Web Analytics

যুক্তরাষ্ট্রের সঙ্গে গুপ্তচরবৃত্তি এবং সামরিক সহযোগিতার অভিযোগে সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলার হুঁশিয়ারি দিয়েছে হুথি আনসারুল্লাহ। সংগঠনটির নেতা মোহাম্মদ আল-ফারাহ শুক্রবার এক্সে এক পোস্টে লেখেন, যে কোনো আমিরাতি ব্যক্তি বা গোষ্ঠী যদি যুক্তরাষ্ট্রের পক্ষে ইয়েমেনের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য সরবরাহ বা সামরিক সহায়তা দেয়, তাহলে তারা ইয়েমেনি প্রতিশোধের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এখন থেকে ইয়েমেনের পাল্টা হামলা শুধু মোখা ও শাবওয়াহ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না—বরং আবুধাবি ও দুবাইও আমাদের লক্ষ্যবস্তুতে থাকবে। আমিরাতের এই ‘বেপরোয়া’ কর্মকাণ্ড বিশ্বাসঘাতকতার শামিল।

29 Mar 25 1NOJOR.COM

আবুধাবি ও দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলার হুঁশিয়ারি হুথি আনসারুল্লাহর

নিউজ সোর্স

আবুধাবি ও দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলার হুঁশিয়ারি হুথি আনসারুল্লাহর

সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলার কঠোর হুঁশিয়ারি দিয়েছে হুথি আনসারুল্লাহ। যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির কথিত গুপ্তচরবৃত্তি এবং সামরিক সহযোগিতার কারণেই মূলত এ হুঁশিয়ারি দিলো ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।