Web Analytics

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফিনান্সিয়াল টাইমসকে জানান, তেহরানের এখনো ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা রয়েছে এবং পারমাণবিক আলোচনায় তারা আরও কঠোর অবস্থান নিচ্ছে। সম্প্রতি ইসরাইলের সঙ্গে সংঘাত এবং ওয়াশিংটনের সম্পৃক্ততার পর ইরান নতুন শর্ত দিচ্ছে আলোচনার জন্য। ক্ষতিপূরণ এবং আলোচনার সময় আর কোনো হামলা না করার নিশ্চয়তা চাচ্ছে তেহরান। আরাগচি আরও জানান, ইসফাহানের কাছে একটি নতুন সমৃদ্ধকরণ কেন্দ্র চালুর পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, আলোচনার ক্ষেত্রে এখন ইরানের শাসকগোষ্ঠীর মধ্যে প্রতিরোধ বাড়ছে।

এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান কেনার মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ভারত। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে এই মডেলের বিমানের একাধিক দুর্ঘটনা এবং প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতার ওপর জোর দেওয়ার কারণে ভারত এই সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী মোদির সফরে প্রস্তাবটি এলেও, ভারত এখন মার্কিন প্রশাসনকে জানিয়ে দিয়েছে তাদের অনাগ্রহের কথা। এর আগে কেরলে ব্রিটিশ এফ-৩৫ বিমানের জরুরি অবতরণ এবং যান্ত্রিক ত্রুটিও ভারতের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। বাণিজ্যিক টানাপোড়েনের প্রেক্ষাপটও রয়েছে।

রুশ মহাকাশ গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী, ৩১ জুলাই সূর্যের উত্তর-পূর্ব প্রান্ত থেকে এক ঘণ্টার ব্যবধানে প্রায় ১০ লাখ কিলোমিটার দীর্ঘ দুটি বিশাল লালশিখা মহাকাশে ছুটে যায়। চৌম্বকীয় শক্তির প্রভাবে তৈরি এই গ্যাসীয় নির্গমন পৃথিবীমুখী না হওয়ায় কোনো ধরনের বিপদের আশঙ্কা নেই। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ঘটনা উপগ্রহ, বিদ্যুৎ ব্যবস্থা বা যোগাযোগের ওপর কোনো প্রভাব ফেলবে না, কারণ সূর্যের প্রান্তে ঘটায় তা পৃথিবীতে পৌঁছাবে না।

যুক্তরাষ্ট্র পাকিস্তানি পণ্যের ওপর নতুন করে ১৯% শুল্ক আরোপ করেছে, যা পূর্বে নির্ধারিত ২৯% থেকে কম। পাকিস্তানসহ ৬৯টি দেশের পণ্যের ওপর ১০% থেকে ৪১% পর্যন্ত শুল্ক বসছে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, এই সিদ্ধান্ত বাণিজ্য ভারসাম্য ও জাতীয় স্বার্থ রক্ষার জন্য। নির্বাহী আদেশ জারি হয়েছে, এবং কিছু দেশ চুক্তিতে পৌঁছেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শুল্ক হ্রাসকে স্বাগত জানিয়ে এক ঐতিহাসিক চুক্তির কথা বলেন, যা ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতিকে গুরুত্বহীন বলে অভিহিত করেছেন। ফক্স রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরাইলের সম্মতি ছাড়া কোনো রাষ্ট্র গঠন সম্ভব নয় এবং এই স্বীকৃতিগুলো শান্তি প্রচেষ্টায় ক্ষতি করছে। তিনি দাবি করেন, হামাস এখনো জিম্মি ধরে রেখেছে এবং স্বীকৃতি প্রদানকারী দেশগুলো হামাসের পক্ষেই অবস্থান নিচ্ছে। রুবিও বলেন, এসব সিদ্ধান্ত হামাসকে যুদ্ধবিরতির বিরোধিতা ও জিম্মি মুক্তি বিলম্ব করতে উৎসাহিত করছে, যা মূলত অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের ফল।

শাহজীবাজার গ্রিডে আগুনে তিনটি ট্রান্সফরমার ও একটি সার্কিট ব্রেকার পুড়ে যাওয়ার পর হবিগঞ্জে প্রায় ২০ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে। বাহুবল ছাড়া আটটি উপজেলা অন্ধকারে ডুবে যায়। শুক্রবার সকাল থেকে এলাকাভিত্তিক বিদ্যুৎ সরবরাহ শুরু হলেও স্বাভাবিক হতে সময় লাগবে। পানির সংকটে দুর্ভোগ বেড়ে যায়। একটি ট্রান্সফরমার মেরামত হয়েছে, আরেকটি দ্রুত মেরামতের কাজ চলছে। নতুন যন্ত্রপাতি আনা ব্যয়বহুল ও সময়সাপেক্ষ হওয়ায় দ্রুত সম্পূর্ণ পুনরুদ্ধার সম্ভব নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যে ২০ শতাংশ বর্ধিত শুল্কহার নির্ধারিত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তিনি। তিনি বলেন, শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সফল হয়েছে। দেশটির বাজারে বাংলাদেশের প্রবৃদ্ধি ভালো। আরো বলেন, ‘বাংলাদেশের জন্য আলাদা কোনো শর্ত আরোপ করেনি যুক্তরাষ্ট্র, বাকি দেশগুলোর মতো একই শর্ত দিয়েছে। যুক্তরাষ্ট্র চাচ্ছিল, বাণিজ্য ঘাটতি কমাতে।' তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য, তুলাসহ বিভিন্ন ধরনের পণ্যও আনতে চায় বাংলাদেশ।

01 Aug 25 1NOJOR.COM

বাংলাদেশের জন্য আলাদা কোনো শর্ত আরোপ করেনি যুক্তরাষ্ট্র, বাকি দেশগুলোর মতো একই শর্ত দিয়েছে। যুক্তরাষ্ট্র চাচ্ছিল, বাণিজ্য ঘাটতি কমাতে: প্রেস সচিব

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আরও একজনের শরীরে ধরা পড়েছে ভাইরাসটি। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিটি পুরুষ। তার বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২ দশমিক ০৮ শতাংশ। চলতি বছরে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। আর করোনা শনাক্ত হয়েছে ৭২০ জনের।

01 Aug 25 1NOJOR.COM

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আরও একজনের শরীরে ধরা পড়েছে ভাইরাসটি।

এপ্রিল-জুন প্রান্তিকে প্রত্যাশার চেয়েও ভালো আয় প্রকাশের পর মাইক্রোসফটের বাজারমূল্য ৪ ট্রিলিয়ন ডলার অতিক্রম করেছে। প্রতিষ্ঠানটি ২৭ হাজার ২৩ কোটি ডলার মুনাফা ও ৭৬ হাজার ৪৪ কোটি ডলার রাজস্ব দেখিয়েছে। আজুরসহ ক্লাউড পরিষেবা ৩৯% এবং সার্ভার রাজস্ব ২৭% বেড়েছে। অফিস, লিংকডইন ও সার্চ বিজ্ঞাপনও আয় বাড়িয়েছে। তবে মূল কার্যক্রমের বাইরে ওপেনএআইয়ের মতো বিনিয়োগে ১ হাজার ৭১০ কোটি ডলার ব্যয় হয়েছে।

আগামী ৩ আগস্ট শাহবাগে ছাত্র সমাবেশ করার ঘোষণা দিয়েছে ছাত্রদল। সমাবেশ যেন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা যায়, সেজন্য নেতাকর্মীদের ৬টি বিশেষ নির্দেশনা দিয়েছে। নির্দেশনাগুলো হলো- ছাত্র সমাবেশে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে আসা যাবে না। সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্র নির্ধারিত জায়গায় সব ইউনিটকে বাধ্যতামূলক অবস্থান করতে হবে। কাঁটাবন মোড় থেকে আজিজ সুপার মার্কেট ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাঝের গলি দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবায় নিয়োজিত যানবাহন চলাচলে সার্বিক সহযোগিতা কতে হবে। সমাবেশের দিনে ছাত্রদলের কোনো ইউনিটের গাড়ি কোনো অবস্থাতেই ঢাবিতে প্রবেশ করতে পারবে না। ব্যক্তিগত শোডাউন ও মিছিল নিয়ে সমাবেশস্থলে আসা যাবে না। সংশ্লিষ্ট ইউনিটের জন্য নির্ধারিত স্থান পরিষ্কার করে সমাবেশস্থল ত্যাগ করতে হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান।

01 Aug 25 1NOJOR.COM

আগামী ৩ আগস্ট শাহবাগে ছাত্র সমাবেশ করার ঘোষণা দিয়েছে ছাত্রদল। সমাবেশ যেন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা যায়, সেজন্য নেতাকর্মীদের ৬টি বিশেষ নির্দেশনা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক কমানোর আলোচনায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন নিজের যোগ্যতা প্রমাণ করেছেন বলে মন্তব্য করেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, ‘আল্লাহ বাণিজ্য উপদেষ্টাকে হায়াতে তাইয়্যেবা দান করুন, যাতে তিনি দেশকে সেবা দিতে পারেন’। তিনি লেখেন, আমি প্রধান উপদেষ্টার নির্দেশে শেখ বশিরউদ্দীনসহ কয়েকজনের সঙ্গে দেখা করার দায়িত্ব পাই, সম্ভাব্য বাণিজ্য উপদেষ্টা পদে। আমরা দেখা করি আমার অফিসে। পূর্বপরিচয় না থাকলেও আমরা এক ঘণ্টা খোলামেলা কথা বলি। আমার অফিস থেকে যে নাশতা দেওয়া হয়েছিল, তিনি বিনয়ের সঙ্গে সেটি নেননি! তবে আমি তার মধ্যে যে বিষয়গুলো সবচেয়ে বেশি পছন্দ করি, তা হলো দেশপ্রেম, যুক্তিহীন কোনো কিছু সহ্য না করার দৃঢ় মনোভাব, আর অনেক তথ্য একসঙ্গে গুছিয়ে বিশ্লেষণ করার অসাধারণ দক্ষতা। আমি আমার এই অনুভূতিগুলো প্রধান উপদেষ্টাকে জানাই। আল্লাহর রহমতে, দেশ ও জাতির জন্যই বলা যায়, প্রধান উপদেষ্টা তাকে দায়িত্ব দেন।

01 Aug 25 1NOJOR.COM

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক কমানোর আলোচনায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন নিজের যোগ্যতা প্রমাণ করেছেন: ফাওজুল কবির

বাংলাদেশসহ ৯০টির বেশি দেশের জন্য নতুন শুল্কহার ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দর কষাকষির পর বাংলাদেশের শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে আনা হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ সরকার ও ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আশা করছি, ভবিষ্যতে ড. মুহাম্মদ ইউনূস এবং পরবর্তীতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন, তারা সম্মানজনক অবস্থান ধরে রেখে বিশ্ব কূটনীতির ময়দানে মর্যাদাপূর্ণ দায়িত্ব পালন করবেন। এ উদ্যোগে সংশ্লিষ্ট সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ।

01 Aug 25 1NOJOR.COM

শুল্ক কমিয়ে আনায় বাংলাদেশ সরকার ও ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

বিএনপি নেতা আমির খসরু বলেছেন, বাংলাদেশি পণ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্র প্রশাসনের আরোপ করা পাল্টা শুল্কের হার ৩৫ থেকে কমিয়ে ২০ শতাংশে আনা রপ্তানি খাতের জন্য একটি ‘সন্তোষজনক অবস্থা’। খসরু বলেন, আমরা ২০%, পাকিস্তান ১৯%, ভিয়েতনামে ২০%, ভারতে ২৫%। সেই ক্ষেত্রে সার্বিকভাবে ট্যারিফের ফিগারটা সন্তোষজনক প্রতিযোগিতার ক্ষেত্র। তিনি বলেন, পুরো নেগোসিয়েশনের সার্বিক বিষয়টা তো আমাদের জানা নেই। এর বিপরীতে আর কী দিতে হয়েছে সেটা না জানা পর্যন্ত এর ইমপেক্টটা কী হবে সেটা আমরা বলতে পারছি না।’ খসরু বলেন, আমেরিকানদের পুরো ট্যারিফের বিষয়টা হচ্ছে, আমেরিকানদের পণ্য রপ্তানির স্বার্থে। সেজন্য তো এই অতিরিক্ত ট্যারিফ আরোপ করা হয়েছে। কিন্তু সেটা করতে গিয়ে বাংলাদেশ কতটুকু এবজরভ করতে পারবে, সেই বিষয়গুলো আলোচনার বিষয়। অন্তর্বর্তীকালীন সরকারের পুরো বিষয়টা খোলাসা করা উচিত।

01 Aug 25 1NOJOR.COM

বাংলাদেশি পণ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্র প্রশাসনের আরোপ করা পাল্টা শুল্কের হার ৩৫ থেকে কমিয়ে ২০ শতাংশে আনা রপ্তানি খাতের জন্য একটি ‘সন্তোষজনক অবস্থা’: আমির খসরু

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দক্ষিণপন্থা নামক ট্যাগ দিয়ে দেশে পুনরায় ইসলামপন্থিদের কোণঠাসা করার পাঁয়তারা চলছে। তিনি বলেছেন, ‘শেখ হাসিনা দেশের আলেম সমাজের ওপর নির্যাতনকে জায়েজ বানিয়ে ফেলেছিল। আমি বলতে চাই যদি দক্ষিণপন্থিরা দেশে ফ্যাসিবাদের পতন ঘটায় তবে আপনার সমস্যা কী।’ নাসীরুদ্দীন বলেন, দক্ষিণপন্থার জুজুর ভয় দেখিয়ে দেশের জনগণকে এখন আর বোকা বানানো যাবে না। পাটোয়ারী বলেন, অভ্যুত্থানের পর একটি দলের দুজন মহারথি বন্দর-ট্রাকস্ট্যান্ডে গড ফাদার হিসেবে ঘুরে বেড়াচ্ছে। নাসীরুদ্দীন বলেন, শ্রমিকদের কাজের পরিবেশ ও মজুরি ঠিক না করে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব নয়। পাশাপাশি সংসদে অবশ্যই শ্রমিকদের প্রতিনিধিত্ব থাকতে হবে। গণঅভ্যুত্থানের পর এই সরকারও শ্রমিকের বুকে গুলি চালিয়েছে। এ সময় এনসিপির শ্রমিক উইংয়ে নতুন করে ৯২ জন যোগ দিয়েছে বলেও জানান।

01 Aug 25 1NOJOR.COM

দক্ষিণপন্থা নামক ট্যাগ দিয়ে দেশে পুনরায় ইসলামপন্থিদের কোণঠাসা করার পাঁয়তারা চলছে। অভ্যুত্থানের পর একটি দলের দুজন মহারথি বন্দর-ট্রাকস্ট্যান্ডে গড ফাদার হিসেবে ঘুরে বেড়াচ্ছে: পাটওয়ারী

কাশ্মীরের পেনসিল শিল্প পপলার গাছ ব্যাপকভাবে কাটা হওয়ার ফলে সংকটের সম্মুখীন। পুলওয়ামার লাসিপোরা শিল্প এলাকায় তৈরি কাঠ ভারতের প্রধান ব্র্যান্ড হিন্দুস্তান পেনসিলসকে সরবরাহ করা হয়, যা নটরাজ ও অপ্সরা পেনসিল উৎপাদন করে। ২০২০ সালে গাছ কাটার উপর আদালতের স্থগিতাদেশ সত্ত্বেও গাছ কাটা থামেনি এবং নতুন গাছ লাগানো কমেছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই পরিস্থিতি উৎপাদন ও পরিবেশের জন্য দীর্ঘমেয়াদি হুমকি।

বিএনপির নেতা সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই জুলাই সনদ স্বাক্ষর হবে। শুক্রবার হাটহাজারী মাদ্রাসা পরিদর্শন ও হেফাজত নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি বলেন, ঐকমত্য কমিশনের ৮২৬টি প্রস্তাবের মধ্যে ৫১টি বাদে বাকি বিষয়গুলোতে বিএনপির কোনো দ্বিমত নেই। এ সময় বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনে কোনো বাঁধা দেখছে না বিএনপি। এর আগে তারা আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করে তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং জুমার নামাজ আদায় করেন। এছাড়া ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায়ও যান তারা।

01 Aug 25 1NOJOR.COM

জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই জুলাই সনদ স্বাক্ষর হবে: সালাহউদ্দিন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সংঘর্ষে জড়িয়েছে বিএনপির দুপক্ষ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সুমিলপাড়া এলাকায় হওয়া এ ঘটনায় আহত হয়েছেন একজন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, জমি নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষ হয়েছে। জেলা বিএনপির সাবেক পদধারী শাহ আলম মানিক ও বিএনপি নেতা রুহুল আমিনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে জানায় স্থানীয়রা। তারা বলছেন, সংঘর্ষের সময় গুলিবর্ষণও হয়েছে। তবে পুলিশ তা অস্বীকার করেছে।

01 Aug 25 1NOJOR.COM

সিদ্ধিরগঞ্জে সংঘর্ষে জড়িয়েছে বিএনপির দুপক্ষ। জমি নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষ হয়েছে।

সুইজারল্যান্ডের অনন্য পেশাগত শিক্ষা ও প্রশিক্ষণ (ভিইটি) ব্যবস্থা ১৫ বছর বয়স থেকে শুরু হয়, যা বাস্তব কর্মসংস্থান ও শ্রেণিকক্ষের পাঠের সমন্বয় করে। বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে প্রায় দুই-তৃতীয়াংশ শিক্ষার্থী পেশাগত পথে যায়, এবং ২৫০-এর বেশি স্বীকৃত পেশায় বেতনভুক্ত শিক্ষানবিশ হয়। এই দ্বৈত ব্যবস্থা শ্রমবাজারের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে দক্ষতা গড়ে তোলে, যা যুব বেকারত্ব কম রাখে। নমনীয় কাঠামো ক্যারিয়ার পরিবর্তন সহজ করে, যা দেশের শক্তিশালী অর্থনীতির অন্যতম ভিত্তি।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, জুলাই মাসের মতো আগস্টেও ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকবে। প্রতি লিটার ডিজেল ১০২ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১২২ টাকা এবং পেট্রোল ১১৮ টাকায় বিক্রি হবে। শুক্রবার থেকে নতুন দর কার্যকর হবে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় প্রাইসিং ফর্মুলা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ভোক্তারা তুলনামূলকভাবে সাশ্রয়ী দামে জ্বালানি পেতে পারেন। সর্বশেষ মূল্য সমন্বয় হয়েছিল জুনে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের পূর্ব উইং-এ ৯০,০০০ বর্গফুটের নতুন বলরুম নির্মাণের ঘোষণা দিয়েছেন, যার ব্যয় ধরা হয়েছে ২০০ মিলিয়ন ডলার। সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া প্রকল্পটি ট্রাম্প ও কিছু বেসরকারি দাতার অর্থায়নে বাস্তবায়িত হবে। ৬৫০ আসনের এই বলরুমে এখন থেকে বড় রাষ্ট্রীয় অনুষ্ঠানে তাঁবুর প্রয়োজন হবে না। ট্রাম্প জানান, সরকারি অর্থ ব্যবহার করা হবে না। হোয়াইট হাউজ এটিকে একটি নান্দনিক ও কার্যকর সংযোজন হিসেবে উল্লেখ করেছে।

ঢাকায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে গোপন বৈঠকে অংশ নেওয়ার অভিযোগে এক সেনা মেজরের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ১৭ জুলাই রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তার রাজনৈতিক সম্পৃক্ততা ও কর্মস্থল থেকে অনুপস্থিত থাকার বিষয়ে পৃথক তদন্ত আদালত গঠন করা হয়েছে। সেনাবাহিনী বলেছে, তারা অরাজনৈতিক ও পেশাদার একটি প্রতিষ্ঠান এবং আইন লঙ্ঘনকারী যেকোনো সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করেছে, যা আগে ছিল ৩৫ শতাংশ। এ সিদ্ধান্তে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, এই হারে রফতানি বাধাগ্রস্ত হবে না এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্রে প্রতিযোগিতামূলক অবস্থানে থাকবে। যদিও বাংলাদেশ আরও কম শুল্ক প্রত্যাশা করেছিল, তৃতীয় দফা আলোচনার পর হোয়াইট হাউস থেকে এই চূড়ান্ত সিদ্ধান্ত আসে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন নির্বাহী আদেশে বাণিজ্য বৈষম্যপূর্ণ দেশগুলোর পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন, যার মধ্যে ইউরোপীয় ইউনিয়নের জন্য বিশেষ নিয়ম রয়েছে। হোয়াইট হাউজ জানিয়েছে, শুল্ক কয়েক ঘণ্টার মধ্যেই কার্যকর হবে, যদিও সময়সীমা কিছুটা পরিবর্তিত হয়েছে। এখন ৭০টির বেশি দেশের ওপর পাল্টা শুল্ক সাত দিনের মধ্যে কার্যকর হবে। ৭ আগস্টের আগে পাঠানো এবং ৫ অক্টোবরের মধ্যে পৌঁছানো পণ্য শুল্ক থেকে ছাড় পেতে পারে। কানাডার জন্য ৩৫% শুল্ক ১ আগস্ট থেকেই কার্যকর হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন দেশগুলোর ওপর নতুন আমদানি শুল্ক আরোপ করেছেন যাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি নেই। সিরিয়ার শুল্ক ৪১% পর্যন্ত এবং কানাডার ৩৫% করা হয়েছে। যুক্তরাজ্য, ভিয়েতনাম, জাপানসহ আটটি দেশের সঙ্গে চুক্তি হয়েছে, যেখানে শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে। তবে চীন ও ভারতের মতো বড় অংশীদারদের সঙ্গে উত্তেজনা রয়ে গেছে, অতিরিক্ত শাস্তিমূলক শুল্ক ঘোষণা করা হয়েছে। এই নীতি যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার লক্ষ্য নিয়ে তৈরি হলেও বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়েছে।

যুক্তরাষ্ট্র বাংলাদেশের রফতানি পণ্যে পাল্টা শুল্ক হার ৩৫ শতাংশ থেকে ২০ শতাংশে কমিয়েছে, যা শ্রীলংকা ও ভিয়েতনামের সাথে সামঞ্জস্যপূর্ণ। সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান এটিকে ইতিবাচক বলে মনে করেন, তবে বাংলাদেশের জন্য বৈচিত্র্যময়, প্রতিযোগিতামূলক ও সহনশীল বাণিজ্য কৌশল গ্রহণ জরুরি। প্রধান অগ্রাধিকার হলো রপ্তানি বৈচিত্র্য, নীতি সংস্কার এবং উদীয়মান অর্থনীতির সাথে নতুন মুক্ত বাণিজ্য চুক্তি। এই হ্রাস স্বল্পমেয়াদে স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজনীয়তা তুলে ধরে।

গাজায় গত ২৪ ঘণ্টায় অন্তত দুই ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন। এতে গাজা উপত্যকায় ২০২৩ সালের অক্টোবর থেকে অনাহারে মৃতের সংখ্যা মোট ১৫৯ জনে দাঁড়িয়েছে। আল জাজিরা জানিয়েছে, অনাহারে মারা যাওয়া ফিলিস্তিনিদের মধ্যে কমপক্ষে ৯০ জন শিশু। বর্তমানে উপত্যকায় শিশুদের জন্য ফর্মুলা পানীয়ের ঘাটতি রয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, গাজা দুর্ভিক্ষের সবচেয়ে খারাপ পরিস্থিতি ‘এখন চলছে’। ইসরাইল বলেছে, তারা গাজায় সাহায্য প্রবেশের ওপর বিধিনিষেধ আরোপ করছে না - এই দাবিগুলো ইউরোপে তার ঘনিষ্ঠ মিত্র, জাতিসংঘ এবং গাজায় সক্রিয় অন্যান্য সংস্থাগুলো মেনে নিচ্ছে না। এদিকে বুধবার সকালে ত্রাণকেন্দ্রে আরো ছয়জনকে হত্যা করেছে ইসরাইল।

01 Aug 25 1NOJOR.COM

গাজায় গত ২৪ ঘণ্টায় অন্তত দুই ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন। এতে গাজা উপত্যকায় ২০২৩ সালের অক্টোবর থেকে অনাহারে মৃতের সংখ্যা মোট ১৫৯ জনে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন নির্বাহী আদেশে ৬৯ দেশের পণ্যের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপ করেছেন। বাণিজ্য ঘাটতি জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির জন্য হুমকি হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশকে ২০% এবং ভারতে ২৫% শুল্ক আরোপ করা হয়েছে। যেসব দেশ অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক জোরদার করবে তাদের জন্য কিছু ছাড় থাকবে, তবে চুক্তি না হওয়া পর্যন্ত পূর্ববর্তী শুল্ক বহাল থাকবে। হোয়াইট হাউস বাণিজ্য ভারসাম্যের জন্য নির্দিষ্ট শুল্ক হার ঘোষণা করেছে।

ইউরোপীয় দেশগুলোর ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এরদোগান বলেন, ‘ইউরোপ থেকে, বিশেষ করে ফ্রান্স এবং ব্রিটেন থেকে আসা সাম্প্রতিক মানবিক প্রতিক্রিয়াগুলো আমরা অত্যন্ত মূল্যবান বলে মনে করি। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জন্য গৃহীত প্রতিটি পদক্ষেপকে আমরা স্বাগত জানাই।’ তিনি বলেন, ‘গাজায় নৃশংসতার মুখে কেউ চুপ থাকতে পারে না, যেখানে শিশুরা ক্ষুধার্ত অবস্থায় মারা যাচ্ছে এবং খাদ্যের সন্ধানে থাকা বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে গুলি করা হচ্ছে। এছাড়া সবশেষ পর্তুগাল ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানায়।

01 Aug 25 1NOJOR.COM

ইউরোপীয় দেশগুলোর ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং ‘জুলাই সনদ ও ঘোষণাপত্র’ বাস্তবায়নের দাবিতে ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই দ্রোহ মিছিল’। মিছিলে কাফনে মোড়ানো চার-পাঁচটি প্রতীকী লাশ, রক্তাক্ত ও আহত বেশ কয়েকজন কর্মী, ব্যানার, পোস্টার ও প্রতিবাদী ফেস্টুন বহন করা হয়—যা জনমনে তীব্র প্রতিবাদ ও আবেগ সৃষ্টি করে। নেতারা বলেন, জুলাই মাস এ দেশের ইতিহাসে রক্তাক্ত এক অধ্যায়—ঝরেছে পবিত্র রক্ত, পড়েছে অসংখ্য লাশ, অথচ আজও সেই হত্যাকাণ্ডের বিচার হয়নি। যারা অতীতে খুন-গণহত্যায় লিপ্ত ছিল, তারাই এখনো নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছে। কিন্তু ইসলামী ছাত্রশিবিরের একজন কর্মীও জীবিত থাকতে এ দেশে আর কোনো গণহত্যা চালাতে দেওয়া হবে না। কাফনে মোড়ানো এই প্রতীকী লাশের মিছিল আমাদের প্রতিবাদের প্রতীক, ন্যায়ের দাবির প্রতিধ্বনি। আমরা বলছি, আর নয় অন্যায়, এবার চাই ‘জুলাই সনদ’ বাস্তবায়ন—এই দাবি এখন সময়ের কঠোর বাস্তবতা।

01 Aug 25 1NOJOR.COM

জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং ‘জুলাই সনদ ও ঘোষণাপত্র’ বাস্তবায়নের দাবিতে ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই দ্রোহ মিছিল’।

মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য বোয়েসেল-এর মাধ্যমে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন নিয়োগ অনুমোদন দিয়েছে মালয়েশিয়া সরকার। গত বছরের ৩১ মে’র মধ্যে যারা যেতে পারেননি, তাদের মধ্য থেকে নির্বাচিত কর্মীদের এবার কনস্ট্রাকশন এবং ট্যুরিজম সেক্টরে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, সংশ্লিষ্ট কর্মীদের আনার লক্ষ্যে ডিমান্ড চাহিদাপত্র সত্যায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। এজন্য এফডব্লিউসিএমএস অনলাইন পোর্টালে চেকলিস্ট অনুযায়ী নির্ধারিত সব তথ্যাদি দাখিল করতে হবে। এদিকে, দীর্ঘ অনিশ্চয়তা ও প্রশাসনিক জটিলতার পর মালয়েশিয়ার শ্রম বাজার বাংলাদেশি কর্মীদের জন্য শর্তসাপেক্ষে পুনরায় উন্মুক্ত হওয়ার আভাস মিলেছে। জানা গেছে, দুই দেশের মধ্যে নতুন সমঝোতা স্মারক অনুযায়ী নির্ধারিত কোটা, খরচ নিয়ন্ত্রণ ও নিয়োগ পদ্ধতি স্বচ্ছ রাখার শর্তে কর্মী পাঠানো আবারও শুরু হতে পারে।

01 Aug 25 1NOJOR.COM

মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য বোয়েসেল-এর মাধ্যমে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন নিয়োগ অনুমোদন দিয়েছে মালয়েশিয়া সরকার।

জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে ঝুম বৃষ্টির মধ্যেও আজও শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই যোদ্ধারা। একই দাবিতে শহীদ পরিবারের সদস্যরাও শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। বৃহস্পতিবার সারারাত শাহবাগে অবস্থান নিয়ে শুক্রবার সকাল থেকে আবারও সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন তারা। এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল। নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয়েছে পুলিশ ও বিজিবি। আন্দোলনকারীরা বলেন, এখনো জুলাই সনদ না হওয়ায় আহত ও শহীদ পরিবারের সদস্যরা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন। জুলাই সনদ অধিকার জানিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা। জুলাই সনদ নিয়ে আশ্বাস পূরণ না হলে শাহবাগে অস্থায়ী মঞ্চ তৈরি করে অবস্থান করবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জুলাই যোদ্ধারা।

01 Aug 25 1NOJOR.COM

জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে ঝুম বৃষ্টির মধ্যেও আজও শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই যোদ্ধারা। একই দাবিতে শহীদ পরিবারের সদস্যরাও শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন।

২০২৪-২৫ অর্থবছরে সরকার সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রার তুলনায় ৯২,৬২৬ কোটি টাকা কম রাজস্ব সংগ্রহ করেছে। লক্ষ্যমাত্রা ছিল ৪,৬৩,৫০০ কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে ৩,৭০,৮৭৪ কোটি টাকা। মে ও জুন মাসে এনবিআরের অভ্যন্তরীণ অস্থিরতার কারণে শুল্ক ও ভ্যাট খাতে আয় ব্যাহত হয়। গত অর্থবছরের তুলনায় প্রবৃদ্ধি ছিল মাত্র ২.২৩ শতাংশ। সিগারেট খাতে বড় ধরনের কর ফাঁকিকে এ ঘাটতির প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে এনবিআর এবং ঘাটতি কাটিয়ে উঠতে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।

বাংলাদেশি পণ্যের ওপর থেকে ১৫ শতাংশ শুল্ক কমিয়ে ২০ শতাংশ আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর প্রতিক্রিয়ায় ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা আসিফ নজরুল লেখেন, ‘১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ। অ্যানাদার সাকসেস অফ ইন্টেরিম গভর্নমেন্ট’। এদিকে হোয়াইট হাউসের ঘোষণা অনুযায়ী, অন্যান্য দেশের মধ্যে পাকিস্তানের ওপর ১৯ শতাংশ, আফগানিস্তানের ওপর ১৫ শতাংশ, ভারতের ওপর ২৫ শতাংশ, ব্রাজিলের ওপর ১০ শতাংশ, ইন্দোনেশিয়ার ওপর ১৯ শতাংশ, মালয়েশিয়ার ওপর ১৯ শতাংশ, মিয়ানমারের ওপর ৪০ শতাংশ, ফিলিপাইনের ওপর ১৯ শতাংশ, শ্রীলঙ্কার ওপর ২০ শতাংশ, ভিয়েতনামের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন।

01 Aug 25 1NOJOR.COM

১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ। অ্যানাদার সাকসেস অফ ইন্টেরিম গভর্নমেন্ট: আসিফ নজরুল

জাতীয় সংসদে ১০০ আসন বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং এর সদস্যরা পিআর পদ্ধতিতে মনোনীত হবেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে এমন সিদ্ধান্তে পৌঁছেছে জাতীয় ঐকমত্য কমিশন। একে স্বাগত জানিয়ে ড. মির্জা গালিব বলেন, ‘প্রোপার ক্ষমতা না দিলে উচ্চকক্ষ বানিয়ে লাভ নেই’। গালিব বলেন, ‘উচ্চকক্ষে পিআর কেনো প্রয়োজন এটা নিয়ে অনেকবার কথা বলেছি দেশে থাকতে। তবে উচ্চকক্ষের হাতে কি কি ক্ষমতা থাকবে সেই আলাপটাও গুরুত্বপূর্ণ। সংবিধান সংশোধন এবং কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদগুলোতে নিয়োগ উচ্চকক্ষের হাতে থাকা উচিত। উচ্চকক্ষের হাতে প্রপার ক্ষমতা না দিলে তো উচ্চকক্ষ বানিয়ে কোনো লাভ নেই’। আরও বলেন, ‘ঐকমত্য কমিশনকে অনুরোধ করব উচ্চকক্ষের হাতে কি কি ক্ষমতা থাকবে সেই আলাপটা সিরিয়াসলি তুলতে’।

01 Aug 25 1NOJOR.COM

সংবিধান সংশোধন এবং কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদগুলোতে নিয়োগ উচ্চকক্ষের হাতে থাকা উচিত। উচ্চকক্ষের হাতে প্রপার ক্ষমতা না দিলে তো উচ্চকক্ষ বানিয়ে কোনো লাভ নেই: গালিব

পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রোর কার্যালয় বৃহস্পতিবার ঘোষণা করেছে, পর্তুগিজ সরকার সেপ্টেম্বরে জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রসঙ্গে প্রেসিডেন্ট এবং সংসদের সঙ্গে পরামর্শ করবে। আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ফ্রান্স, যুক্তরাজ্য এবং কানাডার পরিকল্পনার পর, পর্তুগাল হল সর্বশেষ পশ্চিমা শক্তি যারা ফিলিস্তিনি সার্বভৌমত্বের প্রশ্নে আলোচনা করছে। এর আগে বুধবার মার্ক কার্নি বলেন, ফিলিস্তিনের গাজায় মানুষের দুর্দশা অসহনীয়। দ্রুত এর অবনতি হচ্ছে। এমন পরিস্থিতিতে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা রয়েছে কানাডার। তার আগে, সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট। পরে ইসরাইল কিছু শর্ত না মানলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

01 Aug 25 1NOJOR.COM

পর্তুগিজ সরকার সেপ্টেম্বরে জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রসঙ্গে প্রেসিডেন্ট এবং সংসদের সঙ্গে পরামর্শ করবে।

আগামীকাল শনিবার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারি করা হবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। জামায়াত আমিরের দ্রুত সুস্থতা এবং সফল অস্ত্রোপচারের জন্য দেশ-বিদেশে অবস্থানরত দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণের নিকট দোয়ার আহ্বান জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার। পরওয়ার বলেন, ‘আসন্ন জুমার দিনে মসজিদে-মসজিদে দ্বিনি ভাইদের সঙ্গে নিয়ে আমরা দোয়া করতে পারি, যাতে আল্লাহ তা’য়ালা প্রিয় আমিরকে পূর্ণ সুস্থতা ও শক্তি দান করে আবারও দ্বিনের ময়দানে ফিরিয়ে আনেন।’

01 Aug 25 1NOJOR.COM

আগামীকাল শনিবার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারি করা হবে: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার বলেন, আওয়ামী ফ্যাসিস্টের দোসররা প্রশাসনে ঘাপটি মেরে আছে, যারা নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে। তিনি বলেন, ‘রাজনৈতিক দলসমূহের মধ্যে প্রয়োজনীয় সংস্কার, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং পারস্পরিক সহমর্মিতার সংস্কৃতি গড়ে তুলতে হবে।’ আরো বলেন, ‘জুলাইয়ের অর্জনকে টেকসই করতে রাষ্ট্রের মৌলিক সংস্কার ও রাজনৈতিক দলগুলোর ঐক্য জরুরি।' সেক্রেটারি বলেন, ‘জুলাই সনদ ও ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে। একইসঙ্গে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।’ তিনি বলেন, ‘দলীয়করণ মুক্ত, দুর্নীতিমুক্ত প্রশাসন, বিচার ও সরকার ব্যবস্থা গড়ে তুলতে একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্রীয় কাঠামো তৈরি করতে হবে, যেখানে নতুন কোনো ফ্যাসিবাদ জন্ম নেবে না।' জামায়াত নেতা বলেন, জুলাই অভ্যুত্থানের হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে।

01 Aug 25 1NOJOR.COM

আওয়ামী ফ্যাসিস্টের দোসররা প্রশাসনে ঘাপটি মেরে আছে, যারা নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে: গোলাম পরওয়ার

এবার মেয়র পদে নির্বাচনের কথা ভাবছেন হিরো আলম। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। বিএনপির এ নেতার বিরুদ্ধে নির্বাচন কতটা কঠিন তা জানতে চাইলে হিরো আলম বলেন, কোনো নির্বাচনই সহজ নয়। আমি আমার মতো কাজ করে যাচ্ছি। তবে সব কিছুই নির্ভর করে জনগণের ওপর। তিনি বলেন, যদি জনগণ চায় তাহলে জাতীয় নির্বাচনেও অংশ নেব। আপাতত মেয়র নির্বাচন নিয়েই ভাবছি। অনেকে ফোন দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন। আলোচনা চলছে। আমি মানুষের জন্য কাজ করার সুযোগ চাই। এর আগে ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন হিরো আলম।

01 Aug 25 1NOJOR.COM

এবার মেয়র পদে নির্বাচনের কথা ভাবছেন হিরো আলম। জনগণ চাইলে অংশগ্রহণ করতে চান জাতীয় নির্বাচনেও।

চীনের বেইজিংয়ের উপকণ্ঠে ভয়াবহ বন্যায় এক বৃদ্ধাশ্রমেই ৩১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই চলাফেরায় অক্ষম ছিলেন। বিবিসি বলছে, মিয়ুন জেলায় অবস্থিত ওই নার্সিংহোমে পানির উচ্চতা বুকসমান হয়ে যাওয়ার পর উদ্ধারকারী দল সেখানে পৌঁছায়। ভিডিও ফুটেজে দেখা যায়, জরুরি সেবা কর্মীরা পানিতে হেঁটে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছেন। স্থানীয় প্রশাসন স্বীকার করেছে, জরুরি পরিকল্পনায় ঘাটতি ছিল এবং এই ঘটনা তাদের জন্য একটি ‘বেদনাদায়ক শিক্ষা’ ও ‘সতর্কবার্তা’ হিসেবে কাজ করেছে। বিবিসি বলছে, বন্যার সময় নার্সিংহোমটিতে প্রায় ৭৭ জন বাসিন্দা ছিলেন। পানির উচ্চতা প্রায় ২ মিটার বা ৬ ফুট হয়ে যাওয়ায় এদের মধ্যে প্রায় ৪০ জন সেখানে আটকে পড়েন।

01 Aug 25 1NOJOR.COM

চীনের বেইজিংয়ের উপকণ্ঠে ভয়াবহ বন্যায় এক বৃদ্ধাশ্রমেই ৩১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই চলাফেরায় অক্ষম ছিলেন।

রাজধানীর হাজারীবাগে পূর্ব শত্রুতার জেরে রওশন আরা (৬৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার ভোর ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মেয়ে রুনা আক্তার জানান, বৃহস্পতিবার গভীর রাতে তাদের বাড়ির সামনেই পূর্ব শত্রুতার জেরে কথা কাটাকাটির একপর্যায়ে ৩-৪ জন তার মাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। এর জেরেই মৃত্যু হয়।

01 Aug 25 1NOJOR.COM

রাজধানীর হাজারীবাগে পূর্ব শত্রুতার জেরে রওশন আরা (৬৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

জিএইচএফ-এর সঙ্গে যুক্ত গাজার একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে কর্মরত সাবেক মার্কিন সেনা অ্যান্থনি আগুইলার গত ২৮ মে তারিখের মর্মান্তিক ঘটনার কথা স্মরণ করেন, যেদিন খাবারের জন্য গিয়ে নিহত হয় আমির। অ্যান্থনির বিবরণ মতে, খালি পায়ে এবং রোগা অবস্থায় প্রচণ্ড রোদের নিচে ১২ কিলোমিটার হেঁটে এসেছিল আমির। আশা ছিল, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পরও যদি খাওয়ার কিছু মেলে। শিশুটি তার কাছে এসে তার জিনিসপত্র রেখেছিল, তার হাতে চুম্বন করেছিল এবং ধন্যবাদও জানিয়েছিল। ছেলেটি এরপর তার জিনিসপত্র তুলে নিয়ে ভিড়ের মধ্যে চলে যায়। কয়েক মিনিট পরে, যখন সে অন্যান্য বেসামরিক লোকদের সঙ্গে চলে যাচ্ছিল, তখন ইসরাইলি বাহিনী হামলা চালায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় আমিরের। এদিকে, ইসরাইলি হামলায় বৃহস্পতিবার দুপুরের আগের গত ২৪ ঘণ্টার মধ্যে ১১১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৯১ জন সাহায্য চাইতে গিয়ে প্রাণ হারিয়েছেন।

01 Aug 25 1NOJOR.COM

খালি পায়ে এবং রোগা অবস্থায় ১২ কিলোমিটার হেঁটে এসেছিল আমির। আশা ছিল, যদি খাওয়ার কিছু মেলে। যখন সে অন্যান্য বেসামরিক লোকদের সঙ্গে চলে যাচ্ছিল, তখন ইসরাইলি বাহিনীর হামলায় মৃত্যু হয় আমিরের: অ্যান্থনি

গাজার খাদ্য বিতরণ স্থান পরিদর্শন করতে শুক্রবার উপত্যকাটিতে যাবেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, উইটকফ ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির সঙ্গে এই অঞ্চলটি পরিদর্শন করবেন এবং ‘আরও খাদ্য সরবরাহের পরিকল্পনা নিশ্চিত করবেন এবং স্থানীয় গাজাবাসীদের সাথে দেখা করে এই ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে সরাসরি শুনবেন’। আরও বলেন, ইসরাইল সফরে থাকা উইটকফ নেতানিয়াহুর সঙ্গে ‘ফলপ্রসূ’ বৈঠকও করেছেন।

01 Aug 25 1NOJOR.COM

গাজার খাদ্য বিতরণ স্থান পরিদর্শন করতে শুক্রবার উপত্যকাটিতে যাবেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কার্যকারিতা বাড়াতে অনুমোদিত জাহাজের সংখ্যা কমাচ্ছে, কারণ অতিরিক্ত জাহাজ চলাচলের ফলে বহির্নোঙরে জাহাজের অপেক্ষা ১০ দিন পর্যন্ত পৌঁছেছে, বিশেষ করে গিয়ারলেস জাহাজের ক্ষেত্রে। ব্যবসায়ীরা বলছেন, মূল সমস্যা বন্দরের ব্যবস্থাপনা, অবকাঠামো ও কাস্টমস প্রক্রিয়ায়। তারা মনে করছেন, জাহাজ সংখ্যা কমানো নয়, বরং ডিজিটালাইজেশন ও সমন্বয়ের মাধ্যমে সমস্যার সমাধান হওয়া উচিত। অন্যথায়, পরিবহন খরচ বাড়বে এবং দেশের বাণিজ্য প্রতিযোগিতায় নেতিবাচক প্রভাব ফেলবে।

‘প্রাচ্যের অক্সফোর্ড’ খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় আজ শিক্ষা, গবেষণা ও ছাত্র-শিক্ষক সম্পর্কের চরম অবনমনের মুখে। রাজনৈতিক হস্তক্ষেপ, অযোগ্য শিক্ষক নিয়োগ ও প্রশাসনিক অবহেলা এর জন্য দায়ী। অবকাঠামো উন্নয়ন চললেও শিক্ষার গুণগত মানোন্নয়নে তেমন কোনো উদ্যোগ দেখা যায় না। বিশেষজ্ঞদের মতে, টেকসই উন্নয়নের জন্য শিক্ষক প্রশিক্ষণ, আধুনিক পাঠ্যক্রম ও গবেষণার স্বচ্ছতা জরুরি। শুধুমাত্র রাজনৈতিক সুবিধা নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ নির্ভর করছে একাডেমিক উৎকর্ষ ফিরিয়ে আনার ওপর।

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই-এর ১০৮ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২৩ সালে সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে তাদের কারাদণ্ড দেওয়া হয়। আদালত জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে ৫৮ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এই ৫৮ জনের মধ্যে সংসদ সদস্য এবং জ্যেষ্ঠ নেতারাও রয়েছেন। বাকি ব্যক্তিদের এক থেকে তিন বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছে। অভিযুক্তদের মধ্যে পিটিআইর জাতীয় ও সিনেটের নেতা ওমর আয়ুব খান ও শিবলি ফারাজ রয়েছেন। পিটিআই এর নিন্দা জানিয়েছে।

01 Aug 25 1NOJOR.COM

পিটিআই-এর ১০৮ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২৩ সালে সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে তাদের কারাদণ্ড দেওয়া হয়।

মিয়ানমার সেনাবাহিনী বৃহস্পতিবার একটি বেসামরিক অন্তর্বর্তী সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। আগামী ডিসেম্বরে পরিকল্পিত জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই সরকার গঠন করা হয়েছে। কিন্তু অন্যান্য দায়িত্বের পাশাপাশি জান্তাপ্রধান মিন অং হ্লাইং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া সামরিক শাসনের ফরমান বাতিল করা হয়েছে। সরকারের মুখপাত্র জাও মিন তুন জানান, অন্তর্বর্তী প্রেসিডেন্ট ও সেনাপ্রধান বলেছেন, আগামী ছয় মাস নির্বাচনের প্রস্তুতি ও আয়োজনের সময় হিসেবে বিবেচিত হবে। এদিকে মিয়ানমারের আসন্ন নির্বাচনকে পশ্চিমা সরকারগুলো প্রহসন বলে প্রত্যাখ্যান করেছে।

01 Aug 25 1NOJOR.COM

মিয়ানমার সেনাবাহিনী বৃহস্পতিবার একটি বেসামরিক অন্তর্বর্তী সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। আগামী ডিসেম্বরে পরিকল্পিত জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই সরকার গঠন করা হয়েছে।

রাশিয়া থেকে তেলের মূল্যে ছাড় কমে যাওয়া এবং ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারির পর ভারতের রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারগুলো রুশ তেল কেনা বন্ধ করে দিয়েছে। রয়টার্স জানিয়েছে, গত এক সপ্তাহে ভারতীয় কোম্পানিগুলোও রাশিয়া থেকে কোনো তেল কেনেনি। বরং তারা বিকল্প হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির মুরবান ও পশ্চিম আফ্রিকার তেলের দিকে ঝুঁকেছে। এছাড়া বেসরকারি খাতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও নয়ারা এনার্জি—যার বড় একটি অংশ রাশিয়ার রসনেফটসহ বিভিন্ন রুশ প্রতিষ্ঠানের মালিকানাধীন—তারা বার্ষিক চুক্তির আওতায় রাশিয়ান তেল কিনে যাচ্ছে। প্রসঙ্গত, ১৪ জুলাই মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশিয়া যদি ইউক্রেনের সঙ্গে বড় ধরনের শান্তিচুক্তিতে না পৌঁছায়, তবে যারা রুশ তেল কিনবে তাদের পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে।

01 Aug 25 1NOJOR.COM

রাশিয়া থেকে তেলের মূল্যে ছাড় কমে যাওয়া এবং ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারির পর ভারতের রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারগুলো রুশ তেল কেনা বন্ধ করে দিয়েছে।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, আজ আমরা সম্ভাব্য ৩৫ শতাংশ পালটা শুল্ক এড়াতে পেরেছি। এটি আমাদের পোশাক খাত ও লাখও শ্রমিকের জন্য সুখবর। পাশাপাশি, আমরা আমাদের বৈশ্বিক প্রতিযোগিতার অবস্থান ধরে রেখেছি এবং বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশের নতুন সুযোগ সৃষ্টি করেছি। তিনি বলেন, আমরা আমাদের জাতীয় স্বার্থ ও সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখেই আলোচনার প্রতিটি ধাপ পরিচালনা করেছি। আমাদের পোশাক খাত রক্ষাই ছিল অগ্রাধিকার, তবে আমরা মার্কিন কৃষিপণ্য আমদানির প্রতিশ্রুতি দিয়েছি। দেখা গেছে, বাংলাদেশ ২০ শতাংশ শুল্কহার পেয়েছে, যা শ্রীলংকা, ভিয়েতনাম, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার মতো প্রতিদ্বন্দ্বী পোশাক রপ্তানিকারক দেশের সঙ্গে তুলনামূলকভাবে সমান। অন্যদিকে ভারত একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছাতে না পারায় ২৫ শতাংশ শুল্কের মুখোমুখি হয়েছে।

01 Aug 25 1NOJOR.COM

আজ আমরা সম্ভাব্য ৩৫ শতাংশ পালটা শুল্ক এড়াতে পেরেছি। এটি আমাদের পোশাক খাত ও লাখও শ্রমিকের জন্য সুখবর। পাশাপাশি, আমরা আমাদের বৈশ্বিক প্রতিযোগিতার অবস্থান ধরে রেখেছি: খলিলুর রহমান

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, আমরা গর্বের সঙ্গে বাংলাদেশের শুল্ক আলোচক দলকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি অর্জনের জন্য অভিনন্দন জানাই। এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়। তিনি বলেন, শুল্ক হার প্রত্যাশিতের চেয়ে ১৭ পয়েন্ট কমিয়ে ২০ শতাংশে নামিয়ে এনে আমাদের আলোচকরা অসাধারণ কৌশলগত দক্ষতা এবং বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা ও উন্নয়নের প্রতি অটুট প্রতিশ্রুতি প্রদর্শন করেছেন। আরো বলেন, ফেব্রুয়ারি মাস থেকে তারা নিরলসভাবে কাজ করে গেছেন এবং শুল্ক, অশুল্ক বাধা ও জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট বিষয়সহ জটিল এক আলোচনার প্রক্রিয়া দক্ষতার সঙ্গে অতিক্রম করেছেন। তারা যে চুক্তিটি অর্জন করেছেন, তা আমাদের প্রতিযোগিতামূলক সুবিধা ধরে রেখেছে এবং আমাদের মৌলিক জাতীয় স্বার্থ রক্ষা করেছেন। প্রধান উপদেষ্টা বলেন, আজকের এই সাফল্য আমাদের জাতির দৃঢ়তা ও আরও শক্তিশালী অর্থনৈতিক ভবিষ্যতের সাহসি দৃষ্টিভঙ্গির এক শক্তিশালী প্রমাণ।

01 Aug 25 1NOJOR.COM

আমরা গর্বের সঙ্গে বাংলাদেশের শুল্ক আলোচক দলকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি অর্জনের জন্য অভিনন্দন জানাই। এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা

১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ২০ শতাংশ পালটা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ২০ শতাংশ শুল্ক আরোপ করায় বাংলাদেশ প্রতিযোগিতামূলক অবস্থায় থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এর আগে এই শুল্ক আরোপ করা হয়েছিল ৩৭ শতাংশ। পরে কমিয়ে ৩৫ শতাংশ করা হয়। শুল্ক আলোচনায় বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে আমাদের রফতানি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই। তবে আমরা ২০ শতাংশের নিচে প্রত‍্যাশা করেছিলাম।’ জানা গেছে, বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধি দল এখনও যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

01 Aug 25 1NOJOR.COM

যুক্তরাষ্ট্রে আমাদের রফতানি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই। তবে আমরা ২০ শতাংশের নিচে প্রত‍্যাশা করেছিলাম: বাণিজ্য উপদেষ্টা

ভারত ও রাশিয়ার ওপর চড়াও হয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ভারত রাশিয়ার সঙ্গে কী করছে, সেটা আমার কিছু আসে যায় না। চাইলে তারা একসঙ্গে নিজেদের মরা অর্থনীতি ডুবিয়ে দিতে পারে। আমরা ভারতের সঙ্গে খুব সামান্য ব্যবসা করি। তাদের শুল্কহার খুব বেশি—বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি শুল্ক আরোপকারী দেশের মধ্যে একটি। একইভাবে, রাশিয়ার সঙ্গেও যুক্তরাষ্ট্রের তেমন কোনো বাণিজ্য নেই। আমি চাই, এই অবস্থাই থাকুক।’ ভারতকে নিয়ে ট্রাম্পের করা এ উপহাসের পর রাহুল গান্ধী বলেছেন, ভারতের অর্থনীতি মৃত বলে যে মন্তব্য ট্রাম্প করেছেন, সেটি তিনি সত্যিই বলেছেন। সেটি মোদি আর অর্থমন্ত্রী ছাড়া সবাই জানে। আমি খুশি যে প্রেসিডেন্ট ট্রাম্প একটি সত্যি বলেছেন।’ মোদি ভারতের অর্থনীতিকে হত্যা করছে বলে দাবি করেন রাহুল গান্ধী। এদিকে রাহুলের এ মন্তব্য নিজ দলের নেতাকর্মী কর্তৃকসহ, ব্যাপক সমালোচনার মুখে পড়েছে!

01 Aug 25 1NOJOR.COM

ভারতের অর্থনীতি মৃত বলে যে মন্তব্য ট্রাম্প করেছেন, সেটি তিনি সত্যিই বলেছেন। সেটি মোদি আর অর্থমন্ত্রী ছাড়া সবাই জানে। আমি খুশি যে প্রেসিডেন্ট ট্রাম্প একটি সত্যি বলেছেন: রাহুল গান্ধী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে সিরাজুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই ভাইকে যাবজ্জীবন করাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন- পাপ্পু (৪০) ও তার ভাই শুক্কুর (৩৭)। জানা যায়, বাতানপাড়া এলাকায় ভায়রা সৌদি প্রবাসী জাকির হোসেনের নির্মাণাধীন ভবনের কাজের তদারকি করতেন সিরাজুল ইসলাম। বাতানপাড়ার শুক্কুর ও তার ভাই পাপ্পুসহ কয়েকজন সিরাজুলের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। একদিন তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সিরাজুল ইসলামকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে চলে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

01 Aug 25 1NOJOR.COM

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে সিরাজুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই ভাইকে যাবজ্জীবন করাদণ্ড দিয়েছেন আদালত।

শুক্রবার হোয়াইট হাউস জানায়, বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি পণ্যে শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। আফগানিস্তান, আঙ্গোলা, বোসতনিয়া, ক্যামেরুন, চাঁদ, কেস্টিারিকা, কোতে দি আইভোরে, ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো, ইকুয়েডর ও গিনিয়ার পণ্যের ক্ষেত্রে শুল্ক আরোপ করা হয়েছে ১৫ শতাংশ। অন্যদিকে, আলজেরিয়ার পণ্যের ওপর ৩০ শতাংশ, কানাডার ওপর ৩৫ শতাংশ, ভারতের ওপর ২৫ শতাংশ ও দক্ষিণ কোরিয়ার ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। ইইউভুক্ত দেশগুলোর জন্য শুল্ক শূন্য শতাংশ করা হয়েছে। এছাড়া থাইল্যান্ডের ওপর ১৯ শতাংশ ও ব্রাজিলের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

01 Aug 25 1NOJOR.COM

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুল্ক কমিয়ে ২০ শতাংশ‌ করা হয়েছে: হোয়াইট হাউস

বিচার বিভাগ ও প্রশাসনে এখনো ফ্যাসিবাদের দোসর রয়েছে দাবি করে বিএনপি নেতা খায়রুল কবির খোকন বলেছেন, ‘যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের সঙ্গে কোন আপস নয়। তাদের বিচারের ব্যাপারে আমরা বদ্ধ পরিকর।' তিনি বলেন, ‘বিএনপি ঠেকানোর জন্য একটি পক্ষ আদা জল খেয়ে নেমেছেন। জনগণ যদি বিএনপিকে ভোট দেয় ,তাহলে আপনাদের সমস্যা কোথায়? যাদের জামানত থাকবে না, সে দলগুলো ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে।‘ খোকন বলেন, ‘নির্বাচনকে প্রলম্বিত করার জন্য নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। এর মাধ্যমে ফ্যাসিবাদদের রাজনীতিতে পুর্নবাসনের সুযোগ হচ্ছে। ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য তৈরি হয়েছিল, সেখানে এখন বিভক্তি। আমরা কারো প্রতিপক্ষ নই।' এ নেতা বলেন, ‘আগামী ১০০ বছরেও আওয়ামী লীগ বাংলাদেশে ফিরতে পারবে না। ‘ জামায়াত ও এনসিপিকে ইঙ্গিত দিয়ে বলেন, ‘আপনাদের ভুলের কারণে যদি ফ্যাসিবাদ ফিরে আসে তাহলে সমস্ত দায়-দায়িত্ব আপনাদের নিতে হবে।'

01 Aug 25 1NOJOR.COM

যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের সঙ্গে কোন আপস নয়। তাদের বিচারের ব্যাপারে আমরা বদ্ধ পরিকর: খোকন

চাঁদপুরে কলেজ শিক্ষার্থীকে অপরহণ করে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় বিশ্বনাথ চন্দ্র দাসকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জানা যায়, আসামি তার কয়েকজন সহযোগীকে নিয়ে ২০১৩ সালের ২৪ সেপ্টেম্বর ওই শিক্ষার্থীর চলার পথ থেকে অপহরণ করে নিয়ে যায়। পরিবারের লোকজন তাকে খুঁজে না পেয়ে মতলব দক্ষিণ থানায় ২৮ সেপ্টেম্বর নিখোঁজ ডায়েরি করেন। এরপর ৯ অক্টোবর অপহৃত শিক্ষার্থী তার চাচার কাছে ফোন করে জানান- বিশ্বনাথ তার সহযোগীদের নিয়ে বাড়িতে ফেরার পথ থেকে মুখে চাপা দিয়ে অপহরণ করে তার বাড়িতে নিয়ে আটকে রেখেছে।

01 Aug 25 1NOJOR.COM

চাঁদপুরে কলেজ শিক্ষার্থীকে অপরহণ করে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় বিশ্বনাথ চন্দ্র দাসকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

‎সুনামগঞ্জের জামালগঞ্জে সদ্য অনুমোদন হওয়া ছয় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিতে পদ পেয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। পরে এই অভিযোগে উত্তর ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি থেকে নবী হোসেন নামে এক সদস্যকে বাদ দেওয়া হয়েছে। তার স্থলে কমিটিতে নিজাম উদ্দিনকে তালিকাবদ্ধ করা হয়েছে। ‎‎ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নবী হোসেন বলেন, ছাত্রজীবনে আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। তবে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটিতে আমাকে কখন দিয়েছে তা আমি জানি না। আমি আওয়ামী লীগের নেতার সঙ্গে চলাফেরা করেছি সত্য। বিএনপির মানুষ বিএনপিতে আমাকে সম্মান করে কমিটির সদস্য পদ দিয়েছে। এছাড়া অভিযোগ উঠেছে, খোদ উপজেলা আহবায়ক তার নাম যুক্ত করেছেন।

01 Aug 25 1NOJOR.COM

সুনামগঞ্জের জামালগঞ্জে সদ্য অনুমোদন হওয়া ছয় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিতে পদ পেয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। পরে বাদ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ভোরে আদাবর এলাকা থেকে তাঁতী লীগ নেতা সাইদুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে সেনাবাহিনী। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, ‎দেশে বিশৃঙ্খলা করার জন্য বেশ কয়েক জায়গায় বসে গত কয়েকদিন পরিকল্পনা করছিলেন সাইদুল। সাইদুল আদাবর থানা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন। তিনি আদাবর এলাকার ওয়ার্ড কাউন্সিলার হাসুর সশস্ত্র সন্ত্রাসী ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে আদাবর থানায় কয়টি ফৌজদারি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা পর্যালোচনা করে আরও অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

01 Aug 25 1NOJOR.COM

বৃহস্পতিবার আদাবর এলাকা থেকে তাঁতী লীগ নেতা সাইদুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে সেনাবাহিনী। দেশে বিশৃঙ্খলা করার জন্য বেশ কয়েক জায়গায় বসে গত কয়েকদিন পরিকল্পনা করছিলেন সাইদুল।

একদিনেই জাতীয় রাজস্ব বোর্ডের ৪৯ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে ২৫ জন অতিরিক্ত কমিশনার ও ২৪ জন যুগ্ম কমিশনার রয়েছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বদলি একটি নিয়মিত প্রক্রিয়া। তবে একসঙ্গে ৪৯ জনের বদলি বড় একটি ঘটনা। জানা যায়, বদলি হওয়া অনেক কর্মকর্তা এনবিআর বিলুপ্তি ও চেয়ারম্যানের অপসারণ দাবির আন্দোলনের সম্পৃক্ত ছিলেন। কেউ কেউ এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সদস্যও ছিলেন। প্রসঙ্গত, এনবিআর বিলুপ্তি ও চেয়ারম্যানের অপসারণ দাবির আন্দোলনে যুক্ত থাকার অপরাধে জাতীয় রাজস্ব বোর্ডের একাধিক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ১৬ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে।

01 Aug 25 1NOJOR.COM

একদিনেই জাতীয় রাজস্ব বোর্ডের ৪৯ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে ২৫ জন অতিরিক্ত কমিশনার ও ২৪ জন যুগ্ম কমিশনার রয়েছেন।

অধ্যাপক আলী রীয়াজ জানান, কমিশনের পক্ষ থেকে দেওয়া ১৬৬টি সুপারিশের ব্যাপারে আলাপ-আলোচনা হয়। যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে পূর্বেই ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল সেগুলো বাদ দিয়ে কমিশনের পক্ষ থেকে ১৯টি মৌলিক সংস্কারের বিষয় চিহ্নিত করা হয়। এই ১৯টি বিষয়ের বেশিরভাগ ক্ষেত্রেই ঐকমত্য প্রতিষ্ঠা সম্ভব হয়েছে, যদিও কিছু কিছু ক্ষেত্রে নোট অব ডিসেন্ট রয়েছে। আলী রীয়াজ বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিষয়ে অর্থবিল ও আস্থা ভোটের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে। বিচার বিভাগীয় বিকেন্দ্রীকরণ এবং সুপ্রিম কোর্ট বিকেন্দ্রীকরণের বিষয়ে বিএনপি উচ্চআদালতের সঙ্গে আলোচনা যুক্ত করার প্রস্তাব দেয়। প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার প্রশ্নে বিএনপিসহ কয়েকটি দল নোট অব ডিসেন্ট দিয়েছে। তিনি বলেন, ৩১ জুলাইয়ের মধ্যে আলোচনা শেষ করার লক্ষ্য ছিল, আমরা তা সফলভাবে করতে পেরেছি।

01 Aug 25 1NOJOR.COM

কমিশনের পক্ষ থেকে ১৯টি মৌলিক সংস্কারের বিষয় চিহ্নিত করা হয়। এই ১৯টি বিষয়ের বেশিরভাগ ক্ষেত্রেই ঐকমত্য প্রতিষ্ঠা সম্ভব হয়েছে, যদিও কিছু কিছু ক্ষেত্রে নোট অব ডিসেন্ট রয়েছে: আলী রীয়াজ

ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম লিখেছেন, সম্মান জোর করে অর্জন করার বিষয় নয়। আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন, আবার যাকে ইচ্ছা অপমানিত করেন। আমরা মহান আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম। তিনি লিখেছেন, আমাদের রব সন্তুষ্ট হয়ে এই দুনিয়ায় যতটুকু সম্মান দিতে চান, বান্দা হিসেবে সেটাই যথেষ্ট। তবে পৃথিবীর সবকিছুর বিনিময়ে হলেও তিনি যেন আখেরাতে আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন, তার জান্নাতে কবুল করেন, আমীন।

01 Aug 25 1NOJOR.COM

সম্মান জোর করে অর্জন করার বিষয় নয়। আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন, আবার যাকে ইচ্ছা অপমানিত করেন। আমরা মহান আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম: জাহিদুল

মিয়ানমারে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৯। এ ভূমিকম্পের জেরে কেঁপেছে চট্টগ্রামও। ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্কে অনেকেই বাসার বাহিরে ছুটে আসেন। বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অফিসের ওয়্যারলেস সুপারভাইজার সঞ্জয় কুমার বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত ৮টা ২৬ মিনিট ৫০ সেকেন্ডে ভূমিকম্পটি হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র ঢাকা হতে ৪০৯ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে, অর্থাৎ মিয়ানমারের মাইন্থ্যাতে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ৯।

01 Aug 25 1NOJOR.COM

মিয়ানমারে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৯। এ ভূমিকম্পের জেরে কেঁপেছে চট্টগ্রামও।

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তার চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সেনাপ্রধান। জামায়াত আমিরের এডমিনের দেওয়া ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সম্মানিত আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের অসুস্থতা এবং চিকিৎসার খোঁজখবর নিয়েছেন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন।’ আরও বলা হয়, ‘আমরা তার এই আন্তরিক দোয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ তায়ালা তাকে জাযায়ে খায়ের দান করুন। আমিন।’ জানা গেছে, আমিরের হার্টে তিনটি প্রধান রক্তনালিতে ব্লক ধরা পড়েছে। বিশেষজ্ঞদের মতে, তার এ অবস্থায় বাইপাস সার্জারি করানোই সবচেয়ে যুক্তিযুক্ত সিদ্ধান্ত হতে পারে।

01 Aug 25 1NOJOR.COM

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তার চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সেনাপ্রধান।

জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তার খোঁজখবর নিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আমিরকে দেখতে যান নাহিদ। জামায়াত আমিরের অ্যাডমিনের পক্ষ থেকে দেওয়া পোস্টে বলা হয়, ‘এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব আজ বিকেলে হাসপাতালে এসে আমিরে জামায়াতের সঙ্গে সাক্ষাৎ করে সহমর্মিতা জানিয়েছেন। তারা আমিরে জামায়াতের সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন। আল্লাহ তা’য়ালা তাদের উত্তম জাযা দান করুন। আমিন।’

01 Aug 25 1NOJOR.COM

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব আজ বিকেলে হাসপাতালে এসে আমিরে জামায়াতের সঙ্গে সাক্ষাৎ করে সহমর্মিতা জানিয়েছেন।

জ্বর ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরীকে বৃহস্পতিবার সন্ধ্যায় পিজি হাসপাতালে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এবং কর্তব্যরত চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। ড. মঈন খান সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এর আগে সকালে বিএনপি মহাসচিব ও মির্জা আব্বাস ফোন করে স্বাস্থ্যের খোঁজখবর নেন।

01 Aug 25 1NOJOR.COM

জ্বর ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরীকে বৃহস্পতিবার সন্ধ্যায় পিজি হাসপাতালে দেখতে যান ড. আব্দুল মঈন খান।

জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মাথায় নিয়েই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা। শত শত মানুষ অবস্থান নেন। এতে টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর ও কিশোরগঞ্জের মানুষই ছিলেন বেশি। কিশোরগঞ্জ সদরের মতিউর রহমান বলেন, এর আগেও আমরা দুই-তিনবার মানববন্ধন করেছি। আমাদেরকে শুধু আশ্বাস দিয়ে বিদায় করা হয়েছে। টাঙ্গাইল থেকে আসা সাইফুল বলেন, ‘আমাদের নির্দিষ্ট কোনো নেতৃত্ব নেই। আমরা সবাই জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছি। এই সনদ আমাদের অধিকার। শুক্রবার সকালের মধ্যেই শাহবাগ মোড় লোকে লোকারণ্য হয়ে যাবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’ দেখা যায়, জাতীয় জাদুঘর সংলগ্ন মেট্রোরেলের স্প্যানের নিচে ছোট করে মঞ্চ বানিয়ে শহীদ পরিবারের সদস্যরা অবস্থান নিয়েছেন।

01 Aug 25 1NOJOR.COM

জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মাথায় নিয়েই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা।

দেশে গড়ে ২৪ দশমিক ০৫ শতাংশ, যা সংখ্যায় তিন কোটি ৯৭ লাখ ৭০ হাজার মানুষ দারিদ্র্যের শিকার। এই দারিদ্র্যের হার সবচেয়ে বেশি পাহাড়ি জেলা বান্দরবানে এবং সবচেয়ে কম ঝিনাইদহে। তবে পুরোনো উপাত্তের ভিত্তিতে এই দারিদ্র্য হিসাব করা হয়েছে। ফলে বর্তমান বাস্তবতায় এই গবেষণা প্রতিবেদনটির উপযোগিতা কতটুকু, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এমপিআই প্রকাশ করেছে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ। এ সূচকে ব্যক্তির আয়-রোজগারের ভিত্তিতে দারিদ্র্য নিরূপণ করা হয় না, বরং বিভিন্ন সেবার প্রাপ্যতার ভিত্তিতে দারিদ্র্য নির্ধারণ করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, এই পদ্ধতিতে দারিদ্র্য নিরূপণ পদ্ধতি একটি সৃজনশীল এবং উদ্ভাবনী কৌশল। এর মাধ্যমে দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে চিহ্নিত করে দারিদ্র্য দূরীকরণের কাজ করা সহজ হবে। প্রতিবেদন অনুযায়ী কিছু জেলায় কেন বহুমাত্রিক দারিদ্র্যের হার বেশি সেটি নিয়ে গবেষণার প্রয়োজন আছে।

01 Aug 25 1NOJOR.COM

দেশে গড়ে ২৪ দশমিক ০৫ শতাংশ, যা সংখ্যায় তিন কোটি ৯৭ লাখ ৭০ হাজার মানুষ দারিদ্র্যের শিকার। এই দারিদ্র্যের হার সবচেয়ে বেশি পাহাড়ি জেলা বান্দরবানে এবং সবচেয়ে কম ঝিনাইদহে।

অভ্যন্তরীণ বাণিজ্যের আড়ালে প্রায় ৩৪ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান অটাম লুপ অ্যাপারেলস লিমিটেডের এমডি ওয়াসিউর রহমানকে গ্রেফতার করেছে সিআইডি। সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, জনতা ব্যাংকের দিলকুশা লোকাল অফিস থেকে অটম লুপ অ্যাপারেলস লিমিটেডে তিনটি এলসি বা সেলস কন্ট্রাক্ট গ্রহণ করে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী রপ্তানির চার মাসের মধ্যে রপ্তানি মূল্য দেশে ফেরত আনার বাধ্যবাধকতা থাকলেও তা ফেরত আনেনি। সিআইডির তদন্তে আরও উঠে আসে অটম লুপ অ্যাপারেলস ইচ্ছাকৃতভাবে রপ্তানিমূল্য দেশে না এনে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অর্থপাচারে লিপ্ত হয়েছে। আসামি ও তার সহযোগীদের বিদেশে কোনো অবৈধ সম্পদ রয়েছে কিনা, সে বিষয়ে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ছাড়াও সালমান এফ রহমানের ভূমিকা নিয়েও তদন্ত চলছে।

01 Aug 25 1NOJOR.COM

অভ্যন্তরীণ বাণিজ্যের আড়ালে প্রায় ৩৪ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান অটাম লুপ অ্যাপারেলস লিমিটেডের এমডি ওয়াসিউর রহমানকে গ্রেফতার করেছে সিআইডি।

বিএনপি নেতা মাজহারুল আলম বলেছেন, ফ্যাসিস্ট কুশীলবদের কারণে সংসদীয় সীমানা নিয়ে গাজীপুরবাসী বিপাকে ছিল। একটা আসনে ভোটার সংখ্যা ছিল প্রায় ৮ লাখ; যা দেশের যে কোনো আসনের তুলনায় সবচেয়ে বেশি বৈষম্যমূলক। বাসন থানা এবং বাড়িয়া ইউনিয়নের জনগণকে চরমভাবে বঞ্চিত করে রাখা হয়েছিল। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন গাজীপুরে একটি আসন বাড়িয়ে অত্যন্ত সুবিচার করেছেন এবং গাজীপুরের লাখ লাখ মানুষকে বৈষম্য থেকে মুক্ত করেছেন। গাজীপুরবাসী প্রধান নির্বাচন কমিশনারসহ সব নির্বাচন কমিশনারদের প্রতি কৃতজ্ঞ।

01 Aug 25 1NOJOR.COM

ফ্যাসিস্ট কুশীলবদের কারণে সংসদীয় সীমানা নিয়ে গাজীপুরবাসী বিপাকে ছিল। একটা আসনে ভোটার সংখ্যা ছিল প্রায় ৮ লাখ; যা দেশের যে কোনো আসনের তুলনায় সবচেয়ে বেশি বৈষম্যমূলক: মাজহারুল

বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতসহ ২৯টি নিবন্ধিত রাজনৈতিক দল নির্ধারিত সময়ে ২০২৪ পঞ্জিকা বছরের দলীয় আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে। ১০টি দল হিসাব জমা দেওয়ার জন্য সময় বাড়ানোর আবেদন করেছে। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বিকল্পধারা বাংলাদেশসহ ১১টি রাজনৈতিক দল হিসাব জমা অথবা সময় বাড়ানোর আবেদন করেননি। ইসি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা না দিতে পারায় ১০টি দল সময় বাড়ানোর আবেদন করেছে। সেগুলো হচ্ছে- বিএনএম, বাংলাদেশ খেলাফত মজলিস, বিএমএল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, জেএসডি, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ জাতীয় পার্টি, এলডিপি, সিপিবি ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি।

01 Aug 25 1NOJOR.COM

বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতসহ ২৯টি নিবন্ধিত রাজনৈতিক দল নির্ধারিত সময়ে ২০২৪ পঞ্জিকা বছরের দলীয় আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে।

বাগছাস ঢাবি শাখার সভাপতি আব্দুল কাদের বলেছেন, সাদিক কায়েম ভাই কখনো চাঁদাবাজি করছেন বলে আমি শুনি নাই; কিন্তু তিনি শুধু ক্ষমতার হিস্যাটা-ই চেয়েছেন। কাদের লেখেন, অভ্যুত্থান পরবর্তীতে জামায়াত-শিবিরের পক্ষ থেকে ঢাবি শিবিরের একজন সাবেক সভাপতি এবং এক শিবির নেতার বউ মূলত এই হিস্যার বিষয়টা ডিল করতেন। সব জায়গায় নিজেদের মতাদর্শী লোকজন বসানোর ক্ষেত্রে লিঁয়াজো করেছেন। আরও লেখেন, ঐ দুই ব্যক্তি সচিবালয় ঘুরে ঘুরে আসিফ-নাহিদের নাম বলে বিভিন্ন ব্যক্তির বিষয়ে সুপারিশ করতেছেন, সেটা আবার আসিফ-নাহিদকে না জানিয়েই। পরবর্তীতে লিঁয়াজো করা জামায়াত শিবিরের ওই দুই ব্যক্তির নামে মন্ত্রণালয়গুলোতে চিঠি পাঠানো হয়। তদবির করতে আসলে যেন গ্রহণ করা না হয়। তার পরপরই সাদিক কায়েম ভাই এক রাতে আমাকে ফোন দিলেন, দেখা করতে চান। ভিসি চত্বরে দেখা করলাম। সাদিক ভাইয়ের একটাই অভিযোগ-অনুযোগ, ‘তারা কি না করছে! মাহফুজ-নাহিদ-আসিফরা এখন তাদের কথা শুনতেছে না, তাদের সঙ্গে বিট্রে করছে। মাহফুজরা কথা রাখে নাই!’

01 Aug 25 1NOJOR.COM

জামায়াত-শিবিরের পক্ষ থেকে ঢাবি শিবিরের একজন সাবেক সভাপতি এবং এক শিবির নেতার বউ হিস্যার বিষয়টা ডিল করতেন। সব জায়গায় নিজেদের মতাদর্শী লোকজন বসানোর ক্ষেত্রে লিঁয়াজো করেছেন: আব্দুল কাদের

জেনারেল মো. নাজিম-উদ-দৌলা বলেন, মেজর সাদেকুল হক সাদেক সেনাবাহিনীর হেফাজতে আছেন। তার বিষয়ে তদন্ত চলছে। দোষ প্রমাণ হলে সেনাবাহিনীর প্রচলিত নিয়মে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, তার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ ওঠেছে। গোপালগঞ্জের ঘটনার বিষয়ে নাজিম-উদ-দৌলা জানান, প্রত্যেকটি জীবন মূল্যবান। জীবনহানি কখনোই কাম্য নয়, আমরা আশাও করি না। গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে, সেটা অবশ্যই দুঃখজনক। এ বিষয়ে সরকারি পর্যায়ে একজন বিচারপতিকে (অবসরপ্রাপ্ত) প্রধান করে উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি খুঁজে বের করবে ঘটনাটি কীভাবে হয়েছে, প্রেক্ষাপট কী ছিল। আরও বলেন, গোপালগঞ্জে কোনো দলকে নয়, যাদের জীবন নাশের হুমকি ছিল- তাদের সহায়তা করেছে সেনাবাহিনী।

01 Aug 25 1NOJOR.COM

মেজর সাদেকুল হক সাদেক সেনাবাহিনীর হেফাজতে আছেন। তার বিষয়ে তদন্ত চলছে। দোষ প্রমাণ হলে সেনাবাহিনীর প্রচলিত নিয়মে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: জেনারেল মো. নাজিম-উদ-দৌলা

হবিগঞ্জের শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরপর থেকে প্রায় ৭ ঘণ্টা ধরে জেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় জেলা শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। তখন থেকেই একাধিকবার ওই উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছিল। সন্ধ্যায় হঠাৎ ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে উপকেন্দ্রটিতে আগুন ধরে যায়। প্রকৌশলী আব্দুল মান্নান জানান, আগুন ধরার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। প্রাথমিকভাবে ট্রান্সফরমারের ত্রুটিকে কারণ হিসেবে ধারণা করা হলেও নিশ্চিত হওয়া যায়নি। মেরামতের কাজ চলমান রয়েছে।

01 Aug 25 1NOJOR.COM

হবিগঞ্জের শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরপর থেকে প্রায় ৭ ঘণ্টা ধরে জেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

মিসরের ঐতিহ্যবাহী আল আজহার বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষদের শীর্ষ দশে স্থান করে নিয়েছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। শরিয়া অ্যান্ড ল অনুষদে আহমাদুল্লাহ আল জামি ৯০% গড় পেয়ে সামগ্রিকভাবে ষষ্ঠ হন। আরও চারজন বাংলাদেশি একই অনুষদে শীর্ষ দশে জায়গা পেয়েছেন। ইসলামি থিওলজি, তাফসির, দাওয়াহ ও ইসলামিক স্টাডিজ অনুষদেও চমক দেখিয়েছেন বাংলাদেশের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ৮৩টি দেশের মধ্যে এ সাফল্যকে অসাধারণ বলে উল্লেখ করেন। এটি আল আজহারে বাংলাদেশের ক্রমবর্ধমান সাফল্যের প্রমাণ।

বেক্সিমকোর সহযোগী প্রতিষ্ঠান অটাম লুপ অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিউর রহমানকে ৩৪ কোটি টাকা পাচারের অভিযোগে গ্রেফতার করেছে সিআইডি। ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত রপ্তানির অর্থ দেশে না ফেরানোয় মানিলন্ডারিংয়ের অভিযোগ উঠেছে। অবৈধ বিদেশি সম্পদ তদন্তাধীন এবং ওয়াসিউরের রিমান্ড আবেদন করা হয়েছে। বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের ভূমিকা নিয়েও তদন্ত চলছে।

জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী সরকারের পতনের এক বছরে বাংলাদেশে অন্তর্বর্তী আইন মন্ত্রণালয় ব্যাপক সংস্কারের কথা জানিয়েছে। বিচারিক স্বচ্ছতা, ডিজিটাল আদালত, সুপ্রিম কোর্টে নিয়োগে সংস্কার এবং ১৫,০০০ রাজনৈতিক মামলা প্রত্যাহার এর মূল দিক। ভুক্তভোগী ক্ষতিপূরণ, অনলাইন জামিন আবেদন ও ই-ফ্যামিলি কোর্ট চালু হয়েছে। নতুন কমিশনকে সহায়তা এবং রেকর্ড সংখ্যক আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। ন্যায়বিচার, জবাবদিহিতা ও গণতান্ত্রিক আইনি ব্যবস্থার পথে এটি একটি বড় অগ্রগতি।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় তিনটি ইউনিয়ন—বুধন্তী, চান্দুরা ও হরষপুর—ব্রাহ্মণবাড়িয়া-৩ থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২-তে যুক্ত করার খবরে শত শত মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। তারা ঢাকা-সিলেট মহাসড়ক সাময়িক অবরোধ করে, যা পরে পুলিশের আশ্বাসে স্থগিত হয়। স্থানীয়রা ও রাজনৈতিক নেতারা পূর্বের সীমানা ফিরিয়ে আনার দাবি জানান এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ প্রকাশ করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন ৪০টি আসনের সীমানা পরিবর্তনের খসড়া প্রকাশ করেছে। আপত্তি জানানো যাবে ১০ আগস্ট পর্যন্ত।

দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ মঈন উদ্দিন স্বীকার করেছেন, দুদক সমাজ থেকে আলাদা কোনো প্রতিষ্ঠান নয় এবং এর ভেতরেও দুর্নীতি রয়েছে। বরিশালে এক ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই অভ্যন্তরীণ দুর্নীতি কমাতে কাজ চলছে। তিনি সরকারের দুরবস্থার মূল কারণ হিসেবে দুর্নীতিকে দায়ী করেন এবং আদালত, সাংবাদিকসহ সবার সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেন। প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে বরিশালে ছয়তলা বিশিষ্ট দুদক ভবন নির্মিত হচ্ছে, যা সংস্থার কার্যক্রমে গতি আনবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পছন্দ করেন, তবে ইউক্রেনের চলমান যুদ্ধ তাকে হতাশ করেছে। সম্প্রতি পুতিনের সঙ্গে ফোনালাপে মেলানিয়া কিয়েভে পুনরায় বোমাবর্ষণের দুঃখ প্রকাশ করেন। ট্রাম্প শান্তির সময়সীমা ৫০ দিন থেকে ১০ দিনে কমিয়ে দিয়েছেন এবং শর্ত না মানলে কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন। রুশ কর্মকর্তারা এই আলটিমেটাম প্রত্যাখ্যান করেছেন। মেলানিয়ার সোভিয়েত যুগের স্লোভেনিয়া থেকে আসা পটভূমি তার যুদ্ধ সমাধানে আগ্রহের কারণ হতে পারে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিশ্চিত করেছেন যে আগামী জাতীয় নির্বাচন নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হবে এবং কোনো দেরি হবে না। তিনি বলেন, কাজ দ্রুত এগিয়ে গেলে নির্বাচন ফেব্রুয়ারিতেও হতে পারে, যদিও প্রথমে এটি এপ্রিলের প্রথম দিকে নির্ধারিত ছিল। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে এবং সহিংসতা শূন্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। আগামী পাঁচ-ছয় দিন নির্বাচনের প্রস্তুতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চলতি জুলাইয়ের প্রথম ৩০ দিনে দেশে এসেছে ২৩৬.৮০ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স, যা ১ ডলারে ১২২ টাকায় ২৮,৮৮৯.৬০ কোটি টাকার সমান। এটি গত বছরের একই সময়ের ১৭৯.৪০ মিলিয়ন ডলারের তুলনায় ৩২ শতাংশ বৃদ্ধি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান ৩১ জুলাই এ তথ্য জানিয়েছেন। চলতি বছরের মাসিক রেমিট্যান্স জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত USD ২১৮.৫২ থেকে ৩২৯.৫৬ মিলিয়ন ডলারের মধ্যে ছিল।

দৈনিক যুগান্তর এর সম্পাদক ও কবি আবদুল হাই শিকদার রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা-ছোড়াছুড়ি এবং স্বার্থপরতাকে জুলাই বিপ্লবের প্রতি নিষ্ঠুর বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যায়িত করেছেন। জাতীয় প্রেস ক্লাবে উত্থান-জাগরণের বার্ষিকী অনুষ্ঠানে তিনি অনুরোধ করেন অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নির্বাচন করিয়ে শান্তিপূর্ণভাবে পদত্যাগ করুন। ঢাকায় ফ্যাসিস্ট গেরিলা প্রশিক্ষণের ব্যাপারে গোয়েন্দা ব্যর্থতা নিন্দা করেন। শিকদার জাতীয় ঐক্য ও নিবেদন দরকার বলে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা উদ্ধৃত করেন, যা বিপ্লবকে সফল করবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৩৮২টি শূন্য প্রধান শিক্ষকের পদে সরাসরি নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। নিয়োগের জন্য সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) চিঠি পাঠানো হয়েছে এবং শিগগিরই পিএসসি বিজ্ঞপ্তি প্রকাশ করবে। ৬৫,৫০২টি অনুমোদিত পদে বর্তমানে ৩৪,১০৬টি শূন্য রয়েছে। পাশাপাশি, ৩১,৪৫৯টি পদ মামলার নিষ্পত্তির পর পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে।

যুক্তরাজ্য ঘোষণা করেছে, সেপ্টেম্বরের মধ্যে ইসরাইল যদি গাজায় মানবিক সাহায্য প্রবেশে বাধা দেয়, পশ্চিম তীর দখলের পরিকল্পনা বন্ধ না করে এবং শান্তি আলোচনায় অংশ না নেয়, তবে জাতিসংঘে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। এই পদক্ষেপে ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের হামাসকে পুরস্কৃত করার অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে, যা যুক্তরাজ্য সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ্য করে। এটি ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠা এবং গাজার মানবিক সংকট সমাধানে সহায়তা করবে, পাশাপাশি কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা রয়েছে।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনার অপরাধ ১০ বার ফাঁসি দিলেও কমবে না। সাভারের আশুলিয়ায় জুলাই পদযাত্রায় তিনি ফ্যাসিবাদী সরকারের অত্যাচার নিন্দা করেন এবং গণঅভ্যুত্থানের সাহসী প্রতিবাদীদের প্রশংসা করেন। নাহিদ শ্রমিকদের ন্যায্যমজুরির জন্য সমর্থন দেয়ার প্রয়োজনীয়তা জোর দিয়ে বলেন, ঢাকাকে চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত ও দুর্নীতিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে। পদযাত্রাটি বাধার মুখে পড়লেও জনসমর্থনে এগিয়ে চলছে।

মিয়ানমারের সামরিক জান্তা প্রায় সাড়ে তিন বছরের জরুরি অবস্থাকে আনুষ্ঠানিকভাবে তুলে নিয়েছে, যা ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে চলছিল। বৃহস্পতিবার জেনারেল মিন অং হ্লেইং এই সিদ্ধান্ত ঘোষণা করেন। আসন্ন সংসদীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছে বলে জান্তা মুখপাত্র নিশ্চিত করেন। ২০২০ সালের শেষ নির্বাচন নিয়ে সামরিক বাহিনী ভোট কারচুপি অভিযোগ তোলায় ২০২১ সালের নভেম্বরে অভ্যুত্থান ও জরুরি অবস্থা জারি করা হয়েছিল।

৩১ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের গুরুত্বপূর্ণ ফোনালাপ হয়, যা ২৫% শুল্ক কার্যকর হওয়ার একদিন আগে অনুষ্ঠিত হয়। দুই পক্ষ শুল্ক ১৫-২০ শতাংশে নামানোর দিকে এগিয়েছে, যার ঘোষণা ১ আগস্ট আসার আশা। মালয়েশিয়া হালাল সার্টিফিকেশন ও রেয়ার আর্থ সরবরাহে ছাড় দিয়েছে। অন্যদিকে, মালয়েশিয়া থাইল্যান্ড-কাম্বোডিয়ার মধ্যে অস্ত্রবিরতিতে মধ্যস্থতা করেছে, যেখানে যুক্তরাষ্ট্র ও চীনও সহায়তা করেছে।

বাংলাদেশের আর্থিক খাত খেলাপি ঋণের গাঢ় সংকটে রয়েছে, যেখানে মোট খেলাপি ঋণের ২৬% শীর্ষ ১০০ খেলাপির হাতে, যার পরিমাণ ১.০৮ লাখ কোটি টাকা। এস আলম ও বেক্সিমকো গ্রুপের মতো বৃহৎ সংস্থাগুলোর মালিকানাধীন প্রতিষ্ঠানগুলি এই খেলাপি ঋণের প্রায় ৪৫% দখল করে আছে। অনেক প্রতিষ্ঠান শতভাগ খেলাপি। এই ঋণের পরিমাণ দিয়ে তিনটি পদ্মা সেতু নির্মাণ করা যেত। বিশেষজ্ঞরা রাজনৈতিক হস্তক্ষেপ ও দুর্বল শাসনের জন্য দায়ী করে কড়া জবাবদিহিতার আহ্বান জানিয়েছেন।

বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অনির্বাচিত সরকারের উপস্থিতিতে দেশ দিনদিন পিছিয়ে যাচ্ছে। বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন দেশি-বিদেশি বিনিয়োগকারীরা। তাই ব্যবসায়বান্ধব জনকল্যাণমুখী রাষ্ট্র গড়তে দ্রুত নির্বাচনের প্রয়োজন। আমির খসরু বলেন, আগামী দিনে কোনো বিশেষ গোষ্ঠীর দ্বারা অর্থনৈতিক কার্যক্রম কুক্ষিগত করে দেশ পরিচালনা করা যাবে না। অর্থনীতি আর রাজনীতি হাতে হাত মিলিয়ে চলতে হবে। প্রত্যেক নাগরিকের সমানভাবে অর্থনীতিতে অংশগ্রহণ করার সুযোগ দেবে বিএনপি। তিনি বলেন, জিয়াউর রহমানের স্বপ্ন ছিল মুক্তবাজার অর্থনীতি। আমরা ক্ষমতায় গেলে সেই অর্থনৈতিক ব্যবস্থা চালু করব। আরো বলেন, রংপুর বাংলাদেশের শস্যভান্ডারে পরিণত হয়েছে। কিন্তু রংপুরের মানুষের সুযোগ সৃষ্টি হয়নি। রংপুর বিভাগে যেসব সমস্যা রয়েছে, আমরা সেগুলো ধারণায় নিতে চাই।

31 Jul 25 1NOJOR.COM

অনির্বাচিত সরকারের উপস্থিতিতে দেশ দিনদিন পিছিয়ে যাচ্ছে। বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন দেশি-বিদেশি বিনিয়োগকারীরা: আমির খসরু

ভারতের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী পাহলগামে হামলার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়েছেন। অপারেশন সিঁদুর নিয়ে লোকসভায় বিশেষ বিতর্কে তিনি সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং হোম মন্ত্রী অমিত শাহকে কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, যুদ্ধ চলাকালীনই হঠাৎ করে যুদ্ধে বিরতি ঘোষণা করা হয়, যা প্রথমবার দেশের ইতিহাসে ঘটে, এবং সেই ঘোষণা আসলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের থেকে, ভারতের নেতৃত্ব থেকে নয়।

নবনিযুক্ত মহাপরিচালক সরদার মো. কেরামত আলী বাংলাদেশের পল্লী উন্নয়ন বোর্ডের কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। ৫০০ মাঠ কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল সভা, দারিদ্র্য বিমোচনের প্রকল্প গ্রহণের জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট গ্রুপ গঠন, ঋণ কার্যক্রম পর্যবেক্ষণের জন্য কমিটি স্থাপন এসব উদ্যোগের মধ্যে রয়েছে। সরকারের তারুণ্যের উৎসব-২০২৫ সফল করতে গ্রাফিতি প্রদর্শনী ও পরিচ্ছন্নতা কর্মসূচিও চালানো হয়েছে। তার প্রচেষ্টায় বোর্ডে কর্মচঞ্চল পরিবেশ সৃষ্টি হয়েছে যা দেশের পল্লী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফ্রান্স ও যুক্তরাজ্যের পর সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে কানাডা, ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এর প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটি হলে কানাডার সঙ্গে বাণিজ্য চুক্তি “খুব কঠিন” হয়ে যাবে। আগামি আগস্ট ১ থেকে নতুন ‘লিবারেশন ডে’ শুল্ক কার্যকর হতে যাচ্ছে, যার ফলে চুক্তি না হলে কানাডার পণ্যের ওপর ৩৫% শুল্ক আরোপ হবে। এদিকে গাজায় খাদ্য সংকট আরও তীব্র হচ্ছে, অপুষ্টিতে মৃত্যু বাড়ছে।

ইরানের সংসদ সদস্য মোজতবা জারেই দাবি করেছেন, ইরানি গোয়েন্দারা গোপনে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়িতে নজরদারি ক্যামেরা বসিয়েছে। তিনি জানান, এটি নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে এবং ইরানের গোয়েন্দা কর্মকাণ্ডের একটি বড় সাফল্য। এই দাবির বিষয়ে ইসরাইল এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। বিশ্লেষকেরা এটিকে ইরান-ইসরাইলের চলমান মানসিক ও প্রচার যুদ্ধের অংশ হিসেবে দেখছেন। ২০২৪ সালে নেতানিয়াহুর বাড়ির ওপর ড্রোন হামলার ঘটনা রয়েছে, যা ইরান সমর্থিত হিজবুল্লাহর কাজ বলে ধারণা করা হয়।

হিজবুল্লাহ নেতা নাঈম কাসেম আন্তর্জাতিক চাপের বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়েছেন এবং বলেছেন অস্ত্র হস্তান্তর মানে তা ইসরাইলের হাতে তুলে দেওয়া। একজন শীর্ষ কমান্ডারের মৃত্যুর বার্ষিকীতে তিনি জানিয়েছেন হিজবুল্লাহর অস্ত্র লেবাননের সার্বভৌম বিষয় এবং অস্ত্রবিরতি চুক্তির বাইরে। বৈশ্বিক কূটনৈতিক চাপ ও মার্কিন নিরস্ত্রীকরণ দাবির মধ্যেও হিজবুল্লাহ স্পষ্ট করেছে, ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে তারা অস্ত্র ছাড়বে না, যা লেবাননের রাজনৈতিক বিভাজনকে আরও গভীর করছে।

বিএনপি নেতা তারেক রহমান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ, এ দেশে যাতে ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থা মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। সেজন্য বিশেষ করে নারী সমাজকে ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীরা ভূমিকা রেখেছেন। দেশের প্রেক্ষাপটে অর্থনৈতিক স্বাবলম্বীতার ক্ষেত্রে নারীরা অনেকাংশে পিছিয়ে। সেক্ষেত্রে বিএনপির বেশকিছু পরিকল্পনা রয়েছে। নারীদের শিক্ষাদান এবং অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করা গেলে পারিবারিক সহিংসতা রোধ করা সম্ভব। তিনি জানান, বিএনপি সুযোগ পেলে প্রথম পর্যায়ে কমপক্ষে ৫০ লাখ প্রান্তিক পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে। তারেক বলেন, একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন হওয়া দরকার, তেমন দেশ গড়তে আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।

31 Jul 25 1NOJOR.COM

আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ, এ দেশে যাতে ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থা মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। সেজন্য বিশেষ করে নারী সমাজকে ভূমিকা রাখতে হবে: তারেক

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশটির সাম্প্রতিক ভারতের বিরুদ্ধে সামরিক সফলতাকে ঐতিহাসিক বিজয় হিসেবে অভিহিত করেছেন। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে হামলার পর ৮৭ ঘণ্টাব্যাপী সংঘর্ষে পাকিস্তান ৬টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে, যার মধ্যে ছিল ৩টি উন্নত রাফালে যুদ্ধবিমান। ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। শাহবাজ সেনাবাহিনীর দক্ষতা ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বকে সফলতার কারণ হিসেবে উল্লেখ করেন। মন্ত্রিসভাও বন্যা পরিস্থিতি এবং বিদ্যুৎ ও রেল খাতের সংস্কারের প্রশংসা করেছে।

ইন্দোনেশিয়া মক্কায় একটি বিশেষ হজগ্রাম তৈরি করতে জমি কিনছে। এই পরিকল্পনায় সম্মত হয়েছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোবো সুবিয়ান্তো এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে। মক্কার রয়্যাল কমিশন মক্কার কাছাকাছি আটটি প্লট দিয়েছে, যা ২৫ থেকে ৮০ হেক্টর পর্যন্ত আকারের। সৌদি সরকার বর্তমান বাসিন্দাদের সরিয়ে দেবে, আর ইন্দোনেশিয়া জমি সংগ্রহের কাজ করবে। এই গ্রামে হজ ও ওমরাহ যাত্রীদের থাকার ব্যবস্থা ও বাণিজ্যিক এলাকা থাকবে, যা তাদের যাত্রাকে সহজ করবে।

প্যালেস্টাইন স্বাস্থ্য মন্ত্রণালয় ৩০ জুলাই গাজায় প্রবেশ করা ছয়টি জরুরি চিকিৎসা সরঞ্জামবাহী ট্রাকের নিরাপত্তা নিশ্চিত করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে। এই ট্রাকগুলো আহত ও অসুস্থ রোগীদের জীবন বাঁচাতে অত্যন্ত প্রয়োজনীয়। গাজার স্বাস্থ্য ব্যবস্থা চলমান ইসরায়েলি হামলা ও অবরোধের কারণে বিপর্যস্ত হয়েছে এবং অনেক হাসপাতাল ধ্বংস হয়েছে। মানবিক সংগঠনগুলো খাবার ও ওষুধবাহী কনভয়ের ওপর হামলা ও লুটপাট বৃদ্ধি পাচ্ছে জানিয়েছে। মন্ত্রণালয়ের আহ্বান নিরাপদ সরবরাহের জন্য জরুরি।

যুক্তরাষ্ট্র ইরানের জাহাজ পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত ১০০-এর বেশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার লক্ষ্য ইরানের তেল রপ্তানি বন্ধ করা। নিষেধাজ্ঞার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মোহাম্মদ হোসেইন শামখানি, যিনি একটি জটিল নেটওয়ার্ক পরিচালনা করেন যা ইরান ও রাশিয়ার তেল বিশ্ববাজারে বিক্রি করে। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে এই চাপ বাড়ানোর অংশ হিসেবে নেওয়া পদক্ষেপ ইরানের অর্থনৈতিক আয় বন্ধ করার চেষ্টা। ইরান নিষেধাজ্ঞাকে শত্রুতাপূর্ণ হিসেবে বর্ণনা করেছে, আর চীন এখনও ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা। ইউরোপীয় ও ইরানি কূটনীতিকরা বলছেন, তেহরান এখনই আলোচনা টেবিলে ফিরবে, এমন সম্ভাবনা খুবই কম।

অ্যাঙ্গোলায় ডিজেলের দাম এক-তৃতীয়াংশ বাড়ানোর সিদ্ধান্তের পর সহিংস বিক্ষোভ শুরু হয়। ভর্তুকি কমিয়ে অর্থনীতি স্থিতিশীল করার লক্ষ্য থাকলেও এতে অন্তত ২২ জন নিহত, ১৯৭ জন আহত এবং ১,২০০ জনের বেশি গ্রেফতার হয়েছেন। ব্যাপক লুটপাট ও সংঘর্ষে দোকান, গাড়ি ও সুপারমার্কেট ক্ষতিগ্রস্ত হয়েছে। ভর্তুকির ওপর নির্ভরশীল জনগণের ক্ষোভে সরকার আর্থিক সংস্কার ও স্থিতিশীলতার মধ্যে ভারসাম্য রক্ষার চাপে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় জরুরি মন্ত্রিসভা বৈঠক ডাকা হয়েছে।

দুদকের দায়ের করা তিনটি দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের আনুষ্ঠানিক বিচার শুরু করেছে ঢাকার একটি আদালত। পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা জমি বরাদ্দে জালিয়াতির অভিযোগে মামলাগুলো করা হয়। আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং সাক্ষ্যগ্রহণের দিন ১১ আগস্ট ধার্য করা হয়েছে। তিন মামলায় মোট ১২ থেকে ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় একনজরে ১৭৩ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।