Web Analytics

প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, চীনের উপ-প্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের সঙ্গে বোআও সম্মেলনের সাইডলাইনে এক বৈঠক করেন। ডিং শুয়েশিয়াং বলেন, চীনের প্রেসিডেন্ট আপনার সফরকে অত্যন্ত গুরুত্ব দেন এবং তিনি বলেন, চীন আশা করে বাংলাদেশ অধ্যাপক ইউনুসের নেতৃত্বে সমৃদ্ধি এবং উন্নতি অর্জন করবে। প্রধান উপদেষ্টা এক চীন নীতির প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বলেন, "ঢাকা গর্বিত এটি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগদানকারী প্রথম দক্ষিণ এশীয় দেশ।" বাংলাদেশ চীনের ঋণের সুদের হার ৩% থেকে ১-২% কমানোর জন্য অনুরোধ জানিয়েছে। এছাড়া, চীনে বাংলাদেশের প্রকল্পগুলোর জন্য প্রতিশ্রুতি ফি মওকুফ করার জন্যও আবেদন করা হয়েছে। ডিং শুয়েশিয়াং বলেন, চীন ২০২৮ সাল পর্যন্ত বাংলাদেশের পণ্যগুলির জন্য শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার প্রদান করবে, যা ঢাকা উন্নয়নশীল দেশ থেকে মধ্য-আয়ের দেশে পরিণত হওয়ার দুই বছর পর হবে।

27 Mar 25 1NOJOR.COM

চীনের নির্বাহী উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক: সম্পর্ক আরও গভীর করবে চীন ও বাংলাদেশ

বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণের জন্য সাবেক জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সহায়তা ও পরামর্শ কামনা করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস। বান কি মুন বলেছেন, আপনার নেতৃত্বে বাংলাদেশ অনেক ভালো করবে। বাংলাদেশ এখন এমন এক নেতা পেয়েছে যিনি বিশ্বব্যাপী সম্মানিত। তিনি স্মৃতিচারণ করে বলেন, দক্ষিণ কোরিয়ার সাথে সম্পর্ককরণে তিনি ভূমিকা পালন করেছিলেন। অধ্যাপক ইউনুস বলেন, এক সময় বাংলাদেশ এবং কোরিয়া ছিল সমান অবস্থানে, কিন্তু এখন কোরিয়া অনেক এগিয়ে গেছে। বাংলাদেশের মানুষ অসাধারণ, কিন্তু রাজনৈতিক নেতৃত্ব আমাদের ধ্বংস করেছে। বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক মাহমুদ বৈঠকে জানান, কিহাক সঙ আগামী ঢাকা বিজনেস সামিটে কোরিয়া থেকে ২৬ সদস্যের একটি ব্যবসায়িক প্রতিনিধি দল নিয়ে আসবেন। রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টা বান কি মুনের সহায়তা কামনা করেন এবং তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

27 Mar 25 1NOJOR.COM

গণতান্ত্রিক উত্তরণ ও রোহিঙ্গা সংকট সমাধানে বান কি মুনের সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সেই ওভারচুকের সাথে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের বৈঠক হয়েছে। বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনা, রাশিয়া থেকে গম ও সার আমদানির পরিকল্পনা এবং বাংলাদেশে গ্যাজপ্রমের গ্যাস অনুসন্ধান কার্যক্রমসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। অধ্যাপক ইউনুস বলেন, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের অর্থসংক্রান্ত বিষয়গুলো সমাধান করা হয়েছে এবং বাংলাদেশ ঢাকায় একটি অ্যাকাউন্টের মাধ্যমে রাশিয়ার অর্থ পরিশোধ করছে। চলতি বছরের শেষের দিকে কেন্দ্রটি পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে। আলেক্সেই ওভারচুক বলেন, রাশিয়া আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীকে তাদের দেশে পড়াশোনার সুযোগ দিতে চায়। রাশিয়া বাংলাদেশে আরও বেশি পরিমাণে গম ও সার রপ্তানি করতে আগ্রহী।

27 Mar 25 1NOJOR.COM

চীনে রুশ উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ডিএসসিসি নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত। আদেশে নৌকা প্রতীক নিয়ে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে সরকারের গেজেট বাতিল করা হয়। ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়। অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন ও ফলাফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেছিলেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

27 Mar 25 1NOJOR.COM

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা

ভারতের পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় কালীমাতা সংঘ নামে একটি ক্লাব ফুটবল টুর্নামেন্টের আয়োজনে শর্ত জুড়ে দেওয়া হয়েছে, ‘কোনো মুসলিম খেলোয়াড় খেলায় অংশ নিতে পারবে না।’ এ নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে। অনেকেই দুষছেন বিজেপিকে। বলছেন, এটা বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণের ফল। তবে বিজেপি বলছে, :এর সাথে তারা যুক্ত নয়। নিশ্চয় সাম্প্রদায়িক কোন্দল ঘটেছে, এর থেকে এই সিদ্ধান্ত নিয়েছে হয়তো।' জানা গেছে আয়োজকরা ক্ষমা চেয়েছে, প্রচারণাও বন্ধ রয়েছে।

27 Mar 25 1NOJOR.COM

ভারতের ফুটবল টুর্নামেন্টে মুসলিম ফুটবলারদের খেলতে নিষেধাজ্ঞা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. আশরাফুজ্জামান নামে একজনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করা হয়েছে। তারেক রহমানের অ্যাডভোকেট ইলতুৎমিশ সওদাগর এ্যানি বাদী হয়ে এ মামলার আবেদন করেন। বাদীর জবানবন্দি রেকর্ড করে আসামিকে গ্রেফতারে পরোয়ানা জারি করেছেন। অভিযুক্ত ওয়ান ইলেভেনের সময় থেকে নানান ভুয়া পরিচয়ে প্রতারণা করে এসেছেন।‌ তার প্রতারণার শিকার ছিলেন আওয়ামী মন্ত্রীও। গণঅভ্যুত্থানের পর তারেক রহমানের উপদেষ্টা ও বিএনপির স্ট্যান্ডিং কমিটির সমন্বয়ক পরিচয়ে অর্থ আত্মসাৎ করতে থাকে। এটা জানতে পেরে দলীয় ব্যবস্থা নেয় বিএনপি।

27 Mar 25 1NOJOR.COM

তারেক রহমানের নির্দেশে মামলা, আসামিকে গ্রেফতারে পরোয়ানা

গত ৫ আগস্ট চাঁনখারপুলে পাঁচ জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদনের খসড়া প্রসিকিউশনের হাতে এসেছে, প্রতিবেদন প্রস্তুত করে ঈদের পর ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, ৫ আগস্ট চাঁনখারপুলে আন্দোলনে যোগ দেয় দশম শ্রেণির ছাত্র আনাস। সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সে। আমরা কিছু ভিডিও পেয়েছি, কীভাবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন সেখানে অলিতে গলিতে ঢুকে গুলি করেছে। তিনি বলেন, আনাস বাসা থেকে গোপনে বের হওয়ার সময় তার স্কুলের খাতায় বাবা-মায়ের উদ্দেশে একটি চিঠি লিখে আসে। চিঠিতে সে বলে, ‘আমি যদি বেঁচে না ফিরি, তবে গর্বিত হইয়ো। জীবনে প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই।’ এ ঘটনায় তার বাবা পলাশ প্রধানমন্ত্রীসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন। এতে পুলিশের কনস্টেবল সুজন গ্রেফতার রয়েছেন।

27 Mar 25 1NOJOR.COM

চাঁনখারপুলে গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন এসেছে : চিফ প্রসিকিউটর

বাংলাদেশে পূর্ণ মাত্রায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি পাওয়ার। এর আগে অর্থ পরিশোধ বাকি থাকায় বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে কমে গিয়েছিল। বিপিডিবির চেয়ারম্যান রেজাউল করিম বলেছিলেন, "আমরা আদানিকে নিয়মিত অর্থ পরিশোধ করছি এবং আমাদের প্রয়োজন অনুসারে বিদ্যুৎ গ্রহণ করছি।" জানা গেছে, ঋণের পরিমাণ ৮৫০ মিলিয়ন ছিল, বর্তমানে ৮০০ মিলিয়ন ডলারে নেমে এসেছে এবং আগামী ছয় মাসে পরিশোধ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

27 Mar 25 1NOJOR.COM

বাংলাদেশে পূর্ণ মাত্রায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে আদানি

অবৈধ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের পাঁচ বছর ৬ মাস সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার মা আয়েশা আক্তারকে খালাস দিয়েছেন। রায়ে জব্দকৃত তার ২৯৭ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি মামলাটি রায়ের জন্য ছিল। জি কে শামীমের মা পলাতক ছিলেন। পরে তিনি আত্মসমর্পণ করে জামিন নেন।

27 Mar 25 1NOJOR.COM

জি কে শামীমের সাড়ে ৫ বছরের কারাদণ্ড, খালাস মা

র‌্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় ডাকাতির কাজে ব্যবহুত সরঞ্জাম ও নগদ টাকাসহ সংঘবদ্ধ ডাকাত দলের ছয় সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ। আটককৃত: ফরহাদ বীন মোশারফ (৩৩), ইয়াছিন হাসান (২২), মোবাশ্বের আহাম্মেদ (২৩), ওয়াকিল মাহমুদ (২৬), আবদুল্লাহ (৩২) ও সুমন (২৯)। ২৬ মার্চ ভোরে একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটে। প্রায় ২০-২৫ জনের একটি ডাকাত দল র‌্যাব, ম্যাজিস্ট্রেট এবং ছাত্রদের পরিচয়ে যায়। ডাকাতদলের ১০ জন র‌্যাবের পোশাকে ছিলেন। এরপর বাসাটিতে ডাকাতি শুরু করে। বাসার মালিক তাৎক্ষণিকভাবে ৯৯৯ নম্বরে ফোন দেন। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

27 Mar 25 1NOJOR.COM

ধানমন্ডিতে র‌্যাব পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি, গ্রেফতার ৬

পটুয়াখালীর বাউফলে স্বেচ্ছাসেবক দলের ইউপি সভাপতি রিমন সিকদার (৩১) ও সাধারণ সম্পাদক লিটন খন্দকারের (৪০) বিরুদ্ধে এক ব্যবসায়ীর ৮ লাখ ৬৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বুধবার রাতে ভুক্তভোগী সৌরভ বশার বাউফল থানায় একটি এজাহার দায়ের করেছেন। অভিযোগ, বুধবার দুপুর দেড়টার দিকে সৌরভ বশার তার পেট্রোলবাহী লরি নিয়ে সিদ্দিক বাজার এলাকায় পৌঁছান। এ সময় লিটন খন্দকার বাকিতে পেট্রোল চান। সৌরভ তাতে অপারগতা প্রকাশ করলে ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি এসে বলেন, এলাকায় পেট্রোল বিক্রি করতে হলে ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে। তর্কবিতর্কের একপর্যায়ে ওই ব্যক্তিরা সৌরভ বশারের কাছে থাকা ৮ লাখ ৬৫ হাজার টাকা ভর্তি একটি কালো ব্যাগ ছিনিয়ে নেন। যদিও অভিযুক্ত অভিযোগ অস্বীকার করেছেন।

27 Mar 25 1NOJOR.COM

স্বেচ্ছাসেবক দলের ২ নেতার বিরুদ্ধে ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

বঙ্গভবনে প্রেসিডেন্টের সংবর্ধনা অনুষ্ঠানে মাগরিবের নামাজে ইমামতি করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এর ব্যাপক সমালোচনার প্রতিক্রিয়ায় সেনাপ্রধানের বন্ধু ও সাবেক সেনা কর্মকর্তা আবু রুশদ মো. শহিদুল ইসলাম লেখেন, ওয়াকার যৌবনের ধারালো সময়েও ইমামতি করতেন। তিনি জানান, জেনারেল ওয়াকার ছিলেন তার কোর্সমেট ও রুমমেট। একই প্লাটুনে প্রশিক্ষণের দুই বছর কাটিয়েছেন ১৯৮৪-৮৫ সালে। তিনি বলেন, প্রথম ও দ্বিতীয় টার্মের প্রশিক্ষণে বাপ-দাদার নাম ভুলে যাওয়ার অবস্থা হয়। শীতের রাতে পানি, কাদায় মাখামাখি হয়ে যখন রুমে আসতাম তখন গোসলটা করে সোজা বিছানায়। এর মধ্যেও তদানীন্তন সার্জেন্ট ওয়াকার গোসল করে ওজু করে নামাজ পড়তে দাঁড়িয়ে যেত। কাজা নামাজসহ সব আদায় করে ঘুমাতে যেত। আমিসহ আমাদের কোর্সের ৯৯ দশমিক ৯৯ শতাংশ ক্যাডেট ওইভাবে নামাজ আদায় করতে পারিনি।

27 Mar 25 1NOJOR.COM

ওয়াকার যৌবনের ধারালো সময়েও ইমামতি করতেন: জেনারেল ওয়াকারের বন্ধু আবু রুশদ মো. শহিদুল ইসলাম

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে কার্ড পাঠিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এই কার্ড পৌঁছে দেন। তার কাছ থেকে শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন প্রধান উপদেষ্টার সচিব সাইফুল্লাহ পান্না।

27 Mar 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান

ঈদের আনন্দ বাড়িয়ে দিতে সরকারের নানা পদক্ষেপের কথা জানিয়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঘোষণা দিয়েছিলেন, সুলতানি আমলের মতো ঈদে আনন্দ মিছিল আয়োজন করার। এরপর আসিফ মাহমুদ লিখেছেন, ‘পুরোদমে চলছে ঈদ মিছিলের প্রস্তুতি। সময় স্বল্পতা স্বত্বেও দিনরাত কাজ করে যাচ্ছে স্থানীয় সরকার বিভাগ, সংস্কৃতি মন্ত্রণালয় এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।’ আরো লিখেছেন, ‘মিছিলে আসছে ঐরাবতও, আপনি আসছেন তো?’

27 Mar 25 1NOJOR.COM

আসিফ মাহমুদ: মিছিলে আসছে ঐরাবতও, আপনি আসছেন তো?

ঈদ উপলক্ষে টানা ৯ দিনের ছুটি থাকলেও দেশের অর্থনীতি স্থবির হবে না বলে আশ্বস্ত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা বৈঠকের পর সচিবালয়ে তিনি জানান, উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্য ঢাকায় থাকবেন। কিছু সচিব বিদেশে গেলেও সিদ্ধান্ত গ্রহণে সমস্যা হবে না, কারণ ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে দূরবর্তীভাবে সিদ্ধান্ত নেওয়া সম্ভব। দীর্ঘ ছুটির কারণে অর্থনৈতিক স্থবিরতার আশঙ্কা দূর করতেই তিনি এই বক্তব্য দিয়েছেন।

27 Mar 25 1NOJOR.COM

ঈদের লম্বা ছুটিতেও অর্থনীতিতে স্থবিরতা হবে না: অর্থ উপদেষ্টা

সনদধারী ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্তে তিন মাসে ২০ হাজারের অধিক অভিযোগ জমা পড়েছে। ভুয়া সনদে যারা চাকরি নিয়েছেন তাদের নামেও অভিযোগ আসছে। অভিযোগ উঠেছে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নিয়েও। ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করতে সম্প্রতি ১০ সদস্যবিশিষ্ট জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) ও ১০ সদস্যবিশিষ্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে অন্তর্বর্তী সরকার। সংশ্লিষ্টরা বলেন, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক নিজেই ভুয়া মুক্তিযোদ্ধা। জামুকা মতে, ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা লক্ষাধিক। ভুয়া মুক্তিযোদ্ধা যাচাইয়ে প্রাথমিকভাবে সরেজমিন শুনানি করা হবে বলে জানিয়েছেন জামুকা মহাপরিচালক শাহিনা খাতুন। এরমধ্যে ভাতা না নেওয়া শহীদ পরিবারকেও খুঁজছে সরকার।

27 Mar 25 1NOJOR.COM

ভুয়া মুক্তিযোদ্ধা খুঁজতে হিমশিম খাচ্ছে মন্ত্রণালয়

সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান বুধবার খার্তুম বিমানবন্দর নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে ঘোষণা দিয়েছেন ‘খার্তুম স্বাধীন’। গত দুই বছর বিমানবন্দরটি র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) নিয়ন্ত্রণে থাকলেও সেটা এখন পুনরুদ্ধার করেছে সুদানের সশস্ত্র বাহিনী। গত শুক্রবার সুদানের সেনাবাহিনী খার্তুমে দেশটির রাষ্ট্রপতি প্রাসাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়। যা গত দুই বছর আধাসামরিক বাহিনী আরএসএফের দখলে ছিল।

27 Mar 25 1NOJOR.COM

আরএসএফ থেকে খার্তুমকে স্বাধীন ঘোষণা করল সেনাবাহিনী

বিএফএ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস‌ বলেছেন, বিশ্ব দেখছে বাংলাদেশের মানুষ দুর্নীতির বিরুদ্ধে এক হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। তবে জনগণের আস্থা ফেরাতে সংস্কার কাজ করা হচ্ছে। তিনি বলেন, আমাদের সভ্যতা হুমকির মুখে। জলবায়ুর এই প্রভাব রোখে অনুদানভিত্তিক অর্থায়নের ওপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

27 Mar 25 1NOJOR.COM

জনগণের আস্থা ফেরাতে সংস্কার কাজ করা হচ্ছে: প্রধান উপদেষ্টা

ন্যাশনাল কাউন্সিল অফ কানাডিয়ান মুসলিমস কর্তৃক পরিচালিত রিসার্চ জরিপে দেখা গেছে, গাজা উপত্যকার পরিস্থিতির কারণে ইসরাইলে অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছে ৫৫% কানাডিয়ান। ৪৯% বিশ্বাস করেন ইসরাইলের কাছে অস্ত্রের যন্ত্রাংশ, সামরিক পরিষেবা এবং প্রশিক্ষণ বিক্রি সীমিত করে আরও এগিয়ে যাওয়া উচিত কানাডার। ৫৬% এর বেশি ভোটার মত দিয়েছেন, কানাডার উচিত আইসিসির সিদ্ধান্ত মেনে চলা। অর্থাৎ নেতানিয়াহু কানাডায় প্রবেশ করলে তাকে গ্রেফতার করা। লিবারেল পার্টির ভোটারদের মধ্যে, আইসিসির পরোয়ানা স্বীকৃতি দেওয়ার পক্ষে সমর্থন বিশেষভাবে বেশি, যার পক্ষে ৭০% ভোটার। রক্ষণশীল ভোটাররা এই বিষয়ে বিভক্ত, অর্ধেক নেতানিয়াহুর গ্রেফতারকে সমর্থন করলেও বাকি অর্ধেক সিদ্ধান্তহীনতায় রয়েছেন।

27 Mar 25 1NOJOR.COM

ইসরাইল ও নেতানিয়াহুর ওপর নিষেধাজ্ঞার পক্ষে বেশিরভাগ কানাডিয়ান

জাবালিয়ায় আল-কানৌয়ার তাঁবু লক্ষ্য করে হামলা চালানো হলে হামাসের মুখপাত্র আবদেল-লতিফ আল-কানৌয়া নিহত হন। এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। গাজা সিটিতে পৃথক হামলায় কমপক্ষে ছয়জন এবং দক্ষিণ গাজার খান ইউনিসে একজন নিহত হয়েছেন। এই সপ্তাহের শুরুতে ইসরাইল হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য ইসমাইল বারহুম এবং জ্যেষ্ঠ নেতা সালাহ আল-বারহুমকে হত্যা করে। বারহুম এবং আল-বারহুম উভয়ই ২০ সদস্যের হামাসের সিদ্ধান্ত গ্রহণকারী শীর্ষ সংস্থা রাজনৈতিক কার্যালয়ের সদস্য ছিলেন। ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরাইলি বিমান হামলায় ৮৩০ ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১৮০০ জন আহত হয়েছেন।

27 Mar 25 1NOJOR.COM

ইসরাইলি হামলায় নিহত হামাসের মুখপাত্র আবদেল-লতিফ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বিতীয় বৈশ্বিক সম্মেলনে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া সাইড ইভেন্টে ভার্চুয়ালি অংশ নিয়ে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশের বায়ুদূষণের ৩০-৩৫ শতাংশ আসে প্রতিবেশী দেশগুলো থেকে। তাই এ সমস্যা সমাধানে রাজনৈতিক আলোচনার গণ্ডি পেরিয়ে বাস্তব পদক্ষেপ ও আঞ্চলিক সহযোগিতা জরুরি। রিজওয়ানা হাসান বলেন, ২০২৪ সালে চূড়ান্ত হওয়া জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনার বাস্তবায়ন রাজনৈতিক অস্থিরতার কারণে পিছিয়ে ছিল। তবে, এখন তা কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে। উপদেষ্টা বলেন, "অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের ফলে ইতোমধ্যে বায়ুমানের কিছুটা উন্নতি হয়েছে।" বায়ুদূষণের প্রকোপ থেকে বাঁচতে তিনি দ্রুত পদক্ষেপের দিকে জোর দেন।

27 Mar 25 1NOJOR.COM

বাংলাদেশের ৩০-৩৫ শতাংশ বায়ুদূষণের জন্য দায়ী প্রতিবেশী দেশগুলো: রিজওয়ানা হাসান

স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের সাথে আরো কিছু নতুন দোসর তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা আমিনুল হক। তিনি বলেন, ক্ষমতার লোভ সামলাতে না পেরে তারা বিভিন্ন জায়গায় দেশের রাষ্ট্রকাঠামো সংষ্কার ও স্বৈরাচার শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের পরে নির্বাচনের কথা বলছেন। স্বৈরাচার শেখ হাসিনার বিচার প্রক্রিয়া ও রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের সাথে নির্বাচনের কোন সম্পর্ক নাই। আপনারা সংস্কার চাচ্ছেন গত ৫ আগস্টের পরে। আর বিএনপি সংস্কার চেয়েছে ১৩ জুলাই ২০২৩ সালে। তিনি বলেন,মানুষ ভোট দিতে চায়। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারই পরিপূর্ণভাবে বাংলাদেশের রাষ্ট্রকাঠামো সংস্কার করবে এবং স্বৈরাচার শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের আওতায় আনবে।

27 Mar 25 1NOJOR.COM

সংস্কার বা হাসিনার বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই: আমিনুল হক

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছাবার্তা জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব অব্যাহত রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। তিনি বলেন, এই রূপান্তরের সময় বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তা বৃদ্ধির সক্ষমতা গড়ে তোলার একটি সুযোগ তৈরি হয়েছে। আগামী এই গুরুত্বপূর্ণ বছরে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব অব্যাহত রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা বৃদ্ধিতেও একসঙ্গে কাজ করতে পারব বলেও আশা প্রকাশ করেন। ঢাকার দূতাবাস ট্রাম্পের এই শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছে।

27 Mar 25 1NOJOR.COM

মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই গুরুত্বপূর্ণ বছরে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব অব্যাহত রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র

গাইবান্ধায় সাংবাদিকের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ উঠেছে সাহাবাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা আক্তার মিলির বিরুদ্ধে। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর লাপাত্তা ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার পর বুধবার সকালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে হাজির হন। মিলির কাছে অনিয়ম-দুর্নীতির বিষয়ে জানতে চাইলে তখন মেজাজ হারিয়ে সাংবাদিকদের ‘তুই, তোকারি’ করে লাঞ্চিত করার হুমকি দিতে থাকেন। এক ভাইরাল ভিডিওতে দেখা যায়, সাংবাদিক মামুনুর রশীদকে জুতা পেটা করার হুমকি দেওয়া হয়।

27 Mar 25 1NOJOR.COM

তুই সাংবাদিক তো কি হইছিস, তোকে সেন্ডেল খুলে পিটাবো: প্রধান শিক্ষক ফাতেমা আক্তার মিলি

বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব জানান, ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও লাওসের প্রধানমন্ত্রী সোনেক্সাই সিফানডোন, চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী উপ-প্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং, বোয়াও ফোরাম ফর এশিয়ার চেয়ারম্যান বান কি-মুন এবং এর মহাসচিব ঝাং জুন হাইনানের বিএফএ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠেয় এ অধিবেশনে বক্তৃতা করবেন। খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কু দোংইউ বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। অধ্যাপক ইউনূস এবং জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

27 Mar 25 1NOJOR.COM

আজ বিএফএ সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা

ইকরাম ইমামোগলুকে গ্রেফতার করার পর তুরস্কজুড়ে যে বিক্ষোভ শুরু হয়েছিল, তা সাত দিন চলে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। বিক্ষোভের সমাপ্তি ঘোষণা করেন দেশটির প্রধান বিরোধীদল সিএইচপির নেতা ওজগুল ওজেল। তিনি বলেন, আমরা ইস্তাম্বুলের প্রতিটি ওয়ার্ডে ইফতার মাহফিল করব। আমরা ঈদের দিন ঈদ জমায়েত করব। আজ ময়দান থেকে চলে যাওয়ার সময় যদি কোনো নেতাকর্মীর ওপর আবারও পিপার গ্যাস নিক্ষেপ করা হয়, আবারও লাঠিচার্জ করা হয়, তাহলে ৫ লাখ লোক নিয়ে আবারও ময়দানে ফিরে আসব। আমরা মাথানত করিনি। করব না’। সমঝোতার মাধ্যমে কোনো রক্তপাত ছাড়াই এতবড় আন্দোলনকে থামিয়ে দিয়ে তিনি তুরস্কের রাজনীতির অপ্রতিদ্বন্দ্বী খেলোয়াড় হিসাবে নিজেকে আবারও প্রমাণ করলেন এরদোগান।

27 Mar 25 1NOJOR.COM

তুরস্কজুড়ে যে নজিরবিহীন বিক্ষোভ শুরু হয়েছিল, তা শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে

যুক্তরাষ্ট্রের USCIRF-এর বার্ষিক প্রতিবেদনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই কমিশনের "বিচারিক পক্ষপাতদুষ্টতা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মূল্যায়ন’-এর জন্য এটিকে আন্তর্জাতিকভাবে ‘একটি সংকটজনক সত্তা’ হিসেবে ঘোষণা করা উচিত।'' মার্কিন ফেডারেল কমিশনের সর্বশেষ প্রতিবেদনে ভারতে সংখ্যালঘুদের প্রতি বৈষম্য ও নিপীড়নের অভিযোগ আনা হয়েছে। এছাড়া ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা RAW-এর বিরুদ্ধে বিদেশে ‘খালিস্তানি’ বিচ্ছিন্নতাবাদীদের হত্যাচেষ্টা চালানোর অভিযোগ তুলে এই সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে।

27 Mar 25 1NOJOR.COM

যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিবেদন বিচারিক পক্ষপাতদুষ্টতা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মূল্যায়ন: ভারত

বেনিয়ামিন নেতানিয়াহু এবার গাজার একাংশ দখলের হুমকি দিলেন। পার্লামেন্টে বলেন, "হামাস যত বেশি আমাদের জিম্মিদের মুক্তি দিতে অস্বীকৃতি জানাবে, আমরা তত শক্তিশালী দমন-পীড়ন চালাব। এতে অঞ্চল দখল করা এবং এতে অন্যান্য বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে।" গাজায় এখনো ৫৯ জন বন্দি রয়েছে। যাদের মধ্যে ২৫ জন এখনো জীবিত রয়েছে বলে বিশ্বাস ইসরাইলের। হামাস বলেছে, "ইসরাইল যদি বন্দিদের উদ্ধারের জন্য ‘বল প্রয়োগ করে’, তাহলে তাদের ‘কফিনে’ ফিরিয়ে দেওয়া হবে।" এদিকে বুধবার গাজা উপত্যকার উত্তরে শত শত ফিলিস্তিনি বিক্ষোভ করে হামাসের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন। এক ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা ‘যুদ্ধ বন্ধ করো’ ও ‘হামাস বেরিয়ে যাও’ বলে স্লোগান দিচ্ছেন।

27 Mar 25 1NOJOR.COM

গাজার একাংশ দখলের হুমকি নেতানিয়াহুর

বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে মার্কিন সামরিক সরঞ্জাম কীভাবে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে, সে বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের ডেপুটি কমান্ডিং জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল জোয়েল পি ২৪ ও ২৫ মার্চ বাংলাদেশ সফর করেছেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দীর্ঘদিনের দৃঢ়সম্পর্ক অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। সেই সঙ্গে তিনি পারস্পরিক নিরাপত্তা স্বার্থ ও চলমান সহযোগিতার বিষয়গুলোও তুলে ধরেন। চলতি বছরের গ্রীষ্মে অনুষ্ঠেয় ‘টাইগার লাইটনিং’ মহড়া নিয়েও কথা হয়েছে। বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের তৈরি সরঞ্জাম ক্রয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

27 Mar 25 1NOJOR.COM

বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র: মার্কিন লেফটেন্যান্ট জেনারেল জোয়েল পি

জামায়াতে ইসলামী কোনো সন্ত্রাসী সংগঠন নয় বলে জানিয়েছে কানাডার ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ড। বোর্ড কানাডার সরকারের করা অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এ সিদ্ধান্তটি আসে দুই বছর ধরে চলা আইনি লড়াইয়ের পর, যা ২০২২ সালে কানাডার বর্ডার সার্ভিসেস এজেন্সির একটি প্রতিবেদনের পর শুরু হয়েছিল। সিবিএসএ অভিযোগ করেছিল- জনৈক রহমান নামে এক ব্যক্তি জামায়াতে ইসলামীর রোকন হওয়ার কারণে কানাডায় প্রবেশের অনুপযুক্ত। কারণ সিবিএসএর মতে জামায়াত সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত। তবে, ট্রাইব্যুনাল আজকের রায়ে এ অভিযোগ সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসবাদ ও দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বিশেষজ্ঞদের সাক্ষ্য গ্রহণ করা হয়, যাদের সবাই জামায়াতে ইসলামীর পক্ষে সাক্ষ্য দেন।

27 Mar 25 1NOJOR.COM

জামায়াতকে সন্ত্রাসবাদের অভিযোগ থেকে মুক্ত ঘোষণা কানাডার আদালতের

একুশে পদকপ্রাপ্ত লোকশিল্পী সুষমা দাশ আর নেই। বুধবার বিকালে সিলেটে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন এই গুণী শিল্পী। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সিলেটের সংস্কৃতি অঙ্গনে। বুধবার রাত ৮টায় সর্বস্তরের নাগরিকের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ আনা হয় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে। সুষমা দাশ একসঙ্গে গান করেছেন বাউল সম্রাট শাহ আবদুল করিম, বাউল দুর্বিন শাহ, বাউল আলী হোসেন সরকার, বাউল কামাল পাশাসহ বাংলাদেশের প্রবীণ শিল্পীদের সঙ্গে। লোকসংগীতে অবদানের জন্য ২০১৭ সালে একুশে পদকে ভূষিত হন সুষমা দাশ। এছাড়াও অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন এই সাধক শিল্পী।

27 Mar 25 1NOJOR.COM

একুশে পদকপ্রাপ্ত লোকশিল্পী সুষমা দাশ আর নেই

এনসিপি মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদে‌শ নিয়ে এখ‌নো ষড়যন্ত্র চলছে। আমরা সব ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাব। মাদ্রাসাগুলোকে দ্বিতীয় গ্রেডের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাখা হয়েছে। আলেম-ওলামাদেরকে সব সময় বঞ্চিত করে রাখা হয়েছে। তারা বিভিন্ন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে জেলে যেতে হয়েছে। এখন বাকস্বাধীনতা পেয়েছেন। তিনি বলেন, আমরা ৫ অগাস্ট পরবর্তী বাংলাদেশটাকে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হি‌সে‌বে তৈরি করতে পেরেছি। দে‌শে এখ‌নো দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এরপরও আমরা যারা ধর্মপ্রাণ মুসলিম আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি প্রত্যাশা করে দেবীদ্বার আসনটি এনসিপির আসন হিসেবে খ্যাতি পাবে বলে জানান‌।

27 Mar 25 1NOJOR.COM

বাংলাদেশ নিয়ে এখ‌নো ষড়যন্ত্র চলছে: হাসনাত

এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আগামীর ব্যালট রেভুলেশনে তরুণদের জয় হবে। আমরা পার্লামেন্টে যাবই যাব। তরুণদের চোখ এখন পার্লামেন্টের দিকে। এই পার্লামেন্টে যাওয়ার পথে কোনো পক্ষ, গোষ্ঠী বা দল যদি বাধা সৃষ্টি করে তরুণরা তাদের নিজের রক্ত দিয়ে হলেও সেই পার্লামেন্টের পথে অগ্রসর হবে। পাটওয়ারী বলেন, আগামী নির্বাচনে মসজিদের ইমামসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিদের প্রার্থী করা হবে। যারা এতদিন টাকার জন্য নির্বাচন করতে পারেনি, তারা এখন নির্বাচন করবে। তিনি বলেন, বর্তমানে আমাদের লড়াইটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করণ প্রক্রিয়া। নির্বাচন কমিশনে আওয়ামী লীগের যে নিবন্ধন রয়েছে, তা বাতিল করা।

27 Mar 25 1NOJOR.COM

আমরা পার্লামেন্টে যাবই: নাসীরুদ্দীন পাটওয়ারী

চবি'র দুই শিক্ষক ও এক টেকনিশিয়ানকে চাকরিচ্যুত করা হয়েছে। নিয়োগ বাণিজ্যে জড়িত থাকার দায়ে চাকরিচ্যুত করা হয়েছে চবির বিজ্ঞান ওয়ার্কশপের সহকারী যন্ত্র প্রকৌশলী হাদী মো. রশিদকে। অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণের দায়ে দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তারা বলেন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শান্তনু দেব্বর্মন ও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক রিফাত দারিনা কামাল। চবির উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান যুগান্তরকে বলেন, তাদের চাকরি ফিরে পাওয়ার আর কোনো সুযোগ নেই। এর মধ্যে দুই শিক্ষক আর বিশ্ববিদ্যালয়ের যোগদান করবেন না বলেই মূলত চিঠির কোনো রেসপন্স করেননি।

27 Mar 25 1NOJOR.COM

নিয়োগ বাণিজ্যে জড়িত ও অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণের দায়ে চবির ২ শিক্ষকসহ ৩ জন চাকরিচ্যুত

খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের বলেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য অটুট রাখতে হবে। লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত ৭১’র স্বাধীনতাকে অর্থবহ করতে স্বাধীনতার মূল লক্ষ্য সাম্য, মানবিক মর্যাদা ও সমাজিক সুবিচার নিশ্চিত করতে হবে। ’২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসনের পতনের পর সুযোগ এসেছে জনগণের অধিকার নিশ্চিত করার। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে একটি অবাধ জাতীয় নির্বাচনের মাধ্যমে স্থিতিশীল, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রসর হতে হবে।

27 Mar 25 1NOJOR.COM

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য অটুট রাখতে হবে: খেলাফত মজলিস

গণঅধিকার পরিষদের নেতা আবু হানিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল, সেই ঐক্যে কিছুটা ফাটল ধরেছে। যেকোনো মূল্যে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। এমন কোনো বক্তব্য বা বিবৃতি দেওয়া যাবে না, যাতে আমাদের ঐক্য বিনষ্ট হয়। পরাজিত শক্তি জনগণের এই ঐক্য বিনষ্ট করার জন্য নানা রকম অপতৎপরতা চালাচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছর দেশে গুম খুন হত্যা চালিয়েছে, জুলাই আগস্টের আন্দোলনের মুখে জনরোষে দেশ ছেড়ে পালিয়েছে। এই দেশের মানুষ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করে দিয়েছে। সামনে ঈদ, মানুষ ঈদ উদযাপনে ব্যস্ত থাকবে তখন আওয়ামী লীগ দেশে নাশকতার পরিকল্পনা করছে। অনেকেই কৌশলে ৭১ এবং ২৪ কে মুখোমুখি করার চেষ্টা করেন, তাদের উদ্দেশ্য ভিন্ন। আমরা ৭১ এবং ২৪ কে মুখোমুখি করতে চাই না।

27 Mar 25 1NOJOR.COM

ঐক্য নষ্ট হয় এমন বক্তব্য দেওয়া যাবে না: আবু হানিফ

আইন, ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে ‘অনারারি ফেলোশিপ’ দিয়ে সম্মানিত করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। প্রধান বিচারপতিকে পাঠানো এক চিঠিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়াডাম কলেজের ওয়ার্ডেন রবার্ট হ্যানিং বলেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ওয়াডাম কলেজের গভর্নিং বডি আপনাকে সম্মানসূচক ফেলোশিপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমি আশা করি, আপনি এই সম্মাননা গ্রহণ করতে সম্মত হবেন।

27 Mar 25 1NOJOR.COM

বিরল সম্মাননা: অক্সফোর্ডের অনারারি ফেলো হলেন প্রধান বিচারপতি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ইফতারের পর অতিথিরা অনুষ্ঠানস্থলে অস্থায়ী শেডে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন সেনাপ্রধান। দেখা যায়, প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ইমামের পিছনে চেয়ারে বসে নামাজ আদায় করছেন। মুসল্লিদের সারিতে ছিলেন সিইসি এ এম এম নাসির উদ্দিন, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিসহ ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিরা!

27 Mar 25 1NOJOR.COM

বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান

পবিত্র শবেকদর উপলক্ষে দেশ ও জাতিকে শুভেচ্ছা প্রদান করে কল্যাণ কামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মাহে রমজানে ধর্মপ্রাণ মুসলমানগণ মাসব্যাপী সিয়াম সাধনায় নিজেদের জীবনকে পুত-পবিত্র এবং সুন্দরতম করে গড়ে তোলার প্রশিক্ষণ নিয়ে শবে কদরের রজনীতে আল্লাহর অনন্ত অসীম রহমতের দ্বারা পূর্ণতা লাভ করে। এই পবিত্র রজনীতে আল্লাহর ইবাদতে মশগুল মোমিন মুসলমানগণ নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ইত্যাদিতে ব্যস্ত থাকবেন। আরো বলেন, এ মহান রাতে প্রার্থনা জানাই দেশ ও জনগণের কল্যাণের জন্য, মুসলিম উম্মাহর অগ্রগতি ও সমৃদ্ধির জন্য। আমাদের ওপর আল্লাহর অশেষ করুণা বর্ষিত হোক। আমিন।

27 Mar 25 1NOJOR.COM

শবেকদরে দেশ ও জাতির কল্যাণ কামনায় তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ-স্তরের সম্মেলনের পরিধি, পদ্ধতি, বিন্যাস এবং আয়োজন সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়েছে। প্রস্তাবের বিপক্ষে কোনো ভোট পড়েনি, তবে ১০টি দেশ ভোটদান থেকে বিরত থাকে। মালয়েশিয়া এবং ফিনল্যান্ডের পৃষ্ঠপোষকতায় বুধবার এই প্রস্তাব গৃহীত হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। রাশিয়া এতে কয়েকটি সংশোধনী প্রস্তাব করেছিল যা বাংলাদেশ গ্রহণ করেনি। পরে সাধারণ পরিষদের সভাপতি ভোটগ্রহণের উদ্যোগ নিলে প্রস্তাবটি ১৪১ ভোটে গৃহীত হয়।

27 Mar 25 1NOJOR.COM

জাতিসংঘে রোহিঙ্গা সংকট সংক্রান্ত প্রস্তাব গৃহীত

বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, মহান মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণঅভুত্থানকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা চলছে। ৭১ ও ২৪ ভিন্ন, কোনোটিকে খাটো করে দেখার সুযোগ নেই। ৭১ ছিল পরাধীনতার শৃঙ্খল ভেঙে দেশ স্বাধীনের যুদ্ধ, ২৪ ছিল স্বাধীন দেশকে ফ্যসিবাদের শৃঙ্খল মুক্তির গণঅভ্যুত্থান। ৭১-এর চেতনায় ৭৫-এর ৭ নভেম্বর, ৯০ ও ২৪-এর গণঅভ্যুত্থান হয়েছে। মুক্তিযুদ্ধকে ম্লান করার প্রচেষ্টা স্বাধীনতাকে অস্বীকার করার শামিল। প্রিন্স বলেন, ক্ষমতার জন্য নয়, বিএনপি মনে করে বিশৃঙ্খলা, ষড়যন্ত্রের কবল থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ও এ বছরের মধ্যে নির্বাচন হতে হবে।

27 Mar 25 1NOJOR.COM

মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণঅভ্যুত্থানকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা চলছে: প্রিন্স

জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যারা মুক্তিযুদ্ধ করেছেন, এর চেতনার ফেরি করে বেড়াচ্ছেন তাদেরকে বলব, আপনারা কিন্তু রাজনৈতিক স্বার্থে, ক্ষমতার স্বার্থে দিল্লির কাছে দেশ বিক্রির জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। সেদিন বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি। তিনি বলেন, যে কারণেই চব্বিশের গণঅভ্যুত্থানে বাংলাদেশের কোটি কোটি মানুষ বলেছে, এটাই আমাদের দ্বিতীয় স্বাধীনতা। পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী আদর্শিক কারণেই দেশ ও স্বাধীনতাকে ভালোবাসে। ৫৪ বছর পরে এসে যারা বক্তৃতা শেষে বলেন একাত্তরকে ভুলে যাবেন না, তারা যখন দেশ শাসন করেছেন ১২ থেকে ১৩ জন স্বাধীনতাবিরোধীকে প্রেসিডেন্ট বানানো হয়েছে, মন্ত্রী এমপি বানানো হয়েছে। জামায়াতের কার্ড নিয়ে খেললে ‘শেখ হাসিনার মত’ নির্মমভাবে বিদায় নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

26 Mar 25 1NOJOR.COM

একাত্তরে প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি, চব্বিশেই দ্বিতীয় স্বাধীনতা: গোলাম পরওয়ার

স্বাধীনতা দিবস উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার করায় মাইক ভাঙচুরের ঘটনা ঘটেছে। সকালে মুক্তিযোদ্ধা ভবনে মাইক লাগিয়ে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজানো শুরু হয়। এ সময় স্থানীয় লোকজন মুক্তিযোদ্ধা ভবনে গিয়ে ভাষণ বাজাতে নিষেধ করে। কিন্তু মুক্তিযোদ্ধা ভবনের তত্ত্বাবধায়ক সাগর হোসেন শেখ মুজিবের ভাষণ বাজানো অব্যাহত রাখেন। পরে স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে হামলা চালিয়ে মাইক ভাঙচুর করে।

26 Mar 25 1NOJOR.COM

স্বাধীনতা দিবস উপলক্ষে শেখ মুজিবের ভাষণ প্রচার, মাইক ভাঙচুর

১১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা না হয়েও যারা সনদ নিয়েছেন, তাদের তা ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। তিনি ক্ষমার মাধ্যমে দায়মুক্তি দেওয়ার ঘোষণা করেছিলেন। নইলে প্রতারণার শাস্তির হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন। এই আহবানে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধা না হয়েও মিথ্যা তথ্য দিয়ে সরকারের কাছ থেকে সনদ নিয়েছেন- এমন অন্তত ১২ ব্যক্তি তাদের সনদ ফেরত দিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করেছেন। এরমধ্যে একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা রয়েছেন। তবে কারো পরিচয় প্রকাশ করেনি মন্ত্রণালয়। তারা ভুল স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন।

26 Mar 25 1NOJOR.COM

মুক্তিযোদ্ধা সনদ ফেরত দিতে ১২ জনের আবেদন

ভারতে মুসলমানরা দিন দিন অমানবিক আচরণের শিকার হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম। একই সঙ্গে, যুক্তরাষ্ট্র ও কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের গুপ্তহত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ভারতের গুপ্তচর সংস্থা 'র এর 'ওপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে। প্রতিবেদনে বলা হয়, ‘২০২৪ সালে ভারতে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ও বৈষম্য বেড়েই চলেছে। হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি গত বছরের নির্বাচনী প্রচারণায় ‘মুসলিমসহ ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছে ও ভুল তথ্য ছড়িয়েছে।’ গত বছর এপ্রিলে মুসলমানদের ‘অনুপ্রবেশকারী’ হিসেবে উল্লেখ করে মোদি বলেছিলেন, তারা ‘বেশি বেশি সন্তান’ নেয়। এর সঙ্গে কংগ্রেসসহ বিরোধীদের ভোটের স্বার্থ রয়েছে।"

26 Mar 25 1NOJOR.COM

ভারতে হিন্দুত্ববাদী সরকারের মুসলমান নিপীড়নে যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থার উদ্বেগ, 'র' এর উপর নিষেধাজ্ঞা জারির সুপারিশ

মীরসরাইয়ে বিএনপির দুই গ্রুপের উত্তেজনাকে কেন্দ্র ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। কিন্তু ওই সংঘাতময় পরিস্থিতির মধ্যেই বুধবার সকাল ৯টায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান সমর্থিত উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজামের নেতৃত্বে একটি দল শতাধিক নেতাকর্মী দিয়ে মীরসরাই উপজেলা প্রাঙ্গণে শহিদ মিনারে গিয়ে ফুল দেয়। নিজাম বলেন, প্রশাসন শান্তি শৃঙ্খলা বিনষ্ট হবে এই আশংকায় ১৪৪ ধারা জারি করেছে। কিন্তু আমরা কোনো প্রকার বিশৃঙ্খলা ব্যতিরেকে ফুল দিয়ে যাচ্ছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেন, আমরা ৫ জনের কম সংখ্যক লোক এসে ফুল দিতে অনুমতি দিয়েছি।

26 Mar 25 1NOJOR.COM

মীরসরাইয়ে ১৪৪ ধারা ভেঙে শহিদ মিনারে বিএনপির এক গ্রুপ

রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, রেলওয়ে খাতে এক টাকা রোজগার করার জন্য আড়াই টাকা খরচ হয়। দুর্নীতি এবং রেলের অপচয় এর কারণ। দুর্নীতি যেন বন্ধ হয়, অপচয় যেন কমে, সেজন্য আমরা কার্যকর ব্যবস্থা নিচ্ছি। আরেক কারণ বিনা টিকিটে যাত্রী পরিবহণ। এভাবে যদি চলতে থাকে, তাহলে রেলওয়ের সার্ভিস বন্ধ হয়ে যাবে। উপদেষ্টা বলেন, রেলের সচিব ও ডিজিকে সুনির্দিষ্ট টার্গেট দেওয়া হয়েছে। আমরা মনিটর করব এক টাকা উপার্জন করতে কত টাকা খরচ হয়। সেটা অবিলম্বে দুই টাকার নিচে আনতে হবে। এটা করতে হলে বাধ্য হয়ে তাদের দুর্নীতি কমাতে হবে। লোকোমোটিভ সংকটের বিষয়ে উপদেষ্টা বলেন, আজ অধ্যাপক ইউনূসের নেতৃত্বে চীনে একটি দল যাচ্ছে। সেখানে রেলের কোচ ও রেল সংক্রান্ত অন্যান্য বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

26 Mar 25 1NOJOR.COM

রেলে এক টাকা আয় করতে আড়াই টাকা খরচ হয়: ফাওজুল কবির

ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে গ্রেফতারের পর থেকেই তুরস্কজুড়ে বিক্ষোভ-আন্দোলন বুধবার টানা সপ্তম দিনে গড়িয়েছে। মঙ্গলবার পুলিশের হাতে আটক হয়েছেন অন্তত সাতজন সাংবাদিক। তার মধ্যে এএপপির এক চিত্র সাংবাদিকও রয়েছেন। মঙ্গলবার আন্দোলন থামাতে পুলিশ বড় ধরনের অভিযান চালায়। সব মিলিয়ে প্রায় ১৫০০ জনকে আটক করা হয়েছে। এএফপির চিত্র সাংবাদিক ইয়াসিন আকগুল মঙ্গলবার বিক্ষোভের ছবি তুলতে যান। প্রশাসনের অভিযোগ, ওই সাংবাদিক বেআইনি বিক্ষোভে অংশ নিয়েছিলেন, তাই তাকে গ্রেফতার করা হয়েছে। সাংবাদিক জানিয়েছেন, বিক্ষোভে যোগ দিতে নয়, তিনি ওই বিক্ষোভের ছবি তুলতে গিয়েছিলেন। এএফপির সিইও এরদোগানকে চিঠি দিয়ে মুক্তি চেয়েছেন।

26 Mar 25 1NOJOR.COM

তুরস্কে এএফপির সাংবাদিক গ্রেফতার, তোপের মুখে এরদোগান

মঙ্গলবার প্রকাশিত মার্কিন গোয়েন্দা সংস্থার বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে চীনের পাশাপাশি ভারতকেও অবৈধ ফেন্টানাইল উৎপাদনের জন্য অপরাধী সংগঠনগুলোর কাছে রাসায়নিক উপাদান সরবরাহের ক্ষেত্রে ‘রাষ্ট্রীয় সহযোগী’ হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। ফেন্টানাইলসহ অন্যান্য সিনথেটিক ওপিওড যুক্তরাষ্ট্রে সবচেয়ে প্রাণঘাতী মাদক হিসেবে পরিচিত, যা ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত ১২ মাসের মধ্যে ৫২,০০০-এর বেশি আমেরিকানের প্রাণ কেড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘চীন এখনো অবৈধ ফেন্টানাইলের রাসায়নিক উপাদান ও পিল প্রেসিং যন্ত্রপাতির প্রধান সরবরাহকারী, যার পরেই ভারত।’

26 Mar 25 1NOJOR.COM

যুক্তরাষ্ট্রে ভয়ংকর মাদক ফেন্টানিলের কাঁচামাল পাঠাচ্ছে ভারত, বলল তুলসী গ্যাবার্ডের দপ্তর

স্বাধীনতা দিবসে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে ভূমিকার কথা স্মরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, ১৯৭১ সালের এই দিনে তৎকালীন মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তার আহ্বানে মুক্তিযুদ্ধ শুরু হয়, যা দেশের স্বাধীনতাপ্রিয় সব মানুষকে একত্রিত করে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে উদ্বুদ্ধ করেছিল। তিনি এই ঘটনাকে বাংলাদেশের সার্বভৌমত্বের ভিত্তি স্থাপনের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করে শহিদ জিয়ার আদর্শকে সামনে রেখে জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে একটি টেকসই গণতন্ত্র গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

26 Mar 25 1NOJOR.COM

স্বাধীনতা দিবসে গণতন্ত্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন তারেক রহমান

জুলাই আন্দোলনকে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে তুলনা করে বীর মুক্তিযোদ্ধাদের তোপের মুখে পড়েছেন ঢাকার সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান। তিনি বলেন, ‘১৯৭১ সালে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম তার এখনো অপূর্ণতা রয়ে গেছে। যার কারণে ২০২৪ সালে জুলাই আন্দোলন। বীর মুক্তিযোদ্ধাদের যেমন সংবর্ধনা দিয়েছি, জুলাই আন্দোলনকারীদেরও সংবর্ধনা দেব। যে দুই কারণে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, একই কারণে ২০২৪-এ যুদ্ধ হয়েছে। বার বার যুদ্ধ করেছি। সামনে বসে থাকা বীর মুক্তিযোদ্ধারা এর প্রতিবাদ করেন। তারা বলেন, ‘আপনি বলছেন একই কারণে যুদ্ধ হয়েছে। একই কারণে না। ১৯৭১ সালের স্বাধীনতার যুদ্ধের সঙ্গে ২০২৪-এর আন্দোলনে তুলনা হয় না। আপনার কথা উইড্রো করেন। আপনি নেমে যান।’ এরপর সিভিল সার্জন এবং এক মুক্তিযোদ্ধা ক্ষমা চান।

26 Mar 25 1NOJOR.COM

জুলাই আন্দোলনকে একাত্তরের সঙ্গে তুলনা, তোপের মুখে সিভিল সার্জন

শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করে Acland sorail নামক ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দেওয়ার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা তোপের মুখে পড়েছেন। সরাইল উপজেলা বিএনপিসহ বিভিন্ন মহলে সমালোচনা হয়। অন্নদা উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যাওয়ার পর সেখানে উপস্থিত উপজেলা বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে পড়েন তিনি। পোস্ট দেওয়ার প্রায় এক ঘণ্টার মধ্যে পোস্টটি মুছে ফেলা হয়। পরে বলা হয় ফেসবুক হ্যাক করে করা হয়েছে। তবে এই ঘটনাকে সরাইল উপজেলা বিএনপির পক্ষ থেকে নাটক দাবি করে তার দ্রুত অপসারণের দাবি জানানো হয়। পরে তাকে দায়িত্ব থেকে প্রাথমিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

26 Mar 25 1NOJOR.COM

শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক লিখে তোপের মুখে এসিল্যান্ড

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেও অভিনন্দন বাণী পাঠিয়েছেন। শি জিনপিং উল্লেখ করেছেন, গত অর্ধ শতাব্দীতে, চীন ও বাংলাদেশ সবসময় শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ নীতর ভিত্তিতে সম্পর্ক উন্নত করেছে, দু’দেশ সবসময় পরস্পরকে সম্মান করেছে, দু’দেশের জনগণের জন্য বাস্তব কল্যাণ বয়ে এনেছে।

26 Mar 25 1NOJOR.COM

স্বাধীনতা দিবসে চীনা প্রেসিডেন্টের শুভেচ্ছা

তাপপ্রবাহ থেকে পরিত্রাণ পেতে ও বৃষ্টির জন্য কিশোরগঞ্জে ঐতিহাসিক ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। স্থানীয় এলাকাবাসীর আয়োজনে নামাজ ও দোয়া অনুষ্ঠানে বিভিন্ন বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশ নেন। নামাজ শেষে খুতবা পাঠসহ সারা দেশে বৃষ্টির জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা ক্বারি আব্দুল খালেক, চিকনীরচর মধ্যে জামে মসজিদের সেক্রেটারি আনোয়ার হোসাইন, সাবেক ইউপি সেলিম মিয়াসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

26 Mar 25 1NOJOR.COM

কিশোরগঞ্জে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিজিবির হিলি আইসিপি কোম্পানি কমান্ডার অসিম মারাক ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার রোহিত শর্মার হাতে মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা জানান। বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তারা একে অপরের সহিত কুশল বিনিময় করেন। বিজিবি জানান, সীমান্তে সৌহার্দ্য সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে দুদেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলিতে দু-বাহিনীর পক্ষ থেকে একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকে। এই রেওয়াজ দীর্ঘদিনের।

26 Mar 25 1NOJOR.COM

স্বাধীনতা দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ‘পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টার’ অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ। মুক্তিযুদ্ধ সংসদের ব্যানারে বেশ কিছু লোকজন শহীদদের উদ্দেশ্যে ফুল দিয়ে ফেরার সময় এ ঘটনা ঘটে। আটকরা হলেন- মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের মহাসচিব সিরাজগঞ্জ জেলার সেলিম রেজা (৪৭), মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম (৫০) ও আশুলিয়ার দক্ষিণ গাজীরচটরে সোহেল পারভেজ (৪১)। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

26 Mar 25 1NOJOR.COM

জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান, আটক ৩

শরীয়তপুরের ঘড়িষার ইউপি বিএনপির সভাপতির আজিজুর রহমান হরমুজ মুন্সির বাড়িতে বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে একদল দুর্বৃত্ত তার বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা ঘরের সামনে বেশ কয়েকটি হাতবোমা নিক্ষেপ করে ও বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এদিকে বোমা বিস্ফোরণের বিকট শব্দে বাড়ির ও আশেপাশে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। ঘটনাস্থলে একটি অবিস্ফোরিত হাতবোমা পড়ে থাকতে দেখা গেছে!

26 Mar 25 1NOJOR.COM

বিএনপি নেতার বাড়িতে হাতবোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সফরসূচি অনুযায়ী, ২৬ থেকে ২৯ মার্চ চীন সফর করবেন প্রধান উপদেষ্টা। আগামীকাল ২৭ মার্চ দেশটির হাইনান প্রদেশে আয়োজিত বোয়াও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দেবেন তিনি। সম্মেলনের উদ্বোধনী প্লেনারি সেশনে বক্তব্য দেবেন তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুঝিয়াংয়ের বৈঠক হতে পারে। ২৮ মার্চ বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস। একই দিনে হুয়াওয়ে কোম্পানির উচ্চ-প্রযুক্তিসম্পন্ন এন্টারপ্রাইজ পরিদর্শন করবেন তিনি। ২৯ মার্চ চীনের বিখ্যাত পিকিং বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। পরে বেইজিং থেকে চীনের একটি বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

26 Mar 25 1NOJOR.COM

চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা 

বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের উদ্দেশে ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের কাছে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। তারা বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সম্পর্কের পথপ্রদর্শক হিসেবে কাজ করে আসছে। আমরা পারস্পরিক স্বার্থ ও উদ্বেগকে গুরুত্ব দিয়ে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির লক্ষ্যে অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আরো বলেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক বহুমুখী, যা বাণিজ্য, বহুমুখী যোগাযোগ, উন্নয়ন সহযোগিতা, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি, সাংস্কৃতিক সহযোগিতা ও জনসাধারণের পারস্পরিক বিনিময়ের মতো বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত। ভারত বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও অগ্রসরমান দেশ হিসেবে দেখতে চায় বলেও জানান।

26 Mar 25 1NOJOR.COM

বাংলাদেশের জাতীয় দিবসে শুভেচ্ছা জানালেন ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

পাকিস্তান এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, পাকসরকার পাকসাংবাদিকদের ইসরাইল সফরের বিষয়ে প্রকাশিত প্রতিবেদন লক্ষ্য করেছে। পাকিস্তানি পাসপোর্টে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে এটি ইসরাইল ভ্রমণের জন্য বৈধ নয়। বর্তমান নিয়ম অনুযায়ী এমন কোনো সফর সম্ভব নয়। আরও বলা হয়, পাকিস্তান ইসরাইলকে স্বীকৃতি দেয় না এবং ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে আসছে। ১৯৬৭ সালের আগের সীমানার ভিত্তিতে আল-কুদস আল-শরিফকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এর আগে জেরুজালেম পোস্টসহ বিভিন্ন গণমাধ্যম দাবি করেছিল, পাকিস্তানি সাংবাদিকদের একটি দল ইসরাইল সফর করেছে এবং সেখানে গিয়ে হলোকাস্ট ও ৭ অক্টোবরের হামলা নিয়ে প্রচলিত বর্ণনার চ্যালেঞ্জ বিশ্লেষণ করেছে।

26 Mar 25 1NOJOR.COM

পাকিস্তানি সাংবাদিকদের ইসরাইল সফরের খবর উড়িয়ে দিল ইসলামাবাদ

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) জানিয়েছে, কিছু শরণার্থী এবং আশ্রয়প্রাপ্ত ব্যক্তিদের জন্য গ্রিন কার্ড আবেদন পর্যালোচনা স্থগিত করেছে। অতিরিক্ত স্ক্রিনিং এর জন্য যারা বৈধ স্থায়ী বাসিন্দা হতে চান, তাদের আবেদনের প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হবে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবার এই নির্দেশনা অনুমোদিত শরণার্থী এবং অভিবাসন আদালতে সুরক্ষার জন্য আবেদন করে আশ্রয়প্রাপ্তদের ওপর প্রভাব ফেলবে। শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের অবশ্যই প্রমাণ করতে হয় যে তারা জাতি, ধর্ম, বা রাজনৈতিক মতাদর্শের কারণে নিপীড়নের শিকার হয়েছেন।

26 Mar 25 1NOJOR.COM

শরণার্থী-আশ্রয়হীনদের জন্য গ্রিন কার্ড প্রক্রিয়াকরণ স্থগিত করল যুক্তরাষ্ট্র

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং আইজিপি বাহারুল আলম মুক্তিযুদ্ধে শহিদ বীর পুলিশ সদস্যদের প্রতি রাজারবাগ পুলিশ লাইনসে শ্রদ্ধা নিবেদন করেছেন। ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও অতিরিক্ত আইজিপি মতিউর রহমান শেখের নেতৃত্বে অ্যাসোসিয়েশনের নেতারা, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের নেতারা পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহিদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।

26 Mar 25 1NOJOR.COM

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপির শ্রদ্ধা

খাগড়াছড়ির দীঘিনালায় আগুন লেগে অন্তত ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে বোয়ালখালী নতুনবাজারে এই ঘটনা ঘটে। একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে হোটেল, মুদি দোকান, কুলিং কর্নার ও কাঠের দোকানসহ প্রায় ২০টি দোকান আগুনে ভস্মীভূত হয়ে যায়। ফায়ার সার্ভিসে ৪টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে অন্তত ১০ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

26 Mar 25 1NOJOR.COM

খাগড়াছড়িতে গভীর রাতে আগুনে পুড়ল ২০ দোকান

এক বিবৃতিতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রুবিও বলেছেন, উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে যাত্রায় বাংলাদেশকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তার উন্নয়নে অংশীদারিত্ব অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র উন্মুখ বলেও জানিয়েছেন তিনি। এছাড়া উভয় দেশকে নিরাপদ, শক্তিশালী এবং আরও সমৃদ্ধ করার জন্য একসঙ্গে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

26 Mar 25 1NOJOR.COM

স্বাধীনতা দিবসে বাংলাদেশিদের অভিনন্দন জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পরে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচন হবে, এটা অত্যন্ত অস্পষ্ট কথা। ডিসেম্বর থেকে জুন ছয় মাস। সুতরাং এটা কোনো রোডম্যাপ দেওয়া হয়নি। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে না। বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করার স্বার্থেই নির্বাচনের কথা বলছে এবং নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারের কথা বলছে। তিনি আশা করেন, অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচনের ঘোষণা দেবেন।

26 Mar 25 1NOJOR.COM

দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই : মির্জা আব্বাস

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পরে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচন হবে, এটা অত্যন্ত অস্পষ্ট কথা। ডিসেম্বর থেকে জুন ছয় মাস। সুতরাং এটা কোনো রোডম্যাপ দেওয়া হয়নি। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে না। বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করার স্বার্থেই নির্বাচনের কথা বলছে এবং নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারের কথা বলছে। তিনি আশা করেন, অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচনের ঘোষণা দেবেন।

26 Mar 25 1NOJOR.COM

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট : মির্জা ফখরুল

মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, জনগণের কল্যাণে প্রয়োজনীয় সংস্কারগুলো করতে ঐকমত্যে না পৌঁছানোর কোনো উপায় নেই। তিনি বলেন, গতানুগতিক কিছু চ্যালেঞ্জ তো থাকেই। তবে এখন একটা প্রক্রিয়া শুরু হয়েছে বিভিন্ন সংস্কার বিষয়ে ঐকমত্য গড়ার। আরেকটা হচ্ছে নির্বাচনটা সুষ্ঠুভাবে করে দেওয়া, জনগণের প্রত্যাশা পূরণ করা। আরো বলেন, এই যে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ডটা হলো, যে বর্বরতাটা হলো, এটার একটা সুষ্ঠু বিচার। এখন আমাদের সীমিত সময়ে আমরা অবশ্যই চেষ্টা করবো, মানুষকে এই বিচারের কিছু কিছু রায় যদি মানুষের সামনে দিতে পারি, তাদের মধ্যে যেন ওই আস্থাটা আসে, সত্যিই এই বর্বরতার একটা বিচার হচ্ছে।

26 Mar 25 1NOJOR.COM

জনগণের আস্থা আনতে ঐকমত্যে না পৌঁছানোর উপায় নেই : রিজওয়ানা হাসান

যুক্তরাষ্ট্রজুড়ে আইসিই অভিযানের অংশ হিসেবে গ্রেফতার করা হয়েছে দশ হাজারের বেশি অভিবাসীকে। ৯ মার্চ আটক থাকা ৪৬,০০০-এরও বেশি গ্রেফতার ব্যক্তিদের মধ্যে প্রায় ৫০% ব্যক্তির কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না। ডিসেম্বর ২০২৪ সালে নিউইয়র্ক সিটি অভিবাসীদের অবৈধভাবে আটক করার জন্য ৯২.৫ মিলিয়ন ডলারের একটি নিষ্পত্তিতে পৌঁছেছিল। একটি ক্লাস-অ্যাকশন মামলায় অভিযোগ করা হয়েছিল যে শহরটি শুধুমাত্র একটি আইসিই আটক অনুরোধের ভিত্তিতে নির্ধারিত মুক্তির তারিখের পরে অভিবাসীদের আটকে রেখে আইন লঙ্ঘন করেছে। এতে নির্দিষ্ট অভিবাসীরা সর্বোচ্চ ১০ হাজার ডলার পর্যন্ত অর্থপ্রাপ্তির যোগ্য হতে পারেন।

26 Mar 25 1NOJOR.COM

নিউইয়র্কে ভুলে গ্রেফতার ব্যক্তিরা পাবেন ১০ হাজার ডলার

গাজা উপত্যকায় ‘বন্দুক’ বা ‘গ্রেনেড’ ধরার জন্য ফিলিস্তিনি শিশুদের মৃত্যুদণ্ড কার্যকরের পরামর্শ দিয়েছেন অস্ট্রিয়ায় ইসরাইলি রাষ্ট্রদূত ডেভিড রোয়েট। অস্ট্রিয়ায় ইনসব্রুকে ইহুদি সম্প্রদায়ের সঙ্গে এক বৈঠকে তিনি এই প্রস্তাব দেন। যদিও তিনি গাজার শিশুদের অস্ত্র বহন করার কোনও প্রমাণ দিতে পারেননি। ইসরাইলি রাষ্ট্রদূত বেসামরিক হতাহতের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ উড়িয়ে দিয়েছেন। ইউনিসেফ বলছে, ২০২৩ সালের অক্টোবরে গণহত্যা শুরু হওয়ার পর থেকে ইসরাইলি দখলদার বাহিনী গাজায় সাড়ে ১৪ হাজারেরও বেশি শিশুকে হত্যা করেছে। তবে বর্তমানে ইসরাইলের হাতে নিহত শিশুর সংখ্যা বেড়ে ১৫ হাজার ৬১৩ জনে দাঁড়িয়েছে।

26 Mar 25 1NOJOR.COM

ফিলিস্তিনি শিশুদের ‘মৃত্যুদণ্ড’ দেওয়ার পরামর্শ ইসরাইলি রাষ্ট্রদূতের

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া বাণীতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আজ ২৬ মার্চ, জনতা কাঁধে কাঁধ মিলিয়ে দেশমাতৃকাকে পরাধীনতার শৃঙ্খলমুক্ত করার লক্ষ্যে পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় আমাদের চূড়ান্ত বিজয় এবং জন্ম নেয় প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সেনাবাহিনীর প্রতিটি সদস্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য সদা প্রস্তুত রয়েছে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে সেনাবাহিনী প্রস্তুত বলেও জানান সেনাপ্রধান। বলেন, পরিকল্পিতভাবে এবং পর্যায়ক্রমে অত্যাধুনিক সমরাস্ত্র সংযোজন এবং উন্নত প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন বাস্তবায়িত হচ্ছে।

26 Mar 25 1NOJOR.COM

সার্বভৌমত্ব ও স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত সেনাবাহিনী: সেনাপ্রধান

জাতীয় স্মৃতিসৌধে ৭১ এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সামনের দিনে আর যেন রক্ত দিতে না হয়, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ করতে চাই। ৭১ এবং ২৪ আলাদা কিছু না। একাত্তরে যা চেয়েছিলাম চব্বিশে তা অর্জন হয়েছে। যারা এটাকে পরস্পরবিরোধী করছে তাদের উদ্দেশ্য অসৎ। সংস্কার ও বিচারবিহীন নির্বাচন দেওয়া হলে তা মেনে নেয়া হবে না জানিয়ে বলেন, পুরানো সংবিধান চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ফ্যাসিবাদকে আবার পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে। ক্ষমতায় যাওয়ার জন্য দ্রুত নির্বাচন দেওয়ার পাঁয়তারা চলছে। সংস্কার ও বিচার ছাড়া কোনো দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা করলে জনগণ মেনে নেবে না। তাদের প্রতিহত করবে এনসিপি।

26 Mar 25 1NOJOR.COM

সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না : নাহিদ

বুধবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১ এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ৭১ দেশকে জন্ম দিয়েছে, তবে বিগত সময়ে স্বাধীনতার ধারণা নষ্ট করা হয়েছে। একাত্তরে অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই চব্বিশের অভ্যুত্থান হয়েছে। এর আগে ৫৫তম স্বাধীনতা দিবসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১ এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

26 Mar 25 1NOJOR.COM

২৪’র অভ্যুত্থান একাত্তরের স্বাধীনতা রক্ষা করেছে : আসিফ

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ভোর ৫টা ৫৫ মিনিটে রাষ্ট্রপতি এবং এরপর ৬ টা ১১ মিনিটে প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গনে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এরপর উপদেষ্টা পরিষদের সদস্যরা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে একে একে বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক–সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান।

26 Mar 25 1NOJOR.COM

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

পহেলা বৈশাখে ঢাবি থেকে বের হবে ‘মঙ্গল শোভাযাত্রা’। এই শোভাযাত্রায় থাকবে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদ আবু সাঈদের ২০ ফুট দীর্ঘ ভাস্কর্য। এবারের নববর্ষ উদ্যাপনের প্রতিপাদ্য, ‘নববর্ষে ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। এতে দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকবে। শিল্পকলা একাডেমির তত্ত্ববধানে শোভাযাত্রা আয়োজনের প্রস্তুতি চলছে। এছাড়াও শোভাযাত্রায় বড় আকারে রাজা-রানির অন্তত চারটি মুখোশ, বাঘ, প্যাঁচা, পাখি, ফুল ও এসবের শতাধিক মুখোশ থাকবে বলে জানা গেছে। এদিকে, এ বছর মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের বিষয়ে আলোচনা শোনা গেলেও কোনো সিদ্ধান্ত হয়নি।

26 Mar 25 1NOJOR.COM

‘মঙ্গল শোভাযাত্রা’য় থাকবে আবু সাঈদের ২০ ফুট দীর্ঘ ভাস্কর্য

হাতিয়া উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবদুর রবকে কুপিয়ে জখম করেছে আওয়ামী লীগ সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বিএনপির পক্ষ থেকে এ ঘটনার জন্য আওয়ামী লীগ নেতা কর্মীদের দায়ী করা হয়। উপজেলা বিএনপির সহসভাপতি মাসউদুর রহমান বাবর জানান, ইফতার পার্টিতে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করে। তারা সবাই সোনাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইরাজ উদ্দিনের লোক। এক মামলায় ইরাজ উদ্দিন কিছু দিন আগে জেল থেকে বের হয়েছে। সে আটক হওয়া ও জেলে যাওয়ার বিষয়ে আবদুর রবকে দায়ী মনে করে তার উপর ক্ষিপ্ত ছিল।

26 Mar 25 1NOJOR.COM

হাতিয়া উপজেলা কৃষকদলের আহ্বায়ককে কুপিয়ে জখম

ইসরাইলি গোলাবর্ষণে মঙ্গলবার সিরিয়ায় চারজন নিহত হয়েছে। এর আগে ইসরাইলি সেনাবাহিনী জানায়, সিরিয়ার সীমানায় তাদের সেনাদের ওপর গুলি চালানো হলে সংঘর্ষ শুরু হয়। ইসরাইল আগেই জানিয়ে দিয়েছে যে, দক্ষিণ সিরিয়ায় কোনো ইসলামপন্থি সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি তারা সহ্য করবে না। এ কারণে ইসরাইল নিজেও সীমান্ত অঞ্চলে সেনা মোতায়েন করেছে। তবে সিরিয়ার নতুন সরকার জানিয়েছে, তারা ইসরাইলের বিরুদ্ধে নতুন কোনো ফ্রন্ট খুলতে চায় না। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাস মঙ্গলবার সতর্ক করে বলেছেন, ইসরাইলের এই হামলাগুলো ‘আরও সংঘাত উসকে দিতে পারে। এই ধরনের পদক্ষেপ অপ্রয়োজনীয়, কারণ সিরিয়া এই মুহূর্তে ইসরাইলকে আক্রমণ করছে না।’

26 Mar 25 1NOJOR.COM

ইইউর হুঁশিয়ারির পরও সিরিয়ায় আবার হামলা চালাল ইসরাইল

অবরুদ্ধ গাজার সীমান্তবর্তী এলাকাগুলোকে ফাঁকা করছে ইসরাইল। প্রায় এক লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক বসতভিটা ছেড়ে যেতে বাধ্য করা হচ্ছে। এ ছাড়াও জাবালিয়া এলাকাটি দ্রুত খালি না করলে হামলা করা হবে বলেও ‘চূড়ান্ত হুঁশিয়ারি’ দিয়েছে ইসরাইলি বাহিনী। ইসরাইলের সামরিক মুখপাত্র আভিখাই আদরায়ে এক্সে লিখেছেন, ‘জাবালিয়া এলাকায় বসবাসকারী গাজার সব নাগরিকের জন্য এটি হামলার আগের চূড়ান্ত সতর্কবার্তা’। তিনি দক্ষিণের ‘পরিচিত আশ্রয়কেন্দ্রগুলোতে’ চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এর আগেও উত্তর গাজার বেইত লাহিয়া ও বেইত হানুনের বাসিন্দাদের জন্য একই ধরনের ঘোষণা দিয়েছিলেন।

26 Mar 25 1NOJOR.COM

সীমান্তবর্তী উত্তর গাজা ফাঁকা করছে ইসরাইল

রাশিয়া মঙ্গলবার জানিয়েছে, তারা কৃষ্ণসাগর অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন একটি চুক্তি করতে আগ্রহী। তবে শর্ত একটাই—যুক্তরাষ্ট্রের ভলোদিমির জেলেনস্কিকে এটি মেনে চলার নির্দেশ দিতে হবে। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে ‘কারিগরি পর্যায়ের’ আলোচনার পর যুক্তরাষ্ট্র ও রাশিয়া কৃষ্ণসাগরে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে সম্মত হয়েছে। বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র রাশিয়ার কৃষি ও সার রপ্তানি পুনরুদ্ধারে সহায়তা করবে, সমুদ্র বীমার খরচ কমাবে এবং এসব লেনদেনের জন্য বন্দর ও অর্থপ্রদান ব্যবস্থায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করবে’। এই সমঝোতা অনুযায়ী, রাশিয়া ও ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোর ওপর হামলা নিষিদ্ধ করা হবে।

26 Mar 25 1NOJOR.COM

যুক্তরাষ্ট্র-রাশিয়া ‘কৃষ্ণসাগর চুক্তি’তে সম্মত হয়েছে: হোয়াইট হাউস

বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচন যতই বিলম্ব হবে, অন্তর্বর্তী সরকার ততই বিপদে পড়বে। জনগণের বিরুদ্ধে গেলে এ সরকার বেশি দিন টিকবে না। তিনি বলেন, সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিতে হবে। রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে প্রয়োজনীয় সংস্কার করবে। অন্তর্বর্তী সরকার বোধহয় ৩১ দফা পছন্দ করেনি। তাই তারা সংস্কার সংস্কার করছে। এনসিপিল নেতাদের উদ্দেশে তিনি বলেন, তাদের আন্দোলনের সঙ্গে আমরাও ভূমিকা রেখেছি। কিন্তু তারা এখন বিএনপির সম্পর্কে যেসব কথা বলছে, তা অত্যন্ত আপত্তিজনক। তারা সেনাবাহিনীর বিরুদ্ধেও কথা বলেছে। এতে সরকারের দায় আছে। সরকার তাদের বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা দিচ্ছে।

26 Mar 25 1NOJOR.COM

নির্বাচন যত বিলম্ব হবে, সরকার তত বিপদে পড়বে: গয়েশ্বর

বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, আমার বাবা কারাগারে যাওয়ার পর থেকে রাঙ্গুনিয়ার রাজনীতিতে গ্রুপিং শুরু হয়ে গেল। এই গ্রুপিং যদি ঠিকে থাকে, তবে বিএনপি কখনো নির্বাচনে জিতে আসতে পারবে না। বিএনপির যেকোনো নেতার বিরুদ্ধে আমাদের কোনো ছেলে বিরুদ্ধে লিখলে তাদের বিরুদ্ধে আমি কঠিন ব্যবস্থা নেব। তিনি বলেন, অনেকে জিজ্ঞেস করেন গত ১৬ বছর বিএনপি কোথায় ছিল, মুরুব্বিরা সুন্দরভাবে বলে আমরা রাজপথে ছিলাম, আন্দোলনে ছিলাম; আমি জবাব দিই, গত ১৬ বছর ধরে আদালতের অঙ্গনে অঙ্গনে ঘুরে বেড়িয়েছি, নিজের বাবাকেও অত বেশি দেখিনি, যতবেশি আইনজীবীকে দেখেছি। আয়না ঘরে ছিলাম আমরা, জেলে ছিলাম আমরা, ভাইদের জানাজা পড়ছিলাম আমরা। ১৬ বছর ধরে রাজপথের আন্দোলনে ছিলাম আমরা।

26 Mar 25 1NOJOR.COM

গ্রুপিং বন্ধ না হলে, নির্বাচনে জেতা যাবে না: হুম্মাম কাদের

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যত তাড়াতাড়ি নির্বাচন দেবেন, তত তাড়াতাড়ি দেশ সংস্কার হবে। ২০২৪ সালের ভোটকেন্দ্রে মানুষ ছিল না, কুত্তা ছিল, কুত্তা মার্কা নির্বাচন দিয়েছিল শেখ হাসিনা। আরো বলেন, তারেক রহমানের নেতৃত্বে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। বাংলাদেশে সন্ত্রাস জন্ম দিয়েছে আওয়ামী লীগ, চাঁদাবাজির জন্ম দিয়েছে আওয়ামী লীগ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবনতি হচ্ছে তাই দ্রুত নির্বাচন দিন। জনগণের ক্ষমতা তাদের হাতে দিন।

26 Mar 25 1NOJOR.COM

যত তাড়াতাড়ি নির্বাচন দেবেন, তত তাড়াতাড়ি দেশ সংস্কার হবে: টুকু 

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হবে নতুনদের স্টাইলে। সেখানে কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ, স্বৈরাচার, টাকাবাজ, মাফিয়ার জায়গা হবে না। যদি কোনো দল বা গোষ্ঠী আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করে, দুর্বার আন্দোলন গড়ে তুলবো। এই মুখ্য সমন্বয়ক বলেন, আমি আবারও বলতে চাই, বাংলার মাটিতে আর আওয়ামী লীগের ঠাঁই হবে না। আওয়ামী লীগ চিরতরে হাসিনার সঙ্গে চলে গেছে।

26 Mar 25 1NOJOR.COM

আগামী সংসদ নির্বাচন হবে নতুনদের স্টাইলে: নাসীরুদ্দীন

গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া ঢাকা কলেজের শিক্ষার্থী ইমরানের খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ৮ মাসেরও বেশি সময় ধরে ইমরান পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের মাধ্যমে তারেক রহমান ইমরানের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। তিনি ইমরানের শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজখবর নেন এবং ঘটনার বিস্তারিত শোনেন। তারেক রহমান আহত ইমরানের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তারেক রহমান বলেন, ইমরানের সব অপারেশন শেষ হতে দুইবছর লাগবে। যতদিনই লাগোক বিএনপি পরিবার তার পাশে থাকবে।

26 Mar 25 1NOJOR.COM

গণঅভ্যুত্থানে আহত ইমরানের খোঁজ নিলেন তারেক রহমান

সোমবার আওয়ামী লিগ’ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে উজ্জল রায় নামে এক ব্যক্তি। প্রতীক হিসেবে নৌকা অথবা ইলিশ চেয়েছেন। দলের প্রধান কার্যালয় ‘বঙ্গবন্ধু এভিনিউ’ উল্লেখ করেছেন। দলটি গঠনের তারিখ দেওয়া হয়েছে সোমবার (২৪ মার্চ) এবং এই দলের কমিটির মেয়াদ ৩০ এপ্রিল শেষ হবে বলে জানিয়েছে। উজ্জ্বল রায় বলেন, ফুলবাড়ী-পার্বতীপুর নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসনে আমি ভোট করতে চাই। আগে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চেয়েছি। তিনি যদি দেখা করতেন তাহলে এলাকার সমস্যাগুলোর সমাধান হতো। আর এখন তো তিনিই নেই। তাই আবেদন করেছি।

26 Mar 25 1NOJOR.COM

‘আওয়ামী লিগ’ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন

জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম (এনসিপি) নিয়ে ইসিতে আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি (বিসিপি)। লিখিতভাবে বলা হয়, সদ্য প্রতিষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম হওয়া উচিত- ‘যেএনপি’। কিন্তু দেওয়া হয়েছে-এনসিপি, যেটি সঠিক নয়। কারণ নাম (বিশেষ্য) যে ভাষায় লেখা হোক না কেন, এর কোনো পরিবর্তন হয় না। বিসিপি মহাসচিব বলেন, নতুন দলটি আগামীর বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিশাল ভূমিকা রাখবে। এরইমধ্যে এই তরুণ তুর্কিরা স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে। এমন পরিস্থিতিতে যদি একটি দলের নামে অসঙ্গতি থাকে, তাহলে তা হবে দুঃখের বিষয়। রাজনৈতিক দল নিবন্ধনের সময় বিষয়টি অতীব গুরুত্ব সহকারে দেখার জন্য সবিনয় আবেদন জানান।

26 Mar 25 1NOJOR.COM

জাতীয় নাগরিক পার্টির নাম নিয়ে ইসিতে আপত্তি জানাল বিসিপি

বাংলাদেশ ও ভারতের মধ্যে অসম চুক্তি এবং পানি আগ্রাসন নিয়ে ফেসবুক স্ট্যাটাসের জেরে ২০১৯ সালের ৬ অক্টোবর আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে বুয়েট ছাত্রলীগ। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে আবরার ফাহাদকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে। এ পুরস্কার গ্রহণ করেছেন তার মা রোকেয়া খাতুন। এরপর তার ছোটভাই আবরার ফাইয়াজ কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, ভারত বা অন্যান্য চাপ উপেক্ষা করে এই সিদ্ধান্ত নেওয়া কোনোভাবেই সহজ ছিল না। ভবিষ্যৎ বাংলাদেশে ক্ষমতায় আসতে হলে যদি দিল্লীর সাথে আপস করা না লাগে তাহলেই আবরার ফাহাদের আত্মত্যাগের প্রকৃত স্বীকৃতি দেওয়া হবে। না হলে এই পদকও আসলে মূল্যহীন। আই উইশ কোনো মাকে তার সন্তানের পক্ষে মরণোত্তর স্বাধীনতা পদক গ্রহণ না করা লাগতো।

26 Mar 25 1NOJOR.COM

ক্ষমতায় আসতে যদি দিল্লীর সাথে আপস করা না লাগে তাহলেই আবরার ফাহাদের আত্মত্যাগের প্রকৃত স্বীকৃতি দেওয়া হবে: ফাইয়াজ

বিএনপি নেতা রুহুল কবীর রিজভী বলেছেন, গণহত্যা চালিয়েও শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা তৈরি হয়নি। তার মধ্যে এখনও হত্যার মানসিকতা ও প্রতিহিংসা রয়েছে। ২০১৪ সালে ভোটারবিহীন নির্বাচন, ২০১৮ সালে রাতের ভোট, এবং ২০২৪ সালে ডামি নির্বাচন ইতিহাসে বিরল ঘটনা। তিনি বলেন, ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এক লাখ লোক মারা যাবে, কিন্তু ৫ আগস্টের পর দেশে এরকম কিছুই ঘটেনি। রিজভী বলেন, দেশের স্বাস্থ্য খাতের সঠিক উন্নয়ন হলে, অবকাঠামোগত উন্নয়ন হলে, দেশের মানুষ ভারতে চিকিৎসা নিতে যেতেন না। এ সময় তিনি ক্রিকেটার তামিম ইকবালের বিষয়ে উল্লেখ করে তার সুস্বাস্থ্য কামনা করেন।

26 Mar 25 1NOJOR.COM

গণহত্যা চালিয়েও শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই: রিজভী

আর্মি চীফ জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে যুগান্তকারী ঘটনা। বাংলাদেশ সেনাবাহিনী জুলাই যোদ্ধাদের স্বপ্ন পূরণে সব সময় পাশে থেকেছে। ‘সমরে আমরা, শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে’ এই মূলমন্ত্র বুকে ধারণ করে অতীতের ন্যায় ভবিষ্যতেও দেশ মাতৃকার কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় পাশে থাকবে। জুলাই বীরদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আরো বলেন, দেশপ্রেম, জাতীয়তাবোধ, সততা, মানবিকতাবোধ ও নিয়মানুবর্তিতার সমন্বয়ে সকলে একতাবদ্ধ হয়ে কাজ করলে এই দেশ সমৃদ্ধির শিখরে আরোহণ করে একটি সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। সেই স্বপ্ন পূরণে সকলকে একযোগে কাজ করার অনুরোধ জানাচ্ছি।

26 Mar 25 1NOJOR.COM

বাংলাদেশের ইতিহাসে যুগান্তকারী ঘটনা জুলাই গণ-অভ্যুত্থান: সেনাপ্রধান

বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সেনাবাহিনীর বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য নির্বাচনকে বাধাগ্রস্ত করার পায়তারা। সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার গুজব সৃষ্টি করে কার ফাঁদে পা দিচ্ছেন তা চিন্তা করে কথা বলা উচিৎ। তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের বিজয়, প্রয়োজনীয় সংস্কার শেষে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সংসদ ও সরকার কায়েমের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করে সুসংহত করতে হবে। এই সময় তিনি ছাত্রদলকে সতর্ক থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে সংগ্রাম চালিয়ে নেওয়ার কথা বলেন।

26 Mar 25 1NOJOR.COM

সেনাবাহিনীর বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য নির্বাচন বাধাগ্রস্তের পায়তারা: প্রিন্স

এক বিজ্ঞপ্তিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, এখন থেকে ‘বঙ্গবন্ধু অ্যাভিনিউ’ হবে ‘শহীদ আবরার ফাহাদ এভিনিউ’। এছাড়া ‘বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণি’ ‘ইনার রিং রোড’ নামে, ‘বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সরণি’ ‘ঝাউচর প্রধান সড়ক’ নামে, ‘বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সরণি’ ‘কামরাঙ্গীরচর লোহারপুল বুড়িগঙ্গা সড়ক’ নামে, ‘শহীদ শেখ রাসেল শিশু পার্ক’ ‘কলাবাগান শিশু পার্ক’ নামে, ‘শহীদ শেখ রাসেল শিশু পার্ক’ ‘যাত্রাবাড়ী শিশু পার্ক’ নামে, ‘মেয়র শেখ তাপস সেতু’ ‘কামরাঙ্গীরচর ব্রিজ’ নামে, ‘মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’ ‘গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’ নামে, ‘মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পার্ক’ ‘সরাফতগঞ্জ পার্ক’ নামে, ‘বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’ ‘কামরাঙ্গীরচর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’ নামে, ‘মেয়র হানিফ অডিটোরিয়াম’ ‘নগরভবন অডিটোরিয়াম’ নামে নামকরণ করা হয়েছে।

26 Mar 25 1NOJOR.COM

‘বঙ্গবন্ধু অ্যাভিনিউ’-কে ‘শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ’ ঘোষণা

সারজিস আলমের শতাধিক গাড়ি নিয়ে শোডাউন দেওয়া প্রসঙ্গে তাসনিম জারার প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন, আপু, আমাদের ধ্যান-ধারণা থেকে সবার আগে বাদ দিতে হবে যে নতুন করে জাতীয় রাজনীতিতে এসেছে মানেই তার পরিবার নিঃস্ব না। আমার এ মুহূর্তে কয়েক লাখ টাকা খরচ করার সামর্থ্য নেই মানে এই নয় যে আমার পরিবার, আত্মীয়-স্বজনের সেই সামর্থ্য নেই। আমার পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং জেলার শুভাকাঙ্ক্ষীদের ব্যক্তিগত উদ্যোগে অর্ধেকের বেশি গাড়ি নিয়ে গিয়েছিলেন। বাকি প্রায় ৫০ টার মতো গাড়ির ৬০০০ করে যে তিন লাখ টাকা ভাড়া দিতে হয়েছে সে টাকা দেওয়ার সামর্থ্য আমার পরিবারের আরো ৫০ বছর আগেও ছিল। তিনি আরো বলেন, হঠাৎ করেই নতুন বন্দোবস্ত প্রয়োগ করে ফেলা যাবে না, এতে সবাই জামানত হারাবে।‌ বুদ্ধিজীবীদের ন্যারেটিভের সাথে বাস্তবতার মিল নেই। গ্রামের নানা মানুষের নৈতিক অনৈতিক দাবি দাওয়া আমাদের শুনতে হয়।

26 Mar 25 1NOJOR.COM

এমন শোডাউন দেওয়ার সামর্থ্য ৫০ বছর আগেও আমার পরিবারের ছিল, নতুন বন্দোবস্ত ধীরে ধীরে প্রয়োগ করতে হবে: সারজিস

মুরাদনগর থানায় এবং সমন্বয়ক ওবায়দুল হকের ওপর হামলায় উপজেলা বিএনপির আহ্বায়কসহ ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে। বিএনপির ৬ কর্মীকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার আবুল কালাম আজাদের সঙ্গে ছাত্র সমন্বয়ক ওবায়দুল হকের বাগবিতণ্ডা হয়। এ সময় মারধরের ঘটনা ঘটে। ওবায়দুল হক থানায় অভিযোগ করলে পুলিশ আবুল কালাম আজাদকে গ্রেফতার করে। তাকে ছাড়িয়ে নিতে বিএনপি নেতাকর্মীরা থানায় লাঠিসোটা হকিস্টিক নিয়ে আক্রমণ চালায়। তারা থানার কলাপসিবল গেট ভেঙে ফেলার চেষ্টা করে।

25 Mar 25 1NOJOR.COM

থানায় হামলা, মুরাদনগর বিএনপির আহ্বায়কসহ ৩২ জনের বিরুদ্ধে ২ মামলা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে রপ্তানি ১৩ শতাংশ বেড়েছে। জানুয়ারিতে ৭ শতাংশ কনটেইনার হ্যান্ডেলিং বেড়েছে। তিনি বলেন, `বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ইতোমধ্যে লাইসেন্সিং রিকোয়ারমেন্টস, প্রত্যাবাসন আইনসহ বিনিয়োগকারীদের যে সাধারণ সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানে কাজ শুরু করেছে। আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করছে, বিশ্বখ্যাত অনেক বিনিয়োগকারী এতে অংশ নেবেন। তিনি জানান, বৈশ্বিক নেতারা এই সরকারের সাথে খুবই ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছেন। গুরুত্ব দিচ্ছে।` সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণে গেলে তিনি অনুরোধ করেন ভিসা নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে, তারা এ নিয়ে কাজ করছেন। ওখানকার বিনিয়োগকারীরাও বাংলাদেশের শিল্পাঞ্চলে বিনিয়োগে অংশ নিচ্ছে।

25 Mar 25 1NOJOR.COM

অর্থনৈতিক ঊর্ধ্বগতি ও আরব আমিরাতের ভিসার দরজা উন্মুক্তের সুখবর দিলেন প্রধান উপদেষ্টা

ঢাকা থেকে সৈয়দপুর পর্যন্ত উড়োজাহাজে চড়ে যাওয়ার পর শতাধিক গাড়ির বহর নিয়ে এনসিপি নেতা সারজিস আলম পঞ্চগড়ের পাঁচটি উপজেলা শোডাউন দিয়েছেন। এ প্রসঙ্গে দলের আরেক জৈষ্ঠ্য নেতা তাসনিম জারা সারজিসের উদ্দেশ্যে লিখেন, সম্প্রতি তোমার নিজ জেলায় শতাধিক গাড়ির একটি বড় বহর নিয়ে প্রবেশ করায় জনগণের মনে যৌক্তিকভাবেই কিছু প্রশ্ন তৈরি হয়েছে। কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলে, ‘আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই। ধার করে চলতেছি। আমার পকেটে মানিব্যাগও নেই।’ সেই প্রেক্ষাপটে এত বড় একটি আয়োজন কীভাবে সম্ভব হলো— এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কীভাবে হয়েছে, এসব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেওয়া আমাদের সবারই দায়িত্ব। তিনি আশা করে বলেন, বিষয়টি তুমি আন্তরিকতার সঙ্গে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে।

25 Mar 25 1NOJOR.COM

শতাধিক গাড়ির ‘শোডাউন’ নিয়ে সারজিসের ব্যাখ্যা চাইলেন তাসনিম জারা

শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন জানান, সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ না করায় ১২টি কারখানার মালিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ না করা পর্যন্ত বিদেশ যেতে পারবেন না তারা। তিনি বলেন, ২৭ মার্চের মধ্যে পোশাক কারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করার কথা। কিন্তু ১২টি কারখানা নির্ধারিত সময়ের মধ্যে বেতন-ভাতা পরিশোধ করতে পারেনি। এর মধ্যে পাঁচটি কারখানায় অসন্তোষ চলছে। তবে কোন কোন কারখানার মালিকদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেননি তিনি।

25 Mar 25 1NOJOR.COM

বেতন বোনাস না দেওয়ায় ১২ কারখানা মালিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

ইমরান খান কারও কাছে ক্ষমা চাইবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পিটিআই মহাসচিব সালমান আকরাম রাজা। তিনি বলেন, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ, পাকিস্তান পিপলস পার্টিও মুত্তাহিদা কওমি মুভমেন্টের সঙ্গে সংলাপের কোনো সম্ভাবনা নেই। জামিয়তে উলেমা-ই-ইসলাম এবং সিন্ধুর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা একটি বৃহৎ বিরোধী জোট গঠনের বিষয়ে। সম্প্রতি পিএমএল-এন নেতা আইএসপিআর মহাপরিচালকের বক্তব্যের বরাত দিয়ে বলেন, পিটিআই যদি রাজনৈতিকভাবে সামনে এগোতে চায়, তাহলে তাদেরকে ৯ মে-র ঘটনার জন্য আন্তরিকভাবে ক্ষমা চাইতে হবে। আকরাম রাজা জানান, যারা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করবেন, তারা বাইরে এসে রাজনৈতিক বক্তব্য দিতে পারবেন না, এমন শর্ত দেওয়া হয়েছে।

25 Mar 25 1NOJOR.COM

ইমরান খান কারও কাছে ক্ষমা চাইবেন না: পিটিআই

মঙ্গলবার সকালে হেমায়েতপুরে সড়ক অবরোধ করে জিন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানির শ্রমিকেরা বিক্ষোভ করেন। শ্রমিকরা জানান, ছুটি এক দিন বাড়িয়ে ১০ দিন করা, চলতি মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে সোমবার আন্দোলন করে কারখানাটির শ্রমিকরা। এর জেরে পুলিশ ৬ শ্রমিককে আটক করে। তাদের এখনও পুলিশ ছাড়েনি। তাদের মুক্তি ও দাবি নিয়ে মঙ্গলবার বিক্ষোভ করছে শ্রমিকরা। পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। ঈদকে সামনে রেখে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।’

25 Mar 25 1NOJOR.COM

সাভারে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে হঁটিয়ে সামরিক বাহিনী ক্ষমতা নিচ্ছে, ইন্ডিয়া টুডের মিথ্যা প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিবাদ বার্তায়, এই প্রতিবেদনকে অবিশ্বাস্য তথ্য বিকৃতি, গুজব রটানো, পুরোপুরি মিথ্যা ও বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছে সেনাবাহিনী। কোনো নির্ভরযোগ্য সূত্র বা যাচাইযোগ্য প্রমাণ নেই, বরং এটি সম্পূর্ণভাবে ভিত্তিহীন গুজব ছড়ানোর আরেকটি প্রয়াস। প্রতিবাদবার্তায় বলা হয়, এটি প্রথমবার নয়, ইন্ডিয়া টুডে ইতোপূর্বেও বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ভ্রান্ত তথ্য ও মনগড়া প্রতিবেদন প্রকাশ করেছে। এগুলো নিন্দনীয়।

25 Mar 25 1NOJOR.COM

সরকারকে হঁটিয়ে সামরিক বাহিনী ক্ষমতা নিচ্ছে, ইন্ডিয়া টুডের এমন মিথ্যা প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রবীন্দ্রসংগীত শিল্পী ও ছায়ানটের সভাপতি সন্‌জীদা খাতুন আর নেই। বার্ধক্যজনিত ও নানা রোগে ৯৩ বছর বয়সে মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্‌জীদা খাতুন পড়াশোনা করেছেন কামরুননেসা স্কুল, ইডেন কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও শান্তিনিকেতনের বিশ্বভারতীতে। তিনি অধ্যাপনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

25 Mar 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টার ৯০ দিনের মধ্যে বাণিজ্যিকভাবে স্টারলিংক চালুর নির্দেশ

প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, চীন সরকারের আমন্ত্রণে চারদিনের সফরে বুধবার চীনে যাবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে শুক্রবার সকালে দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে তার। এ সফরে অর্থনৈতিক ব্যাপার সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। এছাড়াও কয়েকটি এমওই হওয়ার সম্ভাবনা আছে এ কথা- জানিয়ে তিনি আরও বলেন, চীনের ব্যবসায়ী মহলের সঙ্গেও বৈঠক আছে। ভার‍ত-চীন সবাই আমাদের বন্ধু। ভারতের সঙ্গে আমাদের খুবই ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে৷ তিনি জানান, প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে ভাষণে মূলত স্বাধীনতা দিবস ও ঈদের শুভেচ্ছা এবং সরকারের কার্যক্রম তুলে ধরবেন।

25 Mar 25 1NOJOR.COM

চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শুক্রবার 

গত ২৪ ঘন্টায় একনজরে ১৪৩ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।