Web Analytics

রোববার মানিকগঞ্জে যুবদল নেতা পরিচয়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশকে চাকরিচ্যুত ও মারধরের হুমকি দেওয়ার অভিযোগে শরিফুল ইসলাম শামীম নামে এক যুবদল কর্মীকে আটক করেছে সদর পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শহরের ট্রাফিক পুলিশের দায়িত্বে ছিলেন কনস্টেবল শাহীন। এ সময় শরিফুল ইসলাম শামীম নিজেকে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পরিচয় দিয়ে ওয়ান-ওয়ে সড়ক দিয়ে রিকশা নিয়ে যেতে চান। ট্রাফিক পুলিশ শাহীন তাকে নিয়ম মানতে বললে শামীম ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং চাকরিচ্যুত করার হুমকি দেন। এ ঘটনায় কনস্টেবল শাহীন মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

17 Mar 25 1NOJOR.COM

মানিকগঞ্জে ট্রাফিক পুলিশকে চাকরিচ্যুতির হুমকি, যুবদল নেতা আটক

নিউজ সোর্স

মানিকগঞ্জে ট্রাফিক পুলিশকে চাকরিচ্যুতির হুমকি, যুবদল নেতা আটক

মানিকগঞ্জে যুবদল নেতা পরিচয়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশকে চাকরিচ্যুত ও মারধরের হুমকি দেওয়ার অভিযোগে শরিফুল ইসলাম শামীম নামে এক যুবদল কর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ। এ ঘটনায় কনস্টেবল শাহীন মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।