Web Analytics

ইমরান খান কারও কাছে ক্ষমা চাইবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পিটিআই মহাসচিব সালমান আকরাম রাজা। তিনি বলেন, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ, পাকিস্তান পিপলস পার্টিও মুত্তাহিদা কওমি মুভমেন্টের সঙ্গে সংলাপের কোনো সম্ভাবনা নেই। জামিয়তে উলেমা-ই-ইসলাম এবং সিন্ধুর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা একটি বৃহৎ বিরোধী জোট গঠনের বিষয়ে। সম্প্রতি পিএমএল-এন নেতা আইএসপিআর মহাপরিচালকের বক্তব্যের বরাত দিয়ে বলেন, পিটিআই যদি রাজনৈতিকভাবে সামনে এগোতে চায়, তাহলে তাদেরকে ৯ মে-র ঘটনার জন্য আন্তরিকভাবে ক্ষমা চাইতে হবে। আকরাম রাজা জানান, যারা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করবেন, তারা বাইরে এসে রাজনৈতিক বক্তব্য দিতে পারবেন না, এমন শর্ত দেওয়া হয়েছে।

25 Mar 25 1NOJOR.COM

ইমরান খান কারও কাছে ক্ষমা চাইবেন না: পিটিআই

নিউজ সোর্স

ইমরান খান কারও কাছে ক্ষমা চাইবেন না: পিটিআই

ইমরান খান কারও কাছে ক্ষমা চাইবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর মহাসচিব সালমান আকরাম রাজা। সোমবার ইসলামাবাদ হাইকোর্টের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।