Web Analytics

সারা দেশ থেকে আসা চার হাজার নেতাকর্মী নিয়ে কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে বিএনপির বর্ধিত সভা। জাতীয় সংসদ ভবনের এলডি হল ও মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়া সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদ নির্বাচনই জাতির প্রত্যাশা-এ লক্ষ্যে সাংগঠনিক কর্মসূচি চূড়ান্ত করতে এ সভার প্রধান এজেন্ডায় রয়েছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও ভবিষ্যৎ কর্মপন্থা। তৃণমূলের নেতাদের দেওয়া মতামতকে গুরুত্ব দিয়ে তৈরি করা হবে দলের কর্মপরিকল্পনা। এই সভায় নির্বাচনী মাঠে সম্ভাব্য প্রার্থীদের একটা অবস্থানও ফুটে উঠবে। এই সভাকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন নেতাকর্মীরা।

27 Feb 25 1NOJOR.COM

বিএনপির বর্ধিত সভা শুরু

নিউজ সোর্স

বিএনপির বর্ধিত সভা শুরু

পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ঢাকায় শুরু হয়েছে বিএনপির বর্ধিত সভা। সারা দেশ থেকে আসা প্রতিনিধিদের মাঝে এ নিয়ে চলছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সারা দেশ থেকে আসা প্রায় চার হাজার প্রতিনিধি এতে অংশ নিচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্ধিত সভায় সভাপতিত্ব করছেন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।