Web Analytics

জেনারেল মো. নাজিম-উদ-দৌলা বলেন, মেজর সাদেকুল হক সাদেক সেনাবাহিনীর হেফাজতে আছেন। তার বিষয়ে তদন্ত চলছে। দোষ প্রমাণ হলে সেনাবাহিনীর প্রচলিত নিয়মে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, তার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ ওঠেছে। গোপালগঞ্জের ঘটনার বিষয়ে নাজিম-উদ-দৌলা জানান, প্রত্যেকটি জীবন মূল্যবান। জীবনহানি কখনোই কাম্য নয়, আমরা আশাও করি না। গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে, সেটা অবশ্যই দুঃখজনক। এ বিষয়ে সরকারি পর্যায়ে একজন বিচারপতিকে (অবসরপ্রাপ্ত) প্রধান করে উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি খুঁজে বের করবে ঘটনাটি কীভাবে হয়েছে, প্রেক্ষাপট কী ছিল। আরও বলেন, গোপালগঞ্জে কোনো দলকে নয়, যাদের জীবন নাশের হুমকি ছিল- তাদের সহায়তা করেছে সেনাবাহিনী।

01 Aug 25 1NOJOR.COM

মেজর সাদেকুল হক সাদেক সেনাবাহিনীর হেফাজতে আছেন। তার বিষয়ে তদন্ত চলছে। দোষ প্রমাণ হলে সেনাবাহিনীর প্রচলিত নিয়মে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: জেনারেল মো. নাজিম-উদ-দৌলা

নিউজ সোর্স

সেনাবাহিনীর হেফাজতে মেজর সাদেক

মেজর সাদেকুল হক সাদেক সেনাবাহিনীর হেফাজতে আছেন। তার বিষয়ে তদন্ত চলছে। দোষ প্রমাণ হলে সেনাবাহিনীর প্রচলিত নিয়মে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে অফিসার্স মেস-এ-তে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে সেনা সদর। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনা সদরের সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা এসব কথা বলেন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।