Web Analytics

রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্বেচ্ছাসেবক দল ২৭ ফেব্রুয়ারি একটি সভা আহবান করেছে। সভায় রুমিন ফারহানা প্রধান অতিথি থাকার কথা রয়েছে। একই দিনে একই মাঠে আড়াইসিধা ইউনিয়ন বিএনপির কর্মিসভা করার ঘোষণা দিয়েছেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ গ্রুপ। একই দিনে বিএনপির দুগ্রুপের সভা আহবান করায় দেখা দিয়েছে উত্তেজনা। এর মধ্যে বৃহস্পতিবার সকালে রুমিন ফারহানার সভাস্থলের পেছন থেকে অবিস্ফোরিত তিনটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। জানা যায় দশ দিন আগে পিছে করে দুইটা পক্ষই জেলাপ্রশাসক বরাবর সভার অনুমতি চেয়েছিল একই স্থানে। মঞ্চ বাঁধার সময়ও উত্তেজনা সৃষ্টি হয়।

28 Feb 25 1NOJOR.COM

রুমিন ফারহানার অনুষ্ঠানস্থলে তিন ককটেল

নিউজ সোর্স

রুমিন ফারহানার অনুষ্ঠানস্থলে তিন ককটেল

রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক দল ২৮ ফেব্রুয়ারি একটি সভা আহবান করেছে। সভায় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা প্রধান অতিথি থাকার কথা রয়েছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।