Web Analytics

উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, নারীদের যোগ্যতা অর্জনের বিকল্প নাই; কারও করুণা নিয়ে বেঁচে থাকা যাবেনা। তিনি বলেন, নারীর অধিকার নারীকেই আদায় করে নিতে হবে। নারী কর্মকর্তা-কর্মচারীরা এগিয়ে আসলে দ্বিগুণ গতিতে আপনাদের জন্য এগিয়ে আসবো। ফরিদা বলেন, দেশে এবারের আন্তর্জাতিক নারী দিবস শুরু হয়েছে খারাপ কিছু ঘটনার মধ্য দিয়ে। আবার কিছু ক্ষেত্রে সমাজে এখনও নারীদের নিরাপত্তা দেওয়া যায়নি। তিনি আরও বলেন, সমাজে কিছু মানুষের পাশবিকতা, হিংস্রতা বর্ণনা বা নিন্দা করার ভাষা আমাদের জানা নাই। তিনি বলেন, সংসদে কিছু দিনের জন্য নারীদের জন্য আসন সংরক্ষণ করা যেতে পারে। এখানে শুধু রাজনৈতিক দল নয় যে কোন নারী নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে সে ব্যবস্থা করতে হবে।

11 Mar 25 1NOJOR.COM

নারীর অধিকার নারীকেই আদায় করে নিতে হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা

নিউজ সোর্স

নারীর অধিকার নারীকেই আদায় করে নিতে হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা

নারীদের অধিকার আদায়ে পিছপা না হওয়ার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, নারীদের যোগ্যতা অর্জনের বিকল্প নাই; কারও করুণা নিয়ে বেঁচে থাকা যাবেনা।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।