Web Analytics

২৪ ফেব্রুয়ারি লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে সাজেক ভ্যালি এখন ধ্বংসস্তূপ। মানবেতর পরিস্থিতিতে থাকা ক্ষতিগ্রস্তদের মাঝে সাত হাজার টাকা ও ত্রিশ কেজি করে চাল সহায়তা দিয়েছে প্রশাসন। এ ঘটনায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সোমবার রাতে সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা দিলেও পরিস্থিতি পর্যালোচনার পর মঙ্গলবার তা প্রত্যাহার করে জেলা প্রশাসন। অগ্নিকাণ্ডে রিসোর্ট, কটেজ ও বসতঘরসহ ৯৮টি স্থাপনা পুড়ে গেছে। এগুলোর মধ্যে ৩৫টি রিসোর্ট ও কটেজ, ৩৬টি বসতঘর, ৭টি রেস্টুরেন্ট এবং ২০টি দোকান। বসতঘর পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন স্থানীয় শিবমিন্দা ও গির্জায় আশ্রয় নিয়েছেন বলে জানা যায়।

27 Feb 25 1NOJOR.COM

সাজেক ভ্যালি এখন ধ্বংসস্তূপ

নিউজ সোর্স

সাজেক ভ্যালি এখন ধ্বংসস্তূপ

২৪ ফেব্রুয়ারি লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মানবেতর পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তরা। বুধবার ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে প্রশাসন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।