Web Analytics

মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের’ অভিযোগে সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ৯ জনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন বৈষম্যবিরোধীর সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক গোলাম কিবরিয়া মো. মেশকাত চৌধুরী। গত ২৫ ফেব্রুয়ারি মেশকাত চৌধুরীসহ চারজন রাজশাহী বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উদ্ধার করে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে তারা প্রতিষ্ঠানটিতে চাঁদাবাজি করতে গিয়েছিলেন। উভয়পক্ষই জানান সেখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। এ ঘটনায় ভিত্তিহীন ও মিথ্যা সংবাদ প্রচার করায় গোলাম কিবরিয়া এ নোটিশ পাঠালেন। আইনি নোটিশ পাওয়া ব্যক্তিরা হলেন- লোটন একরাম, সৌরভ হাবিব, গোলাম রাব্বানী, মেহেদী হাসান শ্যামল, অধ্যাপক কাজী জাহিদ, আব্দুর রহিম, ডা. নাজিব ওয়াদুদ।

12 Mar 25 1NOJOR.COM

‘মিথ্যা সংবাদ প্রকাশ করায়’ সাংবাদিক অধ্যাপকসহ ৯ জনকে আইনি নোটিশ

নিউজ সোর্স

‘মিথ্যা সংবাদ প্রকাশ করায়’ সাংবাদিক অধ্যাপকসহ ৯ জনকে আইনি নোটিশ

‘মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের’ অভিযোগে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ৯ জনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক গোলাম কিবরিয়া মো. মেশকাত চৌধুরী।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।