Web Analytics

বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, আমার বাবা কারাগারে যাওয়ার পর থেকে রাঙ্গুনিয়ার রাজনীতিতে গ্রুপিং শুরু হয়ে গেল। এই গ্রুপিং যদি ঠিকে থাকে, তবে বিএনপি কখনো নির্বাচনে জিতে আসতে পারবে না। বিএনপির যেকোনো নেতার বিরুদ্ধে আমাদের কোনো ছেলে বিরুদ্ধে লিখলে তাদের বিরুদ্ধে আমি কঠিন ব্যবস্থা নেব। তিনি বলেন, অনেকে জিজ্ঞেস করেন গত ১৬ বছর বিএনপি কোথায় ছিল, মুরুব্বিরা সুন্দরভাবে বলে আমরা রাজপথে ছিলাম, আন্দোলনে ছিলাম; আমি জবাব দিই, গত ১৬ বছর ধরে আদালতের অঙ্গনে অঙ্গনে ঘুরে বেড়িয়েছি, নিজের বাবাকেও অত বেশি দেখিনি, যতবেশি আইনজীবীকে দেখেছি। আয়না ঘরে ছিলাম আমরা, জেলে ছিলাম আমরা, ভাইদের জানাজা পড়ছিলাম আমরা। ১৬ বছর ধরে রাজপথের আন্দোলনে ছিলাম আমরা।

26 Mar 25 1NOJOR.COM

গ্রুপিং বন্ধ না হলে, নির্বাচনে জেতা যাবে না: হুম্মাম কাদের

নিউজ সোর্স

গ্রুপিং বন্ধ না হলে, নির্বাচনে জেতা যাবে না: হুম্মাম কাদের

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, আমার বাবা কারাগারে যাওয়ার পর থেকে রাঙ্গুনিয়ার রাজনীতিতে গ্রুপিং শুরু হয়ে গেল। এই গ্রুপিং যদি ঠিকে থাকে, তবে বিএনপি কখনো নির্বাচনে জিতে আসতে পারবে না। তাই এই গ্রুপিংয়ের রাজনীতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বিএনপির যেকোনো নেতার বিরুদ্ধে আমাদের কোনো ছেলে যদি পোস্ট দেয়, কোনো ধরনের মন্তব্য করে, তাদের বিরুদ্ধে আমি কঠিন ব্যবস্থা নেব। আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেভাবে করে জিয়াউর রহমান গঠন করেছিল, যেভাবে করে বেগম খালেদা জিয়া পাহারা দিয়েছিল, যেভাবে তারেক রহমান এই দলকে গুছিয়ে রেখেছে, ঠিক একইভাবে আমরা চাই একটা পরিবার হয়ে যেন আমাদের রাজনীতিকে এগিয়ে নিতে পারি।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।