Web Analytics

কন্টেন্ট ক্রিয়েটর কাফির বসতবাড়ি পোড়ানোর ঘটনায় মূল পরিকল্পনাকারী শাহাদাত (২২) ও মাহফুজকে (২১) গ্রেফতার করেছে পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী। পুলিশ সুপার জানান, গত ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নুরুজ্জামান কাফির পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এ সময় অজ্ঞাতনামা কিছু ব্যক্তি তার বসতঘরে আগুন লাগিয়ে দেয়। ঘরে বসবাসরতরা পেছনের দরজা ভেঙে বের হয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

11 Mar 25 1NOJOR.COM

কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়ি পোড়ানোর মূল পরিকল্পনাকারী ছাত্রলীগের কর্মী আটক

নিউজ সোর্স

কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়ি পোড়ানোর মূল পরিকল্পনাকারী ছাত্রলীগের কর্মী আটক

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ফেসবুক ও ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর কাফির বসতবাড়ি পোড়ানোর ঘটনায় মূল পরিকল্পনাকারী শাহাদাত (২২) ও মাহফুজকে (২১) গ্রেফতার করেছে পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।