Web Analytics

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বিতীয় বৈশ্বিক সম্মেলনে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া সাইড ইভেন্টে ভার্চুয়ালি অংশ নিয়ে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশের বায়ুদূষণের ৩০-৩৫ শতাংশ আসে প্রতিবেশী দেশগুলো থেকে। তাই এ সমস্যা সমাধানে রাজনৈতিক আলোচনার গণ্ডি পেরিয়ে বাস্তব পদক্ষেপ ও আঞ্চলিক সহযোগিতা জরুরি। রিজওয়ানা হাসান বলেন, ২০২৪ সালে চূড়ান্ত হওয়া জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনার বাস্তবায়ন রাজনৈতিক অস্থিরতার কারণে পিছিয়ে ছিল। তবে, এখন তা কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে। উপদেষ্টা বলেন, "অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের ফলে ইতোমধ্যে বায়ুমানের কিছুটা উন্নতি হয়েছে।" বায়ুদূষণের প্রকোপ থেকে বাঁচতে তিনি দ্রুত পদক্ষেপের দিকে জোর দেন।

27 Mar 25 1NOJOR.COM

বাংলাদেশের ৩০-৩৫ শতাংশ বায়ুদূষণের জন্য দায়ী প্রতিবেশী দেশগুলো: রিজওয়ানা হাসান

নিউজ সোর্স

RTV 27 Mar 25

বাংলাদেশের ৩০-৩৫ শতাংশ বায়ুদূষণের জন্য দায়ী প্রতিবেশী দেশগুলো: রিজওয়ানা হাসান

বাংলাদেশের ৩০-৩৫ শতাংশ বায়ুদূষণের জন্য প্রতিবেশী দেশগুলোকে দায়ী করেছেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এজন্য আন্তঃসীমান্ত বায়ুদূষণ মোকাবিলায় কার্যকর আঞ্চলিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। 

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।