Web Analytics

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, বাংলাদেশ বর্ডার গার্ডের সহযোগিতায় আরাকান আর্মির হাতে আটক ২৯ জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। যারা গত ১১ ও ২০ ফেব্রুয়ারিতে নাফ নদী ও সাগরে মাছ শিকার করতে গেলে ভুলবশত জলসীমা অতিক্রম করলে ৬টি ইঞ্জিনচালিত বোটসহ তাদের আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী ও স্বজনরা জেলেদের ফিরিয়ে এনে স্বজনদের কাছে দেওয়ায় বিজিবিসহ সবাইকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে জেলেদের নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট প্রশাসন নাফ নদী ও সাগরে টহল জোরদার করবে এমন কামনা করেন।

28 Feb 25 1NOJOR.COM

আরাকান আর্মির বন্দিশালা থেকে দেশে ফিরেছেন ২৯ জেলে

নিউজ সোর্স

আরাকান আর্মির বন্দিশালা থেকে দেশে ফিরেছেন ২৯ জেলে

কক্সবাজার টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটি ঘাট হয়ে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক ২৯ বন্দি জেলে দেশে ফিরেছেন। তাদের মধ্যে ১৫ জন বাংলাদেশি ও ১৪ জন এফডিএমএন (রোহিঙ্গা ক্যাম্পের) সদস্য।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।