Web Analytics

গাজা উপত্যকায় ‘বন্দুক’ বা ‘গ্রেনেড’ ধরার জন্য ফিলিস্তিনি শিশুদের মৃত্যুদণ্ড কার্যকরের পরামর্শ দিয়েছেন অস্ট্রিয়ায় ইসরাইলি রাষ্ট্রদূত ডেভিড রোয়েট। অস্ট্রিয়ায় ইনসব্রুকে ইহুদি সম্প্রদায়ের সঙ্গে এক বৈঠকে তিনি এই প্রস্তাব দেন। যদিও তিনি গাজার শিশুদের অস্ত্র বহন করার কোনও প্রমাণ দিতে পারেননি। ইসরাইলি রাষ্ট্রদূত বেসামরিক হতাহতের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ উড়িয়ে দিয়েছেন। ইউনিসেফ বলছে, ২০২৩ সালের অক্টোবরে গণহত্যা শুরু হওয়ার পর থেকে ইসরাইলি দখলদার বাহিনী গাজায় সাড়ে ১৪ হাজারেরও বেশি শিশুকে হত্যা করেছে। তবে বর্তমানে ইসরাইলের হাতে নিহত শিশুর সংখ্যা বেড়ে ১৫ হাজার ৬১৩ জনে দাঁড়িয়েছে।

26 Mar 25 1NOJOR.COM

ফিলিস্তিনি শিশুদের ‘মৃত্যুদণ্ড’ দেওয়ার পরামর্শ ইসরাইলি রাষ্ট্রদূতের

নিউজ সোর্স

ফিলিস্তিনি শিশুদের ‘মৃত্যুদণ্ড’ দেওয়ার পরামর্শ ইসরাইলি রাষ্ট্রদূতের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘বন্দুক’ বা ‘গ্রেনেড’ ধরার জন্য ফিলিস্তিনি শিশুদের মৃত্যুদণ্ড কার্যকরের পরামর্শ দিয়েছেন অস্ট্রিয়ায় নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ডেভিড রোয়েট। অস্ট্রিয়ায় ইনসব্রুকে ইহুদি সম্প্রদায়ের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে তিনি এই প্রস্তাব দেন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।