Web Analytics

মির্জা আব্বাস বলেছেন, গত ১৭ বছরে অবৈধভাবে যেসব ব্যবসায়ীরা টাকা কামিয়েছেন তারা দেশ ধ্বংস করতেই সেই টাকা খরচ করছেন। এছাড়া ৩ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার সঙ্গে ব্যবসায়ী সম্মেলনে কোনো কোনো ব্যবসায়ী উপস্থিত ছিলেন তা গণমাধ্যম প্রকাশ করার আহ্বান জানান তিনি। আব্বাস বলেন, এসব ব্যবসায়ীদের অনেকের নামে হত্যা মামলা থাকলেও কেন তারা গ্রেফতার হচ্ছেন না? সচিবালয়ে খবর নেন। সেখানে লীগের দোসররা এখনো অবস্থান নিয়ে আছে। তাদের অনেকেই লীগের পক্ষেই কাজ করার চেষ্টা করছেন। তিনি বলেন, আপনারা শুধুমাত্র বিএনপিকে নিয়ে নিউজ করেন। ওই দলকে কারা টাকা দেয়, কারা হেলিকপ্টারের ব্যবস্থা করে দেয় সেটিও জাতির সামনে প্রকাশ করতে অনুরোধ করেন।

12 Mar 25 1NOJOR.COM

দেশ ধ্বংসে অবৈধ টাকা খরচ করছেন ফ্যাসিস্টের ব্যবসায়ীরা: মির্জা আব্বাস

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক সংসদ-সদস্য ফারুক খানের ভাই সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান, তার পরিবার ও তার স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা ৫৪ কাঠা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। যার বাজারমূল্য এক কোটি ৪৬ লাখ ৯০ হাজার টাকা দেখানো হলেও প্রকৃত মূল্য ৯ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকা উল্লে­খ করা হয়েছে। এর আগে গত ৯ মার্চ সামিট গ্রুপের ১৯১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। এসব হিসাবে ৪১ কোটি ৭৪ লাখ ৭৬০ টাকা রয়েছে।

12 Mar 25 1NOJOR.COM

সামিট গ্রুপের ৫৪ কাঠা জমি জব্দের আদেশ

রাজ্য ত্রিপুরায় পৃথক অভিযানে ২৯ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ৬ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রাজ্যের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ২৯ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে। এ সময় ভারতীয় ৭ জন দালালকেও গ্রেফতার করা হয়। জাগরণ ত্রিপুরার’ এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। খবরে বলা হয়েছে- অবৈধ সীমান্তপথে অনুপ্রবেশ ঠেকাতে জনগণের উদ্বেগ দূর করার জন্য সীমান্ত এলাকায় ৯টিরও বেশি গ্রাম সমন্বয় সভা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

12 Mar 25 1NOJOR.COM

ত্রিপুরায় ২৯ বাংলাদেশি গ্রেফতার

গণঅভ্যুত্থানে‘মানবতাবিরোধী অপরাধের’ ঘটনায় শেখ হেলাল ও তালুকদার আবদুল খালেকসহ ১২১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। বাদী নাঈম শিকদার বলেন, গণ-অভ্যুত্থানের সময় ৪ আগস্ট তিনি গুলিবিদ্ধ হন। তার শরীরে এখনো ৪ শতাধিক গুলি আছে। তার পিঠে একটা বড় গুলি লেগেছিল, যা অনেক অনুরোধের পর এনেস্থেশিয়া ছাড়াই একজন চিকিৎসক বের করে দেন। এদিকে চানখাঁরপুলে জুলাইয়ে গণহত্যার ঘটনায় ওয়ারেন্টভুক্ত কনস্টেবল নাসিরুলকে ডিবি পুলিশ গ্রেফতার করে মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির করে।

12 Mar 25 1NOJOR.COM

শেখ হেলালসহ ১২১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০৬ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। তারা ছিনতাই, চুরি ও ডাকাতির মতো নানা অপরাধে জড়িত। তাদেরকে বিভিন্ন থানায় করা ৫৩টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় ডিএমপির টহল টিমের পাশাপাশি মহানগরীর বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে দুই পালায় সিটিটিসির ১৪টি, তিন পালায় অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) ১২টি এবং ডিএমপির সঙ্গে রাতে র‌্যাবের ১০টি টহল টিম দায়িত্ব পালন করে।

12 Mar 25 1NOJOR.COM

রাজধানীতে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ২০৬

মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের’ অভিযোগে সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ৯ জনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন বৈষম্যবিরোধীর সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক গোলাম কিবরিয়া মো. মেশকাত চৌধুরী। গত ২৫ ফেব্রুয়ারি মেশকাত চৌধুরীসহ চারজন রাজশাহী বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উদ্ধার করে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে তারা প্রতিষ্ঠানটিতে চাঁদাবাজি করতে গিয়েছিলেন। উভয়পক্ষই জানান সেখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। এ ঘটনায় ভিত্তিহীন ও মিথ্যা সংবাদ প্রচার করায় গোলাম কিবরিয়া এ নোটিশ পাঠালেন। আইনি নোটিশ পাওয়া ব্যক্তিরা হলেন- লোটন একরাম, সৌরভ হাবিব, গোলাম রাব্বানী, মেহেদী হাসান শ্যামল, অধ্যাপক কাজী জাহিদ, আব্দুর রহিম, ডা. নাজিব ওয়াদুদ।

12 Mar 25 1NOJOR.COM

‘মিথ্যা সংবাদ প্রকাশ করায়’ সাংবাদিক অধ্যাপকসহ ৯ জনকে আইনি নোটিশ

মাউশি রাজশাহীর ডিডি ড. আলমগীর কবির ঘুস ছাড়া কোনো ফাইল ছাড়েন না, দুদক অভিযোগ পেয়ে মঙ্গলবার দুপুরে মাউশির আঞ্চলিক কার্যালয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় মেয়াদ অতিক্রমের পরও উপ-পরিচালকের টেবিলে ১৫১টি ফাইল আটকে রাখতে দেখেছেন তারা। অভিযোগ উঠেছে- এ ফাইলগুলো বিভিন্ন কলেজের শিক্ষকদের এমপিওভুক্তির আবেদন, কলেজের এরিয়া বিল, ছুটি এবং বিদেশ ভ্রমণের এনওসির আবেদন। রাজশাহী থেকে ঢাকায় মাউশিতে ফাইল পাঠানোর সময়সীমা হয়েছে কয়েক দিন আগে। কিন্তু ১৫১টি ফাইল পড়ে আছে ডিডি আলমগীর কবিরের টেবিলেই। দুদকের জিজ্ঞাসাবাদে এর কোনো সদুত্তর দিতে পারেননি।

12 Mar 25 1NOJOR.COM

ঘুসের জন্য ১৫১ ফাইল ছাড়েননি মাউশির ডিডি, দুদকের অভিযান

চবি কেন্দ্রীয় মসজিদের এক গণইফতার কর্মসূচিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি বলেছেন, শিবির নিজের ঘাম-শ্রম দিয়ে কালেকশন করে ইফতারের আয়োজন করে। এসব আমাদের নিত্যদিনের প্রোগ্রাম। আমরা কোনো দলাদলি, মারামারি করি না বরং শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্টিভ কাজ করি। সেক্রেটারি আরও বলেন, পলিটিক্স আমাদের শুধুমাত্র একটি পাঠ, আমরা একজন শিক্ষার্থীকে নৈতিকতা, জ্ঞান, সততা এবং দেশপ্রেমিক করে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে নিয়জিত করি।

12 Mar 25 1NOJOR.COM

আমরা কোনো দলাদলি, মারামারি করি না: শিবির সেক্রেটারি

বাংলাদেশ থেকে পোশাক আমদানি ব্যাপকভাবে বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠানগুলো। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাজারে ৭৯ কোটি ৯৫ লাখ ৬০ হাজার ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এ রপ্তানি গত বছরের জানুয়ারির তুলনায় ৪৫ দশমিক ৯৩ শতাংশ বেশি। আগের বছর ২০২৪ সালের জানুয়ারি মাসে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি আয় ছিল ৫৪ কোটি ৭৯ লাখ ৫০ হাজার ডলার। চলতি বছরের জানুয়ারিতেই যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক আমদানি বেড়েছে সাড়ে ১৯ শতাংশ।

12 Mar 25 1NOJOR.COM

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ৪৬ শতাংশ

জনগণের সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, জনগণকে নিয়ে আমরা রাজনীতি করি। সুতরাং, আজকে দেশের মানুষ দ্রব্যমূল্য নিয়ে সবচেয়ে বেশি কষ্টে আছে। রাজনীতিবিদরা কেন এসব বিষয়ে বেশি বেশি ডিবেট করছে না যে, আমি কীভাবে বাজার ব্যবস্থাপনা সাজাব? উৎপাদন কীভাবে বাড়ানো হবে? এসব নিয়ে আলোচনা হচ্ছে না। জাতির সামনে এসব নিয়েও কথা বলা উচিত। তিনি বলেন, শুধু সংস্কার, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা হলেই চলবে না। কোনো দল ক্ষমতায় আসলে কীভাবে সমস্যার সমাধান করবে? এসব নিয়ে আলোচনা করতে হবে। তিনি বলেন, প্রায় ২০ কোটি মানুষের দেশে চিকিৎসা ব্যবস্থা কী হবে? বাজার ব্যবস্থা কী হবে? এসব নিয়ে কথা বলার নামও তো সংস্কার।

12 Mar 25 1NOJOR.COM

সমস্যা সমাধানে রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ থাকতে তারেক রহমানের আহ্বান

পাবনার সাঁথিয়া উপজেলার যুবলীগ নেতা আমিরুল মাস্টারকে (৪২) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। রাতেই এ ঘটনায় ইমু ও মিঠুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত আমিরুল ইসলাম উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ক্ষেতুপাড়া গ্রামের লোহাই প্রামানিকের ছেলে। তিনি সাঁথিয়া উপজেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠিনিক সম্পাদক ছিলেন। গ্রেপ্তারকৃতরা হলেন মেহেদী হাসান ইমু (৩০) শিবলী সাদিক মিঠুন (২৭)। গৌরিগ্রাম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কামরুল ইসলাম মেম্বারের বাড়ি থেকে রাত আড়াইটার দিকে গ্রেপ্তার করে পুলিশ।

12 Mar 25 1NOJOR.COM

সাঁথিয়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ 

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প আগামী শুক্রবার পরিদর্শন করবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পরিদর্শনকালে গুতেরেস ও প্রধান উপদেষ্টা স্থানীয় বাংলাদেশি জনগোষ্ঠী ও মায়ানমারে নিপীড়ন ও সহিংসতা থেকে বাঁচতে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতার করবেন। এতে আশ্রয়শিবিরে রোহিঙ্গাদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। ১৩ মার্চ চার দিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব। সফরের দ্বিতীয় দিন ১৪ মার্চ সকাল ১০টায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেবেন তিনি। কক্সবাজার বিমানবন্দরে জাতিসংঘের মহাসচিবকে স্বাগত জানাবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফারুক-ই–আজম বীর প্রতীক।

12 Mar 25 1NOJOR.COM

রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় কারাগারে থাকা একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। সাগর-রুনি হত্যা মামলার তদন্ত টিম গত ২৭ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদলতে আবেদন করেন। ৪ মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেন। এ মামলায় প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ এপ্রিল দিন ধার্য রয়েছে।

12 Mar 25 1NOJOR.COM

সাগর-রুনি হত্যা মামলায় ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদ করা হবে

ডিএমপির মুহাম্মদ তালেবুর রহমান জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় ধর্ষণবিরোধী পদযাত্রা নামে নারী-পুরুষসহ ৬০/৭০ জনের একটি বিক্ষোভকারী দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে যাত্রার চেষ্টা করলে পুলিশ বাধা প্রদান করে। এ সময় পদযাত্রায় অংশগ্রহণকারীরা নারীদের ঢাল হিসেবে ব্যবহার করে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। পুলিশ বিক্ষোভকারীদের সরে যেতে অনুরোধ করলে তারা উল্টো পুলিশের ওপর চড়াও হয়ে উদ্ধত ও মারমুখী আচরণ আরম্ভ করে। হামলাকারীদের আঘাতে রমনা ডিভিশনের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম, দুই নারী পুলিশ সদস্য এবং তিনজন পুরুষ কনস্টেবল আহত হন।

12 Mar 25 1NOJOR.COM

ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের ওপর আক্রমণ হয়েছে: ডিএমপি

হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চাই না। সব দলকে এ বিষয়ে ঐকমত্যে পৌঁছে পরবর্তী প্রজন্মের জন্য উদাহরণ রেখে যেতে হবে। তিনি বলেন, আমরা একটা দীর্ঘ লড়াই করে এসেছি। দীর্ঘ সময় ধরে আমরা ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে গিয়েছি। নিপীড়ন, গুম, খুন হত্যার মধ্য দিয়ে গিয়েছি। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আমরা সবাই মিলিত হতে পেরেছি। তিনি ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই ইফতারের মধ্য দিয়ে বিভেদ দূর হওয়ার প্রত্যাশা করেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা একটা সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে যাচ্ছি, আশা করছি শিগগির আমাদের প্রত্যাশিত সংস্কার সম্পন্ন হবে।

12 Mar 25 1NOJOR.COM

আ.লীগকে রাজনীতিতে দেখতে চাই না: হাসনাত

ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এবং ইন্ডিয়া টুডে সম্প্রতি সেনাবাহিনীতে অভ্যুত্থানের সম্ভাবনা এবং চেইন অব কমান্ড ভাঙার মতো ভিত্তিহীন ও মনগড়া প্রতিবেদন প্রকাশ করেছে। আইএসপিআর বিবৃতিতে বলে, এই প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা এবং একটি পরিকল্পিত বিভ্রান্তিমূলক প্রচারণার অংশ। বাংলাদেশের স্থিতিশীলতা ও সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে করা হচ্ছে। এতে বলা হয়, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে, বাংলাদেশ সেনাবাহিনী সুসংগঠিত, ঐক্যবদ্ধ এবং সেনাপ্রধানের দক্ষ নেতৃত্বে সাংবিধানিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

12 Mar 25 1NOJOR.COM

বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে: আইএসপিআর

বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত রাশিয়ান কোম্পানি গ্যাজপ্রম ইন্টারন্যাশনালের গ্যাস অনুসন্ধান কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সহযোগিতা চেয়েছে রাশিয়া। ২০২৩ সালে গ্যাজপ্রম ইন্টারন্যাশনাল ভোলায় অনুসন্ধানের জন্য পাঁচটি নতুন কূপ চিহ্নিত করে। প্রধান উপদেষ্টা এজন্য গ্যাজপ্রমের প্রয়োজনীয় প্রস্তুতির প্রশংসা করে বলেন, ‘বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে এবং সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে। এদিকে মিশরের পরে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম গম আমদানিকারক দেশ হয়ে ওঠে বাংলাদেশ। এছাড়াও রাশিয়ার রাষ্ট্রদূত সার সরবরাহ ও বাংলাদেশের মানবসম্পদ রপ্তানির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।

11 Mar 25 1NOJOR.COM

বাংলাদেশে গ্যাস অনুসন্ধান কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত চায় রাশিয়া

সংস্কার করে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এক ইফতার মাহফিলে এনসিপি একইসঙ্গে আইনসভা ও গণপরিষদ নির্বাচন চায় বলেও জানান নাহিদ। তিনি বলেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি জরুরি। বাংলাদেশবিরোধী শক্তিরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। বিচারের মাধ্যমে আওয়ামী লীগের ফয়সালা করা দরকার বলে মনে করেন এনসিপি আহ্বায়ক। অন্যদিকে দলটির সদস্য সচিব আখতার হোসেন আওয়ামী লীগের বিরুদ্ধে সবাইকে এক সিদ্ধান্তে আসার আহ্বান জানিয়েছেন।

11 Mar 25 1NOJOR.COM

একইসঙ্গে আইনসভা ও গণপরিষদ নির্বাচন চায় এনসিপি: নাহিদ ইসলাম

টোকিওতে অনুষ্ঠিত বাংলাদেশ-জাপান যৌথ পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বৈঠকে টেকসই বাংলাদেশ দৃঢ় আশা প্রকাশ করেছে যে, জাপান বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন প্রচেষ্টায় তাদের মূল্যবান সহায়তা অব্যাহত রাখবে। বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। জাপানের পক্ষে প্রতিনিধিত্ব করেন উপমন্ত্রী হিরোফুমি আমাকাওয়া এবং ইয়োসুকে সুতসুমি। আলোচিত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, চট্টগ্রাম পয়ঃনিষ্কাশন প্রকল্প, স্থানীয় সেতু উন্নয়ন প্রকল্প এবং কমলাপুর মাল্টি-মডেল ট্রান্সপোর্ট হাব প্রকল্প। সিরাজ উদ্দিন মিয়া বলেন, এই প্রকল্পগুলোর সফল বাস্তবায়ন বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ঢাকা এই প্রকল্পগুলোকে বাস্তবে রূপ দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

11 Mar 25 1NOJOR.COM

অবকাঠামো উন্নয়নে জাপানের অব্যাহত সহায়তা চায় বাংলাদেশ

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ২০০ কোটি টাকার বেশি পাচার করা ব্যক্তিদের অনেককে চিহ্নিত করা হয়েছে। ১১ মার্চ সচিবালয়ে এক সভা শেষে তিনি সাংবাদিকদের জানান, কিছু সেনসিটিভ কেসের পাচার করা অর্থ ফেরত আনার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, বিভিন্ন দেশ এই প্রক্রিয়ায় জড়িত, এবং পাচার করা টাকা ফেরত আনা সম্ভব।

11 Mar 25 1NOJOR.COM

২০০ কোটি টাকা পাচারকারীদের চিহ্নিত, ফেরত আনার উদ্যোগ: অর্থ উপদেষ্টা

ধর্ষণ, খুন, লুট ও ডাকাতির মতো অপরাধ বৃদ্ধি পাওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে অন্তর্বর্তী সরকার। পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৩৫ জন অপরাধী গ্রেপ্তার হয়েছে। রাজধানীজুড়ে পুলিশ চেকপোস্ট ও র‌্যাবের বিশেষ টহল স্থাপন করা হয়েছে যাতে অপরাধ প্রতিরোধ করা যায় এবং বিশৃঙ্খলা কমানো যায়।

11 Mar 25 1NOJOR.COM

রাজধানীতে অপরাধ বাড়ানোর বিরুদ্ধে ডিবি শুরু করেছে ‘অলআউট অ্যাকশন’

তুর্কমেনিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত কেকে আহসান ওয়াগানকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। বৈধ ভিসা ও সব বৈধ ভ্রমণ নথি থাকা সত্ত্বেও তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। ‘দ্য নিউজ’ মঙ্গলবার জানিয়েছে, কেকে ওয়াগান ব্যক্তিগত সফরে লস অ্যাঞ্জেলসে গিয়েছিলেন। কিন্তু ওইখানে তাকে আটকান ইমিগ্রেশনের কর্মকর্তারা। তারা তার বিরুদ্ধে ‘বিতর্কিত ভিসা রেফারেন্সের’ অভিযোগে তোলেন। এছাড়া তারা তার কূটনৈতিক প্রটোকল নিয়েও প্রশ্ন তোলেন। তবে ঠিক কোন বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে সেটি স্পষ্ট নয়। পাকপররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত হতে পেরেছে কেকে ওয়াগান লস অ্যাঞ্জেলসে ব্যক্তিগত সফরে গিয়েছিলেন এবং এ বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হচ্ছে।

11 Mar 25 1NOJOR.COM

বিমানবন্দর থেকে পাকিস্তানের রাষ্ট্রদূতকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, নারীদের যোগ্যতা অর্জনের বিকল্প নাই; কারও করুণা নিয়ে বেঁচে থাকা যাবেনা। তিনি বলেন, নারীর অধিকার নারীকেই আদায় করে নিতে হবে। নারী কর্মকর্তা-কর্মচারীরা এগিয়ে আসলে দ্বিগুণ গতিতে আপনাদের জন্য এগিয়ে আসবো। ফরিদা বলেন, দেশে এবারের আন্তর্জাতিক নারী দিবস শুরু হয়েছে খারাপ কিছু ঘটনার মধ্য দিয়ে। আবার কিছু ক্ষেত্রে সমাজে এখনও নারীদের নিরাপত্তা দেওয়া যায়নি। তিনি আরও বলেন, সমাজে কিছু মানুষের পাশবিকতা, হিংস্রতা বর্ণনা বা নিন্দা করার ভাষা আমাদের জানা নাই। তিনি বলেন, সংসদে কিছু দিনের জন্য নারীদের জন্য আসন সংরক্ষণ করা যেতে পারে। এখানে শুধু রাজনৈতিক দল নয় যে কোন নারী নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে সে ব্যবস্থা করতে হবে।

11 Mar 25 1NOJOR.COM

নারীর অধিকার নারীকেই আদায় করে নিতে হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠককালে তারা কুশল বিনিময় করেন এবং পরিবেশে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, গণতন্ত্র প্রতিষ্ঠা, আগামী নির্বাচন, মানবাধিকার, বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা ও রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে তারা ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত ও সুদৃঢ় করার ব্যাপারে আলোচনা করেন।

11 Mar 25 1NOJOR.COM

জামায়াত কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনার, আমিরের সঙ্গে বৈঠক

সোমবার যুক্তরাষ্ট্রে রপ্তানি করা বিদ্যুতের ওপর ২৫ শতাংশ শুল্কারোপ কার্যকর হয়েছে উল্লেখ করে কানাডার অন্টারিও রাজ্যের প্রধানমন্ত্রী ডগ ফোর্ড বলেছেন, যুক্তরাষ্ট্র পদক্ষেপ বাড়ালে সম্পূর্ণরূপে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেব। মিনেসোটা, নিউইয়র্ক এবং মিশিগান অঙ্গরাজ্যের প্রায় ১৫ লাখ আমেরিকান গ্রাহক প্রভাবিত হবেন। ফোর্ড বলেছেন, ‘বিশ্বাস করুন, আমি এটা করতে চাই না। এই বাণিজ্য যুদ্ধের জন্য ট্রাম্প দায়ী। কানাডার এই শুল্ক বৃদ্ধির ফলে আমেরিকান গ্রাহকদের মাসিক বিদ্যুৎ বিল প্রায় ১০০ ডলার পর্যন্ত বেড়ে যেতে পারে।

11 Mar 25 1NOJOR.COM

যুক্তরাষ্ট্রকে বিদ্যুৎ বন্ধের হুমকি কানাডার

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, যারাই ক্ষমতায় থাকুক না কেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেবে চীন। প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফর পারস্পরিক বোঝাপড়া জোরদার করবে। অন্তর্বর্তী সরকারের প্রতি চীনের সমর্থন জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ যত পরিবর্তনই হোক না কেন, বাংলাদেশ বিষয়ে চীনের নীতিতে কোনো পরিবর্তন আসবে না। রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই একমাত্র সমাধান, আর এ কাজে মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে চীন। তবে এক্ষেত্রে বিশ্ব সম্প্রদায়ের সমন্বিত পদক্ষেপের ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি।

11 Mar 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টার চীন সফর পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করবে: চীনা রাষ্ট্রদূত

উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশ টেলিভিশনকে যুগোপযোগী ও জনপ্রিয় করতে হবে। বিটিভির অনুষ্ঠানের মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, বিটিভিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে কর্মকর্তা, কলাকুশলীসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি বিটিভির অনুষ্ঠানকে তরুণ প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তুলতে হবে। ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠান সংরক্ষণের তাগিদ দিয়ে মাহফুজ আলম বলেন, বিটিভির পুরাতন অনুষ্ঠান ও সংবাদ অনলাইনে ডিজিটাল পদ্ধতিতে ক্যাটালগ আকারে সংরক্ষণ করতে হবে, যাতে যে কেউ যেকোনো সময় পুরাতন অনুষ্ঠানমালা দেখার সুযোগ পান।

11 Mar 25 1NOJOR.COM

বিটিভিকে জনপ্রিয় করতে হবে: তথ্য উপদেষ্টা

মেক্সিকোর ওয়াক্সাকা রাজ্যে একটি যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। ওয়াক্সাকার গভর্নর সালোমন জারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, আমি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমরা তাদের এই কঠিন সময়ে প্রয়োজনীয় সহায়তা করব। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জেসুস রোমেরো বলেন, ৪০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি মেক্সিকোর দক্ষিণে তেহুয়ান্টেপেকের ইস্থমাসের দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে বাসের যাত্রীরা রোববার মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের আয়োজিত একটি সমাবেশে যোগদান শেষে বাড়ি ফিরছিলেন।

11 Mar 25 1NOJOR.COM

মেক্সিকোয় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১১

মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের পর ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, সৌদির যুবরাজ প্রকৃত শান্তি আনার চেষ্টা করছেন। সৌদি আরব কূটনৈতিক ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। আমরা তার প্রশংসা করছি। তিনি বলেন, যুবরাজের সঙ্গে আলোচনার গুরুত্বপূর্ণ অংশ ছিল ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টি। তারা প্রতিরক্ষা, বিদ্যুৎ, পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ নিয়েও আলোচনা করেছেন। এদিকে সৌদি আরবে মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা শুরু হচ্ছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধ করে শান্তি ফেরানোর লক্ষ্যে এ আলোচনা হবে।

11 Mar 25 1NOJOR.COM

সালমানের সঙ্গে আলোচনার গুরুত্বপূর্ণ অংশ ছিল, ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টি: জেলেনস্কি

পটুয়াখালীর বাউফল উপজেলার এক ছাত্রদল নেতাকে বহিষ্কৃত বিএনপি নেতার হত্যার হুমকির অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৯ মার্চ লুটপাট ও চাঁদাবাজির অভিযোগে নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খানকে বহিষ্কার করা হয়। তার স্থলে রমিজ উদ্দিন হাওলাদারকে ওই ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

11 Mar 25 1NOJOR.COM

বহিষ্কৃত বিএনপি নেতার ছাত্রদল নেতাকে হত্যার হুমকি, অডিও ভাইরাল

মস্কোতে কয়েক ডজন ড্রোন দিয়ে ‘ব্যাপক’ হামলা চালিয়েছে ইউক্রেন। মঙ্গলবার মেয়র সের্গেই সোবিয়ানিন এক টেলিগ্রাম পোস্টে এ দাবি করেছেন। তিনি বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিমান প্রতিরক্ষাব্যস্থা মস্কোতে শত্রু ড্রোনের একটি বিশাল আক্রমণ প্রতিহত করছে। আরো বলেন, এখন পর্যন্ত ৫৮টি শত্রু ইউএভি গুলি করে ভূপাতিত করা হয়েছে। ধ্বংসাবশেষ যেখানে পড়েছে, সেখানে জরুরি পরিষেবা বিশেষজ্ঞরা কাজ করছে। মঙ্গলবার সৌদি আরবে যুদ্ধ অবসানে মার্কিন ও ইউক্রেনীয় শীর্ষ কর্মকর্তাদের মধ্যে বৈঠকের আগে ইউক্রেন সীমান্ত থেকে কয়েকশ কিলোমিটার দূরে মস্কোতে হামলাটি হলো।

11 Mar 25 1NOJOR.COM

মস্কোয় ইউক্রেনের ‘ব্যাপক’ ড্রোন হামলা

প্রধান উপদেষ্টা’র বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী জানিয়েছেন, অনেকেই পাচার হওয়া টাকা ফেরত দেওয়ার প্রস্তাব দিয়েছে। তিনি বলেছেন, টাকা ফেরত আনা সম্ভব, তবে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন, কারণ কিছু দেশ উপকারভোগী। গোপনীয়তা বজায় রাখা জরুরি, কারণ বিস্তারিত প্রকাশ করলে কাজ ব্যাহত হতে পারে। সংশ্লিষ্ট দেশের সঙ্গে আইনি প্রক্রিয়া তৈরি করা হচ্ছে, এবং বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক সংগঠনগুলো সহযোগিতা করছে।

11 Mar 25 1NOJOR.COM

পাচারের টাকা ফেরত দিতে অনেকেই প্রস্তাব দিয়েছে: আনিসুজ্জামান

গণঅভ্যুত্থানে বিভিন্ন সরকারি বাহিনী ও আওয়ামী বাহিনীর গুলিতে শহিদ হওয়া মাদরাসা শিক্ষার্থী ও আলেমদের বিস্তারিত তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে সিএসএস ফাউন্ডেশন। ৪২ জন শহিদের নাম, স্থায়ী ঠিকানা এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রত্যেক শহিদের পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে এবং সংশ্লিষ্ট নথিপত্র যথাযথ যাচাইয়ের পর তাদের নাম তালিকাভুক্ত করা হয়েছে। ১৪টি আবশ্যিক তথ্য ও ৫টি যাচাইকরণ নথির ভিত্তিতে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। কিছু শহিদের নাম এখনও অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি, গবেষণা কার্যক্রমের পর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।

11 Mar 25 1NOJOR.COM

জুলাই আন্দোলনে শহিদ মাদ্রাসা শিক্ষার্থী ও আলেমদের তালিকা প্রকাশ

নারায়ণগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারান ছাত্রদলকর্মী অপূর্ব (২৫)। শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলে খোঁজ-খবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অপূর্বর বাবা-মাকে সান্ত্বনা দিয়ে তারেক রহমান বলেছেন, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মী প্রাণ দিয়েছে, গুম হয়েছে। অনেক নেতাকর্মী বর্বর নির্যাতনে পঙ্গুত্ব বরণ করেছে। তবুও অন্যায়ের সঙ্গে আপস করেনি। আমরা প্রশাসনকে বলব, অপূর্ব হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য। খোকন মিয়া তারেক রহমানকে বলেন, স্যার আমার তিন ছেলের মধ্যে অপূর্ব ছিল সবার ছোট। বিএনপি করার অপরাধে ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীরা ১৬ বছর তাকে ও অপূর্বকে ঘরে থাকতে দেয়নি। অনেক নির্যাতন করেছে।

11 Mar 25 1NOJOR.COM

খুন হওয়া ছাত্রদলকর্মীর বাবা-মাকে ফোন করলেন তারেক রহমান

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পরিবহণে চাঁদাবাজি নিয়ে বিএনপির একপক্ষ আরেক পক্ষের লোকদের মারধর করে। এর আগে সাবেক ছাত্রদল নেতা আব্দুর রহমান ইউনিয়ন বিএনপির সাবেক নেতা মামুন ও তার লোকজনকে আসামি করে মামলা করে। পুলিশ মামুনেক গ্রেফতার করেনি। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হন আব্দুর রহমান। মামুন থানায় রয়েছে এমন খবরে সোমবার রাতে দলবল নিয়ে থানায় আসেন ছাত্রদল নেতা। এ সময় আব্দুর রহমানকে দেখে পালানোর চেষ্টা করে বিএনপির ওই সাধারণ সম্পাদক। পরে তাকে ধাওয়া দিয়ে ধরে ফেলে আব্দুর রহমান ও তার লোকজন। এরপর মামুনকে মারতে মারতে ওসির রুমে নিয়ে যায় তারা। সেখানেও মারধর করা হয়। অভিযোগ, মামুন এলাকা কব্জা করে চাঁদাবাজি করে।

11 Mar 25 1NOJOR.COM

মামলার আসামি বিএনপি নেতাকে পিটিয়ে থানায় দিলেন ছাত্রদল নেতা

সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় ভারতীয় চুনাপাথর বহনকারী গাড়ি থেকে চাঁদা আদায় ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলা এ সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। নিহত হন মোহাম্মদ আলী (৬০)। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। জানা যায়, চাঁদা আদায়কে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে ইউনিয়ন ছাত্রদল নেতা হারুনুর মাহমুদ এবং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হযরত আলীর সঙ্গে বিরোধ চলে আসছিল। এর ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় মহিষখলা বাজারে দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

11 Mar 25 1NOJOR.COM

সুনামগঞ্জে চাঁদা আদায় নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনসহ মোট ৯ দাবিতে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামক প্ল্যাটফর্মের প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। রাজু ভাস্কর্যের সামনে থেকে একটি মিছিল নিয়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে যাচ্ছিলেন। পথে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তাদের বাধা দেয় পুলিশ। এসময় পুলিশের সঙ্গে তাদের তীব্র বাকবিতণ্ডা হয়। পরে পুলিশ বিক্ষোভকারীদের দুই দফা লাঠিপেটা করে। একপর্যায়ে বিক্ষোভকারীরাও পুলিশের ওপর চড়াও হলে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন।

11 Mar 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রায় হাতাহাতি

সংবিধান পুনর্লিখনের জন্য গণপরিষদ প্রয়োজন বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা সামান্তা শারমিন। একে এনসিপির প্রথম ও প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ আপত্তি জানান। শারমিন বলেন, আমরা ধরে নিতে পারি, এককভাবে গণপরিষদের ব্যাপারে তাদের আপত্তি নেই। গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে করতে গেলে তাদের আপত্তি। আমরা এই দুই নির্বাচন একসঙ্গে করার কথা বলিনি। আমরা বলেছি, গণপরিষদ নির্বাচনে যারা জিতে আসবেন, সংবিধান প্রণয়নের পর তারাই আইনসভায় রূপান্তরিত হয়ে যাবেন। এটি হলে এখানে স্বল্প বা দীর্ঘমেয়াদি কোনো সমস্যাই হবে না। সালাহ উদ্দিন আহমদের বক্তব্য বিএনপির দলীয় অবস্থান কি না, সে বিষয়ে সংশয় প্রকাশ করেন সামান্তা।

11 Mar 25 1NOJOR.COM

সংবিধান পুনর্লিখনের জন্য গণপরিষদ প্রয়োজন: সামান্তা শারমিন

শাহবাগে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং নির্যাতনের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে অবস্থান নিয়েছেন ৩০টি কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, আমরা নারী নিপীড়নের প্রতিবাদে শাহবাগ অবরোধের ঘোষণা দিয়েছিলাম। কিন্তু রমজানে জনগণের ভোগান্তির কথা চিন্তা করে এই কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে, ব্লকেড কর্মসূচির পরিবর্তে শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে পাশের ফাঁকা রাস্তায় অবস্থান কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলবে। আজকের এই কর্মসূচিতে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, নটরডেম কলেজ, ঢাকা কলেজসহ ত্রিশটি কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

11 Mar 25 1NOJOR.COM

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে ৩০ কলেজের শিক্ষার্থীরা

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বাইরে ব্যক্তি পর্যায়ে চড়া সুদে লেনদেন ও দাদন বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী দুই মাসের মধ্যে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির চেয়ারম্যানকে এই রিটে চাওয়া সুদ ও দাদন ব্যবসা বন্ধসংক্রান্ত আবেদনটি নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। অর্থ সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

11 Mar 25 1NOJOR.COM

ব্যক্তি পর্যায়ে সুদে লেনদেন ও দাদন বন্ধে রুল

ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ভোটার তালিকায় নাম থাকলেই প্রবাসীরা প্রক্সি ভোট দিতে পারবেন। এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। বাংলাদেশি প্রবাসীদের ভোটের জন্য একটি ওয়ার্কশপের আয়োজন করা হবে। আর এটি পরীক্ষার জন্য নির্বাচন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ডাকা হবে। কমিশন জানায়, একটা অ্যাপস তৈরি করা হবে। সেখানে প্রবাসীরা নিবন্ধন করবেন। সেই অ্যাপসের মধ্যেই প্রবাসীরা তার নমিনি ঠিক করে দিবে এবং সেই নমিনি ভোট দিতে পারবেন। এভাবেই আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাবেন প্রবাসী বাংলাদেশিরা।

11 Mar 25 1NOJOR.COM

ভোটার তালিকায় নাম থাকলেই প্রবাসীরা প্রক্সি ভোট দিতে পারবেন: ইসি

জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার ২০০৩ বাতিলের সিদ্ধান্ত রহিত করা হয়েছে। একইসঙ্গে স্বাধীনতা পুরস্কার ২০২৫ এর নির্বাচিত ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়েছে। এবার ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৫’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারা হলেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর), সাহিত্যে মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর), সংস্কৃতিতে নভেরা আহমেদ (মরণোত্তর), সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর), মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর), শিক্ষা ও গবেষণায় বদরুদ্দীন মোহাম্মদ উমর এবং প্রতিবাদী তারুণ্যে আবরার ফাহাদ (মরণোত্তর)।

11 Mar 25 1NOJOR.COM

জিয়ার স্বাধীনতা পদক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত; স্বাধীনতা পুরস্কার ২০২৫ এর নির্বাচিত ব্যক্তিদের নাম প্রকাশ

উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশ থেকে পাচার হওয়া কয়েকশ কোটি ডলার এ বছরের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব। সালেহউদ্দিন আহমেদ বলেন, বিদেশে পাচার হওয়া বিশাল অঙ্কের টাকা ফেরত আনার চেষ্টা করছে সরকার। সব টাকা আনতে সময় লাগবে। তাদের আইডেন্টিফাই করতে হবে। তিনি আরও বলেন, পাচারের সঙ্গে জড়িতরা বিভিন্ন দেশে আছেন, আইনের পদক্ষেপও রয়েছে। আবার সে আইনের পদক্ষেপগুলো বিদেশের সঙ্গেও জড়িত। অনেক বিষয় মাথায় রেখে কাজ করতে হচ্ছে। এছাড়া তদন্ত হচ্ছে শিক্ষার আড়ালে পাচার হওয়া অর্থের বিষয়টিও।

11 Mar 25 1NOJOR.COM

পাচারকৃত কয়েকশ কোটি ডলার এ বছরের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব: অর্থ উপদেষ্টা  

পাঠ্যবই ছাপার কাগজ কেনার সঙ্গে রাখাল রাহা ও গাজি সালাউদ্দিন আহমেদ তানভীর জড়িত নন বলে জানিয়েছেন এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান। চেয়ারম্যান বলেন, রাখাল রাহার বিরুদ্ধে এনসিটিবির পাঠ্যবই ছাপার কাগজ ব্যবসায়ে ৪০০ কোটি টাকা কমিশন বাণিজ্য করার যে তথ্য প্রচার করা হচ্ছে, তা নিছক অপপ্রচার। পাঠ্যবইয়ের কাগজই কেনা হয়েছে ১০২ কোটি টাকার মতো। সেখানে ৪০০ কোটি টাকার বাণিজ্য কীভাবে হবে, সেটা একেবারেই বোধগম্য নয়। কাগজ কেনায় কমিশন বাণিজ্যের অভিযোগ তুলে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা ভুয়া এবং প্রোপাগান্ডা বলেন তিনি। পাঠ্যপুস্তক পরিমার্জনেও তিনি একক না, টিম ওয়ার্ক করেছেন।

11 Mar 25 1NOJOR.COM

পাঠ্যবই ছাপার কাগজ কেনার সঙ্গে রাখাল রাহা ও সালাউদ্দিন আহমেদ তানভীর জড়িত নন: এনসিটিবি

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ছাত্র-জনতার আন্দোলনে ভারতে পালিয়ে থাকা ক্ষমতাচ্যুত হাসিনার ব্যক্তিগত বাসভবন সুধা সদনসহ তার পরিবারের সদস্যদের জমি ও ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ পরিবারের সাতজনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ নির্দেশ আদালত। এছাড়া নিষেধাজ্ঞায় পড়া বাকিরা হলেন হাসিনার ছেলে সজিব আহমেদ ওয়াজেদ (জয়), মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক।

11 Mar 25 1NOJOR.COM

শেখ হাসিনা পরিবারের জমি-ফ্ল্যাট ক্রোকের আদেশ

সোমবার আনাদোলু এক প্রতিবেদনে জানায়, কঙ্গোর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মাই-নডোম্বের কাছে কোয়া নদীতে নৌকা ডুবে গেলে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। অনেকেই এখনও নিখোঁজ। নৌকাটি নাগাম্বোমি গ্রামের ফুটবলারদের বহন করছিল। ওই ফুটবলারা মুশি শহরে একটি ম্যাচ খেলে ফিরছিলেন। স্থানীয় সময় রাতে মুশি বন্দর ছেড়ে ১২ কিলোমিটার ভ্রমণ করার পর নৌকাটি ডুবে যায়। প্রাথমিকভাবে এই ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়। বেঁচে যাওয়া আরোহীর সংখ্যা ৩০ জন। তবে, এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

11 Mar 25 1NOJOR.COM

কঙ্গোতে নৌকাডুবে নিহত ২৫, নিখোঁজ অনেকেই

থানায় ঢুকে মারধর করেছে আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক যুবক। এ ঘটনায় থানার ওসি নজরুল ইসলামসহ তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। ওসি গণমাধ্যমকে বলেন, রাত ২টার কিছু আগে আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক যুবক থানায় আসে। এরপর সে বলে এই এলাকায় একটি মার্ডার হয়েছে। উত্তরে আমি বলি, বিষয়টি আমার জানা নেই। ওই যুবক বলে আপনারা এটা নিয়ে লুকোচুরি করছেন কেন? আপনার ডিউটি অফিসার জানে। যুবকের পরিচয় জানতে চাইলে সে অনিচ্ছা প্রকাশ করে। পরে তাকে হাত ধরে নিয়ে যেতে চাইলে সে অতর্কিতভাব কিলঘুষি মারতে থাকে। তখন এএসআই নাসির ঠেকাতে এলে ওই যুবক তার একটি আঙুল ভেঙে দেয়। সেকেন্ড অফিসার শরিফুল ইসলামের কপালেও ওই যুবক ঘুষি মারে।

11 Mar 25 1NOJOR.COM

রাজধানীতে থানায় ঢুকে অতর্কিত হামলা, ওসিসহ আহত ৩

তিন দিনের সফরে আজ রাতে ঢাকায় আসছেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদুয়া টাঙ্গারা। ঢাকা সফরকা‌লে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ কর‌বেন। এ ছাড়া তি‌নি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে বৈঠক কর‌বেন। গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকালে দুই দেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সমঝোতা স্মারক সই হবে।

11 Mar 25 1NOJOR.COM

রাতে ঢাকায় আসছেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটির শারীরিক অবস্থার আবারও অবনতি হয়েছে। মেডিকেল বোর্ডের একজন সদস্য বলেন, সোমবার শিশুটির সামান্য উন্নতি হয়েছিল। কিন্তু আজ তার মস্তিষ্ক প্রতিক্রিয়াহীন হয়ে পড়েছে। তিনি আরও বলেন, ঘটনার সময় শিশুটিকে যখন ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করা হয়, তখন তার মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি হয়। পরদিন বেলা ১১টায় হাসপাতালে নেওয়ার আগপর্যন্ত ওই অবস্থায় ফেলে রাখা হয়েছিল। ফলে দীর্ঘ সময় অক্সিজেন না পেয়ে মস্তিষ্কের বড় ক্ষতি হয়েছে। জানা গেছে, শিশুটির জিসিএস আবারও তিনে নেমে এসেছে। অথচ এর স্বাভাবিক মাত্রা ১৫। গতকাল ৩ থেকে উন্নতি হয়ে ৫–এ উঠেছিল বলে অবস্থার কিছুটা উন্নতি ধরে নেওয়া হয়েছিল।

11 Mar 25 1NOJOR.COM

মাগুরার সেই শিশুটির অবস্থার আবারও অবনতি

আল-আকসা মসজিদের কিবলি প্রার্থনা কক্ষে হামলা চালিয়ে লাউডস্পিকার জব্দ করে নিয়ে গেছে দখলদার ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনি মিডিয়া জানিয়েছে, রমজান মাসে দখলদার বাহিনী ফিলিস্তিনিদের অধিকৃত জেরুজালেমে প্রবেশ এবং আল-আকসা মসজিদে নামাজ পড়তে বাধা দিচ্ছে। তারা কেবল ৪০ বছরের বেশি বয়সি ফিলিস্তিনি নারীদের এবং ফিলিস্তিনি পরিচয়পত্রধারীদের শহরে প্রবেশের অনুমতি দিচ্ছে। চলমান খননকাজ এবং ইহুদিকরণ প্রকল্প ত্বরান্বিত করার জন্য আল-আকসা মসজিদ গুরুতর ঝুঁকির সম্মুখীন হচ্ছে। নেসেটের সদস্য অমিত হালেভি মসজিদটিকে বিভক্ত করে এর ৭০ শতাংশেরও বেশি এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

11 Mar 25 1NOJOR.COM

আল-আকসা মসজিদ থেকে লাউডস্পিকার জব্দ করল ইসরাইল

সিরিয়ায় সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতদের খবর পাওয়া যায়নি। দখলদার ইসরাইলি বিমানগুলো দেরার উত্তরে জাব্বাব এবং ইজরা শহরের আশপাশে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শহরগুলোতে অবস্থিত দুটি সামরিক অবস্থান লক্ষ্য করে ইসরাইলি যুদ্ধবিমান ১৭টি হামলা চালিয়েছে: সাবেক সরকারের আর্টিলারি রেজিমেন্ট ৮৯ এবং ১২তম ব্রিগেড। ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪ বলছে, বিমান হামলায় আল-আসাদ সরকারের সেনাবাহিনীর ফাঁড়ি, অস্ত্রের ডিপো, রাডার, ট্যাংক এবং কামান লক্ষ্যবস্তু করা হয়েছে যেগুলো সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো ‘দখল করার চেষ্টা করছে’।

11 Mar 25 1NOJOR.COM

সিরিয়ার সামরিক স্থাপনায় রাতভর ইসরাইলি বিমান হামলা

উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, রাষ্ট্র সংস্কার, গণহত্যা ও লুটপাটের বিচার, প্রতিষ্ঠানসমূহের পুনরুজ্জীবন ও গণতান্ত্রিক রূপান্তরসহ নানা বিষয় লক্ষ্যচ্যুত হচ্ছে। এ সরকারের আমলে এ দেশকে গড়ে তোলার সুযোগ ও সক্ষমতা তৈরি হয়েছে বলেই ভিনদেশ থেকে দ্রুততার সঙ্গে সরকার পরিবর্তনের প্রেসক্রিপশন আসছে। নির্বাচন যথাসময়েই হবে এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের আগেই রাষ্ট্র সংস্কারের দৃশ্যমান অগ্রগতি ঘটবে এবং খুনি, ধর্ষক ও লুটেরাদের বিচার হবে। তিনি বলেন, সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে। মাহফুজ বলেন, বিভিন্ন ইস্যুতে সরকার সক্রিয় ও সফল। কিন্তু, সামরিক-বেসামরিক আমলাতন্ত্র, ব্যবসায়ী শ্রেণি ও মিডিয়ার মধ্যকার শক্তিগুলোর বিরোধ, স্বার্থান্বেষা ও মতান্ধতা, অন্যদিকে গণ-অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তির ঐক্যবদ্ধ হয়ে ক্রমশ উত্থান সরকারকে বেকায়দায় ফেলছে’।

11 Mar 25 1NOJOR.COM

ভিনদেশ থেকে দ্রুততার সঙ্গে সরকার পরিবর্তনের প্রেসক্রিপশন আসছে: মাহফুজ আলম

মঙ্গলবার সকালে সাভারের আমিন বাজারে পাওয়ার গ্রিডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। ফায়ার সার্ভিস জানায়, পাওয়ার গ্রিডে সকাল ৭টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। তাৎক্ষণিভাবে ৭টা ২০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে যুক্ত হয় আরও ৮ ইউনিট। কীভাবে আগুন লেগেছে ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন এখন নিয়ন্ত্রণে।

11 Mar 25 1NOJOR.COM

সাভারে পাওয়ার গ্রিডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

সোমবার ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীনা মালিকানাধীন টিকটকের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত থাকলেও এটি অধিগ্রহণের বিষয়ে যুক্তরাষ্ট্র চারটি ভিন্ন কোম্পানির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। টিকটককে মার্কিন বাজারে নিষিদ্ধ হওয়ার ঝুঁকি এড়াতে বাধ্য হয়ে বিক্রি হতে হতে পারে, তবে চীনা মূল কোম্পানি বাইটডান্স এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। যুক্তরাষ্ট্রের নতুন আইনে টিকটককে অবশ্যই চীনা মালিকানাধীন কোম্পানি বাইটডান্স থেকে বিচ্ছিন্ন হতে হবে, অন্যথায় এটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবে। তবে ট্রাম্প চারটি প্রতিষ্ঠানের নাম বলেননি, বলেছেন চূড়ান্ত ক্ষমতা তার হাতে। সম্ভাব্য হিসেবে দ্য পিপলস বিড ফর টিকটক, মাইক্রোসফট, ওরাকল, ইন্টারনেট তারকা মিস্টারবিস্টের নাম উঠে আসছে।

11 Mar 25 1NOJOR.COM

টিকটক কিনতে আগ্রহী যুক্তরাষ্ট্রের চার কোম্পানি, চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাম্পের

ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কার্যক্রম কমিয়ে আনতে ছয় সপ্তাহের পর্যালোচনার পর সংস্থাটির ৮৩% কর্মসূচি বাতিল করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ৫ হাজার ২০০টি চুক্তি বাতিল করা হয়েছে, যার মোট মূল্য কয়েক বিলিয়ন ডলার। তিনি দাবি করেন, কিছু কর্মসূচি মার্কিন জাতীয় স্বার্থের ক্ষতি করছিল। অবশিষ্ট ১ হাজার প্রকল্প আরও দক্ষতার সঙ্গে পররাষ্ট্র দপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত হবে, যেখানে কংগ্রেসেরও ভূমিকা থাকবে। রুবিও তার বক্তব্যে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যার নেতৃত্বে রয়েছেন বিলিয়নিয়ার ইলন মাস্ক। এছাড়া একসময় ১০,০০০-এর বেশি কর্মী থাকা ইউএসএআইডি এখন মাত্র ৩০০-এর কম কর্মী নিয়ে টিকে থাকার আশঙ্কায় রয়েছে।

11 Mar 25 1NOJOR.COM

ট্রাম্প প্রশাসনের অধীনে ইউএসএআইডির ৮৩% চুক্তি বাতিল

এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিয়েছেন ইতালি প্রবাসী ফাহামেদুল ইসলাম। আগে থেকেই নির্ধারিত ছিল সৌদি আরবে বাংলাদেশ দলের বিশেষ প্রস্তুতি ক্যাম্পে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন ফাহামেদুল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছিল। সোমবার রাতে আনুষ্ঠানিকভাবে ওলবিয়া কালসিওর ১৮ বছর বয়সি এই ফরোয়ার্ডের বাংলাদেশ দলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে ভারতের মুখোমুখি হবে কাবরেরার দল।

11 Mar 25 1NOJOR.COM

ভারতকে হারাতে বাংলাদেশ দলে যোগ দিলেন ইতালি প্রবাসী ফুটবলার

ইলন মাস্কের মালিকানাধীন এক্সে বড় ধরনের সাইবার হামলা হয়েছে বলে জানিয়েছে এএফপি। প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল থেকেই এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশের ব্যবহারকারীরা এক্স ব্যবহারে সমস্যার সম্মুখীন হয়েছেন। অনেকেই তাদের আইডিতে প্রবেশ করতে পারছিলেন না। এরপর ইলন মাস্ক লিখেছেন, এক্সে বড় ধরনের সাইবার হামলা হচ্ছে। তবে এই সমস্যার মধ্যেই কখনো কখনো এক্সে প্রবেশ করা যাচ্ছিল। এ ছাড়া, ইলন মাস্ক এটিকে সাইবার হামলা দাবি করলেও তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি। এর আগেও নির্বাচনকালীন সময়ে ট্রাম্পের সাক্ষাৎকার নেওয়ার সময় সাইবার আক্রমণ হয়েছিল।

11 Mar 25 1NOJOR.COM

ইলন মাস্কের এক্সে সাইবার হামলা

ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাসভবনের কাছে সাময়িক নিষিদ্ধ আকাশসীমায় উড়ন্ত বেসামরিক বিমানকে প্রতিহত করেছে মার্কিন যুদ্ধবিমান। ২০ জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এই নিয়ে ২০টির বেশি নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটল। এরোস্পেস ডিফেন্স কমান্ড এক বিবৃতিতে বলেছেন, এতে বেসামরিক বিমানচালকের মনোযোগ আকর্ষণ করতে এফ-১৬ বিমান থেকে আগুনের হলকা নিক্ষেপ করা হয়। এতে ট্রাম্পের নিরাপত্তার ওপর প্রভাব পড়েনি। এনওআরএডি বলছে, মাটি থেকে আগুনের শিখাগুলো দেখা যেতে পারে, তবে সেগুলো দ্রুত পুড়ে গেছে এবং কোনো বিপদ ঘটায়নি।

11 Mar 25 1NOJOR.COM

ট্রাম্পের বাসভবনের আকাশ সীমায় যাওয়া বিমানকে প্রতিহত করল যুদ্ধবিমান

একটি নতুন রাজনৈতিক দল তারা সরকারের ভেতর থেকে সুবিধা নিচ্ছে বলে অভিযোগ করে বিএনপি নেতা আমিনুল হক বলেন, এটা কোন গণতান্ত্রিক চর্চা হতে পারে না। তিনি বলেন, একটি মহল বিএনপির নামে বিভিন্ন মিথ্যাচার ও অপপ্রচার করছে নিজেদের ফায়দা নেয়ার জন্য। পতিত আওয়ামী লীগ থেকে আসা নব্য বিএনপি সেজে আওয়ামী লীগের লোকেরা দেশে সকল অপকর্ম ও ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। আমিনুল হক বলেন, আওয়ামী লীগ স্বৈরাচারী দল। তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। বাংলাদেশের মানুষকে পুড়িয়ে মেরেছে। তাদের স্থান বাংলাদেশের মাটিতে হতে পারে না। তিনি আরো বলেন, যারা দখলদারি করে লুটতরাজ করে তারা বিএনপির কর্মী হতে পারে না।

11 Mar 25 1NOJOR.COM

একটি নতুন রাজনৈতিক দল সরকারের ভেতর থেকে সুবিধা নিচ্ছে: আমিনুল হক

সচিবালয়ের অগ্নিদুর্ঘটনায় দায়িত্ব পালনরত অবস্থায় ট্রাকের ধাক্কার পর মৃত্যুবরণকারী ফায়ারফাইটার সোয়ানুর জামান নয়ন (২৪) এর পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও পাঁচ লাখ টাকা সহায়তা প্রদান করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। এর ৬ জানুয়ারি নয়নের বাবা-মায়ের হাতে আরো পাঁচ লাখ টাকার অনুদান তুলে দেন তিনি। সবমিলিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নয়নের পরিবারকে মোট ১০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিহত নয়নের পরিবারকে গত বছরের ২৬ ডিসেম্বর নগদ এক লাখ টাকা এবং দাফন-কাফনের খরচ বাবদ আরও ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।

11 Mar 25 1NOJOR.COM

ফায়ার ফাইটার নয়নের পরিবার পেল আরও ৫ লাখ টাকা

পিলখানায় বিজিবি সদর দপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে বিজিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে ফায়ার সার্ভিস ডিউটি অফিসার শাহজাহান হোসেন জানান, বিজিবি সদর দপ্তরে একটি আবাসিক কোয়ার্টারে ১০ তলা ভবনের ৮ তলায় আগুন লাগে সোমবার রাত ৯টা ২৫ মিনিটে। খবর পেয়ে পলাশী ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। পরবর্তীতে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও ৩টি ইউনিট যোগ দিয়ে রাত ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। হোসেন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন নারী ও দুজন শিশু ধোঁয়ার কারণে কিছুটা অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে উদ্ধার করে বিজিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

11 Mar 25 1NOJOR.COM

বিজিবি সদর দপ্তরে আগুন, আহত ৪

অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদায়) প্রফেসর ড. আমিরুল ইসলামের পদত্যাগ পত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি হয়। তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন সোমবার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

11 Mar 25 1NOJOR.COM

ড. আমিরুল ইসলামের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

টাঙ্গাইলের ভূঞাপুরে ‘ওএমএস’-এর ডিলারশিপ না পাওয়ায় খাদ্য কর্মকর্তার হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছেন আব্দুস ছালাম নামে এক বিএনপি নেতা। তিনি গাবসারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। জানা যায়, গত ৬ মার্চ উন্মুক্ত লটারির আয়োজন করে উপজেলা প্রশাসন ও খাদ্য কর্মকর্তার কার্যালয়। সে সময় আবেদনকারীদের উপস্থিতিতে লটারির মাধ্যমে ডিলারশিপ নিয়োগ দেওয়া হয়। লটারিতে আব্দুস ছালামও অংশ নেন। ডিলারশিপ না জেতায় ক্ষোভে সোমবার সকালে উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ে তার দলবল নিয়ে প্রবেশ করে খাদ্য কর্মকর্তা মোহাম্মদ কাজী হামিদুলের হাত কেটে নেওয়ার হুমকি প্রদান করেন।

11 Mar 25 1NOJOR.COM

ডিলারশিপ না পাওয়ায় খাদ্য কর্মকর্তার হাত কেটে নেওয়ার হুমকি বিএন‌পি নেতার

বনানীর চেয়ারম্যান বাড়িতে সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহতের ঘটনায় জড়িত ট্রাক চালক টিটন ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার ক্রাইম ইউনিট। সোমবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপি জনসংযোগ শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। এর আগে, সকাল ছয়টার দিকে বনানী এলাকায় চেয়ারম্যান বাড়ি ইউটার্নে ট্রাকচাপায় দুজন নিহত হন। নিহত একজনের নাম মিনারা আক্তার। তিনি একজন পোশাক শ্রমিক। অপরজনের পরিচয় জানা যায়নি।

11 Mar 25 1NOJOR.COM

বনানীতে পথচারীকে চাপা দেওয়া ট্রাকচালক গ্রেপ্তার

সোমবার হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এক বিজ্ঞপ্তিতে জানায়, বিএসএফের গুলিতে গত ১০ বছরে সীমান্তে কমপক্ষে ৩০৫ জন বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৮২ জন। ২০১৫ সালে ৪৩ জন, ২০১৬ সালে ২৮, ২০১৭ সালে ৩০, ২০১৮ সালে ১৫, ২০১৯ সালে ৪২, ২০২০ সালে ৫১, ২০২১ সালে ১৭, ২০২২ সালে ২৩, ২০২৩ সালে ৩০ ও ২০২৪ সালে ২৬ জন নিহত হয়েছেন। ২০২৪ সালেই সীমান্তে বিএসএফ কর্তৃক ৫৭টি হামলার ঘটনা ঘটে। ২০২৫ সালের জানুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত বিএসএফ কর্তৃক ১৫টি হামলার ঘটনায় ৪ জন বাংলাদেশি নিহত, ১০ জন আহত ও ৫ জন গুলিবিদ্ধ হন। এ সময় সীমান্তে ভারতীয় নাগরিক ও খাসিয়াদের হামলায় ৩ জন বাংলাদেশি নিহত হয়েছেন।

11 Mar 25 1NOJOR.COM

১০ বছরে বিএসএফের গুলিতে ৩০৫ বাংলাদেশি নিহত

তিস্তা প্রকল্প সম্বন্ধে অংশীজনদের নিয়ে সোমবার রংপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় অংশীজনরা নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি জানান। অন্যদিকে পাওয়ার চায়নার কান্ট্রি ম্যানেজার হান কুন বলেছেন, এ প্রকল্প ভূরাজনৈতিক প্রেক্ষাপটে কোনো প্রভাব ফেলবে না। কারণ এটা একটা বাণিজ্যিক প্রকল্প। যে প্রকল্পে মানুষের উপকার হয়, সে প্রকল্পে ভূরাজনৈতিক প্রেক্ষাপট গৌণ। অংশীজনরা বলেন, তিস্তা অববাহিকার দুই কোটি মানুষের জীবন-জীবিকা বাঁচাতে এই অন্তর্বর্তী সরকারের আমলেই এ প্রকল্পের কাজ উদ্বোধন করতে হবে। সোলার প্যানেলের নামে হাজার হাজার একর জমি দখলের গ্রিন কার্ড দিয়েছে বিগত সরকার। তা বাতিল করে নদীকে নদীর মতো চলতে দিতে হবে।

11 Mar 25 1NOJOR.COM

তিস্তা মহাপরিকল্পনা নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন চান অংশীজনরা

ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের অধিবাসীদের অসম্মান করছেন, বারংবার গ্রিনল্যান্ডকে অধিগ্রহণ করার মন্তব্য সমীচীন নয় বলে মন্তব্য করেছেন দ্বীপটির প্রধানমন্ত্রী মুতে এগেদে। এর আগে গত মঙ্গলবার মার্কিন কংগ্রেসে বক্তব্য দেওয়ার সময় ডেনমার্কের মালিকানাধীন এই দ্বীপটি ফের অধিগ্রহণের ইচ্ছাপোষণ করেন ট্রাম্প। সোমবার ট্রুথ সোশ্যালে লেখেন, আমরা গ্রিনল্যান্ডবাসীকে নিরাপদ রাখবো। সেখানে বিলিয়ন ডলার বিনিয়োগ করবো এবং নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এর প্রতিক্রিয়ায় এক সাক্ষাৎকারে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা সম্মান ও শ্রদ্ধা প্রত্যাশা করি। তার কাছ থেকে এমন আচরণ অশোভনীয় ও অভাবনীয়।

11 Mar 25 1NOJOR.COM

ট্রাম্প গ্রিনল্যান্ডকে অসম্মান করছেন: দ্বীপটির প্রধানমন্ত্রী

চাঁদাবাজি ও হামলা লুটপাটের অভিযোগে জাতীয়তাবাদী চালক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি জুয়েল খন্দকারসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিরা হলেন-জুয়েল খন্দকারের শাকিল খন্দকার ও জসিম উদ্দিন। মামলার বাদী ইলতুৎমিস সওদাগর বলেন, তারেক রহমানের নির্দেশে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এখন থেকে দলের কেউ অপরাধ করলে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। আসামিরা গত ৪ মার্চ তাদের মনগড়া কাহিনী তৈরি করে প্রয়াত এইচটি ইমামের ছেলে তানভীর ইমামের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভাষায় অনধিকার ও বেআইনি অনুপ্রবেশ করে ব্যাপক লুটপাট চালায়।

11 Mar 25 1NOJOR.COM

তারেক রহমানের নির্দেশে ‘চালক দলের’ ৩ জনের বিরুদ্ধে মামলা

সীমান্ত নদী জাদুকাটার নৌপথে বিদেশি মদসহ চোরাচালানের আনা গরুর চালান জব্দ করেছে বিজিবি। সোমবার সন্ধ্যায় বিজিবি অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, তাহিরপুরের লাউরগড় বিওপির বিজিবি টহল দল সোমবার দুপুরে জাদুকাটা নদীর নৌপথে অভিযান চালিয়ে কার্টনভর্তি ২৮৪ বোতল বিদেশি মদ জব্দ করে। একই দিন ভোররাতে পেকপাড়া ও বাঁশতলা বিওপির বিজিবি টহল দল সীমান্তের মোকামছড়া এবং জুমগাঁও সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ৭টি গরু)ষ জব্দ করে।

11 Mar 25 1NOJOR.COM

সীমান্ত নদীতে বিদেশি মদ ও গরুর চালান জব্দ

মৌলভীবাজারে আওয়ামী লীগ সভাপতি হাজি আহমদ উদ্দিনকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়েছেন স্থানীয় লীগের নেতাকর্মীরা। এরপর সোমবার সকালে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। জানা যায়, রোববার রাত ৭টার দিকে কাটারাই বাজারে অভিযান চালিয়ে হাজি আহমদ উদ্দিনকে আটক করে শেরপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। এরপর পুলিশ সদস্যরা তাকে মোটরসাইকেলে তুলতে চাইলে স্থানীয় আওয়ামী লীগ নেতারা পুলিশের সাথে ধস্তাধস্তিতে লিপ্ত হন। এক পর্যায়ে তারা হাজি আহমদকে ছিনিয়ে নেন।

11 Mar 25 1NOJOR.COM

মৌলভীবাজারে পুলিশের হাত থেকে আ.লীগ নেতাকে ছিনতাই

ডাকাতি শেষে নদীপথে পালানোর সময় দুটি পিস্তলসহ যুবলীগ নেতা রাইফেল মহিউদ্দীনসহ (৩৮) পাঁচ ডাকাত গ্রেফতার হয়েছে। এছাড়া ৩৭ রাউন্ড গুলি, ম্যাগাজিন ও বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করেছে নাজিরপুর নৌ-পুলিশ। ডাকাতি করা একটি খননযন্ত্র (ভেকু) ও পন্টুনসহ দুটি ট্রলারযোগে পালাচ্ছিল তারা। নৌ-পুলিশ জানায়, গত ৮ মার্চ ডাকাতি করা ওই ভেকু ও পন্টুন মাদারীপুরের নূর মোহাম্মাদ মোল্লার ইটভাটায় রাখা হয়। রোববার রাতে পন্টুনের উপর ভেকু তুলে দুটি ট্রলারে চড়ে ২০-২২ জন ডাকাত মাদারীপুরের কালকিনি থেকে বাবুগঞ্জের দিকে পালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তখন আড়িয়াল খাঁ নদে অভিযান চালায় পুলিশ।

11 Mar 25 1NOJOR.COM

ডাকাতি করে পালানোর সময় যুবলীগ নেতাসহ ৫ ডাকাত গ্রেফতার

ভেড়ামারায় আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষের চেয়ার দখলে নিয়েছে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ইউনিয়ন জাসদের সহসভাপতি মিজানুর রহমান মিজান। রোববার সকালে সাঙ্গপাঙ্গদের নিয়ে কলেজের অধ্যক্ষ শামসুজ্জামান রঞ্জুকে চেয়ার থেকে জোরপূর্বক উঠিয়ে তিনি চেয়ার দখল করেন। সূত্র জানায়, একসময় বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন ভেড়ামারা আদর্শ কলেজের প্রভাষক মিজানুর রহমান মিজান। পরবর্তীতে আওয়ামী লীগ-জাসদ সরকার গঠন করলে তিনি জাসদে যোগদান করেন। পদ পান চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সহসভাপতির। ক্ষমতার অপব্যবহার করে ২০১৪ সালে ভারপ্রাপ্ত অধ্যক্ষের চেয়ার দখলে নেওয়ার পর হাসিনার পতন হলে আত্মগোপনে চলে যান। এরপর বর্তমান অধ্যক্ষের নিয়োগ হয়।

11 Mar 25 1NOJOR.COM

কলেজ অধ্যক্ষের চেয়ার দখল করলেন জাসদ নেতা

সোমবার সকালে কক্সবাজারে যুক্তরাষ্ট্রের এক নারীকে শ্লীলতাহানির অভিযোগের পর এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় গ্রেফতার হন তারেকুর রহমান প্রকাশক (৩০)। পুলিশ সুপার জানিয়েছেন, ইউএন ওম্যান নামের সংস্থার কর্মরত যুক্তরাষ্ট্রের এক নারী ও তার অপর এক সহকর্মীকে সঙ্গে নিয়ে সোমবার সকাল শহরে হেঁটে যাওয়ার সময় ঘটনাস্থলে ওই যুবক গতিরোধ করে ঝাপটে ধরেন। একই সঙ্গে তার শরীরের বিভিন্ন অংশ হাত দিয়ে শ্লীলতাহানি করেন। বিষয়টি পরবর্তীতে তিনি পুলিশকে জানালে পুলিশ বিকাল ৪টার দিকে শহরের ঝাউতলা থেকে অভিযুক্ত তারেককে গ্রেফতার করে।

11 Mar 25 1NOJOR.COM

মার্কিন নারীকে শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেফতার

কন্টেন্ট ক্রিয়েটর কাফির বসতবাড়ি পোড়ানোর ঘটনায় মূল পরিকল্পনাকারী শাহাদাত (২২) ও মাহফুজকে (২১) গ্রেফতার করেছে পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী। পুলিশ সুপার জানান, গত ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নুরুজ্জামান কাফির পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এ সময় অজ্ঞাতনামা কিছু ব্যক্তি তার বসতঘরে আগুন লাগিয়ে দেয়। ঘরে বসবাসরতরা পেছনের দরজা ভেঙে বের হয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

11 Mar 25 1NOJOR.COM

কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়ি পোড়ানোর মূল পরিকল্পনাকারী ছাত্রলীগের কর্মী আটক

সোমবারএক সংবাদ বিজ্ঞপ্তিতে এআইজি ইনামুল হক সাগর জানান, নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটূক্তি, ইভ টিজিং, হেনস্তা, যৌন হয়রানির বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে হটলাইন-সেবা চালু করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। দেশের যেকোনো স্থানে এমন ঘটনা ঘটলে এ হটলাইন নম্বরে অভিযোগ দেওয়া যাবে। হটলাইন নম্বরগুলো হলো- ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২। এগুলো দিনরাত ২৪ ঘণ্টা চালু থাকবে।

11 Mar 25 1NOJOR.COM

নারী নির্যাতন প্রতিরোধে পুলিশের হটলাইন সেবা চালু

বিএনপির নেতা আব্দুস সালাম পিন্টু বলেছেন, দীর্ঘ ১৭টি বছর এ দেশের মানুষের আন্দোলনের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বাংলাদেশের সমস্ত সম্পদ লুট করে নিয়ে পার্শ্ববর্তী দেশকে সাহায্য সহযোগিতা করেছে। পিন্টু বলেন, আমি অন্যায়ের কাছে মাথানত করিনি। ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্রের জালে লিপ্ত হয়নি। বর্তমানে চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। তিনি বলেন, এ দেশে শুধু ছাত্ররা জীবন দেয়নি। রিকশাওয়ালা, শ্রমিক, এ দেশের খেটে খাওয়া মানুষ প্রাণ দিয়েছে। যারা প্রাণ দিয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। আরো বলেন, এ দেশের মানুষের ভোটাধিকারের জন্য দিয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছে।

11 Mar 25 1NOJOR.COM

দেশের সম্পদ লুট করে পার্শ্ববর্তী দেশকে সহযোগিতা করা হয়েছে: পিন্টু 

মাছ শিকারের জন্য বিভিন্ন জায়গা থেকে আসা শিকারিদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের দুদিন পর আজ নেত্রকোণার খালিয়াজুড়ি উপজেলার ধনু নদী থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, শহীদ মিয়া এবং হৃদয় মিয়া। জলমহালের মাছ ‘লুটের চেষ্টা’ হয়েছিল বলে ইজারাদাররা অভিযোগ করেন। বিভিন্ন স্থান থেকে শতাধিক পরিবহনে করে হাজারও মানুষ কাঁঠালজান ও মরাগাঙ্গে মাছ ধরার জন্য ধনু নদীর পাড়ে জড়ো হন। দুটিই সরকারি ইজারার অংশ। শিকারীরদের হাতে ছিল মাছ ধরার উপাদান ও দেশীয় নানা অস্ত্র। পরে এলাকাবাসী তাদের প্রতিরোধ করে এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

11 Mar 25 1NOJOR.COM

নেত্রকোণায় ধনু নদী থেকে ৩ মাছ শিকারির মরদেহ উদ্ধার

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে ড. আনিসুজ্জামান চৌধুরীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপদেষ্টাকে সহায়তা করতে ড. আনিসুজ্জামান চৌধুরীকে অর্থ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া হলো। ড. আনিসুজ্জামান চৌধুরী একজন খ্যাতনামা অর্থনীতিবিদ ও নীতিনির্ধারক, যিনি দীর্ঘদিন ধরে দেশের আর্থিক খাত ও নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানে কাজ করেছেন এবং অর্থনৈতিক উন্নয়ন ও নীতি বিশ্লেষণে বিশেষজ্ঞ হিসেবে পরিচিত।

11 Mar 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী

সোমবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। একটা অ্যাপস তৈরি করা হবে। সেখানে প্রবাসীরা নিবন্ধন করবেন। সেই অ্যাপসের মধ্যেই প্রবাসীরা তার নমিনি ঠিক করে দেবে এবং সেই নমিনি ভোট দিতে পারবেন। এভাবেই আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাবেন প্রবাসী বাংলাদেশিরা। এর আগে, কমিশনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

11 Mar 25 1NOJOR.COM

জাতীয় নির্বাচনে প্রক্সি ভোটের সুযোগ পাবেন প্রবাসীরা

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক মন্ত্রী তাজুল ইসলাম এবং তার স্ত্রী ফৌজিয়া ইসলামের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। আবেদনে বলা হয়, তাজুলের বিরুদ্ধে অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে জ্ঞাতআয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৭ কোটি ৮০ লাখ ২০ হাজার ৯৩৭ টাকা টাকার সম্পদের মালিকানা অর্জন ও বিপুল পরিমাণ অবৈধ লেনদেনের অভিযোগ রয়েছে। ফৌজিয়া ইসলামের আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৯০ লাখ দুই হাজার চার টাকার সম্পদের মালিকানা অর্জন ও বিপুল পরিমাণ অবৈধ টাকার লেনদেনের অভিযোগ রয়েছে।

11 Mar 25 1NOJOR.COM

স্ত্রীসহ সাবেক মন্ত্রী তাজুল ইসলামের আয়কর নথি জব্দের আদেশ

সোমবার বিকেল ৪টার দিকে সাভারের আমিনবাজার থেকে নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত করার অভিযোগে মো. খালিদ মাহমুদ হৃদয় খান নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, আটককৃত যুবক নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে উত্যক্ত করাসহ পাগলের বেশ ধরে বিভিন্ন মেয়েদের হিজাব ছাড়া বের না হওয়ার জন্য অশালীন মন্তব্য করে ভিডিও করেন। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় ওই যুবক দুজন হিন্দু ধর্মের মেয়েকে উদ্দেশ করে হিজাব বা বোরখা পরার কথা বলেন এবং অশালীন ও আপত্তিকর মন্তব্য করেন।

11 Mar 25 1NOJOR.COM

নারীদের উত্ত্যক্ত করার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর হৃদয় আটক

কুয়েট প্রশাসন জানিয়েছে, খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী রাজনীতির সঙ্গে জড়িত তদন্ত সাপেক্ষে প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হবে। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৯৩তম (জরুরী) ও ৯৮তম (জরুরী) সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের সকল ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা নিষিদ্ধ ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত না থাকার জন্য বলা হয়।

11 Mar 25 1NOJOR.COM

কুয়েটে রাজনীতির সঙ্গে জড়িত থাকলে ছাত্রত্ব বাতিল

মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটির সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়েছে আইএসপিআর। শিশুটি বর্তমানে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আইএসপিআর জানায়, গত শনিবার শিশুটি ঢামেক হাসপাতাল থেকে লাইফ সাপোর্টে থাকাকালীন অবস্থায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়। ওই সময় শিশুটি সম্পূর্ণ অচেতন অবস্থায় ছিল। এসময় তার রক্তচাপ ১২০/৭০ মিলিমিটার, হৃদস্পন্দন ১১৮/মিনিট, অক্সিজেনের মাত্রা ৯৬ শতাংশ পাওয়া যায়। শিশুটির গলার সামনের দিকে গভীর ক্ষত এবং স্পর্শকাতর স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরীক্ষায় শিশুটির ডান ফুসফুসে বাতাস জমা হওয়া, তীব্র শ্বাসকষ্ট সিনড্রোম, মস্তিষ্কে ব্যাপক ফোলা ধরা পড়ে এবং একই সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা শুরু হয়। এখনও শিশুটি লাইফ সাপোর্টে আছেন।

11 Mar 25 1NOJOR.COM

আইএসপিআর জানিয়েছে, আছিয়া লাইফসাপোর্টে আছেন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হন। আহতরা চিকিৎসাধীন। স্থানীয়রা জানান, শনিবার চাপরতলা গ্রামে ফুটবল খেলা নিয়ে ফকির গোষ্ঠীর বাবুর সঙ্গে একই গ্রামের মোল্লাবাড়ি গোষ্ঠীর আকাশের ঝগড়া হয়। এ নিয়ে রোববার সংঘর্ষে জড়িয়ে পড়ে ছিল ফকির গোষ্ঠী ও মোল্লাবাড়ি গোষ্ঠীর লোকজন। এরই জের ধরে সোমবার দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফের সংঘর্ষে লিপ্ত হয় দুই গোষ্ঠীর লোকজন। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

11 Mar 25 1NOJOR.COM

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে ‘বিনিয়োগের ভালো সুযোগ’ ও বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখবেন বলে প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের এপ্রিলে ট্রাম্পঘনিষ্ঠ ইলন মাস্ক বাংলাদেশ সফরে আসতে পারেন। তার কাছে এ প্রস্তাবনা উত্থাপন করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ট্রাম্প একজন ডিলমেকার, তাই আমি তাকে বলছি, আসুন, আমাদের সঙ্গে চুক্তি করুন। ইউনূস আরও বলেন, যদি তিনি এমনটি না করেন, বাংলাদেশ কিছুটা মনঃক্ষুণ্ন হবে। তবে গণতান্ত্রিক প্রক্রিয়া থেমে থাকবে না।

11 Mar 25 1NOJOR.COM

বাংলাদেশকে বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখবেন ট্রাম্প: গার্ডিয়ানকে ড. ইউনূস

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বিএফআইইউ ও যৌথ তদন্ত অনুসন্ধানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং পশ্চিম ক্যারিবিয়ান সাগরের দ্বীপ কেম্যান আইল্যান্ডসে শেখ হাসিনার সম্পদের সন্ধান পাওয়া গেছে। এছাড়া মালয়েশিয়ার একটি ব্যাংকে রাশিয়ান ‘স্ল্যাশ ফান্ডের’ অস্তিত্ব পাওয়া গেছে। প্রেস সচিব বলেন, ১২৪টি ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ দশমিক ১৪ কোটি টাকা, রাজউকের ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৬০ কাঠা প্লট ও ৮ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের ১০ শতাংশ জমিসহ ৮টি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে। তিনি আরও বলেন, বিএফআইইউ দুটি গোয়েন্দা প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে পাঠিয়েছে। এ ছাড়া পাঁচ কোটি ১৫ লাখ টাকাসহ ১১টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে।

11 Mar 25 1NOJOR.COM

পাঁচ দেশ ও কেম্যান আইল্যান্ডসে শেখ হাসিনার সম্পদের সন্ধান পাওয়া গেছে

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাজনৈতিক দলগুলোকে বলতে চাই আপনারা বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করবেন না। বিচার ও সংস্কারের প্রতি ঐকমত্য পোষণ করুন, আমরাই আপনাদের নির্বাচন করার ব্যবস্থা করে দেব। আহ্বায়ক নাহিদ বলেন, সরকারকে বলবো দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ তৈরি করতে হবে। কত দিনের মধ্যে এবং কোন প্রক্রিয়ায় আমরা দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে পারব, তার সুস্পষ্ট রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করতে হবে। তিনি বলেন, আমরা সরকারের কাছে কড়ায় গন্ডায় জবাব নেব। আমাদের সংস্কার কতটা আদায় হলো। রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের জন্য এতই তাড়াহুড়া করে তাহলে ভোট চাইতে গেলে কিন্তু তাদের জবাব দিতে হবে।

11 Mar 25 1NOJOR.COM

আমরাই নির্বাচনের ব্যবস্থা করে দেব: নাহিদ

সিরিয়ার রক্তক্ষয়ী সংঘাতের সুযোগ নিয়ে ইসরাইল রাজনৈতিকভাবে পরিস্থিতি কাজে লাগানোর চেষ্টা করছে। প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেছেন, জোলানি সরকারি পোশাক পরে নিজেকে একজন মধ্যপন্থি হিসেবে তুলে ধরেছিলেন। তা ফসকে গেছে। কাৎজ দাবি করেছেন, সিরীয় হুমকির বিরুদ্ধে ইসরাইলী বাহিনী হারমন মালভূমিসহ সিরিয়ার এলাকায় থাকবে এবং গোলান মালভূমি ও গ্যালিলিকে রক্ষা করবে। সেনাবাহিনীর নতুন চিফ ইয়াল জামির যুদ্ধের হুমকি সম্বলিত বিবৃতি দিয়ে দাবি করেছেন, এই বছরটি হবে যুদ্ধের বছর, গাজা এবং ইরানকে কেন্দ্র করে। পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’র গাজায় আরও কঠোর অবরোধ এবং মানবিক সাহায্য বন্ধের ফলে উপত্যকাটিতে আরেকটি দুর্ভিক্ষের ঝুঁকি সম্পর্কে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সতর্কতা প্রত্যাখ্যান করেছেন।

10 Mar 25 1NOJOR.COM

২০২৫ সাল হবে যুদ্ধের বছর: ইসরাইলি সেনাপ্রধান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক উপরাষ্ট্রদূত জন ড্যানিলোভিচ। উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। এতে বিপ্লব পরবর্তী বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, নির্বাচন, নারীর ক্ষমতায়ন ও মানবাধিকারসহ দ্বিপক্ষীয় বিভিন্ন স্বার্থসংর্শ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। ভবিষ্যতে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিদ্যমান পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

10 Mar 25 1NOJOR.COM

শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন কূটনীতিকের বৈঠক, নির্বাচন, নারী ও মানবাধিকার প্রসঙ্গে আলাপ হয়েছে

এক ডজনেরও বেশি মানবাধিকার বিশেষজ্ঞ ইসরাইলের বিরুদ্ধে গাজায় ‘অস্ত্র হিসেবে ব্যবহৃত অনাহার’ নীতি পুনরায় চালু করার অভিযোগ এনেছেন, ইসরাইলের যুদ্ধবিরতি প্রচেষ্টা ব্যাহত করা এবং গাজার জন্য মানবিক সহায়তা বন্ধ করার কঠোর সমালোচনা করেছেন। এক বিবৃতিতে জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞরা বলেন, এটি ‘আন্তর্জাতিক আইন ও শান্তির সব সম্ভাবনাকে স্পষ্টভাবে লঙ্ঘন করে। আরও বলেন, দখলদার শক্তি হিসেবে ইসরাইলের দায়িত্ব হচ্ছে গাজার জনগণের জন্য পর্যাপ্ত খাদ্য, চিকিৎসা সরঞ্জাম এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ নিশ্চিত করা। কিন্তু ইসরাইল ইচ্ছাকৃতভাবে এই সরবরাহ বন্ধ করে দিয়ে আবারও সাহায্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

10 Mar 25 1NOJOR.COM

গাজায় ‘অনাহার’কে অস্ত্র হিসেবে ব্যবহার ইসরাইলের, তীব্র নিন্দা জাতিসংঘের

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন জানান, গত সাত মাসে কারা অধিদপ্তরের ১২ জনকে চাকরিচ্যুত, ছয়জনকে বাধ্যতামূলক অবসর, ৮৪ জনকে সাময়িক বরখাস্ত, ২৭০ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি এবং ২৬০ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। নানা অনিয়ম, আর্থিক লেনদেনসহ অসদুপায় অবলম্বনের অভিযোগে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন। মোতাহের হোসেন বলেন, ধারণক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ চালু করা হয়েছে এবং কেরাণীগঞ্জে আরেকটি বিশেষ কারাগার চালুর উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে।

10 Mar 25 1NOJOR.COM

সাত মাসে কারা অধিদপ্তরের ১২ জন চাকরিচ্যুত, বরখাস্ত ৮৪

ভূতাপেক্ষ পদোন্নতি বঞ্চিত বিভিন্ন ব্যাচের অতিরিক্ত সচিবরা কোনো ধরনের আর্থিক সুবিধা ছাড়া সচিব হিসাবে পদোন্নতি দাবি করেছেন। বঞ্চনা নিরসনে সাবেক অর্থ সচিব মো. জাকির আহমেদ খানের কমিটিতে প্রতিকারের জন্য আবেদন করেননি- এমন কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে। অথচ যারা আবেদন করেছেন তাদের আবেদন মূল্যায়ন করা হয়নি। বঞ্চনা নিসরন কমিটিতে আবেদন করেছিলেন ৫৭২ জন অতিরিক্ত সচিব, এদের মধ্যে ভূতাপেক্ষ পদোন্নতি পেয়েছেন মাত্র ৫১ জন। বাকি ৪৬১ জনের আবেদন আমলেই নেওয়া হয়নি। আরও দাবি করেন, বিগত ফ্যাসিষ্ট সরকারের সময় পদোন্নতিসহ বিভিন্নভাবে বঞ্চনায় শিকার হয়ে অবসরে যাওয়া ৪৬১ জন অতিরিক্ত সচিব অর্থাৎ ৯০ শতাংশ অতিরিক্ত সচিবের আবেদন মূল্যায়ন করা হয়নি। জনপ্রশাসন সচিব তাদের জানিয়েছেন, ভূতাপেক্ষ পদোন্নতি বঞ্চিতদের আবেদন রিভিউ এবং এ সংক্রান্ত কমিটির মেয়াদ বৃদ্ধির জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে সারসংক্ষেপ পাঠিয়েছেন।

10 Mar 25 1NOJOR.COM

ভূতাপেক্ষ পদোন্নতির দাবি জোরদার হচ্ছে, বঞ্চিতদের আবেদন রিভিউ প্রধান উপদেষ্টার দপ্তরে

সোমবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, মার্চের প্রথম ৮ দিনে দেশে এসেছে ৮১ কোটি ৪২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। গত ফেব্রুয়ারি ও জানুয়ারির একই সময়ে প্রবাসী আয় এসেছিল যথাক্রমে ৬৭ কোটি ১০ লাখ ডলার ও ৫৩ কোটি ৫২ লাখ ডলার। এ হিসাবে মার্চে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ। বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ২ থেকে ৮ মার্চ দেশে এসেছে ৭৮ কোটি ৪২ লাখ ডলার রেমিট্যান্স। আর ১ মার্চ রেমিট্যান্স এসেছে ৩ কোটি ৮০ হাজার ডলার। ২০২৪ সালে দেশে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার।

10 Mar 25 1NOJOR.COM

রেমিট্যান্সে সুবাতাস, মার্চের ৮ দিনেই এলো ৮১ কোটি ডলার

প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ করে শামসুজ্জামান দুদু বলেন, শিশু ধর্ষণ হচ্ছে। রাস্তায় যাকে খুশি, যাকে পাচ্ছে কোপাচ্ছে। এজন্য কি গণঅভ্যুত্থান হয়েছে? না পারলে ক্ষমতা ছেড়ে দিন। তিনি বলেন, সরকারের বয়স ৮ মাস চলছে। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর তিনি তার নিজের মামলাগুলো দ্রুত প্রত্যাহার করিয়ে নিয়েছেন। কোনো গণ-আন্দোলনের কারণে তার নামে মামলা হয়নি। কি কারণে হয়েছিল, সেটা আর না বলি। তবে, সেই মামলাগুলো দ্রুত প্রত্যাহার করিয়ে নিয়েছেন। দুদু বলেন, শেখ হাসিনার বিচার ছয় মাসের মধ্যেই হতে পারতো। তরুণরা বলছে, বিচারের আগে নির্বাচন হবে না। বিচার তো মনে হয় হবে না, তাই বলে কি নির্বাচনও হবে না? এক বছরের বিচারকার্য তিন মাসে করা সম্ভব।

10 Mar 25 1NOJOR.COM

না পারলে ক্ষমতা ছেড়ে দিন, প্রধান উপদেষ্টাকে শামসুজ্জামান দুদু

৯ মার্চ কক্সবাজারে মতবিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, দেশের প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনা নির্বিঘ্ন করতে শূন্য পদগুলোতে নতুন নিয়োগ ও পদোন্নতি দেওয়া হবে। উপদেষ্টা বলেন, দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ‘মিডডে মিল’ চালু করা হয়েছে। যা অনেক শিশুকে উৎসাহিত করবে স্কুলে অবস্থান করতে এবং পড়াশোনা চালাতে। এ ছাড়াও যেসব শিশুর অর্থনৈতিক কারণে ঝরে পড়ছে তাদের জন্য আলাদা ধরনের ব্যবস্থা রয়েছে উপআনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর। তিনি জানান, চট্টগ্রাম অঞ্চলে ‘স্কিলফো’ নামে একটি প্রকল্প চলছে। যেখানে শিশুদের প্রাথমিক শিক্ষা দেয়ার পাশাপাশি তাদের জীবনমুখী বিভিন্ন ধরনের কাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

10 Mar 25 1NOJOR.COM

প্রাথমিকে শূন্য পদে নতুন নিয়োগ দেওয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

সোমবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন দলগুলোকে নিবন্ধন নিতে আবেদনের আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন কোনো দল নিবন্ধন করতে চাইলে আগামী ২০ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবে। দেশে সব মিলিয়ে এখন নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৪। নিবন্ধনের কার্যক্রম শেষ হলে এ সংখ্যা আরও বাড়বে। ৫ আগস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসির নিবন্ধন পেয়েছে এবি পার্টি, নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ, মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য এবং গণসংহতি আন্দোলন। নবগঠিত জাতীয় নাগরিক পার্টিও নিবন্ধন পেতে আবেদনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে দল সংশ্লিষ্টরা।

10 Mar 25 1NOJOR.COM

নতুন দল নিবন্ধনের তারিখ বেঁধে দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ

সোমবার যশোরে রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছেন আদালত। মামলায় তারেক রহমান শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে ঘৃণা, বিদ্বেষ, অবজ্ঞা ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন বলে উল্লেখ করা হয়। যা রাষ্ট্রদ্রোহিতার শামিল বলা হয়। এরপর আদালতের নির্দেশে যশোর কোতোয়ালি থানা পুলিশ তদন্ত শেষে তারেক রহমানের বিরুদ্ধে চার্জশিট দেয়। আইনজীবী জানান, দীর্ঘ ৯ বছর ধরে চলমান এ মামলায় সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারেক রহমানকে আজ বেকসুর খালাস দেন বিচারক।

10 Mar 25 1NOJOR.COM

যশোরে রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশ থেকে পাচার হওয়া টাকা ফেরাতে আগামী সপ্তাহে নতুন একটি আইন পাস হবে। তিনি বলেন, পাচার করা টাকা উদ্ধারের জন্য প্রথম থেকেই অন্তর্বর্তী সরকার তৎপর ছিল। প্রফেসর ইউনূস বলেছেন, এটা বাংলাদেশের মানুষের টাকা। টপ প্রায়োরিটির ভেতরে এটা থাকবে। প্রেস সচিব বলেন, সেপ্টেম্বর মাসে ১১ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। অভিযুক্ত হিসেবে আছেন শেখ হাসিনা ও তার পরিবার। তিনি বলেন, একজনের ছেলের টিউশন ফি বাবদ এক সেমিস্টারেই ৫০০ কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে টাস্কফোর্স। আরো বলেন, ইতোমধ্যে ৯৭ ভাগ বই ছাপা হয়েছে। এক সপ্তাহের মধ্যে শতভাগ বই ছাপানো ও বিতরণ সম্ভব।

10 Mar 25 1NOJOR.COM

পাচারকৃত টাকা ফেরাতে নতুন আইন আগামী সপ্তাহে: প্রেস সচিব

নারী নিপীড়নের প্রতিবাদে ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রাবি শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন। বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সমবেত হন তারা। তারপর জোহা চত্বর হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের মহাসড়কে দুপুর সোয়া ১২টার দিকে অবস্থান কর্মসূচি পালন করেন। তারা ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’, ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, ‘আমার বোন ধর্ষিত কেন, ইনটেরিম জবাব চাই’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘রশি লাগলে রশি নে, ধর্ষকদের ফাঁসি দে’—ইত্যাদি স্লোগান দেন।

10 Mar 25 1NOJOR.COM

দ্বিতীয় দিনের মতো ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ রাবি শিক্ষার্থীদের

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের সময় সোহেল উদ্দীন (৫৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। তার থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা ৭টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আবাদেরহাট এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণের বারসহ চোরাকারবারিকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩৫ লাখ টাকা বলে জানিয়েছেন আশরাফুল হক।

10 Mar 25 1NOJOR.COM

ভারতে পাচারকালে ১৫ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

গত ২৪ ঘন্টায় একনজরে ১৫২ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।