Web Analytics

পাবনার সাঁথিয়া উপজেলার যুবলীগ নেতা আমিরুল মাস্টারকে (৪২) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। রাতেই এ ঘটনায় ইমু ও মিঠুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত আমিরুল ইসলাম উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ক্ষেতুপাড়া গ্রামের লোহাই প্রামানিকের ছেলে। তিনি সাঁথিয়া উপজেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠিনিক সম্পাদক ছিলেন। গ্রেপ্তারকৃতরা হলেন মেহেদী হাসান ইমু (৩০) শিবলী সাদিক মিঠুন (২৭)। গৌরিগ্রাম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কামরুল ইসলাম মেম্বারের বাড়ি থেকে রাত আড়াইটার দিকে গ্রেপ্তার করে পুলিশ।

12 Mar 25 1NOJOR.COM

সাঁথিয়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ 

নিউজ সোর্স

RTV 11 Mar 25

সাঁথিয়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী যুবলীগ নেতা আমিরুল মাস্টারকে (৪২) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। রাতেই এ ঘটনায় ইমু ও মিঠুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।