদ সিয়ামকে। এ ছাড়া রিফাত রশীদকে সিনিয়র সদস্য সচিব, তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীকে মুখ্য সংগঠক এবং আশরেফা খাতুনকে মুখপাত্র করা হয়েছে।

26 Feb 25 1NOJOR.COM

আবু বাকের মজুমদার ও জাহিদ আহসানের নেতৃত্বে নতুন ছাত্রসংগঠন 'বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ'

গত ২৪ ঘন্টায় একনজরে ১৫৭ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।