Web Analytics

ইসরাইলি গোলাবর্ষণে মঙ্গলবার সিরিয়ায় চারজন নিহত হয়েছে। এর আগে ইসরাইলি সেনাবাহিনী জানায়, সিরিয়ার সীমানায় তাদের সেনাদের ওপর গুলি চালানো হলে সংঘর্ষ শুরু হয়। ইসরাইল আগেই জানিয়ে দিয়েছে যে, দক্ষিণ সিরিয়ায় কোনো ইসলামপন্থি সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি তারা সহ্য করবে না। এ কারণে ইসরাইল নিজেও সীমান্ত অঞ্চলে সেনা মোতায়েন করেছে। তবে সিরিয়ার নতুন সরকার জানিয়েছে, তারা ইসরাইলের বিরুদ্ধে নতুন কোনো ফ্রন্ট খুলতে চায় না। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাস মঙ্গলবার সতর্ক করে বলেছেন, ইসরাইলের এই হামলাগুলো ‘আরও সংঘাত উসকে দিতে পারে। এই ধরনের পদক্ষেপ অপ্রয়োজনীয়, কারণ সিরিয়া এই মুহূর্তে ইসরাইলকে আক্রমণ করছে না।’

26 Mar 25 1NOJOR.COM

ইইউর হুঁশিয়ারির পরও সিরিয়ায় আবার হামলা চালাল ইসরাইল

নিউজ সোর্স

ইইউর হুঁশিয়ারির পরও সিরিয়ায় আবার হামলা চালাল ইসরাইল

ইসরাইলি গোলাবর্ষণে মঙ্গলবার সিরিয়ার দক্ষিণাঞ্চলে অন্তত চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। এর আগে ইসরাইলি সেনাবাহিনী জানায়, সিরিয়ার সীমানায় তাদের সেনাদের ওপর গুলি চালানো হলে সংঘর্ষ শুরু হয়।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।