মুঘল সম্রাট আওরঙ্গজেবের মাজার ভেঙে ফেলার হুমকি দিয়েছে একাধিক হিন্দুত্ববাদী দল। মাজার সরিয়ে নেওয়া না হলে সেখানে বাবরি মসজিদের মতো পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল। মহারাষ্ট্রের সম্ভাজিনগর (আগের নাম আওরঙ্গবাদ) জেলার খুলদাবাদে রয়েছে সর্বশেষ মুঘল সম্রাট আওরঙ্গজেবের মাজার। সেখান থেকে মাজার উচ্ছেদের দাবিতে সোমবার মহারাষ্ট্রের নাগপুর জেলায় বিক্ষোভ করে বজরং দলের সমর্থকরা। হিন্দুত্ববাদী সংগঠনগুলোর দাবি, আওরঙ্গজেবের মাজার পরাধীনতা ও নৃশংসতার প্রতীক। এটি সরিয়ে ফেলা উচিত। এর আগে আওরঙ্গজেবের মাজার সরানোর দাবি করেছিলেন বিজেপি নেতারা। দাবির প্রতি সমর্থন জানিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।
হিন্দুত্ববাদের এবারের টার্গেট সম্রাট আওরঙ্গজেবের মাজার
জুলাই গণঅভ্যুত্থানে জনস্বার্থবিরোধী অবস্থান ও ক্যাম্পাসে শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১৯ নেতাকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১২ জনকে আবাসিক হল থেকে, ৪ জনকে দুই বছরের জন্য এবং ৩ জনকে এক বছরের জন্য সব একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ২ জনকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও ৩ শিক্ষার্থীকে ১ বছরের জন্য সব একাডেমিক কার্যক্রম এবং চিরতরে আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়। এসব শিক্ষার্থীর বাইরে আরও ২ জনকে কেবল সতর্ক করে বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
চুয়েট শাখা ছাত্রলীগের ৭ নেতাকে একাডেমিক ও ১২ নেতাকে হল থেকে বহিষ্কার
জামায়াত আমির বলেন, রাজনীতি বড়ই জটিল কাজ। এখানে মাথা ঠিক রেখে চলতে হবে। এই জায়গায় যারা স্থির থাকতে পারবে, তারা ভালো কিছু দিতে পারবে। আমরা দোয়া করি যুবকরা যেন কোনো অবস্থায় পথ না হারায়। তারা ভালো থাকলে আমরা ভালো থাকবো। আমির বলেন, বাংলাদেশে ‘ব’ ভূখণ্ডটি পরপর দুইবার আভিধানিক অর্থে স্বাধীনতা লাভ করার পরেও সত্যিকার অর্থে স্বাধীনতার স্বাদ এ জাতির ভোগ করার সুযোগ হয়নি। যে সমস্যাটা আমার কাছে মনে হয়, এটি হচ্ছে নৈতিক মূল্যবোধের চরম অবক্ষয়। জামায়াত আমির সবাইকে আহ্বান জানিয়ে বলেন, আসুন মুখের কথায় নয়, বুকের ভাষায় সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবাসি। যদি বাংলাদেশকে ভালবাসা দিতে পারি, তাহলে অবশ্যই দেশ তার সঠিক পথ ফিরে পাবে।
যুবকরা পথ হারালে জাতি হেরে যাবে: জামায়াত আমির
মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনের সব প্রতিকূলতা মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, যে ষড়যন্ত্র ছিল জনগণ, গণতন্ত্র ও দেশের বিরুদ্ধে- সেই ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। এটি শুধু বক্তব্য রাখার জন্য বলছি না, আসলেও এ রকম একটি ষড়যন্ত্র ধীরে ধীরে পাক খাচ্ছে। বাংলাদেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব, গণতন্ত্র, জাতীয়তাবাদী শক্তি সকল কিছুর বিরুদ্ধে একটি ষড়যন্ত্র ধীরে ধীরে গড়ে উঠছে। এক্টিভিস্টদের সম্মানে ইফতার মাহফিলে আবারও ওয়ান ইলেভেনের মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বলে অভিযোগ করেন। এজন্য বিএনপির জনসমর্থনের প্রতি ভীতিকে দায়ী করেন তিনি। তিনি এক্টিভিস্টদের সজাগ থাকার আহ্বান করেন।
ঐক্যবদ্ধভাবে সব প্রতিকূলতা মোকাবিলা করতে হবে: তারেক রহমান
সিলেট মহালদিকের জামায়াতের এক কর্মীকে যুবলীগ নেতা বলে প্রচার করে চিহ্নিত ভূমিখেকো চক্র হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অভিযোগ, নিজাম উদ্দিন এবং আবদুল করিমের নেতৃত্বে একদল ভূমিখেকো ব্যবসায়ী জয়নুল হকের ভূমি থেকে ১৫ জানুয়ারি রাতের আঁধারে জোরপূর্বক মাটি কেটে নিয়ে সেখানে গভীর গর্তের সৃষ্টি করে। জয়নুল হক এ ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় অভিযোগ দায়ের করেন। উল্লেখিত ব্যক্তিরা নিজেদের অপকর্ম ঢাকতে ব্যবসায়ী জয়নুল হকের বিরুদ্ধে মিথ্যা তথ্য সন্নিবেশিত করে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে যুবলীগ নেতা বলে মিথ্যাচার করে।
দুর্নীতি মামলার প্রধান আসামিকে চুক্তিতে নিয়োগ দিতে চায় বেবিচক
সিলেট মহালদিকের জামায়াতের এক কর্মীকে যুবলীগ নেতা বলে প্রচার করে চিহ্নিত ভূমিখেকো চক্র হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অভিযোগ, নিজাম উদ্দিন এবং আবদুল করিমের নেতৃত্বে একদল ভূমিখেকো ব্যবসায়ী জয়নুল হকের ভূমি থেকে ১৫ জানুয়ারি রাতের আঁধারে জোরপূর্বক মাটি কেটে নিয়ে সেখানে গভীর গর্তের সৃষ্টি করে। জয়নুল হক এ ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় অভিযোগ দায়ের করেন। উল্লেখিত ব্যক্তিরা নিজেদের অপকর্ম ঢাকতে ব্যবসায়ী জয়নুল হকের বিরুদ্ধে মিথ্যা তথ্য সন্নিবেশিত করে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে যুবলীগ নেতা বলে মিথ্যাচার করে।
জামায়াত কর্মীকে যুবলীগ বলে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
সিলেটের বিশ্বনাথে গরুচোর সন্দেহে এক শিশুর ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে। শিশুটি মজনপুর গ্রামের দিনমজুর রোহেল মিয়ার ছেলে (১৪)। রোববার ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ও ৪নং ওয়ার্ডের মেম্বার লায়েক আহমদের বাড়িতে শিশুটির ওপর এই নির্যাতন করা হয়। পরে রাতে শিশুটিকে গুরুতর আহত অবস্থায় ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে ভালো চিকিৎসা না পাওয়ায় তাকে সোমবার সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যান তার বাবা। লায়েক আহমদ বলেন, আমি বাড়িতে থাকা অবস্থায় তার ওপর কোনো নির্যাতন করা হয়নি।
বিশ্বনাথে গরুচোর সন্দেহে শিশুর ওপর নির্যাতন
বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেছেন, প্রধান উপদেষ্টা ড. ইউনুসের প্রতি রাজনৈতিক দলগুলোর সমর্থন যেন কিছু কুচক্রী মহলের ইঙ্গিতে বানচাল না হয়। ওই সমর্থন বানচাল হলে মানুষ দুর্ভোগে পড়বেন। ফারুক বলেন, ড. ইউনুসকে অযোগ্য মনে করবেন না। গণঅভ্যুত্থানে শহিদের রক্তের বিনিময়ে সরকার গঠন করেছে। তার প্রতি আমাদের আস্থা থাকবে, সমর্থন থাকবে। বলেন, ক্ষুদ্র ক্ষুদ্র সংস্কার করে অবিলম্বে নির্বাচন দেন। মানুষ দিনের ভোট দিনে দেবে। আরো বলেন, ১৯৭১ সালে আমাদের ভারত আশ্রয় দিয়েছিলেন- সেটা যেমন স্বীকার করি একইভাবে অবৈধ শাসন ও সমর্থন দিয়ে শেখ হাসিনাকে ১৮ কোটি মানুষের ওপর চাপিয়ে দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে বহু মানুষের বুক খালি করেছেন। সেই জন্য ভারতকে আমরা সমর্থন দিতে পারি না।
ড. ইউনুসের প্রতি আমাদের আস্থা ও সমর্থন থাকবে: জয়নুল আবদিন ফারুক
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, একটি রোডম্যাপের মাধ্যমে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের রাখাইন রাজ্যে প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশে নবনিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন। রাষ্ট্রদূত বলেন, তার সরকার রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তিনি রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে দ্রুত প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানেরও আশ্বাস দিয়েছেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন, ভিসা সুবিধাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
রোহিঙ্গা প্রত্যাবাসনে রোডম্যাপ নিশ্চিত করতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা
বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জনগণের অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে দেশের ওপর জনগণের মালিকানা নবায়নই হবে সবচেয়ে বড় সংস্কার। সংস্কার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা নির্বাচনকে প্রলম্বিত করবে। স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করে তুলবে। প্রিন্স বলেন, ফ্যাসিবাদের অবসানের পর অবহেলিত হালুয়াঘাটকে আলোকিত জনপদে পরিণত করা হবে। তিনি বলেন, বিএনপি উন্নয়নের রাজনীতি করে, উন্নয়ন নিয়ে রাজনীতি ঘৃণা করে। সবার ওপরে বাংলাদেশ, সেটা দলীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হলেও বিএনপি দেশ ও জাতিকে প্রাধান্য দেয়।
সংস্কার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা নির্বাচনকে প্রলম্বিত করবে: প্রিন্স
দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা একটা পরিবর্তন অর্জন করেছি। মুক্তিযুদ্ধের মালিকানা নিয়ে একটি বিশেষ দলের অপচেষ্টা ছিল। যা আমাদের ক্ষতিগ্রস্ত করেছে। যা তারা নিজেরাও ভোগ করতে পারেনি। আজকেও একটা অপচেষ্টা দেখছি আমরা। বছরের পর বছর আন্দোলন সংগ্রামের এক পর্যায়ে এসে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা পরিবর্তন অর্জন করেছি। লড়াইয়ের শেষ পর্যায়ে এসে এ দেশের ছাত্র-জনতা যে অবদান রেখেছে তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমরা স্মরণ করি।
গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নজরুল ইসলামের
যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান তুলসি গ্যাবার্ড বলেছেন, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর দীর্ঘদিন ধরে চলা নির্যাতন, হত্যা ও নিপীড়নের ঘটনা প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য উদ্বেগের বড় কারণ। এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে ‘ইসলামি সন্ত্রাসবাদকে’ পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ট্রাম্পের নতুন মন্ত্রিসভা কথা বলতে শুরু করেছে বলে জানান তিনি। গ্যাবার্ড বলেন, ইসলামপন্থিদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বৈশ্বিক তৎপরতা একই আদর্শ ও লক্ষ্য দ্বারা পরিচালিত হয়৷ সেই আদর্শ ও লক্ষ্য হলো, ইসলামপন্থি খিলাফতের মাধ্যমে শাসন করা।
বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন: তুলসি গ্যাবার্ড
জাতীয় স্মৃতিসৌধে ৯ দিন জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একটি নোটিশ স্মৃতিসৌধের মূল ফটকে টানিয়ে দেওয়া হয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও বিদেশি কূটনৈতিকরা শ্রদ্ধা জানাবেন। এ কারণে ২৫ মার্চ পর্যন্ত জনসাধারণের জন্য স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ সময় স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজসহ সৌন্দর্য বর্ধন করা হবে। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধের গেট উন্মুক্ত করা হবে।
স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর পান্থপথ এবং নিউমার্কেটসহ বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে ডিএমপি। ডিএমপি কমিশনার এক বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেন, রাজধানীর বিভিন্ন মার্কেটে ঈদ কেনাকাটায় আগত জনসাধারণ এবং মার্কেট এলাকা দিয়ে চলাচলকারী যানবাহনের সুবিধার্থে ক্রসিংসমূহে আগামী ২১ ও ২২ মার্চ এবং ২৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বা সড়কে যানবাহনের চাপ বেশি হলে যান চলাচল নিয়ন্ত্রণের জন্য তথা মহানগরের অন্যান্য রাস্তা চলমান রাখার জন্য প্রয়োজনবোধে মাঝে মাঝে কিছু ডাইভারসন দেওয়া হবে। সকল রিকশা চালক ও যাত্রীদের ওই লেনে চলাচল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
ঈদ উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির নির্দেশনা
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আবারও লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির বাধায় নির্মাণকাজ বন্ধ করে চলে গেছেন। স্থানীয়রা জানান, সীমান্তের ৪২ নম্বর পিলারের সাব পিলার ৪৮ এর কাছে জিরোলাইনে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণকাজ কাজ শুরু করে বিএসএফ। বিষয়টি দেখে বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানালে কাঁটাতারের বেড়া নির্মাণ না করে বিএসএফ সদস্যরা চলে যান।
দহগ্রাম সীমান্তে ফের বিএসএফের বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধা
ধর্ম অবমাননার অভিযোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান বলেন, গত ১৪ মার্চ শুক্রবার রাতে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে এই দুই শিক্ষার্থীর বিরুদ্ধে। বিভাগ থেকে তাদের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। তারা জবাব দিলেও সেটি সন্তোষজনক না হওয়ায় রোববার জরুরি সভায় তাদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে, শুক্রবার রাতে বিকর্ণ দাশ দিব্য ও প্রণয় কুন্ডুর ফেসবুক পোস্ট এবং কমেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেন এবং বহিষ্কারের দাবি জানান।
ধর্ম অবমাননার অভিযোগে পাবিপ্রবির ২ শিক্ষার্থী বহিষ্কার
দখলদার ইসরাইলের অবরোধের ফলে চরম ক্ষুধা যন্ত্রণায় ধুঁকছে গাজার ১০ লাখ শিশু। ইউনিসেফ জানিয়েছে, সম্পূর্ণ অবরোধের কারণে গাজার হাজার হাজার মানুষ বিশুদ্ধ পানি ও ন্যূনতম স্যানিটেশনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এমন সংকটাপন্ন অবস্থায় গাজায় ‘শিশুদের জীবন বাঁচাতে অবিলম্বে কিছু পানি ও বিদ্যুৎ প্রবেশ করতে দিতে হবে’ বলে আহ্বান জানান দেইর আল-বালাহ থেকে ইউনিসেফের আঞ্চলিক পরিচালক এদুয়ার্দ বাইগবেদার। তিনি বলেন, ‘পানি একটি মৌলিক মানবাধিকার, যা অস্বীকার করা উচিত নয়। ইউনিসেফ ও তার সহযোগী সংস্থাগুলো সাহায্যের চেষ্টা করলেও অবরোধ পুরোপুরি না তোলা হলে বা স্থায়ী যুদ্ধবিরতি না হলে এই সংকট কাটানো সম্ভব নয়।
ক্ষুধা যন্ত্রণায় ধুঁকছে গাজার ১০ লাখ শিশু, ইউনিসেফের সতর্কবার্তা
উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীর ব্যাপারে সরকার নীতিগত অনুমোদন দিয়েছে। সোমবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবেশ উপদেষ্টা বলেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল ধর্ষণ মামলার তদন্ত ও বিচারের সময় কমিয়ে অর্ধেক করতে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়া প্রণয়ন করেছেন। খসড়া আইন অনুযায়ী, ধর্ষণের মামলা তদন্তের সময় ৩০ দিন থেকে কমিয়ে ১৫ দিন এবং মামলার বিচার কাজ শেষ হওয়ার সময় ১৮০ দিন থেকে কমিয়ে ৯০ দিন করা হচ্ছে। বিচারক যদি মনে করেন তবে ডিএনএ রিপোর্ট ছাড়াই মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে মামলার বিচার ও তদন্ত কাজ চালাতে পারবেন- অনলাইনে এমন বিধান রাখা হচ্ছে বলে জানান আইন উপদেষ্টা।
নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনীর নীতিগত অনুমোদন
জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১০৮টি বিষয়ে একমত, ৩২টি বিষয়ে দ্বিমত এবং ২৬টি বিষয়ে আংশিক একমত পোষণ করে এবি পার্টি সোমবার জাতীয় ঐকমত্য কমিশনে লিখিত মতামত প্রদান করেছে। সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাব, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে আপত্তি, প্রাদেশিক শাসন ব্যবস্থার দ্বিমত, সংবিধানের সংশোধনী উভয় কক্ষের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার অনুমোদন ও গণভোটের বিধানকে সমর্থন এবং প্রার্থীর বয়সসীমা ২১-এর পক্ষে লিখিত মতামত ব্যক্ত করা হয়েছে। বর্তমান সংবিধান স্থগিত করে জুলাই রেভ্যোল্যুশনের স্পিরিটের আলোকে প্রস্তাবিত সাংবিধানিক বিধানসমূহ নতুন সংবিধান পুনর্লিখন করার প্রস্তাব দিয়েছে দলটি।
ঐকমত্য কমিশনের ১৬৬ প্রস্তাবে লিখিত মতামত দিয়েছে এবি পার্টি
পুলিশকে নতুন শপথ নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, ‘মানুষকে বাধা দেব না। তার পথকে সহজ করব। তার পাশে থাকব। তাহলে এ দেশের কোনো সমস্যা হবে না। শুধু মানুষের পাশে থেকে তাদের আইনের ভেতরে রাখতে হবে। তাকে বলতে হবে, আপনার যা দরকার আমি করে দেবো। তিনি বলেন, পুলিশ হব বন্ধু। কারণ, আমি আইনের পক্ষের মানুষ। আমি আইন প্রতিষ্ঠা করার মানুষ। আইন হলো আমাদের সবার আশ্রয়। পুলিশ হলো আশ্রয়দাতা। আমরা এই ইমেজটা যদি প্রতিষ্ঠিত করতে পারি, মানুষ অতীতের সব কথা ভুলে যাবে। ১৬ বছরের কালিমা সারা গায়ে মাখা আছে, রাতারাতিটা সেটা পালটাতে পারবো না বলে তিনি বলেন, একজন মানুষ হিসেবে আমি কর্তব্য নির্ধারণ করতে পারি, সম্পূর্ণ নতুন ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে পারি। প্রধান উপদেষ্টা বলেছেন, ইতোমধ্যে আমরা সাত মাস পার করেছি। আমরা বলছি, ডিসেম্বরে নির্বাচন হবে। কাজেই কী কী সংস্কার করতে চাই, করে ফেলতে হবে।
পুলিশকে নতুন শপথ নেওয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার
বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, গত ১৫ বছর ১৬ বছরের আন্দোলন আর গণঅভ্যুত্থানের মধ্যে বিভাজন রেখা তৈরি করা হচ্ছে। এটা তো ১৫ বছরের যে গণতন্ত্রকামী রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে যে আন্দোলন করেছেন তার চূড়ান্ত বর্হিপ্রকাশ। এ ১৫ বছরের মধ্যে ইলিয়াস নেই, চৌধুরী আলম নেই, সুমন নেই, অদৃশ্য করা হয়েছে,এদেরকে কেন করা হয়েছে? কারণ এরা সোচ্চার ছিলেন অবাধ সুষ্ঠু নির্বাচন এবং ফ্যাসিবাদ থেকে বাংলাদেশকে মুক্তি ঘটানোর জন্য। এর চূড়ান্ত বর্হিপ্রকাশ দেখলাম শিশু-তরুণ-কিশোররা জুলাই-আগস্টে তারা জীবন দিয়ে শেখ হাসিনাকে বিদায় করেছে। রিজভী বলেন, ড. মুহাম্মদ ইউনুস, আপনি প্রধান উপদেষ্টা। মানুষের বিশ্বাস আপনার ওপর। আমরা চাই, আপনার হাত দিয়ে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে।
সংস্কার কমিশনের কিছু সুপারিশে ভিন্নমত জানিয়ে চিঠি দিল ইসি
বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, গত ১৫ বছর ১৬ বছরের আন্দোলন আর গণঅভ্যুত্থানের মধ্যে বিভাজন রেখা তৈরি করা হচ্ছে। এটা তো ১৫ বছরের যে গণতন্ত্রকামী রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে যে আন্দোলন করেছেন তার চূড়ান্ত বর্হিপ্রকাশ। এ ১৫ বছরের মধ্যে ইলিয়াস নেই, চৌধুরী আলম নেই, সুমন নেই, অদৃশ্য করা হয়েছে,এদেরকে কেন করা হয়েছে? কারণ এরা সোচ্চার ছিলেন অবাধ সুষ্ঠু নির্বাচন এবং ফ্যাসিবাদ থেকে বাংলাদেশকে মুক্তি ঘটানোর জন্য। এর চূড়ান্ত বর্হিপ্রকাশ দেখলাম শিশু-তরুণ-কিশোররা জুলাই-আগস্টে তারা জীবন দিয়ে শেখ হাসিনাকে বিদায় করেছে। রিজভী বলেন, ড. মুহাম্মদ ইউনুস, আপনি প্রধান উপদেষ্টা। মানুষের বিশ্বাস আপনার ওপর। আমরা চাই, আপনার হাত দিয়ে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে।
১৫ বছরের আন্দোলন আর জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে বিভাজন কেন: রিজভী
আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ধর্ষণের শিকার শিশুর বাবাকে হত্যার ঘটনায় বিএনপি পরিবারটির খবর নিয়েছে এবং মামলা চালানোর যাবতীয় দায়িত্বভার গ্রহণ করেছে। ভুক্তভোগী পরিবারটির পাশে দাঁড়ানোয় বিএনপি ও তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিএনপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই মামলার অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে কাজ করবে জামায়াতে ইসলামী। এর আগে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বরগুনায় আলোচিত মন্টু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে দেখা করেছেন জামায়াত আমির। ভুক্তভোগী পরিবারের শিশুদের লেখাপড়া ও চিকিৎসা খরচসহ পরিবারের ব্যয়ভার জামায়াতে ইসলামী বহন করবে বলে ঘোষণা দেন।
ভুক্তভোগী পরিবারটির পাশে দাঁড়ানোয় বিএনপি ও তারেক রহমানকে ধন্যবাদ: জামায়াত আমির
ড. কামাল হোসেন বলেন, আওয়ামী লীগের পরিণতির জন্য এককভাবে শেখ হাসিনাই দায়ী। তিনি ত্যাগী এবং পরীক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করেছেন। অপমান-অপদস্ত করতেন। দলে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আওয়ামী লীগে শেখ হাসিনার কথাই ছিল শেষ কথা। তার কথাই ছিল আইন। তিনি নিজেকে রাজা ভাবতেন, আর দেশের মানুষকে ভাবতেন প্রজা। ভিন্নমত একেবারেই সহ্য করতে পারতেন না শেখ হাসিনা। আর এ কারণেই তাকে এভাবে চোরের মতো পালাতে হয়েছে। উল্লেখ্য, কামাল হোসেন এবং লতিফ সিদ্দিকীকে হাসিনার রোষানলে পড়তে হয়েছিল।
হাসিনা কেন ‘চোরের মতো’ পালালেন, জানালেন ড. কামাল
রোববার মানিকগঞ্জে যুবদল নেতা পরিচয়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশকে চাকরিচ্যুত ও মারধরের হুমকি দেওয়ার অভিযোগে শরিফুল ইসলাম শামীম নামে এক যুবদল কর্মীকে আটক করেছে সদর পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শহরের ট্রাফিক পুলিশের দায়িত্বে ছিলেন কনস্টেবল শাহীন। এ সময় শরিফুল ইসলাম শামীম নিজেকে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পরিচয় দিয়ে ওয়ান-ওয়ে সড়ক দিয়ে রিকশা নিয়ে যেতে চান। ট্রাফিক পুলিশ শাহীন তাকে নিয়ম মানতে বললে শামীম ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং চাকরিচ্যুত করার হুমকি দেন। এ ঘটনায় কনস্টেবল শাহীন মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মানিকগঞ্জে ট্রাফিক পুলিশকে চাকরিচ্যুতির হুমকি, যুবদল নেতা আটক
রোববার দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ফোনালাপে দুই নেতা রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তুরস্ক শুরু থেকেই একটি ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই লক্ষ্যে তার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে জানান এরদোগান। আশা প্রকাশ করে বলেন, ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্ক সমাধানমুখী এগিয়ে যাবে। সিরিয়া ইস্যুতে এরদোগান স্থিতিশীলতা পুনরুদ্ধার, একটি কার্যকর নতুন প্রশাসন প্রতিষ্ঠা এবং স্বাভাবিকীকরণকে উৎসাহিত করার জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের গুরুত্বের উপর জোর দেন।
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন রিসেপ তাইয়েপ এরদোগান
আগামী মঙ্গলবার ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডা থেকে ওয়াশিংটন যাওয়ার সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা দেখতে চাই, এই যুদ্ধের অবসান ঘটানো সম্ভব হয় কিনা। হয়তো পারবো, হয়তো পারবো না, কিন্তু আমি মনে করি আমাদের খুব ভালো সম্ভাবনা আছে। তিনি বলেন, আমি মঙ্গলবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলবো। এর মধ্যেই বেশ কাজ সম্পন্ন হয়েছে। গত সপ্তাহে ইউক্রেনের গৃহীত ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবের জন্য পুতিনের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন ট্রাম্প।
মঙ্গলবার পুতিনের সঙ্গে আলোচনা করবেন ট্রাম্প
জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব মো. দিদারুল আলম চৌধুরী ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল ওয়াহেদসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। অন্য দুজন হলেন জাহিদ মালেকের ছেলে রাহাত মালেক (৩৮) ও জনৈক মোহাম্মাদ মোতাহার হোসেন। অভিযুক্তদের বিরুদ্ধে অবৈধভাবে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ চেয়ে পৃথক চারটি আবেদন করে দুদক। শুনানি শেষে আবেদন মঞ্জুর করে আদেশ দেন আদালত।
উপসচিব দিদারুল ও সাবেক এমপি ওয়াহেদসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
এক বিজ্ঞপ্তিতে ইটনা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনের একদিন পর সেই কমিটি স্থগিত করে তদন্ত কমিটি গঠন করেছে কিশোরগঞ্জ জেলা শাখা। বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইটনা উপজেলার ঘোষিত আহ্বায়ক কমিটি নিয়ে সাধারণ ছাত্র-জনতার মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় উক্ত কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে তথ্য যাচাই বাছাইয়ের মাধ্যমে কমিটি বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘোষিত কমিটির আহ্বায়ক তানভীর আহমেদ হেরী ছাত্রলীগ নেতা ছিলেন বলে তুমুল সমালোচনার পর এই ব্যবস্থা!
ইটনার বৈষম্যবিরোধী সেই কমিটি স্থগিত, তদন্ত কমিটি গঠন
ভারতীয় মিডিয়া বিশ্বব্যাপী বাংলাদেশ সম্পর্কে নানা রকম মিথ্যা তথ্য তুলে ধরে বদনাম ছড়াচ্ছে, তাদের ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর পক্ষে আমরা না। অনেক আগে থেকেই বিষয়টি জানা, কিন্তু ব্যবসায়ীরা তেমন কিছুই করেনি। উপদেষ্টা বলেন, ২০২৬ সালের মধ্যেই আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করব। এখান থেকে পেছানোর সুযোগ নেই। তিনি বলেন, ওমান প্রবাসীরা পাসপোর্ট নিয়ে সমস্যায় আছেন। প্রবাসীদের কষ্ট লাঘবে উদ্যোগ নেওয়া হয়েছে। দুই মাসের মধ্যে তুলা খাতের উন্নয়নে সরকার ভালো কিছু সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।
ভারতীয় মিডিয়া বিশ্বব্যাপী বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা
জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে। ১৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে আছেন অধ্যাপক ড. তাজমেরী এস ইসলাম। তদন্ত প্রতিবেদনে বেশ কয়েকজন সাবেক শিক্ষার্থীর জড়িত থাকার তথ্য উঠে এসেছে এবং তাদের একাডেমিক সনদ বাতিলের সুপারিশ করা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে নেওয়া হবে।
জুলাই আন্দোলনে হামলায় জড়িত ঢাবির ১২৮ শিক্ষার্থী বহিষ্কার
লাকসামে রাস্তা থেকে তুলে এক গৃহবধূকে (১৯) আওয়ামী নেতার পরিত্যক্ত বাড়িতে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, মোহাম্মদ আলী (২৫), পৌরসভার শ্রীপুর মধ্যপাড়ার মো. মাসুদ (২৩), মনির হোসেন হৃদয় (২৩), আল আমিন (২৩) ও বিলকিছ আক্তার কল্পনা (৪০)। তাদের মধ্যে ৪ জন ধর্ষণে অংশ নেন। বিলকিছ আক্তার কল্পনা তার বাসায় ধর্ষণ কাজে সহায়তা করেন।
আ.লীগ নেতার পরিত্যক্ত বাড়িতে নিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ৫
সোমবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রী রিতু খাতুনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, মেয়েটির বাবা-মা কেউ বেঁচে নেই। তার ফুফুর কাছে থেকে সে সরকারি উল্লাপাড়া মার্চেন্টস পাইলট উচ্চবিদ্যালয়ে পড়ালেখা করতো। ধারণা করা হচ্ছে, মেয়েটি নিজেই রেললাইনের ওপরে মাথা দিয়ে শুয়েছিল। পরে ভোরে রাজশাহী থেকে ঢাকার দিকে একটি মালবাহী ট্রেন আসছিল। এমন সময় চরঘাটিনা রেলগেটে ট্রেনটি পৌঁছালে আগে থেকে শুয়ে থাকা মেয়েটির দেহ থেকে মাথাটি বিছিন্ন হয়ে যায়।
উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রীর মৃত্যু
কুষ্টিয়ায় এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার রাত ৮টায় হওয়া এ হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। বর্তমানে তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। চিকিৎসক হাফিজুর রহমান বলেন, আহতরা হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের চিকিৎসা সেবা চলছে। এসপি মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেনওয়া হবে। পুলিশের একাধিক টিম কাজ করছে।
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ও এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা, আহত ১৫
চাঁদপুরের মতলবে জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির উপজেলা সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিন বলেন, জাতীয় পার্টি থেকে পদত্যাগ করার কারণ একটাই, ফ্যাসিস্ট সরকারের আমলে এই দল ফ্যাসিস্ট সরকারকে সমর্থন দিয়েছে। এজন্য মনে করি আমরাও অপরাধী। যে কারণে জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করছি। উপজেলায় ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি। এখান থেকে ৯০ ভাগ নেতাকর্মী পদত্যাগ করেছেন। তিনি বলেন, আমরা এই সরকারকে সমর্থন করি। ছাত্র-জনতার আন্দোলনকে সমর্থন করি। জাতীয় পার্টি গুম খুন রাহাজানির সাথে জড়িত ছিল না বলেও জানান তিনি।
জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর পদত্যাগ
ধর্ষণ শব্দটির পরিবর্তে ‘নারী নির্যাতন’ বা ‘নারী নিপীড়ন’ ব্যবহারের অনুরোধ জানিয়ে বক্তব্য দেওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এ নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় ও টিআইবিসহ অনেকেই নিন্দা জানিয়েছেন। অবশেষে অনুরোধমূলক সেই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন প্রসঙ্গে আলোচনাকালে ধর্ষণকে বৃহত্তর পরিসরে নির্যাতন হিসেবে অভিহিত করেছি। আমার বক্তব্যে কেউ মনঃক্ষুণ্ন হলে আমি দুঃখ প্রকাশ করছি।
ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ওআইসিভুক্ত ১৯ দেশের বাংলাদেশ মিশন প্রধানদেরকে অবহিত করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। সিইসি এএমএম নাসির উদ্দিনসহ তিন নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত রয়েছেন এতে। আফগানিস্তান, আলজেরিয়া, ব্রুনাই দারুসসালাম, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের মিশন প্রধানরা অংশগ্রহণ করেছেন বৈঠকে।
ওআইসিভুক্ত ১৯ দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে ইসি
রোববার এনবিআর থেকে কাস্টমস ও মূল্য সংযোজন কর সংক্রান্ত মাঠ পর্যায়ের অফিসগুলোকে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, প্রতি মাসের ১৬ তারিখ ভ্যাট রিটার্ন দাখিলের শেষ দিন থাকলেও কারিগরি ত্রুটির কারণে চলতি মাসে এ রিটার্ন জমার জন্য দুইদিন সময় বাড়িয়েছে এনবিআর। ফলে, চলতি মাসে অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দেওয়া যাবে ১৮ মার্চ পর্যন্ত। বর্তমানে প্রায় সোয়া ৩ লাখ ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান অনলাইনে রিটার্ন দাখিল করে, ২৩ শতাংশ হার্ড কপি জমা দেয়।
চলতি মাসে ভ্যাট রিটার্ন জমা দেওয়া যাবে ১৮ মার্চ পর্যন্ত
ডিএমটিসিএল-এর চার কর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় এমআরটি পুলিশের এক এসআইসহ দুই জনকে বরখাস্ত করা হয়েছে সোমবার। সেই সঙ্গে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও করা হয়েছে। এরপর মেট্রোরেলের কর্মীরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। তাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে, ডিএমটিসিএলের কর্মীদের এমআরটি পুলিশের কয়েকজন সদস্য লাঞ্ছিতের ঘটনায় কর্মবিরতি পালনের ঘোষণা দেন মেট্রোরেল কর্মীরা।
ডিএমটিসিএল কর্মীদের মারধরের ঘটনায় ২ পুলিশ সদস্য বরখাস্ত
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, পুলিশ সদস্যরা সম্মুখ সারির মানুষ। তাদের অবহেলা করে দেশ গড়া যাবে না। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকলে দেশ গড়ার কোনো পরিকল্পনাই কাজে আসবে না। পুলিশ আগে খারাপ মানুষের পাল্লায় পড়েছিল, নতুন বাংলাদেশ বিনির্মানে পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে নতুন করে দেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। এই সম্ভাবনাকে যেন আমরা হেলায় না হারাই।
পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না: ড. ইউনূস
প্রায় ১১ বছর আগে ঢাকার আব্দুল্লাহপুরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় আরশাদ (২২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আদায়কৃত জরিমানা আসামির স্থাবর বা অস্থাবর সম্পত্তি বিক্রি করে ভিকটিম ও তার পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রায়ে।
৭ বছরের শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
ইংলিশ ফুটবলে নিজেকে প্রমাণ করে প্রায় ১১ বছর পর লাল-সবুজের জার্সিতে খেলতে দেশে ফিরেছেন হামজা চৌধুরী। সোমবার সকাল পৌনে ১১টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান বাংলাদেশি বংশোদ্ভূত এ ফুটবলার। ফুটবলার হামজা ও তার পরিবারকে বরণ করে নিতে এয়ারপোর্টে বাফুফের ৭ জন নির্বাহী সদস্য রয়েছেন। তারা ইমিগ্রেশন সম্পন্ন করার পরপরই হামজাকে বরণ করে নেবেন। বরণ পর্ব শেষে হবিগঞ্জের বাহুবল উপজেলায় নিজ বাড়িতে যাবেন তিনি।
দেশে পৌঁছেছেন হামজা চৌধুরী
নির্বাচন কমিশন ভবনে ঢাকায় ওআইসিভুক্ত ১০টি দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। যদিও বৈঠকে ১৯টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এই বৈঠকে নয়টি দেশের রাষ্ট্রদূত বা তাদের কোনও প্রতিনিধি আসেননি। সেসব দেশ হলো ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক, আফগানিস্তান, ইরাক, লিবিয়া, মালদ্বীপ এবং ওমান। নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ বলেন, নির্বাচন সুষ্ঠু করতে ওআইসি সব ধরনের সহযোগিতা করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন এজন্য ওআইসিভুক্ত দেশগুলোর কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। প্রবাসীদের ভোট দিতে প্রক্সি ভোটিং পদ্ধতির কোনো বিকল্প নেই।
ইসির ডাকে সাড়া দেয়নি ওআইসিভুক্ত ৯ দেশ
গণঅভ্যুত্থানে বাড্ডায় শহীদ রফিকুল ইসলাম হত্যা মামলায় শাজাহান খানের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিকে আদালতে উপস্থিত করে পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত শাজাহান খানকে চার দিনের রিমান্ড দেন। গণঅভ্যুত্থানে চলাকালে গত ১৯ জুলাই বিসমিল্লাহ আবাসিক হোটেলের সামনের রাস্তায় আন্দোলন করছিলেন মো. রফিকুল ইসলাম (৩৭)। পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে আহত হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ২৭ আগস্ট শহীদ হন তিনি।
ফের রিমান্ডে শাজাহান খান
সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডিআইজি গাজী জসীম উদ্দিন। সিআইডি জানায়, রোববার গাজী জসীম উদ্দিন সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। গত ৯ মার্চ সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখকে সিআইডি থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়। এতে নতুন কোনো কর্মকর্তা সিআইডির দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ডিআইজি গাজী জসীম উদ্দিন এ দায়িত্ব পালন করবেন।
সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ডিআইজি গাজী জসীম
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সোমবার বেলা সোয়া ১১টার দিকে এ বৈঠক শুরু হয়। এর আগে, রোববার প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ রয়েছে। এ পরিস্থিতিতে আগামীকাল সারাদেশের মাঠ পর্যায়ের ১২৭ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা
যুক্তরাষ্ট্র থেকে কেনা তিনটি এফ-৩৫ বিমান নেভাটিম বিমান ঘাঁটিতে অবতরণ করেছে বলে ঘোষণা দিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। ফলে ইসরাইলের কেনা ৫০টি এফ-৩৫ বিমানের মধ্যে ৪২টিই এখন তেল আবিবে। এই তিনটি বিমান আসলে গত সপ্তাহে এসে পৌঁছেছে। কিন্তু ইসরাইলের ২৫টি এফ-৩৫ বিমান থেকে ৫০টি এফ-৩৫ বিমানে উন্নীত করার জন্য দীর্ঘস্থায়ী চুক্তির অংশ হিসেবে রোববার এই ঘোষণা দেওয়া হলো। আরও দুই মাসের মধ্যে আরও তিনটি বিমান সরবরাহ করা হবে।
এফ৩৫ বিমানের নতুন চালান পেল ইসরাইল
বেনিয়ামিন নেতানিয়াহু রোববার রাতে ঘোষণা করেছেন, তিনি শিন বেত প্রধান রোনেন বারকে বরখাস্ত করার প্রস্তাব উত্থাপন করবেন। এখনো ১৮ মাসের মেয়াদ বাকি তার। রোনেন বার বর্তমানে ‘কাতারগেট’ কেলেঙ্কারির তদন্তের নেতৃত্ব দিচ্ছেন, যেখানে নেতানিয়াহুর শীর্ষ কয়েকজন সহযোগীর বিরুদ্ধে কাতারের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ আছে। নেতানিয়াহু বরখাস্ত করতে পারবেন কিনা, তা অনিশ্চিত। ইসরাইলের অ্যাটর্নি জেনারেল বা দেশটির উচ্চ আদালত রায় দিতে পারেন যে, শীর্ষ সহযোগীদের বিরুদ্ধে তদন্ত চলাকালীন বারকে অপসারণের সিদ্ধান্ত নেতানিয়াহুর জন্য স্বার্থের সংঘাতের শামিল হবে।
‘কাতারগেট’ কেলেঙ্কারি তদন্তের মধ্যেই শিন বেত প্রধানকে বরখাস্তের পরিকল্পনা নেতানিয়াহুর
গাজা উপত্যকায় ইসরাইলের হামলায় আরও ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে অনেক। যুদ্ধবিরতি চুক্তির আলোচনার মধ্যেই ইসরাইল প্রায় প্রতিদিনই গাজায় হামলা চালাচ্ছে। এছাড়া গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৮ হাজার ৫৭০ ছাড়িয়ে গেছে বলে রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
গাজায় ইসরাইলের হামলায় নিহত ১৪, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আরও ১৫ লাশ
গাজীপুর তেলিপাড়াতে লুমেন টেক্সটাইলের শ্রমিকরা ফেব্রুয়ারি মাসের বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক যানজট তৈরি হয়। এদিকে, গাজীপুরের টঙ্গীতে দুই পোশাক কারখানা বন্ধ ঘোষণা করায় বিক্ষোভ করেছে শ্রমিকরা। সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। শ্রমিকদের দাবি, প্রতি মাসেই বেতন দিতে দেরি করে।রোববার বেতন দেওয়ার কথা থাকলেও বেতন দেয়নি।
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ, যানজটে চরম দুর্ভোগ
গণঅভ্যুত্থান দমাতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল-মামুনকেও আসামি করা হয়েছে। মোহাম্মদ তাজুল ইসলাম জানান, সাভারে শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন শহীদ হন। তার মৃত্যুর ঘটনায় করা মামলায় তিন আসামিকে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আরো বলেন, গণ-অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে একটা মামলা আছে। হাসিনা একাই আসামি ছিলেন। আজকে তার সঙ্গে আসামি হিসাবে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে যুক্ত করে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছিল। তা মঞ্জুর হয়েছে। ফলে মামুন এ মামলায় শেখ হাসিনার সঙ্গে সহ-আসামি হিসাবে অন্তর্ভুক্ত হলেন।
ট্রাইব্যুনালে মামলা হাসিনার সঙ্গে আসামি সাবেক আইজিপি মামুন
কুমিল্লায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীর বাড়িতে অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে বাড়ির ভেতর আসবাবপত্র ছাড়া তেমন কিছুই পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, ইফতারের পূর্বে ম্যাজিস্ট্রেট বেশ কয়েকটি পুলিশের গাড়ি নিয়ে বাসায় প্রবেশ করেন। বাড়ির মূল ফটক বন্ধ থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আক্তার শিপার উপস্থিতিতে বাড়ির ফটক খুলে ভেতরে প্রবেশ করে পুলিশ। বাড়ির দোতলায় গিয়ে একটি আলমারি ভেঙে তল্লাশি করা হয়। তবে সেখানে অবৈধ কিছু পাওয়া যায়নি।
সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের বাসায় অভিযান
ডিএমটিসিএলের চারজন কর্মী এমআরটি পুলিশ সদস্যের হাতে লাঞ্ছিত হওয়ার ঘটনায় কর্মবিরতির ঘোষণা দিয়েছেন মেট্রোরেল কর্মীরা। রোববার রাতে ৬টি দাবি তুলে তারা জানান, সোমবার সকাল থেকে দাবি না মানা পর্যন্ত মেট্রোরেল চালাবেন না তারা। যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে রেল চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কাউন্টার ফাঁকা থাকায় টিকিট ছাড়াই ভ্রমণ করতে পারছেন যাত্রীরা। দাবিগুলো হচ্ছে, বিচার হতে হবে। নিজস্ব সশস্ত্র বাহিনী গড়ে তুলতে হবে; এমআরটি পুলিশকে বাতিল করতে হবে; শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে; অফিসিয়াল পরিচয় পত্র ছাড়া ও অনুমতি ব্যতি কোনো ব্যক্তি পেইড জোনে প্রবেশ করতে পারবে না ইত্যাদি।
কর্মবিরতিতেও চলছে মেট্রোরেল, টিকিট ছাড়াই করা যাচ্ছে ভ্রমণ
মাসাম প্রজেক্টের মাধ্যমে ২০১৮ সালে শুরুর পর থেকে এখন পর্যন্ত ইয়েমেন থেকে ৪.৮৪ লাখের বেশি মাইন ও বিস্ফোরক অপসারণ করেছে সৌদি আরব। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ওসামা আল-গোসাইবি জানান, অপসারিত বিস্ফোরকের মধ্যে রয়েছে- ৩,২৩,৭৯৩টি অবিস্ফোরিত গোলা, ১,৪৬,২০৭টি ট্যাংক বিধ্বংসী মাইন, ৮,২০০টি আইইডি এবং ৬,৭৪৯টি অ্যান্টি-পারসোনেল মাইন। এই প্রকল্পটি ইয়েমেনের বিভিন্ন স্থানে হুথি বিদ্রোহীদের পেতে রাখা মারাত্মক বিস্ফোরক অপসারণে কাজ করছে।
ইয়েমেনে প্রায় ৫ লাখ মাইন ও বিস্ফোরক অপসারণ করেছে সৌদি আরব
ভারত সফরে এসেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান তুলসি গ্যাবার্ড। রোববারই বিশেষ বৈঠকে অংশ নেওয়ার কথা তার। এতে অস্ট্রেলিয়া, জার্মানি, নিউজিল্যান্ড ও আরও কয়েকটি দেশের গোয়েন্দা প্রধানেরা থাকবেন। সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও তার আলোচনা হওয়ার কথা রয়েছে। ভারতের গোয়েন্দা কর্তারা বাংলাদেশ ও পাকিস্তান বিষয়ে মার্কিন গোয়েন্দা প্রধানকে অবহিত করবেন বলে জানা গেছে। ক্রমাগত ভারতীয় প্রোপাগান্ডার বিপরীতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলছে, ভারত সরকার ও ভারতীয় মিডিয়া ক্রমাগত ‘প্রোপাগান্ডা’ চালিয়ে যাচ্ছে, বাস্তবের সঙ্গে যার কোনও মিল নেই।
দিল্লিতে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি, আলোচনা হবে বাংলাদেশ নিয়েও
ভারতে হোলি উৎসবে সংখ্যালঘু মুসলমানদের ওপর হিন্দুত্ববাদীদের নির্যাতন চালানোর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন হেফাজতে ইসলাম। হেফাজত নেতারা বলেন, ত্রিপল দিয়ে অসংখ্য মসজিদ ঢেকে দিয়েছে কট্টর হিন্দুত্ববাদী মোদি সরকার। উত্তরপ্রদেশে হোলির সময় ‘শান্তি রক্ষা’র নামে হাজারের ওপর নিরপরাধ মুসলিমকে নির্বিচারে গ্রেফতার করা হয়েছে। রোজাদার মুসলমানদের যেখানে পাচ্ছে সেখানেই অত্যাচার করছে। পুলিশ-প্রশাসনের সামনেই হোলির রং মাখতে না চাওয়ায় মসজিদ গমনকারী একজন রোজাদার মুসলিমকে পিটিয়ে শহিদ করেছে হিন্দুত্ববাদী মব। তারা বলেন, নিজেদের সংখ্যালঘুর নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত নির্লজ্জের মতো বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে মিথ্যাচার ও প্রোপাগান্ডা ছড়ায়। সংখ্যালঘু মুসলমানদের জানমালের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা দিতে ব্যর্থ হলে অচিরেই ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে বলেও হুঁশিয়ারি দেন।
মুসলিমদের নিরাপত্তা দিতে না পারলে ভারত ভেঙে যাবে: হেফাজতে ইসলাম
গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে দায়ের বিস্ফোরক আইনের চার মামলায় ৩৬ আসামি হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন। রোববার হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এবং বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ আসামিদের ৮ সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে দায়রা জজ সিলেটের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেন। ৪ আগস্ট গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে জকিগঞ্জে পরপর চারটি বিস্ফোরক আইনের মামলা রুজু হয়। এ চারটি মামলার ৩৬ জন আসামি হাইকোর্টে জামিন আবেদন করেন।
গণঅভ্যুত্থানে হামলার মামলায় ৩৬ আসামির আগাম জামিন
এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, প্রধান উপদেষ্টাকে বলব- আপনি সাহসের সঙ্গে আগান। এ দেশকে ভারতের দালালমুক্ত করেন। আমাদের বিভিন্ন সার্ভিসের মধ্যে ভারতের দালালরা রয়ে গেছে। যতদিন ভারতের দালালমুক্ত করতে পারবেন না, ততদিন এ দেশ এগিয়ে যেতে পারবে না। তিনি বলেন, আমরা ভারতের দালালমুক্ত বাংলাদেশ চাই, সন্ত্রাসী-চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চাই। যোগ্যদের বলেন, তোমরা আছ, সুন্দরভাবে কাজ কর। তাহলে সব সেক্টরে শৃঙ্খলা ফিরে আসবে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, ভারত যখন ভিসা দিচ্ছে না, তখন পাসপোর্টের ওপর কেন লিখে দিচ্ছেন না 'একসেপ্ট ইন্ডিয়া'। চীনের সঙ্গে কথা বলে দেশে দুই-তিনটা বড় বড় হাসপাতাল করেন। চীনে কম টাকায় চিকিৎসার ব্যবস্থা করেন। ভারত পেঁয়াজ দেয়নি, চাল দেয়নি- আমরা কি না খেয়ে মরে গেছি।
আমরা ভারতের দালালমুক্ত বাংলাদেশ চাই: অলি আহমদ
সাভারে কর্নেল পরিচয়ে প্রতারণা করার অপরাধে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। সে কর্নেল পরিচয়ে বিভিন্ন তদবিরের কথা বলে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে হাতিয়ে নিত লাখ লাখ টাকা। শনিবার রাতে সাভারের পাকিজা গার্মেন্টসের সামনে থেকে একেএম আমিনুর রহমান নামে সেই প্রতারককে গ্রেফতার করে। এ সময় তার ব্যবহৃত প্রাইভেটকারও আটক করেছে। তার কাছ থেকে সেনাবাহিনীর পোশাক, ব্যাজ, ওয়াকিটকিসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়, তিনি একাধিক মানুষের সাথে মামলা বাণিজ্য ও তদবির কথা বলে প্রতারণা করেছেন।
কর্নেল পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ১
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের পাঠানো এক বিবৃতিতে ধর্ষণ’ শব্দের ব্যবহার এড়িয়ে যাওয়ার বিষয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। বলা হয়, ধর্ষণ মানে ধর্ষণ, তা ৮ বছরের শিশুর বিরুদ্ধে হোক বা ৮০ বছরের বৃদ্ধার বিরুদ্ধে। এমন ভয়াবহ অপরাধকে তার যথাযথ নামেই ডাকতে হবে। আরও বলা হয়, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের প্রতিটি নাগরিকের প্রতি যে কোনো ধরনের সহিংসতা কঠোরভাবে প্রতিহত করবে এবং এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।
ডিএমপি কমিশনারের মন্তব্যের তীব্র নিন্দা প্রধান উপদেষ্টা কার্যালয়ের
কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ২ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০৫৫/এম হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কৈখলা নামক স্থান থেকে ২ ভারতীয় নগরিক আটক করা হয়। আটককৃতরা হলেন সঞ্জিত দেব বর্মা (৩০), বিমল দেব বর্মা (২৩)। আটককৃতরা জানান, তারা পাসপোর্টবিহীন সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করে।
কুমিল্লায় সীমান্তে বিজিবির হাতে ২ ভারতীয় নাগরিক আটক
আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সরকারি সফরে শনিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। ১৭-১৮ মার্চ যুক্তরাষ্ট্র সফর করবেন। সফরকালে বিমান বাহিনীপ্রধান জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির জন্য শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর মোতায়েনকৃত ইউনিটের কার্যক্রম ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা এবং ভবিষ্যতে জাতিসংঘে বাংলাদেশ বিমান বাহিনীর অবদান বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করবেন।
সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন বিমানবাহিনী প্রধান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি নির্বাচনে জয়ী হলে বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তারা যেন ন্যায় বিচার পান, আমরা সে ব্যবস্থা করব। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রত্যাশা সামনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ সিদ্ধান্ত নেবে কারা দেশ পরিচালনা করবেন। ইফতার মাহফিলে উপস্থিত শহীদ পরিবারের সদস্যরা অভিযোগ করেন, গণঅভ্যুত্থানে শহিদ যারা হয়েছেন, তারা যেন ন্যায়বিচার পান, এমন আগ্রহ দেখতে পাচ্ছেন না। বিচার না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন। এ সময় শহীদ পরিবারের সদস্যদের চাকরির অ্যাপয়েনমেন্ট লেটার এবং ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।
যারা শহীদ হয়েছেন তারা যেন ন্যায় বিচার পান, সেই ব্যবস্থা করব: তারেক রহমান
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আওয়ামী আমলে করা রাজনৈতিক হয়রানিমূলক ৬ হাজার ২০২টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত এ সংক্রান্ত কেন্দ্রীয় কমিটি মাঠ পর্যায়ে কাজ করার পর পরীক্ষা-নিরীক্ষা করে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। নিরাপরাধ ব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মীদের অনর্থক হয়রানি থেকে পরিত্রাণ দেওয়ার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে গৃহীত এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানানো হয়।
আ.লীগ আমলের হয়রানিমূলক ৬২০২ মামলা প্রত্যাহারের সুপারিশ
সংস্কার কমিশনের সুপারিশের ব্যাপারে আরও চারটি রাজনৈতিক দল তাদের মতামতের পর এখন পর্যন্ত ১১টি দল তাদের মতামত জমা দিয়েছে। এ দলগুলোকে নিয়ে আগামী মঙ্গল ও বুধবার নাগাদ আলোচনা শুরু করা হতে পারে। দলগুলোর সঙ্গে আলাদাভাবে আলোচনা জাতীয় সংসদ ভবনে হবে। এর বাইরেও ১৮টি রাজনৈতিক দল পূর্ণাঙ্গ মতামতের জন্য অতিরিক্ত কিছুদিন সময় চেয়েছে। এর আগে, ৩৮টি রাজনৈতিক দলের কাছে মতামত চেয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সুপারিশগুলো স্প্রেডশিট আকারে ১৩ মার্চের মধ্যে মতামত পাঠানোর অনুরোধ করা হয়েছিল।
সংস্কার বিষয়ে এখন পর্যন্ত ১১টি দল মতামত দিয়েছে
শিক্ষা মন্ত্রণালয় প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে, ২০২৫ সালে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন পরীক্ষার্থী। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। মাদরাসা বোর্ডে দাখিল পরীক্ষার্থী ২ লাখ ৯৪ হাজার ৭২৬ এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে প্রায় এক লাখ। গতবার ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী ছিলেন।
এসএসসি-সমমান পরীক্ষায় বসছে ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী
দেশের কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ না রাখার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আজ হাইকোর্টে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রত্যাশিত রায় হয়েছে। এর মধ্য দিয়ে আবরারের পরিবারের সদস্যরা কিছুটা শান্তি পাবেন। ভিন্নমতকে গণতন্ত্রের সৌন্দর্য উল্লেখ করে একে ধারণ করে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনীতিতে ভিন্নমত থাকবে। এরই মধ্যে দেশে প্রতিহিংসার কবর ও মানবিকতার বিজয় রচিত হবে।
রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ না রাখার আহ্বান জামায়াত আমিরের
পবিত্র রমজান মাসেও ভারতের মুসলমানদেরকে হত্যা-নির্যাতন ও মসজিদে হামলাকারী হিন্দুত্ববাদী সন্ত্রাসীদেরকে কঠোরভাবে দমন করতে ভারত সরকারকে চাপ দিতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ। এ সময় ‘হিন্দু মুসলিম এক হও, নিপীড়ন রুখে দাও’ ‘হিন্দুত্ববাদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’ ‘মানবতা দিচ্ছে ডাক, ভারতীয় মুসলমানরা মুক্তি পাক' স্লোগান দেওয়া হয়।
রমজানেও ভারতে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে ড. ইউনূসকে সোচ্চার হওয়ার আহ্বান
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল উৎপাদনকারী প্রতিষ্ঠান লোংগি বাংলাদেশে একটি অফিস স্থাপন এবং সোলার প্যানেল উৎপাদনে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। প্রধান উপদেষ্টা চীনা কোম্পানিগুলোকে তাদের উৎপাদন কারখানা এখানে স্থানান্তরের আমন্ত্রণ জানানোর পর চীনা প্রতিনিধি দল সফর করেন। বাংলাদেশ সফরে আসা কোম্পানিগুলোর মধ্যে লোংগিসহ অন্তত দুটি চীনা প্রতিষ্ঠান বাংলাদেশে অফিস ও কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। চীনা বিনিয়োগকারীকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, যেসব কোম্পানি পশ্চিমা দেশগুলোতে পণ্য রফতানি করতে চায়, বাংলাদেশ তাদের জন্য শীর্ষ উৎপাদন কেন্দ্র হতে পারে।
বাংলাদেশে সোলার প্যানেল উৎপাদনের সিদ্ধান্ত চীনা কোম্পানির
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। যুবকের মো. হারুন (৩২)। ক্যাম্পে বসবাসরত মো. হারুন বিভিন্ন জনের কাছ থেকে বিদেশে লোক পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নেন। এ ছাড়াও একাধিক অপহরণ কাণ্ডের সঙ্গে জড়ি ছিলেন তিনি। পরে ভুক্তভোগী লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে ধরে পিটিয়ে হত্যা করে বলে জানা গেছে। এপিবিএন পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রোহিঙ্গা ক্যাম্পে যুবককে পিটিয়ে হত্যা
বিএনপি নেতা এমরান সালেহ প্রিন্স বলেছেন, সংস্কার নিয়ে সবাই যখন নিশ্চুপ ছিলেন, বিএনপি আওয়ামী ফ্যসিবাদের রক্ত চক্ষু উপেক্ষা করে সর্বপ্রথম সংস্কারের কথা বলেছে, এখনও বলছে। প্রিন্স বলেন, বিএনপি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে দ্রুত অতি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের মধ্যদিয়ে ৩১ দফাসহ সংস্কারের প্রস্তাবনা বাস্তবায়ন করে ছাত্র গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে। তিনি আরো বলেন, সংস্কার ও নির্বাচন প্রশ্নে কেউ কেউ বিএনপিকে নসিহত করছেন। তাদের উদ্দেশ্যে বলি, বিএনপিকে নসিহত করার প্রয়োজন নাই। বিএনপি দেশ ও জনগণের স্বার্থে বাস্তবভিত্তিক রাজনীতি করে।
আ.লীগের রক্ত চক্ষু উপেক্ষা করে সর্বপ্রথম সংস্কারের কথা বলেছিল বিএনপি: প্রিন্স
সীমান্তে এক বাংলাদেশিকে নির্যাতনের পর মৃত ভেবে ফেলে রেখে গেছে বিএসএফ। ভুক্তভোগীর নাম ফারুক হোসেন (৪২)। রোববার সীমান্তের কুমিল্লাপাড়া বিওপি সংলগ্ন মাঠে কৃষকরা কাজ করতে গিয়ে গুরুতর আহত অবস্থায় ফারুক হোসেনকে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন স্থানীয়রা। ফারুক হোসেনের স্ত্রী হাসি খাতুন জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে তিনি ও তার এক সন্তান ভারতের খোসালপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। ফারুক হোসেন বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে বিএসএফের হাতে আটক হন। আটকের পর তাকে নির্মম নির্যাতনের এক পর্যায়ে মৃত ভেবে সীমান্তে ফেলে রেখে যায় বিএসএফ।
নির্যাতনের পর বাংলাদেশিকে মৃত ভেবে সীমান্তে ফেলে গেলো বিএসএফ
সিরাজগঞ্জের ছোট সগুনা গ্রামে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আজাহার আলী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৮ জন। মসজিদের উন্নয়নের চাঁদা ধার্য নিয়ে শনিবার রাতে গ্রামের আলাউদ্দিন আহমেদ এবং কারিমুল পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোট সগুনা গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।
মসজিদের চাঁদা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১
জাতীয় নির্বাচন আয়োজনে দেরি হলে ফ্যাসিস্ট শক্তি ফের মাথাচাড়া দিয়ে উঠবে, যত দ্রুত সম্ভব একটি নির্বাচন দেওয়া উচিত, নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে স্থিতিশীলতা রক্ষা করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান অত্যন্ত অল্প সময়ের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় সংস্কারগুলো করে দ্রুত জাতীয় নির্বাচনের দিকে যাবেন। মহাসচিব বলেন, পত্রিকার পাতা খুললেই আমরা বিচলিত হয়ে যাই। হত্যা, খুন, ধর্ষণ এমন একটি জায়গায় চলে যাচ্ছে যে জায়গাটা আমাদের পীড়িত করছে।
নির্বাচনে দেরি হলে ফ্যাসিস্ট শক্তি ফের মাথাচাড়া দিয়ে উঠবে: ফখরুল
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাতক্ষীরা সীমান্তে শেখ এজাজ (৩৬) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের বলদঘাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। খুলনার মহেশ্বরপাশা এলাকার নূর মোহম্মদের মেয়ে মায়া বেগম (৩৫) ভারতে থাকাবস্থায় শেখ এজাজের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে তারা বাংলাদেশে আসেন। গত ৪ বছর ধরে খুলনার দৌলতপুরে বসবাস ও ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ভারতে গমনকালে তাকে আটক করে বিজিবি টহল দল।
বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ, ভারতীয় নাগরিক আটক
রংপুরের আওয়ামী লীগ নেত্রী লিপি খান ভরসাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গণঅভ্যুত্থানে হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি প্রকাশ্যে টিপু মুনশির নির্বাচনী সভা সমাবেশে অংশ নেন এবং এসএল ভরসা গ্রুপের চেয়ারম্যান। জানা যায়, ১৯ জুলাই বিকেলে আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে সিটি বাজারের সামনে অবস্থান নেন। এ সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে তাদের ওপর গুলি চালান। এতে অনেকেই আহত হন। এ ঘটনায় গত বছরের ১৩ নভেম্বর কোতোয়ালি থানায় গুলিবিদ্ধ মামুনুর রশিদ মামুন হত্যাচেষ্টার মামলা করেন। লিপি খান এ মামলার এজাহারভুক্ত ১৭৯ নম্বর আসামি।
রংপুরের আওয়ামী লীগ নেত্রী লিপি খান গ্রেপ্তার
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে গত জানুয়ারিতে আন্দোলনের সময় ক্যাম্পাস ফটকে ‘বিশ্ববিদ্যালয়ের ব্যানার’ টানান তিতুমীর ঐক্য। সাত কলেজ নিয়ে যে বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে, তা প্রত্যাখ্যান করেছে তারা। তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনে নামা এ প্লাটফর্ম বলছে, নিজেদের দাবির বিষয়ে তারা ‘অবিচল’ রয়েছে। তারা জানায়, চারজন শিক্ষার্থীকে ইউজিসির সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনজন ছাত্র প্রতিনিধি সভা প্রত্যাখ্যান করে তাতে অনুপস্থিত ছিলেন। একজন অংশগ্রহণ করলেও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের প্রক্রিয়া প্রত্যাখ্যান করে সভা ত্যাগ করেন।
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রত্যাখ্যান তিতুমীর ঐক্যের
মেয়ের ধর্ষকদের নামে মামলা করায় খুন হওয়া মন্টু চন্দ্র দাসের অসহায় পরিবারের দায়িত্ব নিয়েছে তারেক রহমান। রোববার সন্ধ্যার আগে মোবাইলে নিহতের স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন। এর আগে মন্টুর স্ত্রীর কাছে খাদ্যসামগ্রী ও বস্ত্রসহ বিভিন্ন উপকরণ তুলে দেওয়ার ব্যবস্থা করেন তিনি। মন্টুর সপ্তম শ্রেণিতে পড়া কিশোরী মেয়ে গত ৫ মার্চ ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের মামলা করায় মন্টুকে গত ১১ মার্চ রাতে হত্যা করা হয়।
এবার সেই মন্টুর পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান
মিয়ানমারের মান্দালয় প্রদেশের একটি গ্রামে জান্তা বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। জান্তার বিরুদ্ধে লড়াইরত মান্দালয় পিপলস ডিফেন্স ফোর্সের একজন মুখপাত্র বলেছেন, দেশের দ্বিতীয় বৃহত্তম প্রদেশ মান্দালয় থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরের সিঙ্গু শহরের লেত প্যান হ্ল্যা গ্রামে শুক্রবার রাত ৩টার দিকে বিমান হামলা চালিয়েছে সামরিক জান্তা। ২০২১ সালে সেনাবাহিনীর অভ্যুত্থানে অং সান সু চি নেতৃত্বাধীন বেসামরিক সরকারের পতন ঘটে। এরপর থেকে দেশজুড়ে ব্যাপক সশস্ত্র বিদ্রোহের শুরু হয়।
মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত ২৭
শনিবার দিবাগত রাতে রাজশাহীতে কাঁচাবাজারে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে গেছে। আগুনের খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। টানা এক ঘণ্টার চেষ্টায় রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আনার সময় ফায়ার ফাইটার দেলোয়ার হোসেন অতিরিক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় আর কেউ হতাহত হয়নি।
রাজশাহীতে কাঁচাবাজারে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই
প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফরের মাধ্যমে সরকার দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়। এর আগে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন। প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা ২৬ মার্চ চীন সফরে যাবেন, ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া চীনের বড় বড় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। প্রেস সচিব বলেন, চীন বাংলাদেশে একটি জেনারেল হাসপাতাল করে দেবে বলেছে। কিন্তু প্রধান উপদেষ্টা চাচ্ছেন, চীনের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলো যাতে বাংলাদেশের বিনিয়োগ করে এবং বাংলাদেশের সঙ্গে যৌথভাবে হাসপাতাল তৈরি করে।
চীন-বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় সরকার: প্রেস সচিব
বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাসানুল হক ইনু এবং তার স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুদক। ইনু অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪ কোটি ৮৪ লাখ ২৫ হাজার ৫০৭ টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন। তার ৪টি ব্যাংক অ্যাকাউন্টে ১১ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ১৯ টাকা সন্দেহজনক লেনদেন করেছেন। এছাড়া সাবেক তথ্যমন্ত্রীর অসদুপায়ে উপার্জিত অর্থ দ্বারা স্ত্রী সম্পদশালী হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্ত্রীসহ ইনুর বিরুদ্ধে মামলা
সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি তিনটি বার্তা দিয়েছে ইইউ। রোববার নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, প্রথমত, ইউরোপীয় ইউনিয়ন এ দেশের জন্য একটি অন্যতম অংশীদার এবং আমরা এ অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময়ে আপনাদের পাশে আছি। দ্বিতীয়, অংশীদারিত্বকে সকল দিক থেকে আরও শক্তিশালী করতে চাই। এবং আমরা এখানে অন্তর্বর্তী সরকারের প্রয়াসকে সমর্থন করতে এসেছি, যাতে তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন পরিচালনা করতে পারে। তৃতীয়ত, সিইসিকে বলেছি যে ইইউ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্বাচন পরিচালনায় সহায়তা করবে। আর্থিক প্যাকেজের পাশাপাশি আমাদের অভিজ্ঞতা এবং দক্ষতা প্রদানের মাধ্যমে সহায়তা করব। এছাড়া বাংলাদেশের কর্তৃপক্ষ চাইলে আমরা নির্বাচন পর্যবেক্ষকও পাঠাব।
ইসিকে মূলত তিনটি বার্তা দিয়েছি: মিলার
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ২৬ মার্চ স্বাধীনতা দিবসে এ বছর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে যে খবর প্রকাশিত হয়েছে তা সত্য নয়, জাতীয় স্টেডিয়াম, ঢাকার সংস্কার কাজ চলমান থাকায় গত কয়েক বছরের মতো এবছরও ঢাকায় কুচকাওয়াজ আয়োজন সম্ভব হচ্ছে না। তবে দেশের বাকি ৬৩ জেলায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে কুচকাওয়াজ আয়োজন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সব জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
জাতীয় স্টেডিয়াম, ঢাকার সংস্কার কাজ চলমান থাকায় গত কয়েক বছরের মতো এবছরও ঢাকায় কুচকাওয়াজ আয়োজন সম্ভব হচ্ছে না: প্রেস উইং
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, আওয়ামী নেতা শেখ সেলিমের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতর মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের ১ হাজার ৩০০ শত কোটি টাকার টেন্ডার কাজে পছন্দের ঠিকাদারের নিকট হতে ১০ শতাংশ থেকে ১৫ শতাংশ হারে কমিশন গ্রহণপূর্বক কার্যাদেশ প্রদানের অভিযোগ রয়েছে। এ বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক। আত্মগোপনে আছেন শেখ সেলিম। এর আগে ২০ আগস্ট শেখ সেলিম ও তার পরিবারের ৯১ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সব হিসাব তলব করে এনবিআর।
দুদকের জালে শেখ সেলিম, তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু
শহিদ আবরার ফাহাদ হত্যার ঘটনায় উচ্চ আদালত ২০ জনের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দিয়েছেন। জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার দ্রুত এই রায় কার্যকরের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হবে এমন প্রত্যাশা করেন। বিবৃতিতে বলা হয়, বুয়েট শেরেবাংলা হলের আবাসিক ছাত্র আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নিষ্ঠুর ও পাশবিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। রায় দ্রুত কার্যকর হলে ক্ষতিগ্রস্ত পরিবার ন্যায়বিচার পাবে। বিচারের ক্ষেত্রে আরেকটি মাইলফলক তৈরি হবে ইনশাআল্লাহ!
আবরার হত্যার রায় দ্রুত কার্যকর চায় জামায়াত
সাবেক কর কমিশনার রঞ্জিত কুমার তালুকদার ও তার স্ত্রী ঝুমুর মজুমদারের নামে থাকা ১২৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। তার স্ত্রী ঝুমুর মজুমদারের নামে ব্যাংকের বিভিন্ন হিসাবে ১১ কোটি ৫০ লাখ ৩২ হাজার ৭৯ টাকা জমা রয়েছে। আবেদনে বলা হয়, রঞ্জিতের বিরুদ্ধে ঘুস দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ অর্থ ও সম্পদ অর্জনের অভিযোগ তদন্তাধীন। এই অর্থ পাচারের চেষ্টা করা হচ্ছে। ফলত হিসাব অবরুদ্ধ করা জরুরি।
স্ত্রীসহ সাবেক কর কমিশনার রঞ্জিতের ১২৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
আওয়ামী নেতা মাহবুব উল আলম হানিফ ও স্ত্রী ফৌজিয়া আলম, ছেলে ফাহিম আফসার আলম ও ফারহান সাদিক আলম এবং মেয়ে তানিশা আলমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আবেদনে বলা হয়, মাহবুব উল আলম হানিফের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অর্থ পাচারে তার স্ত্রী ও ছেলেও জড়িত। ফলত সুষ্ঠু বিচারের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া জরুরি।
স্ত্রী-সন্তানসহ মাহবুব উল আলম হানিফের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা
জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ঘোষণা দিয়েছেন, জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক ও সামাজিক শক্তির সমন্বয়ে একটি নতুন প্ল্যাটফরম আসছে, যা এপ্রিল মাসে চালু হবে। এই উদ্যোগের লক্ষ্য অতীত অপরাধের বিচার, আওয়ামী লীগের নিষিদ্ধকরণ, দুর্নীতিমুক্ত ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠন। জুনায়েদ নৈতিক নেতৃত্ব ও নতুন রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে দেশ পুনর্গঠনের কথা বলেন। তিনি সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান এবং ইঙ্গিত দেন যে ভবিষ্যতে এই প্ল্যাটফরম থেকে একটি রাজনৈতিক দল গঠন হতে পারে।
এপ্রিল মাসে জুলাই গণ-অভ্যুত্থান শক্তির নতুন প্ল্যাটফরম আসছে, ঘোষণা জুনায়েদের
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে পি কে হালদারের তিন সহযোগীর নামে বিভিন্ন ব্যাংকে থাকা ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এতে মো.সিদ্দিকুর রহমানের নামে রয়েছে ১১টি, মাহফুজা রহমান বেবীর নামে চারটি এবং অনিতা করের নামে ৬ টি ব্যাংক হিসাব রয়েছে। আবেদনে বলা হয়, এরা বেনিফিসিয়ারিরা এফএএস ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ৪০ কোটি টাকা উত্তোলন করে বিভিন্ন লেয়ারিংয়ের মাধ্যমে ভুয়া কোম্পানি ও ব্যক্তির হিসাবে এসব অর্থ স্থানান্তরের মাধ্যমে অবস্থান গোপন করে পাচার করে মর্মে প্রাথমিক অনুসন্ধানে উদঘাটিত হয়েছে। ফলত এদের একাউন্ট অবরুদ্ধ করা জরুরি।
প্রশান্ত কুমার হালদারের ৩ সহযোগীর ব্যাংক হিসাব অবরুদ্ধ
আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল রেখে রোববার রায় দিয়েছে হাইকোর্ট। এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন নিহত আবরারের ছোট ভাই আবরার ফাইয়াজ। এই রায়ের দ্রুত কার্যকর দেখতে চান তিনি। ফাইয়াজ বলেন, মামলার এক আসামি গত বছরের ৫ আগস্টের পর জেল থেকে পালিয়ে যাওয়ার ঘটনা আমাদের জন্য হতাশার। এ ধরনের ঘটনা আর চাই না। ফাইয়াজ বলেন, হাইকোর্ট থেকে এতবড় একটা রায় আসবে তা আমরা ৫ আগস্টের আগে চিন্তাও করিনি। এটা অবশ্য পরিবর্তিত পরিস্থিতির কারণে সম্ভব হয়েছে। রায় কার্যকরের জন্য এখনও অনেকগুলো পদক্ষেপ বাকি আছে।
আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকর চান ছোট ভাই ফাইয়াজ
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের ১২৭ জন কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। আগামীকাল সোমবার প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, আইজিপি স্বাগত বক্তব্য রাখবেন। ৫ আগস্টের পর পুলিশের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তারা জানাবেন। একইসঙ্গে পুলিশের মোরাল অ্যাকটিভিটিজ ফিরিয়ে আনার জন্য কী কী উদ্যোগ নেওয়া হয়েছে, তাও অবহিত করবেন। এবার পুলিশ সপ্তাহ হবে ২৯ এপ্রিল। সেখানে প্রধান উপদেষ্টা বক্তব্য রাখবেন এবং দিক নির্দেশনা দেবেন।
পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা
ভারতের ২৬/১১ হামলার মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত ফয়সাল নাদিম ওরফে আবু কাতাল পাকিস্তানে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। অজ্ঞাত বন্দুকধারীরা ফয়সাল নাদিমের গাড়িতে গুলি চালিয়েছে। ২০২৩ সালে জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে হামলা চালানো লস্কর-ই-তৈয়বার এজেন্ট ছিলেন বলে এনআই চার্জশিট দাখিল করে। নাদিম পাকিস্তান-ভিত্তিক এজেন্ট ছিলেন বলে উল্লেখ করা হয়। দুই দিন ধরে চলা ঐ হামলায় সাতজন নিহত এবং আরও অনেকে আহত হন। ২০০০ সালে কাতাল কাশ্মীরে তৎপর ছিল এবং পাক-অধিকৃত কাশ্মীরে ফিরে যাওয়ার আগে একাধিক হামলায় জড়িত ছিল।
পাকিস্তানে গুলিতে নিহত জম্মু-কাশ্মীরে হামলার ‘মাস্টারমাইন্ড’ আবু কাতাল
শনিবার জিম্মি বিষয়ক আলোচনাকারী দলকে আরও আলোচনার নির্দেশ দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। মূলত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের ১১ জন জীবিত জিম্মি মুক্তির প্রস্তাবেই আলোচনার নির্দেশ দিলেন নেতানিয়াহু। বুধবার দোহয় ইসরাইল বলেছে, এপ্রিলের মাঝামাঝি সময়ে পাসওভার ছুটির শেষ পর্যন্ত বর্ধিত যুদ্ধবিরতির শুরুতে জীবিত জিম্মিদের অর্ধেক মুক্তি দিতে হবে। আর বাকি জিম্মিদেরও এই ধাপের শেষের দিকে মুক্তির সম্ভাবনা রয়েছে। হামাস যুদ্ধবিরতি বাড়ানো এবং আরও ফিলিস্তিনি নিরাপত্তা বন্দিদের মুক্তি দেওয়ার বিনিময়ে শেষ জীবিত ইসরাইলি-মার্কিন জিম্মি এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার এবং ইসরাইলি-মার্কিন দ্বৈত নাগরিকত্বধারী আরও চারজনের মৃতদেহ ফেরত দেওয়ার প্রস্তাব দিয়েছে। ইসরাইল ও যুক্তরাষ্ট্র-উভয়ই এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
জিম্মি মুক্তি নিয়ে আরও আলোচনার নির্দেশ নেতানিয়াহুর
যুক্তরাষ্ট্র এবং ইসরাইল গত মাসে সুদান, সোমালিয়া এবং সোমালিল্যান্ডের সরকারের সঙ্গে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার বিষয়ে আলোচনা শুরু করেছে। ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা ‘দখল’ করে সেখানে মধ্যপ্রাচ্যের ‘রিভেরা’ নির্মাণ করবেন এবং ফিলিস্তিনিদের উপত্যকাটি থেকে বহিষ্কার করবেন। তার ঘোষণা অস্বীকার করে মিশর গাজার পুনর্গঠনের জন্য ৫৩ বিলিয়ন ডলারের একটি বিকল্প পরিকল্পনা তৈরি করে যাতে আরব নেতারা সম্মতি জানিয়েছেন।
ফিলিস্তিনিদের আফ্রিকায় ‘পুনর্বাসন’ করতে চায় যুক্তরাষ্ট্র-ইসরাইল
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২০ আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়াও ৫ আসামির যাবজ্জীবন দেওয়া হয়েছে। রোববার বেলা ১১টায় বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে রায় পড়া শুরু হয়। হাইকোর্টের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ। প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘হাইকোর্টের রায়ে সন্তুষ্ট। এখন সব প্রক্রিয়া শেষে দ্রুত রায় কার্যকর দেখতে চাই।
হাইকোর্টের রায়ে সন্তুষ্ট আবরার ফাহাদের বাবা
দেশে ধর্ষণের ঘটনা বাড়ার জন্য শেখ হাসিনার প্রশাসনকে দায়ী করেছেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তার মতে, হাসিনার আমলে ধর্ষণের ঘটনা ঘটলে বিচার হয়নি। বরং, যারা গণধর্ষণ করতো তাদের পুরষ্কৃত করা হতো। সে কারণেই এসব ঘটনা এখন বেড়েছে। আফরোজা আব্বাস বলেন, সময়ক্ষেপণ না করে দ্রুত বিচারকাজ সম্পন্ন করুন। এখানে তো প্রমাণের দরকার নাই। জনসম্মুখে এদের বিচার হওয়া উচিত। যদি আইন না থাকে তাহলে আইন বানান। কারণ জনগণ যেটা ঠিক করবে সেটাই আইন। ইসলামিক আইনে বিচার করুক। ইসলামি আইনে আছে, ধর্ষককে জনসম্মুখে পাথর নিক্ষেপ করা।
ধর্ষণ বৃদ্ধিতে দায়ী হাসিনার প্রশাসন, ইসলামিক আইনে বিচারের পক্ষে আফরোজা আব্বাস
পুলিশ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করেছে, যিনি একাধিক হত্যার আসামি। গ্রেপ্তারের পর, তার স্ত্রী শারমিন আক্তার তামান্না ফেসবুকে ভিডিও পোস্ট করে জানিয়েছেন, তারা জামিনের জন্য বিপুল পরিমাণ টাকা খরচ করবেন। তিনি গ্রেপ্তারের জন্য দায়ীদের হুঁশিয়ারি দিয়েছেন এবং বলেছেন, সাজ্জাদ দ্রুত ফিরে আসবে। চাঁদাবাজি, জমি দখল ও হত্যার অভিযোগে সাজ্জাদ পুলিশের তালিকাভুক্ত আসামি ছিলেন। এর আগে পুলিশকে হুমকি দিয়েছিলেন তিনি। অতীতে পালিয়ে যাওয়ার পর অবশেষে ঢাকায় গ্রেপ্তার হন। কর্তৃপক্ষ তার মুক্তি ঠেকাতে কঠোর ব্যবস্থা নিচ্ছে।
শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী: ‘কোটি টাকা খরচ করব জামাইকে ছাড়ানোর জন্য, তারপর দেখে নেব সবাইকে’
মোহাম্মদপুর থেকে কিশোর গ্যাং ‘টুন্ডা বাবু’ গ্রুপের চার সদস্যকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ মাদক জব্দ করা হয়। শনিবার রাত মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বসিলা সেনা ক্যাম্প জানায়, আদাবর এলাকার কিশোর গ্যাং লিডার বাবু ওরফে টুন্ডা বাবু কিছুদিন আগে র্যাবের হাতে গ্রেফতার হন। তার অনুপস্থিতে তার ভাই স্বপন কিশোর গ্যাং সদস্যদের নেতৃত্ব দিচ্ছে। পাশাপাশি ওঠতি বয়সি কিশোরদের অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দিত।
‘টুন্ডা বাবু’ গ্রুপের ৪ সদস্য গ্রেফতার
রোববার ইউজিসিতে শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে সভায় সিদ্ধান্ত হয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় হবে। এর আগে, রাজধানীর নতুন এই বিশ্ববিদ্যালয়ের নাম নিয়ে প্রতিনিধি দলের শিক্ষার্থীদের মধ্যে দুটি মত দেয়া হয়। এর মধ্যে ১৭ জন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পক্ষে মত দেন। তবে, অন্য শিক্ষার্থীরা এই নামের পক্ষে সায় দেননি। তারা বলেন, ঢাকা কলেজের পূর্ব নাম ছিল ঢাকা সেন্ট্রাল কলেজ। তাই তারা ফেডারেল ইউনিভার্সিটি নামের পক্ষে মত দেন।
সাত কলেজের বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’
গত ২৪ ঘন্টায় একনজরে ১৪৯ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।