নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিক্রিয়ায় ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, নির্বাচন কমিশনের মেরুদণ্ড আছে বলেই সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তিনি বলেন, ইইউ পর্যবেক্ষণ টিম সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আসবে। এর মধ্যে তিনজন বিদেশি ও চারজন স্থানীয় পর্যবেক্ষক থাকবেন। এটা আজ আমাদের জানানো হয়েছে। ইসির নির্বাচনি প্রস্তুতি কী আছে তা দেখার জন্য আসবেন। প্রসঙ্গত, আগামী কয়েকদিনের মধ্যে ভোটের সম্ভাব্য সময়ের রূপরেখা নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা আসতে পারে, এমন পরিস্থিতিতে সচিবের সংবাদ সম্মেলন।
নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিক্রিয়ায় ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, নির্বাচন কমিশনের মেরুদণ্ড আছে বলেই সোজা হয়ে দাঁড়িয়ে আছে।
সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৮তম বিশেষ বিসিএসের স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদের ৮৬৪ প্রার্থীর তৃতীয় ধাপ মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে। প্রার্থীরা লিখিত এমসিকিউ পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। পাঁচ দিনের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় সরকারি কর্ম কমিশন ও টেলিটক বাংলাদেশের ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রয়োজনীয় ক্ষেত্রে সময়সূচিতে পরিবর্তনের অধিকার কমিশন সংরক্ষণ করে রেখেছে।
জাতিসংঘ জানিয়েছে, গাজায় ১০ লাখ নারী ও কন্যাশিশু গুরুতর অনাহারে ভুগছে, যেখানে মানবিক সংকট ক্রমশ মারাত্মক হচ্ছে। ইসরায়েলের আংশিক বিমান হামলার বিরতির মধ্যেও সাহায্য অপর্যাপ্ত রয়ে গেছে বলে মানবিক সংস্থাগুলো সতর্ক করেছে। অপুষ্টিজনিত মৃত্যুর হার বাড়ছে, বিশেষ করে শিশুদের মধ্যে। গাজার কিছু অংশে দুর্ভিক্ষের সীমা অতিক্রম করেছে। অবিলম্বে যুদ্ধবিরতি, জীবন রক্ষাকারী সহায়তা এবং বন্দিদের মুক্তির আহ্বান জানানো হয়েছে।
বিএনপির নেতা সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে এখনো বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি, যদিও দলটি পুরো প্রক্রিয়ায় সহযোগিতা করেছে। তিনি বলেন, বিএনপি যে কোনো সময় সনদে স্বাক্ষর করতে প্রস্তুত এবং ইতোমধ্যে কিছু সংশোধনীসহ জবাব দিয়েছে। ২৬ মার্চের উল্লেখসহ কয়েকটি প্রস্তাবে দলটি দ্বিমত পোষণ করেছে। জাতীয় ঐকমত্য কমিশনের ১৯টি সংস্কার প্রস্তাবের মধ্যে ৭টিতে বিএনপি ভিন্নমত দিয়েছে। সংশোধনীগুলো গ্রহণ না করলে ঘোষণার পর বিএনপি প্রতিক্রিয়া জানাবে।
অপারেশন খরচ বেড়ে যাওয়ায় বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়াকরণ ফি ৮২৪ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছে, যা কার্যকর হবে ৮ আগস্ট থেকে। প্রায় এক বছর ধরে জরুরি চিকিৎসা ছাড়া ভিসা প্রদান স্থগিত রয়েছে। ঢাকাসহ পাঁচটি ভিসা সেন্টারে জরুরি ভিসার জন্য সীমিত অ্যাপয়েন্টমেন্ট চালু আছে। ভারত হয়ে তৃতীয় দেশে যাওয়া শিক্ষার্থী ও কর্মীরা আগেই সংশ্লিষ্ট দূতাবাসে অ্যাপয়েন্টমেন্ট নিলে আবেদন করতে পারবেন।
বৈষম্যবিরোধী জুলাই আন্দোলনে চোখে আঘাতপ্রাপ্ত ১,০৭৪ জনের চিকিৎসা দেয় জাতীয় চক্ষু ইনস্টিটিউট। এদের মধ্যে ৩৯ জন পুরোপুরি দৃষ্টিশক্তি হারিয়েছেন, আর ৪৫০ জনের এক চোখ নষ্ট হয়েছে। বিদেশি বিশেষজ্ঞ এনে ও গুরুতর রোগীদের বিদেশে পাঠিয়ে চিকিৎসা দেওয়া হয়। সীমিত সম্পদেও প্রতিষ্ঠানটি সফলভাবে জরুরি সেবা দেয়। প্রতিবেদনে আক্রান্তদের জন্য আজীবন চিকিৎসা ও আর্থিক সহায়তা, পাশাপাশি পরিকাঠামো উন্নয়ন ও সংকট ব্যবস্থাপনার সুপারিশ করা হয়েছে।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই আমাদের নতুন করে আশার আলো- একটি ন্যায় ও সাম্যভিত্তিক, বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে। হাজারো শহীদের আত্মত্যাগ আমাদের রাষ্ট্র সংস্কারের যে সুযোগ এনে দিয়েছে তা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। তিনি বলেন, পতিত স্বৈরাচার ও তার স্বার্থলোভী গোষ্ঠী এখনো দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে মোকাবিলা করতে হবে। ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেওয়া বাণীতে প্রধান উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশের আপামর জনসাধারণ, যাদের মুখবন্ধ আন্দোলনের ফসল আমাদের এই ঐতিহাসিক অর্জন, তাদের সবাইকে আমি এই দিনে আন্তরিক অভিনন্দন জানাই।’ বাণীতে প্রধান উপদেষ্টা জুলাইয়ের শহীদ, আহতসহ জুলাই সংশ্লিষ্ট বীরদের স্মরণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়া সংস্কার ও নির্বাচনের প্রতি সরকারের গভীর নিবেদিত অবস্থা তুলে ধরেন।
জুলাই আমাদের নতুন করে আশার আলো- একটি ন্যায় ও সাম্যভিত্তিক, বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে: প্রধান উপদেষ্টা
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ‘মঙ্গলবার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র-শ্রমিক-জনতা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে ২০২৪ সালের এ দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে। এ উপলক্ষে আমি দেশের মুক্তিকামী ছাত্র-জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’ এক বাণীতে রাষ্ট্রপতি আহত ও শহীদদের স্মরণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, গুম, খুন, অপহরণ, ভোটাধিকার হরণসহ সব ধরনের অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ। এ বৈষম্যমূলক ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ক্ষমতায়ন এবং মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল এর মূল লক্ষ্য। সংস্কারের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে, প্রকৃত গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে গড়ে উঠবে একটি ন্যায় ও সাম্যভিত্তিক নতুন বাংলাদেশ– এ আমার একান্ত প্রত্যাশা।’
জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, গুম, খুন, অপহরণ, ভোটাধিকার হরণসহ সব ধরনের অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হামাস ইঙ্গিত দিয়েছে যে, গাজায় ইসরায়েলি বন্দিদের জন্য রেড ক্রস খাদ্য ও ওষুধ সরবরাহ করতে পারবে, যদি মানবিক করিডোর খোলা হয় এবং সহায়তা প্রদানের সময় ইসরায়েলি হামলা বন্ধ থাকে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর চাপের পর এই অবস্থান আসে। সম্প্রতি প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, দুই বন্দি চরম অপুষ্টিতে ভুগছেন। রেড ক্রস গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং জাতিসংঘ জানিয়েছে, গাজায় এক মিলিয়ন নারী ও কন্যাশিশু অনাহারে ভুগছে। চলমান সংঘাত ও অবরোধ এই মানবিক সংকটকে আরও বাড়িয়ে তুলেছে।
২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাহাদী হাসান পান্থ হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার ঢাকায় আদালতে কঠোর পুলিশ পাহারায় তারা হাজির হন। স্বাস্থ্যজনিত সমস্যার কারণে সিঁড়ি ভেঙে উঠতে কষ্ট হলেও শেষপর্যন্ত কাঠগড়ায় পৌঁছান। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, আন্দোলনের সময় গুলিতে মাথায় আঘাত পেয়ে মাহাদী নিহত হন, এবং এই তিনজন এজাহারভুক্ত আসামি।
জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত সেমিনারে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ স্বীকার করেন যে সরকারের কাজগুলোতে ভুল আছে, তবে ভালো কাজগুলোর স্বীকৃতি দেওয়ারও আহ্বান জানান। তিনি বলেন, কেবল সমালোচনা নয়, দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। অনলাইন রিটার্ন ব্যবস্থার প্রচার ও বয়স্কদের জন্য তা সহজ করার কথা বলেন তিনি। স্বচ্ছতা আসে খোলামেলা আলোচনার মাধ্যমে—“সূর্যের আলোই সর্বোত্তম জীবাণুনাশক,” বলে মত দেন তিনি এবং গণমাধ্যমকে আরও ভারসাম্যপূর্ণ প্রতিবেদন করার পরামর্শ দেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মস্কোর সঙ্গে বন্দি বিনিময়ের জন্য কিয়েভ একটি তালিকা তৈরি করছে। গত মাসে তুরস্কে অনুষ্ঠিত সবশেষ বৈঠকে উভয় পক্ষ এই চুক্তিতে একমত হয়েছিল। তৃতীয় দফা আলোচনার পর ইউক্রেন আগস্টের শেষের আগে রাষ্ট্রপ্রধানদের একটি বৈঠকের প্রস্তাব করেছিল এবং উভয় পক্ষ যুদ্ধবন্দি বিনিময় অব্যাহত রাখার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছিল। বৈঠকে রাশিয়ার প্রতিনিধি ভ্লাদিমির মেডিনস্কি আলোচনার পর বলেন, উভয় পক্ষই প্রতিটি পক্ষের ১ হাজার ২০০ যুদ্ধবন্দির সঙ্গে পূর্ববর্তী বিনিময় সম্পন্ন করেছে এবং একই বিন্যাসে তারা নতুন বন্দি বিনিময়ের বিষয়েও একমত হয়েছে। এদিকে জেলেনস্কি বলেন, ‘আমরা আমাদের বেসামরিক নাগরিকদের প্রত্যাবর্তন বন্ধ করার জন্যও কাজ করছি এবং প্রতিটি ব্যক্তির তথ্য যাচাই করছি।’
মস্কোর সঙ্গে বন্দি বিনিময়ের জন্য কিয়েভ একটি তালিকা তৈরি করছে। গত মাসে তুরস্কে অনুষ্ঠিত সবশেষ বৈঠকে উভয় পক্ষ এই চুক্তিতে একমত হয়েছিল: জেলেনস্কি
গাজায় চলমান ইসরাইলি আগ্রাসন বন্ধে ও ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়ে অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজে জড়ো হয়েছে হাজার হাজার মানুষ। তারা বৃষ্টির মধ্যে সেখানে জড়ো হয়ে ব্রিজ পেরিয়ে মিছিল করেন। বিক্ষোভকারীদের মধ্যে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জও ছিলেন। ‘মার্চ ফর হিউম্যানিটি’ আয়োজকদের ডাকা সিডনির মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজন ক্ষুধার প্রতীক হিসেবে ‘হাঁড়ি-পাতিল’ বহন করছিলেন। তারা ফিলিস্তিনের পক্ষে প্ল্যাকার্ড প্রদর্শনের পাশাপাশি শ্লোগানে শ্লোগানে ফিলিস্তিনের মুক্তির দাবি জানান। রাজ্যের প্রধান ও নিউ সাউথ ওয়েলস পুলিশ সেতুটিতে মিছিল আটকে দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে রাজ্যের সুপ্রিম কোর্ট শনিবার রায় দেয়, মিছিলটি এগিয়ে যেতে পারে। মেলবোর্নেও একই সময়ে একই ধরণের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গাজায় চলমান ইসরাইলি আগ্রাসন বন্ধে ও ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়ে অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজে জড়ো হয়েছে হাজার হাজার মানুষ। তারা বৃষ্টির মধ্যে সেখানে জড়ো হয়ে ব্রিজ পেরিয়ে মিছিল করেন।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমরান। তিনি বলেন, পঙ্গু হাসপাতালে পরিদর্শনে গিয়ে শেখ হাসিনা ‘নো ট্রিটমেন্ট নো রিলিজ’ নির্দেশ দিয়েছিলেন। ইমরান বলেন, গত বছরের ১৯ জুলাই রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। তার বাঁ হাঁটুর নিচে গুলি লাগে। আরো বলেন, পঙ্গু হাসপাতালে তার চিকিৎসা চলছিল। গত বছরের ২৬ অথবা ২৭ জুলাই সকাল ৯টা-১০টার দিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঙ্গু হাসপাতাল পরিদর্শনে যান। পরে শেখ হাসিনা যখন চলে যাচ্ছিলেন, তখন হেল্পডেস্কের কাছে গিয়ে “নো ট্রিটমেন্ট নো রিলিজ” অর্ডার দিয়ে যান, যা আমি শুনতে পাই।’ তিনি বলেন, একপর্যায়ে তিনি দেখেন, যথাসময়ে তার অস্ত্রোপচার হচ্ছে না। বাইরে থেকে ওষুধ কিনতে পারছেন না। তার বাবা হাসপাতাল থেকে নিয়ে যেতে চাইলেও নিতে পারছিলেন না। তখন তিনি বুঝতে পারেন ‘নো ট্রিটমেন্ট নো রিলিজ’–এর মানে। তার পা কেটে তাকে কারাগারে নিতে চেয়েছিল।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমরান।
সরকার আগস্টের ৫ তারিখকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে। তাই দিবসটিকে কেন্দ্র করে মঙ্গলবার থাকবে সাধারণ ছুটি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে, ৫ আগস্ট সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। সরাসরি লেনদেন, চেক ক্লিয়ারিং ও অন্যান্য ব্যাংকিং সেবা সেদিন পাওয়া যাবে না। তবে গ্রাহকরা এটিএম, অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মতো ডিজিটাল সেবাগুলো ব্যবহার করতে পারবেন। সব ধরনের ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোও সেদিন বন্ধ থাকবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ঘোষণা অনুযায়ী, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-এ সেদিন কোনো শেয়ার কেনাবেচা বা লেনদেন হবে না। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো সেদিন বন্ধ থাকবে। কিছু বেসরকারি প্রতিষ্ঠানও নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী ছুটি ঘোষণা করতে পারে।
সরকার আগস্টের ৫ তারিখকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে। তাই দিবসটিকে কেন্দ্র করে মঙ্গলবার থাকবে সাধারণ ছুটি।
সরকার পতন-পরবর্তী ১১ মাসে সারা দেশে পুলিশের বিরুদ্ধে ৭৬১টি মামলায় আসামি এক হাজার ১৬৮ পুলিশ। এর মধ্যে ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে টিআইবি। টিআইবির ফেলো শাহজাদা এম আকরাম বলেন, ছাত্র-জনতার ওপর হামলাকারী, হত্যার ইন্ধনদাতা ও নির্দেশদাতাদের বিরুদ্ধে সারা দেশে মামলা দায়ের হয়েছে। দায়ের হওয়া মামলা এক হাজার ৬০২টিতে পতিত সরকারের মন্ত্রী ও সংসদ সদস্য আনুমানিক ৮৭ জন গ্রেফতার রয়েছেন। ৭০ শতাংশ মামলার তদন্তে ‘সন্তোষজনক অগ্রগতি’ রয়েছে। ৬০-৭০টি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে আছে। আরও বলেন, এক বছরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়েছে। এরমধ্যে অভিযোগ ৪২৯টি ও মামলা ২৭টি। শেখ হাসিনাসহ ২০৬ জন আসামির মধ্যে গ্রেফতার করা হয়েছে ৭৩ জন। আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধনের আগেই বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। তবে ট্রাইব্যুনালের বিচারকাজে ধীরগতি আছে। আকরাম বলেন, শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠিত, বিচার শুরু হয়েছে। প্রায় সব হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে।
সরকার পতন-পরবর্তী ১১ মাসে সারা দেশে পুলিশের বিরুদ্ধে ৭৬১টি মামলায় আসামি এক হাজার ১৬৮ পুলিশ। এর মধ্যে ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে টিআইবি।
২০২৪ সালের আগস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত দুদকে অভিযোগ জমা পড়েছে ১২ হাজার ৮২৭টি। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ৭৬৮টি অভিযোগ অনুসন্ধানের জন্য আমলে নেওয়া হয়। এ সময়ে ৩৯৯টি মামলা ও ৩২১টি মামলার চার্জশিট দেয় দুদক। মামলায় আসামিদের মধ্যে ৩৪৩ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ১১৪ জন, ৯২ জন রাজনীতিবিদ। এ সময়ে দুদকের জালে ফেঁসেছেন মোট এক হাজার ২৬৪ দুর্নীতিবাজ। এ সময়ের মধ্যে ২২৩ জনের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দিয়েছে সংস্থাটি। একই সময়ে ৯টি অভিযোগের পরিসমাপ্তি করা হয়েছে। তবে অভিযোগ উঠেছে, বিগত সময়ের মতো ক্ষমতাহীনদের বিরুদ্ধে গণহারে উঠে পড়ে লেগেছে দুদক, ক্ষমতাসীনদের ক্ষেত্রে নীরব।
২০২৪ সালের আগস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত দুদকে অভিযোগ জমা পড়েছে ১২ হাজার ৮২৭টি। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ৭৬৮টি অভিযোগ অনুসন্ধানের জন্য আমলে নেওয়া হয়।
রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই-আগস্টে নিহত অজ্ঞাতপরিচয়ের মরদেহগুলো শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে তোলার কথা ছিল সোমবার বিকেল ৩টায়। তবে হঠাৎ করে ডিএমপির পক্ষ থেকে জানানো হয় আজ মরদেহ তোলা হবে না। এ নিয়ে এডিসি মো. জুয়েল রানা জানান, অনিবার্য কারণবশত আজকে রায়েরবাজার কবরস্থান থেকে লাশ উত্তোলন ও ডিএনএ প্রোফাইল সংরক্ষণের কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তীতে কর্তৃপক্ষ সময় ঘোষণা করলে আমরা আপনাদের অবগত করবো। এর আগে পুলিশ জানায়, রায়েরবাজার গণকবরে জুলাই-আগস্টে যতগুলো অজ্ঞাতপরিচয়ের লাশ দাফন করা হয়েছে তা আদালতের অনুমতি সাপেক্ষে তোলা হবে।
রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই-আগস্টে নিহত অজ্ঞাতপরিচয়ের মরদেহগুলো তোলার কথা ছিল সোমবার বিকেল ৩টায়। তবে হঠাৎ করে ডিএমপির পক্ষ থেকে জানানো হয় আজ মরদেহ তোলা হবে না।
বাংলাকে ‘বাংলাদেশের ভাষা’ বলে উল্লেখ করায় দিল্লির পুলিশের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি পুলিশের এ সংক্রান্ত চিঠিকে- ‘অপমানজনক, দেশবিরোধী ও অসাংবিধানিক’ বলে আখ্যা দেন মমতা। মমতা বলেন, ‘দেখুন কীভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে থাকা দিল্লি পুলিশ বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ হিসেবে বর্ণনা করেছে! এটি বাঙালিদের চরম অপমান।’ আরও বলেন, ‘বাংলা শুধু আমার মাতৃভাষা নয়, এটি রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দর ভাষা। ভারতীয় জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ আর জাতীয় গান ‘বন্দে মাতরম’— দুটিই বাংলা ভাষায় লেখা। কোটি কোটি ভারতীয় এই ভাষায় কথা বলেন ও লেখেন। ভারতীয় সংবিধান যে ভাষাকে স্বীকৃতি দিয়েছে, তাকে এখন বাংলাদেশি ভাষা বলা হচ্ছে!’ প্রসঙ্গত, দিল্লির একটি মামলায় আটজন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতারের পর পুলিশ বঙ্গভবনে চিঠি পাঠিয়ে ‘বাংলাদেশি জাতীয় ভাষার’ জন্য অনুবাদক চেয়েছে।
বাংলাকে ‘বাংলাদেশের ভাষা’ বলে উল্লেখ করায় দিল্লির পুলিশের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিএনপি যে কোনো সময়ে জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাই সনদ হাতে পাওয়ার পরে ৩০ তারিখেই কিছু সংশোধনসহ জবাব দিয়েছে বিএনপি। সনদ বাস্তবায়নে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে। এই নেতা বলেন, জুলাই ঘোষণাপত্রের ঐতিহাসিক ও রাজনৈতিক মূল্য আছে। ঘোষণাপত্রের যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তা ফেব্রুয়ারিতেই জবাব দিয়েছে বিএনপি। প্রস্তাবে তারা ২৬ মার্চকে উপস্থাপন করতে চাননি, আর এর সঙ্গে দ্বিমত পোষণ করেছে বিএনপি। এ ছাড়া রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি চতুর্থ তপশিলের মাধ্যমে দেওয়া হবে। জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রে বিএনপি যে সংশোধনী দিয়েছে, তা মেনে নেওয়া না হলে ঘোষণাপত্র পাঠের পর পরবর্তী প্রতিক্রিয়া জানাবে বিএনপি। আরো বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার কমিশনের ১৯টি মৌলিক বিষয়ে আলোচনা হয়েছে। ১৯টির মধ্যে ৭টিতে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি। আর ১২টিতে একমত হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে এখনও বিএনপি দাওয়াত পায়নি বলেও জানান তিনি।
বিএনপি যে কোনো সময়ে জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত, সনদ বাস্তবায়নে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে: সালাহউদ্দিন
রায়েরবাজার কবরস্থানে দাফনকৃত জুলাই আগস্টে নিহত অজ্ঞাতনামা লাশগুলোর পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে লাশ উত্তোলন কার্যক্রম শুরু হবে আজ বিকেল ৩টায়। সোমবার বিকাল ৩টায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সিআইডির ফরেনসিক টিম এবং সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকের তত্লাত্বাবধানে লাশ উত্তোলন ও ডিএনএ প্রোফাইল সংরক্ষণ কার্যক্রম শুরু হবে। এর আগে ডিএনএ টেস্ট করে লাশ পরিবারের কাছে হস্তান্তরের বার্তা দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
রায়েরবাজার কবরস্থানে দাফনকৃত জুলাই আগস্টে নিহত অজ্ঞাতনামা লাশগুলোর পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে লাশ উত্তোলন কার্যক্রম শুরু হবে আজ।
আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত দেশে অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের অনেক অস্ত্র খোয়া গেছে। এগুলো উদ্ধার করতে হবে। ৫ আগস্ট ঘিরে মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে কি না, প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, ৩ আগস্টকে কেন্দ্র করেও আতঙ্ক ছিল। আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার সময় যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল তা ক্রমান্বয়ে উন্নতি হয়েছে। তবে কাঙ্ক্ষিত উন্নতি এখনো হয়নি। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে কি না সেটা আপনারাই ভালো বলতে পারবেন। ৫ আগস্ট ঘিরে সতর্কতা আছে কি না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সতর্কতা সব সময় থাকে। আমরাও সতর্ক অবস্থানে আছি।
আমাদের অনেক অস্ত্র খোয়া গেছে। এগুলো উদ্ধার করতে হবে। আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত দেশে অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও তার প্রতিনিধি দল। এ সময় তেহরান ও ইসলামাবাদের মধ্যে ১২টি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। রোববার সকালে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের প্রেসিডেন্ট। ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘প্রিয় পাকিস্তানে এসে আমি খুবই আনন্দিত। এদেশ আমার দ্বিতীয় ঘর। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার সরকারকে আন্তরিক আতিথেয়তার জন্য ধন্যবাদ জানাই।’ তিনি বলেন, ‘ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ১২ দিনের সন্ত্রাসী আগ্রাসনের সময় ইরানের প্রতি পাকিস্তান সরকারের, সংসদের, রাজনৈতিক দলগুলোর এবং আলেম সমাজের সমর্থন আমাদের জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক ছিল।’ তিনি জানান, দুই দেশের মধ্যে বর্তমানে তিন বিলিয়ন ডলারের বাণিজ্য বিদ্যমান, যা স্বল্প সময়েই ১০ বিলিয়নে উন্নীত করা সম্ভব। আরো বলেন, সীমান্তে সন্ত্রাসী হুমকি মোকাবেলায় দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর বিষয়েও গঠনমূলক আলোচনা হয়েছে।
রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও তার প্রতিনিধি দল। এ সময় তেহরান ও ইসলামাবাদের মধ্যে ১২টি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।
সাবেক নারী ওয়ার্ড কাউন্সিলর সুলতানা আহমেদ লিপিসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১১ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, ৫ আগস্ট ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সারা দেশে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। এর আগে আরো ২১ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
সাবেক নারী ওয়ার্ড কাউন্সিলর সুলতানা আহমেদ লিপিসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১১ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রমিকদের চিকিৎসার জন্য কেন্দ্রীয়ভাবে একটি হাসপাতাল নির্মাণ করা হবে। ওই হাসপাতালে শ্রমিকরা সব ধরনের চিকিৎসা সেবা পাবেন। বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে কাজ করছে জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, আমরা আইএলও’র ১১টি কনভেনশনের মধ্যে আটটিতে স্বাক্ষর করেছি। কর্মক্ষেত্রে নারী, লিঙ্গ বৈষম্য এবং হয়রানি বন্ধে আমরা কাজ করছি। তিনি বলেন, আমরা বাংলাদেশের শ্রম আইনকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চাই। শ্রমিকদের ন্যায্যতা প্রাপ্তিতে আমরা কাজ করছি। উপদেষ্টা বলেন, তবে কর্মক্ষেত্রে মালিক এবং শ্রমিকদের সম্পর্ক হওয়া উচিৎ পারস্পরিক স্বার্থ এবং শ্রদ্ধাবোধের। কর্ম পরিবেশ বিনষ্টকারী কোনো কর্মকাণ্ড করা উচিত নয়।
শ্রমিকদের চিকিৎসার জন্য কেন্দ্রীয়ভাবে একটি হাসপাতাল নির্মাণ করা হবে। ওই হাসপাতালে শ্রমিকরা সব ধরনের চিকিৎসা সেবা পাবেন: সাখাওয়াত
আল-আকসা মসজিদ ও পশ্চিমতীর পুরোপুরি দখলের হুমকি দিয়েছেন দখলদার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। কাটজ লেখেন, ‘তিসা বা’আভের দিন, দ্বিতীয় টেম্পল ধ্বংসের দুই হাজার বছর পর, পশ্চিম দেওয়াল এবং টেম্পল মাউন্ট (আল-আকসা) আবারও ইসরাইলের পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে এসেছে।’ তিনি লেখেন, ‘ইসরাইলকে ঘৃণাকারীরা আমাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া এবং বিক্ষোভ অব্যাহত রেখেছে এবং আমরা জেরুজালেম, পশ্চিম দেওয়াল এবং আল-আকসা মসজিদে আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করে যাব।’ আরও জানান, তিনি পশ্চিম প্রাচীরে গিয়েছিলেন। সেখানে জিম্মি ইসরাইল সেনা ও ইসরাইলিদের নিরাপত্তা ও হামাসের পরাজয়ের জন্য প্রার্থনা করেছেন। আল-আকসায় ইহুদিদের প্রার্থনা নিষিদ্ধ সত্ত্বেও এ কাজ করায় কঠোর নিন্দা জানিয়েছে সৌদি আরব।
আল-আকসা মসজিদ ও পশ্চিমতীর পুরোপুরি দখলের হুমকি দিয়েছেন দখলদার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, গাজায় ইসরাইলি হামলায় একদিনে কমপক্ষে ১১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮৬৬ জন। এর মধ্য দিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে ৬০ হাজার ৮৩৯ জনে দাঁড়িয়েছে। আরও জানিয়েছে, উদ্ধারকারীরা পৌঁছাতে না পারায় এখনও অনেক ভুক্তভোগী ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন। মন্ত্রণালয় জানিয়েছে, মানবিক সহায়তা নিতে গিয়ে ৬৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৫১১ জনেরও বেশি আহত হয়েছে। এর মধ্য দিয়ে ত্রাণ নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা ১ হাজার ৪৮৭ জনে দাঁড়িয়েছে।
গাজায় ইসরাইলি হামলায় একদিনে কমপক্ষে ১১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮৬৬ জন।
বিডা এবং বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, হালাল অর্থনীতির সহায়ক পরিবেশ তৈরির মাধ্যমে বাংলাদেশকে হালাল পণ্যের আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। ৭ ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক হালাল অর্থনীতিতে নিজেদের একটি প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যেতে কাজ করছে সরকার। চৌধুরী আশিক বলেন, বিশ্বজুড়ে অধিকাংশ হালাল পণ্যই অমুসলিম দেশগুলো উৎপাদন করে থাকে। এটি আমাদের মতো মুসলিম-প্রধান দেশের জন্য দুঃখজনক। তবে এ পরিস্থিতি আমাদের জন্য বড় একটি সুযোগও। বিডা চেয়ারম্যান বলেন, বিনিয়োগ আকর্ষণ ও হালাল উৎপাদনের অবকাঠামো উন্নয়নে সরকার নানামুখি পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি সরকারি-বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, হালাল অর্থনীতির পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে এই অংশীদারিত্ব অপরিহার্য, যা উদ্ভাবন ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে সহায়ক হবে।
হালাল অর্থনীতির সহায়ক পরিবেশ তৈরির মাধ্যমে বাংলাদেশকে হালাল পণ্যের আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: চৌধুরী আশিক মাহমুদ
২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। যা চলবে আগামী ৭ আগস্ট পর্যন্ত। এই সময়ের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আর ১১ আগস্ট থেকে সারাদেশের সব গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে। শিক্ষার্থীরা তাদের স্টুডেন্ট প্যানেলে উল্লিখিত তথ্য অনুযায়ী যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়ম অনুসারে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। যদি কোনো শিক্ষার্থী তার মূল নম্বরপত্র অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে জমা দিয়ে থাকে, তবে তা নিজ দায়িত্বে সংগ্রহ করে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। যা চলবে আগামী ৭ আগস্ট পর্যন্ত।
দ্বিপক্ষীয় সফরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগস্টের তৃতীয় সপ্তাহে ঢাকায় আসছেন। এ সফরে কয়েকটি চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। ইসলামাবাদের লক্ষ্য থাকবে— এ সফরের মধ্য দিয়ে ঢাকার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা দেওয়া। সরকারের এক কূটনীতিক বলছেন, এপ্রিল মাসের স্থগিত সফরটা এখন হবে। ইসলামাবাদের সূত্র জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ২২ বা ২৩ আগস্টে ঢাকা সফরে আসার কথা রয়েছে। গত ২৭ এপ্রিল ইসহাক দারের ঢাকা আসার কথা ছিল। তবে ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে দেশটির সঙ্গে সীমান্তে উত্তেজনা দেখা দিলে দারের ঢাকা সফর স্থগিত করে ইসলামাবাদ।
দ্বিপক্ষীয় সফরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগস্টের তৃতীয় সপ্তাহে ঢাকায় আসছেন।
ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ চলতি সপ্তাহের শেষে মস্কো সফরে যাচ্ছেন। এ তথ্য নিশ্চিত করেছেন ন্যাটোয় নিযুক্ত যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি ম্যাট হুইটাকার। তিনি বলেন, আমি আশা করি, তিনি কোনও গঠনমূলক অগ্রগতি আনতে পারবেন। আমরা চাই উভয় পক্ষ একটি সমঝোতায় পৌঁছাক। হোয়াইট হাউস জানায়, ১ আগস্ট স্টিভ উইটকফ ইসরাইল ও গাজা সফরে যাবেন। পরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইসরাইল সফরের পর উইটকফ মস্কো যাবেন। সম্প্রতি তিনি একাধিকবার রাশিয়া সফর করেছেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকও করেছেন। সম্প্রতি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক উত্তপ্ত, এমনকি ট্রাম্প দুইটি পারমাণবিক সাবমেরিন কৌশলগত এলাকায় মোতায়েনের নির্দেশ দিয়েছেন।
ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ চলতি সপ্তাহের শেষে মস্কো সফরে যাচ্ছেন।
ইসরাইলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তারা সিয়োনি শত্রুদের সামরিক অবস্থানে তিনটি ড্রোন নিক্ষেপ করেছে। সারি বলেন, এই ড্রোনগুলো ইসরাইলের তিনটি গুরুত্বপূর্ণ শহর, তেল আবিব, আশকেলন ও হাইফায় লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। এর কিছুক্ষণ পরই গাজার নিকটবর্তী বনে নেটজারিম এলাকায় ও মিশর সীমান্তে সতর্কতা সাইরেন বাজতে শোনা যায়। ইসরাইল বলছে, তারা হুথিদের ছোড়া একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। তবে বাকি দুইটি ড্রোন সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য দেয়নি তেলআবিব। ইয়েমেনের এই নিখুঁত হামলা ইসরাইলের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ইসরাইলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। তারা সিয়োনি শত্রুদের সামরিক অবস্থানে তিনটি ড্রোন নিক্ষেপ করেছে।
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বাসভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন। ফলে রোববার সন্ধ্যা থেকে সুনামগঞ্জের সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। জানা গেছে, ভাড়া নিয়ে তর্কে হেল্পার একজন শিক্ষার্থীকে ধাক্কা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। শ্রমিকদের দাবি, শিক্ষার্থীরা বাসে ভাঙচুর চালিয়ে হেল্পারকে মারধর করে এবং পরে ক্যাম্পাসে আটকে রাখে। এ ঘটনার প্রতিবাদে রোববার বিকেল ৩টা থেকে সুনামগঞ্জ শহরের নতুন বাসস্টেশন এলাকায় অবরোধ করে পরিবহন শ্রমিক ও মালিকেরা। পরে পুলিশ অবরোধ তুলে নেয়। শ্রমিকরা তিন দফা দাবি জানিয়েছে, তা হলো; শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, হামলাকারীদের শাস্তি নিশ্চিত করা এবং পাঁচ মাস ধরে কারাগারে থাকা এক শ্রমিকের মুক্তি।
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বাসভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন।
রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে সহায়তা করছে ভারত। এমনই অভিযোগ করেছেন ট্রাম্পের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার। তিনি বলেন, 'মানুষ জানতে পেরে বিস্মিত হবে যে রাশিয়া থেকে তেল কেনার দিক দিয়ে ভারত এখন চীনের সঙ্গে সমানে সমান। এটা একটা অবিশ্বাস্য তথ্য।' এদিকে এনডিটিভি বলছে, রাশিয়া থেকে তেল কেনা, মার্কিন পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ এবং অভিবাসন ব্যবস্থায় “প্রতারণা”— ট্রাম্পের প্রশাসন ভারতের বিরুদ্ধে এই তিনটি অভিযোগ তুলেছে। এছাড়া মিলার দাবি করেন, “ট্রাম্প সবসময়ই ভারতের সঙ্গে এবং মোদির সঙ্গে দারুণ সম্পর্ক রাখতে চেয়েছেন এবং রেখে এসেছেন। কিন্তু আমাদের বাস্তববাদী হতে হবে। রাশিয়ার এই যুদ্ধ চালিয়ে যেতে কীভাবে অর্থ পাচ্ছে, তা মোকাবিলায় কূটনৈতিক, আর্থিক এবং অন্যান্য সব পথ খোলা রয়েছে ট্রাম্পের সামনে, যাতে করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়।”
রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে সহায়তা করছে ভারত। এমনই অভিযোগ করেছেন ট্রাম্পের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার।
শনিবার রাতে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে ভারতীয় একটি ফিশিং ট্রলারসহ ১৪ জেলেকে আটক করেছে নৌবাহিনীর সদস্যরা। সুন্দরবন উপকূলে বয়া সংলগ্ন গভীর সাগরে এফবি পারমিতা নামের ভারতীয় ওই ফিশিং ট্রলারটি জেলেসহ আটক করে যুদ্ধ জাহাজ বানৌজা বিষখালীর নৌসেনারা। রোববার বিকেলে তাদের নৌবাহিনীর মোংলা নৌঘাঁটিতে নিয়ে আসা হয়। ভারতীয় ট্রলারটিতে থাকা ইলিশসহ বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করে ট্রলারসহ জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হবে। এর আগে গত ১৪ জুলাই বঙ্গোপসাগরের একই এলাকা থেকে এফবি ঝড় ও এফবি মঙ্গল চন্ডী নামে দুটি ফিশিং ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলেকে আটক করেছিল নৌবাহিনী।
শনিবার রাতে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে ভারতীয় একটি ফিশিং ট্রলারসহ ১৪ জেলেকে আটক করেছে নৌবাহিনীর সদস্যরা।
রাশিয়ার কামচাটকা অঞ্চলে অবস্থিত ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরি ৫০০ বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো অগ্ন্যুৎপাত করেছে। এই অগ্ন্যুৎপাতের পেছনে সম্প্রতি ঘটে যাওয়া প্রবল ভূমিকম্পের প্রভাব থাকতে পারে। রাশিয়ার মতে, আগ্নেয়গিরিটি ছাইয়ের একটি স্তম্ভ ছুঁড়ে দিয়েছে প্রায় ৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত। তবে এই অগ্ন্যুৎপাতের ফলে বর্তমানে জনবসতিপূর্ণ কোনো এলাকায় সরাসরি হুমকি নেই। অগ্ন্যুৎপাতের কয়েক ঘণ্টা পরেই কামচাটকা উপদ্বীপে আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার ফলে তিনটি অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়।
রাশিয়ার কামচাটকা অঞ্চলে অবস্থিত ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরি ৫০০ বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো অগ্ন্যুৎপাত করেছে। এই অগ্ন্যুৎপাতের পেছনে সম্প্রতি ঘটে যাওয়া প্রবল ভূমিকম্পের প্রভাব থাকতে পারে।
ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ৫৪ শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অনেকে। জাঞ্জিবারের স্বাস্থ্য দপ্তরের পরিচালক আবদুল কাদের বাজামিল রোববার জানান, উদ্ধারকারী দল সমুদ্রসৈকত ও আশপাশের এলাকা থেকে ৫৪ জনের লাশ উদ্ধার করেছে। এ ছাড়া ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের স্থানীয় শাকরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নৌকাটিতে প্রায় ১৫০ আরোহী ছিলেন। তাদের বেশির ভাগই ইথিওপিয়ার নাগরিক। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এ রুটটিকে বিশ্বের ‘সবচেয়ে ব্যস্ত ও বিপজ্জনক’ অভিবাসন রুটগুলোর একটি হিসেবে উল্লেখ করেছে।
ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ৫৪ শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অনেকে।
প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়েছেন দ্বিতীয় পর্যায়ে গঠিত পাঁচ সংস্কার কমিশনের প্রধানেরা। চিঠিতে তারা তাদের সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কারগুলোকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন। চিঠিতে কমিশনপ্রধানেরা উল্লেখ করেন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপায়ন এবং একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য প্রথমটির মতো দ্বিতীয় পর্যায়ের সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নও সমান জরুরি। তারা বলেন, সময়ের সীমাবদ্ধতা সত্ত্বেও অত্যাবশ্যক সংস্কার বাস্তবায়নে সরকার এখনই দুটি কার্যকর পদক্ষেপ নিতে পারে। প্রথমত, এখনই যেসব সংস্কার বাস্তবায়ন সম্ভব, সেগুলো বাছাই করে দ্রুত বাস্তবায়নের কাজ শুরু করা। দ্বিতীয়ত, এসব সংস্কার নির্বাচিত সরকার অব্যাহত রাখবে—এই মর্মে জুলাই সনদে অন্তর্ভুক্ত করা। আরও বলা হয়, জুলাই সনদে গণমাধ্যম, নারী, শ্রম, স্বাস্থ্য ও স্থানীয় সরকার বিষয়ক সংস্কার অন্তর্ভুক্ত না হলে রাজনৈতিক দলগুলো ভবিষ্যতে সেগুলো বাতিল বা উপেক্ষা করার সুযোগ পাবে।
প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়েছেন দ্বিতীয় পর্যায়ে গঠিত পাঁচ সংস্কার কমিশনের প্রধানেরা। চিঠিতে তারা তাদের সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কারগুলোকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন।
ঢাকার আশুলিয়ায় লড়িচাপায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। রোববার রাত সাড়ে ৯টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। তবে কিছুক্ষণ পরই তাদের শান্ত করে সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। ফুটেজে দেখা যায়, বাইপাইলের দিকে থেকে একটি অটোরিকশা উল্টো পথে ইপিজেডের দিকে যাচ্ছিল। এসময় সামনের দিক থেকে একটি লরি এলে রিকশাটি রাস্তার পাশে পানি থাকায় মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে রিকশাটি গর্তে পড়ে গেলে রিকশাচালকসহ যাত্রীরা লরির পেছনের চাকার নিচে পড়ে যায়।
ঢাকার আশুলিয়ায় লড়িচাপায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
গণঅভ্যুত্থানে সিদ্ধিরগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষগুলো এবং আহত-নিহতের ঘটনায় সিদ্ধিরগঞ্জে এ পর্যন্ত মামলা হয়েছে ৫৪টি। এতে আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ বিগত সরকারের মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাকর্মীসহ কয়েকশত ব্যক্তিকে। সেই সাথে মামলায় ব্যক্তিগত রেষারেষির জায়গা থেকেও আসামি করা হয়েছে কাউকে কাউকে। মামলাগুলোর আসামিদের মধ্যে শুধু ৬৮ জনকে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মামলার চার্জশীট দেওয়া হয়নি বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ শাহীনুর আলম।
গণঅভ্যুত্থানে সিদ্ধিরগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষগুলো এবং আহত-নিহতের ঘটনায় সিদ্ধিরগঞ্জে এ পর্যন্ত মামলা হয়েছে ৫৪টি।
বাইপাস সার্জারির পর হাসপাতালে চিকিৎসাধীন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খবর নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির পক্ষ থেকে তার এপিএস মুহাম্মাদ সাগর হোসাইন ইউনাইটেড হাসপাতালে যান। এসময় রাষ্ট্রপতির এপিএস বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। আমির ডা. শফিকুর রহমানের চিকিৎসার খোঁজ নেওয়ায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রাষ্ট্রপতির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
বাইপাস সার্জারির পর হাসপাতালে চিকিৎসাধীন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খবর নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
পিরোজপুরের সোনারঘোপ রমেশ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে শেখ মুজিবুর রহমানের ছবি ঝুলিয়ে রাখাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি নেতারা এটিকে দলীয় প্রভাব বিস্তারের উদাহরণ হিসেবে আখ্যা দিয়েছেন। জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নেছারাবাদ উপজেলার কোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে শেখ হাসিনা বা মুজিবের ছবি টাঙানো নেই। একমাত্র ব্যতিক্রম এই বিদ্যালয়। এ নিয়ে প্রধান শিক্ষিকা শামীমা ইয়াছমিন বলেন, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা। আমরা তাকে ভালোবাসি, সম্মান করি। তার ছবি অপসারণের প্রশ্নই ওঠে না। উপজেলা প্রশাসন বলছে, ছবি সরানোর সরকারি নির্দেশনা নেই, যা সরানো হয়েছে মূলত রাজনৈতিক পটপরিবর্তনের সাথে তাল মিলাতে গিয়ে। তবে প্রধান শিক্ষিকাকে শোকজ করা হবে বলেও জানানো হয়েছে।
পিরোজপুরের সোনারঘোপ রমেশ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে শেখ মুজিবুর রহমানের ছবি, প্রধান শিক্ষিকা বলছেন— অপসারণের প্রশ্নই ওঠে না!
জুন থেকে অক্টোবর মাসকে বলা হয় ইলিশের ভরা মৌসুম। বর্তমানে ভরা মৌসুম চললেও ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে মিলছে না আশানুরূপ ইলিশ। ফলে দুর্ভোগে দিন কাটাচ্ছেন প্রায় দুই লক্ষাধিক জেলে। এ সংকট দূর হওয়ার আশায় মেঘনার তীরে খতমে ইউনূস ও দোয়া-মোনাজাত করেছেন ভোলার জেলেরা। এতে ৬০ জন আলেম অংশ নেন। এ সময় দোয়া-মোনাজাত পরিচালনা করেন পীর মাওলানা মুহিববুল্লাহ। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণির মানুষ। জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, ইলিশ নদীতে আসে অভিপ্রায়ণ জীবনকাল ও প্রজনন সম্পন্ন করার জন্য। জলবায়ুর প্রভাব ও নদীতে ডুবোচরে ইলিশের প্রজননের পথগুলো নষ্ট হওয়ার কারণেই ইলিশের বংশবিস্তারের ওপর ব্যাপক প্রভাব পড়েছে। সমস্যার সমাধান করতে পারলে ইলিশের উৎপাদন বাড়বে এবং জেলেরা ঝাঁকে ঝাঁকে ইলিশ পাবে।
জেলেদের জালে মিলছে না আশানুরূপ ইলিশ। দুর্ভোগে দিন কাটাচ্ছেন প্রায় দুই লক্ষাধিক জেলে। এ সংকট দূর হওয়ার আশায় খতমে ইউনূস ও দোয়া-মোনাজাত করেছেন ভোলার জেলেরা। এতে ৬০ জন আলেম অংশ নেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন বাহিনীর সহায়তায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। রোববার চকবাজার, ইমামগঞ্জ, সোয়ারিঘাট ও লালবাগ এলাকায় অভিযান চালানো হয়। এ সময়ে সুপারশপ ও দোকান মালিকদের নিষিদ্ধ পলিথিন ব্যবহারে সতর্ক করা হয়। খুলনা ও সিরাজগঞ্জে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে পরিবেশ অধিদপ্তরের ২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এ ছাড়া, আইন লঙ্ঘন করায় ২টি মামলায় মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। টাঙ্গাইলে পরিবেশ অভিযানে একটি অবৈধ সীসা ব্যাটারির কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়। রাজধানীর পশ্চিম আগারগাঁও ও রমনায় নির্মাণ সামগ্রীর মাধ্যমে বায়ু দূষণের বিরুদ্ধে ২টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন বাহিনীর সহায়তায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।
সাভারে জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ অবস্থায় শিক্ষার্থী আসহাবুল ইয়ামিনকে পুলিশের সাঁজোয়া যানের ওপর থেকে টেনে-হিঁচড়ে নিচে ফেলে মৃত্যু নিশ্চিত করা হয়। এ হত্যার ঘটনায় সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ প্রেস রিলিজে জানায়, দীর্ঘদিন পলাতক থাকা এএসআই মোহাম্মদ আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। রোববার সকাল ৬টার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন মুরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিকট হস্তান্তর করা হয়।
সাভারে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে গুলিবিদ্ধ অবস্থায় শিক্ষার্থী আসহাবুল ইয়ামিনকে পুলিশের সাঁজোয়া যানের ওপর থেকে টেনে-হিঁচড়ে নিচে ফেলে মৃত্যু নিশ্চিত করা হয়। এ হত্যার ঘটনায় মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জুলাই গণঅভ্যুত্থানের আটজন শহীদের গেজেট বাতিল করেছে সরকার। তবে কেন তাদের নাম বাদ দেওয়া হয়েছে, সে বিষয়ে কিছু বলা হয়নি। গেজেট থেকে বাদ পড়া আটজন হলেন- টাঙ্গাইলের মো. খলিলুর রহমান তালুকদার (গেজেট নম্বর ২২৯), ঢাকার রামপুরার মুসলেহ উদ্দিন (গেজেট নম্বর ২২৪), নরসিংদীর জিন্নাহ মিয়া (গেজেট নম্বর ৩৭৫), ঢাকার দৌলতখানের শাহ জামান (গেজেট নম্বর ৬১১), ঢাকা সাভারের মো. রনি (গেজেট নম্বর ৭৬৬), নারায়ণগঞ্জের তাওহিদুল আলম জিসান (গেজেট নম্বর ৮১৮), পটুয়াখালীর বশির সরদার (গেজেট নম্বর ৮২৩) এবং শরীয়তপুরের বাধন (গেজেট নম্বর ৮৩৬)।
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জুলাই গণঅভ্যুত্থানের আটজন শহীদের গেজেট বাতিল করেছে সরকার।
গাজা এবং ফিলিস্তিনের জন্য প্রথম দফায় ১০০ টন মানবিক সহায়তা পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করেছে পাকিস্তান। এর ফলে প্রধানমন্ত্রীর নির্দেশে পাকিস্তান থেকে এখন পর্যন্ত মোট ত্রাণের পরিমাণ দাঁড়ালো ১,৮১৫ টনে। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদ বিমানবন্দর থেকে আজ সন্ধ্যায় বিশেষ ফ্লাইটে এই ত্রাণ পাঠানো হবে। ফ্লাইটটির বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ’র চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল ইনাম হায়দার মালিক। ত্রাণের এই চালানে রয়েছে খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধপত্র। এগুলো জর্ডানের রাজধানী আম্মানে পৌঁছে সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে গাজায় পাঠানো হবে।
গাজা এবং ফিলিস্তিনের জন্য প্রথম দফায় ১০০ টন মানবিক সহায়তা পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করেছে পাকিস্তান।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান গাজার ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোকে ‘কসাইখানা’ বলে উল্লেখ করে সেখানে ক্লান্ত ও ক্ষুধার্ত সাধারণ মানুষকে গুলি করে হত্যার অভিযোগ করেন। ইস্তাম্বুলে দেওয়া ভাষণে তিনি ইসরাইলের সামরিক অভিযানকে শতাব্দীর সবচেয়ে নিষ্ঠুর গণহত্যা হিসেবে আখ্যায়িত করেন এবং ফিলিস্তিনিদের প্রতি টেকসই সমর্থনের প্রতিশ্রুতি দেন। তুরস্কের মানবিক সহায়তা ও কূটনৈতিক চাপের কথা তুলে ধরে তিনি গাজার মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সিরিয়ার পরিস্থিতির সঙ্গে তুলনা করে শোকের অবসানের আশ্বাস দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ গুলশান থানায় চাঁদাবাজির অভিযোগে দায় স্বীকার করেছেন। তিনি স্বেচ্ছায় আদালতে জবানবন্দি দিয়েছেন, আর অন্য তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। মামলায় ৫০ লাখ টাকা দাবি ও সাবেক এক এমপির বাসায় হুমকির কথা রয়েছে। তদন্ত চলছে, কিছু আসামি পুলিশের রিমান্ডে এবং সংঘাতে জড়িত শিশু মো. আমিনুল ইসলামকে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। আসামিদের ছাত্র সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, সচিবালয়ের নাম মন্ত্রণালয় রাখা প্রয়োজন কারণ মন্ত্রীরাই এখানকার প্রধান। তিনি কর্মকর্তা বাসভবনের বৈষম্য দূর করার প্রয়োজনীয়তাও উল্লেখ করেন। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বিএনপি নেতারা গণতান্ত্রিক নির্বাচন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস)।
গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়ার বিরুদ্ধে ৭,৫০০ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে দুদক মামলা করেছে। ভুয়া টেন্ডার ও বিল তৈরি করে তারা নিজ মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিয়ে অর্থ আত্মসাৎ করেন। মেয়র পদ থেকে বরখাস্ত হওয়ার পর অনুসন্ধান শুরু হয়। এর আগেই বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে তিনি আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হন এবং পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যান।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনের বিভিন্ন ফ্রন্টে চলমান লড়াইয়ে একদিনেই ১,২৫০ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। সুমি, খারকিভ, দোনেৎস্ক ও দনিপ্রোসহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক প্রাণহানির কথা জানানো হয়েছে। ইউক্রেনের ট্যাংক, কামান ও পশ্চিমা সরঞ্জাম ধ্বংসের কথাও বলেছে রাশিয়া। খারকিভ অঞ্চলে অগ্রগতির দাবি থাকলেও তা স্বাধীনভাবে যাচাই হয়নি। ইউক্রেন পাল্টা ড্রোন ও কামান হামলার কথা জানিয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধ থামার কোনো ইঙ্গিত এখনো নেই।
সাংবাদিকদের কল্যাণ ও সুরক্ষায় নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে কাজ করছে সরকার। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ কথা জানান। অন্যায়ভাবে চাকরিচ্যুতি রোধ ও বেতন পরিশোধ নিশ্চিতকরণে পদক্ষেপ নেওয়া হচ্ছে। সাংবাদিকদের মালিকানা বা অংশীদারিত্ব দেওয়ার বিষয়টিও বিবেচনাধীন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব মাঠের সাংবাদিকদের অবদান তুলে ধরে সাংবাদিক কল্যাণে গণমাধ্যম প্রতিষ্ঠান ও সংগঠনগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানান।
শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঈশান’ বাংলাদেশের দিকে ধেয়ে আসছে, যা ৪–৮ আগস্টের মধ্যে দেশের ৯০% এলাকায় বৃষ্টিপাত ঘটাতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেটের নিচু এলাকায় বন্যার আশঙ্কা রয়েছে। বজ্রপাত, দমকা হাওয়া এবং চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে। সমুদ্র তুলনামূলকভাবে শান্ত থাকতে পারে। আকাশ থাকবে আংশিক থেকে মেঘাচ্ছন্ন। দেশের উত্তরাঞ্চলে আবহাওয়া আরামদায়ক হলেও দক্ষিণাঞ্চলে বৃষ্টির ফাঁকে গরম ও ভ্যাপসা অনুভব হতে পারে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তান সফরে এসে সাম্প্রতিক ১২ দিনের ইসরাইল-যুক্তরাষ্ট্র আগ্রাসনে ইরানের পাশে থাকার জন্য পাকিস্তান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দুই দেশের গভীর ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনের কথা উল্লেখ করে বাণিজ্য ৩ বিলিয়ন ডলার থেকে দ্রুত ১০ বিলিয়নে উন্নীত করার সম্ভাবনা তুলে ধরেন। সফরে ১২টি চুক্তি স্বাক্ষরিত হয় যা অর্থনীতি, সীমান্ত নিরাপত্তা ও পরিবহনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করবে। উভয় দেশ সন্ত্রাসবাদ মোকাবিলায় নিরাপত্তা সমন্বয় বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।
জনকণ্ঠের সাংবাদিক ও প্রতিষ্ঠানের কর্মীদের রক্তচুষে ৬ কোটি টাকারও বেশি বকেয়া রেখেছে কতৃপক্ষ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই টাকা পরিশোধ করতে প্রতিষ্ঠানটিকে আল্টিমেটাম দিয়েছেন জনকণ্ঠের স্টাফরা। প্রায় এক ঘণ্টারও বেশি কর্মবিরতি পালন করে জনকণ্ঠ কার্যালয়ের সামনে রোববার এই আল্টিমেটাম দেন জনকণ্ঠের নতুন সম্পাদকীয় বোর্ডের সদস্য সাবরিনা বিনতে আহমদ। তিনি বলেন, জুলাই বিপ্লবে শহীদদের অবমাননা করে পত্রিকাটি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে সঙ্গতি রেখে কালো টেমপ্লেট ধারণ করার জন্য জড়িত মালিক পক্ষকে শাস্তির আওতায় আনতে হবে। আরও বলেন, লাল রঙ ধারণ করে পত্রিকাটি প্রকাশ করার কারণে জুলাই বিপ্লবের পক্ষের চাকুরিচ্যুত সকল সাংবাদিককে চাকুরিতে সসম্মান পুনর্বহাল করতে হবে। মালিকপক্ষের ফ্যাসিবাদী বেশ ধারণের প্রতিবাদে আগামী ২ দিন প্রিন্ট ভার্সনের পূর্ণাঙ্গ কর্মবিরতিতে ছাপাখানা বন্ধ থাকবে। জনকণ্ঠের প্ল্যানিং এডভাইজার ও সম্পাদকীয় বোর্ডের সদস্য জয়নাল আবেদীন শিশির বলেন, হাসিনা স্টাইলে অন্যায়ভাবে ২০ সাংবাদিকদের নোটিশ দিয়ে অব্যহতি দেওয়া হয়েছে। যা গণমাধ্যমের নীতিবিরোধী।
জনকণ্ঠের সাংবাদিক ও প্রতিষ্ঠানের কর্মীদের রক্তচুষে ৬ কোটি টাকারও বেশি বকেয়া রেখেছে কতৃপক্ষ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই টাকা পরিশোধ করতে প্রতিষ্ঠানটিকে আল্টিমেটাম দিয়েছেন জনকণ্ঠের স্টাফরা।
জুলাই সনদ শুধুমাত্র কাগজে নয়, আইনি ভিত্তিতে রূপ দিয়ে বাস্তবায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জামায়াত নেতা ড. হেলাল উদ্দিন। তিনি বলেন, নতুবা ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন পরবর্তী রাষ্ট্র কাঠামোর জাতীয় রূপ রেখার মতো জুলাই সনদও শুধু এক টুকরো কাগজ হিসেবেই পড়ে থাকবে। আরো বলেন, গত বছরের ৩ আগস্ট ছিল বাংলাদেশের জাতীয় জীবনে এক কালো অধ্যায়। এদিন ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগ ও আওয়ামী লীগের দলীয় সন্ত্রাসীদের পাশাপাশি রাষ্ট্রীয় বাহিনী গণহত্যা চালিয়ে রাজপথ রক্তে রঞ্জিত করে। তিনি গণঅভ্যুত্থানের লড়াই, হাসিনার পতন ও ভারত পলায়ন এবং অন্তবর্তীকালীন সরকার গঠন সম্পর্কে বলেন। আক্ষেপ করেন, বিপ্লবী সরকার থেকে বিপ্লবের রাষ্ট্রীয় স্বীকৃতি আদায় করতেও দীর্ঘ এক বছর লেগে গেছে। এই নেতা বলেন, জামায়াতে ইসলামী কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় বসেনি। কিন্তু জামায়াতে ইসলামী শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, কর্মসংস্থান, খাদ্য, বস্ত্রসহ মানুষের যেকোনো প্রয়োজনে সবার আগে, সবসময় পাশে দাঁড়িয়েছে; আগামীতেও দাঁড়াবে।
জুলাই সনদ শুধুমাত্র কাগজে নয়, আইনি ভিত্তিতে রূপ দিয়ে বাস্তবায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জামায়াত নেতা ড. হেলাল উদ্দিন।
৫ আগস্ট ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সারা দেশে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২১ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপি কর্মকর্তা মুহাম্মদ তালেবুর রহমান বলেন, একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সেটা মোকাবিলায় ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ১৬ জনকে গ্রেফতার করেছে ডিবি। বাকিদের পুলিশ গ্রেফতার করেছে।
৫ আগস্ট ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সারা দেশে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২১ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শাহবাগে ছাত্রদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেই সুবাদে সড়কেই দুপুরের খাবার খেয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। খাবার শেষে অনেকে সড়কের ওপর পানির বোতলসহ বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা ফেললেও সমাবেশ শেষে সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন করেন তারা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সড়ক পরিষ্কার করতে দেখা গেছে। এ সময় নেতাকর্মীরা জানান, সমাবেশের আগে ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে অনেকগুলো কেন্দ্রীয় নির্দেশনা ছিল। তার মধ্যে একটি, সমাবেশ শেষে সড়ক পরিষ্কার করা। আমরা সেই নির্দেশনা অনুযায়ী সড়ক পরিষ্কার করেছি।
ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে অনেকগুলো কেন্দ্রীয় নির্দেশনা ছিল। তার মধ্যে একটি, সমাবেশ শেষে সড়ক পরিষ্কার করা। আমরা সেই নির্দেশনা অনুযায়ী সড়ক পরিষ্কার করেছি: ছাত্রদলের নেতাকর্মীরা
দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ঐক্যের অভাবে ফ্যাসিবাদীরা আবার ফিরে আসার স্বপ্ন দেখছে। মুন্সিগঞ্জের এক সেমিনারে তিনি বলেন, জুলাই মাসের ঐক্য থাকলে ফ্যাসিবাদীরা ফেরার সাহস পেত না। তিনি অতীত সরকারের প্রতি সমালোচনা করে বলেন, প্রধানমন্ত্রী হাসিনার দেশে ফেরার জন্য ভারতের মোকাবেলা এবং বিচার সম্মুখীন হওয়াই প্রয়োজন। আলোচনায় ফ্যাসিবাদী বয়ান ও উপনিবেশবাদ বিরোধী সংগ্রামের গুরুত্ব তুলে ধরা হয়।
চীন ও রাশিয়া তিনদিনব্যাপী ‘জয়েন্ট সি-২০২৫’ নামের যৌথ নৌমহড়া শুরু করেছে, যা ভ্লাদিভস্তকের কাছে জাপান সাগরে অনুষ্ঠিত হচ্ছে। মহড়ায় সাবমেরিন উদ্ধার, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, এবং সমুদ্রযুদ্ধের অনুশীলন অন্তর্ভুক্ত। মহড়ার লক্ষ্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বৈশ্বিক উত্তেজনার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব গভীর করা। রাশিয়া মহড়াটিকে প্রতিরক্ষামূলক বলে বর্ণনা করলেও, জাপান এই সামরিক সহযোগিতাকে গুরুতর নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে। ইউক্রেন সংঘাতের প্রেক্ষাপটে চীন রাশিয়াকে অর্থনৈতিক সহায়তা দিচ্ছে কিন্তু নিরপেক্ষতা বজায় রেখেছে।
বাংলাদেশ এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে ১৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি করেছে টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) উন্নয়নের জন্য। কর্মসূচি যান্ত্রিক, ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল, তথ্য প্রযুক্তি, সিভিল ও খাদ্য ও কৃষি খাতের ওপর গুরুত্বারোপ করে মর্যাদাসম্পন্ন কর্মসংস্থান সৃষ্টি ও বৈশ্বিক প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি করবে। এতে ১০,০০০ টিভিইটি শিক্ষক উন্নত প্রশিক্ষণ পাবেন, যা ২ লাখ ৫০ হাজার শিক্ষার্থীর উপকারে আসবে। দীর্ঘমেয়াদি টিভিইটি গুণগত মান নিশ্চিত করতে একটি জাতীয় পেশাদার উন্নয়ন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি অর্জনের অধিকারকে সমর্থন জানিয়েছেন, যা ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের রাষ্ট্র সফরের সময় প্রকাশিত হয়েছে। এই সমর্থন এমন এক সময়ে এসেছে যখন ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক সমালোচনার মুখে এবং ইরান-ইসরাইল সংঘর্ষ ও মার্কিন বোমাবর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা আগস্টের শেষে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি চূড়ান্ত করার চেষ্টা করছে। আগামী ১৮ অক্টোবর এর জাতিসংঘের সময়সীমা ইরানের ওপর নিষেধাজ্ঞা উঠানো বা পুনর্বহাল নির্ধারণ করবে।
উত্তর রাখাইনে ত্রাণ পাঠানোর নামে প্রস্তাবিত রাখাইন করিডোরের পেছনে রয়েছে গভীর ভূ-রাজনৈতিক কৌশল। পশ্চিমা শক্তিগুলো এটিকে ব্যবহার করতে চায় চীনের পাশে প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে। বাংলাদেশে এ নিয়ে সরকার ও সেনাবাহিনীর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। চীন ও ভারত করিডোরের বিরোধিতা করছে, আরাকান আর্মির উত্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষজ্ঞদের মতে, করিডোর বাস্তবায়িত হলে বাংলাদেশ রাজনৈতিক ও কূটনৈতিকভাবে ঝুঁকিতে পড়বে এবং এটি বঙ্গোপসাগর অঞ্চলের সামগ্রিক স্থিতিশীলতাকেই প্রভাবিত করতে পারে।
এনসিপি নেতা আখতার হোসেন বলেছেন, জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। জুলাই সনদকে কার্যকর করতে হবে। জুলাই সনদের সংস্কার বাস্তবায়নের দায়িত্বও অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ যুগের পর যুগ ধরে যে বঞ্চনার শিকার হয়ে এসেছে, সেই বঞ্চনা থেকে মুক্তির জন্যই আমাদের শহীদেরা জীবন দিয়েছেন। আমাদের আহতরা এখনো পর্যন্ত তাদের অপূর্ণাঙ্গ দেহ নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন। সেই আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে হবে। আরো বলেন, মৌলিক সংস্কারের প্রয়োজনেই বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের হাত থেকে বাঁচাতে হবে। বাংলাদেশের বিচার বিভাগকে কোনো দলের কর্তৃত্বের মধ্যে আমরা থাকতে দেব না। বাংলাদেশের সচিবালয়ে যে নীতি নির্ধারণ করা হবে, সেই নীতি যেন জনস্বার্থে হয়, সেটা সততার সঙ্গে জনগণের সামনে উপস্থাপন করতে হবে। আখতার বলেন, বাংলাদেশ রাষ্ট্রকে নতুন করে গঠন করার জন্য গত বছর এই শহীদ মিনার থেকে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের ঘোষণা দিয়েছিলেন আমাদের আহ্বায়ক। সেই ধারাকে সমুন্নত রাখতে এনসিপি বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে মৌলিক সংস্কারের কথা বলেছে।
জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। জুলাই সনদকে কার্যকর করতে হবে। জুলাই সনদের সংস্কার বাস্তবায়নের দায়িত্বও অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে: আখতার
নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট দলের পক্ষ নেওয়ার অভিযোগ এনেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, সমান সুযোগ নিশ্চিত না করলে তারা জাতীয় নির্বাচনে অংশ নেবে না। তিনি জুলাই সনদের আলোকে কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন এবং প্রবাসী ভোটারদের অধিকার নিয়ে প্রতি ১৫ দিন পরপর আপডেট চেয়েছেন। এনসিপি দলীয় নিবন্ধনের জন্য সংশোধিত কাগজপত্র জমা দিয়েছে এবং শাপলা প্রতীক বরাদ্দের প্রত্যাশা করছে।
ইমরান খানের গ্রেফতারের এক বছর পূর্তিতে ৫ আগস্ট দেশব্যাপী আন্দোলন শুরু করতে যাচ্ছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সিনিয়র নেতা আসাদ কায়সারের নেতৃত্বে দলটি শান্তিপূর্ণ ও আইনানুগ কর্মসূচির কথা জানিয়েছে। অভ্যন্তরীণ ঐক্যের ডাক দিয়েছেন খোদ ইমরান খান। এদিকে, খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্ডাপুরের পদত্যাগ নিয়ে জল্পনা বাড়ছে। একই সময়ে প্রদেশটিতে সন্ত্রাসী হামলা বেড়ে যাওয়ায় এবং রাজনৈতিক অস্থিরতা গভীর হওয়ায় আন্দোলনের প্রভাব নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
বিএনপি নেতা ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, জাতীয় নির্বাচন তিন মাসের মধ্যেও সম্পন্ন হতে দেখেছি; কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারের এক বছর সময় লাগানোর কোনো কারণ দেখছি না। দ্রুত নির্বাচনের দিন তারিখ ঘোষণা করুন। আর না হয় বিএনপি বসে থাকবে না। তিনি বলেন, বিগত ৯ মাসে দেশের মধ্যে কিছু হলেই সব দোষ বিএনপি নেতাকর্মীদের ঘাড়ে ছাপানোর চেষ্টা করা হয়েছে। অথচ বিগত আমলে সবচে বেশি শিকার হয়েছে বিএনপি নেতাকর্মীরা। আরো বলেন, আপনারা ২০০৮ সালে সঠিকভাবে ভোট দিতে পারেননি। ২০১৪ ও ২০১৮ সালে তো আগেই রাতে ভোট হয়ে গেছে। ২৪ এ তো ডামি! এবার সুষ্ঠু ভোটের ব্যবস্থা বর্তমান অন্তর্বর্তী সরকারকেই করতে হবে। জাহিদ হোসেন বলেন, ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে কাঁঠাল রানী ষড়যন্ত্র করছেন, ভারত আওয়ামী লীগকে ক্ষমতার রাখার সব চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এখন সেখানে বসে স্বৈরচারের দোসররা চেষ্টা করছে, সেটা রুখে দিতে হবে। প্রশাসনের মধ্যে এখনও স্বৈরাচার সরকারের দোসর ঘাপটি মেরে লুকিয়ে আছে।
জাতীয় নির্বাচন তিন মাসের মধ্যেও সম্পন্ন হতে দেখেছি; কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারের এক বছর সময় লাগানোর কোনো কারণ দেখছি না। দ্রুত নির্বাচনের দিন তারিখ ঘোষণা করুন: ডা. জাহিদ
জুলাই গণ-অভ্যুত্থানের পর এক বছরে কি পেয়েছি বলে প্রশ্ন তুলেছেন এনসিপির কেন্দ্রীয় সমন্বয়ক হান্নান মাসউদ। তিনি বলেন, না পেয়েছি স্বাধীনতা—না পাচ্ছি মানবিক অধিকার। মাসউদ বলেছেন, একটি পক্ষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কলঙ্কিত করতে চাইছে। আমি হান্নান মাসউদ জুলাই আন্দোলনের একজন সমন্বয়ক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক। এই পরিচয় আমার কাছে গর্বের, অহংকারের। আরও বলেন, এনসিপি দুর্বল নয়, আমরা দুর্বল নই। আমরা এই দেশের মানুষের জন্য লড়াই করেছি, আমরা আবারও বুক পেতে লড়াই করবো।
এক বছরে কি পেয়েছি? না পেয়েছি স্বাধীনতা—না পাচ্ছি মানবিক অধিকার। আমরা এই দেশের মানুষের জন্য লড়াই করেছি, আমরা আবারও বুক পেতে লড়াই করবো: মাসউদ
এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা বলেছেন, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষণ করা হবে। শহীদ মিনারে জারা বলেন, 'দেশ গড়তে জুলাই পদযাত্রায় আপনাদের সমস্যার কথা বলেছেন। প্রায় প্রত্যেকটা জায়গায় আমরা শুনেছি, চিকিৎসা ব্যবস্থা আপনাদের সঙ্গে কীভাবে বৈষম্য করছে, আপনারা কীভাবে দুর্ভোগের শিকার হচ্ছেন। আমরা এমন চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব যেন কেউ টাকার অভাবে চিকিৎসা বঞ্চিত না হয়, যাতে করে হাসপাতালে পৌঁছানোর আগেই জীবন রক্ষাকারী চিকিৎসা শুরু করা যায়, যাতে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকে। আর আপনাদের স্বাস্থ্য তথ্য হারিয়ে যাবে না। আরও বলেন, ‘আমরা প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করে গড়ে তুলব, যাতে আপনাদের এলাকায় আপনারা ঘরের কাছে মানসম্মত চিকিৎসা পান। চিকিৎসার অভাবে কারও অহেতুক প্রাণহানি যেন না হয়।’ এই নেত্রী বলেন, ‘আমাদের অর্থনীতি হবে কল্যাণমুখী, যেখানে সবার কর্মসংস্থান নিশ্চিত হবে। জারা বলেন, ‘আমরা কর কাঠামো নতুন করে ঢেলে সাজাব, যেন ধনী-গরিবের বৈষম্য দূর হয়।’
প্রত্যেক নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষণ করা হবে। আমরা এমন চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব যেন কেউ টাকার অভাবে চিকিৎসা বঞ্চিত না হয়, যাতে করে হাসপাতালে পৌঁছানোর আগেই চিকিৎসা শুরু করা যায়: জারা
এনসিপি নেতা সারজিস আলম বলেছেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, বাহাত্তরের সংবিধান ছিল একটা দলের। যে সংবিধান আরেকটা দেশ থেকে পাশ হয়ে এসেছে। এই মুজিববাদী সংবিধান আর বাংলাদেশে থাকতে দিতে পারি না। আমরা নতুন সংবিধান চাইতে এসেছি। কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে তিনি বলেন, ২৩ বছর পাকিস্তান শাসনে ছিলাম, অধিকার পাইনি। ৫৪ বছরে দেশেও অধিকার পাইনি। আজ থেকে এক বছর আগে আমরা এই শহীদ মিনার ছিলাম। এক বছর হয়ে গেছে আজও আমাদের অধিকার পাইনি। সারজিস বলেন, এক বছর আগে এই শহীদ মিনারে যারা ছিল, তাদের অনেকে আজ শহীদ। আমরা এই শহীদ ভাইদের হত্যার বিচার চাইতে এসেছি। আমরা এই সরকারের কাছে মৌলিক সংস্কারের নিশ্চয়তা চেয়েছি। শহীদ পরিবারের পুনর্বাসন ও আহত যোদ্ধাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে এখানে এসেছি। আরো বলেন, আমাদের লড়াই ২৪ এর না। বিডিআর হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, ১৩ সালে শাপলা চত্বরে যারা নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচার চাইতে এসেছি। এই বাংলাদেশে যেমন জঙ্গিবাদ মেনে নেব না, তেমনি জঙ্গি নাটক ও মেনে নেব না। সিভিল সোসাইটি নামে কোনো দালালকে আর মেনে নেব না।
আমরা স্পষ্ট করে বলতে চাই, বাহাত্তরের সংবিধান ছিল একটা দলের। যে সংবিধান আরেকটা দেশ থেকে পাশ হয়ে এসেছে। এই মুজিববাদী সংবিধান আর বাংলাদেশে থাকতে দিতে পারি না: সারজিস আলম
এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এনসিপির আন্দোলন আর আদর্শ কেউ থামাতে পারবে না। কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার সমাবেশে তিনি বলেন, জুলাই বিপ্লবের এক বছর পেরিয়ে এসেছি। এ এক বছর আমরা শুধু কথা বলে গেছি, এখন সময় কাজের। আমাদের আহ্বায়ক ও সদস্য সচিব দিকনির্দেশনা দেবেন, আমরা তা বাস্তবায়ন করব। প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত থাকব। আরো বলেন, এলাকায় এলাকায় এনসিপির কর্মীদের ভয় দেখানো হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে। কিন্তু মনে রাখবেন, রূপসা থেকে পাথরিয়া—এনসিপির কোনো কর্মীর দিকে কেউ চোখ তুলে তাকালেও আমরা রাজনৈতিকভাবে তার জবাব দেব। হাসনাত বলেন, আমি আপনাদের আশ্বস্ত করছি—ভয় পাবেন না। আমাদের স্বপ্ন ন্যায়ভিত্তিক, মানবিক একটি রাষ্ট্র। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা লড়াই চালিয়ে যাব।
জুলাই বিপ্লবের এক বছর পেরিয়ে এসেছি। এ এক বছর আমরা শুধু কথা বলে গেছি, এখন সময় কাজের: হাসনাত
ছাত্র-জনতার প্রত্যাশা পূরণের লক্ষ্যে ৯ দফা প্রতিশ্রুতি দিয়েছে ছাত্রদল। সেই ৯ দফা প্রতিশ্রুতি হলো- শিক্ষাঙ্গনে শিক্ষাবিরোধী নিপীড়নের রাজনীতি করবে না। ক্যাম্পাসে ও আবাসিক হলে প্রশাসন কর্তৃক শিক্ষার্থীদের জন্য নিরাপদ আবাসন, পুষ্টিকর খাদ্য ও পড়াশোনার উপযোগী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ছাত্রদল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। ধর্ম, বর্ণ, জাতিসত্তা, নারী-পুরুষ নির্বিশেষে সকল বাংলাদেশি নাগরিকের জন্য একটি জনকল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী নিবেদিত থাকবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থের সুরক্ষা এবং জাতীয় ঐক্য নিশ্চিত করতে বাংলাদেশপন্থি সার্বজনীন শিক্ষানীতি ও পাঠক্রম প্রণয়নের লক্ষ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে ছাত্রদল। বেকারত্ব দূরীকরণের রাষ্ট্রকর্তৃক কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা চালু করার লক্ষ্যে ছাত্রদল জোরালো উদ্যোগ গ্রহণ করবে। মাদকমুক্ত ক্যাম্পাস এবং মাদকমুক্ত সমাজ গঠনে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে। বাংলাদেশি জাতীয়তাবাদের ভাবধারার সাংস্কৃতিক চর্চা বেগবান করার লক্ষ্যে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলবে ছাত্রদল। নিয়মিতভাবে ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করতে ছাত্রদল জোরালো ভূমিকা রাখবে। বাংলাদেশে যেন আর কখনো ঘৃণ্য ফ্যাসিবাদ বা স্বৈরাচার গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে, সে লক্ষ্যে ছাত্রদল সদা সোচ্চার থাকবে।
শাহবাগে ছাত্রদলের সমাবেশে ছাত্র-জনতার প্রত্যাশা পূরণের লক্ষ্যে ৯ দফা প্রতিশ্রুতি দিয়েছে ছাত্রদল।
এনসিপি নেত্রী সামান্তা শারমিন বলেছেন, বাংলাদেশের ইয়াজিদ শেখ হাসিনার বিচার এই বাংলার মাটিতে হবে। এই দেশে এনে তার বিচার করা হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি বলেন, আমাদের এই গণঅভ্যুত্থান তৈরি হয়েছিল শিক্ষাব্যবস্থা ও চাকরির বিষয়ে। শেখ হাসিনা এই দেশের শিক্ষাব্যবস্থা ও চাকরির ব্যবস্থাকে ধ্বংস করেছে। আমরা আপনাদের নিয়ে আজ যুদ্ধের ডাক দিয়ে বলতে চাই— বাংলাদেশ শিক্ষা হবে সর্বজনীন। শিক্ষা হবে প্রতিটি মানুষের। সবার জন্য এই শিক্ষাকে আমরা সর্বজনীন করবো।’
বাংলাদেশের ইয়াজিদ শেখ হাসিনার বিচার এই বাংলার মাটিতে হবে। এই দেশে এনে তার বিচার করা হবে: সামান্তা শারমিন
শাহবাগে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, বিভেদ-প্রতিহিংসার রাজনীতি আর নয়, দেশের জনগণ রাজনৈতিক দলগুলোর কাছে গুণগত রাজনীতি দেখতে চায়। তিনি বলেন, দেড় দশকের ফ্যাসবাদবিরোধী আন্দোলনে ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী হতাহত হয়েছে। নানান জুলুমের শিকার হয়েছে। শুধু এই জুলাই গণঅভ্যুত্থানেই চট্টগ্রামের ছাত্রদলনেতা ওয়াসিমসহ শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছে আমাদের, আহত হয়েছে হাজার হাজার। গণঅভ্যুত্থানের সময় শুধু ছাত্রদলেরই দুই হাজারের বেশি নেতাকর্মী গ্রেফতার হয়েছে। তারেক বলেন, ‘এই মুহূর্তে আমার সামনে উপস্থিত ভবিষ্যৎ বাংলাদেশ। আজকে প্রবীণ যারা, তাদের অভিজ্ঞতা, পরামর্শ আর তোমাদের বিচক্ষণ ও বুদ্ধিদীপ্ত ভূমিকায় নির্মিত হবে ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশ, লাখো শহীদের আকাঙ্ক্ষার বাংলাদেশ।’ আরো বলেন, ‘পলাতক পরাজিত স্বৈরাচার নিষ্ঠুর নির্মমতা চালিয়েও ছাত্রদলের অগ্রযাত্রা দমিয়ে রাখতে পারে নাই। বাংলাদেশের জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস।’
বিভেদ-প্রতিহিংসার রাজনীতি আর নয়, দেশের জনগণ রাজনৈতিক দলগুলোর কাছে গুণগত রাজনীতি দেখতে চায়: তারেক রহমান
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ৫ আগস্ট দেশের সব তফসিলি ব্যাংকে লেনদেনসহ ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের পরিচালক (ডিওএস) গাজী মো. মাহফুজুল ইসলাম জানান, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ৫ আগস্ট ২০২৫ তারিখ এক দিনের জন্য সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। ব্যাংকগুলো জানায়, সেদিন ব্যাংক বন্ধ থাকলেও অনলাইন লেনদেন চালু থাকবে। পাশাপাশি এটিএম ও সিআরএম যন্ত্রের মাধ্যমে টাকা উত্তোলন ও জমা দেওয়া যাবে। ফলে অনলাইন ব্যবস্থায় ব্যাংকিং সেবা চালু থাকবে।
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ৫ আগস্ট দেশের সব তফসিলি ব্যাংকে লেনদেনসহ ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২৫% শুল্ক ও জরিমানার হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখবে ভারত। ট্রাম্প দাবি করেছিলেন, ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে পারে, তবে ভারতীয় কর্মকর্তারা তা অস্বীকার করেছেন। তারা জানান, রাশিয়ার সঙ্গে ভারতের দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে এবং হঠাৎ করে আমদানি বন্ধ করা সম্ভব নয়। রাশিয়া এখন ভারতের মোট তেলের প্রায় ৩৫% সরবরাহ করে। ভারত সরকার বলেছে, এই আমদানি বৈশ্বিক নিয়মের মধ্যেই হচ্ছে এবং এতে সরাসরি কোনো নিষেধাজ্ঞা নেই।
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই অভ্যুত্থানের পর এক বছরে বাংলাদেশ যে পথে যাওয়ার কথা সেদিকে যায়নি। তিনি দায় ও ব্যর্থতা মেনে নতুন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চেয়েছেন। তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণে ২৪ দফা ইশতেহার ঘোষণা দেন। এসবের মধ্যে রয়েছে- নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার, গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা ও আইন সংস্কার, সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন, জনবান্ধব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার, স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ, সার্বজনীন স্বাস্থ্য, জাতিগঠনে শিক্ষানীতি; গবেষণা, উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তি বিপ্লব; ধর্ম, সম্প্রদায় ও জাতিসত্ত্বার মর্যাদা, নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন, মানবকেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি, তারুণ্য ও কর্মসংস্থান, বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন নীতি, টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব, শ্রমিক-কৃষকের অধিকার, জাতীয় সম্পদ ব্যবস্থাপনা; নগরায়ন, পরিবহণ ও আবাসন পরিকল্পনা, জলবায়ু সহনশীলতা ও নদী-সমুদ্র রক্ষা, প্রবাসী বাংলাদেশির মর্যাদা ও অধিকার, বাংলাদেশপন্থি পররাষ্ট্রনীতি এবং জাতীয় প্রতিরক্ষা কৌশল।
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম নতুন বাংলাদেশ বিনির্মাণে ২৪ দফা ইশতেহার ঘোষণা দেন।
২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দিয়েছেন। মামলায় উসকানি, গণহত্যা, মারাত্মক অস্ত্র ব্যবহারের নির্দেশ ও নিরীহ নাগরিকদের ওপর আক্রমণের অভিযোগ রয়েছে। ১,৫০০ জনের বেশি হত্যার অভিযোগসহ মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। নির্যাতন ও নিপীড়নের অন্যান্য মামলার তদন্ত চলমান রয়েছে।
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় অস্ত্র পরিত্যাগে রাজি হওয়ার খবর অস্বীকার করেছে হামাস। গোষ্ঠীটি বলেছে, জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সশস্ত্র প্রতিরোধ চলবে। যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফের এমন দাবির পরেই এই বিবৃতি দেয় হামাস। তারা উইটকফের গাজা সফরকে ‘পরিকল্পিত প্রদর্শনী’ বলে অভিহিত করেছে। এদিকে, একাধিক আরব ও পশ্চিমা দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানাচ্ছে। যুক্তরাজ্য জানিয়েছে, নির্দিষ্ট শর্ত পূরণে ইসরায়েল ব্যর্থ হলে তারাও স্বীকৃতি দেবে।
রাশিয়া জানিয়েছে, তাদের ‘দক্ষিণ’ বাহিনীর অভিযানে ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ওলেক্সান্দ্রো-কালিনোভে গ্রামটি দখলে নিয়েছে তারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনের ড্রোন হামলার জবাবে রাতভর অভিযান চালিয়ে ৩৩৮টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইউক্রেন এ দাবির কোনো প্রতিক্রিয়া জানায়নি এবং চলমান যুদ্ধের কারণে স্বাধীনভাবে তথ্য যাচাই করা কঠিন। এর আগে দোনেৎস্কের পাশের মার্ন নামের গ্রামটি দখলেরও দাবি করে রাশিয়া, যেখানে রুশ বাহিনী শত্রুপক্ষের প্রতিরক্ষার গভীরে প্রবেশ করেছিল।
যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত হন্ডুরাস, নিকারাগুয়া ও নেপালের অভিবাসীদের টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (টিপিএস) বাতিলের ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা স্থগিত করেছে। বিচারক ট্রিনা থম্পসন রায়ে বলেন, সিদ্ধান্তটি বর্ণবৈষম্যমূলক এবং সংবিধানের পঞ্চম সংশোধনী লঙ্ঘন করে। ফলে ৬০ হাজারের বেশি অভিবাসী আপাতত টিপিএস সুবিধা বজায় রাখতে পারবেন। স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমের অভিবাসীবিরোধী মন্তব্যকেও রায়ে বৈষম্যমূলক ও ক্ষতিকর হিসেবে উল্লেখ করা হয়। এই রায় অভিবাসীদের পক্ষে এক গুরুত্বপূর্ণ আইনি সাফল্য এবং ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির আইনগত ও নৈতিক বৈধতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অনেক শিল্প মালিক আছেন যারা শ্রমিকদের দেখাশোনা না করে নিজেদের দেখাশোনা করেছেন। শ্রমিকরা যদি তাদের যথাযথ প্রাপ্য বুঝে না পায় তাহলে আমরা যে শিল্পায়নের স্বপ্ন দেখছি তা বাস্তবায়ন সম্ভব না। বাংলাদেশের শ্রম আইনকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, অতীতে যারা শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তাদের ব্যক্তি স্বার্থ ছিল। তাদের নিজেদের কারখানা থাকায় শ্রমিকদের স্বার্থ রক্ষা সম্ভব হয়নি। এসব কারণে আমাদের কিছুটা চাপের মধ্যে পড়তে হচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা নানা দিক থেকে চাপ দিচ্ছে। আরো বলেন, আমরা এখনো রপ্তানিমুখী শিল্পে বৈচিত্র্য আনতে পারিনি। আমাদের রপ্তানিমুখী শিল্প এখনো খুব সীমিত। জাহাজ নির্মাণ শিল্প আমাদের সম্ভাবনাময় রপ্তানি শিল্প। তবে আমরা সেখানে খুব বেশি অগ্রগতি করতে পারিনি। উপদেষ্টা বলেন, শ্রমিক ইউনিয়নের নেতাদেরও দায়িত্বশীল হতে হবে। বিনা কারণে কোনো কারখানার শ্রমিকদের উত্তেজিত করে কারখানার ক্ষতি করা যাবে না।
আমরা এখনো রপ্তানিমুখী শিল্পে বৈচিত্র্য আনতে পারিনি। আমাদের রপ্তানিমুখী শিল্প এখনো খুব সীমিত। জাহাজ নির্মাণ শিল্প আমাদের সম্ভাবনাময় রপ্তানি শিল্প। তবে আমরা সেখানে খুব বেশি অগ্রগতি করতে পারিনি: সাখাওয়াত
এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানান, আয়কর রিটার্ন জমা অনলাইনে বাধ্যতামূলক করেছে সরকার। তবে প্রবাসী বাংলাদেশি, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ ব্যক্তি, সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এ নিয়মের বাহিরে থাকবেন। এ চার শ্রেণির করদাতা চাইলে অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন। আরও বলেন, ই-রিটার্ন সিস্টেমে কারিগরি সমস্যার কারণে যদি কোনো সাধারণ করদাতা রিটার্ন জমা দিতে না পারেন তাহলে তাকে আগামী ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে লিখিতভাবে যুক্তিসঙ্গত কারণ জানিয়ে আবেদন করতে হবে। অনুমোদন সাপেক্ষে তারা কাগজে রিটার্ন জমা দিতে পারবেন।
এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানান, আয়কর রিটার্ন জমা অনলাইনে বাধ্যতামূলক করেছে সরকার।
জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে চোখ হারান খোকন চন্দ্র বমর্ণ। পাশাপাশি তার মুখ ও নাক নষ্ট হয়ে চেহারা বিকৃত হয়ে গেছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন খোকন চন্দ্র বর্মণ। তিনি একটি নাম বলেন, ‘কাউয়া কাদের’। তাকে একাধিকবার প্রসিকিউশন থেকে জিজ্ঞেস করা হয় ওবায়দুল কাদের কি না। তিনি ক্ষোভ প্রকাশ করে ছয়-সাত বার বলেন ‘কাউয়া কাদের’। আদালতে খোকন বলেন, ৫ আগস্ট দুপুরে যাত্রাবাড়ী থানার সামনে পুলিশ গুলি করে আমার বাম চোখ, নাখ ও মুখ নষ্ট করেছে। হাজার হাজার মানুষকে মারা হয়েছে। আমার চোখের সামনে অনেককে গুলি করা হয়েছে। আমাকে আহত করাসহ হাজার হাজার মানুষ হত্যার জন্য দায়ী শেখ হাসিনা, কাউয়া কাদের, আসাদুজ্জামান খান কামাল, শামীম ওসমান ও আব্দুল্লাহ আল মামুন। উল্লেখ্য, মুখের রিকনস্ট্রাকশন সার্জারির উন্নত চিকিৎসার লক্ষ্যে প্রথম ধাপের জন্য সরকার রাশিয়ায় পাঠায় খোকন চন্দ্রকে। গত ২২ এপ্রিল রাশিয়ার একটি হাসপাতালে খোকন চন্দ্র বর্মণের প্রথম ধাপের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়।
আমাকে আহত করাসহ হাজার হাজার মানুষ হত্যার জন্য দায়ী শেখ হাসিনা, কাউয়া কাদের, আসাদুজ্জামান খান কামাল, শামীম ওসমান ও আব্দুল্লাহ আল মামুন: খোকন চন্দ্র বর্মণ
যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না জানান, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে অবদান রাখায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন, মহাসচিবসহ শতাধিক নেতা-কর্মীকে সম্মাননা দেবে জাতীয়তাবাদী যুবদল। ৪ আগস্ট ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক অনুষ্ঠানে তাদের সম্মাননা দেওয়া হবে। দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আপসহীন নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ খালেদা জিয়াকেও সম্মাননা স্মারক দেওয়া হবে। শাহবাগে মুন্না বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে যুবদলের ৭৮ জন নেতা-কর্মী শহীদ হন এবং অনেকেই আহত বা পঙ্গুত্ব বরণ করেন। শহীদ পরিবারগুলোর হাতে সম্মাননা স্মারক, উপহারসামগ্রী এবং আর্থিক অনুদান তুলে দেওয়া হবে। জানা গেছে, অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিশেষ অতিথি থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে অবদান রাখায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন, মহাসচিবসহ শতাধিক নেতা-কর্মীকে সম্মাননা দেবে জাতীয়তাবাদী যুবদল: মুন্না
চিকিৎসাধীন জামায়াত আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইউনাইটেড হাসপাতালে রোববার তারেক রহমানের পক্ষ থেকে জামায়াত আমিরের অবস্থার খোঁজ নিতে যান বিএনপির একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন-বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। নেতারা সেখানে ডা. শফিকুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার চিকিৎসা ও বর্তমান শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। তারা তার আশু রোগমুক্তি কামনা করেন। এর আগে বিএনপি মহাসচিব জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে যান।
চিকিৎসাধীন জামায়াত আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হবে। দেশের মানুষ ভোটের অপেক্ষায়। লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলোচনা করে এ সময় নির্ধারণ করেছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শাহবাগের সমাবেশে মির্জা ফখরুল বলেন, আমাদের সামনে এখন লড়াই হলো একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা; তার আগে গোটা দেশের মানুষ অপেক্ষা করে আছেন তারেক রহমান সাহেব কবে দেশে ফিরে আসবেন। ফখরুল বলেন, শুধু ৩৬ দিন নয়; গত ১৫ বছর ধরে গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে ছাত্র-জনতা। তাদের প্রাণ দেওয়ার লক্ষ্য একটাই—সুন্দর বাংলাদেশ বিনির্মাণ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হবে। দেশের মানুষ ভোটের অপেক্ষায়। লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলোচনা করে এ সময় নির্ধারণ করেছেন: মির্জা ফখরুল
শাহবাগে সমাবেশে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেছেন, ‘ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারো নেই। দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে সেই ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলতে পারে। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যদি নির্দেশনা দেন, নেতাকর্মীরা সারা দেশ অবরোধ করে দিতে পারে।’ উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য দেওয়ার কথা রয়েছে। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারো নেই। দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে সেই ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলতে পারে: রাকিবুল
জিওপি নেতা মো. রাশেদ খান ২০১৮ সালের সূত্র ধরে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও গঠন বর্ণনা করেন। বলেন, এ আন্দোলনে বিপুল ছাত্র-শ্রমিক-জনতার অংশগ্রহণের ফলে এক অভূতপূর্ব সফল গণঅভ্যুত্থান সংগঠিত হয়। এ গণঅভ্যুত্থান শুধুমাত্র ৩৬ দিনের আন্দোলনে সৃষ্টি হয়নি। দীর্ঘ ১৪-১৫ বছরের ধারাবাহিক লড়াইয়ের শেষ পরিণতি লাভ করে জুলাই মাসে এসে। রাশেদ বলেন, ইতোমধ্যে জুলাই ঘোষণাপত্রের তারিখ ও সময় নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এ বিষয়ে বিপ্লবের অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। বিপ্লবের অংশীজনদের সঙ্গে আলোচনা ও স্বীকৃতি ছাড়া ঘোষণাপত্রকে প্রত্যাখ্যান করবে গণঅধিকার পরিষদ। আরও বলেন, ‘জুলাই কারও একার নয়, জুলাই আমাদের সবার। কোনো একটা দলকে খুশি করতে ঘোষণাপত্র রচিত হলে তা হবে ৭১ এর ইতিহাসের মতো ২৪ এর ইতিহাসকে একপাক্ষিক ও কুক্ষিগত করা। যা হবে জুলাই চেতনার সম্পূর্ণ পরিপন্থি।'
অংশীজনদের সঙ্গে আলোচনা ও স্বীকৃতি ছাড়া জুলাই ঘোষণাপত্রকে প্রত্যাখ্যান করবে গণঅধিকার পরিষদ: রাশেদ খান
বাংলাদেশের পরমাণু বিজ্ঞান ও শিক্ষাক্ষেত্রে অগ্রণী ব্যক্তিত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডঃ এম শমশের আলী ২ আগস্ট ঢাকায় একটি হাসপাতালে ৮৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি আণবিক শক্তি কমিশনের পরিচালক হিসেবে কাজ করেন এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সভাপতির দায়িত্বও পালন করেছেন। তার জানাজা ধানমণ্ডিতে অনুষ্ঠিত হবে এবং দাফন আজিমপুর কবরস্থানে করা হবে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মেট্রোপলিটন এলাকায় মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার রাতে আঘাত হানা ভূ-কম্পনটির মাত্রা ছিল ৩। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, এটি নিউজার্সির শহরতলির হাসব্রুক হাইটসে, সেন্ট্রাল পার্ক থেকে ৮ মাইল পশ্চিমে, প্রায় ৬.২ মাইল গভীরতায় আঘাত হানে। এই ভূমিকম্পটি ২০২৪ সালে নিউজার্সির টেক্সবারি শহরের একটু পশ্চিমে আঘাত হানা ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের চেয়ে অনেক মৃদু ছিল।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মেট্রোপলিটন এলাকায় মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার রাতে আঘাত হানা ভূ-কম্পনটির মাত্রা ছিল ৩।
এনসিপির সমাবেশের মঞ্চ তৈরি হয়ে গেছে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রোববার বিকেল চারটায় দলটির সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা। তবে বেলা তিনটা নাগাদ সমাবেশস্থলে তেমন জনসমাগম দেখা যায়নি। যদিও দলটির সদস্য রফিকুল ইসলাম কনক বলেছেন, তারা গত বছরের ৩ আগস্টের মতোই আজকের সমাবেশেও গণজোয়ার আশা করছেন। এই সমাবেশ থেকে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা দেওয়ার কথা জানিয়েছে এনসিপি। শহীদ মিনারের সামনে নেতা–কর্মীদের বসার জন্য বিছানো হয়েছে লাল কার্পেট। শহীদ মিনারের বিভিন্ন স্থানে লাগানো হয়েছে ডিজিটাল পর্দা। জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনা সেখানে প্রদর্শন করা হচ্ছে। এদিকে সমাবেশস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এনসিপির সমাবেশের মঞ্চ তৈরি হয়ে গেছে। রোববার বিকেল চারটায় সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা। তবে বেলা তিনটা নাগাদ সমাবেশস্থলে তেমন জনসমাগম দেখা যায়নি।
এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচন কমিশন অঙ্গজুড়ে সামরিক উর্দি ও দলীয় পোশাকে আবৃত। বর্তমান কমিশন নাগরিকদের অধিকার থেকে বঞ্চিত করার পাঁয়তারা চালাচ্ছে। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর বলেন, আগে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বাংলাদেশের মানুষকে; এবার নেওয়ার অধিকার থেকে বঞ্চিত করার জন্য পাঁয়তারা চালাচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দল ছাড়া অন্য কেউ যদি ভোট নিতে আসে, তাহলে সেখানে তারা সমস্যার সৃষ্টি করবে। এ পরিস্থিতির দিকে যাচ্ছে। এটা মেরুদণ্ডহীন একটা ইলেকশন কমিশন। আরো বলেন, আমরা গণতান্ত্রিক, আহত শহীদ হয়েছিল উনাদের এজেন্স ছিল যেন ভোট দিতে পারি, তাই মাঠে আন্দোলন করেছি; তাদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাচ্ছি। সবশেষে বলেন, আমরা প্রতিনিয়ত তাদের সঙ্গে দেখা করছি, কথা বলছি। ভুল দেখিয়ে দিচ্ছি। তাদের কারেকশনের সুযোগ দিচ্ছি। যদি এমনই থাকে; তাহলে ফাইনালি নির্বাচনে না যেতে আমরা বাধ্য হবো।
নির্বাচন কমিশন অঙ্গজুড়ে সামরিক উর্দি ও দলীয় পোশাকে আবৃত। বর্তমান কমিশন নাগরিকদের অধিকার থেকে বঞ্চিত করার পাঁয়তারা চালাচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
গাজায় যুদ্ধ শেষ করার জন্য সকল পক্ষকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে কাজ করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের চারজন ডেমোক্র্যাট সদস্য। তারা হলেন, গ্রেগরি মিকস, রোজা ডেলাউরো, জিম হাইমস এবং জেমি রাসকিন। চিঠিতে আইনপ্রণেতারা লেখেন, ‘গাজায় চলমান যুদ্ধ গভীর মানবিক সংকট, ভূ-রাজনৈতিক অস্থিতিশীলতা এবং জড়িত সকলের জন্য বিপজ্জনক ঝুঁকির পর্যায়ে পৌঁছেছে। আমরা আপনাকে এই সংঘাতের একটি তাৎক্ষণিক, ন্যায্য এবং টেকসই অবসান ঘটাতে মার্কিন কূটনীতির পূর্ণ শক্তি ব্যবহার করার আহ্বান জানাচ্ছি।’ আরও লেখা হয়, ‘এখন সময় এসেছে আপনার সকল প্রাসঙ্গিক পক্ষ - ইসরাইল, ফিলিস্তিনি নেতারা, আঞ্চলিক অংশীদারদের, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশেষ দূত স্টিভ উইটকফ - কে বিলম্ব না করে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার।’
গাজায় যুদ্ধ শেষ করার জন্য সকল পক্ষকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে কাজ করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের চারজন ডেমোক্র্যাট সদস্য।
জার্মান সরকার বলেছে, জাতিসংঘসহ অন্যান্য সাহায্য সংস্থার সহয়াতায় গাজায় ব্যাপক মানবিক সহায়তা সরবরাহ নিশ্চিতের জন্য ইসরাইল দায়বদ্ধ। সরকারের মুখপাত্র স্টেফান কর্নেলিয়াস স্বীকার করেন, গাজার জনগণকে মানবিক সহায়তা প্রদানে ‘কিছু প্রাথমিক, সীমিত অগ্রগতি’। তবে উপত্যকাটির ‘তীব্র জরুরি অবস্থা দূর করার জন্য এটি স্পষ্টতই অপর্যাপ্ত’। তিনি বলেন, জার্মান সরকার গাজায় হামাস এবং অন্যান্য অপরাধী গোষ্ঠীর বিপুল পরিমাণে সাহায্য সামগ্রী জব্দ করার সংবাদেও উদ্বেগ প্রকাশ করেছে। প্রসঙ্গত, সম্প্রতি জার্মান পররাষ্ট্রমন্ত্রী ওয়াদেফুল ইসরাইলী প্রধানমন্ত্রী নেতানিয়াহু, পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাত করেছেন।
জার্মান সরকার বলেছে, জাতিসংঘসহ অন্যান্য সাহায্য সংস্থার সহয়াতায় গাজায় ব্যাপক মানবিক সহায়তা সরবরাহ নিশ্চিতের জন্য ইসরাইল দায়বদ্ধ।
সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুতে কমিটি গঠন করেছে বিএনপি। ৫ সদস্যবিশিষ্ট এই কমিটি সীমানা নির্ধারণের বিষয়ে নির্বাচন কমিশনের চলমান কার্যক্রম পর্যালোচনা ও সমন্বয় করবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে আহ্বায়ক করে গঠিত কমিটির বাকি সদস্যরা হলেন, রুহুল কবির রিজভী, ড. মো. জকোরিয়া, মো. সামসুল আলম, বেলায়েত হোসেন মৃধা। এদিকে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুতে গত বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়। দ্বাদশ সংসদের আড়াই শতাধিক আসনের সীমানা বহাল রেখে গত বুধবার সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়ায় বাকি আসনগুলোতে ছোটখাটো পরিবর্তন আনার প্রস্তাব করে আগামী ১০ আগস্টের মধ্যে দাবি-আপত্তি জানানোর সুযোগ রাখা হয়েছে।
সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুতে কমিটি গঠন করেছে বিএনপি। ৫ সদস্যবিশিষ্ট এই কমিটি সীমানা নির্ধারণের বিষয়ে নির্বাচন কমিশনের চলমান কার্যক্রম পর্যালোচনা ও সমন্বয় করবে।
প্রেস সচিব শফিকুল আলম লেখেন, ‘হার্ট সার্জারির পর শফিকুর রহমান ভাইয়ের কথা ভাবছি এবং তাকে আমার দোয়ায় রাখছি। গভীর অনিশ্চয়তার এ সময়ে তার ধৈর্যশীল নেতৃত্ব ও সংস্কার প্রক্রিয়ায় গঠনমূলক অংশগ্রহণের সদিচ্ছা সত্যিই প্রশংসনীয়। তার নেতৃত্বে জামায়াত অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সততার সুনাম বজায় রেখেছে, যা সকল দলের অনুকরণ করা উচিত। আল্লাহর কাছে প্রার্থনা, তিনি যেন দৃঢ়তা ও প্রশান্তি লাভ করেন এবং দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন, ইনশাল্লাহ।’
শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সততার সুনাম বজায় রেখেছে: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার কাছে খোলা চিঠি দিয়েছেন স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সঙ্গে সম্পৃক্তরা। ওই চিঠিতে তারা তিনটি উপদেশ দিয়েছেন; যা আগামী ‘জুলাই চার্টার ২০২৫’-এ অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়। চিঠিতে প্রধান উপদেষ্টার প্রশংসা করে বলা হয়, স্বাস্থ্য খাত জাতীয় উন্নয়নের মূল স্তম্ভ—যা মানবসম্পদের বিকাশ, সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সমঅধিকারের মূল ভিত্তি গঠন করে। একটি কার্যকর, ন্যায়ভিত্তিক ও টেকসই স্বাস্থ্য ব্যবস্থা ছাড়া জাতির উন্নয়ন কল্পনাও করা যায় না। খোলা চিঠিতে দেওয়া উপদেশগুলো হলো, একটি স্থায়ী স্বাস্থ্য কমিশন গঠন, সার্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা গঠন এবং উচ্চপর্যায়ের স্টিয়ারিং কমিটি গঠন।
প্রধান উপদেষ্টার কাছে খোলা চিঠি দিয়েছেন স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সঙ্গে সম্পৃক্তরা। খোলা চিঠিতে দেওয়া উপদেশগুলো হলো, একটি স্থায়ী স্বাস্থ্য কমিশন গঠন, সার্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা গঠন এবং উচ্চপর্যায়ের স্টিয়ারিং কমিটি গঠন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে এক প্রার্থীর জন্য সুপারিশ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও জামায়াত নেতা লতিফুর রহমান। তার সাক্ষরিত একটি প্রবেশপত্রের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খানের ফেসবুকে আজমীরা আরেফিন নামে এক প্রার্থীর প্রবেশপত্রের ছবি স্টোরি হিসেবে প্রকাশ পেয়েছে। এই প্রবেশপত্রের ওপর রেফারেন্স হিসেবে ইংরেজিতে চাঁপাইনবাবগঞ্জের সাবেক সংসদ সদস্য লতিফুর রহমানের নাম লেখা আছে। জানা যায়, সোমবার ৪ জুলাই সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের দপ্তরে এই প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণের কথা রয়েছে। এদিকে প্রবেশপত্রটি ফেসবুক স্টোরিতে ফাঁস হওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছেন অধ্যাপক ফরিদ উদ্দিন খান। তিনি জানান, মোবাইল ফোনটি নিয়ে আমার ছেলে বেশ কিছু সময় গেম খেলছিল। তখন হয়তো ভুলবশত: স্টোরিতে এসে গেছে। এইরকম অসংখ্য সুপারিশ আসে জানিয়ে বলেন, তবে কোনো প্রভাব পড়ে না।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে এক প্রার্থীর জন্য সুপারিশ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও জামায়াত নেতা লতিফুর রহমান।
গত ২৪ ঘন্টায় একনজরে ১৭০ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।