Web Analytics

এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে শান্তিপূর্ণভাবে সোমবার সকাল ১০টায় ১৯৮তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। লাখো কণ্ঠে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে শোলাকিয়া ঈদগাহ এলাকা। ৬ লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে এবার শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ও ঐতিহাসিক ঈদ জামাত হয়েছে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী। নিরাপত্তার কথা মাথায় রেখে, পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার, সেনাবাহিনীর পাশাপাশি মাঠের ভেতরে ৬৪টি সিসি ক্যামেরা বসানো হয়। এ ছাড়াও ছয়টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে মাঠের মুসল্লিদের গতিবিধি পর্যবেক্ষণ করে আইনশৃঙ্খলা বাহিনী।

31 Mar 25 1NOJOR.COM

শোলাকিয়ায় ঈদ জামাতে ৬ লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণ

বায়তুল মোকাররমে ঈদের নামাজ শেষে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী আগ্রাসনের পর এবার দেশবাসী ভিন্ন আঙ্গিকে ঈদ উদযাপন করছে। তবে জুলাই আন্দোলনে শহীদদের পরিবারে আজ খুশি নেই। যারা তাদের এমন পরিণতি করেছে তাদের বিচার হবেই। আমির বলেন, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ সৃষ্টি হলে প্রতিটি দিনই হবে ঈদের মতো। এমন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, এমন বাংলাদেশ প্রত্যাশা করি যেখানে রক্তের হোলি খেলা হবে না। যেখানে মানুষ ভালোবাসা, সম্মান, মর্যাদা এবং সমতার ভিত্তিতে বসবাস করতে পারবে। এখানে ধর্ম বিবেচনায় মানুষকে প্রমাণ করা হবে না এবং তার অধিকার কেড়ে নেওয়া হবে না। একজন নাগরিক হিসেবে সবাই সমান অধিকার ভোগ করবে। আর এসব শুধু আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের মাধ্যমে সম্ভব। আমরা ক্ষুধামুক্ত একটি সমাজ চাই। আমরা চাঁদাবাজ-দখলবাজ মুক্ত সমাজ গড়তে চাই।

31 Mar 25 1NOJOR.COM

ফ্যাসিবাদী আগ্রাসনের পর এবার ভিন্ন আঙ্গিকে ঈদ: জামায়াত আমির

ডিএনসিসি আয়োজিত ঈদ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এখন থেকে আমাদের ঈদ উৎসব আনন্দময় হবে। ঘরে বসে আর টিভি দেখে ঈদের দিন কাটবে না, সবাই একসঙ্গে ঈদ মিছিল করব। ঈদের মেলা উপভোগ করব। সবাই একে অন্যের সঙ্গে সুখ-দুঃখ ভাগ করে নেব। তিনি বলেন, নতুন আঙ্গিকে ঈদ আনন্দ র‍্যালিতে ঢাকার শতবর্ষের ঐতিহ্যকে আমরা সংযুক্ত করতে পেরেছি। আজ আমরা ঢাকার ঐতিহ্যবাহী ঈদ মিছিল আয়োজন করতে পেরেছি। আগামী দিনে প্রতি বছর একসঙ্গে সকল নগরবাসী এক হয়ে ঈদ উদযাপন করব। আগামী বছর থেকে আরও বড় পরিসরে ঈদ উৎসবের আয়োজন করা হবে। এবার অনেক সময় স্বল্পতা ছিল।

31 Mar 25 1NOJOR.COM

এখন থেকে আমাদের ঈদ উৎসব আনন্দময় হবে: আসিফ মাহমুদ 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবারের ঈদের ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। রোববার রাতে তার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, এক ফ্রেমে খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান, পুত্রবধূ জোবাইদা রহমান ও নাতনি জাইমা রহমান। তাদের সবার মুখেই হাসি। পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ‘আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক। তিনি জালিমকে করেছেন বিতাড়িত, মজলুমকে প্রশান্ত!’

31 Mar 25 1NOJOR.COM

খালেদা জিয়া পরিবারের ছবি পোস্ট: আসিফ নজরুল বললেন মজলুমের প্রশান্তি

ঈদকে আরও উৎসবমুখর করতে ঈদ আনন্দ মিছিলের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এই মিছিলে ঢাকার ৪০০ বছরের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনা হয়, যা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আরও বর্ণিল হয়ে ওঠে। ব্যান্ড পার্টির বাজনা, সুসজ্জিত হাতি, ঘোড়ার গাড়ি এবং মুঘল আমলের ইতিহাস তুলে ধরা প্ল্যাকার্ডের সমন্বয়ে আগারগাঁওয়ে ঈদ আনন্দ মিছিল হয়েছে। সকাল ৯টার দিকে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে দিয়ে আগারগাঁও হয়ে খামার বাড়ি মোড় পার হয়ে মানিক মিয়া এভিনিউয়ের দিকে এগিয়ে যায় মিছিলটি। তারপর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চের সামনে গিয়ে শেষ হয় আনন্দ মিছিল। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে দুই দিনব্যাপী ঈদ মেলারও আয়োজন করেছে ডিএনসিসি; সেখানে ২০০টির মতো স্টল রাখা হয়েছে।

31 Mar 25 1NOJOR.COM

ঢাকার রাস্তায় ঈদ আনন্দ মিছিল, হারানো ঐতিহ্যের সন্ধ্যানে তরুণ প্রজন্ম

সোমবার সকাল ৭টায় বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত শুরু হয়। মোনাজাতের মাধ্যমে নামাজ শেষ হয় সকাল সাড়ে ৭টায়। ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী। বিশেষ দোয়ায় দেশ ও জাতির কল্যাণ কামনা এবং ফিলিস্তিনে নির্যাতিত মুসলিমদের ওপর আল্লাহর রহমত প্রার্থনা করা হয়েছে। এছাড়া দেশের উন্নতি ও অগ্রগতি এবং মুসলিম উম্মাহর ঐক্যের জন্য দোয়া করা হয়। মুসল্লিদের ঈদুল ফিতরের আনন্দকে আরো অর্থবহ করতে একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানানো হয়।

31 Mar 25 1NOJOR.COM

জাতীয় মসজিদে দেশ-জাতি ও ফিলিস্তিনের জন্য বিশেষ দোয়া

সকাল সাড়ে ৮টায় সিটি কর্পোরেশনের উদ্যোগে শেরে বাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে ইমামতি করেন ক্বারী গোলাম মোস্তফা। দেশের শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে ক্বারী গোলাম মোস্তফা বলেন, ‘যারা এত সুন্দর একটি ঈদ জামাতের আয়োজন করেছে, আগামীতে তাদের আরও বড় পরিসরে আয়োজনের তৌফিক দিক। তাদের নেক হায়াত দান করুক।’ একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্যও প্রার্থনা করা হয়।

31 Mar 25 1NOJOR.COM

ঈদের মোনাজাতে চাওয়া হলো ‘দ্রুত নির্বাচন’

পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের সব জায়গায় ঈদের জামাতে যারা শরীক হয়েছেন ও নারী-প্রবাসী শ্রমিকসহ সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ নৈকট্য ও ভালোবাসার দিন। আমাদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে স্থায়ীভাবে সেই ঐক্য গড়ে তুলতে চাই। আরও বলেন, সব প্রতিকূলতার সত্ত্বেও এই ঐক্য অটুট রাখতে হবে। সেই সঙ্গে একটি ঐক্যবদ্ধ জাতি ও বাধা সত্ত্বেও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা করেন তিনি।

31 Mar 25 1NOJOR.COM

যত বাধাই আসুক, নতুন বাংলাদেশ গড়বই: প্রধান উপদেষ্টা

শনিবার রাতে ইউক্রেনের খারকিভে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় ২ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। একটি সামরিক হাসপাতালসহ আরও কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। খারকিভের মেয়র ইহর তেরেখভ বলেন, আহত ব্যক্তিদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে। প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিতে অংশীজনদের প্রতি আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, খারকিভের পাশাপাশি শনিবার রাতভর সুমি, ওদেসা ও দোনেৎস্ক অঞ্চলে ১১১টি ড্রোন ও ১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর মধ্যে তারা ৬৫টি ড্রোন ভূপাতিত ও ৩৫টি ড্রোনের হামলা ঠেকাতে সক্ষম হয়েছে।

31 Mar 25 1NOJOR.COM

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২, আহত ৩৫

রোববার রাতে পটুয়াখালীতে আতশবাজি ফোটাতে গিয়ে মোহাম্মদ রাফি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পৃথক ঘটনায় আতশবাজি ফোটাতে গিয়ে মো. বেলাল তালুকদার(১৬) ও তাঁর চাচাতো ভাই মো. রাব্বির(১৫) হাতের একাংশ বিচ্ছিন্ন হয়েছে। নিহত রাফির মামা আবুল বাশার বলেন, ঘটনার সময় রাফি তাঁর বসত-ঘরের পাশে অবস্থান করে একটি আতশবাজি ফাটান। অতিরিক্ত মাত্রায় বিস্ফোরন এবং বিকট শব্দ হয়ে আতশবাজির অংশ বিশেষ রাফির গলায় ভেদ করে শ্বাসনালিতে প্রবেশ করে। এসময় রাফি গলা থেকে প্রচন্ড রক্তক্ষন শুরু হয়ে অচেতন হয়ে যান। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য দুইজন চিকিৎসাধীন।

31 Mar 25 1NOJOR.COM

পটুয়াখালীতে আতশবাজি ফোটাতে গিয়ে নিহত ১; গুরতর আহত ২

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতর্ক করেছেন, ঈদের ছুটিকে কাজে লাগিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাতে পারে পরাজিত শক্তি। তিনি বলেন, 'দেশে গণতান্ত্রিক ও স্বাধীন অবস্থায় ঈদ পালনের দোয়া কবুল হয়েছে। এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে, দুই হাজারেরও বেশি জীবনের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচারের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছে।' তিনি শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া চান এবং নেতাকর্মীদের আহত ও শহীদ পরিবারের সাথে ঈদ ভাগ করে নেওয়ার আহবান জানান। সামর্থ্যবানদের অস্বচ্ছলদের সাথে ঈদ পালন, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন এবং পরিবহন শ্রমিক মালিকদের নির্ধারিত ভাড়া নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

31 Mar 25 1NOJOR.COM

ঈদের ছুটিকে কাজে লাগিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: তারেক রহমান

মক্কার মসজিদে নববী এবং মদিনার মসজিদে নববীতে মোট ১২ কোটি ২২ লাখ ৮৬ হাজার ৭১২ জন দর্শনার্থী এসেছেন বলে জানিয়েছেন সিইও ইঞ্জিনিয়ার গাজী আল-শাহরানি। তিনি জানিয়েছেন, ১ কোটি ৬৫ লাখ ৫৮ হাজার ২৪১ জন ওমরাহ পালন করেছেন, ৯ কোটি ২১ লাখ ৩২ হাজার ১৬৯ জন মুসল্লি মক্কার মসজিদে নববীতে সমবেত হয়েছেন এবং ৩০ কোটি ১৫৪ লাখ ৫৪৩ জন মুসল্লি মদিনার মদিনার মসজিদে নববীতে সমবেত হয়েছেন। ঈদুল ফিতর উপলক্ষ্যে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আল-শাহরানি দুই পবিত্র মসজিদের খাদেম, যুবরাজ বাদশাহ সালমান এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

31 Mar 25 1NOJOR.COM

রমজানে মক্কা-মদিনায় ওমরা করেছেন প্রায় ১২ কোটি ২৩ লাখ মুসল্লি

সোমবার সকাল সাড়ে আটটায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। প্রধান উপদেষ্টা ছাড়াও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মধ্যে দিয়ে দুই ঘণ্টা আগে থেকেই মুসল্লিরা রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে প্রবেশ করছেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক ইমাম হিসেবে এ জামাতে দায়িত্ব পালন করেন, এবং ক্বারী হিসেবে ছিলেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন মুহাম্মদ হাবিবুর রহমান।

31 Mar 25 1NOJOR.COM

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন প্রধান উপদেষ্টা

রোববার মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং জানান, "ভূমিকম্পে অন্তত ১ হাজার ৭০০ জনের মৃত্যু ও সাড়ে ৩ হাজার আহত হয়েছেন। নিখোঁজ ৩০০ জন। মৃতের সংখ্যা আরও বাড়বে।" ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান। বেশির ভাগ এলাকায় স্থানীয় লোকজনই উদ্ধারকাজ চালাচ্ছেন বলে উদ্ধারকাজের গতি কম। বেশির ভাগ উদ্ধারকর্মীকে খালি হাতে ধ্বংসস্তূপ সরাতে হচ্ছে। উদ্ধারকাজের জন্য ভারী যন্ত্রপাতির অভাবে উদ্ধারকাজ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। বিভিন্ন দেশ উদ্ধারকর্মী পাঠালেও যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে যেতে বাধার মুখে পড়ছেন তারা। এছাড়া ভূমিকম্পে থাইল্যান্ডে অন্তত ১৭ জন মারা গেছেন। দুই দেশে হাজারো ভবন ধসে পড়েছে। সড়ক ও সেতু ভেঙেছে অনেক। বিদ্যুৎ সরবরাহেও অচলাবস্থা চলছে।

31 Mar 25 1NOJOR.COM

মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে ১৭০০

রোববার পল্লবীর একটি বাসা থেকে বিপুল পরিমাণ চোরাই ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধারসহ চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, মাহথির মোহাম্মদ খান তমাল (২৪) ও মো. তোফায়েল আহম্মেদ (২৬)। পুলিশ জানায়, পূর্বাচল এলাকার জনৈক মো. সাকিব ও তার সহপাঠী মিলে একটি ব্যাচেলর বাসায় থাকেন। তাদের বাসাটি সাবলেট ভাড়া নেন গত ২১ মার্চ মাহথির মোহাম্মদ খান তমাল। এরপর বাসার চাবি নিয়ে চলে যান এবং জাতীয় পরিচয়পত্রের ছবি পরের দিন দেবেন বলে জানান। পরবর্তীতে সাকিব তারাবি নামাজ পড়তে বাসা থেকে বের হলে সুযোগ বুঝে মাহথির বাসার চাবি দিয়ে তালা খুলে পড়ার টেবিলের ড্রয়ার থেকে নগদ ১১ হাজার ৫০০ টাকা, একটি ল্যাপটপ, একটি হেডফোন ও দুটি বাটন মোবাইল ফোন চুরি করে নিয়ে চলে যান।

31 Mar 25 1NOJOR.COM

পল্লবীর এক বাসা থেকে ৬১ চোরাই ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ২

আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলত সোমবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এ উপলক্ষে শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে চাঁদ রাতের ঈদ আনন্দ অনুষ্ঠান। অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’ মুখরিত হয়েছে শিল্পকলা একাডেমি। সন্ধ্যা সাতটায় নন্দন মঞ্চে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠান। পরিবেশনার শুরুতেই কাওয়ালি ও মাইজভান্ডারি পরিবেশন করেছেন আহমেদ নূর আমেরি ও সহশিল্পীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রয়েছেন উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

31 Mar 25 1NOJOR.COM

কাজী নজরুলের ‘এলো খুশির ঈদ’ গানে মুখরিত শিল্পকলা

রোববার জরুরিভিত্তিতে ঢাকায় ফিরেছেন বেগম খালেদা জিয়ার ছোট সন্তান প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির জানান, শর্মিলা রহমানের মা মোকারেমা রেজা (৭০ বছর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। জিয়া পরিবারের পক্ষ থেকে মরহুম আরাফাত রহমান কোকোর শাশুড়ির সুস্থতা কামনায় দোয়া কামনা করা হয়েছে। একই সঙ্গে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা।

31 Mar 25 1NOJOR.COM

দেশে ফিরলেন কোকোর স্ত্রী শর্মিলা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ড. ইউনূস যখন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছিলেন, তখন আমরা আশাবাদী হয়েছিলাম। সম্প্রতি তিনি বললেন, নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। এটা হতাশ করেছে আমাদের। তিনি বলেন, বাংলাদেশে যে রাজনৈতিক সংকট রয়েছে, ভারতে শেখ হাসিনার অবস্থান এবং এখনো ভারতের প্রভাব—এগুলো আমাদের জন্য ভালো একটি ভবিষ্যৎ তৈরি করছে না। আমাদের গণতন্ত্রের শত্রুকে ভারতে রেখে নির্বাচন পেছালে তা দেশের জন্য আরো সংকট তৈরি করবে। জনগণের রায়ে নির্বাচিত সরকার আর অনির্বাচিত সরকারের মধ্যে অনেক পার্থক্য আছে। তিনি বলেন, ‘সংস্কার সংস্কারের মতো চলবে, নির্বাচন নির্বাচনের মতো। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করলে রাজনৈতিক সংকট অনেকটাই কেটে যাবে।

31 Mar 25 1NOJOR.COM

শেখ হাসিনাকে ভারতে রেখে নির্বাচন পেছালে দেশে সংকট তৈরি হবে : মির্জা ফখরুল

আদালতের রায়ে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির জৈষ্ঠ্য নেতা মির্জা আব্বাস। গত ২৭ মার্চ আদালতের রায়ে মেয়র পদ ফিরে পাওয়ার পর মির্জা আব্বাসের বাসায় দোয়া নিতে যান ইশরাক হোসেন। মির্জা আব্বাস বলেন, প্রয়াত সাদেক হোসেন খোকা আমার বন্ধু ছিল। ইশরাক আমার সন্তানের মত। আমি বিশ্বাস করি ইশরাকের নেতৃত্বে ঢাকা সিটি করপোরেশন ঘুরে দাঁড়াবে। নগরবাসীর দীর্ঘদিনের নাগরিক সমস্যা, যানজট, ড্রেনেজ, স্যুয়ারেজ, অবৈধ দখল মুক্ত করে নাগরিক জীবনে সকল সুবিধা নিশ্চিত হবে। ইশরাক নগরবাসীর বিপদে আপদে পাশে থাকবে।

31 Mar 25 1NOJOR.COM

আদালতের রায়ে মেয়র ঘোষণা করায় ইশরাককে ফুলেল শুভেচ্ছা মির্জা আব্বাসের

ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, নারী সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে যে প্রস্তাবনা দাখিল করেছে- তা বৃহত্তর জনগোষ্ঠীর চিন্তা-চেতনা, বোধ-বিশ্বাস ও সভ্যতা-সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক। তিনি বলেন, এ প্রস্তাব ইসলামের সঙ্গে যুদ্ধ ঘোষণার শামিল। ইমতিয়াজ আলম বলেন, ইসলামসহ অন্যান্য ধর্মেও পতিতাবৃত্তি চরমভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং এর শাস্তির বিধানও কুরআনে স্পষ্ট বর্ণনা করা হয়েছে। তিনি বলেন, অবিলম্বে এ প্রস্তাব প্রত্যাহার করতে হবে।অন্যথায় দেশের মানুষ ফুঁসে ওঠলে পরিস্থিতি হবে অত্যন্ত ভয়াবহ।

31 Mar 25 1NOJOR.COM

ইসলামসহ অন্যান্য ধর্মেও পতিতাবৃত্তি চরমভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে: ইমতিয়াজ আলম

মিশর ও কাতারের মধ্যস্থতায় নতুন অস্ত্রবিরতির প্রস্তাবটি হামাস গ্রহণ করলেও গাজায় ইসরাইলি আগ্রাসন আরও তীব্র করার ঘোষণা দিয়েছেন যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার এক ঘোষণায় বলেছেন, গাজার বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করবেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির পরিকল্পনাও বাস্তবায়ন করবেন। নেতানিয়াহু বলেন, হামাসের বিরুদ্ধে সামরিক ও রাজনৈতিক চাপের সমন্বয়ই বন্দিদের উদ্ধারের একমাত্র উপায়। আমরা ট্রাম্প পরিকল্পনা, অর্থাৎ স্বেচ্ছামূলক অভিবাসন পরিকল্পনা বাস্তবায়ন করবো।

31 Mar 25 1NOJOR.COM

গাজায় আরও তীব্র আগ্রাসন ও ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা নেতানিয়াহুর

রোববার চাঁদ দেখা সাপেক্ষে যে ১১টি দেশ ঈদ উদযাপন করেছে, সেই দেশগুলো হলো- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, তুরস্ক, ইয়েমেন, ফিলিস্তিন, সুদান, লেবানন (সুন্নি কর্তৃপক্ষ) ও ইরাক (কেবল কুর্দিস্তান আঞ্চলিক সরকার)। যে ১৬টি দেশ সোমবার ঈদ উদযাপন করবে- বাংলাদেশ, ইরান, ওমান, মিসর, সিরিয়া, জর্ডান, মরক্কো, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনেই, ভারত, অস্ট্রেলিয়া, ইরাক (সুন্নি ও শিয়া কর্তৃপক্ষ), তিউনিশিয়া ও লিবিয়া।

31 Mar 25 1NOJOR.COM

বাংলাদেশসহ সোমবার ঈদ উদযাপন করবে ১৬ দেশ

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেন, আমি যখন কারাগারে ছিলাম আপনারা এলাকাবাসী আমার মুক্তির জন্য রাজপথে দাঁড়িয়েছিলেন। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। তিনি বলেন, গণঅধিকার পরিষদের আয়োজনে আমরা আজ এলাকায় ইফতার বিতরণ করছি। অতীতে এ কার্যক্রমে আমাদের ওপর হামলা করা হয়েছে। একটা কথা আছে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আল্লাহ অনেক ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেন নাই। ছাত্র, শ্রমিক জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ পালিয়ে গেছে। গণঅধিকার পরিষদ এ দেশের নিপীড়িত, নির্যাতিত মানুষের অধিকার নিয়ে কাজ করে। আরো বলেন, ড. ইউনুস স্যারের জন্য বিশ্ব দরবারে আজ বাংলাদেশ প্রশংসিত হচ্ছে। আগামীকাল ঈদ। সবাইকে ঈদের শুভেচ্ছা। আমরা সবাই এবার ফ্যাসিবাদ মুক্ত, স্বৈরাচার মুক্ত ঈদ উদযাপন করব।

31 Mar 25 1NOJOR.COM

যখন কারাগারে ছিলাম আমার মুক্তির জন্য আপনারাই রাজপথে দাঁড়িয়েছিলেন: শাকিল উজ্জামান

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে ফ্যাসিস্ট আমলে গুম-খুন-আহত পরিবারের মাঝে সারাদেশে ‘ঈদ উপহার’ বিতরণ করা হয়েছে। এছাড়া চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত শহিদ ও আহত পরিবারের মাঝেও ‘ঈদ উপহার’ পৌঁছে দেওয়া হয়েছে। ঈদে সর্বোচ্চ সংখ্যাক প্রায় দুই হাজারের বেশি পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর ‘ঈদ উপহার’ পৌঁছে দেওয়া হয়েছে।

31 Mar 25 1NOJOR.COM

দুই হাজার পরিবারকে ‘ঈদ উপহার’ দিলেন তারেক রহমান

ঢাকা থেকে বরগুনাগামী এমভি রয়েলক্রুজ-২ লঞ্চে হামলা, ভাঙচুর ও টাকা লুটের অভিযোগে ঘরমুখো ১৩ যাত্রীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার সন্ধ্যায় বরগুনার বেতাগী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অভিজিৎ সরকার সুব্রত এ আদেশ দেন। সকালে বেতাগী লঞ্চ ঘাট থেকে এমভি রয়েলক্রুজ-২ লঞ্চে হামলা ও লুটপাটের অভিযোগে ১৮ জন যাত্রীকে আটক করে পুলিশ। পরে বিকালে লঞ্চের সুপারভাইজার এসএম খাইরুল হাসান শাহীন ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫-২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আটকের ঘটনাকে কেন্দ্র করে আটক যাত্রীদের মুক্তির দাবিতে সকাল থেকে বেতাগী থানার সামনে বিক্ষোভ করেন স্বজনরা।

31 Mar 25 1NOJOR.COM

লঞ্চে হামলা-ভাঙচুর-লুটপাট, ১৩ যাত্রী কারাগারে

পবিত্র ঈদুল ফিতরের আনন্দে দর্শনার্থীদের জন্য কুমিল্লার বিনোদন কেন্দ্রগুলো বর্ণিল সাজে সাজানো হয়েছে। ঈদকে কেন্দ্র করে কুমিল্লার ময়নামতি যাদুঘর, শালবন বৌদ্ধ বিহারসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো দর্শনার্থী বরণে প্রস্তুতি নিতে দেখা গেছে। শালবন বৌদ্ধ বিহার, ময়নামতি জাদুঘর, বৌদ্ধ বিহার ছাড়াও পাশের রূপবানমুড়া, কোটিলা মুড়া, রাজেশপুর ইকোপার্ক ও কোটবাড়ির ম্যাজিক প্যারাডাইস পার্ক, ব্লু ওয়াটার পার্ক, লালমাই ল্যাকল্যান্ড পার্কসহ বাণিজ্যিক পার্কগুলোতে মানুষের ভিড় জমে। ময়নামতি যাদুঘরের কাস্টডিয়ান মো. শাহিন আলম বলেন, অন্যান্য ঈদের মতো এবারও কুমিল্লার বিনোদন কেন্দ্রগুলোতে প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আশা করছি।

31 Mar 25 1NOJOR.COM

ঈদে দর্শনার্থী বরণে প্রস্তুত ময়নামতি যাদুঘর, শালবন বৌদ্ধ বিহার

রোববার এক শুভেচ্ছা বার্তায় উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘ঈদুল ফিতর আনন্দ, সহমর্মিতা, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির এক মহিমান্বিত বার্তা নিয়ে এসেছে। ঈদ হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার শিক্ষা দেয়।’ তিনি বলেন, ‘ফ্যাসিবাদের পতন হওয়ায় মানুষের ঈদ-আনন্দের সঙ্গে এবারে এক ধরনের স্বস্তি যোগ হয়েছে।’ উপদেষ্টা আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান। এছাড়া মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করেন।

31 Mar 25 1NOJOR.COM

এবার ঈদ-আনন্দের সঙ্গে এক ধরনের স্বস্তি যোগ হয়েছে: মাহফুজ

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশে ঈদ উদযাপন বিষয়টি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। আমরা এ বিতর্ক থেকে ঊর্ধ্বে থেকে ধর্ম পালন করতে চাই।‌ এর আগে প্রশ্ন করা হয়, সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের অনেক জেলায়ও ঈদ উদযাপন হয়েছে। তাই সৌদির সঙ্গে মিল রেখে দেশব্যাপী পবিত্র ধর্মীয় অনুষ্ঠানাবলী পালন করা যায় কি না।

31 Mar 25 1NOJOR.COM

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ নিয়ে বিতর্ক রয়েছে, আমরা বিতর্কের ঊর্ধ্বে থাকতে চাই: ধর্ম উপদেষ্টা

লক্ষ্মীপুরের রামগঞ্জে সন্ধ্যানারায়নপুর গ্রামের বাড়িতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা বিএনপি নেতা আজিজুর রহমান বাচ্চু মোল্লার ওপর হামলার ঘটনা ঘটেছে। তিনি হাতে আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর প্রতিবাদে রোববার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলায় বৈষম্যবিরোধীরা বিক্ষোভ মিছিল করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি-ছাত্রদলের লোকজন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী মঞ্জুর বাড়িতে হামলা চালায়। এতে মাহফুজের বাবা বাচ্চু মোল্লা বাধা দেয়। বাচ্চু ও মঞ্জু সম্পর্কে চাচা ভাতিজা। হামলায় বাধা দেওয়ায় একটি পক্ষ ক্ষিপ্ত হয়ে বাচ্চুর ওপর হামলা করে। মঞ্জু বলেন, রাজনীতি করে কখনো কারো ক্ষতি করিনি। এরপরও পালিয়ে বেড়াতে হচ্ছে। অসুস্থ মাকে দেখতে বিকেলে বাড়িতে যাই। খবর পেয়ে বিএনপির লোকজন বাড়িতে হামলা করে। উল্লেখ্য, বাচ্চু মোল্লা ইছাপুর ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক।

31 Mar 25 1NOJOR.COM

তথ্য উপদেষ্টা মাহফুজের বাবার ওপর হামলা, প্রতিবাদে বিক্ষোভ

বিএনপি নেতা খায়রুল কবির খোকন বলেন, ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য আওয়ামী লীগ যে হত্যাযজ্ঞ চালিয়েছে। তার কোনো ক্ষমা নাই। সর্বোচ্চ বিচার হতে হবে। যাতে করে আগামীতে কোনো স্বৈরাচার জন্ম নিতে না পারে। গায়ের জোরে রাষ্ট্রক্ষমতা দখল, জনগণের ওপর অত্যাচার করতে না পারে। আওয়ামী লীগ চিরতরে বাংলাদেশে রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। জনগণ তাদের পত্রপাঠ বিদায় দিয়েছে। তিনি বলেন, বর্তমান সরকারের কাছে জনগণ নির্বাচনের রোডম্যাপ প্রত্যাশা করে। ভোটের অধিকারের দাবিতে জনগণকে যেনো রাস্তায় নামতে না হয়। জনগণ কী চায় এ সরকারকে তা বুঝতে হবে। নির্বাচনের রোডম্যাপ দিয়ে দিলে বর্তমানের যে অস্থিতিশীল পরিস্থিতি তা বন্ধ হয়ে যাবে। রাজনৈতিক সংকট অর্থনৈতিক সংকট লাঘব হবে।

31 Mar 25 1NOJOR.COM

ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য আওয়ামী লীগ হত্যাযজ্ঞ চালিয়েছে: খোকন

জামায়াত আমির ডা. শফিকুর রহমান শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মুগ্ধের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সবাইকে নিয়ে মোনাজাত করেন ডা. শফিকুর রহমান। এর আগে ডা. শফিকুর রহমান ৯ দিনের ইতিক্বাফ শেষ করে চাঁদ দেখে মসজিদ থেকে বের হন। পরে তিনি দলের সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বাড়িতে যান এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

31 Mar 25 1NOJOR.COM

শহীদ মীর মুগ্ধর বাসায় জামায়াত আমির

ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ঈদুল ফিতরের নামাজ পড়তে জাতীয় ঈদগাহ আসবেন না। বঙ্গভবনে ঈদের নামাজ পড়বেন। প্রধান উপদেষ্টা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন। উপদেষ্টা বলেন, 'জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। যদি কোন দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়, তবে প্রধান জামাত সকাল ৯টায় বায়তুল মোকাররমে হবে। আমরা ইনশাআল্লাহ আগামীকালকে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করব।' উল্লেখ্য, রাষ্ট্রপতি সাধারণত জাতীয় ঈদগাহে ঈদের জামাত আদায় করে থাকেন। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি বাইরের কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন না।

30 Mar 25 1NOJOR.COM

জাতীয় ঈদগাহে আসবেন না রাষ্ট্রপতি, বঙ্গভবনে ঈদের নামাজ পড়বেন

দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদের পতনের পর আগামীকাল প্রথম ঈদ উদযাপন করবে বাংলাদেশের মানুষ। ঢাকাসহ সারা দেশে ঈদ মিছিল, মেলাসহ বিভিন্ন কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে ছাত্র-জনতা। সাবেক ঢাবি শিবির সভাপতি সাদিক কায়েম তার পোস্টে বলেছেন, ‘গত বছর যে সন্তানরা এসে মাকে সালাম করত, তাদের সহস্রজন আজ শহিদ! আমাদের একটা উৎসবমুখর ঈদ উপহার দিতে গিয়ে কত প্রাণ পেয়েছে শাহাদাতের ঠিকানা। ঈদগাহের মোনাজাতে তাদের স্মরণ করতে ভুলব না আমরা। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জানাই ঈদ মোবারক।’

30 Mar 25 1NOJOR.COM

ঈদগাহের মোনাজাতে শহিদদের স্মরণ করতে ভুলব না: সাদিক কায়েম

রোববার সকালে গাজীপুরের কালিয়াকৈর বন বিভাগের জমি উদ্ধার করতে ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে শতাধিক কাঁচা-পাকা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। ঈদের আগের দিন উচ্ছেদ করায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। বনবিভাগ জানায়, চন্দ্রা রেঞ্জের আওতাধীন সিনাবহ ও বাগাম্বর এলাকায় অবৈধ দখলদারদেরকে সরে যাবার জন্য নোটিশ দিয়ে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এতে তারা কর্ণপাত না করায় রোববার বেলা ১১টায় উচ্ছেদ অভিযান শুরু হয়। এতে গ্রামবাসী বাধা দিলে বনকর্মীরা কয়েকজনকে আটক করে পরে ছেড়ে দেয়। ইতিমধ্যেই ৪টি বুলডোজার দিয়ে শতাধিক ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে।

30 Mar 25 1NOJOR.COM

ঈদের আগের দিন বন বিভাগের জমি থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রোববার পবিত্র ঈদুল ফিতরের দিনেও যুদ্ধবিধ্বস্ত ও অনাহারক্লিষ্ট গাজাবাসীর ওপর বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। এতে নিহতের সংখ্যা ২০-এ পৌঁছেছে। নিহতদের মধ্যে অন্তত পাঁচজন শিশু! ভিডিওতে দেখা গেছে, শিশুগুলো রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সম্ভবত ঈদুল ফিতর উদযাপনের জন্য নতুন পোশাক পরেছিল তারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৮ মার্চ ইসরাইল হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে তীব্র বিমান হামলা শুরু করে। এর পর থেকে অব্যাহত হামলায় এ পর্যন্ত ৯২০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

30 Mar 25 1NOJOR.COM

ফিলিস্তিনিদের রক্তাক্ত ঈদ, ইসরাইলি বোমা হামলায় নিহত ২০

মিয়ানমার ও থাইল্যান্ডের ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। প্রধান উপদেষ্টার নির্দেশে, বাংলাদেশ হতে মিয়ানমারে জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী, উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তা দল পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ দুপুরে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর দুইটি পরিবহণ বিমান জরুরি ত্রাণ সামগ্রীসহ মিয়ানমারের ইয়াংগুনের উদ্দেশ্যে রওনা করেছে এবং ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে প্রত্যাবর্তন করবে। আজ পাঠানো ১৬.৫০ টন ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে শুকনো রেশন, বিশুদ্ধ পানি, খাবার স্যলাইন, তাঁবু, হাইজিন প্রোডাক্টসহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী। উদ্ধার কার্যক্রমের জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ২৬ সদস্যের দল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হতে ১০ সদস্যের একটি উদ্ধারকারী দল প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। চিকিৎসা সেবা দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী থেকে ১০ সদস্য এবং অসামরিক ডাক্তারদের সমন্বয়ে ১১ সদস্যের দুইটি মেডিকেল টিমও প্রস্তুত রাখা হয়েছে।

30 Mar 25 1NOJOR.COM

ভূমিকম্প: মিয়ানমারে ত্রাণ সহায়তা পাঠাল বাংলাদেশ

খুলনায় বন্দুকধারীদের সঙ্গে পুলিশ ও নৌবাহিনীর সদস্যদের গুলি বিনিময় হয়েছে। এ সময় খুলনার পলাশ সেখ ও কালা লাভলুসহ ১০ জনকে আটক করা হয়েছে। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ গোলাবারুদ ও মোটরসাইকেল। তিন ঘণ্টা যাবত তারা পুলিশকে লক্ষ্য করে ৮০-৯০ রাউন্ড গুলি ছোড়ে। ছোড়া গুলিতে সাত পুলিশ সদস্য ও নৌবাহিনীর এক সদস্য আহত হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো করা হয়। নৌবাহিনী এবং পুলিশ যৌথবাহিনী অভিযান করেন।

30 Mar 25 1NOJOR.COM

পুলিশ ও নৌবাহিনীর সঙ্গে বন্দুকধারীদের গুলি বিনিময়, আটক ১০

প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান বলেছেন, দেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় চীন কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। একইসঙ্গে বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও কাজ করতে তারা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। এর প্রতিফলন আগামীতে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে দেখা যাবে। পাশাপাশি রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে চীন সর্বোচ্চ সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে। তাছাড়া, আধুনিক তথ্য প্রযুক্তি, এআই, নবায়নযোগ্য জ্বালানি খাত নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে। আশিক চৌধুরী জানান, চীনা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংও বিষয়টি ব্যক্তিগতভাবে দেখার আশ্বাস দিয়েছেন।

30 Mar 25 1NOJOR.COM

তিস্তা প্রকল্প নিয়ে ইতিবাচক চীন: প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ

ময়মনসিংহের লামকাইন ঈদগাহ মাঠে নামাজ আদায় নিয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঈদগাহ মাঠ এলাকায় রোববার ও ঈদের দিন ১৪৪ ধারা জারি করে নামাজ আদায় বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। ঈদগাহ মাঠ এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র বহন, আতশবাজি ও পটকা ফোটানো, মাইকিং বা উচ্চ শব্দযন্ত্র ব্যবহার, পাঁচজনের বেশি মানুষের জমায়েত, সভা-সমাবেশ ও মিছিল সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। স্থানীয়রা জানান, বিগত ২০-২১ বছর ধরে ঈদের নামাজের ইমামতি করছেন মুফতি মাওলানা মোহাম্মদ আলী। হঠাৎ এলাকায় কিছু লোকজন তাকে বাদ দিয়ে অন্য একজন ইমাম চান। এ নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ায় উত্তেজনা বিরাজ করছে।

30 Mar 25 1NOJOR.COM

ময়মনসিংহের গফরগাঁওয়ে লামকাইন ঈদগাহে ১৪৪ ধারা

রোববার মুসলিম বিশ্ব ও তুর্কি জাতির উদ্দেশ্যে দেওয়া ঈদুল-ফিতরের বার্তায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান বলেছেন, তুরস্ক কখনোই সিরিয়ার ভূখণ্ডগত অখণ্ডতা বিনষ্ট করতে দেবে না এবং দক্ষিণ সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি স্থায়ী হতে দেবে না। তিনি PKK এবং YPG-র বিরুদ্ধে অভিযান চালানোর কথা বলেন। যারা ইরাকের উত্তরে লুকিয়ে থেকে তুরস্কের সীমান্ত বরাবর একটি করিডোর গড়ে তুলতে চেয়েছিল। এরদোগান হুঁশিয়ারি দিয়ে বলেন, তুরস্কের ধৈর্যের সীমা অসীম নয় এবং তুরস্ক আশা করে যে, সন্ত্রাসী সংগঠন পিকেকে/ওয়াইপিজি অস্ত্র ছেড়ে দেবে এবং বিলুপ্ত হবে। তুর্কি প্রেসিডেন্ট সকালে ইস্তাম্বুলের গ্র্যান্ড চামলিজা মসজিদে ঈদের নামাজ আদায়ের পর ফিলিস্তিনের চলমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানান।

30 Mar 25 1NOJOR.COM

তুরস্ক কখনোই সিরিয়ার ভূখণ্ডগত অখণ্ডতা বিনষ্ট করতে দেবে না: এরদোগান

আইএসপিআর জানায়, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সাক্ষাৎকালে সেনাপ্রধান আসন্ন ঈদে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী কর্তৃক গৃহীত সবধরণের পদক্ষেপ প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন এবং তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়ার বিষয়েও প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। পরিশেষে, সেনাবাহিনী প্রধান প্রধান উপদেষ্টাকে অগ্রিম ঈদ শুভেচ্ছা জানান। প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা ও পেশাদারিত্বের প্রশংসা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

30 Mar 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, "পবিত্র ঈদুল ফিতর ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই।" কলকাতায় একটি ইফতার পার্টিতে আওয়ামী লীগের সদস্যরা নাশকতার পরিকল্পনা করেছে, এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু প্রশ্নে বলেন, কলকাতায় আছে ক্রিমিনাল। ক্রিমিনালরা তো সব সময় এ জিনিস চিন্তা করবে। ক্রিমিনালদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া যায়, আমরা সেই ব্যবস্থা নেবো। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গুঞ্জন সব সময় গুঞ্জনই থাকে। আমাদের নিরাপত্তার কোনো অভাব নেই। নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই। যদি কোনো ধরনের সংবাদ আপনারা পান, তাহলে আমাদের জানাবেন। আমরা আপনাদের নিয়ে সেটি প্রতিহত করবো।

30 Mar 25 1NOJOR.COM

কলকাতায় আ.লীগের নাশকতার পরিকল্পনা, ঈদে ফাঁকা ঢাকায় শঙ্কা নেই- উপদেষ্টা জাহাঙ্গীর আলম

দেশের সাড়ে পাঁচ শতাধিক আলেমকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পাঠানো হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা মহানগরের ১০৬ জন আলেমসহ সারা দেশে ৫৫৭ জন আলেমের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদের শুভেচ্ছা দলের নেতাদের মাধ্যমে পৌঁছানো হয়েছে।

30 Mar 25 1NOJOR.COM

৫৫৭ আলেমকে তারেক রহমানের ঈদ উপহার

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেছেন, ‘‘লন্ডনে ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। আপনারা জানেন, ম্যাডাম উনার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বাসায় আছেন। ঈদের দিনটি উনি বাসায় আপনজনদের নিয়ে একান্তে কাটাচ্ছেন। খালেদা জিয়ার লন্ডনে এটি তৃতীয় ঈদ উদযাপন। বাসায় দুই পুত্রবধূ আছেন, তিন নাতনি! ম্যাডামকে ঘিরে ঈদের সব আয়োজন তারাই সাজিয়েছেন।" অধ্যাপক জাহিদ বলেন, ‘‘তিনি এই মুহূর্তে আগের চেয়ে অনেকটা ভালো আছেন। আগে চাইতে তিনি বলতে পারেন আলহামদুলিল্লাহ উনি মাচ বেটার।” জাহিদ বলেন, ‘‘ম্যাডাম দেশবাসীসহ দলীয় নেতা-কর্মীদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তারেক রহমান সাহেবও দেশবাসীদের আপনাদের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন।”

30 Mar 25 1NOJOR.COM

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খালেদা জিয়া ও তারেক রহমান

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোববার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরে সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদে পরিবার-পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন। আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করবেন। গরিব পরিবারের খোঁজখবর নেবেন। তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তা-ভাবনা করবেন। আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন, এই কামনা করছি। তিনি আহ্বান জানান, ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সব প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকেন সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন। তিনি আরো বলেন, সবার জীবন স্বার্থক হোক, আনন্দময় হোক, মহান আল্লাহ আমাদের সহায় হোন।

30 Mar 25 1NOJOR.COM

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশের আকাশে রোববার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এর আগে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসে। সেই বৈঠক থেকেই এ সিদ্ধান্ত জানানো হয়। শনিবার ইসলামের পবিত্রতম স্থান সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আজ রোববার উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। চাঁদ দেখা যাওয়ায় এবার দেশটির মানুষ ২৯টি রোজা রাখলেন।

30 Mar 25 1NOJOR.COM

চাঁদ দেখা গেছে, কাল ঈদ

রোববার সকালে ময়মনসিংহের গৌরীপুরে বাসচাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের যাত্রী একই পরিবারের চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। ঈদ করতে ময়মনসিংহ শহর থেকে গ্রামের বাড়িতে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন তারা। নিহতরা হলেন– কুলসুম বেগম (৮৫), তার মেয়ে দিলরুবা (৩৯), দিলরুবার দুই মেয়ে রীতি (১৪) ও প্রীতি (৬)। আহত হয়েছেন দিলরুবার মেয়ে মাহি (১৬) ও তার আত্মীয় শ্যামলী (১৮)।

30 Mar 25 1NOJOR.COM

ঈদযাত্রায় গৌরীপুরে বাসের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

রোববার সকালে জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে ডিএমপি কমিশনার সাজ্জাত আলী বলেছেন, এবার ঈদে সুনির্দিষ্ট কোনো থ্রেট নেই। তবে সব ধরনের চ্যালেঞ্জ মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানে ও রাজধানীর ঈদ জামাতগুলোকে কেন্দ্র করে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। কমিশনার বলেন, জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্যরা নামাজ আদায় করবেন। এবার নিরাপত্তায় ১৫ হাজার পুলিশ সদস্যের পাশাপাশি সিটিটিসি, এটিইউ সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। শতাধিক সিসি ক্যামেরার নজরদারিও থাকবে।

30 Mar 25 1NOJOR.COM

জাতীয় ঈদগাহে থাকবে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি কমিশনার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, চিকিৎসার জন্য লন্ডন গিয়ে এখনো অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে তার স্বাস্থ্যের উন্নতি হয়েছে। আজকে সেখানে ঈদ উদযাপন হচ্ছে। এই ঈদ ফ্যামিলির সঙ্গে আট বছর পরে উনি উদযাপন করছেন। বিএনপি মহাসচিব বলেন, কবে ফিরবেন নিশ্চিত না। তবে এপ্রিলের মাঝামাঝি সময়ে তিনি দেশে ফিরবেন। মির্জা ফখরুল বলেন, ‘‘ম্যাডামের লিভার সিরোসিস হয়েছে জেলখানার মধ্যে। সেখানে তার কোনো চিকিৎসা হয়নি। আমরা বিশ্বাস করি যে কারগারে তাকে স্লো পয়জনিং করা হয়েছে। ম্যাডামকে যে ঘরে রাখা হয়েছিলো সেই ঘরটা ছিলো স্যাঁত স্যাঁতে, সমস্ত দেয়ালের আস্তর ভেঙে ভেঙে পড়ছিলো এবং ইুঁদুর দৌড়াদৌড়ি করতো… এরকম অবস্থা ফেইস করেছেন আমাদের ম্যাডাম। আমি বেশি বলতে চাই না যে, কাদম্বিনীকে মরিয়া প্রমাণ করতেই হইবে যে সে মরে নাই।

30 Mar 25 1NOJOR.COM

বেগম জিয়া এপ্রিলে ফিরবেন, আমাদের ধারণা কারগারে তাকে স্লো পয়জনিং করা হয়েছে: মির্জা ফখরুল

বরগুনার অজ্ঞাত স্থানে পলাতক শেখ হাসিনার নামে ঈদ সামগ্রী বিতরণ করেছে ‘জয় বাংলা পরিষদ’ ব্যানারে আওয়ামী নেতাকর্মীরা। এর একটি ভিডিও ভাইরাল হয়েছে। এরপরেই এর বিরুদ্ধে বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা। বরগুনা পৌরসভার সাবেক কাউন্সিলর তৌহিদ মোল্লা ফেসবুকের ভিডিওতে দেখা যায়, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু জাফর, জেলা যুবলীগ নেতা তানভির সিদ্দিকী, সাবেক কাউন্সিলর তৌহিদ মোল্লাসহ কয়েকজন নেতা ঈদ সামগ্রী বিতরণ করছেন। সেই ঈদ সামগ্রীতে লেখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার। বিএনপির নেতাকর্মীরা বরগুনাকে অশান্ত করার চেষ্টা করছে বলে ফ্যাসিস্টদের ভিডিও দেখে দ্রুত গ্রেফতার করার দাবি জানান।

30 Mar 25 1NOJOR.COM

পালিয়ে যাওয়া শেখ হাসিনার নামে ঈদ সামগ্রী বিতরণ, বিএনপির বিক্ষোভ

মিয়ানমার সরকারের পরিসংখ্যান অনুযায়ী, শনিবার পর্যন্ত ভূমিকম্পে মৃতের সংখ্যা এক হাজার ৬৪৪ জন। আহত প্রায় সাড়ে তিন হাজার মানুষ। এখনো অনেকে নিখোঁজ, ধ্বংসস্তূপ সরাতেই বেরোচ্ছে একের পর এক লাশ। এই পরিস্থিতিতে মিয়ানমারের সামরিক জান্তা সরকারের বিরোধী গোষ্ঠী সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে। পিডিএফ জানিয়েছে, ৩০ মার্চ থেকে আগামী দু’সপ্তাহের জন্য যুদ্ধবিরতি কার্যকর থাকবে। ভূমিকম্প বিধ্বস্ত এলাকাগুলোতে উদ্ধারকাজ এবং ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার কাজ চলবে। আমেরিকার জিওলজিক্যাল সার্ভিসের অনুমান, মিয়ানমারে মৃতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ১০ হাজারের গণ্ডি।

30 Mar 25 1NOJOR.COM

মিয়ানমারে ধ্বংসস্তূপ সরাতেই বেরোচ্ছে একের পর এক লাশ

যুক্তরাষ্ট্রের মিনেসোটার ব্রুকলিন পার্কে একটি ছোট প্লেন একটি বাড়ির ওপর বিধ্বস্ত হয়। এতে সব আরোহী নিহত হয়েছেন এবং বাড়িটিতে আগুন লেগে যায়। তবে বাড়ির ভেতরে থাকা সবাই নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন। ঠিক কতজন যাত্রী প্লেনে ছিলেন তা এখনো নিশ্চিত নয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, এসওসিএটিএ টিবিএম৭ নামের প্লেনটি আইওয়ার ডেস মইনস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে মিনিয়াপোলিসের আনোকা কাউন্টি-ব্লেইন বিমানবন্দরের দিকে যাচ্ছিল। স্থানীয় সময় শনিবার দুপুর ১২টা ২০ মিনিটে এটি বিধ্বস্ত হয়।

30 Mar 25 1NOJOR.COM

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, আরোহীদের সবাই নিহত

শনিবার হামাস প্রধান খলিল আল-হাইয়া জানিয়েছেন, মিশর ও কাতারের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে হামাস‌। হাইয়া আরও বলেন, ‘আমরা আশা করি যে দখলদাররা এটিকে ব্যাহত করবে না।' হামাস ও ইসরাইলের মধ্যে চলমান পরোক্ষ আলোচনায় গাজায় যুদ্ধবিরতি নিশ্চিতে নেতৃত্ব দিচ্ছেন তিনি। মিশর ইতোমধ্যে ইসরাইল থেকে নতুন যুদ্ধবিরতি পরিকল্পনার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পেয়েছে। প্রস্তাব অনুযায়ী, হামাস প্রতি সপ্তাহে পাঁচজন ইসরাইলি বন্দিকে মুক্তি দেবে। ইসরাইল জানিয়েছে, মধ্যস্থতাকারীদের কাছ থেকে পাওয়া প্রস্তাবের ভিত্তিতে তারা একটি ‘পাল্টা প্রস্তাব’ পাঠিয়েছে, যা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পূর্ণ সমন্বিতভাবে তৈরি হয়েছে।

30 Mar 25 1NOJOR.COM

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হামাস

শিডিউল অনুযায়ী ঢাকা ছাড়ছে একের পর এক ট্রেন। নেই কোনো শিডিউল বিপর্যয়। রোববার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে একেবারে নির্ধারিত সময় ৯টা ১০ মিনিটে গন্তব্যের উদ্দেশে স্টেশন ছেড়ে গেছে রংপুর এক্সপ্রেস। এক যাত্রী বলেন, আমি ৯ বছর ঢাকায় চাকরি করছি। ঈদে সবসময় ট্রেনে যাতায়াত করি। আগে কখনো কমলাপুর স্টেশনে এত সুশৃঙ্খল পরিস্থিতি দেখিনি। এখন ট্রেন ছেড়ে দিচ্ছে। একেবারে জাস্ট টাইম। বাসায় যাওয়ার আগেই খুশিতে মন ভরে গেলো। রেলওয়ে কর্মকর্তারা জানান, ঈদযাত্রার সপ্তম দিনে রোববার সকাল থেকে নির্ধারিত সময়ে সব ট্রেন গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। আন্তঃনগর ট্রেনে কোনো শিডিউল বিপর্যয় নেই।

30 Mar 25 1NOJOR.COM

ঢাকা থেকে ছাড়ছে একের পর এক ট্রেন, নেই শিডিউল বিপর্যয়

হা-মীম গ্রুপের জিএম আহসান উল্লাহ হাসানকে অপহরণের পর হত্যার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতাররা হলো- হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মো. সাইফুল ইসলাম এবং তিন সহযোগী নূর নবী, মো. ইস্রাফিল ও মো. সুজন ইসলাম। তিনজনকে তুরাগ থানায় হস্তান্তর করা হয়েছে। সর্বশেষ গ্রেফতার একজনকে রোববার থানায় হস্তান্তরের কথা রয়েছে। গত ২৩ মার্চ থেকে নিখোঁজ ছিলেন আহসান উল্লাহ হাসান। পরে ২৫ মার্চ রাজধানীর উত্তরা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

30 Mar 25 1NOJOR.COM

হা-মীম গ্রুপের জিএমকে অপহরণের পর হত্যার ঘটনায় গ্রেফতার ৪

গত ২০ বছরে ঈদযাত্রা এত স্বস্তির হয়নি। সবার সম্মিলিত প্রচেষ্টায় এবার স্বস্তির ঈদযাত্রা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, এটা সম্ভব হয়েছে সম্মিলিত প্রচেষ্টার কারণে। আমরা এবার সরকার হিসেবে কাজ করেছি, কোনো দপ্তর হিসেবে নয়। সড়ক বিভাগ, বিআরটিএ, স্থানীয় সরকার মন্ত্রণালয়, পুলিশ সবাই একসঙ্গে কাজ করেছে। বিআরটিএ চেয়ারম্যান জানিয়েছেন, বিআরটিএ, সড়ক, মহাসড়ক বিভাগ, বাংলাদেশ পুলিশ, মালিকপক্ষ, শ্রমিকপক্ষ, আমরা সবাই মিলে এক হয়ে কাজ করেছি যাতে মানুষজন নির্বিঘ্নে বাড়ি যেতে পারে।

30 Mar 25 1NOJOR.COM

গত ২০ বছরে ঈদযাত্রা এত স্বস্তির হয়নি: পরিবহণ উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, এবার ঈদযাত্রায় কোনো টিকিট কালোবাজারি হয়নি। তিনি বলেন, ঈদযাত্রার সময় প্রতি বছর ট্রেনের টিকিট কালোবাজারি সিন্ডিকেট গড়ে ওঠে। এতে রেলওয়ের লোকজনও জড়িয়ে পড়ে। এবার সেটা কঠোরভাবে নজরদারি করা হয়েছে। উপদেষ্টা বলেন, পথে পথে চাঁদাবাজি চলতো, গাড়ি থামানো হতো। সেটা কিন্তু এবার নেই। কেউ এটা করার সুযোগ ও সাহস পায়নি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। তিন যাত্রীদের সঙ্গে কথা বলে জানান, যাত্রীদের সবাই খুশি। অন্যবারের চেয়ে এবার তারা সুন্দরভাবে যেতে পারছে। ভোগান্তি একেবারে কম। কোথাও বাড়তি টাকা-পয়সা চাওয়া হচ্ছে না।

30 Mar 25 1NOJOR.COM

এবার ঈদযাত্রায় কোনো টিকিট কালোবাজারি হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য দাওয়াত দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সহকারী পরিচালক খন্দকার মোমিনুর রহমান গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে দাওয়াতপত্র দুটি হস্তান্তর করেন। উল্লেখ্য, প্রফেসর মুহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন। পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

30 Mar 25 1NOJOR.COM

খালেদা জিয়া ও তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা বিনিময়ের দাওয়াত প্রধান উপদেষ্টার

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে নিহত ১ হাজার ৭০০, চলছে উদ্ধার কাজ। এ প্রাকৃতিক দুর্যোগের রেশ না কাটতেই বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালাল দেশটির জান্তা বাহিনী। জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টম এনড্রস বলেন, ‘যখন সবাই উদ্ধার কাজে ব্যস্ত ঠিক তখনই সামরিক বাহিনী বোমা ফেলছে। এটা নিঃসন্দেহে অগ্রহণযোগ্য।’ তিনি বলেন, ‘মিয়ানমারের সামরিক বাহিনীর ওপর যাদের প্রভাব আছে তাদের চাপ বাড়াতে হবে। আমি জান্তাকে বলতে চাই, আপনারা থামুন।’ জান্তা বাহিনীর হামলায় সাতজন মারা গেছে। শান প্রদেশের নাউনচোতে ভূমিকম্পের তিন ঘণ্টা পর হামলা চালানো হয়। এছাড়া থাইল্যান্ড সীমান্তেও আকাশ পথে হামলা চালিয়েছে।

30 Mar 25 1NOJOR.COM

ভূমিকম্পের রেশ না কাটতেই বিদ্রোহীদের ওপর হামলা চালাল মিয়ানমারের জান্তা

ট্রাম্প প্রশাসনের চাপে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় সিএমইএস-সামাজিক বিজ্ঞানের অন্তর্বর্তীকালীন ডিন ডেভিড কাটলার সিএমইএসের পরিচালক, তুর্কি স্টাডিজের অধ্যাপক সেমাল কাফাদার এবং সহযোগী পরিচালক, ইতিহাসের অধ্যাপক রোজি বাশিরকে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করেছেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কিছু সমালোচনার মুখে পড়েছে, যেখানে অভিযোগ করা হয়েছে, কেন্দ্রটি অ্যান্টিসেমিটিক প্রোগ্রামিং এবং ইসরাইলি দৃষ্টিভঙ্গির পর্যাপ্ত ভাবে উপস্থাপন করা হয়নি। এর প্রতিক্রিয়া হিসেবে, হার্ভার্ড তার বিতর্কিত প্রোগ্রামগুলো থেকে নিজেদের দূরে রাখার পদক্ষেপ নিয়েছে। মে মাসে হার্ভার্ড জিউইশ এলামনি অ্যালায়েন্স একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে সিএমইএসকে ইসরাইলকে একটি উপনিবেশবাদী বসতি রাষ্ট্র হিসেবে চিত্রিত করা, জাতিগত বৈষম্য, আপার্টহেইড এবং গণহত্যার মতো অভিযোগ তোলা হয়।

30 Mar 25 1NOJOR.COM

ট্রাম্পের চাপে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সিএমইএসের নেতাদের বরখাস্ত

আগামী নির্বাচন কবে হবে-এ নিয়ে ধোঁয়াশার মধ্যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপিসহ ৫২টি রাজনৈতিক দল। দলগুলোর দায়িত্বশীল নেতারা বলছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতেই হবে। এখানে কোনো ছাড় দেওয়া হবে না। এজন্য প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচন প্রশ্নে সুনির্দিষ্ট রোডম্যাপ চান তারা। তা না হলে এপ্রিলের শেষদিকে রাজপথে নামার কর্মসূচি দেওয়া হবে। এ নিয়ে আনুষ্ঠানিক আলোচনাও চলছে। সরকারের সম্ভাব্য নির্বাচনের সময়কে অস্পষ্ট বলছেন তারা।

30 Mar 25 1NOJOR.COM

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে একমত ৫২টি রাজনৈতিক দল

ছাতকে হামলার ঘটনায় নি‌য়ে বিএন‌পি ও আওয়ামী লীগ মুখোমু‌খি। এতে গুরুতর আহত ফারুক খান (৩৫)! ইফতার মাহফিল থেকে বাড়ি ফেরার পথে তাকে প্রাণে মারার জন্য হামলা হলে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ১৫ ও ২০‌টি ধারালো অস্ত্রের আঘাত হয়। জানা যায়, উত্তর খুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নিজাম উদ্দিনের কাঞ্চনপুরের বাড়িতে ইফতার মাহফিল শেষে বাড়ি ফিরছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা ফারুক খান। পথিমধ্যে আক্রান্ত হওয়ার পর এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে উত্তেজনা দেখা গেছে।

30 Mar 25 1NOJOR.COM

ছাতকে বিএন‌পি ও আওয়ামী লীগ মুখোমু‌খি

বিজিএমইএ তথ্য মতে, সদস্যভুক্ত ২ হাজার ১০৭টি কারখানার মধ্যে ৭টি কারখানায় ঈদের বেতন-বোনাস দেওয়া বাকি আছে। এসব কারখানার শ্রমিকরা, শ্রম ভবনের সামনে বিক্ষোভ অব্যাহত রেখেছে। এজন্য সরকারি ছুটির দিনে জরুরি বৈঠক করে শ্রম ভবনের কর্মকর্তারা। বৈঠকে শ্রমিকদের বেতন না দেওয়া পর্যন্ত টিএনজেড কারখানার শীর্ষ ৩ কর্মকর্তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রাখা এবং বেতন হিসাবে মেশিনারিজ বিক্রি করে ৩ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শ্রমিকরা প্রত্যাখ্যান করে পুরো বেতন বোনাস দাবি করছেন। বিজিএমইএ’র তথ্য মতে, টিএনজেড অ্যাপারেলস, অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেড, বেসিক ক্লোথিং, বেসিক নিট লিমিটেড, সাইন অ্যাপারেলস, হাগ অ্যাপারেল ও রোয়ার ফ্যাশন লিমিটেড বেতন বোনাস দেয়নি।

30 Mar 25 1NOJOR.COM

ঈদের বেতন-বোনাস দেয়নি ৭ কারখানা

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী একদল সাহসী নারী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘আন্তর্জাতিক সাহসী নারী’ ‘মেডেলিন অলব্রাইট অনারারী গ্রুপ’ পুরস্কার পেয়েছে। মেডেলিন অলব্রাইট ৯০ দশকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করবেন। তবে উমামা ফাতেমা এ পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামের প্রতি সম্মান রেখে এবং ফিলিস্তিনের স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করে পুরস্কারটি ইসরাইলের হামলাকে জাস্টিফাইয়ের অভিযোগে ব্যক্তিগতভাবে প্রত্যাখ্যান করেছেন।

30 Mar 25 1NOJOR.COM

জুলাই কন্যারা যুক্তরাষ্ট্রের ‘আন্তর্জাতিক সাহসী নারী’ পুরস্কার পেলেন; ব্যক্তিগতভাবে উমামার প্রত্যাখ্যান

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জে সাদ্রা দরবার শরিফসহ জেলার অর্ধশতাধিক গ্রামে আজ ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার রাতে পিরজাদা মাওলানা মুফতি আরিফ চৌধুরী বলেন, "শুধুমাত্র সৌদি আরব নয়, কুরআন ও হাদিসের আলোকে চাঁদ দেখার ওপর নির্ভর করে আমরা রোজা পালন ও ঈদুল ফিতর উদযাপন করে থাকি।" আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপনে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের প্রথম জামায়াত দরবার শরিফ মাঠে সকাল ৯টায় অনষ্ঠিত হবে। ইমামিত করবেন পিরজাদা মাওলানা মুফতি জাকারিয়া চৌধুরী। ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরিফের পির সৌদি আরবসহ অন্য আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের প্রথা চালু করেন।

30 Mar 25 1NOJOR.COM

চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আজ ঈদ

শনিবার সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান খাগড়াছড়ির একটি সেনা ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে ক্যাম্পের সকল সদস্যদের সাথে মতবিনিময় করে তাদের মনোবল ও কর্মতৎপরতা ধরে রাখতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। সঙ্গে পার্বত্য এলাকায় উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি সকল সেনা সদস্যদেরকে বর্তমান কর্মকাণ্ড ও সাহসিকতার জন্য ধন্যবাদ এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন।

30 Mar 25 1NOJOR.COM

সেনাবাহিনী প্রধানের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শেরপুর জেলার ১২ শহিদ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশন। সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত বাড়িতে বাড়িতে গিয়ে জেলার ১২ শহিদ পরিবারের মাঝে ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার ও একটি স্মারক পত্র তুলে দেয় ফাউন্ডেশনের বিভাগীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী একেএম জহিরুল ইসলাম ও সদস্য সচিব ডা. মো. সায়েম মনোয়ার। এ সময় শহিদ পরিবারের সদস্যরা জুলাই হত্যাকাণ্ডে মূল হোতাদের গ্রেফতার ও দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান।

30 Mar 25 1NOJOR.COM

গণঅভ্যুত্থানে শেরপুরের ১২ শহিদ পরিবারকে জেডআরএফ’র ঈদ উপহার

ঢাকা উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, একটি গোষ্ঠী সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছে, আমরা আরও শুনছি স্বৈরাচার শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নাকি নির্বাচন হবে না। তিনি বলেন, দেশের স্থিতিশীলতা ফেরাতে দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করা প্রয়োজন। জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমেই দেশে পরিপূর্ণ গণতন্ত্র আসবে। এই সময় তিনি দেশে ফিরিয়ে হাসিনা ও তার মিত্রদের বিচারের দাবিও তুলেন। এ সময় প্রশ্ন করেন, যতদিন পর্যন্ত বাংলাদেশে না আনা যাবে, ততদিন কি নির্বাচন হবে না বাংলাদেশে? এটা হতে পারে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই।

30 Mar 25 1NOJOR.COM

জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে পরিপূর্ণ গণতন্ত্র আসবে: আমিনুল হক

শনিবার আইএসপিআর জানিয়েছে, সড়কে নিরবিচ্ছিন্ন যান চলাচল নিশ্চিতকরণ এবং একটি আনন্দঘন ঈদ উপহার দিতে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এ প্রেক্ষিতে, ৯ পদাতিক ডিভিশন ঢাকা ও পার্শ্ববর্তী জেলাসমূহে নিরাপত্তা নজরদারি বৃদ্ধি করেছে। বিভিন্ন সময়ে শিল্পাঞ্চলের কারখানার মালিকদের সঙ্গে শ্রমিকদের বোঝাপড়ার ব্যবস্থা করছে। লঞ্চ টার্মিনাল, ট্রেন স্টেশন, ও বাস স্ট্যান্ডসমূহে নিরাপদ সেবা নিশ্চিত করছে। ঢাকা হতে বহির্গামী ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ হাইওয়েসহ সকল সড়কে নিরবিচ্ছিন্ন যান চলাচল নিশ্চিত করে যাচ্ছে।

30 Mar 25 1NOJOR.COM

আনন্দঘন ঈদ উপহার দিতে কাজ করছে সেনাবাহিনী: আইএসপিআর

সামরিক মুখপাত্র তিয়ান জুনলি জানিয়েছেন, চীনের পিপলস লিবারেশন আর্মি শুক্রবার দক্ষিণ চীন সাগরে নিয়মিত টহলের অংশ হিসেবে সামরিক মহড়া পরিচালনা করেছে। তিনি জানান, "ফিলিপাইন তাদের কথিত বেআইনি দাবি প্রচারের পাশাপাশি অ-আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যৌথ টহল পরিচালনার মাধ্যমে উত্তেজনা বাড়াচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। আমরা ফিলিপাইনকে সতর্ক করে দিচ্ছি, দক্ষিণ চীন সাগরে উত্তেজনা যেন আর না বাড়ায়। বাইরের শক্তির ওপর নির্ভর করা তাদের জন্য লাভজনক হবে না।" উল্লেখ্য, এর একদিন আগেই মার্কিন প্রতিরক্ষা প্রধান পিট হেগসেথ ‘কমিউনিস্ট চীন’ থেকে আসা হুমকির বিরুদ্ধে ম্যানিলাকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।

30 Mar 25 1NOJOR.COM

ফিলিপাইনকে সতর্ক করে দিচ্ছি, যেন তারা কোনো উসকানিমূলক ঘটনা ঘটানোর চেষ্টা না করে: চীন

দ্য নিউ ইয়র্ক টাইমসের এক কলামে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ট্রাম্প প্রশাসনের ‘বোকামিপূর্ণ ক্ষমতা’ প্রদর্শন নীতির কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, আমরা সবাই বিস্মিত যে ট্রাম্প ও তার দল ফেডারেল রেকর্ড সংরক্ষণের আইন নিয়ে আদৌ কোনো চিন্তা করে না। ট্রাম্প প্রশাসন একের পর এক নির্বাহী আদেশ ও সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও প্রশাসনিক কাঠামোর জন্য ক্ষতিকর। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র বর্তমানে চীন ও রাশিয়ার সঙ্গে প্রতিযোগিতামূলক লড়াইয়ে রয়েছে। যদি আমেরিকা একটি দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রের মতো পরিচালিত হয়, যেখানে নেতা নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করেন, তাহলে এই প্রতিযোগিতায় হেরে যাব। আরো বলেন, একজন ব্যবসায়ী হিসেবে ট্রাম্প আটলান্টিক সিটির ক্যাসিনোগুলো দেউলিয়া করেছেন। এখন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার সঙ্গে জুয়া খেলছেন। যদি এটি চলতে থাকে, তাহলে ভুল গ্রুপ চ্যাটে যুদ্ধ পরিকল্পনা ফাঁস হওয়া আমাদের সবচেয়ে ছোট দুশ্চিন্তা হবে!

30 Mar 25 1NOJOR.COM

হিলারি লিখেছেন, ট্রাম্প প্রশাসনের প্রায় প্রতিটি সিদ্ধান্ত ছিল ‘বোকামি’ এবং বিপজ্জনক

শনিবার ভোরে পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স জানান, পিটিআই প্রধান ইমরান খানকে তার শাসন এবং মানবাধিকার ও গণতন্ত্রের জন্য প্রচেষ্টায় নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এক্সে দেওয়া পোস্টে পার্টিয়েট সেন্ট্রাম বলেছে, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি, মনোনীত করার অধিকারী এমন একজনের সঙ্গে জোটবদ্ধ হয়ে আমরা পাকিস্তানের ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছি। এর আগে, দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য ২০১৯ সালেও ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল।

30 Mar 25 1NOJOR.COM

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত কারাবন্দি ইমরান খান

দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে সরকারের উদ্দেশে বিএনপির কেন্দ্রীয় নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, মানুষ ক্ষেপে গেলে কিন্তু আর কোনো কূলকিনারা পাবেন না। দ্রুত নির্বাচন দিয়ে দেশের মানুষকে বাঁচান। ফ্যাসিবাদী হাসিনা দিনের ভোট রাতে করে সাড়ে ১৫ বছর শাসন করেছে। দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আমরা সেই ঘটনার আর পুনরাবৃত্তি দেখতে চাই না। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে। দুলু বলেন, আমরা চেয়েছি- ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন। দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছি। নতুন কোনো রাজনৈতিক দল গঠনের জন্য আমরা রাস্তায় নামিনি।

30 Mar 25 1NOJOR.COM

মানুষ ক্ষেপে গেলে কূলকিনারা পাবেন না: সরকারকে দুলু

শনিবার শেরপুর নালিতাবাড়ীতে ফেসবুক পোস্টে হা হা রিঅ্যাক্ট দেওয়ার জেরে ছুরিকাঘাতে আবু নাঈম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। অভিযুক্ত সবুজ মিয়াকে (১৮) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। জানা যায়, সবুজের ফেসবুক স্ট্যাটাসে হা হা রিঅ্যাক্ট করে প্রতিবেশী আবু নাঈম। এর জেরে মেসেঞ্জারে দুজনের ঝগড়া হয়। তারপর দুপুরে নাঈমকে নয়াবিল বাজারে পেয়েই তার বুকে ছুরিকাঘাত করে সবুজ। পরে নাঈমকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

30 Mar 25 1NOJOR.COM

ফেসবুক পোস্টে হা হা রিঅ্যাক্ট দেওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, যারা একসময় মনে করেছিল রাষ্ট্র ক্ষমতা মানেই ইচ্ছামতো মানুষকে শোষণ করার সুযোগ, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্বের মাধ্যমে অঢেল সম্পদ বানানোর লাইসেন্স! তারা আজ হাড়ে হাড়ে উপলব্ধি করছে ক্ষমতার অপব‍্যবহারের পরিণাম কত ভয়াবহ। তিনি বলেন, দুই বড় দলের ক্ষমতার পালাবদলে এত হিংসা হানাহানি ও প্রতিশোধ পাল্টা প্রতিশোধের ধকলে নাগরিকেরা আজ ক্লান্ত। এবার তাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এর অবসান ঘটানোর ইঙ্গিত দিয়েছে। তিনি আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে হিংসা ও সন্ত্রাসের পুরোনো রাজনীতিকে জনগণ না বলে দিয়েছে। ধীরে ধীরে তরুণরা নেতৃত্ব গ্রহণ করলে সেটা পেছনে পড়ে যাবে। কেউ চাইলেই আর এ দেশে ফ‍্যাসিবাদী শাসন ফিরিয়ে আনতে পারবে না।

30 Mar 25 1NOJOR.COM

কেউ চাইলেই আর এদেশে ফ‍্যাসিবাদী শাসন ফিরিয়ে আনতে পারবে না: মজিবুর রহমান মঞ্জু

এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, দেশে এক ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসন চেপে বসেছিল। বাংলাদেশের ছাত্রদের নেতৃত্বে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে যে অভ্যুত্থান সংঘটিত হয়, তার মধ্যদিয়ে বাংলাদেশের মানুষ দীর্ঘ সময়ের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পায়। তিনি বলেন, বাংলাদেশে যাতে আর কখনোই ফ্যাসিবাদী শাসনব্যবস্থা ফিরে না আসে এই জন্য আমরা ছাত্ররা নিজেরা সংগঠিত হয়ে একটা দল করেছি। আমাদের দলের নাম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। আখতার বলেন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার আছে, মানবিক মর্যাদা আছে। আমরা রাজনীতির রাজনীতির মধ্যদিয়ে মানুষের নাগরিক অধিকার ও মানবিক মর্যাদাকে প্রতিষ্ঠিত করতে চাই। এটা হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদি ভিশন।

30 Mar 25 1NOJOR.COM

আর যেন ফ্যাসিবাদী শাসন না ফিরে তাই আমরা দল করেছি: আখতার হোসেন

শহীদ জিয়াউর রহমান ক্ষমতায় এসে দুর্ভিক্ষকবলিত দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা প্রদানে সক্ষম হয়েছিলেন বলে জানিয়েছেন বিএনপি নেতা আবু নাসের মো. রহমাতুল্লাহ। তিনি বলেন, সন্ত্রাসী আওয়ামী লীগ বাংলাদেশকে লুটেপুটে খেয়েছে। কৃষি ও কৃষকদের গলা চেপে ধরেছিল। বেশি দামে পণ্য ক্রয়ে ভারতনির্ভর করতে বাধ্য করে। দেশ মুক্ত হয়েছে স্বৈরাচারদের থেকে। মানুষ স্বস্তি পেয়েছে। তবে খুনিরা পালালেও তাদের দোসরসা রয়েছে দেশের অভ্যন্তরে। সুযোগ পেলে ক্ষতি করবে। তিনি বলেন, ১৯৭৫ সালের মর্মান্তিক পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন। দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে একমুঠো খাবার তুলে দেয়ার জন্য কৃষি ক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন।

30 Mar 25 1NOJOR.COM

দুর্ভিক্ষকবলিত দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন শহীদ জিয়া: রহমাতুল্লাহ

আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্মরণকালের নির্মম ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানামারে জরুরি স্বাস্থ্যসেবা দিতে ও উদ্ধার তৎপরতা চালাতে রোববার যাচ্ছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। এতে বলা হয়, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে ওষুধ, ত্রাণসামগ্রী, উদ্ধার এবং মেডিকেল সহায়তা প্রদানের জন্য বিশেষ বিমানে রোববার মিয়ানমারে যাচ্ছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল। উল্লেখ্য, শনিবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া হিসাবে দেশটিতে নিহতের সংখ্যা ১৬শ ছাড়িয়ে গেছে। আহত মানুষের সংখ্যা ৩ হাজার ৪০০ জনেরও বেশি।

30 Mar 25 1NOJOR.COM

ত্রাণ নিয়ে মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল

ঈদের আগে মার্চ মাসে রেকর্ড রেমিট্যান্সের পর মাস শেষ হওয়ার আগেই দেশের মোট রিজার্ভ ছাড়িয়েছে ২৫ বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তথ্যনুযায়ী, বৃহস্পতিবার মোট রিজার্ভের পরিমাণ বেড়ে হয়েছে ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার। আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী বেড়ে দাঁড়িয়েছে ২০ দশমিক ৩০ বিলিয়ন ডলারে। তবে ব্যয়যোগ্য রিজার্ভ এখনো ১৫ বিলিয়নের ঘরে রয়েছে। ৯ মার্চ বাংলাদেশ ব্যাংক জানায় যে আকু জানুয়ারি ও ফেব্রুয়ারির আমদানি বিল বাবদ ১.৭৫ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে। ফলে তখন নিট রিজার্ভ কমে ১৯.৭৫ বিলিয়ন ডলারে নেমে আসে।

30 Mar 25 1NOJOR.COM

ঈদের আগে রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার ছাড়াল

বান্দরবানে নাইক্ষ্যংছড়ি সীমান্তে পণ্য চোরাচালানের সময় মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ সালামের (৪২) পা বিচ্ছিন্ন হ‌ওয়ার ঘটনা ঘটেছে। দুপু‌রে চাকঢালা বিওপির ৪৪ নম্বর সীমান্ত পিলারের শূন্যলাইন থে‌কে প্রায় ২০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির দখলকৃত পুরান মাইজ্জা ক্যাম্পের আশেপাশের এলাকায় চোরাচালা‌নের সময় আরকান আর্মির আগে থে‌কে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরি‌কের বাঁ পায়ের হাঁটুর নিচের অংশ বি‌চ্ছিন্ন হ‌য়ে গে‌ছে। পরে স্থানীয়রা তা‌কে উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি উপজেলা কমপ্লেক্সে নিয়ে যায়।

30 Mar 25 1NOJOR.COM

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

আমরা শেখ হাসিনাকে ফেরত চাই, মির্জা আজমকে ফেরত চাই, ওবায়দুল কাদেরকে ফেরত চাই, আমরা শেখ হাসিনার ফাঁসি চাই বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান বাবুল। বাবুল বলেন, গত ১৫ থেকে ১৬ বছর আমরা ভোট দিতে পারিনি। ভোট দিয়ে আমরা এমপি বানাতে পারিনি। ভোট দিয়ে আমরা স্থানীয় সরকার বানাতে পারিনি। বিএনপি নেতা বলেন, সবচেয়ে বেশি নির্যাতনের শিকার কে হয়েছে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। যাকে আমরা গণতন্ত্রের মা বলি। মিথ্যা বনোয়াট মামলা দিয়ে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে তাকে বছরের পর বছর কারাগারে বন্দি করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে।

30 Mar 25 1NOJOR.COM

আমরা শেখ হাসিনাকে ফেরত চাই: মোস্তাফিজুর রহমান বাবুল 

শনিবার রাতে সুনামগঞ্জে বৌলাই নদীতে নৌকা ডুবে তিনজন শিশু ও দুইজন নারীসহ পাঁচজন মারা গেছেন। পুলিশ সূত্রে জানা যায়, মধ্যনগর উপজেলা থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় ৭০ জন যাত্রী এবং মালামাল নিয়ে জামালগঞ্জ উপজেলা শহরে আসার পথে বৌলাই নদীতে ডুবে যায়। অনেক যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও পাঁচজন যাত্রী নিহত এবং একজন আহতের খবর পাওয়া গেছে। নিহতরা সবাই নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলা থেকে জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছিলেন। পরবর্তীতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে!

30 Mar 25 1NOJOR.COM

নৌকাডুবি: নারী ও শিশুসহ ৫ জনের মৃত্যু, সংখ্যা আরও বাড়তে পারে

ভোলায় এনসিপি নেতা সামান্তা শারমিন বলেছেন, আওয়ামী সন্ত্রাসী দলের জায়গা বাংলাদের মাটিতে হবে না। এ ফ্যাসিস্ট ও গণহত্যাকারী দলের বিচার আন্তর্জাতিক আদালতে হতে হবে। শারমিন বলেন, গত ১৫ বছর বাংলাদেশে একটি দলই রাজত্ব কায়েম করেছে। গত ৫ আগস্ট বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে বিতাড়িত করেছে ছাত্র-জনতা। কিন্ত আমরা দেখতে পাচ্ছি পুরো ক্রেডিট নিয়ে নেওয়ার জন্য কিছু পক্ষ নিজেদের গুছিয়ে নিয়েছে। যাদের গত ১৫ বছর খুঁজে পাওয়া যায়নি। তারা এখন বড় বড় কথা বলছে। তাদের দেখছি এলাকায় চাঁদাবাজি করতে। তাদের দেখছি এলাকায় ত্রাস সঞ্চার করতে। কিন্ত বাংলাদেশের ছাত্র-জনতা ঘোষণা দিতে চায় যে বাংলাদেশে লুটপাট আর সন্ত্রাস মেনে নেওয়া হবে না।

30 Mar 25 1NOJOR.COM

আ.লীগের বিচার না হলে দেশে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ফিরবে না: সামান্তা শারমিন

গণপরিষদ নির্বাচন কেন দিতে হবে প্রশ্ন রেখে রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশ কি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল? গণপরিষদ তখনই হয় যখন দেশ নতুন স্বাধীন হওয়ার পর আইন থাকে না, সংবিধান থাকে না, সরকার থাকে না। তিনি বলেন, একটি রাজনৈতিক দল যারা ১৯৭১ সালে রাজনৈতিকভাবে অপরাধ করেছেন; ১৯৭১ এর বড় অর্জনকে দ্বিতীয় স্বাধীনতা ও গণপরিষদের নামে মানুষের মন থেকে ভুলিয়ে দিতে চান তারা। কিন্তু যারা বৈষম্যবিরোধী ছাত্রনেতা ছিলেন, নতুন রাজনৈতিক দল করেছেন, তারা যদি এইসব কথা বলেন, তবে আমাদের বড় প্রশ্ন জাগে- আপনারা কার কথায় এসব বলছেন? আপনাদের এসব কথা বলা ঠিক না। তিনি সরকারের উদ্দেশে বলেন, জনগণের সঙ্গে নির্বাচন নিয়ে লুকোচুরি খেলছেন। একবার বলেন মার্চ, একবার জুন, একবার ডিসেম্বর। সংস্কার চলমান প্রক্রিয়া। আর এ সংস্কার করবে নির্বাচিত সরকার। আপনারা সংস্কারের একটা প্রস্তাব দিতে পারেন।

30 Mar 25 1NOJOR.COM

গণপরিষদ তখনই হয় যখন দেশ স্বাধীন হবার পর আইন থাকে না, সংবিধান থাকে না, সরকার থাকে না: রিজভী

যুক্তরাষ্ট্রের সঙ্গে গুপ্তচরবৃত্তি এবং সামরিক সহযোগিতার অভিযোগে সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলার হুঁশিয়ারি দিয়েছে হুথি আনসারুল্লাহ। সংগঠনটির নেতা মোহাম্মদ আল-ফারাহ শুক্রবার এক্সে এক পোস্টে লেখেন, যে কোনো আমিরাতি ব্যক্তি বা গোষ্ঠী যদি যুক্তরাষ্ট্রের পক্ষে ইয়েমেনের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য সরবরাহ বা সামরিক সহায়তা দেয়, তাহলে তারা ইয়েমেনি প্রতিশোধের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এখন থেকে ইয়েমেনের পাল্টা হামলা শুধু মোখা ও শাবওয়াহ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না—বরং আবুধাবি ও দুবাইও আমাদের লক্ষ্যবস্তুতে থাকবে। আমিরাতের এই ‘বেপরোয়া’ কর্মকাণ্ড বিশ্বাসঘাতকতার শামিল।

29 Mar 25 1NOJOR.COM

আবুধাবি ও দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলার হুঁশিয়ারি হুথি আনসারুল্লাহর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি দল ও দেশের জনগণের স্বার্থে আঘাত এলে প্রয়োজনে মাঠে নামবে। দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে, কোনো চক্রান্ত সফল হতে দেওয়া হবে না। ফ্রান্স, লন্ডন, আমেরিকা থেকে কেউ যদি দেশের মানুষকে উত্তেজিত করার চেষ্টা করেন, তবে তা রুখে দেওয়া হবে। বিএনপি মহাসচিব বলেন, বিএনপি ভারত-পাকিস্তান কারো পক্ষের নয়। বিএনপি বাংলাদেশের পক্ষে। তিনি বলেন, ১৭ বছর লড়াই সংগ্রাম হলো, সুখি সমৃদ্ধশালী দেশ গড়ার জন্য। আমরা তিস্তা নদীর পাড়ে গিয়ে প্রতিবাদ করেছি। বিএনপি করে এমন মানুষ নির্যাতনের স্বীকার হয়েছে ৯৯ শতাংশ। কিন্তু একদিন হঠাৎ করে হাসিনাকে আল্লাহ গুম করে দিলেন, মানুষ শান্তি পেল। তিনি বলেন, ড. ইউনূসকে দেশের মানুষ সরকারের প্রধান উপদেষ্টা বানিয়েছে, স্বল্প সময়ের মধ্যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে নির্বাচন দেওয়ার জন্য। অনির্দিষ্টকালের জন্য এই সরকার জনগণ মানবে না।

29 Mar 25 1NOJOR.COM

প্রয়োজনে রাজপথে নামার হুঁশিয়ারি মির্জা ফখরুলের

শনিবার দুপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ খাগড়াছড়ির রামগড়ের আব্দুল মজিদ হোসেনের পরিবারকে ১০ লাখ টাকা সরকারি সহায়তার চেক তুলে দিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক জানান, শহিদ মজিদের নাম গেজেটভুক্ত হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদা ও তার পরিবারের প্রতি যথাযথ সম্মান প্রদান করা হবে। প্রথম ধাপে ১০ লাখ টাকার চেক দেওয়া হয়েছে, পরবর্তীতে আরও ২০ লাখ টাকা দেওয়া হবে। দুই ধাপে মোট ৩০ লাখ টাকা পাবে শহিদ মজিদ হোসেনের পরিবার।

29 Mar 25 1NOJOR.COM

খাগড়াছড়িতে জুলাই শহিদ পরিবার পেল ১০ লাখ টাকা সরকারি সহায়তা

স্বরাষ্ট্র উপদেষ্টাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্বাক্ষর এবং সিল জালিয়াতি করে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে জাফর ইকবালকে (৪৬) গ্রেফতার করেছে র‌্যাব। জাফর ইকবাল বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি, পদোন্নতি, বদলি সংক্রান্ত এবং পার্শ্ববর্তী দেশ থেকে আমদানির অনুমতি দেওয়ার নামে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। তিনি এসব প্রতারণামূলক কর্মকাণ্ডে স্বরাষ্ট্র উপদষ্টোসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্বাক্ষর ও সিল ব্যবহার করতেন। তার বিরুদ্ধে গাইবান্ধা সাদুল্যাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

29 Mar 25 1NOJOR.COM

স্বরাষ্ট্র উপদেষ্টার সিল জালিয়াতি করে প্রতারণা

চার দিনের সরকারি সফর শেষে রাত ৮টার পর দেশ ফিরেছেনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এর আগে, শনিবার দুপুরে বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রধান প্রটোকল অফিসার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী হং লেই বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান।

29 Mar 25 1NOJOR.COM

চীন থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। রোববার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। চাঁদ দেখা যাওয়ায় এবার তারা ২৯টি রোজা রাখলেন। সন্ধ্যা ৬টার দিকে আনুষ্ঠানিকভাবে ঈদের চাঁদের অনুসন্ধান শুরু হয়। এর আগে সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্র থেকে সৌদির প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল-খুদাইরি বলেন, ‘সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্রে আজ ৬টা ১২ মিনিটে সূর্যাস্ত যাবে। এবং অর্ধচন্দ্র সূর্যাস্তের ৮ মিনিট পর অস্ত যাবে। দৃশ্যমানতার সময় দীর্ঘ অথবা ছোট হোক, যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে চাঁদ দেখা সম্ভব।’ শেষ পর্যন্ত ধারণা ঠিক হয়।

29 Mar 25 1NOJOR.COM

সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদ রোববার

শনিবার নাটোরে পুরাতন ডিসি বাংলোর পাশের পুকুরে অস্ত্র খুঁজতে গিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের ব্যালট পেপার উদ্ধার করেছে পুলিশ। পেপারগুলো পুকুরের মাটিতে পুঁতে রাখা ছিল। ডেপুটি কালেক্টর মো. রাশেদুল ইসলাম বলেন, "বস্তাভর্তি ব্যালট পেপার পুঁতে রাখার ঘটনার খবর পেয়ে পুরাতন ডিসি বাংলোতে আসি। সেখানে মাটি খুঁড়ে অন্তত ১০০ বস্তা ব্যালট পেপার উদ্ধার করি। নিয়ম অনুযায়ী, ৬ মাস পর্যন্ত এই ব্যালট পেপারগুলো ট্রেজারিতে জমা থাকে। পরবর্তীতে কোনো মামলা মোকদ্দমা না হলে ব্যালটগুলো ধ্বংস করা বা অন্যত্র সরিয়ে ফেলা হয়।" এর আগে পুকুর থেকে ছয়টি অস্ত্র উদ্ধার করা হয়েছিল।

29 Mar 25 1NOJOR.COM

ডিসির বাংলোর জঙ্গলে মিলল সংসদ নির্বাচনের সিলমারা বিপুল ব্যালট

দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবারের ঈদযাত্রায় কোথাও বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি। কুমিল্লা অংশে পরিবহণের কিছুটা চাপ থাকলেও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আগের তুলনায় কম সময়ে ঘরে ফিরতে পারছে যাত্রীরা। যানজট নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী, পুলিশ, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা। ভোগান্তি কমাতে মহাসড়কের ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদসহ নানা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে যানজট নিরসনে মনিটরিং করা হচ্ছে। আর এতেই স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন যাত্রীরা।

29 Mar 25 1NOJOR.COM

ঈদযাত্রায় স্বস্তি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেই যানজট

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হওয়ার পর ইতোমধ্যে কয়েক লাখ মানুষ ঢাকা ছেড়েছে। ফলত শনিবার দেখা গেছে মেট্রোরেলে যাত্রী সংখ্যা কম। ডিএমটিসিএল জানিয়েছে, গত বছরের মতো ঈদের দিন মেট্রো চলাচল বন্ধ থাকবে, তবে আগের শিডিউল অনুযায়ী ঈদের অন্য দিনগুলোতে চলাচল অব্যাহত থাকবে। ঈদের পর রমজান মাসের শিডিউলও আর থাকবে না।

29 Mar 25 1NOJOR.COM

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

কসবায় ৮ বছর বয়সি শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহ আলম মিয়াকে (৪০) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। জানা গেছে, শিশুটির বাবা বেচেঁ নেই। তার মার অনত্র বিয়ে হয়ে গেছে। দাদীর সঙ্গে থেকে স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণিতে পড়ে শিশুটি। শুক্রবার সকালে শিশুটিকে বাড়িতে একা রেখে তার দাদী অন্য এক জায়গায় যায়। এ সময় শাহ আলম কৌশলে ওই বাড়িতে ঢুকে ঘুমন্ত শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি শিশুটির সমবসয়ী আরেক শিশু দেখতে পেয়ে চিৎকার শুরু করে। এতে দৌড়ে পালিয়ে যায় শাহ আলম।

29 Mar 25 1NOJOR.COM

শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে কারাগারে যুবক গ্রেফতার

ধর্ম অবমাননা সম্পর্কিত কন্টেন্ট পোস্ট করার অভিযোগে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন পাকিস্তানের একটি আদালত‌। লিগ্যাল কমিশন অন ব্লাসফেমির আইনজীবী রাও আবদুর রহিম বলেন, ‘পবিত্র নবীর (সা.) বিরুদ্ধে ধর্ম অবমাননাকর বিষয়বস্তু ছড়ানোর অভিযোগে পাঁচজন অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কুরআন অবমাননার অভিযোগে তাদের সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচজনের মধ্যে একজন আফগান ও চারজন পাকিস্তানি নাগরিক।

29 Mar 25 1NOJOR.COM

ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানে ৫ জনের মৃত্যুদণ্ড

ভারতের ছত্তিশগড়ে সরকারি অভিযানে ১৬ জন মাওবাদী নিহত হয়েছে। এতে দুই নিরাপত্তা কর্মী আহত হয়েছে। পুলিশ জানায়, সুকমা জেলায় মাওবাদীদের উপস্থিতির গোপন তথ্য পাওয়ার পর শুক্রবার এই অভিযান শুরু করা হয়। ডিআরজি ও কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর একটি যৌথ দল অভিযান চালায়। শনিবার সকাল ৮টা থেকে মাওবাদীদের সঙ্গে টানা বন্দুকযুদ্ধের পর সকাল ১০টার দিকে পুলিশ জানায়, অভিযানের পর ঘটনাস্থল থেকে ১৬ জন নিহত মাওবাদীর লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও একে-৪৭, এসএলআর, ইনসাস রাইফেল, ৩০৩ রাইফেল, রকেট লঞ্চার ও বিস্ফোরকসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

29 Mar 25 1NOJOR.COM

ভারতে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৬ মাওবাদী নিহত

হামাসের হাতে জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধবিরতির পক্ষে সমর্থন জানিয়েছেন ৬৯% ইসরাইলি। এই চুক্তির বিরোধিতা করছেন ২১% ইসরাইলি। এমনকি জোটের ভোটারদের মধ্যেও ৫৪% যুদ্ধবিরতির পদক্ষেপকে সমর্থন করে, বিরোধিতা করে ৩২%! ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিন ধরে ৫৯ জন জিম্মিকে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে গাজা যুদ্ধের অবসানের প্রস্তাব প্রত্যাখান করে আসছে। তাদের দাবি, উপত্যকাটির ক্ষমতা থেকে হামাসকে সরিয়ে দেওয়া হলেই কেবল যুদ্ধ শেষ হতে পারে, যাতে আর কোনও হুমকি তৈরি করতে না পারে।

29 Mar 25 1NOJOR.COM

গাজায় যুদ্ধবিরতি চান ৬৯ শতাংশ ইসরাইলি: জরিপ

মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড যাবেন। সেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে নেইপিদো। পশ্চিমা দেশগুলোর মিন অং হ্লাইংয়ের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার পর আসিয়ান জোট উত্থাপিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় তাকে আসিয়ানের শীর্ষ সম্মেলনে যোগ দিতেও নিষেধ করা হয়েছে। জানা গেছে জান্তা সরকারের প্রধান নরেন্দ্র মোদির সাথেও সাক্ষাতের জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে।

29 Mar 25 1NOJOR.COM

বিমসটেকে ড. ইউনূসের সঙ্গে বৈঠক আয়োজনের চেষ্টায় মিয়ানমার

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়াকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, চীনের সাথে আমাদের সম্পর্ক ও ব্যবসা বছরের পর বছর ধরে খুবই শক্তিশালী। সরকারের কাজ হল একটি নতুন বাংলাদেশ পুনর্গঠন করা এবং জনগণ আশা করে নিজ দেশের উন্নয়নে চীনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারবে। প্রধান উপদেষ্টা চীনের নিম্ন আয়ের মানুষের দিকে গুরুত্ব দিয়ে অর্থনৈতিক উন্নতির কৌশলকে প্রশংসিত করেন।সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ এবং চীনের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বেড়েছে। চীন টানা ১৫ বছর ধরে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। বর্তমানে বাংলাদেশে প্রায় ১,০০০ চীনা প্রতিষ্ঠান কাজ করছে, যা মোট ৫,৫০,০০০ এরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করেছে। সম্প্রতি চীনের চিকিৎসা বাজারেও বাংলাদেশছর প্রবেশ শুরু হচ্ছে!

29 Mar 25 1NOJOR.COM

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করবে: প্রধান উপদেষ্টা

পিরোজপুরের কাউখালীতে পোস্টার লাগানোর সময় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার জন্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে দুষছেন ছাত্রদলের নেতাকর্মীরা। রাঢ়ীর হাট এলাকায় হওয়া এ ঘটনায় আহত হয়েছে পাঁচজন। স্থানীয় ছাত্রলীগ নেতা বলছেন, ফেসবুক পোস্ট ইস্যুতে সংঘর্ষ হয়েছে। তাদের খাবার ঘরেও আগুন দেওয়া হয়েছে। ছাত্রদলের নেতাকর্মীরা জানান, স্বেচ্ছাসেবক দলের নেতা জসিম উদ্দিনের ঈদ শুভেচ্ছার পোস্টার লাগানোর জন্য শুক্রবার রাতে তারা রাঢ়ীর হাটে যায়। এ সময় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রাসেল রাঢ়ী এবং তার ভাই যুবলীগের নেতা রহমত রাঢ়ীর নেতৃত্বে একদল যুবক তাদের ওপর হামলা চালায়।

29 Mar 25 1NOJOR.COM

পোস্টার লাগানোর সময় ছাত্রদলের ওপর হামলা, নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ

গত ২৪ ঘন্টায় একনজরে ১৪১ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।