Web Analytics

বিএনপির বর্ধিত সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ফ্যাসিবাদকে তাড়িয়েছি, শেখ হাসিনাকে তাড়িয়েছি। জিয়াউর রহমানের স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ রূপান্তরিত করবার পথ বাঁধাগ্রস্থ করার জন্য ষড়যন্ত্র করছে একটি মহল, দেশবাসীকে বিভ্রান্ত করছে। তিনি বলেন, দেশের মানুষ আশা নিয়ে পাঁচ আগস্ট হাসিনার পতন ঘটিয়েছে, একটা গণতান্ত্রিক বাংলাদেশ পাবে বলে, ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচিত করতে পারবে বলে। কিন্তু সেই পথের সুস্পষ্ট নির্দেশনা পাচ্ছেন না বলে হতাশা প্রকাশ করেন তিনি। অবিভক্ত বাংলার বরেণ্য ব্যক্তিদের নাম পরিবর্তন করে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের চেষ্টার অভিযোগ তুলেন। তিনি স্মরণ করান, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি হিসেবে বিএনপির ত্যাগ তীতিক্ষা।

27 Feb 25 1NOJOR.COM

ফ্যাসিবাদকে তাড়িয়েছি, শেখ হাসিনাকে তাড়িয়েছি: মির্জা ফখরুল

নিউজ সোর্স

ফ্যাসিবাদকে তাড়িয়েছি, শেখ হাসিনাকে তাড়িয়েছি: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ফ্যাসিবাদকে তাড়িয়েছি, শেখ হাসিনাকে তাড়িয়েছি। আমরা এখন অপেক্ষা করছি আমাদের দেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা, আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের যে স্বপ্ন একটি আধুনিক, সমৃদ্ধ বাংলাদেশ রূপান্তরিত করবার, সেই গণতন্ত্রকে বিঘ্নিত করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য একটি মহল বিভিন্নভাবে চক্রান্ত করার চেষ্টা করছেন। বাইরে থেকেও চেষ্টা করা হচ্ছে। দেশের অভ্যন্তর থেকেও কিছু কিছু গোষ্ঠী ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।