Web Analytics

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস স্কাউটস কার্নিভালের উদ্বোধন করেন। একইসঙ্গে তিনি বিজয়ী স্কাউট সদস্যদের হাতে শাপলা কাব অ্যাওয়ার্ড তুলে দেন। জানা গেছে, দেশব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে আজ। সারাদেশে অন্তত ৫২৭টি জায়গায় একযোগে এই কার্নিভাল শুরু হয়েছে।

23 Jun 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টা বাংলাদেশ স্কাউটস এর দেশব্যাপী আয়োজিত কাব কার্নিভালের উদ্বোধন করেছেন। একইসঙ্গে তিনি বিজয়ী স্কাউট সদস্যদের হাতে শাপলা কাব অ্যাওয়ার্ড তুলে দিয়েছেন।

ঢাকায় এক অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই বিপ্লবে নিহত স্কাউটদের বীরত্বকে অভূতপূর্ব বলে উল্লেখ করেন। তিনি বাংলাদেশ স্কাউটসের কাব কার্নিভালে নিজের স্কাউটিং অভিজ্ঞতা তুলে ধরে কিশোরদের বৈশ্বিক জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। ইউনূস বলেন, যারা এগিয়ে গেছে তাদের দায়িত্ব এখন অন্যদের সাহায্য করা। অনুষ্ঠানে শহীদ আট স্কাউটের পরিবারকে গ্যালানট্রি অ্যাওয়ার্ড ও প্রতিযোগিতায় বিজয়ীদের শাপলা কাব অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

23 Jun 25 1NOJOR.COM

জুলাই বিপ্লবে বাংলাদেশি স্কাউটদের আত্মত্যাগ বিশ্ব ইতিহাসে অনন্য: ইউনূস

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর কমপক্ষে ১০ সদস্য নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। রোববার ইয়াজদ প্রদেশে ইসরাইলি হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। এদিকে ইসরাইল বলছে, গত ১৩ জুন থেকে শুরু করা হামলায় ইরানের দুই ডজন সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন।

23 Jun 25 1NOJOR.COM

রোববার ইসরাইলি হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর\কমপক্ষে ১০ সদস্য নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

ইরানের সঙ্গে উত্তেজনার কারণে ১০ দিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর। দেশটি বিদেশি নাগরিকদের ফিরিয়ে দেওয়া এবং নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে আনার জন্য সীমিত প্রত্যাবাসন ফ্লাইট চালু করেছে। সোমবার ২৪টি ফ্লাইট পরিচালিত হবে, প্রতিটিতে সর্বোচ্চ ৫০ জন করে যাত্রী থাকবে। মানবিক ও জাতীয় নিরাপত্তা অগ্রাধিকার পাচ্ছে। এ সময়ে প্রায় ৪০ হাজার পর্যটক আটকে পড়েন। বিমানবন্দরে কঠোর প্রবেশ নিয়ম আরোপ করা হয়েছে এবং যাত্রীদের দুই ঘণ্টার বেশি আগে পৌঁছাতে নিষেধ করা হয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির বিরুদ্ধে সতর্ক করেছেন এবং কঠোর সামরিক প্রতিক্রিয়া কাঙ্ক্ষিত ফল আনবে না বলে উল্লেখ করেছেন। ইরানের পারমাণবিক স্থাপনার ওপর মার্কিন বিমান হামলার পর তিনি কূটনৈতিক ও প্রযুক্তিগত আলোচনার পুনরায় শুরু হওয়াই একমাত্র সমাধান হিসেবে দেখেন। তিনি সংযমের আহ্বান জানিয়ে আঞ্চলিক অস্থিতিশীলতার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন এবং ইরানসহ অন্যান্য দেশকে পরিস্থিতি আরো খারাপ করার পদক্ষেপ না নিতে অনুরোধ করেছেন। ম্যাক্রোঁ শীঘ্রই ন্যাটো শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন।

মার্কিন হামলার পরও ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত-রাভানচি ঘোষণা দিয়েছেন, তেহরান জাতিসংঘের নিউক্লিয়ার নন-প্রলিফেরেশন চুক্তি (এনপিটি)-এর ‘প্রতিশ্রুতিবদ্ধ সদস্য’ হিসেবে থাকবে। তিনি বলেন, এনপিটি’র কাঠামো অনুযায়ী ইরান ‘শান্তিপূর্ণ উদ্দেশ্যে’ এবং জ্বালানি চাহিদার জন্য ইউরেনিয়ামসমৃদ্ধকরণ অব্যাহত রাখবে। তখত-রাভানচি বলেছেন, ইরানের ওপর চলমান হামলার মধ্যে সংলাপ চালিয়ে যাওয়ার কোনো অর্থ নেই। আমরা আলোচনার জন্য আলোচনা করি না।

23 Jun 25 1NOJOR.COM

তেহরান জাতিসংঘের নিউক্লিয়ার নন-প্রলিফেরেশন চুক্তি (এনপিটি)-এর ‘প্রতিশ্রুতিবদ্ধ সদস্য’ হিসেবে থাকবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত-রাভানচি

যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রেক্ষাপটে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। হামলা নিন্দা জানালেও, ইউক্রেনে সামরিক অভিযান চলমান থাকায় রাশিয়া যুদ্ধে জড়াবে না বলে জানিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন ইরান ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে পারে, যেখানে পুতিন মধ্যস্থতাকারীর ভূমিকা রাখবেন। সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ যুক্তরাষ্ট্রের হামলার সমালোচনা করেছেন এবং বলেছেন, ট্রাম্প নতুন যুদ্ধের সূচনা করেছেন, তবে ইরানের পারমাণবিক কর্মসূচি অব্যাহত থাকবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে আরও সক্রিয় সমর্থন চেয়েছেন। মস্কো সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি খামেনির একটি চিঠি পুতিনকে পৌঁছে দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে রাশিয়ার আরও জোরালো সহায়তা কামনা করেন। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার বিষয়ে রাশিয়া উদ্বেগ প্রকাশ করেছে, তবে মার্কিন পারমাণবিক হামলার বিরুদ্ধে এখনও সরাসরি নিন্দা জানাননি। তেহরান বর্তমান সহায়তায় সন্তুষ্ট নয় এবং উত্তেজনার মধ্যে রাশিয়ার আরো বড় ভূমিকা প্রত্যাশা করছে।

২৩ জুন, চাকরিচ্যুত ও কারাবন্দি বিডিআর সদস্য ও তাদের পরিবার জাতীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এলাকার দিকে পদযাত্রা শুরু করেন। পুলিশের ব্যারিকেডে শাহবাগ থানার সামনে তাদের পথ বাধাগ্রস্ত হয়। তারা পিলখানা হত্যাকাণ্ডের বিচার পুনর্বিবেচনা, নিরপরাধ কারাবন্দিদের মুক্তি ও ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহাল দাবি করেন। তারা অতীত ও বর্তমান সরকারের অবহেলা ও তদন্ত কমিশনের সীমাবদ্ধতার অভিযোগ তুলেছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানায়।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র ইরানে মার্কিন হামলাকে জাতিসংঘের সনদ লঙ্ঘন উল্লেখ করে নিন্দা জানিয়েছেন। এই উত্তেজনার জন্য ইসরাইলের অব্যাহত যুদ্ধ প্রচেষ্টা ও ভূমি দখলের নীতিকে দায়ী করে মুখপাত্র বলেন, পশ্চিমা দেশগুলো স্বীকৃতি ও উৎসাহেই মূলত ইসরাইল এসব কাজ করে যাচ্ছে। আরও বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়কে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এই উসকানিমূলক ও সংঘর্ষমুখী আচরণের বিরুদ্ধে একযোগে নিন্দা ও প্রত্যাখ্যানের আওয়াজ তুলতে হবে।’

23 Jun 25 1NOJOR.COM

আন্তর্জাতিক সম্প্রদায়কে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এই উসকানিমূলক ও সংঘর্ষমুখী আচরণের বিরুদ্ধে একযোগে নিন্দা ও প্রত্যাখ্যানের আওয়াজ তুলতে হবে: উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলমান ইরান-ইসরাইল সংঘাতে সরাসরি কোনো পক্ষ নেওয়া থেকে বিরত থাকার ওপর জোর দিয়েছেন। তিনি ইসরাইলে প্রায় ২০ লাখ রুশভাষীর উপস্থিতি এবং মুসলিম বিশ্বের সঙ্গে রাশিয়ার ঐতিহাসিক সম্পর্ক তুলে ধরে সমতা ও কূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা উল্লেখ করেন। পুতিন ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ও ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। তিনি সরাসরি অংশগ্রহণের বদলে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় আগ্রহ প্রকাশ করেছেন।

বাংলাদেশের ব্যাংক খাত মারাত্মক সঙ্কটে পড়েছে, মন্দ ঋণ বেড়ে যাওয়ায় প্রভিশন ঘাটতি মার্চ ২০২৫-এ দাঁড়িয়েছে রেকর্ড ১ লাখ ৭০ হাজার ৬৫৫ কোটি টাকায়। ব্যাংকগুলোর মূলধন নেমে এসেছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে, ফলে বিনিয়োগ সক্ষমতা কমেছে। আগের সরকারের সময় লুটপাট ও দুর্নীতির কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। সংস্কার শুরু হলেও পাচার হওয়া অর্থ আদায় না হওয়ায় আর্থিক ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। এতে ব্যাংকগুলোর মুনাফা কমে যাচ্ছে এবং ঋণের সুদের হার বেড়ে পুরো অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।

জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া বলেছেন, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ইরানের পারমাণবিক স্থাপনায় পরিদর্শন চালিয়েছে। কিন্তু এই নজিরবিহীন স্বচ্ছতা ও সহযোগিতার প্রতিদান হিসেবে তেহরান সাহায্য না পেয়ে বরং বোমাবর্ষণের শিকার হচ্ছে। তিনি বলে, বিপরীতে ইসরাইল এখনও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ বিষয়ক চুক্তি স্বাক্ষর করেনি। ফলে দেশটির ওপর আইএইএ’র পূর্ণাঙ্গ পরিদর্শন ব্যবস্থা কার্যকর নয়।

23 Jun 25 1NOJOR.COM

ইসরাইল এখনও এনপিটি স্বাক্ষর করেনি। ফলে দেশটির ওপর আইএইএ’র পূর্ণাঙ্গ পরিদর্শন ব্যবস্থা কার্যকর নয়। বিপরীতে ইরান বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি আইএইএ পরিদর্শনের শিকার: জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিলি

ইসরাইলি আগ্রাসনের অবসানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি যুদ্ধবিরতির প্রস্তাব তুলেছে পাকিস্তান, চীন ও রাশিয়া। অবিলম্বে শর্তহীন যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছে এই তিন দেশ। যুদ্ধ প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস নিরাপত্তা পরিষদে বলেন, ‘ইরানি পারমাণবিক স্থাপনায় বোমাবর্ষণ এক বিপজ্জনক মোড়ের সূচনা।’ তিনি বলেন, অবিলম্বে যুদ্ধবিরতি এবং ‘গম্ভীর ও ধারাবাহিক কূটনৈতিক আলোচনার’ প্রয়োজন রয়েছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের মূল পারমাণবিক কেন্দ্র ফোর্ডো, নাতানজ ও ইসফাহানে সফল হামলা চালানো হয়েছে।

23 Jun 25 1NOJOR.COM

মধ্যপ্রাচ্যে ইসরাইলি আগ্রাসনের অবসানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি যুদ্ধবিরতির প্রস্তাব তুলেছে পাকিস্তান, চীন ও রাশিয়া।

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রসঙ্গ উল্লেখ না করেই ইরানের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে ওআইসি। সংস্থাটি এক যৌথ বিবৃতিতে ইসরাইলকে অবিলম্বে এই আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছে। ওআইসি বলেছে, ইসরাইলের ‘অস্থিতিশীলতা সৃষ্টিকারী নীতিমালা’ এবং ‘ইরান, সিরিয়া ও লেবাননে সাম্প্রতিক হামলাকে আন্তর্জাতিক আইন এবং সংশ্লিষ্ট দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রকাশ্য লঙ্ঘন’। সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইল আমাদের প্রতি একটি বড় সীমারেখা অতিক্রম করেছে। ইরান যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেবে—যেকোনো প্রয়োজনীয় উপায়ে।

23 Jun 25 1NOJOR.COM

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রসঙ্গ উল্লেখ না করেই ইরানের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে ওআইসি।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা সোমবার পশ্চিম, পূর্ব এবং মধ্য ইরানের কমপক্ষে ছয়টি বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে। এখন এই বিমানবন্দরগুলো থেকে বিমান উড্ডয়ন ও পরিচালনা সম্ভব না। তারা দাবি করছে, দূর থেকে চালিত বিমান ১৫টি ইরানি বিমান এবং হেলিকপ্টার ধ্বংস করেছে। এছাড়া এক্স পোস্টে এক ছবি যুক্ত করে বলেছে, তেহরানের মেহরাবাদ, মাশহাদ, দেজফুল বিমানবন্দরগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আরও বলেছে, ‘এই হামলায় রানওয়ে, ভূগর্ভস্থ বাঙ্কার, একটি জ্বালানি ভর্তি বিমান এবং ইরানি সরকারের এফ-১৪, এফ-৫ এবং এএইচ-১ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।'

23 Jun 25 1NOJOR.COM

সোমবার পশ্চিম, পূর্ব এবং মধ্য ইরানের কমপক্ষে ছয়টি বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গতকাল সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল গ্রেফতারের যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। তাকে এখনো গ্রেফতার করা হয়নি। তিনি বলেন, উত্তরা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদা আটক হয়েছেন। তাকে আটকের সময় যেভাবে মব জাস্টিস করা হয়েছে তা কাম্য নয়।

23 Jun 25 1NOJOR.COM

সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালের গ্রেফতার নিয়ে রোববার যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়, তাকে এখনো গ্রেফতার করা হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্য ছিল কেবল পরমাণু হুমকি ঠেকানো, সরকার পরিবর্তন নয়। হেগসেথ বলেন, এই হামলা ‘যুক্তরাষ্ট্র ও মিত্র ইসরাইলের স্বার্থ রক্ষা’ এবং ‘আমাদের সেনাদের সুরক্ষা’ নিশ্চিত করতেই চালানো হয়েছে। তিনি বলেন, ‘ইরানের পারমাণবিক কর্মসূচিকে কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছে’।

23 Jun 25 1NOJOR.COM

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্য ছিল কেবল পরমাণু হুমকি ঠেকানো, সরকার পরিবর্তন নয়: পিট হেগসেথ

ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলার পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার আহ্বান জানিয়েছে ইরানের রাজনীতিবিদ ও রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো। চ্যানেল-৩ মধ্যপ্রাচ্যে অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটির একটি মানচিত্র প্রকাশ করেছে। যেগুলো ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। এর মধ্যে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিও রয়েছে। খামেনি সমর্থিত কেহান পত্রিকার প্রধান হোসেইন শরিয়তমাদারি লেখেন, ‘এখন আমাদের পালা, প্রথম পদক্ষেপ হিসেবে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ওপর অবিলম্বে ক্ষেপণাস্ত্র বর্ষণ করার। ’ এছাড়া তিনি হরমুজ প্রণালি বন্ধের আহ্বান জানান। এদিকে ইরানের সাংসদ হামিদ রাসাইও বলেন, ইরানকে অবশ্যই সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটিতে আঘাত করতে হবে।

23 Jun 25 1NOJOR.COM

ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে হামলার আহ্বান জানিয়েছে ইরানের রাজনীতিবিদ ও রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো।

থানায় রক্ষিত এইচএসসি প্রশ্নপত্রের বাক্স খোলা অবস্থায় পাওয়া যাওয়ায় নওগাঁর ধামইরহাট থানার ওসিসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।। এর আগে একই ঘটনায় আরও দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছিল। জানা গেছে, প্রশ্নের কয়েকটা বাক্স হাজতখানায় রাখা হয়। ঐ রাতেই ঐখানে এক মাদক আসামিকে রাখা হয়। সে প্রশ্নের বাক্স খুলে প্রশ্নপত্র ছিঁড়ে ছড়িয়ে ছিটিয়ে দেয়। যা পরদিন সকালে পুলিশের নজরে আসে। এই ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে এই একশন নিয়েছে প্রশাসন।

23 Jun 25 1NOJOR.COM

থানায় রক্ষিত এইচএসসি প্রশ্নপত্রের বাক্স খোলা অবস্থায় পাওয়া যাওয়ায় ধামইরহাট থানার ওসিসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে আরও দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছিল।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাবেক সিইসি নূরুল হুদার যেটা হয়েছে, মানে গলায় এটা–সেটা পরিয়ে দেওয়া হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন কোনো কিছু থাকলে আমাদের জানাবেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রপার অ্যাকশন নেবে।’ আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই ওনার ওপর হামলা করা হয়েছে। এটার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। যদি কেউ জড়িত থাকেন, আইনানুগ ব্যবস্থা নেব।’ উপদেষ্টা বলেন, ‘আমরা কৃষিজমি সুরক্ষার জন্য একটি আইন করতে যাচ্ছি, যাতে কৃষিজমি দখল না হয়।

23 Jun 25 1NOJOR.COM

মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাবেক সিইসি নূরুল হুদার যেটা হয়েছে, মানে গলায় এটা–সেটা পরিয়ে দেওয়া হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

সুনামগঞ্জের জগন্নাথপুরে সেনাবাহিনীর সঙ্গে অস্ত্রধারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আবু সাঈদ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে গুলিসহ তিনটি আগ্নেয়াস্ত্র ও একাধিক দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ও যুবলীগ নেতা একরার হোসেনের সঙ্গে একই গ্রামের বাসিন্দা ওই ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমানের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। গত শুক্রবার উভয় পক্ষ অস্ত্র প্রদর্শন করে। পরে সেনাবাহিনী অভিযান চালায়। এ সময় সেনাবাহিনীর দিকে গুলি ছুঁড়লে পাল্টা প্রতিক্রিয়ায় এই ঘটনা ঘটে।

23 Jun 25 1NOJOR.COM

জগন্নাথপুরে সেনাবাহিনীর সঙ্গে অস্ত্রধারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আবু সাঈদ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

দেশের ৬২ জেলার ১৫০টি নির্বাচিত উপজেলায় চালু হতে যাচ্ছে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’। বাস্তাবয়ন হলে স্কুলে খাবার পাবে প্রাথমিকের ১৫০ উপজেলার শিক্ষার্থীরা। আর এই প্রকল্প বাস্তবায়নে ৩০ জুনের মধ্যে ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের হালনাগাদ তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে এই নির্দেশনায় কক্সবাজার ও বান্দরবান জেলা ব্যতীত বলা হয়েছে।

23 Jun 25 1NOJOR.COM

দেশের ৬২ জেলার ১৫০টি নির্বাচিত উপজেলায় চালু হতে যাচ্ছে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’। বাস্তাবয়ন হলে স্কুলে খাবার পাবে প্রাথমিকের ১৫০ উপজেলার শিক্ষার্থীরা।

হোয়াইট হাউসের ওভাল অভিসে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে স্থানীয় সময় সোমবার বিকেলে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা এবং ট্রম্পের তেহরানকে দিক পরিবর্তন না করলে শাসনব্যবস্থা পরিবর্তনের হুমকি দেওয়ার পর এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। জানা গেছে, ট্রাম্পের প্রাথমিকভাবে সোমবার হেগে ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগদানের কথা ছিল, কিন্তু এখন মঙ্গলবার তিনি রওনা হবেন।

23 Jun 25 1NOJOR.COM

হোয়াইট হাউসের ওভাল অভিসে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে স্থানীয় সময় সোমবার বিকেলে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরান-ইসরাইল সংঘাতের কারণে উত্তেজনা ও আতঙ্কের ফলে ইসরাইলে বসবাস করা ২,৫০,০০০ নাগরিককে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। ফ্রান্সের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইল থেকে নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিতে একটি সামরিক এ৪০০এম বিমান পাঠাচ্ছে। জানা গেছে, এই সামরিক ফ্লাইটগুলো চার্টার্ড বেসামরিক বিমানের অতিরিক্ত সহায়তা হিসেবে পরিচালিত হবে। সামরিক বিমানে করে যাদের ইসরাইল থেকে সরিয়ে নেওয়া হবে, তাদেরকে প্রথমে সাইপ্রাসে নিয়ে যাওয়া হবে।

23 Jun 25 1NOJOR.COM

ইরান-ইসরাইল সংঘাতের কারণে উত্তেজনা ও আতঙ্কের ফলে ইসরাইলে বসবাস করা ২,৫০,০০০ নাগরিককে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, 'যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে সমস্ত আন্তর্জাতিক নিয়ম ও বিধি লঙ্ঘন করেছে। এই ধরণের আক্রমণাত্মক পদক্ষেপের ভয়াবহ পরিণতির জন্য আমেরিকাকে সম্পূর্ণ দায় স্বীকার করতে হবে।' জাতিসংঘ সনদের অধীনে ইরানের আত্মরক্ষার অধিকার তুলে ধরে আরাগচি বলেন, মার্কিন হামলার প্রতিক্রিয়া জানাতে তেহরান একাধিক উপায় গ্রহণের অধিকার রাখে। আরাগচি বলেন, ইরান কখনও তার সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে আপস বরবে না। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তেহরান আত্মরক্ষার জন্য ‘সকল সম্ভাব্য এবং প্রয়োজনীয় সরঞ্জাম এবং সমাধান’ ব্যবহার করবে। তিনি জানান, হামলা বন্ধের আগে আলোচনা নয়!

23 Jun 25 1NOJOR.COM

পারমাণবিক স্থাপনায় হওয়া মার্কিন হামলার জবাব দেওয়ার অধিকার ইরানের আছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

সোমবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, ‘ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে আমেরিকা যে পদক্ষেপ নিয়েছে আমরা তাকে সমর্থন করি। ‘ ওং বলেন, ‘এই হামলাটি যুক্তরাষ্ট্রের একতরফা পদক্ষেপ ছিল। ব্রিটেনসহ অন্যান্য দেশের ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বানে যোগ দিচ্ছে অস্ট্রেলিয়া।’আরো বলেন, আমরা উত্তেজনা দেখতে চাই না।' এদিকে অস্ট্রেলিয়া জানিয়েছে, বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার জন্য তারা মধ্যপ্রাচ্যে দুটি প্রতিরক্ষা বিমান পাঠিয়েছে।

23 Jun 25 1NOJOR.COM

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে আমেরিকা যে পদক্ষেপ নিয়েছে আমরা তাকে সমর্থন করি: অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং

রোববার দুপুরে সৌদি আরব প্রবাসীর কাছ থেকে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী সোহরাব হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত শাহজাহান ভূঁইয়া সাদিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি। অভিযোগ, পাঁচ লাখ টাকা চাঁদা চেয়েছেন তিনি। বন্দুক তাক করে গুলি করে হত্যার হুমকি এবং বাদীর স্ত্রীকে পিটিয়ে আহত করেছেন!

23 Jun 25 1NOJOR.COM

সৌদি আরব প্রবাসীর কাছ থেকে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে।

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও বয়সসীমা সমস্যায় আবেদনের সুযোগ থেকে বঞ্চিত ৩৫ বছরের ঊর্ধ্ব নিবন্ধিতরা শনিবার এনটিআরসিএ ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছেন। ভুক্তভোগীদের দাবি, ২ নভেম্বর ২০২৩ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লিখিত বয়স গণনার ভিত্তিতে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়া হোক। তাদের মতে, যারা ওই সময় ৩৫ বছর অতিক্রম করলেও নিবন্ধনপ্রাপ্ত, তাদের আবেদন করার সুযোগ না থাকায় চূড়ান্ত নিয়োগ থেকে তারা বঞ্চিত হচ্ছেন। দাবি না মানলে তারা রাজপথে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচিতে নামবেন বলে জানান।

23 Jun 25 1NOJOR.COM

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও বয়সসীমা সমস্যায় আবেদনের সুযোগ থেকে বঞ্চিত ৩৫ বছরের ঊর্ধ্ব নিবন্ধিতরা শনিবার এনটিআরসিএ ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করেছেন।

রবিবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে ইসলামী ব্যাংকের সাবেক এমডি মুহাম্মদ মনিরুল মওলাকে গ্রেফতার করেছে ডিবি। পরে তাকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এর আগে গত ১৯ ডিসেম্বর ইসলামী ব্যাংক থেকে ভুয়া প্রতিষ্ঠান ‘মুরাদ এন্টারপ্রাইজ’-এর নামে ১ হাজার ৯২ কোটি ৪৬ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করার অভিযোগে দুদক একটি মামলা দায়ের করে। এ মামলায় ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান, এস আলমের ছেলে আহসানুল আলম, ব্যাংকের তৎকালীন এমডি ও সিইও মনিরুল মওলাসহ মোট ৫৮ জনকে আসামি করা হয়।

23 Jun 25 1NOJOR.COM

জালিয়াতির মামলায় ইসলামী ব্যাংকের সাবেক এমডি মুহাম্মদ মনিরুল মওলাকে গ্রেফতার করেছে ডিবি।

সিরিয়ায় দামাস্কাসের দ্বেইলা এলাকায় মার এলিয়াস গির্জায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারী ছিলেন আন্তর্জাতিক জঙ্গি সংগঠন দায়েশের সদস্য। তিনি গির্জায় ঢুকে প্রথমে গুলিবর্ষণ করেন, পরে নিজের শরীরে বাঁধা বিস্ফোরক ভেস্টের বিস্ফোরণ ঘটান। জানা গেছে, হামলায় দুইজন জড়িত ছিলেন। এর মধ্যে একজন নিজেকে উড়িয়ে দেন। সিরিয়া সরকার এটিকে সাম্প্রদায়িক সম্প্রীতি গুড়িয়ে দেওয়ার প্রয়াস হিসেবে চিহ্নিত করেছে। তুরস্ক জাতীয় ঐক্যের মাধ্যমে এই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে এইরূপ কামনা করেছে। আর জাতিসংঘ নিন্দা জানিয়েছে।

23 Jun 25 1NOJOR.COM

দামাস্কাসের দ্বেইলা এলাকায় মার এলিয়াস গির্জায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি।

তেহরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক্সে লেখেন, 'ইহুদিবাদী শত্রু একটি বড় ভুল করেছে, একটি বড় অপরাধ করেছে; তাকে শাস্তি দিতে হবে এবং তাকে শাস্তি দেওয়া হচ্ছে; এখনই তাকে শাস্তি দেওয়া হচ্ছে।' পোস্টটিতে জ্বলন্ত ভবনের পটভূমিতে ডেভিডের তারকা ধারণ করে একটি জ্বলন্ত খুলির ছবিও ছিল।

23 Jun 25 1NOJOR.COM

ইহুদিবাদী শত্রু একটি বড় ভুল করেছে, একটি বড় অপরাধ করেছে; তাকে শাস্তি দিতে হবে এবং তাকে শাস্তি দেওয়া হচ্ছে; এখনই তাকে শাস্তি দেওয়া হচ্ছে: খামেনি

ইরানের মধ্যাঞ্চলে অ্যাম্বুলেন্সে ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল। এতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এ নিয়ে নাজাফাবাদ কাউন্টির গভর্নর হামিদরেজা মোহাম্মদি ফেসহারাকির বলেছেন, অ্যাম্বুলেন্সে একজন রোগীকে অন্য হাসপাতালে নেওয়া হচ্ছিল। ড্রোন হামলায় অ্যাম্বুলেন্সটি অনেকটাই ভেঙেচুরে গেছে।‌আরও বলেন, অ্যাম্বুলেন্সে থাকা চালক, রোগী ও রোগীর সঙ্গে থাকা স্বজন নিহত হয়েছেন। ড্রোন হামলার পর অ্যাম্বুলেন্সটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়।

23 Jun 25 1NOJOR.COM

ইরানের মধ্যাঞ্চলে অ্যাম্বুলেন্সে ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল। এতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন।

নিরাপত্তা শঙ্কা বাড়ায় লেবাননে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে অপ্রয়োজনীয় কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরে যেতে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। একইসঙ্গে ইসরায়েল ছাড়তে চাওয়া মার্কিন নাগরিকদের জন্য জরুরি বিমানের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে। জানা গেছে,মার্কিন প্রশাসনের একাধিক অভ্যন্তরীণ ও প্রকাশ্য নোটিশে বলা হয়েছে, সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকানদের জন্য সতর্কতা বাড়ানো হয়েছে এবং ইরানের সম্ভাব্য প্রতিরোধমূলক হামলার প্রেক্ষিতে সতর্কতা জারি করা হয়েছে।

23 Jun 25 1NOJOR.COM

লেবাননের মার্কিন দূতাবাস থেকে অপ্রয়োজনীয় কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরে যেতে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে ইসরায়েল ছাড়তে চাওয়া মার্কিন নাগরিকদের জন্য জরুরি বিমানের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে।

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ব্রেন্ট ক্রুড তেলের দাম রবিবার বেড়ে ব্যারেলপ্রতি ৮০ ডলারে পৌঁছেছে, যা আগের তুলনায় ৩.৯% বেশি। যুক্তরাষ্ট্রের নিজস্ব ক্রুড তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৭৭ ডলারে, যা ৪.৩% বৃদ্ধি। ফলে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও প্রভাব পড়েছে। এসঅ্যান্ডপি ৫০০ ফিউচারের দাম ০ দশমিক ৬ শতাংশ কমেছে। মার্কিন ট্রেজারি বন্ডের দামও সামান্য কমেছে। যুদ্ধের ফলে অস্থির হয়ে আছে তেলের বাজার। গতকাল ইরানের পার্লামেন্টে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার নীতিগত সীদ্ধান্ত যেন আগুনে ঘি হয়ে ওঠেছে।

23 Jun 25 1NOJOR.COM

আন্তর্জাতিক ব্রেন্ট ক্রুড তেলের দাম রবিবার বেড়ে ব্যারেলপ্রতি ৮০ ডলারে পৌঁছেছে, যা আগের তুলনায় ৩.৯ শতাংশ বেশি। যুক্তরাষ্ট্রের নিজস্ব ক্রুড তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৭৭ ডলারে, যা ৪.৩ শতাংশ বৃদ্ধি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে এক চিঠিতে মার্কিন হামলার নিন্দা জানাতে। চিঠিতে আরাগচি বলেন, ‘এই উসকানিমূলক ও অবৈধ আগ্রাসনের ফলে ব্যাপক বেসামরিক প্রাণহানি এবং দীর্ঘমেয়াদি পরিবেশগত ধ্বংসের সম্ভাবনা রয়েছে।’ তিনি জানান, এই হামলা চালিয়েছে এমন একটি দেশ, যার পারমাণবিক অস্ত্র আছে। আর আক্রান্ত ইরানের নেই এবং তার পারমাণবিক কার্যক্রম আইএইএ-এর পূর্ণ তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। আরো বলেন, ‘এই নজিরবিহীন আগ্রাসন জাতিসংঘ ও বহুপাক্ষিক কাঠামোগুলোকে এক ভয়াবহ সংকটের মুখে ঠেলে দিয়েছে। চিঠিতে তিনি নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক এবং নিন্দা জানানোর আহ্বান জানান। আরাগচি স্মরণ করিয়ে দেন, যুদ্ধাপরাধী মামলায় গ্ৰেপ্তারি পরোয়ানায় থাকা নেতানিয়াহু সরকারকে সহযোগিতা করতে যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে!

23 Jun 25 1NOJOR.COM

যুক্তরাষ্ট্রের উসকানিমূলক ও অবৈধ আগ্রাসনের ফলে ব্যাপক বেসামরিক প্রাণহানি এবং দীর্ঘমেয়াদি পরিবেশগত ধ্বংসের সম্ভাবনা রয়েছে: আব্বাস আরাগচি

যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। ‘অপারেশন অনেস্ট প্রমিস ৩’-এর ২০তম ধাপে একযোগে একাধিক প্রচণ্ড শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে ইসরাইলর বিভিন্ন লক্ষ্যবস্তুর দিকে। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, একটি ‘জীবাণু গবেষণা কেন্দ্র’, সরবরাহ ঘাঁটি এবং একাধিক কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র। এছাড়াও ক্ষেপণাস্ত্র আঘাত হানে তেল আবিব, নেস সিয়োনা ও হাইফার আবাসিক এলাকায়। জানা গেছে, নেস সিয়োনার ‘জীবাণু গবেষণা কেন্দ্র’, নিয়ে বহুদিন ধরেই বিতর্ক রয়েছে। এটি ইসরাইলর সবচেয়ে গোপন গবেষণা প্রতিষ্ঠানগুলোর একটি, যেখানে সামরিক উদ্দেশ্যে রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির অভিযোগ রয়েছে।

23 Jun 25 1NOJOR.COM

ইসরাইলে ইরানের লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, একটি ‘জীবাণু গবেষণা কেন্দ্র’, সরবরাহ ঘাঁটি এবং একাধিক কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র।

রংপুর জেলার তারাগঞ্জ আওয়ামী লীগের তিনবারের সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুর রহমানকে (৫২) গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার সন্ধ্যার দিকে যশোরের বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, সন্ধ্যায় ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনের ডেস্কে পাসপোর্ট জমা দেন আনিসুর রহমান। তার পাসপোর্টে স্টপ লিস্টে থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তার বিরুদ্ধে রংপুর জেলা সদরের তারাগঞ্জ থানায় একাধিক মামলা থাকায় তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক গ্রেফতার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

23 Jun 25 1NOJOR.COM

রংপুর জেলার তারাগঞ্জ আওয়ামী লীগের তিনবারের সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুর রহমানকে (৫২) গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।

ইরানে মার্কিন হামলার পর জরুরি পরিস্থিতির প্রেক্ষিতে সোমবার জরুরি বৈঠক ডেকেছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা। এদিকে, ইরানের পারমাণবিক সংস্থার প্রধান মোহাম্মদ ইসলাম আইএইএ-কে এক চিঠি লিখে জানিয়েছে, তেহরান চায় যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে তদন্ত হোক এবং নিন্দা জানানো হোক‌। এর আগে, আইএইএ নিশ্চিত করেছে যে, যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালালেও আশপাশের এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধির কোনো তথ্য পাওয়া যায়নি।

23 Jun 25 1NOJOR.COM

ইরানে মার্কিন হামলার পর সোমবার জরুরি বৈঠক ডেকেছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা।

বিএনপি নেতা ডা. জাহিদ বলেন, সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বিএনপির ঠিকানা বাংলাদেশের ১৮ কোটি মানুষের মাঝে বিস্তৃত। বিএনপিকে একটু ধাক্কা দিলে হেলে পড়বে এটি ভাবার কোনো কারণ নেই। পলায়নকৃত স্বৈরাচার সরকার শত গুম, হত্যা, লাখ লাখ মামলা ও আসামি করে ১৭ বছরেও বিএনপিকে দমিয়ে রাখতে পারেনি। তিনি বলেন, মনে রাখতে হবে স্বৈরাচারের দোসররা আমাদের বাড়ির আশেপাশে আছে। তাদের কাছে লুণ্ঠিত অনেক অর্থ আছে। আপনাকে অথবা দলের নেতাকর্মীদের বিভ্রান্ত করতে পারে তারা। বাঁচার জন্য বিভিন্ন ধরনের কুৎসা রটনা বিভিন্ন ধরনের কর্ম কৌশল করতে পারে। সেই ষড়যন্ত্রে আমরা যাতে পা না দেই।

23 Jun 25 1NOJOR.COM

বিএনপির ঠিকানা বাংলাদেশের ১৮ কোটি মানুষের মাঝে বিস্তৃত। বিএনপিকে একটু ধাক্কা দিলে হেলে পড়বে এটি ভাবার কোনো কারণ নেই: ডা. জাহিদ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ জানান, প্রধানমন্ত্রীর মেয়াদ ও ‘বার’ এই দুই শব্দ ঘিরে বহু ব্যাখ্যা ও জটিলতা তৈরি হয়েছে। কেউ বলছেন—দুইবার, কেউ বলছেন দুই মেয়াদ। কিন্তু এমন পরিস্থিতি হতে পারে, যেখানে কেউ অল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী হবেন, আবার কেউ বারবার অল্প মেয়াদের মধ্যে প্রধানমন্ত্রী হবেন। এতে প্রকৃত মেয়াদের চেয়ে ‘বার’ গোনা অর্থহীন হয়ে পড়ে। তিনি বলেন, আমরা লিখিত প্রস্তাবেও বলেছি- কোনো ব্যক্তি পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তবে, মেয়াদ বলতে সংসদ পূর্ণ থাকবে কি না, সেটা নির্ভর করে সংসদের ওপর। আরো বলেন, বার গোনার বদলে একজন ব্যক্তি জীবনে সর্বোচ্চ কত বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে। যদিও আমি নির্দিষ্ট কোনো বছর উল্লেখ করিনি, কারণ সেটি আমার একক সিদ্ধান্তে বলা সম্ভব নয়। এ বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে চূড়ান্ত অবস্থান নিতে হবে।

23 Jun 25 1NOJOR.COM

বার গোনার বদলে একজন ব্যক্তি জীবনে সর্বোচ্চ কত বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে। যদিও আমি নির্দিষ্ট কোনো বছর উল্লেখ করিনি, কারণ সেটি একক সিদ্ধান্তে বলা সম্ভব নয়: সালাহউদ্দিন

সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায়, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনমত সৃষ্টির লক্ষ্যে সোনারগাঁয়ে দিনব্যাপী প্রচারপত্র বিলি করা হয়েছে। পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও বটতলা এলাকা থেকে এ প্রচারপত্র বিলির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। পথসভায় বক্তারা বলেন- ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে। বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, বিচার ব্যবস্থা, নারী অধিকার, কৃষকের ন্যায্য অধিকারসহ নাগরিক অধিকার রক্ষা পাবে।

23 Jun 25 1NOJOR.COM

তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনমত সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দিনব্যাপী প্রচারপত্র বিলি করা হয়েছে।

শনিবার রাতে লোকোমোটিভে (ইঞ্জিন) ত্রুটির কারণে ঢাকা থেকে আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেন মোবাইল ফোনের টর্চের আলোয় চালানো হয়। জানা গেছে, ট্রেনটি নির্ধারিত সময় থেকে ১৫ মিনিট বিলম্বে রাত ৮টা ৪৮ মিনিটে আশুগঞ্জ স্টেশন ছেড়ে যায়। ট্রেনটি তালশহর স্টেশন অতিক্রম করার পরই সমস্যা দেখা দেয়। ট্রেনটির লোকোমোটিভে সমস্যা দেখা দিলে ধীরগতিতে চলতে থাকে। আবার কখনো থেমে যায়। লোকোমোটিভের হেডলাইট নষ্ট হলে ট্রেনে কর্মরত সংশ্লিষ্টরা মোবাইল ফোনের টর্চ লাইটের আলো জ্বালিয়ে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন পর্যন্ত নিয়ে আসেন। এ সময় বারবার হর্ন বাজানো হয়। প্রায় আট কিলোমিটার পথ আসতে এক ঘণ্টার মতো সময় লাগে ট্রেনটির।

23 Jun 25 1NOJOR.COM

ইঞ্জিন ত্রুটির কারণে ঢাকা থেকে আখাউড়াগামী বেসরকারি ব্যবস্থাপনার তিতাস কমিউটার ট্রেন মোবাইল ফোনের টর্চের আলোয় চালানো হয়।

রোববার ধানমন্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে করা মামলায় জব্দ থাকা মোবাইল ফোন, আইপ্যাড ও পাসপোর্ট নিজের জিম্মায় নিতে আদালতে আবেদন করেছেন মেঘনা আলম। শুনানি শেষে বিচারক সোমবার আদেশ দেবেন বলে জানান। এর আগে ২৮ এপ্রিল ডিটেনশন আইনে মেঘনা আলমের ৩০ দিনের আটকাদেশ বাতিল করা হয়। ওইদিন কারামুক্ত হন তিনি। এরপর থেকে তিনি জামিনে আছেন। বিশেষ ক্ষমতা আইনে তাকে আটক দেখানো হয়েছিল।

23 Jun 25 1NOJOR.COM

প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে করা মামলায় জব্দ থাকা মোবাইল ফোন, আইপ্যাড ও পাসপোর্ট নিজের জিম্মায় নিতে আদালতে আবেদন করেছেন মেঘনা আলম।

একটি বিশেষ অভিযানে গাজা থেকে তিন ইসরাইলি নাগরিকের মরদেহ উদ্ধার করেছে আইডিএফ। তিন বন্দির মধ্যে একজন সৈনিক শাই লেভিনসন এবং অপর দুজন বেসামরিক নাগরিক ওফরা কাইদার ও ইয়োনাতান সামেরানো। সিএনএন দাবি করেছে, দুইজন ৭ই অক্টোবরের হামলায় নিহত হয়েছিলেন। আর নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে পালিয়ে যাওয়ার সময় হামাসের হামলায় নিহত হন।

23 Jun 25 1NOJOR.COM

গাজা থেকে তিন ইসরাইলি নাগরিকের মরদেহ উদ্ধার করেছে আইডিএফ।

রোববার মুন্সীগঞ্জের মাওয়া-শিমুলিয়া ঘাটকে আধুনিক ও পরিবেশবান্ধব রূপ দেওয়ার লক্ষ্যে পাঁচ উপদেষ্টার সমন্বয়ে এক উচ্চপর্যায়ের পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। তারা হলেন- জাহাঙ্গীর আলম চৌধুরী, ড. এম সাখাওয়াত হোসেন, আদিলুর রহমান খান, শেখ বশিরউদ্দিন এবং সৈয়দা রিজওয়ানা হাসান। সভায় জানানো হয়, মাওয়া-শিমুলিয়া ঘাটকে দেশের অন্যতম কার্যকর নৌবন্দরে রূপান্তরের অংশ হিসেবে প্রস্তাবিত প্রকল্পটি প্রায় ২৯.১৩ একর জায়গাজুড়ে নির্মাণ করা হবে। এই ‘আইসিটি পোর্ট প্রকল্প’-এর প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৭৫৬ কোটি ৭১ লাখ টাকা, যেখানে বার্ষিক রক্ষণাবেক্ষণ খরচ হবে ৩০ কোটি ৮৯ লাখ টাকা। এছাড়া বার্ষিক কন্টেইনার পরিচালনার সক্ষমতা ধরা হয়েছে ২ লাখ ৪ হাজার টিইইউস। সম্ভাব্য বার্ষিক রাজস্ব আয় ধরা হয়েছে ১৪৫ কোটি ২৫ লাখ টাকা।

23 Jun 25 1NOJOR.COM

মাওয়া-শিমুলিয়া ঘাটকে আধুনিক ও পরিবেশবান্ধব রূপ দেওয়ার লক্ষ্যে ৫ উপদেষ্টার সমন্বয়ে এক উচ্চপর্যায়ের পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইরান যদি হরমুজ প্রণালীটি বন্ধ করে তাহলে চীন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আর এ কারণে চীন সরকারকে আমি উৎসাহিত করবো তারা যেন এ বিষয়ে যোগাযোগ করে। প্রণালীটি বন্ধ হলে বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি কিছু প্রভাব আমাদের ওপর পড়বে। তিনি বলেন, হরমুজ প্রণালী বন্ধ করা ইরানের জন্য আরেকটি ‘ভয়াবহ ভুল’। এতে করে উত্তেজনা আরও বৃদ্ধি পাবে। এছাড়া এটি অর্থনৈতিক আত্মহত্যা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, ইরান হরমুজ প্রণালী বন্ধ করলে এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের আছে। এদিকে ইরানি পার্লামেন্টে হরমুজ প্রণালি বন্ধ করার অনুমতি দিয়ে প্রস্তাব পাস হয়েছে।

23 Jun 25 1NOJOR.COM

ইরান যদি হরমুজ প্রণালীটি বন্ধ করে তাহলে চীন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আর এ কারণে চীন সরকারকে আমি উৎসাহিত করবো তারা যেন এ বিষয়ে যোগাযোগ করে: মার্কো রুবিও

সদ্য কমিশনপ্রাপ্ত নবীন নৌ কর্মকর্তাদের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় দেশপ্রেম ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। চট্রগ্রাম রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাপ্রধান নবীন কর্মকর্তাদের সদা প্রস্তুত থাকার নির্দেশনা দেন। অনুষ্ঠানে নৌবাহিনীর ২০২২-বি ব্যাচের ৪৪ জন মিডশিপম্যান এবং ২০২৫-এ ব্যাচের ০৮ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসারসহ মোট ৫২ জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। সেনাপ্রধান বিভিন্ন বিষয়ে কৃতী প্রশিক্ষণার্থীদের হাতে পদক তুলে দেন।

23 Jun 25 1NOJOR.COM

সদ্য কমিশনপ্রাপ্ত নবীন নৌ কর্মকর্তাদের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় দেশপ্রেম ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান।

প্রায় দুই ঘণ্টা পর স্বাভাবিক হতে শুরু হয়েছে ঢাকার লোডশেডিং পরিস্থিতি। রামপুরা গ্রিড ত্রুটি ইতোমধ্যে মেরামত করা হয়েছে। এর আগে রামপুরায় অবস্থিত পাওয়ার গ্রিডে কারিগরি ত্রুটি দেখা দিলে এর সঙ্গে সংযুক্ত আরও কয়েকটি গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে বিদ্যুৎবিহীন হয়ে পড়ে ঢাকার একাংশ। রাত ১০ টার দিকে এ গোলযোগের ঘটনা ঘটে।

23 Jun 25 1NOJOR.COM

প্রায় দুই ঘণ্টা পর স্বাভাবিক হতে শুরু হয়েছে রাজধানী ঢাকার লোডশেডিং পরিস্থিতি। রামপুরা গ্রিড ত্রুটি ইতোমধ্যে মেরামত করা হয়েছে।

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে রোববার রাত ১০টা ১০ মিনিটে চায়না এয়ারলাইন্সে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৯ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি চীনের উদ্দেশ্যে রওনা হয়েছে। সফর নিয়ে মির্জা ফখরুল জানান, চীন সফরে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। পাঁচ দিনের এই সফরে চীনের কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক হবে। চীন অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ, তাদের এ শক্তি কাজে লাগাতে পারলে বাংলাদেশও অর্থনৈতিকভাবে উপকৃত হবে।

23 Jun 25 1NOJOR.COM

চীন সফরে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। পাঁচ দিনের এই সফরে চীনের কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক হবে: ফখরুল

রোববার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা’ বিষয়ক এক জাতীয় সেমিনারে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, স্বাধীন ও দক্ষ বিচার বিভাগ গড়ে তুলতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ।তিনি বলেন, জুলাই বিপ্লব নতুন সভ্যতা গড়ে তোলার সুযোগ করে দিয়েছে। প্রধান উপদেষ্টা এই সুযোগ কাজে লাগানোর জন্য বিচার বিভাগ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

23 Jun 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, স্বাধীন ও দক্ষ বিচার বিভাগ গড়ে তুলতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রোববার নির্ধারিত সময়ে এনসিপির পক্ষ থেকে নিবন্ধনের শর্তের চেয়েও বেশি কাগজপত্রসহ নিবন্ধন আবেদন জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা আশাবাদী দ্রুত সময়ের মধ্যে এনসিপি নিবন্ধন পাবে। নাহিদ বলেন, দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ পেতে কোনো আইনগত বাধা নেই। নির্বাচন পরিচালনা বিধিমালায় নতুন প্রতীক হিসেবে যুক্ত হলে তা বিধিসম্মতভাবে এনসিপির জন্য বরাদ্দ হবে। আশা করছি শাপলা মার্কা নিয়ে আগামী দিনে নির্বাচনে অংশ নেব। নাহিদ জানান, জাতীয় প্রতীক কেবল শাপলা নয়। শাপলা, ধানের শীষ, তারকা–এগুলো মিলিয়ে জাতীয় প্রতীক। জাতীয় ফল হিসেবে কাঁঠাল একটি দলের মার্কা হিসেবে রয়েছে। নাগরিক ঐক্যের শাপলা চাওয়া প্রসঙ্গে বলেন, দলটি অলরেডি একটি প্রতীক পেয়েছে। ভবিষ্যতে এনসিপির চাওয়া প্রতীক অন্তর্ভুক্ত করে শাপলা প্রতীক দেওয়া হবে বলে আশাবাদ জানান!

23 Jun 25 1NOJOR.COM

রোববার নির্ধারিত সময়ে এনসিপির পক্ষ থেকে নিবন্ধনের শর্তের চেয়েও বেশি কাগজপত্রসহ নিবন্ধন আবেদন জমা দেওয়া হয়েছে। আমরা আশাবাদী দ্রুত সময়ের মধ্যে এনসিপি নিবন্ধন পাবে: নাহিদ

রোববার কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগে দায়েরকৃত মামলায় খালাস পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তার স্ত্রী সাবিনা ইয়াসমিন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী আট কোটি ৪৪ লাখ ৩৭ হাজার ১০৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখেন এবং ৫ কোটি এক লাখ ৩১ হাজার ৭৭৩ টাকার সম্পদের তথ্য গোপন করেন। এ ঘটনায় ২০০৭ সালের এপ্রিল মাসে দুদক তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

23 Jun 25 1NOJOR.COM

কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগে দায়েরকৃত মামলায় খালাস পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তার স্ত্রী সাবিনা ইয়াসমিন।

সাম্য, সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা এবং গণতন্ত্র- এই চারটি উপাদানকে রাষ্ট্রের মূলনীতি করার দাবি এবি পার্টির। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক সানী আবদুল হক বলেছেন, কর্তৃত্ববাদী শাসন কাঠামো আর যাতে ফিরে আসতে না পারে সেই জন্য বাংলাদেশে একজন ব্যক্তি যাতে যে কোন ফরম্যাটে জীবদ্দশায় ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন সেই জায়গাতে ২-৩টি দল বাদ দিয়ে অধিকাংশ দল এই ঐকমত্য পোষণ করেছেন। আশাকরি বাকি ২-৩টি দলও একমত পোষণ করবেন। আরও বলেন, আমরা কমিশনকে জোর দিয়ে বলেছি যে, ২৪-এর গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারগুলো সফল করতে হবে, এক্ষেত্রে সব রাজনীতির দলগুলোকে একটু ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে এগোতে হবে।

23 Jun 25 1NOJOR.COM

সাম্য, সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা এবং গণতন্ত্র- এই চারটি উপাদানকে রাষ্ট্রের মূলনীতি করার দাবি এবি পার্টির।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করা হয়েছে এবং বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। পুলিশের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করলেও গ্রেফতারের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। হঠাৎ এ ঘটনায় রাজনৈতিক ও আইনজীবী মহলে জোর গুঞ্জন ছড়িয়েছে। হাবিবুল আউয়াল বাংলাদেশের জাতীয় নির্বাচন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এ বিষয়ে বিস্তারিত জানতে শিগগিরই কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি আসার সম্ভাবনা রয়েছে।

শনিবার রাত ১০টার দিকে রামপুরার পিজিসিবি সাবস্টেশনে কারিগরি ত্রুটির কারণে ঢাকার রামপুরা, গুলশান, বনানী ও ফার্মগেটসহ একাধিক এলাকায় বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, মূলত ডিপিডিসি আওতাধীন এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, ডেসকো এলাকায় তেমন প্রভাব পড়েনি। পরিস্থিতি স্বাভাবিক করতে পিজিসিবির প্রকৌশলীরা কাজ করছেন এবং এক ঘণ্টার মধ্যে সমস্যা সমাধানের আশা করা হচ্ছে। আরও কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে বলে জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩২৯ রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে এক জনের মৃত্যু হয়েছে। আরো জানিয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১৩৬ জন, চট্টগ্রাম বিভাগে ৬৪ জন, ঢাকা বিভাগে ৩৮, ঢাকা উত্তর সিটিতে ২১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৩, খুলনা বিভাগে ১৫ জন এবং রাজশাহী বিভাগে ১০ জন ও ময়মনসিংহে ২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এদিকে, একদিনে সারা দেশে ৩০১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৬ হাজার ৮১৭ জন।

22 Jun 25 1NOJOR.COM

সর্বশেষ এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩২৯ রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে এক জনের মৃত্যু হয়েছে।

ইরান-ইসরায়েল চলমান সংঘাতের কারণে তেহরানে আটকাপড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার। প্রায় ১০০ জনের একটি তালিকা প্রস্তুত হয়েছে এবং তাদের প্রথম দল আগামী সপ্তাহে দেশে ফিরবে। পার্শ্ববর্তী দেশের সহায়তায় এই প্রত্যাবাসন হবে, যদিও নির্দিষ্টভাবে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি। ইরানে অবস্থানরত আগ্রহী বাংলাদেশিদের দূতাবাসে নিবন্ধনের আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া জরুরি যোগাযোগের জন্য হটলাইন নম্বরও প্রকাশ করা হয়েছে।

রংপুরে বিক্ষোভ চলাকালে পুলিশের ধাওয়ায় মুদি দোকানদার ছমেছ উদ্দিনের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল হক জামিন পেয়েছেন। মহানগর দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন। আইনজীবীর দাবি, মামলার বাদী আসামিকে চেনেন না এবং সরাসরি তার নামও উল্লেখ করেননি। শিক্ষার্থী ও সহকর্মীরা মামলাটিকে ষড়যন্ত্রমূলক দাবি করে প্রতিবাদ জানান। মামলার পরবর্তী শুনানি ২ জুলাই, যেদিন তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৩৬ জন আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার পাঁচ দশমিক ৮০ শতাংশ। তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে ২৯ হাজার ৫১৫ জন মারা গেছেন। তাদের মধ্যে চলতি বছর মারা গেছেন ১৬ জন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৯৭৮ জন। ২০২৫ সালে শনাক্ত হয়েছেন ৪৩৩ জন।

22 Jun 25 1NOJOR.COM

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৩৬ জন আক্রান্ত হয়েছেন।

চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে প্রাপ্ত বৈদেশিক ঋণের দুই-তৃতীয়াংশই আগের ঋণ পরিশোধে ব্যয় হয়েছে বলে জানিয়েছে ইআরডি। মোট প্রাপ্ত $৫.৬ বিলিয়নের মধ্যে $৩.৭৮ বিলিয়ন আগের দায় পরিশোধে গেছে। আগের বছরের তুলনায় ঋণ ছাড় কমেছে ২০% এবং পরিশোধ বেড়েছে ২৩%। দুর্বল প্রকল্প বাস্তবায়নের কারণে নতুন ঋণের অর্থছাড়ও ধীর। উন্নয়ন সহযোগীদের ঋণ প্রতিশ্রুতি কমেছে প্রায় ৩১%। রপ্তানি ও প্রবাসী আয় বাড়লেও ঋণচাপ বেড়েছে এবং আগামী বাজেটে বৈদেশিক ঋণের চাহিদাও কমেছে।

নিউইয়র্কের কুইন্সে ট্রেনে ওঠার সময় ৫৫ বছর বয়সী এক নারীকে ‘তুমি মুসলিম?’ জানতে চেয়ে মারধর করেন ৩৪ বছর বয়সী নাভেদ দুরানি। নারীর ‘হ্যাঁ’ বলার পরই শুরু হয় হামলা। এতে তাঁর নাক ভেঙে যায় এবং পুরো শরীরে আঘাত পান। পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করেছে। ঘটনাটিকে ঘৃণামূলক অপরাধ হিসেবে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগীর চিকিৎসা ও জীবিকা নির্বাহে সহায়তার জন্য একটি ‘Go fund me’ পেজ খোলা হয়েছে।

বিএনপি নেতা আমিনুল হক বলেছেন, ‘গত ১৭ বছর ধরে আওয়ামী স্বৈরাচার যে জুলুম ও নির্যাতন চালিয়েছে- তা ভুলে গেলে চলবে না। যারা এটি মনে রাখে তাদের পক্ষে আওয়ামী লীগের সঙ্গে মিশা তো দূরের কথা, এমনকি তাদের চেহারাও দেখা পাপ।’ তিনি বলেন, ‘আন্দোলন-সংগ্রামে নির্যাতিত ও ত্যাগীদের সবচেয়ে বেশি মূল্যায়ন করা হবে। সদস্য পদ নবায়নে তাদের অগ্রাধিকার থাকবে।’ আরও বলেন, ‘যারা দিনে বিএনপি আর রাতে আওয়ামী লীগ করেছে, যাদের আওয়ামী নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ ছবি রয়েছে— তাদের সদস্য পদ নবায়ন করা যাবে না।’ আরো বলেন, ‘অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুত নির্বাচনের আশা করা হলেও দেশি-বিদেশি ষড়যন্ত্রে- তা বিলম্বিত হচ্ছে। আওয়ামী প্রেতাত্মারা নির্বাচন ঠেকাতে এখনো তৎপর।’ এই সময় তিনি দুর্নীতিবাজ ও চাঁদাবাজ নেতাকর্মীদের সতর্ক করেন।

22 Jun 25 1NOJOR.COM

গত ১৭ বছর ধরে আওয়ামী স্বৈরাচার যে জুলুম ও নির্যাতন চালিয়েছে- তা ভুলে গেলে চলবে না। সেই ইতিহাস যারা মনে রাখে, তাদের পক্ষে লীগের সঙ্গে মিশা তো দূরের কথা, এমনকি তাদের চেহারাও দেখা পাপ: আমিনুল

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ঐকমত্যের স্বার্থে আমরা বিভিন্ন বিষয়ে আমাদের অবস্থান থেকে সরে আসছি। কিন্তু দু-তিনটি দল রিজিড পজিশনে আছে। এভাবে চলতে থাকলে কিয়ামত পর্যন্তও শতভাগ ঐকমত্য হবে না। এখানে ঐকমত্যের একটা মাপকাঠি নির্ধারণ করতে হবে। তিনি বলেন, ভগ্নাংশ হোক আর পরিপূর্ণ হোক- দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না এ প্রস্তাবনা আগে থেকেই ছিল। এখন এনসিসি, উচ্চকক্ষে সংখ্যানুপাতিক নির্বাচন হবে কি না এবং রাষ্ট্রপতি নির্বাচনের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক জানান, সংবিধানকে কীভাবে জবাবদিহিমূলক করা যায়, ক্ষমতাকে কীভাবে ভারসাম্যমূলক করা যায় তা নিয়ে আমরা আলোচনা করছি।

22 Jun 25 1NOJOR.COM

ঐকমত্যের স্বার্থে আমরা বিভিন্ন বিষয়ে আমাদের অবস্থান থেকে সরে আসছি। কিন্তু দু-তিনটি দল রিজিড পজিশনে আছে। এভাবে চলতে থাকলে কিয়ামত পর্যন্তও শতভাগ ঐকমত্য হবে না: নুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) ড. মামুন আহমেদ আওয়ামী লীগ সমর্থকদের সুবিধা দেয়া এবং ছাত্রলীগ সংশ্লিষ্ট বিতর্কিত ব্যক্তিদের শিক্ষক নিয়োগের অভিযোগে বিএনপি-পন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের তীব্র সমালোচনার মুখে পড়েছেন। রোববার সাদা দলের নেতারা তার অফিস দুই ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ করে জবাবদিহি দাবি করেন। তারা সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন, না হলে কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন। কিছু প্রশ্নের উত্তর দিলেও অনেক কিছুর জবাব এড়িয়ে গেছেন, যার জন্য আরও আন্দোলনের পরিকল্পনা রয়েছে।

জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বার ও মেয়াদ নিয়ে ঝামেলার মধ্যে প্রস্তাব করেছিলাম—একজন ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না। তিনি বলেন, বার ও মেয়াদের ব্যাখ্যায় যাওয়ার দরকার নেই। তিনটি দল ছাড়া সবাই এই প্রশ্নে এক জায়গায় এসেছি। আরো বলেন, এটা জাতির আকাঙ্ক্ষা, আমি মনে করি। এটিই আমাদের সিদ্ধান্ত হওয়া উচিত সবার ঐকমত্যের ভিত্তিতে। তাহের বলেন, এমন নজির বহুদেশে আছে। এটা বাংলাদেশেও জরুরি। এ নিয়ে আমরা প্রায় ঐকমত্যে এসেছি।

22 Jun 25 1NOJOR.COM

জীবদ্দশায় একজনের ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকা উচিত না, তিনটি দল ছাড়া সবাই এই প্রশ্নে এক জায়গায় এসেছি: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের

যুক্তরাষ্ট্রের তেহরানের পারমাণবিক স্থাপনার ওপর হামলার পর ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়েছে, মধ্যপ্রাচ্যের প্রত্যেক আমেরিকান এখন বৈধ লক্ষ্য। আইআরজিসি শত্রুর প্রত্যাশার বাইরে বিকল্প ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে এবং ইসরায়েলকে লক্ষ্য করে হামলা অব্যাহত রাখবে। ১৩ জুন থেকে ইসরায়েলের ইরানে হামলার পর থেকে এই অঞ্চলে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে, যা উত্তেজনা আরও বাড়িয়েছে।

ইরানের বিচার বিভাগীয় সংবাদমাধ্যম মিজান জানিয়েছে, ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। মিজান বলছে ‘মজিদ মোসায়েবি, আজ সকালে ফৌজদারি কার্যবিধির সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করার পর এবং সুপ্রিম কোর্ট কর্তৃক তার সাজা নিশ্চিত হওয়ার পর তাকে ফাঁসি দেওয়া হয়েছে। জানা গেছে, মোসায়েবি ইসরাইলের মোসাদকে ‘সংবেদনশীল তথ্য’ সরবরাহ করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

22 Jun 25 1NOJOR.COM

ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

সাউথইস্ট ইউনিভার্সিটি (এসইইউ) ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডব্লিউইউএসটি) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যা অনুষ্ঠিত হয়েছে ভার্জিনিয়ার ক্যাম্পাসে। এসইইউর পক্ষে উপাচার্য ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং ডব্লিউইউএসটির পক্ষে চ্যান্সেলর আবু বকর হানিফ স্বাক্ষর করেন। উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ড. হাসান কারাবুক। এই চুক্তির আওতায় শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা, একাডেমিক কর্মশালা এবং উদ্ভাবনী কার্যক্রমে সহযোগিতা করা হবে। দুই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এটি উচ্চশিক্ষায় গুণগত পরিবর্তন আনবে।

22 Jun 25 1NOJOR.COM

সাউথইস্ট ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে হরমুজ প্রণালী বন্ধের পক্ষে ভোট দিয়েছে ইরানের পার্লামেন্ট। এই কৌশলগত জ্বালানি পরিবহন রুট বন্ধের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন সংসদ সদস্য এসমাঈল কাওসারি। তিনি জানান, চূড়ান্ত ঘোষণা দেবে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, প্রণালী বন্ধ হলে বিশ্ববাজারে তেলের দাম ৮০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে এবং এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধাক্কা আসতে পারে।

22 Jun 25 1NOJOR.COM

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে হরমুজ প্রণালী বন্ধের পক্ষে ইরানি পার্লামেন্টের ভোট

ইরানের পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ, যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নষ্ট এবং বৈশ্বিক শান্তির জন্য হুমকি হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ২২ জুন দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশ শান্তিপূর্ণ সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংঘাত সমাধানের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করে। বিবৃতিতে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয় এবং উত্তেজনা বাড়াতে পারে এমন পদক্ষেপ থেকে বিরত থাকতে বলা হয়। বাংলাদেশ জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে কার্যকর ভূমিকা পালনের অনুরোধ জানিয়েছে।

ইরানের অপারেশ ট্রু প্রমিজ ৩-এর ধারবাহিকতায় ইসরাইলের বিভিন্ন অঞ্চলে ২০তম হামলা হয়েছে । এই হামলায় ইরান খাইবার শেকান ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড। এর আগে ইরানের সশস্ত্র বাহিনী সতর্ক করেছিল যে, ইসরাইলের অধিকৃত অঞ্চলগুলিতে কোনও নিরাপদ স্থান থাকবে না। জানা গেছে, ২০০০ কিলোমিটার পাল্লার খায়বার ক্ষেপণাস্ত্র দেড় হাজার কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম, যা ইরানের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে সবচেয়ে ভারী ওয়ারহেডগুলোর একটি। তরল জ্বালানিচালিত এই ক্ষেপণাস্ত্রটিকে উড়ন্ত অবস্থাতেই নিয়ন্ত্রণ করা যায়।

22 Jun 25 1NOJOR.COM

ইরানের অপারেশন ট্রু প্রমিজ ৩-এর ধারবাহিকতায় ইসরাইলের বিভিন্ন অঞ্চলে ২০তম হামলা হয়েছে। ইরান খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ইরানের ওপর সাম্প্রতিক সামরিক হামলা ইচ্ছাকৃতভাবে সীমিত ছিল, যেন কূটনৈতিক সমাধানের পথ বন্ধ না হয়। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখনো আলোচনায় বসতে চায় এবং ইরানকে প্রকাশ্য ও গোপন বার্তার মাধ্যমে আমন্ত্রণ জানানো হচ্ছে। তিনি জানান, সীমিত হামলাই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি বার্তা। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যুদ্ধ নয়, কূটনৈতিক চাপের মাধ্যমে ইরানকে আলোচনায় আনতে চায়, তবে ইরানের প্রতিক্রিয়াই এই সংঘাতের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

22 Jun 25 1NOJOR.COM

যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে সীমিত হামলা চালিয়েছে আলোচনার পথ খোলা রাখতে: প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রের তিন পারমাণবিক হামলার পরদিনই রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এ সম্পর্কে আরাগচি বলেন, ‘আমি গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আজ রাশিয়ায় যাচ্ছি। সোমবার পুতিনের সঙ্গে সাক্ষাৎ হবে।' ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাশিয়া ইরানের খুব ভালো বন্ধু। দুদেশই কৌশলগত সম্পর্কে খুশি।’ আরও বলেন, ‘আমরা নিজেদের অবস্থান নিয়ে একে অপরের সঙ্গে প্রায়শ আলোচনা করি।’ আরাগচি বলেন, ‘পুতিনের সঙ্গে আগামীকাল গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। আমরা একে অপরের সঙ্গে কাজ করতে চাই।’

22 Jun 25 1NOJOR.COM

আমি গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আজ রাশিয়ায় যাচ্ছি। সোমবার পুতিনের সঙ্গে সাক্ষাৎ হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

প্রহসনের নির্বাচন করার অভিযোগে রোববার রাতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মামলা দেখে পরবর্তী ব্যবস্থা নেবে পুলিশ। উত্তরা-পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, এর আগে সন্ধ্যার দিকে উত্তরায় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এদিকে আজই প্রহসনের নির্বাচন করার অভিযোগে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করেছে বিএনপি।

22 Jun 25 1NOJOR.COM

প্রহসনের নির্বাচন করার অভিযোগে রোববার রাতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এর আগে সন্ধ্যার দিকে উত্তরায় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রাথমিক মূল্যায়ন এখনো চলছে, তাই ধ্বংস বা অবশিষ্ট বিষয়ে মন্তব্য করা এখনই সম্ভব নয়। তিনি মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের সুরক্ষা নিশ্চিত করতে নেওয়া পদক্ষেপ নিয়ে কিছু বলতে অস্বীকৃতি জানান, তবে বলেন যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক স্বার্থ রক্ষায় মার্কিন বাহিনী সম্পূর্ণ প্রস্তুত।

22 Jun 25 1NOJOR.COM

ইরানের পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতির মাত্রা এখনো অস্পষ্ট: মার্কিন জেনারেল

প্রতি বছর বিশ্বে ১১.৯ লাখ মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান, যার ৯২% নিম্ন ও মধ্যম আয়ের দেশে ঘটে। ঢাকায় আহ্ছানিয়া মিশনের এক আলোচনায় বিশেষজ্ঞরা জানান, বিদ্যমান পরিবহণ আইন সড়ক নিরাপত্তায় যথেষ্ট নয়। তারা অবকাঠামো, যানবাহনের মান, ব্যবহারকারীর নিরাপত্তা এবং দুর্ঘটনা পরবর্তী ব্যবস্থাপনা নিয়ে জাতিসংঘের সুপারিশ অনুযায়ী একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান জানান, যা পথচারী, সাইকেল ও মোটরসাইকেল আরোহীদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ইরানে মার্কিন হামলা এবং আইএইএর নিরাপত্তা তত্ত্বাবধানে থাকা পারমাণবিক স্থাপনাগুলোতে বোমাবর্ষণের কঠোর নিন্দা জানায় চীন।’ আরো বলেছে, ‘যুক্তরাষ্ট্রের এ ধরনের কার্যকলাপ জাতিসংঘ সনদের উদ্দেশ্য, নীতিমালা এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করেছে। এই হামলার কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে।' ইরান-ইসরাইল সংঘাত নিরসনে সব পক্ষ—বিশেষ করে ইসরাইলকে দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছে চীন। বেইজিং বলেছে, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একসাথে কাজ করার জন্য প্রস্তুত রয়েছে চীন; যাতে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মধ্যপ্রাচ্যে শান্তি এবং স্থিতিশীলতা পুনরুদ্ধারে যৌথ পদক্ষেপ গ্রহণ করা যায়।’

22 Jun 25 1NOJOR.COM

ইরানে মার্কিন হামলা এবং আইএইএর নিরাপত্তা তত্ত্বাবধানে থাকা পারমাণবিক স্থাপনাগুলোতে বোমাবর্ষণের কঠোর নিন্দা জানায় চীন: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়

অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ বলেছেন, আগামীর জাতীয় নির্বাচন হবে দেশের নিরাপত্তা ও পুলিশের সুনাম পুনরুদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের ৫৫তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজে তিনি বলেন, ছাত্র আন্দোলন পুলিশের ভুল ধরিয়ে দিয়েছে এবং এখন বাহিনী নতুনভাবে কাজ শুরু করেছে। জনগণের ভুল ধারণা দূর করতে পুলিশ সদস্যদের ভালো কাজের মাধ্যমে প্রমাণ দিতে হবে। মোট ৮১৫ প্রশিক্ষণার্থী তাদের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করে এবং শ্রেষ্ঠত্বের জন্য পুরস্কার পেয়েছেন।

বিএনপির আমিনুল হক আওয়ামী লীগকে গত ১৭ বছরের স্বৈরাচারী শাসন বলে আখ্যা দিয়ে বলেন, তাদের চেহারা দেখাও পাপ। তিনি দলের প্রতি নিবেদিত ও নির্যাতিত কর্মীদের সদস্যপদ নবায়নে অগ্রাধিকার দেওয়ার কথা জানান এবং আওয়ামী লীগ সংশ্লিষ্টদের বাদ দেওয়ার আহ্বান জানান। অন্তর্বর্তী সরকার গঠনের পরেও দেশি-বিদেশি চক্রান্তে নির্বাচন বিলম্বিত হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। বিএনপি নেতা আরও বলেন, দল থেকে দুর্নীতিবাজদের সরিয়ে দিয়ে মানবিক বাংলাদেশ গঠনে কাজ করছেন তারা।

মধ্যপ্রাচ্যে মার্কিন সম্পৃক্ততার নতুন অধ্যায়ে ট্রাম্প ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছেন। তিনি দাবি করেছেন এটি শান্তি আনার উদ্দেশ্যে, কিন্তু বিশ্লেষকরা আশঙ্কা করছেন এটি বৃহত্তর সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। ইরান আংশিক ক্ষতির কথা বললেও পাল্টা প্রতিক্রিয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। ডেমোক্র্যাট ও নিজ দলের ভেতর থেকেও ট্রাম্প সমালোচনার মুখে পড়েছেন। শান্তির প্রতিশ্রুতি দিয়েও, প্রেসিডেন্ট এমন পথে হাঁটছেন যেটি হয়তো তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, শনিবার রাতের হামলা পরিকল্পিতভাবে ইরানের পারমাণবিক সক্ষমতা ‘দুর্বল’ এবং ‘ধ্বংস’ করার জন্য চালানো হয়েছিল। তিনি বলেন, ‘এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ‘ধ্বংসপ্রাপ্ত’ হয়েছে। তবে সামরিক বা বেসামরিক লোক হতাহত হয়নি’। আরও বলেন, ‘বহু প্রেসিডেন্টই ইরানের পারমাণবিক কর্মসূচিতে চূড়ান্ত আঘাত হানার স্বপ্ন দেখেছেন। কিন্তু ট্রাম্প ছাড়া কেউই তা বাস্তবায়ন করতে পারেননি’। পিট বলেন, 'যখন ট্রাম্প কথা বলেন, তখন বিশ্বের তা শোনা উচিত। যুক্তরাষ্ট্র ছাড়া আর কোনো দেশই এই ধরনের অভিযান চালাতে পারত না।' এদিকে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জানিয়েছেন, ইরানে অভিযানটির নাম ছিল ‘অপারেশন মিডনাইট হ্যামার’।

22 Jun 25 1NOJOR.COM

শনিবার রাতের হামলা পরিকল্পিতভাবে ইরানের পারমাণবিক সক্ষমতা ‘দুর্বল’ এবং ‘ধ্বংস’ করার জন্য চালানো হয়েছিল। এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ‘ধ্বংসপ্রাপ্ত’ হয়েছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

ছয় কর্মকর্তাকে বদলি করেছে ইসি। কমিশনের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসির উপসচিব মো. ফরিদুল ইসলামকে বদলি করে রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে এবং রংপুরের অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলামকে বদলি করে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনকে বদলি করে ইসি সচিবালয়ের উপসচিব করা হয়েছে। এছাড়া এনআইডি নিবন্ধন অনুবিভাগের প্রশাসন ও অর্থ শাখার পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে বদলি করে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক করা হয়েছে। নির্বাচন কমিশনের উপসচিব মো. হুমায়ুন কবিরকে ইসির বাজেট শাখায় এবং বাজেট শাখার উপসচিব মোহাম্মদ হাবিবুর রহমানকে বদলি করে এনআইডি নিবন্ধন অনুবিভাগের প্রশাসন ও অর্থ শাখার পরিচালক করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, বদলি করা কর্মকর্তারা আগামী ৭ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন।

22 Jun 25 1NOJOR.COM

ছয় কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন। তারা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, পরিচালক ও উপসচিব পদে ছিলেন।

রোববার শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফেল করিয়ে দেওয়ার অভিযোগ এনে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করেছে এনটিআরসিএ'র ফল প্রত্যাশী শিক্ষার্থীরা। পরে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ তাদের ওপর জল কামান, দুই রাউন্ড সাউন্ড গ্ৰেনেড এবং মৃদু লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। আন্দোলনকারীদের দাবি, মৌখিক পরীক্ষায় সনদের নাম্বার যোগ হয় না, এবার যোগ করে এনটিআরসিএ ইচ্ছাকৃতভাবে ৪০ শতাংশ শিক্ষার্থীকে নিবন্ধন পরীক্ষায় ফেল করিয়ে দিয়েছে। তাই অবিলম্বে ওই শিক্ষার্থীদের নিবন্ধন সনদ দেওয়ার দাবি জানান তারা।

22 Jun 25 1NOJOR.COM

শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফেল করিয়ে দেওয়ার অভিযোগ এনে সড়ক অবরোধ করেছে এনটিআরসিএ`র ফল প্রত্যাশী শিক্ষার্থীরা। পরে পুলিশ তাদের ওপর জল কামান, দুই রাউন্ড সাউন্ড গ্ৰেনেড এবং মৃদু লাঠিচার্জ করে।

ঢাকায় যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বিএনপির মহাসচিবের বৈঠক শেষে বিএনপি নেতা আমির খসরু বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে মোটামুটি একটা জায়গায় এসেছি। এটা সবার জন্য স্বস্তি। শুধু বাংলাদেশের ভেতরে তো না, আমেরিকাসহ বাংলাদেশের যারা পার্টনার আছে- সবার জন্য একটা স্বস্তি। সবার তো এসব ব্যাপারে একটা কর্মপরিকল্পনা থাকে। তিনি বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক গুরুত্ব পেয়েছে আলোচনায়। খসরু বলেন, 'সংস্কার প্রশ্নে মতানৈক্য থাকবেই। যে বিষয়গুলোতে ঐকমত্য হবে, সেটা নিয়ে আমরা এগিয়ে যাবো।' বিগত তিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা স্বাভাবিক উল্লেখ করে তিনি জানান, বৈঠকে কীভাবে বিনিয়োগ বাড়ানো যায় এ নিয়েও আলোচনা হয়েছে।

22 Jun 25 1NOJOR.COM

ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে মোটামুটি একটা জায়গায় এসেছি। নির্বাচনের দিনক্ষণ নিয়ে তো একটা স্বস্তির ব্যাপার। এটা সবার জন্য স্বস্তি: আমির খসরু

জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচির সঙ্গে বৈঠক করেছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। বৈঠকে জামায়াত প্রধান তার দল সম্পর্কে একটি সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেন। পাশাপাশি তিনি বাক-স্বাধীনতা ও ধর্মীয় অধিকার সম্পর্কে দলের অবস্থান তুলে ধরেন। বাংলাদেশের স্বৈরশাসনামলে রাজনৈতিক নিপীড়ন বিশেষ করে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার বিবরণ তুলে ধরেন। আমীরে জামায়াত জামায়াত নেতাদের বিচারিক হত্যার বর্ণনা দেন এবং ফ্যাসিবাদ আমলের জেল, জুলুম-নির্যাতন, অপহরণ ও গুম-খুনের একটি সার্বিক চিত্র তুলে ধরেন। অপরদিকে রাষ্ট্রদূত ধন্যবাদ জানিয়ে বাংলাদেশে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করেন।

22 Jun 25 1NOJOR.COM

জাপানের ঢাকাস্থ দূতাবাসের রাষ্ট্রদূত সাইদা শিনইচির সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে রোববার নির্বাচন কমিশনে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি। আবেদন শেষে শাপলা, মোবাইল ও কলমের মধ্যে একটিকে প্রতীক হিসেবে চেয়েছে দলটি। নিবন্ধন আবেদন জমা দেওয়ার পর ব্রিফিংকালে সরকার গঠনের আশাবাদ জানিয়ে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আগামীতে সরকার গঠন করবে এনসিপি। ৪০০ আসনের মধ্যে ৩০০ আসনই পাবে দলটি। জানা গেছে, নিবন্ধন পেতে আগ্রহী রাজনৈতিক দলগুলোকে আবেদন করার জন্য গত ১০ মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে ইসি। আবেদনের সময়সীমা ছিল ২০ এপ্রিল পর্যন্ত। পরে এনসিপিসহ কয়েকটি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই মাস বাড়িয়ে ২২ জুন নির্ধারণ করে সংস্থাটি।

22 Jun 25 1NOJOR.COM

এনসিপি প্রতীক হিসেবে শাপলা, কলম অথবা মোবাইল থেকে একটিকে প্রতীক হিসেবে চেয়েছে। ব্রিফিংয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, এনসিপি ৪০০ আসনের মধ্যে ৩০০ আসন পাবে।

নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়া জন্য নির্বাচন কমিশনে আবেদন জমা দেওয়ার শেষ দিনেই ইসিতে নিবন্ধনের আবেদন জমা দিয়েছে এনসিপি। আবেদন জমা দিতে রোববার নির্বাচন কমিশনে আসেন সারজিস আলম, নাসির উদ্দীন পাটোয়ারীসহ দলের অসংখ্য নেতাকর্মী। জানা গেছে, এনসিপি ইতোমধ্যে গঠনতন্ত্র চূড়ান্ত করেছে ও নির্বাচন কমিশনের নূন্যতম সংখ্যক দলীয় কমিটি গঠনের শর্ত পূরণ করেছে। প্রসঙ্গত, এনসিপির প্রস্তাবিত খসড়া গঠনতন্ত্রে দলের শীর্ষ নেতা হিসেবে কাউকে তিন মেয়াদের বেশি না রাখা, তিন বছর পরপর কাউন্সিল আয়োজনসহ বেশকিছু বিষয় রাখা হয়েছে।

22 Jun 25 1NOJOR.COM

নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়া জন্য নির্বাচন কমিশনে আবেদন জমা দেওয়ার শেষ দিনেই নিবন্ধনের আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে সঙ্গে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার সকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আন্তর্জাতিক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

22 Jun 25 1NOJOR.COM

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে সঙ্গে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শেখ হাসিনা এবং দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের সিইসি, অন্যান্য নির্বাচন কমিশনারসহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএনপি। রোববার শেরেবাংলা নগর থানায় মো. সালাহ উদ্দিন খান মামলাটি দায়ের করেন। এর আগে মো. সালাহ উদ্দিন খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিএনপি মহাসচিব স্বাক্ষরিত এ সংক্রান্ত আবেদন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের কাছে জমা দেন।

22 Jun 25 1NOJOR.COM

শেখ হাসিনা এবং দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনারসহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএনপি।

‘শিক্ষা ও শিক্ষাঙ্গন’ শীর্ষক অনুষ্ঠানে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেন, মেধাহীন করে জাতিকে শাসন করার প্রবণতা থেকেই দেশে মেধাপাচারের ঘটনা ঘটেছে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা ও গবেষণায় কোনো অবহেলা করা হবে না। দেশে উন্নত শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি হলেই বন্ধ হবে মেধাপাচার। আরো বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তন করতে হবে। ইতিহাসকে ভিত্তি করে ভবিষ্যতের পথে এগুতে হবে। রাষ্ট্র থেকে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দিতে হবে। তবে সে ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, ছাত্র সংগঠনের সমন্বয়ে শিক্ষাঙ্গনের সহযোগিতা অব্যহত থাকতে হবে।

22 Jun 25 1NOJOR.COM

মেধাহীন করে জাতিকে শাসন করার প্রবণতা থেকেই দেশে মেধাপাচারের ঘটনা ঘটেছে: সালাহউদ্দিন আহমেদ

ইস্তাম্বুলে অনুষ্ঠিত ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ‘ইরানের বিরুদ্ধে ইসরাইলের স্পষ্ট ও উসকানিমূলক আগ্রাসনের জবাবে জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের আওতায় আত্মরক্ষার যে স্বাভাবিক অধিকার ইরানের রয়েছে, পাকিস্তান সেই অধিকারকে পূর্ণ সমর্থন করে।’ ইসহাক দার বলেন, ‘আমরা ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র ইরানের প্রতি সংহতি জানাচ্ছি এবং ইসরাইলের অন্যায়, অবৈধ ও ভিত্তিহীন আগ্রাসনের কঠোরতম ভাষায় নিন্দা জানাই। বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্য করে চালানো এই হামলায় বহু নিরীহ মানুষের প্রাণহানিতে আমরা গভীর শোক প্রকাশ করছি।’ বিবৃতিতে ইসহাক ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিভিন্ন আইন ও চুক্তির লঙ্ঘন উল্লেখ করে বৈশ্বিক নাগরিকদের নিরাপত্তার খাতিরে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

22 Jun 25 1NOJOR.COM

ইরানের বিরুদ্ধে ইসরাইলের স্পষ্ট ও উসকানিমূলক আগ্রাসনের জবাবে জাতিসংঘ সনদের আওতায় আত্মরক্ষার যে স্বাভাবিক অধিকার ইরানের রয়েছে, পাকিস্তান সেই অধিকারকে পূর্ণ সমর্থন করে: পাকপররাষ্ট্রমন্ত্রী ইসহাক

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা আন্তর্জাতিক আইনের ‘ঘোরতর ও অভূতপূর্ব লঙ্ঘন’। এ ধরনের ‘আগ্রাসন’ প্রতিরোধ করার অধিকার তাদের রয়েছে। ইরান বলেছে, যুক্তরাষ্ট্রই কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যে ইসরাইলের ‘আগ্রাসী পদক্ষেপ’ সমর্থন করে কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং এখন ইরানের বিরুদ্ধে একটি বিপজ্জনক যুদ্ধ চালাচ্ছে।’ আরও বলেছে, যুক্তরাষ্ট্র কোনো নিয়ম বা নীতি মেনে চলে না। তারা গণহত্যাকারী এবং দখলদার সরকারের লক্ষ্য অর্জনের জন্য কোনো আইনহীনতা বা অপরাধকে ছাড় দেয় না।’ ইরান জানিয়েছে, মার্কিন সামরিক আগ্রাসন ও এই দুর্বৃত্ত সরকারের দ্বারা সংঘটিত অপরাধের বিরুদ্ধে ইরানের সর্বশক্তি দিয়ে দাঁড়ানো এবং ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষা করা ইরানের অধিকার।’

22 Jun 25 1NOJOR.COM

পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা আন্তর্জাতিক আইনের ‘ঘোরতর ও অভূতপূর্ব লঙ্ঘন’। এ ধরনের ‘আগ্রাসন’ প্রতিরোধ করার অধিকার ইরানের রয়েছে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের ওপর সামরিক হামলা চালানোর বৈধতা নিয়ে কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় দলের আইনপ্রণেতারা গুরুতর সাংবিধানিক প্রশ্ন তুলেছেন। ট্রাম্প ঘনিষ্ঠ রিপাবলিকান প্রতিনিধি ওয়ারেন ডেভিডসন লিখেছেন, ‘ট্রাম্পের সিদ্ধান্ত ন্যায়সঙ্গত হতে পারে, কিন্তু এটিকে সংবিধানসম্মত বলা কঠিন।’ এছাড়া রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসি ট্রাম্পের ঘোষণার জবাবে বলেন, ‘এটি সাংবিধানিক নয়।’ অন্যদিকে ডেমোক্র্যাট সিনেটর বার্নি স্যান্ডার্স এক ভাষণে ট্রাম্পের কর্মকাণ্ডকে ‘চরম অসাংবিধানিক’ বলে আখ্যা দেন। সেই সাথে ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ বলেন, ‘কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্টের ইরানে বোমাবর্ষণ করা স্পষ্ট ও পরিষ্কারভাবে অভিশংসনযোগ্য অপরাধ।’

22 Jun 25 1NOJOR.COM

প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানে সামরিক হামলার সিদ্ধান্ত ন্যায়সঙ্গত হতে পারে, কিন্তু এটিকে সংবিধানসম্মত বলা কঠিন: রিপাবলিকান কংগ্রেসম্যান ওয়ারেন ডেভিডসন

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, মার্কিন হামলা তেহরানের পারমাণবিক কর্মসূচি দ্বারা সৃষ্ট ‘হুমকি কমিয়ে দিয়েছে’। স্টারমার বলেছেন, ‘ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না।’ তিনি লেখেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অস্থিতিশীল, তবে এ অঞ্চলে স্থিতিশীলতাই আমাদের অগ্রাধিকার। আমরা ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসার ও চলমান সংকটের অবসান ঘটাতে একটি কূটনৈতিক সমাধানে পৌঁছানোর আহ্বান জানাই।‘

22 Jun 25 1NOJOR.COM

মার্কিন হামলা তেহরানের পারমাণবিক কর্মসূচি দ্বারা সৃষ্ট হুমকি কমিয়ে দিয়েছে: ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘বন্ধুপ্রতীম ইসলামি প্রজাতন্ত্র ইরানে, বিশেষ করে দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তু করে চালানো হামলার ঘটনাপ্রবাহ রাজতন্ত্র গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে।’ রিয়াদ উত্তেজনা প্রশমন ও আরও সংঘাত এড়াতে সহনশীলতা অবলম্বন এবং উত্তেজনা প্রশমনে প্রচেষ্টার আহ্বান জানিয়েছে। এছাড়া মার্কিন হামলার পর সৌদি আরব জানায়, পারস্য উপসাগরীয় অঞ্চলে কোনো ধরনের তেজস্ক্রিয়তা বা পারমাণবিক প্রতিক্রিয়া শনাক্ত হয়নি।

22 Jun 25 1NOJOR.COM

বন্ধুপ্রতীম ইসলামি প্রজাতন্ত্র ইরানে, বিশেষ করে দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তু করে চালানো হামলার ঘটনাপ্রবাহ রাজতন্ত্র গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে: সৌদি

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাতে চাই।' তিনি বলেন, ‘আমরা একটি জোট হিসেবে কাজ করেছি, সম্ভবত এর আগে কোনো জোট এতটা কাজ করেনি। ইসরাইলের জন্য এই ভয়াবহ হুমকি মুছে ফেলার জন্য আমরা অনেক দূর এগিয়েছি। আমি ইসরাইলি সেনাবাহিনীকে তাদের অসাধারণ কাজের জন্য ধন্যবাদ জানাতে চাই।'

22 Jun 25 1NOJOR.COM

আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাতে চাই। আমরা একটি জোট হিসেবে কাজ করেছি, সম্ভবত এর আগে কোনো জোট এতটা কাজ করেনি: ট্রাম্প

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি নিরাপত্তা পরিষদ ও মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে একাধিক চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে,‘যুক্তরাষ্ট্রের বর্বর ও বেআইনি আগ্রাসনের ফলে আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ওপর মারাত্মক প্রভাব পড়েছে। এই ঘটনাকে কঠোরতম ভাষায় নিন্দা জানিয়ে আমরা জাতিসংঘ চার্টার অনুযায়ী অপরাধীর জবাবদিহিতা নিশ্চিত করার এবং অবিলম্বে নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক ডাকার আহ্বান জানাচ্ছি।’ এছাড়া চিঠিতে আন্তর্জাতিক বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে।

22 Jun 25 1NOJOR.COM

শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলার ঘটনাকে ‘নিখাদ আগ্রাসন’ ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে উল্লেখ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে ইরান।

তেহরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ল্যাতিন আমেরিকার চার দেশ চিলি, মেক্সিকো, কিউবা ও ভেনেজুয়েলা। এ নিয়ে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেল বলেছেন, এই হামলা একটি বিপজ্জনক অগ্রগতি এবং জাতিসংঘের সনদের গুরুতর লঙ্ঘন। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক মার্কিন পদক্ষেপকে ‘অবৈধ’ বলে অভিহিত করেছেন। হামলার পর মেক্সিকো বলেছে, ‘ আমরা এই অঞ্চলে উত্তেজনা হ্রাস করার জন্য আমাদের সংলাপ ও শান্তির আহ্বান পুনর্ব্যক্ত করছি। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল বলেছেন, ‘ভেনেজুয়েলা ইসরাইল রাষ্ট্রের অনুরোধে মার্কিন সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত বোমা হামলার দৃঢ় এবং স্পষ্ট নিন্দা জানায়।

22 Jun 25 1NOJOR.COM

তেহরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে ল্যাতিন আমেরিকার চার দেশ চিলি, মেক্সিকো, কিউবা ও ভেনেজুয়েলা।

রোববার সকালে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের পঞ্চম দিনের সংলাপের স্বাগত বক্তব্যে অধ্যাপক আলী রীয়াজ বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনি এলাকা নির্ধারণ নিয়ে আজ আলোচনা হবে। তিনি বলেন, গত কয়েক দিনের আলোচনায় কিছু বিষয় অমীমাংসিত রয়েছে। তার মধ্যে রয়েছে উচ্চকক্ষ গঠন, উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে? নারীদের প্রতিনিধিত্ব কিভাবে হবে? রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কি হবে? এই বিষয়গুলো নিয়ে আমরা এক জায়গায় আসতে পারিনি। আরও বলেন, এসব প্রসঙ্গে আমাদের সঙ্গে কয়েকটি রাজনৈতিক দল যোগাযোগ করেছে এবং আমরাও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করেছি। এই সময় তিনি কিছুটা করে ছাড় দেওয়ার আহ্বান জানিয়ে জানান, রাজনৈতিক দলগুলোর অনুরোধের প্রেক্ষিতে দুই দিন আলোচনা মুলতবি রাখা হবে।

22 Jun 25 1NOJOR.COM

প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনি এলাকা নির্ধারণ নিয়ে আজ আলোচনা হবে বলে জানিয়েছেন ঐক্যমত কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ

গত ২৪ ঘন্টায় একনজরে ২১২ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।